আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2561

‘সম্প্রীতির মানিকগঞ্জ’ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও অসহায় শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সৈয়দ এনামুল হুদাঃ মানিকগঞ্জ সদরে “সম্প্রীতির মানিকগঞ্জ” ফেইসবুক গ্রুপের উদ্যোগে অসহায় অভাবী শিশুদের মাঝে খাদ্যসামগ্রী, শিক্ষা উপকরণ এবং বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) জেলার সদর উপজেলায় “সম্প্রীতির মানিকগঞ্জ”  ফেইসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য রায়হান রনি এবং গ্রুপের এডমিন মাহদী আল ফারাবীর তত্ত্বাবধানে এসকল কর্মসূচী পালন করা হয়। এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা( পিপিএম) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হুসাইন মোহাম্মদ রায়হান। এ বিষয়ে জানতে চাইলে গ্রুপের প্রতিষ্ঠাতা এবং এডমিন দারুস সালাম জোনের এসিস্ট্যান্ট কমিশনার মিজানুর রহমান বলেন,“ মানিকগঞ্জের আপামর জনগনের মাঝে যোগাযোগ ব্যবস্থা সুদূঢ় করা এবং মানিকগঞ্জবাসীর পাশে থেকে ভালো কাজের দিশারী হয়ে কাজ করে যাবে সম্প্রীতির মানিকগঞ্জ ফেসবুক গ্রুপ। সর্বোপরি সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় এগিয়ে যাবে সম্প্রীতির মানিকগঞ্জ।”  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রুপের সদস্য সামিউর রহমান খান কম্পন, শামীম হাসান বাবু, মোহাম্মদ পলাশ,আকিবুল ইসলাম শোভন, মো রফিকুল ইসলাম, মনিরুল হক মীম, মোল্লা জীবন, মনির খান, তানভীর আহমেদ অনিসহ অনেকেই। এসময় সকলেই বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগ মোকাবিলায় যার যার অবস্থান থেকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুন’ ২০/এসএএইচ

মাদারীপুরে শিশু ওসমান হত্যা মামলার আসামি শাহ আলম বেপারী আটক

সংবাদদাতা, মাদারীপুর : মাদারীপুরের সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকা থেকে শিশু হত্যা মামলার আসামি শাহ আলম বেপারী (৫০) কে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি গ্রামে ২০১৯ সালের ডিসেম্বর মাসে কবুতর চুরির ঘটনায় খুন হয় ৯ বছরের শিশু ওসমান। খুনের পরে ওসামানের লাশ একটি পুকুরে ফেলে রাখা হয়। ঐ রাতের মামলার প্রধান আসামি আজিজুল মাতুব্বরের কাছ থেকে চুরি হওয়া কবুতর ও ওসমানের কাছে থাকা টর্চ লাইট উদ্ধার করা হয়। আজিজুল মাতুব্বরেরকে আটক করে পুলিশ। এ ঘটনায় শিশু ওসমান হত্যার ঘটনায় মাদারীপুর সদর থানায় নিহত ওসমানের বাবা মাসুদ সরদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই সুমন কুমার আইস বৃহস্পতিবার বিকেলে আসামি শাহ আলম বেপারীকে আটক করে। শাহ আলম বেপারী পূর্ব রাস্তি গ্রামের আলাউদ্দিন বেপারীর ছেলে।
নিহতের বাবা ও মামলার বাদী মাসুদ সরদার জানায়, আমার অবুঝ শিশু ওসমানকে যারা খুন করেছে তারা কেউ যেন পার পেতে না পারে। আমি তাদের বিচার চাই, ফাঁসি চাই। মূল আসামিরা অনেকেই এখনো ধরা ছোঁয়ার বাইরে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, শিশু হত্যার ঘটনা উদঘাটনের জন্য চেষ্টা চলছে। নতুন একজনকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে। ও আসামির ১০দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুন’২০/জেডএন

মানিকগঞ্জ পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান, জরিমানা আদায় ৭ হাজার

প্রতিনিধি,মানিকগঞ্জঃ সরকারি নির্দেশনা অমান্য করায় মানিকগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমান আদালত কয়েকজন ব্যাক্তিকে জরিমানা করেছে। শুক্রবার (২৬ জুন) সকালে মানিকগঞ্জ পৌরসভার মানিকগঞ্জ শহর, শহীদ রফিক সড়ক, গঙ্গাধরপট্টি, পশ্চিম দাশড়া, জরিনা কলেজ মোড় ও বেউথা রোড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা যায়, সরকারি নির্দেশনা মতে মাস্ক ব্যবহার না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা, রেডজোন ঘোষিত এলাকাসমূহে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া, শাটার অর্ধখোলা রেখে দোকান পরিচালনার চেষ্টা করা ইত্যাদি কারণে অভিযোগ আমলে নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভিন্ন ব্যাক্তিকে মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেন এবং জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জরুরি দরকার ছাড়া বাইরে বের না হওয়ার বিষয়ে সকলকে সতর্ক করে দেন। এছাড়াও জনসচেতনতার অংশ হিসেবে যারা মাস্ক ছাড়া বাইরে বের হয়েছেন তাদেরকে মাস্ক প্রদান করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুন’ ২০/এসএএইচ

