আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2584

মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন (৭৪)। আজ (৩ জুন) বুধবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, মুক্তিযোদ্ধা সফিউদ্দিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় হাসপাতালে ভর্তি হন। আজ (বুধবার) ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য সকাল ৭টায় তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভার প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মুক্তিযোদ্ধা সফিউদ্দিনের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বণ্যা গ্রামে। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি সিরাজগঞ্জের চেীহালি উপজেলার অধীন ১১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। সিরাজগঞ্জের চেীহালি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার আফতাব উদ্দিন তালুকদার জানান, তিনি ভারতের দেড়াদুন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে সাহসিকতার সাথে গ্রুপ কমান্ডারের দায়িত্ব পালন করেন।
মুক্তিযোদ্ধা সফিউদ্দিনের বাড়ি টাঙ্গাইল জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার-পরিজনসহ মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামে শ্বশুরবাড়ি বসবাস করে আসছিলেন।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরনি আক্তার বলেন, মুক্তিযোদ্ধা সফিউদ্দিন আহমেদ একজন তালিকাভূক্ত মুক্তিযোদ্ধা ছিলেন। বিকেল ৫টায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় ঠাকুরকান্দি গ্রামের কবরস্থানে দাফন করা হবে। করোনা উপসর্গ থাকায় তাঁর জানাজা ও দাফন সরকারী বিধান বা প্রটোকল অনুযায়ী হবে বলে জানান তিনি। এনিয়ে মানিকগঞ্জে আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯জনে। নিহতদের মধ্যে ৬জন পুরুষ, ২ জন নারী ও ১জন কিশোর। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২জন। একজন সিংগাইরে এবং অন্যজন হরিরামপুরে।এদিকে, মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৩ জনই হরিরামপুর উপজেলার বাসিন্দা। ফলে এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১৭৬ জন। আজ (৩ জুন) বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ। ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, আক্রান্তদের মধ্যে সিংগাইর উপজেলায় ৪৯, মানিকগঞ্জ সদর উপজেলায় ৪০, ঘিওর উপজেলায় ৩২, সাটুরিয়া উপজেলায় ২২, হরিরামপর উপজেলার ২১ , শিবালয় উপজেলায় ১০ এবং দৌলতপুর উপজেলায় ২জন।
তিনি বলেন, এ পর্যন্ত মোট দুই হাজার ৭৭৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এর মধ্যে দুই হাজার ২৭৫টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ১৭৬ জনের দেহে। আক্রান্তদের মধ্যে ২০ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ১১৪ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২জন।

 

আলোকিত প্রতিদিন/৩ জুন ‘২০/এসএএইচ

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মুরাদ হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গত (২ জুন) মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট রোডের এপেক্স বিল্ডিং সংলগ্ন এলাকায় একটি ধান বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনা স্থলেই নিহত হন মুরাদ হোসেন। নিহত মুরাদ হোসেন উপজেলার সাপমারা ইউনিয়নের খামার পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এ অবস্থায় ট্রাকের চালক ও হেলপার গাড়ী রেখে পালিয়ে যায়।

 

আলোকিত প্রতিদিন/৩ জুন ‘২০/এসএএইচ

করোনায় দেশে দ্বিতীয় দিনেও ৩৭ মৃত্যু, আক্রান্ত ২৬৯৫

সৈয়দ এনামুল হুদা: ২৪ ঘন্টায় দেশে করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। টানা দ্বিতীয় দিনেও এতো সংখ্যক মানুষের মৃত্যু হলো। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪৬ জনে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৯৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ১৪০ জনে।
বুধবার (৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
তিনি ৫০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার১০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৫১০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৪৫ হাজার ৫৮৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও দুই হাজার ৬৯৫ জনের দেহে। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ১৪০ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪৬ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৭০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৫৯০ জনে।

 

আলোকিত প্রতিদিন/৩ জুন ‘২০/এসএএইচ

কক্সবাজার মেয়র মুজিব ও তার পরিবারের সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া

