আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 265

বিএনপি জুলাই সনদকে ইতিবাচক দেখছে: রিজভী

আলোকিত প্রতিবেদক:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া ‘জুলাই সনদকে’ তার দল ইতিবাচকভাবে দেখছে। তিনি আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই এই সনদের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

১০ অক্টোবর শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর নবগঠিত কমিটির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে, আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব। আমরা আশাবাদী, জুলাই সনদ নিয়ে একটি ইতিবাচক রাজনৈতিক সমঝোতা হবে।

সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে রিজভী বলেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য রেখেছেন। তাঁর কথার মধ্যে কোনো দলীয় পক্ষপাত ছিল না। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের ধ্বংস চাননি, বরং ঐক্যের বার্তা দিয়েছেন। যেসব ব্যক্তি অপরাধ করেছেন বা নির্যাতন চালিয়েছেন, তাদের বিচারের কথা বলেছেন তিনি — তাও আইনসঙ্গত উপায়ে।

বিএনপির এই নেতা আরও বলেন, তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায়, সেখানে জাতীয় ঐক্যের আহ্বানই মুখ্য। দেশের সুশীল সমাজ, পেশাজীবী সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে তাঁর এই বক্তব্য ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।

রিজভী বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে কৃষি নিয়ে কাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের কৃষকেরা আজ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এ বিষয়ে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (অ্যাব) কার্যকর ভূমিকা রাখতে হবে। অ্যাব এমন একটি নীতিমালা প্রণয়ন করবে, যাতে কৃষকদের স্বার্থরক্ষা হয় এবং দেশের জনগণ উপকৃত হয়। এই দিকনির্দেশনা ও প্রেরণা আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকেই এসেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নবগঠিত অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ কামরুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব।

আলোকিত প্রতিদিন/১০অক্টোবর ২০২৫/মওম

আমরা শাপলা দিতে বাধা দেইনি, ধানের শীষ নিয়ে টানাটানি কেন: মির্জা খরুল

বিশেষ প্রতিনিধি, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা মার্কা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেছেন, ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদের দেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন করছেন।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, ধানের শীষ অপ্রতিরোধ্য। সারাদেশে ধানের শীষের স্লোগান উঠেছে এবং জয়গান উঠছে।

আলোকিত প্রতিদিন/এপি

 

বাঘায় যৌথ বাহিনীর অভিযানে ইমো ও বিকাশ প্রতারকচক্রের চার সদস্য গ্রেপ্তা*র

আব্দুল আলিম, বাঘা-রাজশাহী প্রতিনিধি:-রাজশাহীর বাঘায়  গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর-খানপুর গ্রামে অভিযান চালিয়ে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব ও সেনাবাহিনীর  সহযোগিতা তাদের গ্রেপ্তার করে রাজশাহী জেলা পুলিশের সদস্য ।
গ্রেফতারকৃত  হলেন. বাঘা থানার আশরাফপুর গ্রামের  ফারুক হোসেন লিটনের ছেলে- জুবায়ের হাসান শিশির (২১), জাহিদ হাসান সিজান (১৯), শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম সিজান (৩৪),খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে রতন আলী (২৫)। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর ৬ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
পুলিশের তথ্য মতে, রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেলার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নজরে আসে। এরপর অপরাধীদের ধরতে রাজশাহী জেলা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথভাবে অভিযানে নামে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ(তদন্ত)সুপ্রভাত মন্ডল জানান,বৃহসপতিবার উপ পরিদর্শক(এসআই) জামাল বাদি হয়ে মামলা দায়ের করেছে।
আলোকিত প্রতিদিন/এপি

বিদ্যুৎস্পৃষ্ট এ কুস্তিগিরের মৃ*ত্যু

অলিউল্লাহ কায়সার, তারাকান্দা, ময়মনসিংহ: ০৯/১০/২০২৫: বৃহস্পতিবার। তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়ন এর ধারাকান্দি গ্রামের দক্ষিণপাড়ার মোঃ মাফিজ উদ্দিন তালুকদারের ছেলে তোতা মিয়া তালুকদার ৪০ আনুমানিক সকাল ৯:৩০ মিনিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা মারা গেছে। নিহতের স্বজনের মাধ্যমে জানা যায় আজ সকাল এ অটো গাড়ি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ এর তার শরীরে লেগে মারাত্মক ভাবে আহত হন তিনি। তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতের বাড়িতে শোকের মাতম চলছে। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। তোতা মিয়া এলাকায় ভালো মানুষ ও কুস্তিগীর হিসেবে সুপরিচিত ছিলেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

সাহিত্যে নোবেল পেলেন হা*ঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই!

