আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2559

মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ১, সাংবাদিকসহ নতুন আক্রান্ত ১৩, মোট ৫৬৮

প্রতিনিধি,মানিকগঞ্জঃ করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হারুন মিয়া (৬০) নামে এক ব্যাক্তি মারা গেছেন। নিহত ব্যাক্তির বাড়ি ঢাকার ধামরাই উপজেলার চৌহাট এলাকায়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ সকাল ৮টার দিকে শ্বাসকষ্ট নিয়ে তাকে  হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে জরুরি বিভাগের চিকিৎসক আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। কিন্তু জরুরি বিভাগ থেকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার আগেই তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে চিকিৎসক, সাংবাদিকসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬৮ জনে। নতুন সংক্রমিতদের মধ্যে জেলা সদরে সাতজন, হরিরামপুরে তিনজন এবং সিঙ্গাইর, সাটুরিয়া ও শিবালয় উপজেলায় একজন করে রোগী রয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুন’২০/এসএএইচ

হোমনার (ইউএনও) তাপ্তি চাকমা করোনায় আক্রান্ত

সংবাদদাতা,কুমিল্লাঃ কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)তাপ্তি চাকমা প্রাণঘাতী করোনায়  আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা.মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার। রবিবার (২৮ জুন) দুপুরে এ জানতে চাইলে তিনি বলেন ইউএনও তাপ্তি চাকমা, তার গাড়ির চালক ও ২ জন সহকারীর নমুনা পরিক্ষার ফলাফলে শনিবার সন্ধায় করোনা ভাইরাস পজেটিভ আসে। তিনি আরো বলেন, উপজেলায় মোট করোনায় আক্রান্ত ১০৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন । এখন পর্যন্ত উপজেলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাদিয়া ভূইয়া বলেন, শ্রীঘই ইউএনও তাপ্তি চাকমা মানবতার সেবায় পূর্ণসুস্থ হয়ে আবার তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। হোমনার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিম বলেন, তিনি সুস্থ ও সচেতন আছেন ওনার জন্য দোয়া রইলো জয়ী হয়ে আবার ফিরে আসবেন আমাদের মাঝে তার প্রশানিক ভূমিকায়। ওই দিকে, করোনা যোদ্ধে হার নামানা সৈনিক ইউএনও তাপ্তি চাকমার করোনায় আক্রান্ত হওয়ায় খবরে হোমনা উপজেলার সাধারন মানুষ তার সুস্থতা কামনায় ব্যাকুলতা প্রকাশ করেছেন। অনেকে নিজ নিজ ফেইজবুকে স্ট্যাটাস দিয়ে তার সুস্থতা কামনা করেছেন।  জানাগেছে,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা করোনা সংকটের শুরু থেকেই হোমনাবাসীর পাশে থেকে সার্বক্ষণিক দায়িত্বপালন করেছেন। করোনার সংকটকালীন সময়ে সম্মুখ সাহসী যোদ্ধা হিসেবেই তাকে মনে করেন হোমনা উপজেলাবাসি।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুন’২০/এসএএইচ

 

ফরিদপুরে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আ’লীগের সংবাদ সম্মেলন

সংবাদদাতা,ফরিদপুরঃ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পরিবার ও তার নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর এবং চক্রান্তমূলক অপপ্রচারের প্রতিবাদে সালথায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগ। রবিবার (২৮ জুন) সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আঃ আলিম মোল্লা, সহ-দপ্তর সম্পাদক মোঃ মহিউদ্দিন, ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ ওহাব মাতুব্বার, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ প্রমূখ। এসময় উপস্থিত ফরিদপুর-সালথার বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের কাছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়ার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ধরে রাখতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী এবং সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদেরকে নিয়ে কিছু বিতর্কীত ব্যাক্তি মিথ্যা ও ভিত্তিহীন এবং চক্রান্তমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন, এখানে চক্রান্ত বা বিভ্রান্ত ছড়িয়ে লাভ হবে না। সম্প্রতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা হয়েছিলো। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ওই হামলার ঘটনায় মামলার আসামীদের সাথে সম্পর্ক জড়িয়ে সংসদ উপনেতার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বারকে জড়িয়ে শনিবার স্থানীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশ করে। যা খুবই দুঃখজনক। আমরা এই মিথ্যা-ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুন’২০/এসএএইচ

 

