আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 256

১৬ মাসের গর্ভবতী হিসেবে বিশ্বরেকর্ড করে ফেললাম আমি : সোনাক্ষী সিনহা

বিনোদন ডেস্ক:
বিয়ে হতেই যেন শুরু হলো নতুন এক প্রতীক্ষা, কবে মা হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা? কেউ গুনছেন মাস, কেউ বা আন্দাজ করছেন সময়। এমন মুহূর্তে অভিনেত্রীর এক মন্তব্যে শোরগোল পড়েছে নেটমাধ্যমে।
গত বছরের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তাদের দাম্পত্যের বয়স প্রায় এক বছর চার মাস; অর্থাৎ ১৬ মাস। বিয়ের পর থেকেই অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী; একটাই প্রশ্ন, মা হচ্ছেন কি সোনাক্ষী? সেই জল্পনা এখনও চলছে।

সম্প্রতি এক পার্টিতে ঢিলেঢালা পোশাক পরে হাজির হওয়ায় আবারও বাড়ে গুঞ্জন, শুরু হয় নতুন করে আলোচনা- বলা হয়, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই;

গত বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষী লেখেন, ‘মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম!’ জানান, শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন, আর সেটিই ভুল ব্যাখ্যা করে সংবাদে রূপ নিয়েছে।

এর আগে রমেশ তৌরানির দিপাবলীর পার্টিতে ঢিলেঢালা আনারকলি পোশাকে দেখা যায় সোনাক্ষীকে। সেই সময় জাহির মজা করে তার পেটে হাত রাখেন, আর সেটিই ক্যামেরায় ধরা পড়ে ভাইরাল হয়ে যায়। ফলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ‘অন্তঃসত্ত্বা সোনাক্ষী’ নিয়ে চর্চা।

তবে সবশেষে নিজেই হাসতে হাসতে জল্পনার ইতি টানলেন ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী। জানিয়ে দিলেন, সবটাই মিডিয়ার কল্পনা, বাস্তবে তিনি ঠিক আছেন।

আলোকিত প্রতিদিন/১৭অক্টোবর ২০২৫/মওম

নবীনগরে বন্ধুর হাতে ঘুমন্ত বন্ধু খু*ন, গ্রে*প্তার-১

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বন্ধুর সাথে চলাফেরায় অনিহা প্রকাশের জেরে উমর হাসান (২৩) নামের বাল্যবন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তারই বাল্যবন্ধু খাইরুল আমিন (২৪) ।
গতকাল (১৬/১০/২৫) দিবাগত মধ্যরাতে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক মহেশপুর গ্রামের জাকির হোসেনের ছেলে উমর হাসান।  গ্রেপ্তারকৃত ঘাতক বন্ধু একই গ্রামের চাঁন মিয়ার ছেলে খাইরুল আমিন।
জানা যায়- উমর ও খাইরুল বাল্যকাল থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়ন দেখা দেয়। এর জের ধরে গত রাত আনুমানিক ২টার দিকে খাইরুল সিঁধ কেটে উমরের ঘরে প্রবেশ করে প্রথমে ধারালো দা দিয়ে উমরের ঘাড়ে ও হাতে উপর্যুপরি কোপ দেয়। এরপর তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে। এ সময় নিহতের মা রাহেলা বেগম শব্দ শুনে ছেলের ঘরে প্রবেশ করলে খাইরুল তাকে কোপ মেরে আহত করে পালিয়ে যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- “পূর্ব শত্রুতার জেরে খাইরুল প্রথমে উমরকে কুপিয়ে ও পরে জবাই করে হত্যা করে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করি। মাত্র দুই ঘণ্টার মধ্যেই ঘাতককে গ্রেপ্তার করা সম্ভব হয়। হত্যায় ব্যবহৃত ছুরিটি ও উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে”।

আলোকিত প্রতিদিন/১৭অক্টোবর ২০২৫/মওম

 

– Advertisement –

বিক্ষোভের মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক:

জুলাই যোদ্ধাদের সঙ্গে আলোচনা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার পরিবর্তন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ১৭ অক্টোবর শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই অনুষ্ঠানের মঞ্চে এসে জুলাই যোদ্ধাদের উদ্দেশে অধ্যাপক আলী রীয়াজ জানান, জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে জুলাই জাতীয় সনদে প্রয়োজনীয় জরুরি সংশোধন করা হয়েছে।