বিশেষ প্রতিনিধি, ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার সুইডিশ অ্যাকাডেমি তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন।

নোবেল কমিটি জানিয়েছে, তার গভীর ও দূরদৃষ্টিসম্পন্ন রচনাবলির জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

লাসলো ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় মহাকাব্যিক লেখক-ঐতিহ্যের ধারক, যার সূত্রপাত কাফকা থেকে থমাস বার্নহার্ড পর্যন্ত বিস্তৃত। তার লেখায় অ্যাবসার্ডবাদ ও গ্রোটেস্ক অতিরঞ্জন—এই দুই বৈশিষ্ট্য প্রবলভাবে উপস্থিত।

তবে তিনি শুধু পশ্চিমা ঐতিহ্যের লেখক নন; পূর্বের চিন্তাধারা থেকেও তিনি অনুপ্রাণিত হয়েছেন। সেই প্রভাবেই তার লেখায় দেখা যায় এক ধরনের ধীর, ধ্যানমগ্ন ও সূক্ষ্ম সুর, যা তার সাহিত্যকে করে তুলেছে অনন্য।

২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান লেখক হান ক্যাং।

আলোকিত প্রতিদিন/এপি

যুদ্ধবিরতিতে সম্মতির পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

 

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ৯ অক্টোবর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। যদিও ইসরায়েলের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে এখনো এটির অনুমোদন দেয়নি।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজোম মধ্য গাজা থেকে বাংলাদেশ সময় বিকাল ৫টায় জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। যদিও ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল তারা আর আক্রমণাত্মক হামলা চালাবে না। এছাড়া শুধুমাত্র যুদ্ধবিরতি কার্যকর হলে সেনাদের প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছে তারা।

গাজার মানুষ এখন যুদ্ধবিরতি কার্যকরের অপেক্ষা করছে বলেও জানিয়েছেন তিনি। কখন ইসরায়েলি সেনারা গাজা থেকে সরে যাবে সেই প্রহর গুণছেন তারা।

ইসরায়েলি মন্ত্রিসভা যখন যুদ্ধবিরতি কার্যকরের অনুমোদন দেবে তখন চুক্তি অনুযায়ী, গাজার নির্ধারিত স্থানে চলে যাবে ইসরায়েলের সেনারা।

কিন্তু এখন পর্যন্ত দখলদার সেনাদের গাজার শহুরে এলাকায় দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সাংবাদিক তারেক আবু আজোম। এদিকে সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হওয়ার পর গাজার সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। তবে অনেকেই নিহত স্বজনদের কথা মনে করে কাঁদছেন। ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরই গাজায় তৈরি হয় অন্যরকম এক পরিস্থিতি। মানুষ উচ্ছ্বাস শুরু করেন। অনেকে নিহতদের স্মরণ করে কাঁদতে থাকেন।

সংবাদমাধ্যম বিবিসিকে ৩৮ বছর বয়সী উম হাসান বলেছেন, “সাধারণত আমরা বোমার শব্দ, ধ্বংস, রকেট এবং খারাপ সংবাদ নিয়ে ঘুম থেকে জেগে ওঠি। কিন্তু আজ আমরা ভালো সংবাদে জেগে উঠেছি।”

“আনন্দে ছোট বড় সবাই চিৎকার শুরু করে। কিন্তু যারা স্বজন হারিয়েছেন তাদের মনে পড়তে থাকে স্বজনদের কথা। আমরা যারা স্বজন হারিয়েছি, ভাবছি কীভাবে তাদের ছাড়া বাড়ি ফিরে যাব।”

নিজের ছেলের কথা স্মরণ করে উম হাসান বলেন, “আমি আমার ছেলেকে হারিয়েছি। তার বয়স ছিল মাত্র ১৬ বছর। আজ সকালে যখন আমরা যুদ্ধবিরতির খবর জানতে পারলাম, এটি একইসঙ্গে আমাদের জন্য সুখ এবং দুঃখ নিয়ে এসেছে। যারা স্বজন হারিয়েছে তারা প্রত্যেকেই অত্যন্ত ব্যথিত। তারা ভাবছেন কীভাবে এই স্বজনদের ছাড়া তারা বাড়ি ফিরে যাবে।”

সূত্র: আলজাজিরা, বিবিসি

আলোকিত প্রতিদিন/০৯ অক্টোবর ২০২৫/মওম

বগুড়ায় সারিয়াকান্দি ও ধুনটের সহড়াবাড়ী ঘাট এলাকায় যমুনা নদীর ভয়াবহ ভাঙনে দিশেহারা স্থানীয়রা 

