আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 264

পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো, খাঁচা*য় ব*ন্দি করে নাচাচ্ছে আমাদের!

বিশেষ প্রতিনিধি,‘পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো। রিকশাওয়ালার মার খায় পুলিশ। বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের। আমি অন্য চাকরির চিন্তা করছি এখন।

কথাগুলো বলেছেন কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান। সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডার সময় ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে কটিয়াদী মডেল থানায় এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সাংবাদিকদের হাতে এসেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) থানায় পিকনিকের আয়োজনের পর পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খানসহ কয়েকজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে জেলার কয়েকজন সাংবাদিক ওই রাতে কটিয়াদী থানায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এসময় কথাগুলো বলেন তিনি।

সাংবাদিকরা তার শারীরিক অবস্থার কথা জানতে চাইলে হাবিবুল্লাহ খান ক্ষেপে গিয়ে বলেন, ‘আমি অসুস্থ ছিলাম কখন? যিনি রিপোর্ট করেছেন, তাকে গিয়ে জিজ্ঞেস করুন। থানায় যদি পিকনিক হয়, সেটা কি নিউজ করার বিষয়?’

সাংবাদিকরা যুক্তি দেন, থানার কয়েকজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাই বিষয়টি সংবাদযোগ্য। জবাবে হাবিবুল্লাহ খান বলেন, ‘ধরে নিন আমরা থানায় পিকনিক করেছি। এতে কারও কাছ থেকে চাঁদাবাজি করেছি? নিজের টাকায় খাওয়ার অধিকার তো আমাদের আছে!’

সাংবাদিকরা তখন এমন মন্তব্যে আপত্তি জানালে তিনি আরও বলেন, ‘বানর হয়ে গেছি তো এখন, তাই বললাম।’

পরে এ বিষয়ে জানতে চাইলে হাবিবুল্লাহ খান সাংবাদিকদের সঙ্গে এমন কোনো মন্তব্য করার বিষয়টি অস্বীকার করেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘এভাবে কথা বলা সমীচীন নয়। বিপক্ষে নিউজ হলেই কোনো পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ হতে পারেন না, তিনি সংশোধন হতে পারেন। বিষয়টি আমি দেখবো। তবে চাকরি করবেন কি করবেন না, সেটা তার ব্যক্তিগত বিষয়।’

খোঁজ নিয়ে জানা গছে, কয়েক দিন আগে কটিয়াদী মডেল থানায় পিকনিকের আয়োজন করা হয়। পরে খাবার খেয়ে পরিদর্শকসহ (তদন্ত) অন্তত ১০ জন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে ছাড়পত্র নেন।

আলোকিত প্রতিদিন/এপি

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলভারসহ গ্রেপ্তার ১

শহিদুল্লাহ সরকার, ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে মির্জা রুবেল ওরফে সুমন(৪৫) নামে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তার কাছ থেকে জার্মানির তৈরি একটি সচল রিভলভার জব্দ করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময়  আশুলিয়ার গৌরীপুর সদরপুর রোডের ন্যাচারাল নার্সারীর পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মির্জা রুবেল ওরফে সুমন টাঙ্গাইল জেলার সদর থানার নামদার কুমুল্লি খানপাড়া গ্রামের মির্জা বিশু ওরফে আব্দুর রহমান ওরফে বিশা খানের ছেলে।
শুক্রবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
সাংবাদিকদের জানান, আশুলিয়ার গৌরীপুর সদরপুর রোডে গাছ ফেলে ডাকাতি করার উদ্দেশ্যে সন্ত্রাসীদের অবস্থানের খবর জানতে পেরে তাৎক্ষণিক সেখানে আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহাবুব উল্লাহ সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালালে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করেন। এই সময় পিছু ধাওয়া করে সন্ত্রাসী মির্জা রুবেল ওরফে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হাতে থাকা জার্মানির তৈরি একটি সচল রিভলভার জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী মির্জা রুবেল ওরফে সুমনের বিরুদ্ধে বগুড়ার শেরপুর থানা, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল মধুপুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈর থানায় অন্তত ৬টি মামলা রয়েছে। আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস উদযাপিত

সাইফুল ইসলাম সবুজ

টাঙ্গাইলে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার(১০ অক্টোবর) সকালে সদর উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান।

এদিন সকালে সদর উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বেপারিপাড়া সরকারি শিশু পরিবার বালকের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। শেষে বিশ্ব ডিম দিবস উপলক্ষে সদর উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে আলোচনা সভার আয়োজন করা হয়।