মানিকগঞ্জে ঘুড়ি উৎসব বিষাদে পরিণত, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা

প্রতিনিধি,মানিকগঞ্জঃ লকডাউনের কারণে স্কুল-কলেজ বন্ধ থাকা, শহরের চাকুরিজীবিরা গ্রামে অবস্থান করা, খেলাধুলাসহ বিভিন্ন বিনোদন বন্ধ থাকার কারণে এ সময়ে মানুষ ব্যাপকভাবে বিভিন্ন ধরনের ঘুড়ি উড়িয়ে সময় কাটাচ্ছেন। বিশেষ করে মানিকগঞ্জের গ্রামাঞ্চলের আকাশ এখন বিভিন্ন ধরনের বর্ণিল ঘুড়িতে ছেয়ে গেছে। গ্রামের মানুষেরা এ বছর ঘুড়ি নিয়ে অনেকটাই উৎসবের আমেজে রয়েছে। কে কত বড় ঘুড়ি, কত বিচিত্র রকমের ঘুড়ি উড়াতে পারে তা নিয়ে চলছে রীতিমত প্রতিযোগীতা। একদিকে ঘুড়ি নিয়ে যেমন উৎসব চলছে আরেকদিকে এটা নিয়ে ঘটছে বিভিন্ন ধরনের দূর্ঘটনা। মানিকগঞ্জের শিবালয়ে ঘুড়ি ওড়াতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে হাসিবুল হাছান তৈয়ব নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে ক্ষেতের আইল দিয়ে হাটার সময় বিষধর সাপের সাথে পায়ের স্পর্শ হলেই সাপ তাকে কামড়ে দেয়, পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া গত কয়েক দিন পূর্বে জেলার সিংগাইর উপজেলায় রাস্তার উপর ঘুড়ির নাইলনের সূতা (ডোর) পড়ে ছিল আর তা চলন্ত এক মটর সাইকেলের চালকের গলায় পেচিয়ে তিনি প্রায় মৃত্যু পথযাত্রী হয়েছিলেন। উড়ন্ত ঘুড়ি গাছে আটকে গেলে শিবালয় উপজেলার রঘুনাথপুর গ্রামে আক্কাস দেওয়ানের স্বুল পড়ুয়া ছেলে তা নামাতে গাছে উঠলে পড়ে গিয়ে হাত ভেঙ্গে এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। প্রতিনিয়ত এ ধরনের দূর্ঘটনা ঘটছে। হাতে ঘুড়ির সুতা পেছিয়ে আহত হচ্ছে অনেক শিশু। সম্প্রতি মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক ব্রীজে ইয়াকুব আলী নামক জনৈক মোটর সাইকেল আরোহীর গলায় ঘুড়ির সূতোয় আটকে গেলে, সে চলন্ত অবস্থায় মোটরসাইকেল নিয়ে পড়ে অনাকাঙ্খিত মারাত্মক দূর্ঘটনায় পতিত হন। সব মিলিয়ে ঘুড়ি উড়ানো নিয়ে চলছে বিষাদ-উৎসব দুটিই। এদিকে গত দুদিন আগে পল্লী বিদ্যুতের পক্ষহতে এলাকায় মাইকিং করে ঘুড়ি না উড়ানোর জন্যে জন সাধারণকে অনুরোধ করা হয়েছে। ঘুড়ির সুতা বিদ্যুত লাইনের বিভিন্ন স্থানে জড়িয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে বলে তারা জানান। মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, ঘুড়ি ওড়ানো বাঙালীর আদি ঐতিহ্য। কিন্তু আনন্দ আর উৎসবের ঘুড়ি এখন বিষাদে পরিণত হওয়ায় দুর্ঘটনা ঘটছে। এক্ষেত্রে শিশু কিশোরের অভিভাবকদের সচেতন হতে হবে। এছাড়াও বর্তমান সময়ের করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধির পাশাপাশি পল্লী বিদ্যুতের নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুন’২০/এসএএইচ

 

বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত আরও ৪৪ জন, মোট ২৭১৩

সংবাদদাতা,বগুড়াঃ বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৭শত ১৩ জনে। শনিবার (২৭ জুন) ২৭০টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪৪ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। জেলা স্বাস্থ্যবিভাগ রবিবার (২৮ জুন) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় বগুড়ায় সরকারী বে-সরকারি পিসিআর ল্যাব থেকে ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৩২ জনের পজিটিভ এসেছে। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল, পিসিআর ল্যাবে ৮২টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ১২টি। অত্র জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭১৩ জন। করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হওয়ায় এ জেলায় মৃত্যুর সংখ্যা ৪৮জন। নতুন করে আরও সুস্থ হয়েছেন ৩০ জন । ফলে করোনায় সুস্থতার সংখ্যা ৩৫২জন। নতুন আক্রান্ত ৪৪ জনের মধ্যে ২৯ জন পুরুষ, ১৩ জন নারী, ২জন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২২ জনের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ১০ জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ৯জন এবং ৭০ বছরের উপরে একজন রয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, শজিমেক ও টিএমএসএসের পিসিআর ল্যাবের ফলাফলে করোনা পজিটিভ ৪৪ জনের মধ্যে সদরে ২৩ জন। এছাড়া শেরপুরে ৮জন, শাজাহানপুরে ৪জন, ধুনটে ৬জন, আদমদীঘিতে ২জন এবং দুপচাঁচিয়ায় ১জন নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেরকে বাড়ীতে রেখে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা দেওয়া হবে।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুন’২০/এসএএইচ

 

মোংলায় করোনায় আক্রান্ত আরও ৫ জন

সংবাদদাতা,মোংলা (বাগেরহাট): মোংলায় আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ জুন মোংলায় প্রথমবার ৩ জনের করোনা শনাক্ত হওয়ারপর ৫ দিনে আজ (২৮ জুন) মোংলায় আরও ৫ জনের করোনা শনাক্ত হয়। উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতোষ বিশ্বাস জানান, রবিবার সকালে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যারা আক্রান্ত হয়েছেন তারা হলেন পৌর শহরের ময়লাপোতা সড়কের আবুল বাশারের ছেলে আজিজুল হক (২২), মোংলা শিল্প এলাকার মাধবী কলোনীর বাসিন্দা মোঃ মিজানুর রহমান (৫১), মোঃ রুহুল আমিন (৩০), সেলিনা বেগম (৫৩), ইপিজেড এলাকার মেহেরুন মুনতাহা (১৯)। এদিকে করোনায় আক্রান্তদের বাড়ি লগডাউনসহ সতর্কতামূলক ব্যাবস্থাগ্রহণ করেছে উপজেলা প্রশাসন। করোনা আক্রান্তদের বাড়ির আশপাশের লোকজনকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য গত বুধবার (২৪ জুন) মোংলায় ৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তরা হলেন-মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন স্বাস্থ্যকর্মী কামাল মৃধা (৪০), সোনাইলতলা ইউনিয়নের স্বাস্থ্যকর্মী মো: মুজাহিদুল ইসলাম (৩৫) ও পৌর শহরের ইসলামী ব্যাংক’র স্টাফ এসএম রিয়াজ আলমগীর।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুন’২০/এসএএইচ

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ৪৩, নতুন আক্রান্ত ৩৮০৯, মোট ১৩৭৭৮৭

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩৮০৯ জন।এতে করে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে। একই সময়ে দেশে করোনায় আরও মৃত্যুবরণ করেছে ৪৩ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৭৩৮ জনে। রোববার (২৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৪০৯ জন। ফলে এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৫৫ হাজার ৭২৭ জনে। দেশে আক্রান্তদের বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ। ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্তে নমুনা পরিক্ষা করা হয় ১৮ হাজার ৯৯ টি । এর মধ্যে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্র হয়েছে ৩ হাজার ৮০৯ জন । এতে করে দেশে নমুনা পরিক্ষার সংখ্যা দাঁড়ালো ৭ লক্ষ ৩০ হাজার ১৯৭ টি। দেশে শনাক্তের হার ২১ দশমিক ০৫ শতাংশ। তিনি আরো জানান, নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ১৪জন। আক্রান্তের বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ২৬ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৪৩ জন বয়সের দিক থেকে, ২১-৩০ বছর বয়সী ২জন, ৩১-৪০ বছর বয়সী ১ জন, ৪১-৫০ বছর বয়সী ৭ জন, ৫১-৬০ বছর বয়সী ১৩ জন, ৬১-৭০ বছর বয়সী ১২ জন এবং ৭১ থেকে ৮০ বছরের ৭ জন, ৮১ থেকে ৯০ বছরের ১ জন রয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুন’ ২০/এসএএইচ

 

 

