আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2586

মানিকগঞ্জে স্বেচ্ছাশ্রমে ধান কাটা কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মানিকগঞ্জ, প্রতিনিধি :  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অসহায় কৃষকদের সহায়তার জন্য মানিকগঞ্জ জেলা আনসার ভিডিপির উদ্যোগে অসহায় দরিদ্র ১ শত কৃষকের ধান কাটা কর্মসূচির উদ্বোধন করলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
আজ (০১জুন) সোমবার সদর উপজেলার জাগীর এলাকায় বোরো ধান কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, সহকারী জেলা কমান্ড্যান্ট এসএম রায়হান হেলাল সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, করোনা মহামারী কালে মুজিব বর্ষে কৃষকের সহায়তা করায় আনসার-ভিডিপির কার্যক্রম প্রশংসার দাবিদার।
জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী বলেন, করোনার প্রাদুর্ভাবে দেশের এই ক্রান্তিলগ্নে আনসার বাহিনী সর্বদা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন অপারেশনাল, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা মানিকগঞ্জের প্রতিটি উপজেলায় ১০০ জন করে অসহায় কৃষককে বিনামূল্যে ধান কেটে বাড়ি পৌঁছে দেবো। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে কৃষকের ধান কাটার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

 

আলোকিত প্রতিদিন /১ জুন ‘২০/এসএএইচ

গাইবান্ধায় বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা

সংবাদদাতা,গাইবান্ধা :  গাইবান্ধায় বাড়ছে করোনা (কভিড -১৯) ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। শুধু গত এক সপ্তাহের ব্যবধানে জেলায় করোনায় শনাক্ত হয়েছে ২৯ জন।জেলায় গত ২২ মার্চ প্রথম ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে শুরু হয় সংক্রমণ। সেই থেকে ২১ মে পর্যন্ত ৫৫ দিনে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ২৬ জন। এরপর ২২ মে থেকে ৩০ মে পর্যন্ত শুধুমাত্র ৮ দিনে এই করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ২৯ জন। গত শুক্রবার ( ২২মে) একদিনে নতুন করে ৩ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়। তাদের মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জে ২ জন মৃত ব্যক্তির দেহ থেকে সংগৃহিত নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাস পাওয়া যায়। বাকী ১ জন গোবিন্দগঞ্জের বাসিন্দা।
ঠিক একদিন পর শনিবার (২৩ মে) একদিনে ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ২, গোবিন্দগঞ্জে ১ এবং বাকী ১ জন সাদুল্লাপুরের বাসিন্দা।
মাঝে তিনদিন কেউ করোনায় ( কেভিড-১৯) আক্রান্ত হননি। কিন্তু পরের ৩ দিনেই আক্রান্ত হন ২২ জন। গত বুধবার (২৭ মে) জেলায় আরও ৪ জন করোনা শনাক্ত হন। তাদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১ এবং বাকী ৩ সাদুল্লাপুরের বাসিন্দা।
শুক্রবার (২৯মে) জেলায় একদিনে ৭ জন করোনা পরীক্ষার ফলাফলে পজিটিভ হন। তাদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১ জন এবং বাকী ৬ জন গোবিন্দগঞ্জের বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ৪৪ জন।
শনিবার (৩০ মে) জেলায় নতুন করে আরও ১১ জন করোনা আক্রান্তের মধ্যে দিয়ে নতুন সর্বোচ্চের রেকর্ড হয়েছে। নতুন করে আক্রান্ত ১১জনের মধ্যে গাইবান্ধা সদরে ২ , পলাশবাড়ীতে ১ এবং গোবিন্দগঞ্জ উপজেলায় শনাক্ত হয়েছে ৮ জন। শনিবার (৩০ মে) পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ জনে। ৩০ মে শনিবার এই তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।

গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের করোনায় সংক্রান্ত কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, নতুন আক্রান্ত ১১ জনের মধ্যে ২জন গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা, ১জন পলাশবাড়ী উপজেলার বাসিন্দা এবং ৮ জন গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।
এ নিয়ে গাইবান্ধা জেলা সদরে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০, ফুলছড়িতে ১, সাঘাটায় ৩, পলাশবাড়ীতে ৫, সুন্দরগঞ্জে ৩, সাদুল্যাপুরে ৭ এবং সবচেয়ে বেশি গোবিন্দগঞ্জে ২৮জন।এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৫৫ জনের মধ্যে ৩ জন মারা গেছেন, ২২ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন ও চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন ।

 

আলোকিত প্রতিদিন/৩১ মে ‘২০/এসএএইচ

সাটুরিয়ায় কৃষকের ধান কেটে দিলো প্রশাসন

মানিকগঞ্জ, প্রতিনিধিঃ  মানিকগঞ্জের সাটুরিয়ার কৃষকের ধান কেটে দিলো উপজেলা প্রশাসন।  আজ (৩১ মে) রোবরার সাটুরিয়া উপজেলা প্রশাসন চত্বরের সামান্য দক্ষিণে পূর্ব কূষ্টিয়া চকে জনৈক গরিব কৃষকের পাঁকা ধান কেঁটে দিলেন সাটুরিয়া উপজেলা প্রশাসন। উক্ত ধান কাঁটা এ মহতী অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের নেতৃত্বে  অংশ গ্রহণ করেন সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তের কৃষি কর্মকর্তা মোঃ খলিলুর রহমান এবং সাটুরিয়া উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের প্রকৌশলী এ এস এম তৈয়বুর রহমান প্রমূখ। উপজেলার পূর্ব কূষ্টিয়া গ্রামের মোঃ শুকুর আলীর পুত্র মোঃ কোরবান আলী একজন হত দরিদ্র মানুষ বিধায় তার ১৮ শতাংশ জমির পাঁকা ধান আজ কেঁটে দিলেন সাটুরিয়া উপজেলা প্রশাসন। বিষয়টি সত্যিই প্রশংসার দাবীদার এতে কোনো সন্দেহ নেই। প্রশাসন স্বপ্রনোদিত হয়ে একজন গরিব কৃষকের পাঁকা ধান কেঁটে দিয়ে এলাকায় নজির বিহীন মহতী বিরল দৃষ্টান্ত স্হাপন করলেন বলে জানায় সচেতন এলাকাবাসী। ওই জমিতে কমপক্ষে ১২/১৩ মন ধান উৎপাদন হবে বলে জানান কৃষক কোরবান আলী।

 

আলোকিত প্রতিদিন /৩১ মে ‘২০/এসএএইচ

এসএসসিতে জিপিএ-৫ পেল সারোয়ার ও সাকীফ

আজ এসএসসির ফল প্রকাশ পেয়েছে। রাজশাহীর দুই কৃতিমুখ মো: সারোয়ার জাহান ও সাকীফ বিন আলম। দু’জনই জিপিএ-৫ পেয়েছে। ফলাফল পাওয়ার পর তাদের সাথে কথা বলেন- আহসান হাবীব।

১. নাম : মো: সারোয়ার জাহান
মাতা : মোসা: রাজিয়া বেগম, পেশায়- গৃহিণী
পিতা : মো: জহরুল ইসলাম, পেশায়- শিক্ষক
স্কুল : শিবগঞ্জ সরকারি হাই স্কুল
শিক্ষাবোর্ড : রাজশাহী
ফলাফল : A+
বড় হয়ে কী হতে চাও : ইন্জিনিয়ার
শখ : খেলাধুলা

****************

২. নাম: সাকীফ বিন আলম
মাতা: মোছাঃ মোহছেনা খাতুন
পেশা: অধ্যাপনা
পিতা: ড. মুহা. খোরশেদুল আলম, পেশায়- অধ্যাপক
জেলা: নওগাঁ
উপজেলা : মান্দা
ইউনিয়ন: তেঁতুলিয়া
স্কুল : মদিনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী।
শিক্ষাবোর্ড: মাদরাসা শিক্ষাবোর্ড
ফলাফল : GPA-5
লক্ষ্য : আলেমে দ্বীন
কিছু কথা: জীবনের প্রতিটি ভুল থেকে শিখার চেষ্টা করি।