আবু সায়েম, কক্সবাজার : কক্সবাজার পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুনিয়ারছড়া সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উল্লাহ সেলিমের উদ্যোগে উত্তর নুনিয়ারছড়া এলাকায় জোহাদিয়া সাইফিয়া সুন্নিয়াহ আলিয়া মাদ্রাসায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান ও তার পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ২ জুলাই মঙ্গলবার আছরের নামাজের পর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ সেলিমের পরিচালিত মাদ্রাসায় এই খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
করোনা ভাইরাসের  কারণে সারা বাংলাদেশের ন্যায় কক্সবাজারেও আক্রান্ত  আনুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। জনগণকে প্রত্যক্ষ সেবা প্রদান করায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্ব-স্ত্রীক মেয়র মুজিবুর রহমান। কক্সবাজারে রাজনৈতিক ইতিহাসে তিনি বট বৃক্ষ হিসেবে সুপরিচিত বলে মনে করেন পৌর এলাকাবাসী। এ ব্যাপারে কক্সবাজার পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উল্লাহ সেলিম বলেন, করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে কক্সবাজারে ৮০০ এর অধিক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কক্সবাজারের রাজনৈতিক ইতিহাসের ত্যাগী, পরিশ্রমী  এবং মানবতার উজ্জ্বল নক্ষত্র পৌর মেয়র মুজিবুর রহমান স্ব-স্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কক্সবাজারবাসীর জন্য তা অত্যন্ত বেদনাদায়ক।  শুধুমাত্র দীর্ঘ লকডাউনে কর্মহীন মানুষকে সহযোগিতা এবং তাদের সেবা প্রদান করায় তিনি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরো জানান, কক্সবাজারের রাজনৈতিক ইতিহাসের বটবৃক্ষ করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে সমুদ্র শহরে ফিরে আসেন, সেজন্য আমাদেরে এ খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মহান আল্লাহ আমাদের প্রিয় নেতাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
উল্লেখ্য যে, পৌর মেয়র মুজিবুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়র পর বর্তমান ঢাকা মেডিকেল কলেজের আইসোলেশনে স্ব – স্ত্রীক ভর্তি আছেন। বর্তমানে তারঁ অবস্থান উন্নতির দিকে। সুস্থতা কামনায় তিনি সকলের দোয়া কামনা করেছেন।
আলোকিত প্রতিদিন/৩ জুন’২০/জেডএন

যুক্তরাষ্ট্রে প্রতিবাদের নামে চলছে সন্ত্রাস : ট্রাম্প

সংবাদদাতা,নিউইয়র্ক: মার্কিন শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের পাশবিক হত্যাকাণ্ডের প্রতিবাদে সৃষ্ট বিক্ষোভে অংশ নেয়াদের অভ্যান্তরীণ সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২ জুন) এ কঠোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, ‘বিক্ষোভকারীদের আচরণ এখন আর শান্তিপূর্ণ নেই। এই অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ নিরপরাধ মানুষের রক্ত ঝরাচ্ছে এবং এটি মানবতার জন্য অবমাননাকর ও মারাত্মক অপরাধ।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যারা এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে কঠোর শাস্তি পেতে হবে এবং দীর্ঘমেয়াদে কারাভোগ করতে হবে।
গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে নির্মমভাবে নিহত হন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। প্রকাশ্যে শহরের রাস্তায় ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধে ফ্লয়েডকে হত্যা করে ৪৪ বছর বয়সী পুলিশ অফিসার দেরেক।
যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশটিতে ২০ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, সহিংসতা মোকাবেলায় কমপক্ষে ২৮টি রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানী ওয়াশিংটনে সেখানকার জাতীয় গার্ড বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নরদের সমালোচনা করেছেন বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের প্রস্তাব গ্রহণ না করায়। বিক্ষোভ চলাকালে পাঁচ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্প এই সমালোচনা করেন। এরপর থেকে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভে আরও উত্তেজনা বেড়েছে। সোমবার শেষ রাতে নিউইয়র্কে বিক্ষোভকারীরা দোকানের জানালা ভাঙচুর ও লুটপাট চালায়। লস অ্যাঞ্জেলসে একটি স্ট্রিপ মলে অগ্নিসংযোগ করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট লুইসে চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এবং লাস ভেগাসে গুলিবিদ্ধ এক কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক।
টানা দ্বিতীয় সপ্তাহে গড়ানো বিক্ষোভ দমনে ডোনাল্ড ট্রাম্প সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন এবং গভর্নরসহ স্থানীয় কর্তৃপক্ষের সমালোচনা করেছেন বিক্ষোভ দমনে তাদের ভূমিকার জন্য।
নিউইয়র্কের ডেমোক্র্যাটিক গভর্নর অ্যান্ড্রিউ কৌমোর সমালোচনা করে ট্রাম্প টুইটে লিখেছেন, লুটপাট-কারী, ডাকাত, চরমপন্থী বাম এবং অন্যান্য নিম্নশ্রেণির কাছে হেরে গেছে নিউ ইয়র্ক। গভর্নর সেনাবাহিনী মোতায়েনে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। নিউ ইয়র্ককে টুকরো টুকরো করে ফেলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে বামপন্থীদের নেপথ্যে থাকার দাবির পক্ষে ট্রাম্প কোনও প্রমাণ হাজির করেননি।
কোমো বলেছেন, সহিংসতা ও লুটপাটের ঘটনায় তিনিও ক্ষুব্ধ এবং শহরের মেয়র ও পুলিশ তাদের দায়িত্ব পালন করেনি। মেয়র বিল ডে ব্ল্যাসিও সংকটের গুরুত্ব অনুধাবন করতে পারেননি বলে তিনি মনে করেন বলেও জানিয়েছেন।
সেনা মোতায়েনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে কৌমো বলেন, নিউইয়র্কের জমায়েত মোকাবিলায় প্রশিক্ষণ না থাকা বাহিনী যদি হস্তক্ষেপ করে তাহলে ভয়াবহ ঘটনা ঘটতে পারে।
ন্যাশনাল গার্ডের প্রধান জেনারেল জোসেফ লেঙ্গিয়েল বলেছেন, সোমবার রাতে বিভিন্ন শহরে সহিংসতা কমেছে। যদিও বিক্ষোভ আগের মতোই বা বেড়েছে। রাতে কোনও সেনা সদস্য আহত হয়নি।
সেনা কর্মকর্তা জানান, ২৯টি অঙ্গরাজ্যে ১৮ হাজার সেনা সদস্য স্থানীয় আইনশৃঙ্খলা-বাহিনীকে সহায়তা করছে এবং এই সংখ্যা বাড়ছে।

