আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2580

অক্সিজেন-ওষুধের সঙ্কট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উকিল নোটিস

::নিজস্ব প্রতিবেদক ::

রাঙ্গুনিয়ায় স্ত্রীর শাড়ি গলায় পেঁচিয়ে স্বামীর ‘আত্মহত্যা’

সংবাদদাতা,চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্ত্রীর শাড়ি গলায় পেঁচিয়ে মো. জামাল উদ্দিন (৩৮) নামে এক বিদেশ ফেরত যুবক আত্মহত্যা করেছে। আজ বুধবার (১০ জুন) সকালে উপজেলার লালানগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আকবর সিকদার পাড়া গ্রামে নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ১০ টায় রাঙ্গুনিয়া থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
জামাল উদ্দিন লালানগর ইউনিয়নের আকবর সিকদার পাড়া গ্রামের মৃত মনির আহমদের ছেলে। তিনি আরব আমিরাত (আবুধাবি) প্রবাসী ছিলেন। তার ৫ মাসের একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে জামালকে ঘরের বাইরে থেকে ডাকাডাকি করেন তার মা রসিদা বেগম। এ সময় ভেতর থেকে কোনো আওয়াজ না পাওয়ায় জানালার ফাঁক দিয়ে তাকালে ঘরের সিলিং ফ্যানের পাখার সঙ্গে জামালের লাশ ঝুলতে দেখতে পায়। পরে চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন এসে দরজা ভেঙ্গ দেখা যায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় স্ত্রীর শাড়ী পেঁচানো অবস্থায় ঝুলছে জামাল। ধারণা করা হচ্ছে তিনি রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। জানা যায়, জামাল উদ্দিন দীর্ঘদিন আরব আমিরাতে (আবুধাবি) ছিল, সেখানে গাড়ি চালাতেন। গত মার্চ মাসে দেশে এসেছেন। দেশে এসে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। মঙ্গলবার সকালে তিনি তার মেয়েসহ স্ত্রীকে শ্বশুর বাড়িতে বেড়াতে পাঠিয়ে নিজের খালি ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদুল আলম বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।প্রাথমিকভাবে সে মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ থানায় কোন মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় থানায় এখনো কোন মামলা দায়ের হয়নি।’

 

আলোকিত প্রতিদিন/১০ জুন ‘২০/এসএএইচ

বহাল তবিয়তেই বহিষ্কৃত আসাদুজ্জামানের ‘ডানহাত’ ডিএসসিসির তানভীর, জনমনে বিষ্ময়

::জোছনা মেহেদী::

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) শত দুর্নীতির আরেক হোতা নির্বাহী প্রকৌশলী (পিএনডি) মো. তানভীর আহমেদের অপরাধের থলে খুলতে শুরু করেছে। বেরিয়ে আসছে শুরু করেছে ভয়ঙ্কর তথ্য। সদ্য বহিষ্কৃত অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত তিনি। দায়িত্বগ্রহণের দ্বিতীয় দিনেই মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তাকেসহ আরও একজনকে বহিষ্কারর করেন। পরে আরও ২ জন বহিষ্কার এবং ২ জনকে অন্যত্র বদলি হন। তবে আসাদুজ্জামানের সকল কর্মের ভাগিদার প্রকৌশলী তানভীরকে বহাল তবিয়তে দেখে রীতিমত বিষ্মিত অনেকেই। রয়েছে তাদের নানান অভিযোগও।