টাঙ্গাইল সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. রৌশনী আক্তার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. শহিদুল আলম, দৈনিক মজলুমের কণ্ঠের সহকারী সম্পাদক এসএম আওয়াল মিয়া।

‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’ প্রতিপাদ্যে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহীন আলম, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাঈদ তালুকদার, বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাটিস অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন স্বপন ও জেলা পোল্ট্রি সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

আলোকিত প্রতিদিন/১০অক্টোবর ২০২৫/মওম

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্কের পথে শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়েছেন।  তিনি মুক্তি পাওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তুরস্কের সূত্র অনুযায়ী, আজ বিকেলে প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রি ও মানবাধিকার কর্মী শহিদুল আলমসহ অন্য যাত্রীদের নিয়ে ইসরায়েল থেকে একটি ফ্লাইট যাত্রা করেছে। ফ্লাইটটি – টিকে ৬৯২১ – স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করা এবং ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার আটটি নৌযানও এ যাত্রায় অংশ নিয়েছিল। মোট ৯টি নৌযানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক এবং অধিকারকর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম। গত বুধবার এই নৌবহরে আক্রমণ করে সব অধিকারকর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

আটকের পর থেকে শহিদুল আলমকে মুক্ত করতে তৎপর হয় বাংলাদেশ। শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ইসরায়েলিদের হাতে শহিদুল আলমের অবৈধ আটকের ঘটনার পর বাংলাদেশ সরকার দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেয়। জর্ডান, মিশর এবং তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে শহিদুল আলমের দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

আলোকিত প্রতিদিন/১০অক্টোবর ২০২৫/মওম

ডার্ড গ্রুপের শ্রমিক-কর্মচারীদের বকেয়া ১৪ কোটি টাকাসহ সকল পাওনা পরিশোধের দাবীতে সংবাদ সম্মেলন

কামাল হোসেন:

ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বকেয়া ১৪ কোটি টাকা এবং সকল পাওনাদী পরিশোধের দাবী জানিয়েছে ওই কারখানার শ্রমিক-কর্মচারী ও ৩৮টি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। আগামী ৭ দিনের মধ্যে ওই বকেয়া পাওনা পারশোধ না করলে তারা যেকোনো ধরনের আন্দোলন করতে বাধ্য হবে বলেও জানান। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় স্থানীয় একটি দৈনিকের অফিসে সংবাদ সম্মেলনে তারা এ দাবী জানান। সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারীসহ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১০ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১১ টায় তারা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ডার্ড গ্রুপের প্রিন্টিং এন্ড এমব্রয়ডারী সেকশনের সিনিয়র অফিসার শরিফুল ইসলাম শরিফ বলেন, ডার্ড গ্রুপের গাজীপুর এবং সাভারে অবস্থিত পাঁচটি প্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ না থাকার কারণ দেখিয়ে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত লে-অফ ঘোষণা করে মালিক কর্তৃপক্ষ। কারখানাগুলো হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর (সাটিয়াবাড়ী) এলাকায় ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, সাভারের হেমায়েতপুর এলাকার ডার্ড গার্মেন্টস লিমিটেড, দীপ্ত গার্মেন্টস লিমিটেড, দীপ্ত অ্যাপারেলস লিমিটেড, এবং ডার্ড ওয়াশিং প্লান্ট লিমিটেড। বন্ধ ঘোষনা করা ওই ৫টি কারখানায় সাড়ে ১১ হাজার শ্রমিক রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবী করেন তারা।

