আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 266

কেউ চেয়ারম্যান-মেম্বার হতে চা*য় না, সবাই এ*মপি হতে চায়: শামা ওবায়েদ

বিশেষ প্রতিনিধি, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আপনি এমপিদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন, কেউ আর এমপি হতে চাইবে না। আপনি এখন রাস্তা দিয়ে যান, শুধু দেখবেন আমি এমপি হতে চাই, পাঁচ-ছয়টা ছবি পোস্টারে। সবাই শুধু এমপি হতে চায় এখন।

তিনি আরো বলেন, কেউ উপজেলা চেয়ারম্যান হতে চায় না। ইউনিয়ন চেয়ারম্যান হতেও চায় না, কেউ মেম্বার হতে চায় না। সবাই এমপি হতে চায়। তো এখন এমপিদের ক্ষমতার কতটুকু থাকবে সেটাও কিন্তু আমাদের ভেবে দেখার দরকার।

 

সিপিডির ফেলো অধ্যাপক রওনক জাহানের সভাপতিত্বে সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স, নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক আব্দুল আলীম প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলে অভিনব কৌশল অবলম্বন করে খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ ও বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার এবং নকল কসমেটিকস ও মূল্য তালিকা না থাকায় পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তর।
৮ অক্টোবর বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স তাহের এন্ড কোং ফিলিং স্টেশন এবং বৃহস্পতিবার (৯ অক্টোবর)  সকালে শহরের সাত্তার শপিং মলে এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায় মেসার্স তাহের এন্ড কোং ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন,টাঙ্গাইলের ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।  এ সময় খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ ও বিভিন্ন কোম্পানির সিল ব্যবহারের বিষয়টি প্রমানিত হয়। পরে অবৈধভাবে গ্যাস সরবরাহ ও সিল ব্যবহার করার অভিযোগে  ওই প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায়  ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে,বৃহস্পতিবার সকালে শহরের সাত্তার শপিং মলে নকল কসমেটিকস ও পণ্যে সঠিক মূল্য তালিকা না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও তাদেরকে সতর্ক করা হয়। পাশাপাশি ভেজাল পণ্য জব্দ করা হয়। ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে ভোক্তা অধিকার থেকে জানানো হয়।
আলোকিত প্রতিদিন/০৯ অক্টোবর ২০২৫/মওম

কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৬৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক

জি এম রাশেদুল ইসলাম:
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমানে ভারতীয় চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৮ লক্ষ টাকা।
৮ অক্টোবর বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি। এর আগে একই দিন রাতে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের প্যান্ট পিস ও গরু আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে চোরাকারবারিরা।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবি চোরাচালানী পণ্য আটকের বিষয়ে সীমান্তে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/০৯ অক্টোবর ২০২৫/মওম

দেবিদ্বারে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ১ জনের ১৫ দিনের জেল

নাজমুল হাসান:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা মাদক সেবন করে পরিবার ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করায় এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

৯ অক্টোবর বৃহস্পতিবার  দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় পরিবারের অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে দীপংকর চন্দ্র শীল (৩০) নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন, দেবিদ্বার উপজেলায় মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স নীতি রয়েছে। একটি সুন্দর ও নিরাপদ দেবিদ্বার গড়তে এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে আমি কঠোর অবস্থানে আছি। এ যুদ্ধে জনগণের সহযোগিতা প্রয়োজন। সবাই মিলে এগিয়ে এলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/০৯ অক্টোবর ২০২৫/মওম

চোখের নিচে কালো দাগ দূর করতে যা করবেন!

