আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2571

নীলফামারীতে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত, মোট ২৬৩

সংবাদদাতা,নীলফামারী: নীলফামারী জেলায় নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ২৬৩ জনে। সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে গত ৪ দিনের প্রেরিত নমুনা পরীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। নতুন করে ৪ জন আক্রান্তদের মধ্যে নীলফামারী সদরে ১ নারী, সৈয়দপুর উপজেলা শহরের ইসলামবাগ মসজিদ মহল্লার ১ যুবক ও জলঢাকা উপজেলায় ২ জন রয়েছেন। এ ছাড়াও জেলা শহরের পৌর এলাকার বাবুপাড়া মহল্লার এক নারীসহ ২ জনের পুনরায় পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে নীলফামারী সদরে ৮৫,সৈয়দপুর উপজেলায় ৩৬ ও জলঢাকা উপজেলায় ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।ফলে এ নিয়ে নীলফামারী জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৬৩ জনে।জেলায় মৃত্যুবরণ করেছেন ৬ জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন।

 

আলোকিত প্রতিদিন/১৭ জুন ‘২০/এসএএইচ

১০ চিকিৎসকসহ চসিকের ১১ জনকে অব্যাহতি

::সংবাদদাতা, চট্টগ্রাম::

করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় অপারাগতা প্রকাশ করায় ১০ জন চিকিৎসকসহ মোট ১১ জনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার এ অব্যাহতি দেওয়া হয়েছে। জানতে চাইলে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী রাতে বলেন, করোনা রোগী চিকিৎসায় তারা অপরাগতা প্রকাশ করেছেন। তাই সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা প্রদানে অপারগ ১০ জন চিকিৎসক এবং একজন স্টোর কিপারকে আজ চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

ডা. সেলিম বলেন, ‘অব্যাহতি দেওয়াদের বিপরীতে আমাদের নগর স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে চিকিৎসককে প্রেষণে ২৫০ শয্যার আইসোলেশন সেন্টারে চিকিৎসা কার্যক্রমে আনা হবে।’

চসিকের চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্তরা হলেন- মেডিক্যাল অফিসার সিদ্ধার্থ শংকর  দেবনাথ, ফরিদুল আলম, আবদুল মজিদ সিকদার, সেলিনা আকতার, বিজয় তালুকদার, মোহন দাশ, ইফতেখারুল ইসলাম, সন্দীপন রুদ্র, হিমেল আচার্য্য ও  প্রসেনজিৎ মিত্র এবং স্টোর কিপার মহসিন কবির।

চসিক সূত্র জানান, গত ১৩ জুন পুরাতন নগর ভবনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে আইসোলেশন সেন্টারে দায়িত্ব দেওয়া চিকিৎসক ও নার্সদের সঙ্গে জরুরি সভা হয়। এসময় মেয়র তাদের বেতন দ্বিগুণ, দায়িত্বে থাকাবস্থায় চলাফেরার জন্য গাড়ি, থাকার জন্য হোটেল, করোনা আক্রান্ত বা কেউ মৃত্যুবরণ করলে সরকারি নিয়মে চসিক থেকে ৫ থেকে ৫০ লাখ টাকা পরিবারকে প্রণোদনা, চাকরি স্থায়ীকরণে অগ্রাধিকারের ঘোষণা দেন। এরপরও ওই চিকিৎসকরা প্রশিক্ষণে অংশ নেননি। আইসোলেশন সেন্টারে যোগদান করেননি।

উল্লেখ্য, নগরের আগ্রাবাদ এক্সেস সড়কে গত ১৩ জুন চসিকের উদ্যোগে ২৫০ শয্যার আইসোলশন সেন্টার উদ্বোধন হয়। তবে এখনো রোগী ভর্তি হয়নি। ভর্তির প্রস্তুতি চলছে।

সিলেট ও সুনামগঞ্জে করোনার তালিকায় আরও ১০১

::সংবাদদাতা, সিলেট::