জানা যায়, বিএনপির প্রভাবশালী নেতাদের তদবিরে মেয়র সাদেক হোসেন খোকার আমলে চাকুরী পান প্রকৌশলী তানভীর আহমেদ। অভিযোগ রয়েছে, তানভীর তার চাতুর্য আর নানা অপকর্মের পরিকল্পনা দিয়ে ঘনিষ্টজন বনে যান বহিষ্কৃত প্রকৌশলী মো. আসাদুজ্জামানের। এরপর তারা দুজনসহ কয়েকজনের যোগসাজসে ডিএসসিসির বিভিন্ন মেগা প্রকল্পে চালান দুর্নীতির মহোৎসব। প্রকৌশলী তানভীর নামে -বেনামে সম্পদ গড়ে হয়ে ওঠেন ধনকুবের।
এক অভিযোগে বলা হয়, গত ৪ বছরে ডিএসসিসির মেগা প্রকল্পের দায়িত্বে থেকে সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামানের সঙ্গে যোগসাজসে তানভীর ঠিকাদারদের কাছ থেকে নানা অঙ্কের কমিশনবাণিজ্যও করেছেন। আসাদুজ্জামানের বহিষ্কারাদেশের পর অপরাধের প্রমাণ লোপাটেরও চেষ্টায় রয়েছেন তিনি।
একাধিক সূত্রের অভিযোগে আরও জানানো হয়, আসাদুজ্জামান তার দুর্নীতির হাতিয়ার হিসাবে তানভীরকে ফাইভ জোন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী, ফোর ইউনিয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিবৃষ্টি প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। আর সেখান থেকে কালো টাকায় বনে যান ধন্যাঢ্যদের একজন।
নাম প্রকাশে এক ঠিকাদার বলেন, ‘প্রকৌশলী আসাদুজ্জামান শুধু নন, ডিএসসিসিতে লুকিয়ে আছে তার মত আরও অনেকেই। যাদেরকে তৈরি করেছেন এই আসাদুজ্জামানই। তাই তিনি বহিষ্কার হলে এদের অনেকেই নারাজ ছিলেন। আবার বহিষ্কার হয়েও তলে তলে নানা ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত রয়েছেন আসাদ।’
অপর একজন বলেন, ‘মেয়র তাপস সৎজন। তিনি দায়িত্ব গ্রহণ করেই অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে তাকে ভুল তথ্য দিয়েও বিভ্রান্তিতে রাখার চেষ্টা করছেন কেউ কেউ। তানভীরের মত প্রকৌশলী ডিএসসিসির জন্য মারাত্মক হুমকি। সে প্রকৌশলী আসাদুজ্জামাদের মতই ভয়ানক দুর্নীতিবাজ। মেয়র মহোদয় তদন্ত করলে সব জানতে পারবেন। ফাইভ জোন প্রকল্প, ফোর ইউনিয়ন প্রকল্প, অতিবৃষ্টি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া থেকে বিল প্রদান কতটা ঘাপলা আর দুর্নীতি হয়েছে তা বলে বোঝানো যাবে না।’
তারা দুজনসহ আরও অনেকে মেযর তাপসের ওপর আস্থা রেখে একই সঙ্গে তানভীরকে এখনো বহাল দেখে বিষ্ময় প্রকাশ করেছেন।

টেন্ডারদুর্নীতি ও বিলের বিষয়ে প্রকৌশলী তানভীরের কাছে জানতে চাইলে তিনি দৈনিক আলোকিত প্রতিদিনকে বলেন, ‘একজন প্রকল্প পরিচালকই দরপত্রের সকল দায়িত্ব পালন করেন। সেক্ষেত্রে তাকে প্রভাবিত করার সুযোগ আমার অবস্থান থেকে নেই। আমি তো প্রকল্প পরিচালক ছিলাম না।’
বহিষ্কৃত প্রকৌশলী আসাদুজ্জামানের ঘনিষ্টজন হয়ে বিভিন্ন পকল্পের বিশেষ দায়িত্বপালন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ডিএসসিসি কর্তৃপক্ষ যে দায়িত্ব যথনই আমাকে দিয়েছে, আমি তা সততার সঙ্গে যথাযথভাবে পালন করেছি।’

মানিকগঞ্জ বাস-টার্মিনালে স্থায়ী জীবাণুনাশক টানেল স্থাপন

প্রতিনিধি,মানিকগঞ্জ: জেলা প্রশাসনের উদ্যোগে মানিকগঞ্জ বাস-টার্মিনালে স্থাপন করা হয়েছে স্থায়ী জীবাণুনাশক টানেল। ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে যাতায়াতকারী যাত্রীসাধারণকে করোনার সংক্রমন থেকে রক্ষা করতেই সেখানে এই টানেল স্থাপন করা হয়েছে। আজ (১০ জুন) বুধবার দুপুরে এই টানেলের ভিতরে প্রবেশ করে নিজের শরীর জীবাণুমুক্ত করার মধ্য দিয়ে এই টানেলের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। গুরুত্বপূর্ণ এই টানেল উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম, জেলা ট্রাক-কাভার্ড ভ্যান-লরি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি কাইয়ুম খান ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ বিভিন্ন পরিবহনের নেতৃবৃন্দ। উদ্বোধনকালে এস এম ফেরদৌস বলেন, সরকারী নির্দেশনায় কিছু শর্তসাপেক্ষে সীমিতভাবে গণপরিবহন চলাচল শুরু করেছে। যাত্রীসাধারণকে করোনার সংক্রমণের ঝুঁকিমুক্ত করতেই অধিক লোকসমাগমের এলাকাগুলোতে জীবাণুনাশক টানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা হাসপাতাল, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ লাইন, জেলা কারাগার, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদসহ ৮টি স্থানে টানেল বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরও গুরুত্বপূর্ণ স্থানে এই ধরণের জীবাণুনাশক টানেল বসানো হবে। সকলকে টানেল ব্যবহার করে জীবাণুমুক্ত করতে অনুরোধ করেন তিনি। এদিকে, মানিকগঞ্জ বাস টার্মিনালে জীবাণুনাশক টানেল স্থাপনের জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, যাত্রীসাধারণের কথা চিন্তা করে, পরিবহন মালিক সমিতির উদ্যোগে পাটুরিয়াগামী যাত্রীদের জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে একটি এবং পাটুরিয়া ফেরিঘাটের লঞ্চটার্মিনালের সামনে একটি জীবাণুনাশক টানেল স্থাপন করা হচ্ছে।