আলোকিত ডেস্ক, চোখে কাজল নারীর চোখকে আকর্ষণীয় করে তোলেন। কিন্তু চোখের নিচে ডার্ক সার্কেল বা কালো দাগ সেই সৌন্দর্য ক্ষুণ্ন করে। কেননা মুখের সৌন্দর্যও অনেকখানি নির্ভর করে চোখের ওপর। চোখের নিচের কালি কমিয়ে দেয় মুখের সৌন্দযর্ও। আর সে কারণেই চোখের নিচে কালো দাগ হলে সেটা অবহেলা না করে বরং পরিচর্যা করে চোখের নিচের কালি দূর করা দরকার।

চোখের নিচে কালি ছেলে ও মেয়ে উভয়েরই পড়তে পারে। অনেকগুলো কারণে পড়তে পারে চোখের নিচে কালি। সবচেয়ে বেশি যে কারণে ডার্ক সার্কেল হয় তা হলো রাত জেগে থাকা। এ ছাড়া মানসিক চাপ, হরমোনের পরিবর্তন, অতিরিক্ত দুঃচিন্তা, জেনেটিক প্রভাব ইত্যাদি কারণ হতে পারে।

শসার টুকরো দূর করে কালো দাগ-

শসার টুকরো বহুকাল থেকেই চোখের চারপাশের ত্বকের কালো ভাব দূর করতে এবং আকর্ষণীয় করতে ব্যবহৃত হয়ে আসছে। আপনার চোখ বন্ধ করে দুই চোখে দুই টুকরো শসা দিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এটি দৈনিক ব্যবহার করুন।

ঠাণ্ডা টি-ব্যাগ বেশ উপকারী-

টি-ব্যাগ ব্যবহার শেষে এক ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে আপনার চোখের ওপর দিয়ে প্রায় ১০-১৫ মিনিট শুয়ে থাকুন। টি-ব্যাগের মধ্যে ট্যানিন নামক একটি উপাদান আছে, যা আপনার চোখের চারপাশের ফোলা ভাব কমাবে এবং কালচে ভাব দূর করবে।

ভালো কাজ করে টমেটোর রস-

টমেটো চোখের নিচের কালো দাগ দূর করতে অনেক কার্যকর ভূমিকা পালন করে। এর সঙ্গে সঙ্গে আপনার ত্বককে করবে কোমল-লাবণ্যময়। এক চা-চামচ টমেটোর রস ও এক চা-চামচ লেবুর রস মিশিয়ে নিন। এটি চোখের নিচে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি দিনে দুবার করার চেষ্টা করুন। টমেটোর রস, লেবুর রস আর সঙ্গে পুদিনা পাতা যোগ করে তৈরি করে নিতে পারেন দারুণ একটি হেলথ ড্রিংক। এটি আপনার চোখের নিচের কালি ভেতর থেকে দূর করতে সাহায্য করবে।

আলুর থেতো-

এক-দুটি আলু পেস্ট করে রস বের করে নিন। ছোট ছোট তুলার বল করে সেটি আলুর রসের মধ্যে ভিজিয়ে নিন। এখন চোখ বন্ধ করুন এবং তুলাটি চোখের ওপর রাখুন। তুলা এমনভাবে রাখবেন যাতে চোখের নিচের কালি পড়া স্থানটি ঢেকে যায়। এভাবে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ভালো কাজ করে ঠাণ্ডা দুধ-

প্রতিদিন ঠাণ্ডা দুধ ব্যবহারে আপনার চোখের নিচের কালো দাগ দূর করে থাকে। তুলার বল ঠাণ্ডা দুধে ভিজিয়ে নিন। ভেজা তুলার বল আপনার চোখের ওপর রাখুন। ১০-১৫ মিনিট পর তুলা সরিয়ে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করলে আপনার চোখের নিচের কালির দাগ কমবে।

লাগাতে পারেন কমলার রস-

কমলার রস চোখের কালি দূর করার অন্যতম একটি উপায়। কমলার রসের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিণ মিশিয়ে নিন। এটি চোখের নিচে লাগান। এটি শুধু চোখের নিচের কালি দূর করবে না, আপনার চোখের গ্লো বাড়িয়ে দেবে অনেক গুণ।

আলোকিত প্রতিদিন/এপি

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

৯ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, ১০ অক্টোবর শুক্রবার সকাল ৯টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।  সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১১ অক্টোবর শনিবার  সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

১২ অক্টোবর রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

১৩ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এছাড়া আগামী পাঁচ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আলোকিত প্রতিদিন/০৯ অক্টোবর ২০২৫/মওম

নির্বাচনের আ#গেই ‘সেফ এক্সিট’ নিয়ে উত্তাল রাজনৈতিক অ*ঙ্গন!