এ সময় তিনি অঙ্গীকারনামার পঞ্চম দফার সংশোধিত ভাষ্যটি পাঠ করেন। এতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা দেওয়া, যেমন- মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে।

কমিশনের সহ-সভাপতি জানান, কমিশন এই অঙ্গীকারনামা বাস্তবায়নের বিষয়ে সরকারকে সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে উপস্থাপন করবে। এ বিষয়ে রাজনৈতিক দল এবং ঐকমত্য কমিশনের কোনও মত পার্থক্য নেই বলে তিনি মন্তব্য করেন।

এ সময় কমিশনের সদস্যদের মধ্যে বিচারপতি মো. এমদাদুল হক, ড.ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/১৭অক্টোবর ২০২৫/মওম

ব্যক্তির সমালোচনার জবাব ক্রিকেটারদের ফেসবুকে দেওয়া উচিত নয়: ফিল সিমন্স

স্পোর্টস ডেস্ক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এলে সিমন্সের কাছে জানতে চাওয়া হয় নাঈমের স্ট্যাটাস প্রসঙ্গে। জবাবে সিমন্স বলেন, ‘আমি খুশি যে আপনি প্রসঙ্গটি তুলেছেন। প্রথমত বলতে চাই, সামাজিক মাধ্যমে কী হচ্ছে, এসব নিয়ে ক্রিকেটারদের কিছু করার আছে বলে আমি একদমই মনে করি না। ব্যক্তি হিসেবে সবারই অধিকার আছে সামাজিক মাধ্যমে যা ইচ্ছা বলার। আন্তর্জাতিক ক্রিকেটার ও জাতীয় ক্রিকেটার হিসেবে আমার ক্রিকেটারদের অবশ্যই উচিত নয় এসবের জবাব দেওয়া।’

নাঈম ফেসবুকে লিখেছিলেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না — আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে — এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয় — কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন ‘

এরপর বিমানবন্দরের ঘটনার বর্ণনা দিয়ে তিনি লেখেন, ‘আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়ীতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখিনা। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য,মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে। ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক — লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। যদিও ‘যা কিছু বলার অধিকারের’ নামে বর্ণবাদী মন্তব্য করাও উচিত নয় বলে মনে করিয়ে দিলেন সিমন্স। এ সময় তিনি নিয়ে আসেন সামাজিক মাধ্যমে জাকের আলির প্রতি বর্ণবাদমূলক নানা মন্তব্যের উদাহরণ।

বাংলাদেশ কোচ বলেন, ‘তবে একটি কথা বলতে চাই, ক্রিকেটারদের প্রতি কোনো ধরনের বর্ণবিদ্বেষী সুর কোনোভাবেই থাকা ভালো কিছু নয়। আপনি যেখান থেকেই আসেন না কেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু জাকের আলির প্রতি যা হয়েছে, সেসবে আমি ক্ষুব্ধ। ভালো কিছু নয় এসব। তবে আপনাকে বলতে পারি, আমি চাই না আমার ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে কোনো ধরনের জবাব দেবে।

আলোকিত প্রতিদিন/এপি

ফোনালাপে ক্ষেপণাস্ত্র ইস্যুতে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক:

টমাহক ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনকে দীর্ঘপাল্লার এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে মস্কো-ওয়াশিংটনের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে।

দুই নেতার মধ্যে প্রায় আড়াই ঘণ্টার ফোনালাপ এই হুঁশিয়ারি দেন পুতিন। ফোনালাপে ইউক্রেন যুদ্ধ এবং ভবিষ্যৎ শান্তি আলোচনার বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ১৭ অক্টোবর শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপ নিয়ে বৃহস্পতিবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, “পুতিন পুনরায় তার অবস্থান স্পষ্ট করেছেন যে টমাহক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলাতে পারবে না। বরং এই ক্ষেপণাস্ত্র দুই দেশের সম্পর্ক এবং ইউক্রেনে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকে বড় ধরনের ক্ষতি করবে।”