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে দুজন চিকিৎসকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও বিশ্বনাথ উপজেলার বাসিন্দা বেশি।

এছাড়া আজ মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরো ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৫৮টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সুনামগঞ্জে ৬৯৯ জনের করোনা শনাক্ত হলো।

সাংসদ আব্দুস শহীদ করোনা আক্রান্ত

::সংবাদদাতা, মৌলভীবাজার::

মৌলবীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ৬ বারের এমপি, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবদুস শহীদ করোনায় আক্রান্ত। মঙ্গলবার (১৬ জুন) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বর্তমানে শেখ রাসেল জাতীয় গেস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তার ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ নিশ্চিত করেছেন। এদিকে আব্দুস শহীদ এমপি করোনা শনাক্তের খবরে দলীয় নেতাকর্মীরা তার সুস্থতা কামনা করেছেন। তিনিও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আব্দুস শহীদ এমপি একান্ত সহকারী সচিব আহাদ মোহাম্মদ সাঈদ জানান, আব্দুস শহীদ এমপি স্যার সোমবার শরীরে কিছুটা জ্বর থাকায় হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। আজ মঙ্গলবার তার করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে স্যারের কোনো শ্বাসকষ্ট নেই। শরীরে জ্বর আছে। তিনি এলাকাবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।  এদিকে করোনার আক্রান্তের সংবাদে নেতাকর্মীরা ও এলাকাবাসী এমপি আবাদুস শহীদ দ্রুত সুস্থতা কামনায় দোয়া করছেন।

উল্লেখ্য, আব্দুস শহীদ সবর্শেষ ৫ জুন হতে ৮ জুন পর্যন্ত নিজ এলাকায় ছিলেন।

লকডাউনে পুরো গাজীপুরে কঠোর থাকবে সিটি করপোরেশন

::সংবাদদাতা, গাজীপুর::

অবশেষে লকডাউনে পুরো গাজীপুর সিটিতে কঠোর থাকবে প্রশাসন। আগামী শনিবার থেকে একযোগে ৫৭টি ওয়ার্ড করা হবে লকডাউন। এসময় নাগরিকদের যাবতীয় সেবা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছেন সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। সরকারের সিদ্ধান্তে সাদুবাদ জানিয়েছে প্রশাসন। তবে জনমনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে ‘হিমশিম’ খেতে হতে পারে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।  এদিক বিবেচনায় জনগণের শতভাগ সুবিধা নিশ্চিত করতে দফায় দফায় বৈঠক করেছেন সিটি মেয়র।

এর আগে লকডাউন বাস্তবায়নের দায়িত্ব জেলা প্রশাসকের হাতে থাকলেও এবার সিটি করপোরেশনের কাছে যাচ্ছে এই ক্ষমতা। লকডাউন সুষ্ঠুভাবে বাস্তবায়নে তৈরি পোশাক কারখানায় মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন মেয়র। এদিকে, লকডাউনে সব শ্রেণি-পেশার মানুষদের সব ধরনের সহযোগিতা দিয়ে ঘরে থাকা নিশ্চিত করতে দরিদ্র মানুষদের তালিকা তৈরি এবং জরুরি সেবার জন্য অনেকগুলো টিম প্রস্তুত রেখেছেন জাহাঙ্গীর আলম। করোনা সংকট শুরু হওয়ার পর থেকেই গাজীপুর সিটি করপোরেশন এলাকায় লকডাউন কার্যকর করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন তিনি।

জানা গেছে, লকডাউন বাস্তবায়ন করতে এরই মধ্যে ৫৭ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরদের নিয়ে সভা করেছেন মেয়র। এ ছাড়াও সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সমন্বয়ে ওয়ার্ড পর্যায়ে একটি কমিটি গঠন করে লকডাউন কার্যকর করা হবে। তবে ওয়ার্ড পর্যায়ে লকডাউন বাস্তবায়নের কাজটি সমন্বয় করবেন স্থানীয় কাউন্সিলর। এরই মধ্যে হতদরিদ্র, শ্রমিক এবং পোশাক কারখানায় কর্মরতদের তালিকা শেষ করেছেন জাহাঙ্গীর আলম।