 

আলোকিত প্রতিদিন/১০ জুন ‘২০/এসএএইচ

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৭, মোট ১০১২, নতুন আক্রান্ত ৩১৯০

সৈয়দ এনামুল হুদা: দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জন প্রাণ হারিয়েছেন। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১ হাজার ১২ জনে। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ১৯০ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৪ হাজার ৮৬৫ জনে।
বুধবার (১০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৬৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৪ লাখ ৪১ হাজার ৫৬০টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ১৯০ জনের মধ্যে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৪ হাজার ৮৬৫ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়ালো ১ হাজার ১২ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৬৩ জন। ফলে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৫ হাজার ৯০০ জন।

 

আলোকিত প্রতিদিন/১০ জুন ‘২০/এসএএইচ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন স্বর্ণ শ্রমিক নিহত, আহত -১

সংবাদদাতা,বগুড়া: বগুড়ার বগুড়া-রংপুর মহাসড়কে অজ্ঞাতনামা ট্রাকের চাপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১১ টায় মহাসড়কের গোকুল ঈদগাহ মাঠ সংলগ্ন ওজন নিয়ন্ত্রন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী বগুড়া ফুঁলবাড়ি দক্ষিনপাড়া গ্রামের মৃতঃ বুলু মিয়া সরদারের ছেলে উজ্জল হোসেন (৩৫)। সে জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারন সম্পাদক বলে জানা যায়। উক্ত ঘটনায় আহত হয়েছেন জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজার রহমান (৫০) তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় একটি টিভিএস মোটর সাইকেল যোগে উজ্জল হোসেন এবং মাহফুজার রহমান সোনাতলা থেকে বগুড়া ফেরার পথে পিছন থেকে একটি অজ্ঞাত নামা ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই উজ্জলের মৃত্যু হয়। সংবাদ পেয়ে বগুড়া সদর থানার এস আই খোরশেদ আলম রবি সঙ্গীয় ফোর্সসহ রাত সাড়ে ১১ টায় ঘটনাস্থলে পৌঁছে লাশের অবস্থাদির রির্পোট শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেন এবং মোটর সাইকেলটি জব্দ করেন। নিহত উজ্জল হোসেনের পরিবার সূত্রে জানা যায়, জেলা স্বর্ন শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজার রহমান ও যুগ্ন সাধারন সম্পাদক উজ্জল হোসেন ব্যবসায়ী কাজে সোনাতলা গিয়েছিলেন, বগুড়া বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত মাহফুজার রহমানের শারিরীক অবস্থাও খুব আশংকাজনক বলে তারা জানান।

 

আলোকিত প্রতিদিন/১০ জুন ‘২০/এসএএইচ

ফরিদপুরে অনুষ্ঠিত হলো চিনিকলে আধুনিক প্রযুক্তিতে আখচাষ বিষয়ক প্রশিক্ষণ

সংবাদদাতা,ফরিদপুর: ফরিদপুরে সুগারক্রপ চাষের আধুনিক প্রযুক্তি শীর্ষক ইক্ষু উন্নয়ন সহকারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) চিনিকলের প্রশিক্ষন ভবনে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গাজী মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল বারী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল আজিম, সঞ্জিত মন্ডল, চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মো. রফিকুল ইসলাম, ডিজিএম আবুল বাশার, শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু প্রমুখ। ফরিদপুর চিনিকলের সহযোগিতায় বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সমন্বিত গবেষনা কার্যক্রম জোরদার করন প্রকল্পের অর্থায়নে মোট ২৫ জন সিডিএ ও সিআইসি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তিতে আখচাষ বিষয়ক বিভিন্ন কলাকৌশলের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

 