শ্রমিকদের কয়েক মাসের বেতন পরিশোধ না করে হঠাৎ করেই ডার্ড গ্রুপের ৫টি প্রতিষ্ঠান ২০২৩ সালের ২২ নভেম্বর থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ। বকেয়া পারিশোধ না করে বে-আইনিভাবে বন্ধ ঘোষনা করায় শ্রমিক-কর্মচারীরা কারখানা খোলার দাবিতে জানান। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ওই বছরের ২৮ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা ডার্ড গ্রুপের শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধে সমঝোতা চুক্তি হয়। শ্রমিকদের বিক্ষোভের মুখে ২০২৪ সালের ২৯ অক্টোবর বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অতিরিক্ত সচিব (শ্রম) সবুর হোসেনের সভাপতিত্বে ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী মালিকপক্ষের হিসাব মতে ২৭ কোটি টাকা বকেয়া পাওনার কথা স্বীকার করেন এবং পাওনা পরিশোধে সরকারের নিকট সুদমুক্ত ১৩ কোটি টাকা লোন পাওয়ার কথাও স্বীকার করেন। ওই বছরের ১০ ডিসেম্বর সরকার কর্তৃক সুদমুক্ত ১৩ কোটি টাকা লোন পেয়ে সকল শ্রমিক কর্মচারীদের মধ্যে সমহারে বণ্টনের কথা থাকলেও তা সঠিকভাবে দেওয়া হয়নি বলে দাবী করেন তারা। ২০২৩ সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন, কর্মচারীদের লে-অফ চলাকালীন সময়ের মজুরী, কর্মচারীদের ৮ মাসের বকেয়া বেতন, নারী শ্রমিকদের প্রসূতি কল্যাণ ভাতা, ভবিষ্যত তহবিলের (প্রভিডেন্ট ফান্ড) টাকা এবং বিভিন্ন সময়ে ছাঁটাই, চাকরি থেকে অব্যাহতি ও বরখাস্তকৃত শ্রমিকদের পাওনা বকেয়া রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ডার্ড গ্রুপের সুইং সেকশনের অপারেটর রৌশন ও রহিমা খাতুন বলেন, দীর্ঘদিন যাবত সুনামের সহিত কাজ করে আসছি। হঠাৎ করে মালিকপক্ষ কারখানা বন্ধ ঘোষনা করায় স্বামী ও সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন পার করতে হচ্ছে। আমাদের মতো অনেকের বয়স হয়ে যাওয়ায় অন্য কোনো কারখানায়ও কাজে যোগ দিতে পারছি না।

প্লানিং সেকশনের উর্ধ্বতন নির্বাহী আব্দুল্লাহ আল ফাহিম এবং কাটিং সেকশনের ইনপুটম্যান মীর আবুল মিয়া বলেন, পরিবারসহ বাসা ভাড়া নিয়ে বসবাস করে ওই গ্রুপের একটি কারখানায় চাকরি করছিলাম। হঠাৎ করে বন্ধ ঘোষণা করায় আমরা মানবতার জীবন পার করছি। আমার মতো ডার্ড গ্রুপের প্রায় সাড়ে ১১ হাজার শ্রমকি কর্মচারীরও একই অবস্থায় পরিবার নিয়ে কষ্টে আছে। সরকারের কাছে দাবী জানিাচ্ছ শ্রম আইন অনুযায়ী আমাদের বকেয়া পাওনা পরিশোধ করা হোক।

গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভপাতি আশরাফুল ইসলাম আবির সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, চলতি বছরের মার্চ মাসে শ্রম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আক্তারের সভাপতিত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় সভায় সরকার কর্তৃক বরাদ্দকৃত সুদমুক্ত ১৩ কোটি টাকা বন্টন করা হয়। ওই সভায় শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী শ্রমিক কর্মচারীদের অবশিষ্ট ১৪ কোটি টাকা পরিশোধের কথা থাকলেও এখনো পর্যন্ত মালিকপক্ষ ও সরকার পরিশোধে কোনো পদক্ষেপ নেয়নি। আগামী ৭ দিনের মধ্যে অবশিষ্ট ১৪ কোটি টাকা পরিশোধ না করেলে শ্রমিক কর্মচারীরা যেকোনো ধরনের আন্দোলন নামতে বাধ্য হবে বলে তারা সংবাদ সম্মেলনে ঘোষনা দেন।

ডার্ড গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ফয়েজ আহমেদ বলেন, সর্বমোট ৫৬ কোটি টাকা বকেয়া ছিল। সব টাকা দেওয়া হয়েছে। ১৪ কোটি টাকা বকেয়া রয়েছে যেটা শ্রম মন্ত্রনালয়ের মিটিংয়ে চূড়ান্ত হয়েছে। মালিক পক্ষ বলছে আর দিতে পারবে না, যেটা শ্রমিক নেতারাও মেনে নিয়েছিল। সরকার যে ১৩ কোটি টাকা লোন দিয়েছিল সেটাই চূড়ান্ত পাওনা। কলকারাখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং মন্ত্রনালয়ে মালিক পক্ষ জানিয়ে দিয়েছে উনার পক্ষে আর দেওয়া সম্ভব না। কারণ, গত তিন বছর যাবত কারখানাগুলো বন্ধ। মন্ত্রনালয়ে আরো সিন্ধান্ত হয়েছে, যদি মালিকপক্ষ কারখানা বিক্রি করতে পারে তাহলে বকেয়া ১৪ কোটি টাকা পরিশোধ করতে পারে।
আলোকিত প্রতিদিন/১০অক্টোবর ২০২৫/মওম