মাইনুল হাসান মজনু:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টি পাতের কারণে যমুনা নদীতে গত কয়েক দিনে প্রায় ১’শ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।এতে যমুনা নদীতে পানির স্রোত ব্যপক হারে বৃদ্ধি পায়। এরফলে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। বগুড়া জেলার ধুনট,সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা দিয়ে বহমান যমুনা নদী।
হঠাৎ গত ৮’ই অক্টোবর রোজ বুধবার দুপুর ১২ টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের সহড়াবাড়ী ঘাট এলাকায় ভয়াবহ নদী ভাঙন শুরু হয়। মুহূর্তেই ৫০-৬০ বিঘা আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়।এছাড়াও সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা, গোদাখালী ও দড়িপাড়া এলাকাতে শত শত বিঘা আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়েছে।
গত ২০০৪ সালে সহড়াবাড়ী ও বানিয়াজান হার্ড পয়েন্ট পরিদর্শনে এসেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ-সময় তিনিএকটি বট গাছ রোপণ করে ছিলেন। পানির স্রোতে বটগাছ টি নদী গর্ভে বিলীন হয়। শুধু তাই নয়, সহড়াবাড়ী ঘাট এলাকায় ৯’টি দোকান ঘর ও ৫টি বসতবাড়ি নদী ভাঙনের কারণে অন্যত্রে সরিয়ে দেওয়া হয়েছে।
৯’অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল থেকে যমুনা নদী ভাঙন প্রতিরোধে কাজ শুরু করেছেন, পানি উন্নয়ন বোর্ড। তারা বালু ভর্তি জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে ভাঙন প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। এবিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো: লিটন বলেন, গত কয়েক দিনে যমুনা নদীতে প্রায় ১’শ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এরফলে বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙন কবলিত স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা চলমান রয়েছে।
আলোকিত প্রতিদিন/০৯ অক্টোবর ২০২৫/মওম

কিশোরগঞ্জে ঘানি টানা মোস্তাকিম ও ছকিনার পাশে তারেক রহমান

জয়ন্ত রায়,‘গরু ছাড়াই দীর্ঘ ৩০ বছর ধরে ঘানি টানছেন প্রবীণ দম্পতি’র এমন খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা দৃষ্টিগোচর হয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের। অতঃপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোস্তাকিম আলী’র (তেলী) সঙ্গে যোগাযোগ করতে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে মোস্তাকিম আলীর সঙ্গে সাক্ষাৎ করতে আসে ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দল।
মোস্তাকিম আলীর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি (পাগলাটারী) গ্রামে মোস্তাকিম আলীর বসতবাড়িতে তার ৩০ বছরের স্মৃতিবিজড়িত ‘ঘানি’ পরিদর্শন করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোস্তাকিম আলীর প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি। এছাড়া তাঁর সার্বিক খোঁজ-খবরও নেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব।
অতঃপর প্রবীণ মোস্তাকিম আলী দম্পত্তির হাতে আনুষ্ঠানিক ভাবে তারেক রহমানের পক্ষ থেকে ‘ঘানির জন্য গরু’ কিনতে নগদ অর্থ এবং তার পরিবারকে স্বাবলম্বী করতে ব্যাটারি চালিত দু’টি অটো ভ্যানের চাবি তুলে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মানবিক এই কর্মসূচিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি ও সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও খ্যাতিমান সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর (সাংগঠনিক) জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল-মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।
এদিকে, একই অনুষ্ঠানে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সৈয়দপুর (সাংগঠনিক) জেলায় শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ নাঈম বাবু’র পরিবারের সাথে সাক্ষাৎ করে আর্থিক অনুদান দেয় ‘আমরা বিএনপি পরিবার’।
আলোকিত প্রতিদিন/এপি

শেখ হাসিনার বিরুদ্ধে সা#ক্ষ্য দিতে ট্রাইব্যুনা*লে: আসিফ মাহমুদ

বিশেষ প্রতিনিধি, গত বছর জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকেতিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পৌঁছেছেন। ট্রাইব্যুনালে আজ ১০ম দিনের মতো সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে।

এর আগে, এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন তিনি। সেখানে আসিফ উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। তখন তাদের বলা হয়েছিল সেটা তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানো হবে।

