আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 267

স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক ডিএমপি’কে ২০টি নতুন পিকআপ হস্তান্তর

এমএইচ চৌধুরীঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) এর অনন্য উদ্যোগে রাজধানীর আইন-শৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ২০ টি নতুন ডাবল কেবিন পিকআপ হস্তান্তর করেন।
বুধবার (৮ অক্টোবর ২০২৫ খ্রি.) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপির থানাগুলোর সক্ষমতা বাড়াতে নতুন ডাবল কেবিন পিকআপ হস্তান্তর করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।

নতুন পিকআপ হস্তান্তরের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, পুলিশ বাহিনীর যানবাহনের স্বল্পতা আছে। পর্যায়ক্রমে ২০০ টি গাড়ি ডিএমপিকে হস্তান্তর করা হবে । মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় অর্থ উপদেষ্টা ও শিল্প উপদেষ্টার সহযোগীতায় ২০০ টি গাড়ী সরকারিভাবে ক্রয় করা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, আপাতত ২০০ টি পিকআপ যুক্ত করা হচ্ছে পরবর্তীতে আরো অন্যান্য পিকআপ, প্রিজন ভ্যান ক্রয় করা হবে। পুলিশি কর্মকাণ্ডে গতিশীলতা একটি অন্যতম উপকরণ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের যানবাহন একটি গুরুত্বপূর্ণ অংশ। এরই অংশ হিসেবে আজ ২০ টি গাড়ি যুক্ত হচ্ছে। পর্যায়ক্রমে আরও নতুন গাড়ি যুক্ত করা হবে। রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও অপরাধ দমনে এসব গাড়িগুলো ব্যবহৃত হবে।
এই গাড়িগুলো যুক্ত হওয়ার সাথে সাথে পুলিশের কর্মকান্ডে আরও গতিশীলতা বৃদ্ধি পাবে। পুলিশ আরো উদ্যমের সাথে কাজ করবে এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা।
মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, পুলিশের যানবাহনের পাশাপাশি বাসস্থানের স্বল্পতা রয়েছে। মহানগরে ৫০ টি থানার মধ্যে ২৫ টি থানা ভাড়া আছে। ইতোমধ্যে ০৫ টি থানার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে পর্যায়ক্রমে অন্য থানা গুলো স্থাপন করা হবে।
এ সময় ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাদ আলী উপস্থিত থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে গাড়ির চাবি গ্রহণ করেন।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী সহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

রাজশাহীর বাঘায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আব্দুল আলিম (বাঘা-রাজশাহী)  রাজশাহীর বাঘায় কন্যা শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করে সচেতনতা তৈরিতে প্রতি বছরের ন্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করাসহ ইতিবাচক মনোভাব তৈরিতে জোর দেওয়া হয়।
বক্তারা বলেন, লিঙ্গবৈষম্যের অবসান ঘটিয়ে, প্রতিটি কন্যা শিশুকে আমরা আমাদের শক্তি ও গর্ব হিসেবে গ্রহণ করব। তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের নেতৃত্বের বিকাশে আমরা সকলে মিলে কাজ করব।” একটা রাষ্ট্রে একজন শিশু কী হতে চাইবে, তা সে নির্ধারণ করে থাকে সেই রাষ্ট্র ও সমাজের পুরস্কার ও তিরস্কার প্রাপ্তদের দেখে। পরিবার, সমাজ ও রাষ্ট্র প্রতিটি স্তরে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামষ্টিক করণীয় ও বর্জনীয় নির্ধারিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল-‘ আমি কণ্যা শিশু স্বপ্ন গড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’।
বুধবার(০৮-১০-২০২৫)বাঘা উপজেলা মহিলা বিষয়ক কর্র্মকর্তার কার্যালয় ,উপজেলা প্রশাসনের সহযোগিতায় এর আয়োজন করে।
সকাল ১০ টায় র‌্যালি পরবর্তী উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  কোরআন তেলায়াত করেন হাফেজ মাহুদ হাসান। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায়,স্বাগত বক্তব্যকালে অনুষ্ঠানের সভাপতি মহিলা বিষয়ক অফিসার নাসরিন আকতার বলেন, যেকোনো কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র সৃষ্টির জন্য নারী পুরুষের অবদান অনস্বীকার্য। লিঙ্গ বৈষম্য দূর করে কন্যা শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিবছর  জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালন করা হয়। এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়।
বিশেষ অতিথি- সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলি বলেন,একটা সময় ছিলো যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। কন্যাশিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তাদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করি, আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজে তাদের সমানভাবে অংশগ্রহণের সুযোগ করে দিতে উৎসাহিত করি।
প্রধান অতিথি-উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,এই দিবসের উদ্দেশ্য হলো কন্যাশিশুদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করা, তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং স্মার্ট বাংলাদেশ গড়তে তাদের সক্ষমতা ও নেতৃত্বের বিকাশকে উৎসাহিত করা, যা একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করবে।
একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কন্যা শিশুদের সফল নেতৃত্ব বিকাশে বিনিয়োগ এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রতিটি কন্যা শিশু তাদের প্রাপ্য সম্মান, ভালোবাসা এবং সমান সুযোগ পাবে। আমরা কন্যাশিশুদের উন্নয়নের মাধ্যমে একটি সুস্থ ও সমৃদ্ধশালী সমাজ ও রাষ্ট্র গঠনে তাদের স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে তাদের পাশে থাকব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সমাজ সেবা অফিসার মাসুদ রানা,আলপনা ইয়াসমিন,সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,শিক্ষার্থী মায়মুনা নুর,নাফিজা নেওয়াল ।  উপস্থিত ছিলেন-সরকারি কর্মকর্তা-শিক্ষক ও শিক্ষার্থী।
আলোকিত প্রতিদিন/এপি