আশুলিয়ায় যুবদল নেতার বাড়ি থেকে  অস্ত্র উদ্ধার গ্রেফতার ৩ জন

শহিদুল্লাহ সরকার,সাভারের আশুলিয়ায় যুবদল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে তিন পেশাদার সন্ত্রাসীকে। আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া মহল্লায় রিপন শিকদারের ৪র্থ তলা বাড়ির ২য় তলা থেকে তাদের আটক করা হয়।
তবে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সন্ত্রাসী চক্রের মূল হোতা বাড়ির মালিক রিপন শিকদার। তিনি আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য সচিব ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। তবে বর্তমানে নিজেকে যুবদল নেতা পরিচয় দেন। স্থানীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র সহ-পরিবার কল্যাণ সম্পাদক দেওয়ান সালাউদ্দিন বাবুর ভাই বিপ্লব দেওয়ানের ঘনিষ্ঠ অনুসারী এই রিপন শিকদার।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে ভোরে তাদের আটকের সময় অস্ত্র উদ্ধার করা হয়। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনাটির ধামাচাপা দেয়ার চেষ্টা করেন বিএনপি’র প্রভাবশালী নেতারা। এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে সন্ত্রাসী চক্রটিকে রিপন শিকদার নিয়ন্ত্রণ করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার সদর থানার দওকুলা নওপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন বিশাল (২৬), লালমনিরহাট জজেলার সদর থানার তেলিপাড়া মহেন্দ্রনগর এলাকার রইচ উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (২৭) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বুইচিতলা মন্ডলপাড়া এলাকার আহসান হাবিবের ছেলে শিপন রহমান (২৭)।
পুলিশ জানায়, যৌথবাহিনীর সহায়তায় আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তাদের বাসা থেকে একটি বিদেশি অত্যাধুনিক শটগান, দেশীয় ধারালো ১৩টি চাপাতি ও চাইনিজ কুড়াল, ৪টি ধারালো ছোরা এবং চাঁদাবাজির টাকাসহ বিভিন্ন অপরাধের আলামত উদ্ধার করা হয়। এসব অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রধারী এই সন্ত্রাসী চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলাকাবাসী জানায়, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র সহ-পরিবার কল্যাণ সম্পাদক দেওয়ান সালাউদ্দিন বাবুর ভাই বিপ্লব দেওয়ানের সরাসরি ছত্রছায়ায় সন্ত্রাসী চক্রের নিয়ন্ত্রণ করেন যুবদলের রিপন শিকদার। চাঁদাবাজি, দখল বাণিজ্য, মারধর, বিচারের নামে নিরীহ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, মাদক কারবার’সহ বিভিন্ন অপরাধের সাথে রিপন শিকদার সরাসরি জড়িত। গত কয়েক মাসে এলাকার গার্মেন্টস ফ্যাক্টরির ঝুট, ডিস, ইন্টারনেট ও ময়লার ব্যবসাও জোরপূর্বক দখল করে নিয়েছেন। আলোচিত একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি এই রিপন শিকদার। আশুলিয়া থানায় তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ।
আলোকিত প্রতিদিন/এপি

অ্যাডেলের এক দশকের রেকর্ড ভাঙলেন টেলর সুইফট

বিনোদন ডেস্ক:
ভেঙেই গেল ব্রিটিশ গায়িকা অ্যাডেলের এক দশকের পুরনো রেকর্ড! তার ২০১৫ সালের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামের প্রথম সপ্তাহের সর্বোচ্চ বিক্রির রেকর্ড ভেঙে দিলেন মার্কিন পপ তারকা টেলর সুইফট; এই শিল্পীর নতুন ১২তম অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মাত্র পাঁচ দিনেই ৩৫ লাখ কপির বেশি বিক্রি হয়েছে।
২০১৫ সালের নভেম্বরে প্রকাশিত অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিল ৩৪ লাখের বেশি কপি। গত ১০ বছরে কোনো শিল্পীই এই মাইলফলক অতিক্রম করতে পারেননি। তবে গত ৩ অক্টোবর প্রকাশ হওয়া টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ ফিজিক্যাল কপি এবং স্ট্রিমিং মিলিয়ে মাত্র পাঁচ দিনেই ৩৫ লাখের বেশি বিক্রি হয়ে অ্যাডেলের রেকর্ডটি ভেঙে দেয়।

রেকর্ড-ভাঙা সাফল্যের পাশাপাশি ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে সমালোচনায় বিচলিত নন টেলর সুইফট। বলেছেন, ‘যেকোনো ধরনের আলোচনাকে আমি স্বাগত জানাই।’