বিশেষ প্রতিনিধি, জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, আর এই নির্বাচনের আগেই রাজনীতিতে ‘সেফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান) নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনার ঝড়। সম্প্রতি নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কিছু ‘বিস্ফোরক’ মন্তব্য করেছেন, তিনি বলেন, কিছু উপদেষ্টাই সেফ এক্সিট খুঁজছেন, ‘অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিট্রে (প্রতারণা) করেছে। যখন সময় আসবে, তখন আমরা এদের নামও উন্মুক্ত করব।’ সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরও বলেছেন, ‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজোঁ করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে।

কিন্তু হঠাৎ করেই নির্বাচনের আগে কেন সেফ এক্সিট নিয়ে এত আলোচনা? নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কি একান্তই ব্যক্তিগত মনগড়া কোনো বক্তব্য দিয়েছেন নাকি এর পিছনে আসলেই বড় কোন রহস্য রয়েছে- আসুন জেনে নেই সেফ এক্সিট বিষয়ে আর অন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, উপদেষ্টা ও রাজনৈতিক বিশ্লেষকগণ কে কি বলছেন-

নাহিদ ইসলাম এর এমন বক্তব্যের পরেই আরো আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তিনি বলেছেন, ‘কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তাঁরা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো।’এনসিপির এই নেতা বলেন, ‘আলাপ–আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করেন, আমরা মনে করি দেশের মানুষের সামনে তাঁরা মুখ দেখাতে পারবেন না। কোথায় সেফ এক্সিট নেবেন, পৃথিবীতে সেফ এক্সিট নামের একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এ ছাড়া কোনো সেফ এক্সিট নেই। আপনি পৃথিবীর যে প্রান্তে যান, সেখানে বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে।

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি একটি টক শোতে বলেছেন, ‘উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছেন। আমার মনে হয়, সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না, কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন। সুতরাং তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন।’

এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে বলেন, সেফ এক্সিটের তালিকা করলে সবার ওপরে থাকবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম । তার মতে, আসিফ মাহমুদ যেখানে যান সেখানেই বিতর্ক তৈরি করেন। তিনি বলেন, এই ‘সেফ এক্সিট’ নিয়ে আলোচনা কিন্তু নতুন কিছু নয়। এর আগেও আমরা এমনটা দেখেছি। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ড. ফখরুদ্দীন আহমদ দায়িত্ব শেষে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। আওয়ামী লীগ সরকার তখন তাদের ‘সেফ এক্সিট’ দিয়েছিল। তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ তোলা হয়নি কিংবা তারা কোনো দুর্নীতি হতে দিয়েছেন এ নিয়েও কোনো আলোচনা বা সমালোচনা হয়নি। এটাকেই বলা হয়েছিল ‘সেফ এক্সিট’। এখন প্রশ্ন উঠছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও কি সেই একই ধরনের ‘সেফ এক্সিট’ চাইছেন?—এই আলোচনা এখন জোরালোভাবে চলছে।

অপরদিকে সেফ এক্সিট প্রসঙ্গে নাহিদ ইসলামের বক্তব্যকে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ  ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার আছে বলে মনে করি না, একটি বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে। উপদেষ্টাদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের দরকার নেই।

সেফ এক্সিট প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব রয়েছে, তারাই এখন অন্যদের জন্য ‘সেফ এক্সিটের’ তালিকা তৈরি করে। তিনি বলেন, যারা ৫ আগস্ট পালিয়েছিল তাদের সিমপ্যাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে। বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে। আমাদের জন্ম এদেশে মৃত্যুও এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট, খুনিদের সাথে লড়তে লড়তে আমার ভাইদের মতো শহীদী মৃত্যু কামনা করি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায় এটি নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়-ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাননি। আগামীতেও দেশে থাকবো।  নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায় এটা বলতে হবে তাকে।