উশাকভ আরও জানান, দুই নেতার মধ্যে প্রায় আড়াই ঘণ্টার ফোনালাপ ছিল “খুবই ফলপ্রসূ, খোলামেলা এবং গোপনীয়”। আলোচনায় ইউক্রেন যুদ্ধ ছিল মুখ্য বিষয়। এছাড়া ট্রাম্পের সামনে চলমান যুদ্ধ পরিস্থিতির একটি বিস্তারিত মূল্যায়নও তুলে ধরেন পুতিন।

রুশ কর্মকর্তার ভাষায়, মস্কো ওয়াশিংটনকে জানায়- রুশ বাহিনী এখনো “পুরো ফ্রন্টলাইনে কৌশলগত নিয়ন্ত্রণ” ধরে রেখেছে। অপরদিকে ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ করা প্রয়োজন।

উশাকভ আরও বলেন, “আমেরিকার প্রেসিডেন্টের অন্যতম মূল বক্তব্য ছিল- ইউক্রেন সংঘাতের অবসান ঘটলে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিশাল সুযোগ সৃষ্টি হবে।”

আলোচনায় দুই প্রেসিডেন্টের মধ্যে সরাসরি সাক্ষাতের সম্ভাবনাও উত্থাপিত হয়। উভয় পক্ষের কর্মকর্তারা অবিলম্বে ট্রাম্প ও পুতিনের পরবর্তী বৈঠকের প্রস্তুতি শুরু করবেন বলেও তারা সম্মত হয়েছেন। সম্ভাব্য স্থান হিসেবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের নাম উঠে এসেছে।

পুতিন এবং ট্রাম্পের সর্বশেষ মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল গত আগস্টে আলাস্কায়। তবে সেখানেই শান্তি আলোচনার অগ্রগতি থেমে যায়। এরপর থেকে ট্রাম্প ন্যাটো মিত্রদের সঙ্গে সমন্বয় করে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন।

এদিকে বৃহস্পতিবারের ফোনালাপের পর ট্রাম্প তার ট্রুসোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, তিনি ও পুতিন বুদাপেস্টে সাক্ষাৎ করে “যুদ্ধের অবসান নিয়ে আলোচনা” করবেন। এর আগে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে বৈঠক করবে।

অন্যদিকে শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ করা।

এর আগে চলতি মাসের শুরুতে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে “চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি” আছেন।

আলোকিত প্রতিদিন/১৭অক্টোবর ২০২৫/মওম

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে র*ণক্ষেত্র মানিক মিয়া এভিনিউ

আলোকিত ডেস্ক:

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত ‘রোড ব্লকার’গুলো একত্রিত করে আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এদিকে, মানিক মিয়া এভিনিউয়ে সেচ ভবনের সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষ্যে তৈরি করা অস্থায়ী তাঁবুতেও আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

দুপুর ২টায় এ প্রতিবেদন লেখার সময় আন্দোলনকারীদের মানিক মিয়া এভিনিউ থেকে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আসাদগেটের দিকে অবস্থান করছেন আর আসাদগেটের ওপারে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। পরিস্থিতি এখন থমথমে রয়েছে। আগুন দেওয়ার স্থলে প্রচুর পরিমাণ আসবাবপত্র ও সিরামিক্সের থালা-বাসনও ভাঙচুর করা হয়েছে।

মানিক মিয়া এভিনিউয়ে বর্তমানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনকি সাধারণ মানুষের হেঁটে চলাও বন্ধ রয়েছে। এই সড়কের পাশাপাশি মিরপুর সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

মানিক মিয়া এভিনিউয়ের পুরোটা এখন পুলিশের নিয়ন্ত্রণে। আন্দোলনকারী জুলাই যোদ্ধারের একটি গ্রুপ আড়ংয়ের দিকে, আরেকটি গ্রুপ খামার বাড়ির দিকে অবস্থান করছে। থেমে থেমে সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ।

বহুল প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে আজ। বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ সনদ স্বাক্ষরিত হওয়ার কথা।

তবে এ অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহত বীর হিসেবে স্বীকৃতি প্রদানসহ ৩ দফা দাবিতে সকাল থেকে অনুষ্ঠানস্থলে অবস্থান নেন তারা।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জুলাই সনদে তাদের স্বীকৃতি থাকবে জানিয়ে তাদের সরে যাওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা আগের অবস্থান চালিয়ে যান।