 

আলোকিত প্রতিদিন/৩ জুন ‘২০/এসএএইচ

গাইবান্ধায় পশুরহাটে তোয়াক্কা করা হচ্ছে না স্বাস্থ্যবিধি

সংবাদদাতা,গাইবান্ধা: বাংলাদেশে যখন করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমন সময়ে সরকারি আদেশ অমান্য করে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারে পশুর হাটে স্বাস্থ্যবিধি এবং শরীরিক দুরত্ব মানা হচ্ছে না। প্রশাসন যেন দেখেও না দেখার ভান করছে। আজ (২ জুন) মঙ্গলবার বিকালে দেখা যায় দারিয়াপুরের পশুর হাটে পাইকার, খামারিসহ সাধারণ মানুষের সমাগম ঘটে। মানুষ গাদাগাদি করে পশুর পাশে দাড়িয়ে কেনা-বেচা করছে। স্বাস্থ্য বিধি মোতাবেক পশু থেকে দুরত্ব বজায় রাখতে পরামর্শ দেওয়া হলেও মানুষ তা মানার প্রয়োজন বোধ করছে না। মানুষ যেভাবে পশুর হাটে ভীড় করছে এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধির আশস্কা করছে সচেতন মহল।

 

আলোকিত প্রতিদিন/২ জুন ‘২০/এসএএইচ

অনুষ্ঠিত হলো রুপসী নওগাঁর পূনর্মিলনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সংবাদদাতা, নওগাঁ: নওগাঁর স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রুপসী নওগাঁর আয়োজনে ঈদ পূনর্মিলনী এবং ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।আজ
মঙ্গলবার (০২ জুন) দুপুরে এ ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রুপসী নওগাঁর পরিচালক মোঃ খালেদ বিন ফিরোজের সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন, আব্দুস সোবহান, সাজু রহমান সুজন, জাহিদ হাসান সাদ্দাম, তৌফিকা বৃষ্টি, জহুরুল জনি, আহসান হাবিব মহন, আব্দুল মমিন, মোনায়েম, ফিরোজ মাহমুদ, মেহেদী হাসান, ফারুক হোসাইন, রবিউল ইসলাম, ফারাবি শুভ এবং মাসুমসহ অনেকেই।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ কায়েস সরদার।

