আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2585

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, আক্রান্ত ২৯১১

সৈয়দ এনামুল হুদা: দেশে ২৪ ঘন্টায় করোনা (কভিড -১৯) ভাইরাসে মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৭০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় নতুন আক্রান্ত হয়েছে দুই হাজার ৯১১ জন। যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৪৪৫ জনে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
তিনি ৫২টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনার নমুনা পরিক্ষার জন্য গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৯০৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৭০৪টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৩৩ হাজার ৭৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও দুই হাজার ৯১১ জনের দেহে। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৪৪৫ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৭০৯ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ৫২৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ১২০ জনে।

 

আলোকিত প্রতিদিন/২ জুন ‘২০/এসএএইচ

মানিকগঞ্জে গণপরিবহনে যাত্রীসেবা তদারকি করছে জেলা পুলিশ

প্রতিনিধি,মানিকগঞ্জ: মানিকগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতিতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী যাত্রীসেবার তদারকি করতে মাঠে নেমেছে জেলা পুলিশ মানিকগঞ্জ।
গত (১ জুন) সোমবার ঢাকা-আরিচা মাহসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জেলা পুলিশের সদস্যরা গণপরিবহনে যাত্রী চলাচলের সরকারি নির্দেশনা সঠিকভাবে প্রতিপালন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন। এছাড়াও সরকারি নির্দেশনা মোতাবেক পরিবহন মালিক সমিতির কার্যক্রম তদারকি করেন তারা। ঢাকা-আরিচা মহাসড়কে প্রতিটি বাসের যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য জেলা পুলিশ মানিকগঞ্জ কর্তৃক বিভিন্ন দিক-নির্দেশনাও প্রদান করা হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে গণপরিবহনে যাত্রী পরিবহনের বিষয়টি জেলা পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কোন গণপরিবহন যাত্রী বহন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

আলোকিত প্রতিদিন/২ জুন ‘২০/এসএএইচ

চট্টগ্রামে রাঙ্গুনিয়ার ইউএনও করোনায় আক্রান্ত

সংবাদদাতা,চট্টগ্রাম: চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান করোনা (কভিড -১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছে । চট্টগ্রামে এই প্রথমবারের মত কোন ইউএনও আক্রান্ত হলেন।
আজ মঙ্গলবার (২ জুন) রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, ‘কয়েকদিন ধরে জ্বর ও সর্দি দেখা দেওয়ার পর তাঁর নমুনা সংগ্রহ করে চট্টগ্রা‌মের ফৌজদারহাট বিআইটিআইডিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখানে সোমবার (১ জুন) দিনগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তিনি উপজেলার সরকারি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’
এদিকে ইউএনও সরকারি কোয়াটারের বাসায় আইসোলেশনে থেকে সেখান থেকেই অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। এখনো তার স্থলে নতুন কাউকে ভারপ্রাপ্তের দায়িত্ব দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঈদের পর করোনা সংক্রমণরোধে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ত্রাণ বিতরণসহ বিভিন্ন কাজে মানুষের সংস্পর্শে যেতে হয়েছে। কয়েকদিন ধরে গলায় কিছুটা খুসখুসে কাশি, জ্বর ও সর্দি দেখা দেওয়ার পর নিজ থেকেই আইসোলেশনে চলে আসি। এরপর সন্দেহ দূর করতে নমুনা দিয়েছিলাম। সোমবার (১ জুন) রাতে রিপোর্টে পজিটিভ এসেছে। এখন উপজেলার সরকারি কোয়াটারের বাসায় আইসোলেশনে আছি। আরো ১০ দিন পর দ্বিতীয় টেস্ট করালে বুঝতে পারব করোনা জয় করতে সক্ষম হলাম কিনা।
প্রসঙ্গত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান একজন সৎ ও সজ্জন ব্যক্তি। করোনাকালে তিনি কাজ দিয়ে রাঙ্গুনিয়াবাসীর মন জয় করেছে। তিনি সকাল-সন্ধ্যা-রাত অবধি কাজ করেছেন। যখনই কোনো করোনা রোগীর খবর পেয়েছেন সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গেছেন। লকডাউন করেছেন করোনা আক্রান্ত রোগীর বাড়ি। তাদের জন্য ত্রাণের ব্যবস্থা নিশ্চিত করেছেন। সবসময় তাঁদের খোঁজখবর রেখেছেন।করোনা সংক্রমণরোধে উপজেলার হাটবাজার বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর এই সাহসি কাজের জন্য রাঙ্গুনিয়া উপজেলায় করোনা ততটা বিস্তার ঘটাতে পারেনি। তিনি সকলের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/২ জুন ‘২০/এসএএইচ

