আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 257

কাঁচা অবস্থায় পালংশাক সবচেয়ে বেশি পুষ্টিকর

আলোকিত ডেস্ক, সবুজ সতেজ পালংশাক যেমন নজর কাড়ে, তেমন পুষ্টিতেও সমৃদ্ধকে করে মানব শরীরকে। নানারকম খাবারে পালংশাকের ব্যবহারও বহুমুখী। আবার এই শাক দিয়ে এককভাবেই বানানো যায় নানা পদ। পালংশাকে আছে নানা পুষ্টিগুণ।

পুষ্টিবিদরা বলেছেন, পালংশাক বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এতে থাকে লুটেইন, বিটা ক্যারোটিন ভিটামিন সি। এগুলো সার্বিকভাবে স্বাস্থ্য ভালো রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেল থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। ফ্রি রেডিকেলের ফলে দেহের কোষ ক্ষতিগ্রস্ত হয়ে অক্সিডেটিভ চাপের সৃষ্টি হয়। ফলে দীর্ঘমেয়াদি অসুখ যেমন ক্যান্সার, হৃদরোগ ও টাইপ-২ ডায়াবেটিস হয়ে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিগ্রস্ত কোষের ক্ষয় পূরণে সহায়তা করে।

পটাসিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে পালংশাক। পটাসিয়াম দেহে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। উচ্চমাত্রার সোডিয়াম রক্তচাপ বৃদ্ধি করে। পালংশাক ফোলেইট ও ম্যাগনেসিয়ামেরও ভালো উৎস। এই দুই পুষ্টি উপাদান দেহে নাইট্রিক অক্সাইডয়ের উৎপাদন বাড়ায় যা রক্তচাপ কমানোর অণু তৈরিতে সহায়তা করে।

মস্তিষ্কের সুস্বাস্থ্যের জন্য পালংশাক সেরা খাবার। পালংশাকের মতো সবুজ শাক প্রতিদিন খাওয়ার ফলে বয়সের কারণে হওয়া জ্ঞানীয় দক্ষতার হ্রাস অনেকটাই কমে যায়। এতে উচ্চমাত্রায় লুটেইন, বিটা ক্যারোটিন, ফোলেইট ও ফিলোকুইনয়ন (ভিটামিন কে’ একটি ধরন) থাকার ফলে মস্তিষ্কের কোষকে সুরক্ষিত রাখতে সহায়তা করে।

পালংশাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন ও জিয়াক্সান্থিন যা ভিটামিন এ’য়ের সাথে সম্পর্কিত। দুই পুষ্টি উপাদানই চোখকে সূর্যের হাত থেকে রক্ষা করে এবং অক্সিডেটিভ চাপ কমায়। ফলে বয়স বৃদ্ধির সঙ্গে চোখের রোগ যেমন- ‘ম্যাককুলার ডিজেনারেইশন’ এবং ছানিসহ নানান সমস্যা কমাতে সহায়তা করে।

আলোকিত প্রতিদিন/এপি

সাভারে সংখ্যালঘু কর্তৃক মুসলিম শিক্ষার্থী গণধর্ষণের শিকার 

শহিদুল্লাহ সরকার:
সাভারের খ্রীষ্টান অধ্যুষিত বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণের শিকার ঐ শিক্ষার্থীর নাম নওরীন জাহান। সে ঝালকাঠি জেলার সদর থানার অন্তর্গত গগন গ্রামের বখতিয়ার উদ্দিন শিকদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওরীন জাহান বিগত ১৪ই অক্টোবর রাতে টিউশন শেষ করে বাড়ি ফেরার পথে স্থানীয় সংখ্যালঘু খ্রীষ্টান সম্প্রদায়ের সন্তোষ রোজারিওর ছেলে সোহেল রোজারিও(৩৭), বানার্ড রোজারিও মেঘার ছেলে বিপ্লব রোজারিও ওরফে তিলক রোজারিও (৪০) ও মৃত দেবেন্দ্র বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস(৩৫) ভিকটিমের পথ রোধ করে। এক পর্যায়ে তার মুখ চেপে ধরে তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়।
উল্লেখ্য, ভিকটিম নওরীন ও আসামিদের বাড়ি কমলাপুর গোয়ালিও পাড়ায়। আসামিরা এলাকায় চিহ্নিত মাদক কারবারি ও দুশ্চরিত্র হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে আসামীরা পলাতক থাকলেও ভিকটিমের পরিবারকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে আসামি পক্ষের লোকজন।
এদিকে উক্ত ঘটনায় ভিকটিম নওরীন জাহান নিজে বাদী হয়ে  সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন?
আলোকিত প্রতিদিন/১৬অক্টোবর ২০২৫/মওম

