আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2557

নোয়াখালীতে করোনায় মৃত্যু আরও ১, নতুন শনাক্ত ৬১, মোট শনাক্ত ২১৫৩

সংবাদদাতা,নোয়াখালীঃ নোয়াখালীতে নতুন করে আরও ৬১ জন করোনা (কভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৫৩ জনে। এই সময়ে মারা গেছেন আরও একজন এবং সুস্থ হয়েছেন ১৯ জন। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ৪৪ জন ও সুস্থ হয়েছেন ৯৬৬ জন। বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। সিভিল সার্জন বলেন, গত ২৮ ও ২৯ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ৩০ জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে ৬১ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/১ জুলাই’২০/এসএএইচ

গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, নতুন শনাক্ত ৮৮

সংবাদদাতা,গাজীপুরঃ গাজীপুর জেলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণের হার। গাজীপুর জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে আরও ৮৮ জন। ফলে এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ৫শত ২৩ জনে। গাজীপুর জেলায় এ পর্যন্ত  করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪৩ জনের। আজ বুধবার (১ জুলাই) বিকালে গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান এ তথ্য জানান। গাজীপুরের সিভিল সার্জন আরও জানান, সর্বশেষ ৩৭০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ৮৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ৩১ জন, কালিগন্জে ২০ জন, কালিয়াকৈরে ৫ জন, কাপাসিয়ায় ১১ জন ও শ্রীপুরে ২১ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্তের জন্য সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ২৪১৯০ জনের। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ১০২৫ জন।  গাজীপুরের সিভিল সার্জন আরও বলেন, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ গাজীপুর সদরে ২১২১ জন, কালিগন্জে ৩২৯ জন, কাপাসিয়ায় ২৩৪ জন, কালিয়াকৈরে ৪১৮ জন ও শ্রীপুরে ৪২১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/১ জুলাই’২০/এসএএইচ

 

গাইবান্ধায় আরও ৫ জন করোনা শনাক্ত, মোট ২৭৫

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় আরও ৫ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭৫ জনে। মঙ্গলবার (৩০ জুন) নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে পলাশবাড়ীতে ২,সাদুল্লাপুরে ১ ও গাইবান্ধা সদর উপজেলার ২ জন রয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলায় ১২৬ জন, গাইবান্ধা সদরে ৪২, ফুলছড়িতে ৯, সাঘাটায় ১৯, পলাশবাড়ীতে ৩২, সুন্দরগঞ্জে ১৮ এবং সাদুল্লাপুর উপজেলায় ২৯ জন রয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১১৬ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ১৫০ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪,গাইবান্ধা সদরে ১, সাদুল্লাপুরে ১,পলাশবাড়ীতে ২ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে।

 

আলকিত প্রতিদিন/১ জুন’২০/এসএএইচ

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬১, মোট ২৯৮৯ এবং সুস্থ হয়েছে ৯৫

সংবাদদাতা,বগুড়াঃ বগুড়ায় গত ২৪ ঘন্টায় আরও ৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৯৭৯জনে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার (১ জুলাই) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বগুড়ায় গত ২৪ ঘন্টায় সরকারী বে-সরকারী পিসিআর ল্যাব থেকে ২৫৫টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৭৮টি নমুনায় ৩১ জনের পজিটিভ এসেছে। বে-সরকারী টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৭৭টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৩০টি। নতুন করে আক্রান্ত ৬১ জনের মধ্যে ৪৩ জন পুরুষ, নারী ১৫ জন এবং ৩ জন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৪২ জনের বয়স ১৮ থেকে ৪০ এবং ৫১ থেকে ৭০ বছরের। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ১৩জন এবং ৭০ বছরের উর্ধ্বে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, শজিমেক ও টিএমএসএস এর ফলাফলে পজিটিভ ৬১ জনের মধ্যে বগুড়া সদরে ৩১ জন, নন্দীগ্রামে ৯ জন, শাজাহানপুরে ৯ জন, আদমদীঘিতে ৫জন, কাহালুতে ২জন, সোনাতলায় ২জন, ধুনটে ২জন ও সারিয়াকান্দি ১জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হন। তারপর থেকে ৩০জুন পর্যন্ত এ জেলায় মোট ১৮ হাজার ৬৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ফলাফল এসেছে ১৫হাজার ৮৪৪জনের। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৫২জন। এছাড়া অত্র জেলায় ৯৫ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৬৬৯জন।