 

আলোকিত প্রতিদিন/২ জুন ‘২০/এসএএইচ

নাটোরে সড়ক দুর্ঘটনায় শালা-দুলাভাই নিহত

সংবাদদাতা,নাটোর: নাটোরে দুলাভাইয়ের সাথে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুলাভাইসহ রিফাত নামে এক স্কুল ছাত্রের। গতকাল বিকেলে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় দুলাভাই।আর আজ ২ জুন ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত নিহত হয়। নিহত রিফাত বড়াইগ্রামের নগর ইউনিয়নের ব্রক্ষত্রপার গোপালপুর গ্রামের মোশারফ খাঁনের ছেলে। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান ও স্থানীয়রা জানায়,রিফাত এবং তার দুলাভাই উপজেলার কদমসাথুরি গ্রামের আলহাজ মোঃ রুহুল আমিন ব্যাপারীর ছোট ছেলে নুর মোহাম্মদ দুইজনে মোটরসাইকেল নিয়ে বাজারে এসেছিলো।পরে বিকেলে বাড়ি ফেরার সময় আহম্মেদপুর ব্রিজ এলাকায় তাদের মোটরসাইকেলকে চাপা দেয় একটি ট্রাক।ঘটনাস্থলে দুলাভাই নুর মোহাম্মদ নিহত হয়। অপরদিকে গুরুতর অবস্থায় রিফাতকে প্রথমে নাটোর সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ ভোর রাতে রিফাতের মৃত্যু হয়।দুপুরে রিফাতের মরদেহ দাফন সম্পন্ন হয়।

 

আলোকিত প্রতিদিন/২ জুন ‘২০/এসএএইচ

সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংবাদদাতা,সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে আহসান সরদার (২০) নামে নিখোঁজ এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।আজ (২ জুন) মঙ্গলবার দুপুর ১২ টা ৩০ এর দিকে ভুরুলিয়া গ্রামে আলভি সরদারের পুকুর হতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ব্রহ্মশাসন গ্রামের আমিরুল সরদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নার্গিস পারভীন ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৯টার পরে তিনি বাড়ী থেকে বাহির হয়ে আর ফিরে আসেননি।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে পুকুর হতে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তবে, ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে প্রাথমিক তদন্তে জানা সম্ভব হয়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২ জুন ‘২০/এসএএইচ

গাইবান্ধায় যমুনার ভাঙ্গন শুরু, হুমকির মুখে সহস্রাধিক পরিবার

সংবাদদাতা, গাইবান্ধা: গাইবান্ধায় বর্ষা মৌসুম শুরু না হতেই, যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীগর্ভে তলিয়ে যেতে শুরু করেছে, নদীর তীরবর্তী সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের ঘরবাড়ি ও ফসলি জমি। করোনায় সামাজিক দুরত্ব বজায় রেখে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জরুরিভাবে নদীতে বালুর জিও ব্যাগ ফেলানোর কাজ করছে। এরপরও ভাঙ্গন থামানো যাচ্ছে না।
ভাঙ্গন আতঙ্কে ইতোমধ্যেই সহস্রাধিক পরিবার বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। ভয়াবহ নদী ভাঙনের কবলে পরে প্রায় সর্বশান্ত হয়ে পরার উপক্রম হয়েছে দুই সহস্রাধিক জেলে সম্প্রদায়ের পরিবার ।
গতকাল (১ জুন) যমুনা নদীর ডান তীর বাঁধের সংস্কার কাজ এবং নতুন করে কোন সংস্কারের প্রয়োজন আছে কি না, সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহিদ নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
ভাঙ্গনের বাস্তব চিত্রনীতি নির্ধারক মহলে প্রেরন পূর্বক ভাঙ্গন কবলিত এলাকা দক্ষিণ উল্যার মাঝিপাড়া ও আদর্শ গ্রামে নদীর দুরুত্ব ১৫০ মিটার অবস্থান হওয়ায় ওই স্থানে শ্রীঘ্রই ব্যবস্থা নেয়া হবে বলে স্থানীয় বসতবাড়ির লোকজনদের আশ্বস্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান, ভরতখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল আজাদ শীতলসহ অন্যান্যরা।

 

আলোকিত প্রতিদিন/২ জুন ‘২০/এসএএইচ