গাইবান্ধায় ব্যবসায়ীর দোকান থেকে সরকারি চাল উদ্ধার

সংবাদদাতা, গাইবান্ধা: গাইবান্ধায় এক ব্যবসায়ির দোকান থেকে সরকারি ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গত( ১ জুন) সোমবার দিবাগত রাতে সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) সিরাজুল ইসলাম পুলিশসহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লেংগা বাজারের চাল ব্যবসায়ি রাজা মিয়ার দোকান থেকে ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার করে। উদ্ধারকৃত চাল অতি দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি মূল্যে বিক্রয়ের খাদ্যবান্ধন কর্মসূচীর না অন্য কোন সরকারি কর্মসূচীর তা জানা যায়নি। এসময় দোকানে ওএমএসের চালের খালি বস্তা পাওয়া যায়। দোকানটি সিলগলা করা হয়েছে। চাল ব্যবসায়ী রাজা মিয়া পলাতক রয়েছে। সিরাজুল ইসলাম বলেন, যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে অচিরেই আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে লক্ষীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বাদলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

 

আলোকিত প্রতিদিন/২ জুন ‘২০/এসএএইচ

ঘিওরে গৃহবধূকে গণধর্ষণ গ্রেফতার ৩

সৈয়দ এনামুল হুদা: মানিকগঞ্জের ঘিওরে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বড়টিয়া বাজারের পাশে ওই গৃহবধূ গণধর্ষণের শিকার হন। তিনি এক সন্তানের জননি।
গ্রেফতারকৃতরা হলেন, বড়টিয়া ইউনিয়নের মৌহালী গ্রামের সলিম মিয়ার ছেলে ওয়াসিম মিয়া (২০), শাজাহান মিয়ার ছেলে রাবিক মিয়া (২০) ও আব্দুল কুদ্দুসের ছেলে রেদোয়ান (২০)। এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম জানান, নির্যাতনের শিকার হওয়া গৃহবধূর স্বামীর বাড়ি বড়টিয়া ইউয়িনের মৌহালী গ্রামে। ঈদের আগের দিন তিনি পার্শ্ববর্তী কর্জনা গ্রামে বাবার বাড়িতে যান। ঘটনারদিন বুধবার সকালে তিনি বাবার বাড়ি থেকে ফ্লেক্সিলোড করতে বড়টিয়া বাজারে আসেন। সেখানে তার চাচাতো দেবর ওয়াসিম কথা বলার জন্য বাজারের পাশের একটি নির্জন ভিটায় নিয়ে যায়। এরপর ওয়াসিম ও তার ৭/৮ জন সহযোগী তাকে গণধর্ষণ করে।
তিনি আরো জানান, বুধবার রাতে গৃহবধূর মা ওয়াসিমসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। রোববার রাতে ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার সকালে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আলোকিত প্রতিদিন/১ জুন ‘২০/এসএএইচ