যাত্রী পরিবহন সেবায় মেট্রোরেলের সময় বাড়লো

আলোকিত ডেস্ক:

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের সময়সূচিতে উভয়দিকে এক ঘণ্টা বাড়িয়েছে। নতুন সূচি অনুযায়ী, এখন থেকে সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে, আর শেষ ট্রেন চলবে রাত ১০টা ১০ মিনিটে।

১৬ অক্টোবর বৃহস্পতিবার ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীসেবার মান আরও উন্নত করতে এবং যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কার্যকর হবে আগামী ১৯ অক্টোবর রবিবার থেকে।

কখন কোন স্টেশন থেকে ছাড়বে ট্রেন

উত্তরা উত্তর → মতিঝিল

  ▸ প্রথম ট্রেন : সকাল ৬টা ৩০ মিনিট
▸ শেষ ট্রেন : রাত ৯টা ৩০ মিনিট

মতিঝিল → উত্তরা উত্তর
▸ প্রথম ট্রেন : সকাল ৭টা ১৫ মিনিট
▸ শেষ ট্রেন : রাত ১০টা ১০ মিনিট

শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

আলোকিত প্রতিদিন/১৬অক্টোবর ২০২৫/মওম

দুই নিরাপত্তা কর্মীকে মারধর করে গভীর নলকূপের ট্রান্সফরমারের কয়েল চুরি 

আতিয়ার রহমান রাজু, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ  জয়পুরহাটের আক্কেলপুরে দুই নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে মারধর করে একটি গভীর নলকূপের ৩টি ট্রান্সফরমার লুট করার ঘটনা ঘটেছে। ঘটনাটি বুধবার (১৫অক্টোবর) রাত ৮টা থেকে ভোর পর্যন্ত উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী মাঠে ঘটেছে।
এ ঘটনায় দুই নিরাপত্তা কর্মী বুলু সরদার (৭০) ও সামাদ মন্ডল (৫০) আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত হয়ে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে,  তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী মাঠে প্রবাসী খাইরুল ইসলামের গভীর নলকূপে ১২ থেকে ১৫ জন দুর্বৃত্ত বুধবার রাতে এশার নামাজের পর থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুই নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে মারধর করে এবং গভীর নলকূপের ১০ কেবিএ ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল নিয়ে যায়। সকালে মাঠে আসা কৃষক নিরাপত্তা কর্মীদের বাধা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়ে দেয়।
গভীর নলকূপের দায়িত্বে থাকা সানাউল ইসলাম বলেন, নিরাপত্তা কর্মীদের ব্যাপক মারধর করে ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল খুলে নিয়ে গিয়েছে।  বর্তমানে নিরাপত্তা কর্মীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসা চলছে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। অপরাধীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল বিসিবি

ম্পোষ্টস ডেস্ক, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজ মিশন শুরু। চলতি মাসেই ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজটি উপলক্ষে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আফগানিস্তান সিরিজে সামর্থ্যের ছাপ দেখাতে না পেরে বাদ পড়েছেন ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানা। ঘোষিত ১৮ সদস্যের এই দলে তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন। এর মধ্যে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন অঙ্কন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি–টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের ওয়ানডে দল-

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।

আলোকিত প্রতিদিন/এপি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

সাইফুল ইসলাম সবুজ:
নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস উদযাপিত হয়েছে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.মো. আনোয়ারুল আজীম আখন্দ বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।
এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১২ তলা একাডেমিক ভবনের সামনে কেক কাটায় মিলিত হয়। দুপুর ১২ টায় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, দুপুর সাড়ে ১২টায় মন্দিরে প্রার্থনা, দুপুর দেড়টায় বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত সাড়ে ৭টায় আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।
আলোকিত প্রতিদিন/১৬অক্টোবর ২০২৫/মওম

যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণবাহী ৬০০ ট্রাক ঢুকছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ভয়াবহ সামরিক অভিযান ও তার জেরে খাদ্য, ওষুধ এবং নিত্যপ্রায়োজনীয় দ্রব্যাদির অভাবে ধুঁকতে থাকা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঢুকছে ৬ শ’ ত্রাণবাহী ট্রাক। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ঢুকতে শুরু করবে ট্রাকগুলো। ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালানোর পর দিন ৮ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। অভিযানের অংশ হিসেবে গাজায় খাদ্য এবং ত্রাণের সরবরাহ ব্যাপকভাবে হ্রাস করা হয়।

ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর আগে থেকেই দারিদ্র্যপীড়িত গাজার মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ সরাসরি খাদ্য ও ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল ছিল। আইডিএফের অভিযান শুরুর পর রীতিমতো শোচনীয় পর্যায়ে পৌঁছায় গাজার অবস্থা। অভিযানের গত দুই বছরে শুধুমাত্র ক্ষুধা এবং অপুষ্টিজনিত কারণে গাজায় প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই শিশু।

গাজায় ত্রাণের সরবরাহ প্রবেশ করে মূলত রাফা সীমান্ত ক্রসিং দিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েল এবং হামাস সম্মতি জানানোর পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। যুদ্ধবিরতির পর প্রথম তিন দিনের প্রতিদিন রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ৩০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে।

ট্রাম্পের ২০ পয়েন্ট সম্বলিত প্রস্তাবে একটি পয়েন্টে গাজায় বন্দি সব জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিকে ফেরত দেওয়ার ব্যাপারটি উল্লেখ ছিল। যুদ্ধবিরতির তৃতীয় দিন জীবিত সব জিম্মিকে ফেরত দিলেও মাত্র ৪ জন মৃত জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস। এতে ক্ষুব্ধ হয়ে গাজায় ত্রাণের সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ইসরায়েল।

তবে হামাস ফের মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া শুরু করলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েলের মন্ত্রিসভা। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, হামাস যদি চুক্তির শর্তভঙ্গ না করে-তাহলে প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে।

সূত্র : রয়টার্স

আলোকিত প্রতিদিন/১৬অক্টোবর ২০২৫/মওম

এইচএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

আলোকিত প্রতিবেদক:

২০২৫ সালের এইচএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ২০২৩ সালে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯.৪০ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.৮৬ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৫০.২০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭.৪৯ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৫৪ শতাংশ।

আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৬৭ শতাংশ, মাদরাসা শিক্ষা বোর্ড পাসের হার ৭৫.৬১ শতাংশ।১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি এবং সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। আর এবারও ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।

গত জুলাই মাসে প্রকাশিত এসএসসি পরীক্ষার মতো এবার এইচএসসির ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি।

দেশের নয়টি বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফল দেখতে শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ফল দেখতে পারবে।

আবার মোবাইল থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে — HSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] 2025—এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে (যেমন : HSC Dha 123456 2025)।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের আলিম পরীক্ষার পরীক্ষার ফল দেখা যাবে অনলাইন এবং এসএমএস— উভয় মাধ্যমেই।

 শিক্ষার্থীরা www.bmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘আলিম পরীক্ষা ২০২৫’ অপশনে ক্লিক করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখতে পারবে।

এ ছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটেও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফলাফল জানা যাবে।

আবার, ফল জানতে আগ্রহী শিক্ষার্থীরা চাইলে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে রাখতে পারবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে— ALIM MAD রোল নম্বর 2025— এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন : ALIM MAD 123456 2025। প্রি-রেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের পর সঙ্গে সঙ্গে ফল মোবাইলে পৌঁছে যাবে।

শুধু শিক্ষার্থী নয়, প্রতিষ্ঠানের ফলাফল জানার জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানতে https://eboardresults.com/v2/home ওয়েবসাইটে গিয়ে ‘Institution Result’ সিলেক্ট করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে পুরো ফল ডাউনলোড করা যাবে।

২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফল শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে দেখতে পারবে।

প্রথমত, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.bteb.gov.bd প্রবেশ করে ‘Result Corner’-এ ক্লিক করতে হবে। সেখানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি অথবা প্রতিষ্ঠান কোড এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলের ফলপত্র (Result Sheet) ডাউনলোড করা যাবে।

দ্বিতীয়ত, শিক্ষার্থীরা www.bteb.gov.bd অথবা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে নিজের ফলাফলসহ গ্রেড ভিত্তিক ট্রান্সক্রিপ্ট (Grade-based Transcript) ডাউনলোড করতে পারবে।

তৃতীয়ত, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানার সুযোগও রয়েছে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে—
HSC TEC <রোল নম্বর> 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

আলোকিত প্রতিদিন/১৬অক্টোবর ২০২৫/মওম

কৃষকের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ গ*ড়বে বিএনপি: তারেক রহমান