টলিউড থেকে বাদ পড়লেও ঢালিউডে দারুণ অভিষেক

বিনোদন ডেস্ক:

সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে দীর্ঘ গুঞ্জনের মধ্য দিয়ে নিজেকে এ পর্যন্ত টেনে এনেছেন ছোট পর্দার বড় তারকা তানজিন তিশা। অবশেষে নিশ্চিত খবর মিলেছিলো, সিনেমায় এই নায়িকার অভিষেক হচ্ছে টলিউড তথা কলকাতা থেকে। তাও আবার নায়ক হিসেবে পেতে যাচ্ছিলেন বলিউডের ‘থ্রি ইডিয়টস’খ্যাত শরমন যোশিকে।

‘ভালোবাসার মরশুম’ নামের সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা এম এন রাজ। তিনি এর আগে জিৎকে নিয়ে ‘রাবণ’ সিনেমাটি নির্মাণ করেন।

গত মে মাসের শেষে কলকাতায় অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। উপস্থিত ছিলেন শরমন যোশি ও সিনেমার আরেক নায়িকা সুস্মিতা; কিন্তু অনুপস্থিত ছিলেন তানজিন তিশা। মহরতের কিছুদিন পর শুরু হয় শুটিং, তবে তখন থেকে এখনও দেখা যায়নি তিশাকে।

শুরু থেকেই সিনেমাটি নিয়ে চুপ ছিলেন তানজিন তিশা। চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিক কিছু জানাননি তিনি। গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে সম্প্রতি এক প্রশ্নের জবাবে তিশা বলেন, ‘আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে, আমি দেখেছি। নিউজ তো অনেক হয়। কতটা সত্য, কতটা নয়– দর্শকরা ভালো জানেন। আমি এখনই কিছু বলতে চাই না।’

নতুন সারপ্রাইজ নিয়ে দ্রুতই হাজির হচ্ছেন তিশা, এটুকু সত্যি। কারণ এরিমধ্যে নিশ্চিত রটনা রটেছে শাকিব খানের নায়িকা হয়ে অভিষেক হচ্ছে তিশার। সিনেমার নাম ‘সোলজার’। দ্রুতলয়ে চলছে শুটিং প্রস্তুতি। তবে তার আগেই টলিউডের পাতা থেকে ছিটকে পড়লেন তিশা। মূল কারণ হিসেবে জানা গেছে, তানজিন তিশার ভারতীয় ভিসা জটিলতা।