আলোকিত প্রতিদিন/১০অক্টোবর ২০২৫/মওম

লিবিয়া থেকে সকালে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি

আলোকিত ডেস্ক:
লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক। ৯ অক্টোবর বৃহস্পতিবার তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়। ১০ অক্টোবর শুক্রবার তারা ঢাকায় পৌঁছাবেন।
ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দূতাবাসের নিরলস প্রচেষ্টা এবং লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সহযোগিতায় এই ৩০৯ বাংলাদেশিকে দেশে ফেরানো সম্ভব হয়েছে।

তারা ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর YI5040-এ করে বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (পলিটিক্যাল) কাজী আসিফ আহমেদ প্রত্যাবাসিতদের বিদায় জানান। তিনি বলেন, বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস দিনরাত পরিশ্রম করেছে। তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের এই মুহূর্তটি আমাদের জন্যও আনন্দের।

লিবিয়ায় আটকে পড়া এবং বিপদে পড়া আরও বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফেরানোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তারা।

আলোকিত প্রতিদিন/১০অক্টোবর ২০২৫/মওম

‘সোলজার’ লু*কে হাজির শাকিব খান!

বিনোদন ডেস্ক, নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান, যেটির নাম ‘সোলজার’। কিছুদিন আগেই অন্তর্জালে এসেছিল সিনেমাটির অ্যানাউন্সমেন্ট গ্লিম্পস, যা নিয়ে দর্শকদের উন্মাদনাও ছিল বেশী।

আজ শুক্রবার  সকালে শাকিব খানকে দেখা গেল এক অচেনা অবতারে, যা নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। এদিন নিজের ফেসবুক পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন শাকিব খান।

সেই পোস্টারে শাকিবকে দেখা গেছে একজন রহস্যময়-দৃঢ়চেতা পুরুষ হিসেবে। তার ঠোঁটের ওপরে থাকা মোটা গোঁফ এবং চোখে-মুখে এক ধরনের তীক্ষ্ণ অভিব্যক্তি; সব মিলিয়ে লুকটি একদমই চিরচেনা শাকিব খানের থেকে আলাদা। স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে। নতুন এই ঝলকেও তার ব্যতিক্রম ঘটল না।

তারকারা থেকে শুরু করে সাধারণ ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘দৃঢ় সৌন্দর্য ভাই!’ আরেকজনের মন্তব্য, ‘তাকে রণবীর কাপুরের মতো লাগছে।’

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়াও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিন আবসার প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মাহিনা কোহিয়ানা মাচাদো, পেলেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতলেন ভেনেজুয়েলের মাহিনা কোহিয়ানা মাচাদো। বাংলাদেশ সময়  ১০ অক্টোবর শুক্রবার বিকেল ৩টার পর নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

কমিটি জানিয়েছে, মাচাদোকে এই পুরস্কার দেওয়া হচ্ছে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অবিচল ও সাহসী ভূমিকা এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য তার দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ।

ঘোষণায় বলা হয়েছে, গণতন্ত্রের জন্য তার অবিচল সংগ্রাম ও অহিংস প্রতিরোধের মাধ্যমে মারিয়া কোরিনা মাচাদো শুধু ভেনেজুয়েলায় নয়, বরং সারা বিশ্বের গণতন্ত্রকামী জনগণের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছেন।

গত বছর ২০২৪ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানের অ্যান্টি-নিউক্লিয়ার সংগঠন নিহন হিদানকিয়ো, যা হিরোশিমা ও নাগাসাকির পরমাণু বোমা হামলার বেঁচে থাকা ব্যক্তিদের এক তৃণমূল আন্দোলন।

 ২০২৩ সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন ইরানের নার্গিস মোহাম্মাদি । ইরানি নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়।

২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান বেলারুশের মানবাধিকার বিষয়ক আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ।

২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ। মতপ্রকাশের স্বাধীনতার জন্য দুঃসাহসিক লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ তাদের এ পুরস্কার দেওয়া হয়।

এ পর্যন্ত সবচেয়ে বেশি তিনবার শান্তিতে নোবেল পেয়েছে রেড ক্রস (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে)। এছাড়া জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পেয়েছে দু’বার (১৯৫৪ ও ১৯৮১ সালে)।ৎ

প্রতি বছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। প্রত্যেক বিভাগের বিজয়ীদের একটি স্বর্ণপদক, প্রশংসাপত্রসহ একটি ডিপ্লোমা এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা দেওয়া হয়।

আলোকিত প্রতিদিন/১০অক্টোবর ২০২৫/মওম