নেত্রকোনায আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত
কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত
জি এম রাশেদুল ইসলাম:
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালন করা হয়েছে।
১৩ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে ফিরে শেষ হয়।
এসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইসমাইল হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রেডক্রিসেন্ট কর্মীসহ জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
আলোকিত প্রতিদিন/১৩অক্টোবর ২০২৫/মওম
রূপগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবসের র্যালি অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙনে বসতবাড়ি বিলীন, হুমকিতে আশ্রয়ন প্রকল্প
নবীনগরের কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট
টাঙ্গাইলে ৩০ লাখ টাকা আত্মসাদের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,চার দোকানীকে জরিমানা
মোঃ নিশাদুল ইসলাম:
ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের তদারকির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় চাল ও মুদির দোকানে অভিযান পরিচালনা করে চার দোকানীকে মোট দশ (১০,০০০) টাকা জরিমানা করেছে। ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী সোমবার দুপুরে জেলা শহরের আনন্দ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে জরিমানা করেন। এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে জেলা শহরের আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনন্দ বাজারে চাল ও মুদির দোকানে মূল্য তালিকা না থাকায় এবং মালামাল ক্রয়-বিক্রয়ের সময় দোকানে কোন ভাউচার সংরক্ষণ না করার অপরাধে মের্সাস হুমায়রা স্টোরকে ১ হাজার ৫০০ টাকা, মের্সাস আলমগীর নামক চালের দোকানকে ২ হাজার টাকা, সুমন স্টোরকে ১ হাজার ৫০০ ও শিকদার এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আগামীদিনে ব্যাবসা পরিচালনা করার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আলোকিত প্রতিদিন/১৩অক্টোবর ২০২৫/মওম