সেই জবানবন্দিতে আসিফ আরও জানান, গত বছরের ১৯ জুলাই যখন ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছিল, তখন তার ফোনের জিপিএস ট্র্যাক করে তাকে তুলে নেয় ডিজিএফআই সদস্যরা। গুম করার পর চোখ বাঁধা ছিল তার, সে অবস্থায় ৫ দিন কাটিয়েছেন তিনি। সেই ৫ দিন কোথায় রাখা হয়েছিল তাকে, সেটা জানতেন না তিনি। ৫ আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনকালে গুম অবস্থায় থাকা ঘর বলে শনাক্ত করতে পারেন তিনি।

এর আগে, ৫ অক্টোবর নবম দিনের মতো সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। ওই দিন জবানবন্দি দিয়েছেন একজন। ২৫ সেপ্টেম্বর অষ্টম দিনের মতো সাক্ষ্য দেন তিনজন সাক্ষী। এর মধ্যে একজন পুলিশ সদস্যও ছিলেন। সাক্ষ্যগ্রহণ শেষে তাদের জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা।

গত ১৪ আগস্ট সপ্তম দিনে সাক্ষ্য দিয়েছেন তিনজন। এর মধ্যে দুজন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য ছিলেন। তারা হলেন কনস্টেবল অজয় কুমার ও কনস্টেবল আবদুর রহমান।

১১ সেপ্টেম্বর ষষ্ঠ কার্যদিবসে প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন রাজধানীর নিউমার্কেটের দোকানের কর্মচারী মো. টিপু সুলতান ও নৌবাহিনীতে মালামাল সরবরাহকারী মো. মনিরুজ্জামান।

৭ সেপ্টেম্বর পঞ্চম দিনের মতো জবানবন্দি দেন তিনজন। এর মধ্যে একজন শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তি। বাকি দুজন হলেন- আনাসকে গুলি করতে দেখা প্রত্যক্ষদর্শী রাব্বি হোসেন ও ব্যবসায়ী আবদুল গফুর।

২১ আগস্ট চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। ওই দিন ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন শহিদ রাকিব হোসেন হাওলাদারের বাবা মো. জাহাঙ্গীর হোসেন ও বড় ভাই রাহাত হাওলাদার। তারা দুজনই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। ১৩ আগস্ট তৃতীয় দিনে সাক্ষ্য দেন শহিদ ইয়াকুবের মা রহিমা আক্তার, তার প্রতিবেশী চাচা শহিদ আহমেদ ও শহীদ মো. ইসমামুল হকের ভাই মহিবুল হক।

১২ আগস্ট দ্বিতীয় দিনে জবানবন্দি দিয়েছেন দুজন। এর মধ্যে একজন কলেজের সহযোগী অধ্যাপক আঞ্জুয়ারা ইয়াসমিন ও আরেকজন শেখ মাহদী হাসান জুনায়েদের বাবা শেখ জামাল হাসান।

এ মামলার গ্রেপ্তার চার আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

পলাতক আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

আলোকিত প্রতিদিন/এপি

নোয়াখালীতে ৭দফা দাবিতে বাক ও শ্রবন প্রতিবন্ধীদের মানববন্ধন 

প্রতিনিধি,নোয়াখালী:
বৃহত্তর নোয়াখালী বাক ও শ্রবন প্রতিবন্ধী সংগঠনের ৭দফা দাবিতে এক অবস্হান কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর এক স্মারক লিপি প্রদান করেন বধির সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার( ৯ অক্টোবর)সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন।
৭দফা লিখিত দাবিনামায় ভবঘুরে ও দরিদ্র বাকপ্রতিবন্ধীদের কর্মসংস্হান,পুনর্বাসন ও ভাতা প্রদান,সামাজিকভাবে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্হা গ্রহন,বাস ও রেলে হাফ ভাড়ার ব্যবস্হা গ্রহন,সুচিকিৎসা নিশ্চিত করন ও আইনগত সহায়তা প্রদান,হতদরিদ্র বাক প্রতিবন্ধীদের সরকারের কম মূল্যে চাল বিতরণ,নোয়াখালী বধির সংগঠনের অনুকূলে সরকারি একখন্ড জমি প্রদান তাঁরা উল্লেখ করেন।
এছাড়াও ঢাকায় আসন্ন জাতীয় বধির ঐক্য পরিষদের ঘোষিত ১৫দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মহাসমাবেশের নিরাপত্তা নিশ্চিত কল্পে সরকারের ভূমিকা প্রত্যাশা করেন।

স্মারকলিপি গ্রহনের সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী  জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

আলোকিত প্রতিদিন/০৯ অক্টোবর ২০২৫/মওম