আলোকিত প্রতিদিন/এপি

ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হামাস ও ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে বুধবার (৮ অক্টোবর) সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। এটি কার্যকর হলে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হতে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলে অনুপ্রবেশ করে হামাসের হামলা এবং গাজায় ব্যাপক হত্যাযজ্ঞ শুরুর দুই বছর পূরণের পরদিন মিশরে পরোক্ষ আলোচনার মাধ্যমে ট্রাম্পের ২০ দফা শান্তি কাঠামোর প্রথম ধাপে ঐকমত্য গঠিত হয়। ট্রাম্প ট্রুথ সোশালে বলেন, আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে ইসরায়েল ও হামাস আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে স্বাক্ষর করেছে। এতে খুব শিগগিরই সব বন্দি মুক্তি পাবে এবং সম্মত সীমারেখায় ইসরায়েল সেনা প্রত্যাহার করবে—যা এক দৃঢ় এবং স্থায়ী শান্তির পথে প্রথম পদক্ষেপ।

চুক্তিটি বাস্তবায়িত হলে এটি হবে এ পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য। তবে ট্রাম্পের ঘোষিত চুক্তিতে অনেক বিষয় এখনও অস্পষ্ট, যা আগের শান্তি প্রচেষ্টার মতো ভেস্তেও যেতে পারে। এদিকে, আবারও ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সরে যাওয়ার আগে নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাখ্যান করেছে হামাস। আলোচনায় সংশ্লিষ্ট দুজন জানায়, সেনা প্রত্যাহারের সময়সূচি ও পদ্ধতি নিয়েই মূল জটিলতা রয়ে গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ঈশ্বরের সাহায্যে আমরা সব বন্দিকে ফিরিয়ে আনব।

তিনি বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠক ডেকে চুক্তি অনুমোদনের ঘোষণা দেন। হামাসও জানায়, যুদ্ধের অবসানে তারা একমত হয়েছে, এবং এতে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও বন্দি-বিনিময় অন্তর্ভুক্ত আছে। তবে সংগঠনটি যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট রাষ্ট্রগুলিকে অনুরোধ করেছে, যেন ইসরায়েল পুরোপুরি যুদ্ধবিরতি বাস্তবায়ন করে।

ট্রাম্প জানান, তিনি সপ্তাহান্তে মিশর সফরে যেতে পারেন এবং বলেন, এটি আরব ও মুসলিম বিশ্ব, ইসরায়েল, আশপাশের দেশ এবং যুক্তরাষ্ট্রের জন্য এক মহান দিন। কাতার, মিশর এবং তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানাই।

মিশরের শারম আল শেখে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্কের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। ট্রাম্প পাঠিয়েছেন তার জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফকে, আর ইসরায়েলের পক্ষে অংশ নেন কৌশলবিষয়ক মন্ত্রী রন ডারমার।

তবে চুক্তি কার্যকর হলে, যুদ্ধ-পরবর্তী গাজার প্রশাসন, হামাসের ভবিষ্যৎ ও সেনা প্রত্যাহারের সময়সূচি নিয়ে এখনও সমাধান হয়নি।

গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের অভিযানে এ পর্যন্ত প্রায় ৬৭ হাজার মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের দাবি, ৭ অক্টোবরের হামলায় এক হাজার ২০০ জন নিহত ও ২৫১ জনকে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল, যাদের মধ্যে ২০ জন এখনো জীবিত বলে ধারণা করা হচ্ছে।

হামাসের এক সূত্র জানায়, জীবিত বন্দিদের মুক্তি ইসরায়েলি সরকার চুক্তি অনুমোদনের ৭২ ঘণ্টার মধ্যে শুরু হবে। নিহতদের দেহ উদ্ধারে আরও সময় লাগবে। ইসরায়েলি এক মুখপাত্র জানান, বন্দি মুক্তি শনিবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

নেতানিয়াহু ও ট্রাম্প ফোনে একে অপরকে ‘ঐতিহাসিক অর্জন’-এর জন্য অভিনন্দন জানান। নেতানিয়াহু ট্রাম্পকে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার আমন্ত্রণও জানান।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সব পক্ষকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, গাজায় মানবিক সহায়তা এবং জরুরি বাণিজ্যিক সরবরাহের নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করতে হবে। এই দুর্ভোগের অবসান হওয়া জরুরি।