এদিকে টলিউড থেকে ছিটকে পড়লেও, আগামী সপ্তাহে ঢালিউডের ‘সোলজার’-এ অংশ নেবেন তানজিন তিশা। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ।

সমালোচকরা বলছেন, ভিসা জটিলতা সাপে বর হলো তানজিন তিশার জন্য। কারণ এই সময়ে টলিউডের সিনেমা নিয়ে ব্যস্ত হলে ঢালিউডের ‘সোলজার’ ছবিটি নাও পেতে পারতেন তিশা। অথচ অভিষেকের জন্য নায়িকা হিসেবে ঢালিউডের সিনেমাটি তিশার জন্য বেশি যৌক্তিক।

আলোকিত প্রতিদিন/০৮ অক্টোবর ২০২৫/মওম

আটপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ পালিত 

প্রতিনিধি,নেত্রকোণা: 
নেত্রকোণার আটপাড়ায় ৮ অক্টোবর বুধবার ১০ঘটিকায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫/উদযাপন উপলক্ষে র‍্যালী  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 র‍্যালি টি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হল রুমে অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্‌নুর রহমান ।
এসময় আরো উপস্থিত ছিলেন ,আটপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী  প্রকৌশলী  আল মুতাসিম বিল্লাহ,সমাজসেবা কর্মকর্তা আবদুল মুমিন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা,ওমর ফারুক,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,   শিক্ষকবৃন্দ  স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।
আলোকিত প্রতিদিন/০৮ অক্টোবর ২০২৫/মওম

পাকিস্তানকে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের বিমানবাহিনীকে আকাশ থেকে আকাশে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এক চুক্তির আওতায় ২০৩০ সালের মধ্যে পাকিস্তানকে এই ক্ষেপণাস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে দুই দেশের সামরিক সহযোগিতা পুনরায় জাগিয়ে তোলার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুযায়ী, নতুন এই চুক্তির আওতায় ২০৩০ সালের মধ্যে পাকিস্তানকে মাঝারি পাল্লার এআইএম-১২০ডি-৩ উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এএমআরএএম সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণের ক্ষেপণাস্ত্র পাবে পাকিস্তান।

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র সরবরাহের ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের এই চুক্তি পেয়েছে মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান রে-থিয়ন কোম্পানি। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ (পূর্বের প্রতিরক্ষা বিভাগ) বলেছে, চুক্তির আওতায় পাকিস্তান, তুর্কি এবং অন্যান্য মার্কিন মিত্র দেশের জন্যও এএমআরএএম ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হবে।

• এআইএম-১২০ডি-৩ এফ-১৬ বহরের বড় শক্তি

এআইএম-১২০ডি-৩ হলো এএমআরএএম ক্ষেপণাস্ত্র পরিবারের সর্বশেষ প্রজন্ম; যা দৃষ্টিসীমার বাইরে যুদ্ধ পরিচালনার জন্য নকশা করা হয়েছে। এটি শত্রুপক্ষের বিমান ও আসন্ন ক্ষেপণাস্ত্রকে আরও বেশি নির্ভুলভাবে শনাক্ত এবং দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, নতুন এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের বিমানবাহিনীর যুদ্ধবিমান এফ-১৬ বহরের আঘাত হানার ক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। বর্তমানে পাকিস্তানের বিমানবাহিনীর বহরে থাকা এআইএম-১২০সি-৫ সংস্করণের বদলে ব্যবহৃত হবে।

দেশটির বিশ্লেষকরা বলেছেন, পাকিস্তানের বিমানবাহিনীকে দৃষ্টিসীমার বাইরের লড়াইয়ে নির্ভুলভাবে আঘাতে এবং পাল্লার দিক থেকে পরিষ্কার সুবিধা দেবে এআইএম-১২০ডি-৩ ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের সামরিক আধুনিকায়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে তারা এই ক্ষেপণাস্ত্রকে অভিহিত করেছেন।

• আধুনিক ক্ষেপণাস্ত্রের অনুরোধ পাকিস্তানের

পাকিস্তানের বিমানবাহিনী দীর্ঘদিন ধরেই নতুন প্রজন্মের এএমআরএএম ক্ষেপণাস্ত্রের জন্য লবিং চালিয়ে আসছিল। আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক করার লক্ষ্যে ওই ক্ষেপণাস্ত্র ক্রয় চুক্তি করেছে ইসলামাবাদ।