আলোকিত প্রতিদিন/৩১ মে-২০২০/জেডএন

ঘিওরে কৃষকের ১ বিঘা ধান কেটে দিলো ছাত্রলীগ

সৈয়দ এনামুল হুদা :  মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের নির্দেশে, জেলা ছাত্রলীগ এবং ঘিওর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম মিয়া জনের আহবানে মানিকগঞ্জের ঘিওরে প্রান্তিক কৃষকের ১ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা যায়, রবিবার (৩১ মে) উপজেলার সিংজুরী ইউনিয়নের ব্রাম্মনগ্রামের কৃষক আঃ রহিজ উদ্দিন ১ বিঘা জমির পাকা ইরি ধান শ্রমিকের অভাবে কেটে ঘরে তুলতে পারছিলেন না। এ খবর শুনেই হাজির ছাত্রলীগ নেতাকর্মীরা। উপজেলার সিংজুরী এবং বালিয়াখোড়া ইউনিয়ন ছাত্রলীগের একদল নেতাকর্মীরা তার জমির ইরি ধান কেটে তা বাড়িতে পৌঁছে দেয়।
এ বিষয়ে আজম খান আলোকিত প্রতিদিনকে বলেন, আসলে আমরা যারা গ্রামে বসবাস করি তারা কৃষি কাজের সব কিছুই বুঝি।দেশের এমন পরিস্থিতিতে কৃষকের ফসলই পারে দেশকে খাদ্য সঙ্কটের হাত থেকে রক্ষা করতে। তাই মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম মিয়া জনের দিক নির্দেশনায় কৃষকের ধান কেটে তা ঘরে তুলে দিলাম। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সিংজুরী ইউনিয়নের কৃষক আঃ রহিজ উদ্দিন জানান, দেশে চলমান করোনা ভাইরাসের কারণে জমির ধান পাকার পরও কাটার জন্য শ্রমিক সঙ্কটে ভুগছিলাম।অন্যদিকে জোয়ারের পানি জমিতে প্রবেশ করে ডুবে যাওয়ার আশংকায় ছিলাম। এমনি মুহুর্তে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হলে তারা এসে ধান কেটে ঘরে তুলে দিয়ে যায়। এতে আমি অনেক উপকৃত হয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, সিংজুরী ইউনিয়ন ছাত্রলীগ নেতা, আজমত উল্লাহ আজম, সমীর, পলাশ, আকিব, রবিন, সিহাব হোসেন ডিপজল এবং বালিয়াখোড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা, মিজানুর রহমান, সোহাগ খান প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন /৩১ মে ‘২০/এসএএইচ

নাটোরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

সংবাদদাতা, নাটোর :  “তামাক কোম্পানীর কুটচাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুনদের বাঁচাও” এই শ্লোগানকে সামনে নিয়ে নাটোরে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস। আজ (৩১ মে) রবিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মো: শাহরিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম শিমুল। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার, সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন প্রমূখ।

 

আলোকিত প্রতিদিন/৩১ মে ‘২০/এসএএইচ

শ্যামনগরে বিদ্যুতের তার ছিড়ে নিহত ১ এবং আহত ২

সংবাদদাতা, সাতক্ষীরাঃ  সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতের তারে জড়িয়ে আল-আমিন (৩২) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। আজ (৩১ মে) রোববার বেলা ১১টার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি গ্রামের মুজিবর রহমান গাজীর পুত্র। এ ঘটনায় একই গ্রামে আনিছুর গাজীর ছেলে ফয়সাল (১২) এবং সফিকুল সরদারের ছেলে সুমন (৯) মারাত্মকভাবে আহত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী নিহতের মামা আইয়ুব আলী জানান, ফয়সাল ও সুমন বাড়ী সংলগ্ন মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ পল্লী বিদ্যুতের তার ছিড়ে মাঠে পড়ে গেলে উভয়ে বিদ্যুতায়িত হয়। এ ঘটনা আল-আমিন দেখতে পেয়ে তাদের উদ্ধার করতে গিয়ে নিজেও তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পার্শ্ববর্তীরা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আল-আমিন কে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক মৃত ঘোষনা করেন এবং আহত ফয়সাল ও সুমনের অবস্থা আশংকাজনক বলে জানান।