দুই দিনে রাজধানীর আরও ২ হাজার মানুষের পাশে দক্ষিণ যুবলীগ

::জোছনা মেহেদী::

দুই দিনে রাজধানীর দক্ষিণের আরও ২ হাজার অসহায় মানুষের কাছে পৌঁছলো যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের সহযোগিতা। দক্ষিণ যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আহম্মদ উল্লাহ মধু শাহাবাগ, খিলগাঁও, শাহজাহানপুরের অসহায়দের মাঝে এই সহযোগিতা পৌঁছে দেন।
এ সময় মধু বলেন ‘এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। দেশে করোনাকালীন পরিস্থিতির শুরু থেকেই সরকারের পাশাপাশি যুবলীগ জনগণের পাশে আছে।’ তিনি বলেন, ‘রাজধানীতে বসবাসকারী অসহায় ও মধ্যবিত্তদের খোঁজখবর প্রতিনিয়ত রাখছেন তাদের নেতা চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল। এরই ধারাবাহিকতায়, তাদের নির্দেশনায় দক্ষিণের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি সহযোগিতা।’ এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার শাহাবাগ ও খিলগাঁও থানার ১ ও ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে হতদরিদ্র ও মধ্যেবৃত্ত ১০০০ পরিবার এবং গত সোমবার শাহজাহানপুরের ১১ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন অঞ্চলে ১০০০ পরিবারের মাঝে যুবলীগ চেয়ারম্যান পরশ ও সাধারণ সম্পাদক নিখিলের পক্ষে সহযোগিতা দেওয়া হয়।
শাহবাগ ও খিলগাঁওয়ে সহযোগিতা তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ২০ নংওয়ার্ড বঙ্গবাজার মার্কেট মালিক সমিতির সভাপতি ও শাহবাগ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি লোকমান খান, মার্কেট সমিতির সহ-সভাপতি কবির আহাম্মদ এবং ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও খিলগাঁও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মাহবুব, ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফুর জামান, যুবলীগ নেতা এম একে আজাদ, আওয়ামীলীগের ধর্মবিষায়ক উপ-কমিটির সদস্য এ কে আজাদ সরকার, দক্ষিণ মহানগর যুবলীগ সহ-সম্পাদক মো. ইমরান খান,যুবলীগ নেতা শেখ তিতাস, নজরুল ইসলাম বাবু, মাহফুজুর রহমান, রবিউল ইসলাম, সওকত বাবু প্রমুখ। তত্ত্বাবধানে ছিলেন ২০ নম্বর ওয়ার্ড যুবলীগনেতা আলমগীর খান, মো. হাসান, আলমগীর মিঝি এবং ১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা এ এইচ মিসু।
সোমবারের কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহানপুর থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ, মহিলা কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইসমাইল হোসেন তপু প্রমুখ। কার্যক্রম তত্বাবধানে ছিলেন সঞ্জয় সঞ্জু, মোল্লা আজিজুল হক ও মো নাসির উদ্দিন।