আলোকিত প্রতিদিন/১৭অক্টোবর ২০২৫/মওম

বাঘায় শিক্ষক-কর্মচারিদের তিন দফা দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন

আব্দুল আলিম (বাঘা-রাজশাহী) প্রতিনিধি:-রাজশাহীর বাঘায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ৭৫% উৎসব ভাতা আদায় ও আন্দোলনরত শিক্ষকদের উপর নির্যাতনের বিরুদ্ধে বাঘা উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন করেছেন বেসরকারী শিক্ষক-কর্মচারিরা। বৃহস্পতিবার বেলা ১১ টায়  উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক কর্মচারি অংশগ্রহণ করেন। উপজেলার বাউসা ভোকেশনাল ইন্সষ্টিটিউট অ্যান্ড বিএম কলেজের সুপারিনটেনন্ডেট রেজাউল করিমের সভাপতিত্বে ও দাদপুর- গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের  সঞ্চালনায় অনুষ্ঠিত মানবনন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ  রেজাউল করিম, জহুরুল ইসলাম ,প্রভাষক আকবর আলী, ইদ্রিস আলী,প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামানিক, মোহাম্মদ আলী, হাসানুজ্জামান, আহসান হাবীব রোকনুজ্জামান  পরিমল কুমার প্রমুখ। ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দাসহ জড়িতদের জানিয়ে আইনের আওতা আনার দাবি করে  বক্তারা বলেন, জনগনের ঘাম ঝরানো টাকায় কেনা এসির রুমে বসে শিক্ষক-কর্মচারিদের ব্যথা
 যদি নাই বোঝেন তাহলে আমরা কর্মসূচি থেকে ঘরে ফিরবোনা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  উপজেলা চত্বরে শেষ হয়।
আলোকিত প্রতিদিন/এপি

সুনামগঞ্জের দুই খুদে ফুটবলারের পাশে তারেক রহমান: আমিনুল হক

ইমরান হোসেন : বিশেষ প্রতিনিধি। প্রকাশ,১৬ অক্টোবর রোজ বৃহস্পতিবার ২০২৫ ইং। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের সার্বিক সংস্কারে খেলাধুলাকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেন, “৫ আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর গত দেড় বছরে বিএনপি সারা দেশে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে জিয়া ফুটবল টুর্নামেন্ট, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করার কাজ অব্যাহত রয়েছে।” বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর ইউনিয়নের জয়নগর গ্রামে দুই প্রতিভাবান খুদে ফুটবলার মোজাম্মেল ও ইয়াসমিনের গ্রামের বাড়িতে গিয়ে আমিনুল হক এসব কথা বলেন। এসময় তিনি দুই ক্ষুদে ফুটবলারের হাতে ফুটবল জার্সি, বুটসহ খেলার সামগ্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন। আমিনুল হক জানান, তাদের লেখাপড়া ও খেলাধুলায় অগ্রযাত্রার সার্বিক দায়িত্ব বিএনপি গ্রহণ করেছে। পাশাপাশি তাদের জন্য মাসিক আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি। তিনি আরও বলেন, “আশির দশকে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি যেমন সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য প্রতিভার জন্ম দিয়েছিল, তেমনি আমরা খেলাধুলার ক্ষেত্রে ‘নতুন কুড়ি স্পোর্টস’ নামে একটি নতুন কর্মসূচি চালুর চিন্তা করছি। বিএনপি ক্ষমতায় গেলে দেশব্যাপী প্রতিভা অন্বেষণের মাধ্যমে খেলাধুলায় প্রতিভাবান তরুণদের দায়িত্ব গ্রহণ করে তাদের বিকাশে সবধরনের সহায়তা দেওয়া হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, মোঃ আখতার হোসেন,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা খুদে ফুটবলার মোজাম্মেল ও ইয়াসমিনকে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন/এপি