আলোকিত প্রতিদিন/৯ জুন ‘২০/এসএএইচ

লালমনিরহাটের কালীগঞ্জে সোলার প্যানেল স্থাপন করলেন মন্ত্রী নুরুজ্জামান

সংবাদদাতা,লালমনিরহাট: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্দেশে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রাস্তায় রাস্তায় সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। জানা যায়, আজ (৯ জুন) মঙ্গলবার সকালে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোটভাই কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ উপস্থিত থেকে প্রথম পর্যায়ের ১৬০টি সোলার স্থাপন কাজের শুভ উদ্ভোধন করেন।
সোলার প্যানেল স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে কালীগঞ্জের স্থানীয়রা বলেন, আমাদের দেশের বিদ্যুৎঘাটতি মেটাতে সৌর বিদ্যুতের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সোলারের মৃদু এই আলোটাও বেশ চোখ-সহনীয় মনোরম। পর্যায়ক্রমে প্রতিটি সড়কে সৌরবিদ্যুতের বাতি লাগানো হলে কালীগঞ্জ উপজেলার সড়কগুলো রাতে আলোকিত হবে। সৌরবিদ্যুৎকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় বিদ্যুতের উপর চাপ কমানোর এই উদ্যোগের প্রতি সমর্থনও সবার। কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, সমাজকল্যানমন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্দেশে টিআরকাবিখার আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই কাজটি ঢাকার সাসটেইন কোম্পানী নামের একটি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে। সাসটেইন কোম্পানীর ম্যানেজার আবুল বাশার জানান, প্রতিটি ২০ ফিট পোস্টের উপর থাকবে ৪ফিট দৈর্ঘ্য ও সাড়ে ৪ ফিট প্রস্থের ৬০ ওয়াটের সৌরপ্যানেল এবং ১৫ ওয়াটের বাতি। যা সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে অটোসিস্টেমে সেই প্যানেলে যুক্ত বাতিগুলো জ্বলে উঠবে এবং সকালে নিভে যাবে। প্রতিটির মূল্য ধরা হয়েছে ৫৬ হাজার ৪৯০ টাকা। তিনি আরো বলেন, “ব্যাটারি স্থাপন করতে মাটির অনেকটা নিচ পর্যন্ত গর্ত করে একটি বক্স তৈরি করা হয়েছে। সেই বক্সটির উপরে রয়েছে সিমেন্টের ঢালাই। ফলে এটা সহজে চুরি করা সম্ভব নয়।” কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ জানান, সমাজকল্যানমন্ত্রী নুরুজ্জামান আহমেদ কথা দিয়েছিলেন কালীগঞ্জ উপজেলার রাস্তাঘাট আলোকিত করবেন তিনি তার প্রতিশ্রুতির প্রতিটিই বাস্তবায়ন করে চলেছেন। আজ কালীগঞ্জ উপজেলার কিছু রাস্তাঘাটসহ বিভিন প্রতিষ্ঠান আলোকিত হচ্ছে। আগামীতে আরো সোলারস্টিড স্থাপন করে কালীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো রাতে আলোকিত করা হবে।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান,তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাংবাদিক আনিছুর রহমান লাডলা,সাংবাদিক তিতাস আলম, সাংবাদিক নূর আলমগীর অনুসহ অনেকেই।

 

আলোকিত প্রতিদিন/৯ জুন ‘২০/এসএএইচ

মাদারীপুরে করোনায় নতুন আক্রান্ত ৪০, মোট ২৫৪

সংবাদদাতা,মাদারীপুর: মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ২৫ জন, কালকিনিতে ৭ জন, রাজৈরে ৮ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৪ জনে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১৯৪ জনের ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ৪০ জনের রিপোর্ট পজেটিভ ও বাকিদের নেগেটিভ পাওয়া গেছে। নতুন শনাক্ত ৪০ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সদর উপজেলায়। জেলায় আক্রান্ত ২৫৪ জনের মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, শিবচর উপজেলায় ৪৪ জন, রাজৈর উপজেলায় ৭৪ জন এবং কালকিনি উপজেলায় ৫২ জন। আক্রান্তদের মধ্যে ৯০ জন চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৬১ জন।
মাদারীপুরের সিভিল সার্জন মোঃ সফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় ১৯৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে জেলায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ৪০ জন। নতুন আক্রান্তদের হোম আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

 

আলোকিত প্রতিদিন /৯ জুন ‘২০/এসএএইচ

গাইবান্ধায় ট্রাক চাপায় ওয়াসা কর্মীর মৃত্যু

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় আরিফুজ্জামান (৩৩) নামে এক মোটর সাইকেল আরোহীর মুত্যু হয়েছে। সোমবার (৮ জুন) রাতে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুজ্জামান গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম বাটিকামারী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন। গাইবান্ধা থেকে মটর সাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। স্থানীয়রা জানায়, আরিফুজ্জান গাইবান্ধা থেকে মটরসাইকেল যোগে পিয়াস (১৭) নামে এক যুবকের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন। হঠাৎ করে বোয়ালিয়া এলাকায় পিছনের দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পিছনে থাকা ঐ যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয় এবং মরদেহ পরিবারের নিকটে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

 

আলোকিত প্রতিদিন/৯ জুন ‘২০/এসএএইচ