বীরগঞ্জ পৌর শহরে কুকুরের কামড়ে শিশু সিয়াম ক্ষত-বিক্ষত

বীরগঞ্জ (দিনাজপুর) থেকে শাহিনুর ইসলাম: বীরগঞ্জ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড আদিবাসী পাড়া সংলগ্ন একটি রাস্তায় সৈয়দ আলীর পুত্র সিয়াম (৮) কে একা পেয়ে সংঘবদ্ধ একটি কুকুরের দল হঠাৎ হামলা চালিয়ে শিশুটিকে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করেছে। আহত শিশুটির বাড়ি সুজালপুর ইউনিয়ন পরিষদের দৌলতপুর গ্রামে। জনৈক সৈয়দ আলীর শিশু পুত্র (৮) সিয়ামকে ঐ এলাকার আদিবাসীদের পালিত কয়েকটি কুকুর গত রবিবার (১৪ জুন) দলবদ্ধ হয়ে কামড়িয়ে মারাত্মকভাবে আহত করেছে। বর্তমানে শিশুটি সংকটাপন্ন অবস্থায় দিনাজপুরে “এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে” চিকিৎসাধীন আছে। মৃত্যুর পথযাত্রী শিশুর পিতা ও তার পরিবার চরম হতাশায় ভুগছে। তার পরিবার আহত সিয়ামের জন্য দোয়া কামনা করেছে। বীরগঞ্জ পৌরসভার সচেতন মহলের দাবী পৌরসভায় বে-ওয়ারিশ কুকুরগুলি অতি জরুরীভাবে নিধন করা হউক।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুন ‘২০/এসএএইচ

সাতক্ষীরার কলারোয়ায় ফেনসিডিলসহ যুবক আটক

সংবাদদাতা,সাতক্ষীরাঃ সাতক্ষীরার কলারোয়ায় পিকআপ ভর্তি ফেনসিডিলসহ আব্দুস সামাদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। তিনি কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত. মতিয়ার সরদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) সকাল ৬টার দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের নির্দেশক্রমে থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল, এএসআই কামাল ও এএসআই বাবর আলীর নেতৃত্বে উপজেলার কাজিরহাটের তিন রাস্তার মোড়ের আলমগীর হোসেনের কীটনাশকের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গাড়ীসহ আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে পিকআপটিতে তল্লাসী চালিয়ে ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, জব্দকৃত পিকআপটির বডির নীচে বিশেষ কায়দায় পৃথকভাবে তৈরী করা ১১টি চেম্বারের ভীতরে ২শ বোতল ফেনসিডিল লুকিয়ে রাখা ছিলো। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং-১৪ তারিখ ১৬ জুন ২০২০।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুন ‘২০/এসএএইচ

কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতবাড়ি পুড়ে ছাই,আহত-১

সংবাদদাতা,কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বসতবাড়ি সম্পূর্নরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সোমবার (১৫ জুন) মধ্যরাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে আগুনে রীতা বেগম (৩৫) নামে এক গৃহীনি আহত হয়েছে । তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে । আহত রীতা বেগমের স্বামী মো: নুরুল ইসলাম হাওলাদার জানান, রান্না করার সময় গ্যাস পাইপে লিকেজ থাকায় সিলিন্ডারে আগুন ধরে বিস্ফোরিত হয়ে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়লে বাড়ীটি সম্পূর্নরূপে ভস্মিভূত হয়ে পুড়ে ছাই হয়ে যায় । স্থানীয় বাসিন্দা মো.জহিরুল ইসলাম জানান, গ্যাস ব্যাবহারে অভ্যস্ত না থাকায় অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটেছে । স্থানীয়দের চেষ্টায় আশে-পাশের বাড়ীতে আগুন ছড়াতে পারেনি বলে তিনি উল্লেখ করেন।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুন ‘২০/এসএএইচ

সুন্দরগঞ্জে কবর স্থানের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

সংবাদদাতা,সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জে দক্ষিণ জরমনদী সামাজিক কবর স্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ জরমনদী গ্রামের সামাজিক কবর স্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও ভালোবাসি সুন্দরগঞ্জ’র প্রতিষ্ঠাতা রেজাউল আলম রেজা। এসময় উপস্থিত ছিলেন, দহবন্দ ইউনিয়ন জাপা’র সাধারণ সম্পাদক স্বপন কান্ত সরকার, সমাজসেবক শাহীন মিয়া, জনি মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুন ‘২০/এসএএইচ