 আমতলীতে এইচএসসি পরিক্ষায় ফলাফল খারাপ হওয়ায়  শিক্ষার্থীর  আত্মাহত্যা

নাজমুল আহসান (বরগুনা) বরগুনা আমতলীতে  এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাজনীন (১৮) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে নাগাদ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিষ কুমার সাহা।
জানাযায়, দুপুর ১২টার দিকে নুসরাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশাল সদর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। প্রাথমিক সুরতহাল রিপোর্টের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত শিক্ষার্থী বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর রাওঘা গ্রামের মৃত বশির মৃধার মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, বরিশালে বাংলা বাজার এলাকায় বড় বোনের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। নাসরিন বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।
বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, নুসরাত জাহান ফলাফল মোটামুটি ভালো করেছে, তবে হাফার ম্যাথ বিষয়ের এমসিকিউতে ফেল করেছেন। তিনি রেজাল্ট পুনর্বিবেচনার আবেদন করতে পারতেন। এই ধরনের সিদ্ধান্ত নিয়ে হতাশ হয়ে এমন ঘটনা ঘটে যা অত্যন্ত দুঃখজনক। আজ তার মরদেহ গ্রামের বাড়িতে আমতলীতে নেওয়া হয়ে দাফন করা হবে। নাজনীর সহপাঠীরা শোকাহত এবং এ ঘটনায় বিদ্যালয়জুড়ে দুঃখের ছায়া নেমেছে।
আলোকিত প্রতিদিন/এপি

কাঁচা অবস্থায় পালংশাক সবচেয়ে বেশি পুষ্টিকর

আলোকিত ডেস্ক, সবুজ সতেজ পালংশাক যেমন নজর কাড়ে, তেমন পুষ্টিতেও সমৃদ্ধকে করে মানব শরীরকে। নানারকম খাবারে পালংশাকের ব্যবহারও বহুমুখী। আবার এই শাক দিয়ে এককভাবেই বানানো যায় নানা পদ। পালংশাকে আছে নানা পুষ্টিগুণ।

পুষ্টিবিদরা বলেছেন, পালংশাক বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এতে থাকে লুটেইন, বিটা ক্যারোটিন ভিটামিন সি। এগুলো সার্বিকভাবে স্বাস্থ্য ভালো রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেল থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। ফ্রি রেডিকেলের ফলে দেহের কোষ ক্ষতিগ্রস্ত হয়ে অক্সিডেটিভ চাপের সৃষ্টি হয়। ফলে দীর্ঘমেয়াদি অসুখ যেমন ক্যান্সার, হৃদরোগ ও টাইপ-২ ডায়াবেটিস হয়ে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিগ্রস্ত কোষের ক্ষয় পূরণে সহায়তা করে।

পটাসিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে পালংশাক। পটাসিয়াম দেহে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। উচ্চমাত্রার সোডিয়াম রক্তচাপ বৃদ্ধি করে। পালংশাক ফোলেইট ও ম্যাগনেসিয়ামেরও ভালো উৎস। এই দুই পুষ্টি উপাদান দেহে নাইট্রিক অক্সাইডয়ের উৎপাদন বাড়ায় যা রক্তচাপ কমানোর অণু তৈরিতে সহায়তা করে।

মস্তিষ্কের সুস্বাস্থ্যের জন্য পালংশাক সেরা খাবার। পালংশাকের মতো সবুজ শাক প্রতিদিন খাওয়ার ফলে বয়সের কারণে হওয়া জ্ঞানীয় দক্ষতার হ্রাস অনেকটাই কমে যায়। এতে উচ্চমাত্রায় লুটেইন, বিটা ক্যারোটিন, ফোলেইট ও ফিলোকুইনয়ন (ভিটামিন কে’ একটি ধরন) থাকার ফলে মস্তিষ্কের কোষকে সুরক্ষিত রাখতে সহায়তা করে।

পালংশাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন ও জিয়াক্সান্থিন যা ভিটামিন এ’য়ের সাথে সম্পর্কিত। দুই পুষ্টি উপাদানই চোখকে সূর্যের হাত থেকে রক্ষা করে এবং অক্সিডেটিভ চাপ কমায়। ফলে বয়স বৃদ্ধির সঙ্গে চোখের রোগ যেমন- ‘ম্যাককুলার ডিজেনারেইশন’ এবং ছানিসহ নানান সমস্যা কমাতে সহায়তা করে।

আলোকিত প্রতিদিন/এপি