গাইবান্ধায় করোনায় আক্রান্ত আরও ৮, মোট ২৫৫

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় আরও ৮ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যাক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫৫ জনে। শনিবার (২৭ জুন) নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ৬ ও গাইবান্ধা সদর উপজেলার ২ জন রয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলায় ১২০ জন, গাইবান্ধা সদরে ৩৭, ফুলছড়িতে ৮, সাঘাটায় ১৬, পলাশবাড়ীতে ২৮, সুন্দরগঞ্জে ১৮ এবং সাদুল্লাপুর উপজেলায় ২৮ জন রয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৮১ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ১৬৫ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪, গাইবান্ধা সদরে ১, সাদুল্লাপুরে ১, পলাশবাড়ীতে ২ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুন’ ২০/এসএএইচ

 

ফরিদপুরে করোনায় আক্রান্ত আরও ৮৮ জন, মোট ১৮২৮

সংবাদদাতা,ফরিদপুরঃ ফরিদপুরে নতুন করে ৮৮ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ৩৯জন করোনায় আক্রান্ত। ফলে এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮২৮ জনে। ফরিদপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাব সূত্র মতে, আজ (২৭ জুন) শনিবার করোনা ভাইরাস শনাক্তে ৩৭৬টি নমুনা পরিক্ষা করা হয়। এর মধ্যে ১১৬ জনের করোনা পজেটিভ এসেছে এবং ২৫৩ জনের নেগেটিভ এসেছে। আর ৭টি নমুনা ইনভেলিড এসেছে। আজকের নমুনা পরিক্ষায় আক্রান্তদের ১১৬ জনের মধ্যে ৮৯ জন ফরিদপুরের এবাং বাকী ২৭ জন গোপালগঞ্জ জেলার। ফরিদপুরের ৮৯ জনের মধ্যে ১জন পুরুতন রোগী এবং ৮৮জন নতুন রোগী। করোনায় আক্রান্ত ৮৮ জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ৩৯জন, চরভদ্রাসন উপজেলায় ৮জন, নগরকান্দা উপজেলায় ১১জন, বোয়ালমারী উপজেলায় ৯জন, মধুখালী উপজেলায় ৯জন, সালথা উপজেলায় ২জন, ভাঙ্গা উপজেলায় ৮জন এবং সদরপুর উপজেলায় ২জন রয়েছেন। ফরিদপুর জেলায় এ পর্যন্ত মোট ১৮২৮ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২৭৭ জন, আর মৃত্যুবরন করেছেন ২৩জন।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুন’ ২০/এসএএইচ

গাজীপুরে কোটি টাকার জমি উদ্ধার করলো বনবিভাগ

সংবাদদাতা,কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় সদরচালা এলাকায় বন বিভাগের দখলকৃত কোটি টাকার জমি উদ্ধার করেছে বনকর্মকর্তারা। গত শুক্রবার (২৭ জুন) সকালে বন বিভাগের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত জমির মূল্য ১কোটি ৪০ লক্ষ টাকা হবে বলে রেঞ্জকর্মকর্তা জানায়। উপজেলার সদরচালা(টাওয়ার মার্কেট) এলাকার মোঃ দেলুয়ার হোসেন (ঢালু) ও তার ছেলে মোঃ সাখাওয়াত হোসেন কৌচাকুড়ি মৌজার সরকারীর গেজেটভুক্ত বনভূমি সি,এস নং-১৫০৬, আর এস দাগ নং-৩২৬৯ কালিয়াকৈর রেঞ্জে মৌচাক বন বিটের জমি জবর দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছিলো। এমন সংবাদ পেয়ে কালিয়াকৈর রেঞ্জের কর্মকর্তা একে এম আজাহারুল ইসলামের নেতৃত্বে মৌচাক, চন্দ্রা, রঘুনাথপুর, বাড়ইপাড়া বিটের বনের উপকার ভোগীদের সাথে নিয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে উদ্ধারকৃত জমির পরিমান ১০ শতক যাহার বাজার মূল্য ১কোটি ৪০ লক্ষ টাকা হবে বলে রেঞ্জকর্মকর্তা জানায়। উদ্ধার অভিযান পরিচালনাকারী রেঞ্জ কর্মকর্তা একে এম আজাহারুল ইসলাম আরও জানান , কালিয়াকৈর রেঞ্জের সংরক্ষিত বনভূমি জবরদখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুন’ ২০/এসএএইচ