ফিলিস্তিনি সূত্র জানায়, হামাস যে বন্দিদের মুক্তির তালিকা দিয়েছে, তাতে ফাতাহ নেতা মারওয়ান বারঘুতি ও পপুলার ফ্রন্টের প্রধান আহমেদ সাদাতের নাম রয়েছে—যারা ইসরায়েলে আজীবন কারাদণ্ড ভোগ করছেন।

ট্রাম্পের অনুরোধে ইসরায়েল গাজায় সামরিক অভিযান কিছুটা শিথিল করেছে, তবে বিমান হামলা পুরোপুরি বন্ধ করেনি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮ জন নিহত হয়েছে—গত কয়েক সপ্তাহের মধ্যে এটি সবচেয়ে কম নিহতের সংখ্যা।ৎ

আলোকিত প্রতিদিন/০৯ অক্টোবর ২০২৫/মওম

কূটনীতিকরা কার বাসায় বৈঠক করে সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না: আমির খসরু

আলোকিত প্রতিবেদক: 

বাংলাদেশে কর্মরত কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবে সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না বলে মন্তব্য করেছেন দলটির প্রভাবশালী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বৈঠক করলে রাজনীতিতে কিছু আসে যায় না। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো এটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণ কী চায় সেটাই বড় বিষয়।’

৯ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক-পরবর্তী সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন।

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড.রুডিগার লোটজ এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

২
আমির খসরু বলেন, ‘বিনিয়োগের সত্যিকারের পরিবেশটা বাস্তবায়ন হলে কোনও সমস্যা থাকবে না। নির্বাচন স্থিতিশীল থাকলে সহজ হবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে।’

তিনি বলেন, ‘বাধা-বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে স্বাধীনতা দিতে হবে। জুলাই সনদ নিয়ে গণভোট সংস্কার যাই, বলেন না কেন; ঐকমত্য কমিশন যেগুলোতে একমত হবে তার বাইরে কোনও আলোচনা হবে না। নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের কাছে যেতে হবে।’

প্রার্থী সম্পর্কে আমির খসরু বলেন, ‘নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভেবেচিন্তে বিএনপি সিদ্ধান্ত নেবে। বড় দল হিসেবে একাধিক প্রার্থী থাকবে, দল যখন মনোনয়ন দেবে সবাই এক হয়ে কাজ করবে।’

আলোকিত প্রতিদিন/০৯ অক্টোবর ২০২৫/মওম

কালিয়াকৈরে আওয়ামী ফ্যাসিবাদ দালালদের কখনও জায়গা হবেনা: সাইয়েদুল আলম বাবুল

কালিয়াকৈর প্রতিনিধিঃশাহআলম সিকদার, কালিয়াকৈরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মী  সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার  বিকালে, বোয়ালী নরেন্দ্র নারায়ন হাই স্কুল এন্ড কলেজ মাঠে  ৩১ দফার আলোকে জাতীয় সংসদ  নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মী  সমাবেশ অনুষ্ঠিত হয়।
বোয়ালী ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি মোঃআলী আজম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক(ঢাকা বিভাগ), কাজী সাইয়েদুল আলম বাবুল,প্রধান বক্তা ছিলেন,সহ শ্রম বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি, মোঃহুমায়ুন কবির খান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সদস্য, মোঃ মজিবুর রহমান,সাবেক সভাপতি কালিয়াকৈর উপজেলা বি এন পি সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপি যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ,আরো বক্তব্য রাখেন,কালিয়াকৈর উপজেলা বিএনপি সাবেক যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড: কামরুজ্জামান,  কালিয়াকৈর পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, গাজীপুর জেলা ছাএদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি সহ কালিয়াকৈর উপজেলা, পৌর ও বোয়ালী বি এন পির সিনিয়র নেতৃবৃন্দ। পুরো অনু্ষ্ঠান সঞ্চালনা করেন, কালিয়াকৈর জাসাস এর আহবায়ক মোঃমজিবর রহমান ও বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন  সম্পাদক অরুন প্রসাদ মজুমদার। অনু্ষ্ঠানটি আয়োজন করেন,বোয়ালী ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
আলোকিত প্রতিদিন/এপি