 

 

আখাউড়ায় নতুন রাস্তার উদ্বোধন

সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের টানোয়াপাড়া গ্রামে একশত ৫০ মিটারের রাস্তার আজ উদ্বোধন করা হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের এ দাবি পূরণ হওয়াতে এলাকায় যেন নেমে এসেছে আনন্দের ধারা।
আজ শুক্রবার বিকেলে টানোয়াপাড়া মরহুম বাচ্চু মিয়া স্মৃতি স্বরণে ওই এলাকার ১নং গলির এই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন  ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল আওয়াল। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের মেম্বার হাজী শেখ মো. শহিদুল ইসলাম, কসবা আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল আহম্মমদ খান, মোগড়া ইউনিয়নের যুবলীগ নেতা শেখ মো. আনোয়ার হোসেনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যরা।
এ উদ্বোধন অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন আলম, মিলন, হেলাল, রমজান এবং মিজান।
আলোকিত প্রতিদিন/২৬ জুন’২০/জেডএন

কলাপাড়ায় করোনায় আক্রান্ত আরও ৩ জন, মোট ১৯

সংবাদদাত,কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ায় নতুন করে আরও দুই পুলিশ সদস্য ও শারমিন নামে এক মহিলা করোনায় আক্রান্ত হয়েছেন। ১৩ জুন ও ১৯ জুন তাদের করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পাঠালে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে কলাপাড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ জনে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ। শারমিনের বাসা নাইয়াপট্রি তিনি করোনায় নিহত পারভেজের ছোট ভাই রিয়াজের স্ত্রী এবং পুলিশ সদস্য দু’জন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ফারির সদস্য হিসেবে কর্মরত। বর্তমানে তারা তিনজনই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং তারা সুস্থ্য রয়েছেন বলেও জানা গেছে। কলাপাড়ায় এখন পর্যন্ত ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ২ জন এবং  সুস্থ্য হয়েছেন ২ জন ।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুন’ ২০/এসএএইচ

 

 

বগুড়ায় র‌্যাবের অভিযানে ১৭৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

সংবাদদাতা,বগুড়াঃ বগুড়ায় র‌্যাবের অভিযানে ১৭৫ কেজি গাঁজাসহ মাহাফুজার রহমান মাসুম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মাসুম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিটে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় মাসুমের জীপ গাড়ি ( ঢাকা মেট্রো-ঘ-১১-৭৭৭৪) তল্লাশি চালিয়ে ১৭৫ কেজি গাঁজা পাওয়া যায় এবং আসামীর নিকট হইতে ২টি মোবাইল, ২টি সীম এবং নগদ ৫০০/-(পাঁচশত) টাকা উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি গ্রেফতারকৃত মাসুম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যর চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় মাসুমের জীপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুন’ ২০/এসএএইচ

 

গাইবান্ধায় বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

সংবাদদাতা,গাইবান্ধা: কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রসহ সকল নদ-নদীর পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চল ও অপেক্ষাকৃত নীচু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার নীচু বাড়িঘরে ইতিমধ্যে পানি উঠেছে। গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নসহ নদীর তীরবর্তী ও চরাঞ্চল, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, কঞ্চিবাড়ী, চন্ডিপুর ও শ্রীপুর ইউনিয়নের নদীর তীরবর্তী ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে সার্বিক বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। পানি বৃদ্ধির সঙ্গে ফুলছড়ি উপজেলার সৈয়দপুর পাকারমাথা,কেতকীরহাট,উড়িয়া, বালাসিঘাট ও সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের পুটিমারি এলাকাসহ জেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। বালসিঘাট এলাকায় জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন রোধে করার চেষ্টা করা হচ্ছে।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুন ‘২০/এসএএইচ

বীরগঞ্জ উপজেলার কিছু অঞ্চল বন্যার পানিতে প্লাবিত

শাহিনুর ইসলাম,বীরগঞ্জ (দিনাজপুর): আষাঢ়ের প্রবল বর্ষণ আর উজানের পানি প্রবাহের কারণে বীরগঞ্জ উপজেলার কিছু কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষায় বীরগঞ্জ-পীরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নির্মায়মান সেতুর পাশে ডাইভারশন সড়কটি ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  ৮নং ভোগবগর ইউনিয়নের গান্ডারা আশ্রয়নের লোকজন পার্শ্ববর্তী একটি স্কুলে আশ্রয় নিয়েছে। উপজেলার ৬নং নিজপাড়া খলসীহাট বাজার সংলগ্ন এলাকা আংশিক বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ৩নং শতগ্রাম, ১১নং মরিচা, ২নংপলাশবাড়ী, ৪নং পাল্টাপুর, ৫নং সুজালপুর ইউনিয়নসহ ১১টি এবং বীরগঞ্জ পৌরসভার আংশিক বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। একদিকে বৈশ্বিক মহামারি করোনা ক্লান্তিকাল অব্যাহত, অপরদিকে বন্যা কবলিত হচ্ছে। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়ন অফিসারসহ বীরগঞ্জ উপজেলা প্রশাসন বন্যা কবলিত এলাকাসমূহ পরিদর্শন করেছে।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুন ‘২০/এসএএইচ