কারওয়ান বাজারে র‌্যাব-২’র অভিযান, ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:  কক্সবাজারের টেকনাফ থেকে কাভার্ড ভ্যানের বডির ভিতরে ঝালাই করে আনা ১৫ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে রাজধানীতে আটক করেছে র‌্যাব-২।
জানা যায়, আজ( ১ জুন) সোমবার বিকেল ৪ টায় গোপণ সংবাদের ভিত্তিতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করে একটি কাভার্ড ভ্যানের ভিতরে ইয়াবা ঢুকিয়ে ঝালাই করে আনা চালান আঁটক করা হয়েছে। এ ঘটনায় আসামী মোঃ জাকির হোসেন (২৮) পিতাঃ মহিদুল ইসলাম সাং-পীরগাছা, থানাঃ পুঠিয়া, জেলাঃ রাজশাহীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী জানায়, ইয়াবার চালানটির মূল মালিক এবং গাড়িটি রায়হান নামীয় এক ব্যক্তির। গত ৩ মার্চ পিকনিক বাসের আড়ালে ২০ হাজার পিস ইয়াবার চালানটি রায়হান নামীয় ব্যক্তির ছিল। মুখ দিয়ে গিলে পাকস্থলীতে করে আনা ইয়াবা ট্যাবলেটের বেশ ক’টি চালান র‌্যাব-২ এর হাতে ধরা পড়ে যার মূল ডিলার রায়হান। জব্দকৃত ইয়াবার গন্তব্য ছিল গাজীপুর জেলার চন্দ্রা এলাকায়।
র‌্যাব-২ সূত্রে জানা যায়, গাড়ীটি থেকে মাদক উদ্ধারকালে গ্র্যান্ডিং মেশিন দিয়ে ঝালাই কেটে গাড়ীর দরজার পাল্লার ভিতর হতে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলি সেভলন সাবান এর প্যাকেটে ভরা ছিলো । সাবানের প্যাকেটের গায়ে “ঘড়ঃ ভড়ৎ ইত্যাদি ” লেখা রয়েছে। এ ব্যাপারে আসামী জাকির বলেন, রোহিঙ্গাদের জন্য বিনামূল্যে যে সকল সাবান সরবরাহ করা হয় তা হাত ঘুরে কালো বাজারে চলে আসে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্য কালো বাজারে আসা সে সকল সাবানের প্যাকেট মাদক ব্যবসায়ীরা সংগ্রহ করে তাতে বিশেষ কায়দায় ইয়াবার প্যাকেট ভরে গাড়ীর বডির ভিতর ঢুকিয়ে ঝালাই করে নিয়ে আসে। মোঃ জাহিদ আহসান এএসপি সহকারী পরিচালক মিডিয়া র‌্যাব-২ বলেন, আসামী সহ মাদকের মূল ডিলারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তেঁজগাও থানায় মামলা দায়ের করা হবে।

 

আলোকিত প্রতিদিন/১ জুন ‘২০/এসএএইচ

এবারের এসএসসি’র কৃতিমুখ

এসএসসি-২০২০ এর ফলাফল প্রকাশ হওয়ার পর জিপিএ-৫ প্রাপ্তদের সাথে কথা বলেছেন- আহসান হাবীব। তিনি জানিয়েছেন কৃতি শিক্ষার্থীদের কিছু কথা।

১. নাম :আল আমিন
মাতা : মোসা: সেরিনা বেগম, পেশায়- গৃহিণী
পিতা : মো: মাইনুল ইসলাম, পেশায়- ব্যবসা
স্কুল : শিবগঞ্জ সরকারি হাই স্কুল
শিক্ষা বোর্ড : রাজশাহী
ফলাফল : A+
বড় হয়ে কী হতে চাও : ডাক্তার
শখ : খেলা ধুলা
আলোকিত প্রতিদিনের পাঠকদের উদ্দেশে কোনো কথা থাকলে : সৎ ও দেশ প্রেমিক মানুষ হয়ে এলাকার মানুষের সেবায় ও দেশের সেবায় কাজ করতে চাই।

***********

২. আব্দুল ওয়াহাব সাকিব

মাতা : রোজিনা আক্তার, পেশায়- গৃহিণী
পিতা : মাওলানা তৈয়ব, পেশায়- ব্যবসা
স্কুল : চকরিয়া গ্রামার স্কুল, কক্সবাজার
শিক্ষা বোর্ড : চট্টগ্রাম
ফলাফল : গোল্ডেন এ+
বড় হয়ে কী হতে চাও : ডাক্তার
শখ : ফটোগ্রাফি
আলোকিত প্রতিদিনের পাঠকদের উদ্দেশে কোনো কথা থাকলে : লক্ষ্যকে বাস্তবতায় রূপ দিতে অলসসতা পরিহার করতে হবে।
নিজের মন যেভাবে চায় সেভাবে চলতে দেয়া যাবে না।