আলোকিত ডেস্ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকদের পরিশ্রমে বাংলাদেশ গড়ে উঠেছে, তাদের ত্যাগে পুষ্ট হয়েছে, আর তাদের দৃঢ়তায় হয়েছে শক্তিশালী। বগুড়ার উর্বর মাঠ থেকে শুরু করে বরিশালের ভাসমান বাগান পর্যন্ত-প্রতিটি শস্যদানার ভেতর লুকিয়ে আছে তাদের সহনশীলতার গল্প এবং আমাদের সম্মিলিত ভবিষ্যৎ।

 

তিনি আরও বলেন, আজ বাংলাদেশ যখন খাদ্যের মূল্যবৃদ্ধি, পানি সংকট এবং জলবায়ু হুমকির মুখোমুখি, তখন আমাদের সেই ভিত্তির ওপর আরও শক্তভাবে দাঁড়াতে হবে-শুধু নিজের মানুষের জন্য নয়, বরং তাদের জন্যও যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ বর্তমানে ১১.৫ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে-যা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির। সেখানে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় এখন প্রতিটি পরিবার মাসে মাত্র ছয় ডলারের খাদ্য সহায়তায় টিকে আছে।

তিনি আরও বলেন, এই বাস্তবতা আমাদের স্মরণ করিয়ে দেয়-বিশ্বজুড়ে খাদ্য অনিরাপত্তা বাড়ছে-গাজা, সুদান, ইয়েমেন থেকে শুরু করে আমাদের নিজ দরজার কাছেও। বাংলাদেশে আমাদের খাদ্য ও কৃষির ভবিষ্যৎ হতে হবে মানবিক এবং উদ্ভাবনী উভয়ই। নতুন প্রযুক্তি, নতুন উদ্যম ও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বিএনপি একটি অংশীদারিত্বভিত্তিক খাদ্যব্যবস্থার স্বপ্ন দেখে-যেখানে কৃষক সম্মানিত, উদ্ভাবন গ্রহণযোগ্য, এবং বৈশ্বিক দায়িত্ব নিশ্চিত।

খাদ্য ও কৃষি নিরাপত্তায় বিএনপির রূপরেখা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি কৃষককে নিরাপদ ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে, যার মাধ্যমে তারা সরাসরি সার, ভর্তুকি, ন্যায্যমূল্য, ঋণ, ফসল বিমা ও সরকারি ক্রয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন-মধ্যস্বত্বভোগী ছাড়াই। এর ফলে শোষণ বন্ধ হবে এবং কৃষক হবেন জাতীয় অর্থনীতির প্রকৃত অংশীদার।

তারেক রহমান বলেন, আমরা ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়েছি, সম্প্রদায়ভিত্তিক সেচব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং আধুনিক তিস্তা ও গঙ্গা ব্যারাজ নির্মাণের মাধ্যমে পানির প্রবাহ ও সুরক্ষা নিশ্চিত করব। অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রায়িং পদ্ধতিতে ধান চাষ সম্প্রসারণ করা হবে, যা কার্বন নিঃসরণ কমাবে, পানি সাশ্রয় করবে এবং বাংলাদেশকে কার্বন ক্রেডিট থেকে আয় করতে সহায়তা করবে।

তিনি আরও জানান, ‘ফ্যামিলি কার্ড’ ও ‘সবার জন্য স্বাস্থ্য’ কর্মসূচির মাধ্যমে নারীদের—যারা পরিবারপ্রধান হিসেবে স্বীকৃত—খাদ্য ও পুষ্টি নিরাপত্তার নেতৃত্বে ক্ষমতায়িত করা হবে, যা পরিবার ও সমাজের সার্বিক উন্নয়ন ঘটাবে।

তিনি বলেন, একটি জাতীয় চক্রাকার অর্থনীতি গড়ে তোলা হবে, যেখানে প্লাস্টিক, ই-বর্জ্য ও কৃষি বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করে উৎপাদনশীল সম্পদে রূপান্তর করা হবে। গ্রামীণ বায়োগ্যাস কেন্দ্র ও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি হবে টেকসই। একই সঙ্গে কৃষি গবেষণা, সম্প্রসারণ ও প্রশিক্ষণ আধুনিকায়ন করে মানসম্পন্ন বীজ, প্রযুক্তি ও উদ্ভাবন সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

শেষে তারেক রহমান বলেন, এক অনিশ্চিত বিশ্বে বাংলাদেশ উদাহরণ হতে পারে-যেখানে খাদ্য নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও কৃষকের মর্যাদা বাস্তব রূপ পায়। বাংলাদেশের শক্তি সবসময় ছিল সেই হাতে, যে হাত মাটিতে চাষ করে। বিএনপি সেই হাতগুলোকে ক্ষমতায়িত করবে-যাতে তারাই গড়ে তোলে বাংলাদেশের আগামী।

আলোকিত প্রতিদিন/এপি

 

শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ!