 

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ৪০, আক্রান্ত ৩৮৬৮

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনা (কভিড-১৯) ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩ হাজার ৮৬৮ জন। ফলে এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লক্ষ ৩০ হাজার ৪৭৪ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪০ জন।এতে ভাইরাসটিতে মারা গেলেন ১ হাজার ৬শত ৬১ জন। দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার (২৬ জুন) ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান। ব্রিফিংয়ে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৮ জন জন। সব মিলিয়ে সুস্থ ৫৩ হাজার ১৩৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের জন্য ১৮ হাজার ৪৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৬৮ জন। আজকের ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা ৬৬টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলেন, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয়।এর মধ্যে পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪৯৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ৯৬হাজার ৯৪১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৮৬৮ জনের মধ্যে। শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ ৩০ হাজার ৪৭৪ জনে।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুন’২০/এসএএইচ

 

ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড পেলেন আলোকিত প্রতিদিন সম্পাদক ড. সৈয়দ নুরুল ‍হুদা রনো

::নিজস্ব প্রতিবেদক::
মাসিক ভিন্নমাত্রা প্রতিবারের মত এবারও বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। ‌‘সাহসিকতা ও সাংবাদিকতায় এই অ্যাওয়ার্ড পাচ্ছেন ‘দৈনিক আলোকিত প্রতিদিন’-এর সম্পাদক ড. সৈয়দ নুরুল ‍হুদা রনো। করোনাকালীন দুর্যোগের কারণে অনানুষ্ঠানিক ঘোষণা করা হয় ‘ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড-২০২০’। আয়োজকরা জানান , সব কিছু ঠিকঠাক হলে পরবর্তীতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নির্ধারিত দিনেই ঘোষণা করা হলো।

সৈয়দ নুরুল হুদা রনো ১৯৭৮ সালের ১ জানুয়ারি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্যজগতে তিনি সৈয়দ রনো নামে পরিচিত। তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক, সাংবাদিক। প্রকাশিত গ্রন্থ অর্ধশতাধিক। পরিবারে তিন ভাই এবং পাঁচ বোনের মধ্যে সবার বড় সৈয়দ রনো স্কুল শিক্ষক পিতা আলহাজ সৈয়দ আব্দুল লতিফ, এবং মা আলেয়ার নাহার হাওয়ার কাছ থেকেই পেয়েছেন পাঠাভ্যাস। কবি আল মাহমুদ তাকে তারুণ্যের কবি বলে অভিহিত করেছেন। অধ্যাপক এমাজউদ্দীন আহমদ তাকে বলেছেন দুর্দান্ত দ্রোহের কবি।

এর আগে তিনি ইছামতি সাহিত্য পরিষদ পুরস্কার- ২০১০, বাহন সাহিত্য পরিষদ পুরস্কার- ২০১১, গীতালী ললিতকলা একাডেমি সম্মাননা-২০১২, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্মৃতি ফাউন্ডেশন পুরস্কার- ২০১৩, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম সম্মাননা- ২০১৪, আলপনা বৈঠক সম্মাননা ২০১৪, সুফি মোতাহার হোসেন সম্মাননা -২০১৫, কাব্যকথা সাহিত্য সম্মাননা-২০১৬, মাসিক ভিন্নমাত্রা সম্মাননা- ২০১৭ পেয়েছেন।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে নিজ গ্রাম হিজুলিয়ায়। ঘিওর উপজেলার ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও বাংলায় এমএ পাস করেন। এরপর আইনবিদ্যায় স্নাতক এলএলবি, বিএড ও এমএড (ঢাবি) করেন। সৈয়দ রনো ধর্মশিক্ষায় আকর্ষিত হয়ে আরবি শিক্ষায় আলিম পাসও করেন। ২০১৩ সালে লোকসংস্কৃতি -তে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
জানা যায়, অনুশীলন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সৈয়দ রনো, যা এখন অন্যধারা সাহিত্য সংসদ নামে চলছে। প্রায় দুই দশকধরে সাপ্তাহিক অন্যধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া বর্তমানে জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক। একই সঙ্গে সলপ্ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন। স্বত্বাধিকারী – ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল এবং অন্যধারা পাবলিকেশন্স। নিজ এলাকায় শিক্ষা প্রসারের জন্য প্রতিষ্ঠা করেছেন হিজুলিয়া ভিআরএন হাইস্কুল। তিনি বর্তমানে এস কে কেমিক্যালস এগ্রো লিমিটেডের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।