 

আলোকিত প্রতিদিন/৩১ মে ‘২০/এসএএইচ

দিনাজপুরে অসহায়দের মাঝে বিজিবি’র সহযোগিতায় বিদ্যানন্দনের ত্রাণ বিতরণ

প্রতিনিধি, দিনাজপুর :  বর্তমান বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে লকডাউন পরিস্থিতির কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশন, রংপুর শাখা হতে ত্রাণ সামগ্রী বিজিবি দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে এবং দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় ইউনিটের পার্শ্ববর্তী এলাকা এবং সীমান্তবর্তী গরিব অসহায় ও দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। গত ২৪ মে ২০২০ তারিখে পবিত্র ঈদ-উল-ফিতরের উপহার হিসেবে দিনাজপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সদর উপজেলার পূর্ব/দক্ষিণ দপ্তরীপাড়া এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে মোট ১ হাজার পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ৬ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি এ্যাংকার ডাল, ৫শ গ্রাম লবণ, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। এরই অংশ হিসেবে ব্যাটালিয়ন সদরের পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দপ্তরীপাড়া ফুটবল মাট প্রাঙ্গণে লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম অধিনায়ক দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল ইসলাম উপ-অধিনায়ক উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত ত্রাণ সামগ্রী বিতরণকালে ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য , ইতিপূর্বে ২৯ এপ্রিল, ১০ মে এবং ২৩ মে ২০২০ তারিখে দিনাজপুর সদর উপজেলা এবং দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ১৯টি বিজিপি ‘র দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৩ হাজার ৮শ সীমান্তবর্তী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে ত্রাণ বিতরণের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মোঃ রেজাউল করিম অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানান।

 

আলোকিত প্রতিদিন/৩১ মে ‘২০/এসএএইচ

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৪৫

সৈয়দ এনামুল হুদা : দেশে ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে । এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫০ জনে। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছে দুই হাজার ৫৪৫ জন। এটিও একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৭ হাজার ১৫৩ জনে।
রোববার (৩১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি নতুন যুক্ত দুটিসহ মোট ৫২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে ২৪ ঘণ্টায় ১২ হাজার ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ আট হাজার ৯৩০টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও দুই হাজার ৫৪৫ জনের দেহে। এটি এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ১৫৩ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪০ জনের। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪০৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল নয় হাজার ৭৮১ জনে।

 

আলোকিত প্রতিদিন /৩১ মে ‘২০/ এসএএইচ

এসএসসির পাশের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে ৮২ দশমিক ৩৪ শতাংশ

সৈয়দ নাজমুল হুদা: ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড়ে পাশ করেছে ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী। আর শুধু সাধারণ বোর্ড এসএসসি’তে পাশের হার-৮৩ দশমিক ৭৫ শতাংশ। গতবার এই পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজারেরও বেশি।  চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার বেড়েছে এবং বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যাও।

আজ রোববার (৩১ মে) বেলা ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত বিশ্লেষণ সংবাদিকদের সামনে তুলে ধরেন।

এবং মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। গতবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন।

জানা গেছে, ৯টি সাধারণ বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ। গতবছর ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। গত বছর শুধু এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল  ৯৪ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থী।

মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ। গত বছর দাখিলে পাসের হার ছিল ৮৩ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী।

এসএসসি ও দাখিল ভোকেশনালে পাসের হার ৭২ দশমিক ৭০ শতাংশ। গত বছর ছিল ৭২ দশমিক ২৪ শতাংশ।  জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ৭৫১ জন।

চলতি বছর ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গতবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। ১৭ হাজার ৪৮২টি স্কুল থেকে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষার্থী চলতি বছরের এসএসসিতে, ৯ হাজার ১১০টি মাদরাসা থেকে ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী দাখিলে এবং ২ হাজার ২৯২টি কারিগরি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩১ হাজার ২৮৫জন শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয়।

 

আলোকিত প্রতিদিন/৩১মে ‘২০/এসএনএইচ