আলোকিত প্রতিবেদক, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কনটিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে বৈশ্বিক শান্তিরক্ষায় বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের ভূমিকা ও ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

১৮০ সদস্যের এই কনটিনজেন্টের মধ্যে ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন। মাত্র দুই মাস আগে এই কনটিনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সর্ব-মহিলা পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছিল।

ওই নথি অনুযায়ী, বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কনটিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে ক্যামেরুন, সেনেগাল ও মিশরের মতো দেশের কনটিনজেন্ট আংশিকভাবে হ্রাস করা হবে।

জাতিসংঘ ও বাংলাদেশ পুলিশ সূত্র জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে চলমান অর্থ সংকটের কারণেই এই সদস্যসংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত ডিআইজি নিশ্চিত করেছেন, জাতিসংঘের বাজেট সংকোচন ও সংস্থার জনবল কমানোর নীতির কারণে বাংলাদেশের এফপিইউ ইউনিটকে নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “কঙ্গোতে জাতিসংঘ মিশনের পুলিশ কমিশনার আমাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। বাংলাদেশের এফপিইউ সব সময় ভালোভাবে দায়িত্ব পালন করেছে, তাই এই সিদ্ধান্তটি বেশ হতাশাজনক।”

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শাহাদত হোসেন বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

তবে পাঁচ বছর আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করা পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের কূটনৈতিক দুর্বলতাকেই প্রকাশ করছে।

তিনি বলেন, “জাতিসংঘ সাধারণত সদস্যসংখ্যা কমালে তা সব দেশের ক্ষেত্রেই আংশিকভাবে প্রযোজ্য হয়। কিন্তু এবার পুরো বাংলাদেশ এফপিইউকে নভেম্বরের মধ্যে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এটি পুলিশের জন্য যেমন হতাশার, তেমনি জাতির জন্যও। সরকারের উচিত ছিল জাতিসংঘের সঙ্গে আলোচনায় যাওয়া।”

সূত্র জানায়, ২০ অক্টোবরের মধ্যে ১৬২ জন সদস্যকে প্রত্যাবাসন করা হবে, আর বাকি ১৮ জন প্রশাসনিক ও লজিস্টিক কার্যক্রম সম্পন্ন করে নভেম্বরের মধ্যভাগে ফিরবেন।

বর্তমান এই দলটি আগস্টে কঙ্গো পৌঁছে ১০ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করে। মাত্র এক মাস পরই জাতিসংঘ তাদের ফেরার নির্দেশ দিয়েছে।

সূত্র জানায়, এটি ছিল জাতিসংঘের পক্ষ থেকে বিরল এক স্বীকৃতি, যা ইউনিটটির প্রতি তাদের আস্থা প্রকাশ করে।

অন্তত ১০ জন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, এ সিদ্ধান্ত জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের জন্য বড় ধাক্কা। এক কর্মকর্তা বলেন, “তিন দশকেরও বেশি সময় ধরে এই ইউনিট দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে এনেছে। সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে যদি এটি বন্ধ হয়ে যায়, তা হবে গুরুতর আঘাত।”

এক নারী সিনিয়র কর্মকর্তা বলেন, “সরকারের সক্রিয় উদ্যোগের অভাবে আমাদের পুলিশ এখন পুরোপুরি কোণঠাসা অবস্থায়, জাতিসংঘের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারছে না। অথচ নারী এফপিইউর ভূমিকা কেবল পুলিশের অর্জন নয়—এটি জাতীয় গৌরব, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরে। এটি ঠিক করতে হলে সরকারকে এখনই দৃঢ় পদক্ষেপ নিতে হবে।”

১৯৮৯ সাল থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পুলিশের প্রথম মিশন ছিল নামিবিয়ায়।

২০২৫ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ হাজারেরও বেশি কর্মকর্তা বিশ্বজুড়ে ২৪টি দেশে ২৬টি মিশনে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকা।

আলোকিত প্রতিদিন/এপি