***************

৩. নাম : আজমাল ফুয়াদ
মাতা : মোসা: মাকসুদা ইয়াসমিন, পেশায়- গৃহীনি
পিতা : মো. আনোয়ারুল ইসলাম, পেশায়- চাকুরী
স্কুল : রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
শিক্ষা বোর্ড : রাজশাহী
ফলাফল : জিপিএ-৫
বড় হয়ে কী হতে চাও : আদর্শ মানুষ
শখ : ছবি তোলা, ভ্রমণ করা।

আলোকিত প্রতিদিন/১ জুন-২০২০/জেডএন

না ফেরার দেশে চলে গেলেন মানিকগঞ্জের প্রবীণ সাংবাদিক এমএ ওয়াহেদ তারা মিয়া

মানিকগঞ্জ প্রতিনিধি : গতকাল (৩১ মে) বিকেল চারটায় বয়োজ্যেষ্ঠ ও প্রবীণ সাংবাদিক এমএ ওয়াহেদ তারা মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া….. রাজিউন)। মানিকগঞ্জ শহরের পূর্বদাশরায় তার নিজস্ব বাসভবনে বার্ধক্য জনিত কারণে তার ইন্তেকাল হয়েছে বলে জানা গেছে। এ সময়ে তার বয়স হয়েছিল আশি বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য আত্নীয় স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। মানিকগঞ্জ দরবার শরীফে মাগরিব বাদ প্রথম জানাজা এবং মরহুমের গ্রামের বাড়ি বেতিলার নালোড়া গ্রামের মসজিদ প্রাঙ্গণে বাদ এশা ২য় জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুতে মানিকগঞ্জের সকল সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রধানগণ শোকবার্তা জানিয়েছেন। বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদে তার অগ্রণি ভূমিকা ছিল। তার মৃত্যুতে মানিকগঞ্জের সাংবাদিক সমাজ ও মানিকগঞ্জবাসী এমন একজন জ্ঞাণী-গুনী ও দেশপ্রেমিক দরদী মানুষকে হারালো, যা অপূরুণীয় বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

আলোকিত প্রতিদিন/১ জুন-২০২০/জেডএন

নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

সংবাদদাতা, নাটোর :  নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকার (৬৫) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন।
আজ (১ জুন) সোমবার দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সরকার গড়মাটি গ্রামের মৃত মকবুল হোসেন সরকারের ছেলে। তিনি সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী বলে জানা গেছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, দুপুরে আব্দুস সালাম সরকার রাজাপুর বাজার থেকে খাদ্যসামগ্রী কিনে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে এসে পার্শ্ব সড়কে নামার সময় নাটোরগামী একটি দ্রুতগতির বাস পেছন থেকে মোটর সাইকেলসহ তাকে চাপা দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

 

আলোকিত প্রতিদিন/১ জুন ‘২০/এসএএইচ

গাইবান্ধায় আরও ৩ জন করোনায় আক্রান্ত

সংবাদদাতা, গাইবান্ধা: গাইবান্ধায় এক পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫৮।আজ (১ জুন)সোমবার গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। নতুন আক্রান্তদের ১ জন সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য, ২ জন গোবিন্দগঞ্জ উপজেলার।ফলে জেলায় করোনা আক্রান্তদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১০ , ফুলছড়ি উপজেলায় ১ , সাঘাটা উপজেলায় ৩ ,পলাশবাড়ি উপজেলায় ৫ , গোবিন্দগঞ্জ উপজেলায় ৩০ , সুন্দরগঞ্জ উপজেলার ৩ এবং সাদুল্লাপুর উপজেলায় ৮ জন রয়েছে । গোবিন্দগঞ্জে ২ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনসহ জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জরুরি চিকিৎসা প্রদানের জন্য দুটি এ্যাম্বুলেন্স ও দুটি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ১শত বেডের আইসোলেশন সেন্টার প্রস্তুত রয়েছে।

 

আলোকিত প্রতিদিন/১ জুন ‘২০/এসএএইচ