গত জুলাইয়ে পাকিস্তানের বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকি ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন সামরিক এবং রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি চূড়ান্ত হয়।

এ ছাড়া দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। দ্বিপাক্ষিক এই বৈঠকের মাধ্যমে পাকিস্তান-যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক পুনরায় কার্যকর সহযোগিতার পর্যায়ে প্রবেশ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, পাকিস্তান পূর্ব এবং পশ্চিম, উভয় দিক থেকেই উন্নত প্রযুক্তির অস্ত্র কেনার জন্য উন্মুক্ত রয়েছে এবং পাশাপাশি নিজস্ব উৎপাদন সক্ষমতাও জোরদার করছে।

সূত্র: সামা টিভি।

আলোকিত প্রতিদিন/০৮ অক্টোবর ২০২৫/মওম

নেত্রকোনার সীমান্তে বিজিবি অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ২০ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান মঙ্গলবার রাতে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার লেংগুড়া বিওপির একটি টহল টিম মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটে দিকে লেংগুড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী ইউনাইটেড প্লাস নামক একটি বাসে তল্লাশি করে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ সময় মাদক পাচারে জড়িত থাকার দায়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা রাজাবাড়ী গ্রামের নুর আলম (১৮), সবুজ মিয়া (২২) ও ইব্রাহিম মিয়া (২২)।বিকালে জব্দকৃত মদসহ আটককৃত তিন যুবককে কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/০৮ অক্টোবর ২০২৫/মওম

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য: মুহাম্মদ নজরুল ইসলাম

ওয়াসিম সেখ:
শিশুদের টাইফয়েডের মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষা দেওয়া আমাদের সকলের দায়িত্ব। সরকারের এই মহৎ উদ্যোগকে সফল করতে এবং এর বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
০৮ অক্টোবর বুধবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে আয়োজিত এক কনসালটেশন ওয়ার্কশপে তিনি এসব কথা বলেন।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করে। গণযোগাযোগ অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল, আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের গুরুত্ব, লক্ষ্য এবং কর্মপরিকল্পনা সম্পর্কে গণমাধ্যম কর্মীদের বিস্তারিত অবহিত করা এবং জনসচেতনতা সৃষ্টিতে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, সঠিক তথ্য প্রচারের মাধ্যমে মানুষের মনের দ্বিধা দূর করা সম্ভব। আপনাদের লেখনী ও প্রতিবেদনের মাধ্যমে যখন অভিভাবকরা জানতে পারবেন যে এই টিকাটি তাদের সন্তানের জন্য কতটা জরুরি ও নিরাপদ, তখন তারা নিজেরাই তাদের সন্তানদের নিয়ে টিকাকেন্দ্রে আসবেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, সিরাজগঞ্জ সিভিল সার্জন
ডাঃ মোঃ নুরুল আমীন, সিরাজগঞ্জ তথ্য অফিসের উপপরিচালক, মোহাম্মদ আলী,
সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ক্যাম্পেইনে সময়সূচি, টিকার কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন। পরে এক মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকরা তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন এবং ক্যাম্পেইনটি সফল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সিরাজগঞ্জ জেলায় ১৫টি স্থায়ী ও ২১১২টি অস্থায়ী এবং স্কুল পর্যায়ে ৩৪২৯ টি সর্বমোট ৫ হাজার ৫৫৬টি টিকা কেন্দ্রের মাধ্যমে ১০৪৯৯৮৩ জনকে টিকা প্রদান করা হবে।
আলোকিত প্রতিদিন/০৮ অক্টোবর ২০২৫/মওম

যানজটে আটকে পড়ে উপদেষ্টা এলেন বাইকে চড়ে

মোঃ নিশাদুল ইসলাম:

পূর্ব নির্ধারিত সফর অনুযায়ী ঢাকা-সিলেট মহাসড়কের বেহালদশা ও যানজট পরিস্থিতি পরিদর্শনে আসার পথে নিজেই তীব্র যানজটের কবলে পড়ে টক অব দ্যা কান্ট্রিতে এখন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে তার পৌছানোর কথা থাকলেও ৩ ঘন্টা তীব্র যানজটে পোহায়ে তিনি সেখানে গিয়ে পৌছান প্রায় দুপুর ১২ঃ৩০ মিনিটের দিকে। ঢাকা থেকে তিনি প্রথমে ট্রেনে চড়ে ভৈরভ রেলওয়ে ষ্টেশনে নেমে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়া ডুকলে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়ি বহর যানজটে আটকা পড়ে। তিনি ৮ অক্টোবর বুধবার দুপুরে সাড়ে ১২ঃ৩০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে বেহাল সড়ক পরিদর্শন।
ঢাকা-সিলেট মহাসড়কের বেহালদশা ও যানজট পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার পথে নিজেই তীব্র যানজটের কবলে পড়েলেন। এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উপদেষ্টার গাড়ি বহর সকাল সোয়া ১০টায় দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইল-বিশ্বরোডের উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর যাওয়ার পরই উপদেষ্টার গাড়িবহরসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সাথে থাকা আরও গাড়ি বহর সোহাগপুর এলাকায় যানজটে আটকা পড়েন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপদেষ্টা মহোদয় মোটরসাইকেলে করে বিশ্বরোডের দিকে রওনা হন। একসময় আশুগঞ্জের সোনারামপুর এলাকায় প্রায় ২ ঘণ্টা যানজটে আটকে ছিলেন তিনি। এরপর গাড়ি থেকে নেমে তিনি হাঁটা শুরু করেন। উপদেষ্টার সঙ্গে আরেকটি মোটারসাইকেলে ছিলেন, উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দীন। সরাইল বিশ্বরোডে এসে সার্বিক পরিস্থিতি দেখে সাংবাদিকদের প্রশ্ন তিনি বলেন, বৈশ্বিক পরিবর্তন ও ইন্ডিয়ার সাথে আমাদের যে ফোরলেন প্রকল্পের কাজ চালু রয়েছে সেই চলমান প্রকল্পের কাজ বেশ কিছুদিন বন্ধ থাকার কারনে এখানকার রাস্তা তীব্র যানজটে বেহাল দশায় রয়েছে। যেটা আমরা প্রায় ১৬৩ কোটি টাকা দিয়ে আবার নতুন করে পুনরায় কাজটা চালু করেছি। আশা করি আগামী জানুয়ারির মধ্যে এই কাজের সমাপ্তি ঘটবে এবং সুফল ভোগ করবে। এসময় উপদেষ্টা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এখানকার উন্নত ট্রাফিকিং এর ব্যাপারে তিনি এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বিষদ কথা বলবেন বলেও জানান। এসময় তার সাথে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও পুলিশ সুপার এহতেশামুল হক, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসেন এবং সড়ক ও জনপথের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/০৮ অক্টোবর ২০২৫/মওম

 

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

আলোকিত ডেস্ক:

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন।

৮ অক্টোবর বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

দলীয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি এবং গণতন্ত্র পুনরুদ্ধার ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে।

বিএনপির কূটনৈতিক উইংয়ের এক সদস্য জানিয়েছেন, বৈঠকে বিএনপি মহাসচিব নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরবেন।

আলোকিত প্রতিদিন/০৮ অক্টোবর ২০২৫/মওম

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিনের নেতৃত্বে যানজট ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে জরিমানা

নাজমুল হাসান:

কুমিল্লার দেবিদ্বারে সড়কে যানজট সৃষ্টি ও কৃষিজমির মাটি কেটে জলাধার ভরাটের দায়ে দুটি পরিবহন ও এক ড্রেজার ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা নিউমার্কেট এলাকার মূল সড়কে ফারহানা পরিবহন ও এম এইস ট্রান্সপোর্টের দুটি বাস নির্ধারিত স্থানে পার্কিং না করে যানজট সৃষ্টি করলে, দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৭ ধারায় প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দুপুর ২টার দিকে রাজামেহার ইউনিয়নে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি কেটে জলাধার ভরাট করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় সৈয়দ আলী সরকার (৬২) নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন, সড়ক পরিবহন শৃঙ্খলা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন/০৮ অক্টোবর ২০২৫/মওম