 

আলোকিত প্রতিদিন/১ জুলাই’২০/এসএএইচ

 

 

 

 

 

হলি আর্টিজানে নিহত এসি রবিউলের প্রতিকৃতিতে মানিকগঞ্জ পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধি,মানিকগঞ্জঃ হলি আর্টিজান বেকারীতে জঙ্গী তৎপরতায় নৃশংসতার চার বছর পূর্ণ হয়েছে আজ। এ উপলক্ষ্যে বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১০ টার দিকে জেলা পুলিশ লাইন্স এ রবিউল করিমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোঃ হামিদুর রহমান সিদ্দিকী, অফিসার ইনচার্জ (ডিবি) হানিফ সরকার প্রমুখ । শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ সিনিয়র এসি রবিউল করিম এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে তার পরিবারের পক্ষথেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য, চার বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারীতে জঙ্গি হামলা হয়। ওই হামলায় নির্মমভাবে নিহত হন মানিকগঞ্জের কৃতি সন্তান ও ঢাকার সিনিয়র এসি রবিউল করিম।

 

আলোকিত প্রতিদিন/১ জুলাই’২০/এসএএইচ

 

 

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ৪১, আক্রান্ত ৩৭৭৫, সুস্থ ২৪৮৪

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৮৮ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৭৭৫ জন। ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৪৯ হাজার ২৯৮ জনে। বুধবার (১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি ৬৯ টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলেন, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় পূর্বের কিছু মিলিয়ে ১৭ হাজার ৮৭৫টি নমুনা। এ নিয়ে দেশে করোনা ভাইরাস শনাক্তে মোট নমুনা পরীক্ষা করা হলো ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৭৭৫ জন। ফলে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৪৯ হাজার ২৯৮ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪১ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৮৮৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ২ হাজার ৪৮৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৬২ হাজার ১০৮ জনে। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ৩৮ জন পুরুষ, তিনজন নারী। এদের মধ্যে ত্রি‌শোর্ধ্ব ৪ জন, চল্লি‌শোর্ধ্ব ৫ জন,পঞ্চা‌শোর্ধ্ব ১২ জন, ষা‌টোর্ধ্ব ১১ জন, স‌ত্তরোর্ধ্ব ৭ জন, ৮০ বছরের বেশি বয়সী একজন এবং শতবর্ষী একজ‌ন রয়েছেন। ২৩ জন মারা গেছেন হাসপাতালে এবং বাড়িতে মৃত্যু হয়েছে ১৮ জনের। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ১ জন।

 

আলোকিত প্রতিদিন/১ জুলাই’২০/এসএএইচ

 

সাটুরিয়ায় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-৪

প্রতিনিধি,সাটুরিয়াঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা জায়, মঙ্গলবার (৩০ জুন) উপজেলার বালিয়াটি ইউনিয়নের পূর্ব কুষ্টিয়া গ্রামের মোঃ ইব্রাহিমের বসতবাড়ীর টিনের ঘর থেকে গোপন সংবাদের ভিওিতে অভিযানে গিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ। এ অভিযানে নেতৃত্বদেন সাটুরিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) পুলিশ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান হাবিব। এসময় উপস্থিত ছিলেন এএসআই মোঃ সোলায়মান এবং এএসআই বিনয় সরকারসহ একদল চৌকস পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আমতা দক্ষিণপাড়া গ্রামের মৃত আঃ রহিমের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৬), একই এলাকার মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ ফারুক হোসেন (৩০), মোঃ এরশাদ আলীর পুত্র মোঃ কামাল হোসেন (২৩) ও মোঃ সজিব মিয়ার ছেলে মোঃ আমিনুর রহমান (১৯) সর্ব থানা-ধামরাই ও জেলা ঢাকা। এ বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) পুলিশ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন যে, গোপন সংবাদের ভিওিতে অভিযানে গিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সময়ে ও আসামীদের শরীর তল্লাসি করে ১০৫ পিস ইয়াবা মাদকদ্রব্য পেয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/১ জুলাই’২০/এসএএইচ

 

মানিকগঞ্জে করোনাজয়ী ৫ পুলিশ সদস্যকে পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা

প্রতিনিধি,মানিকগঞ্জঃ মানিকগঞ্জে করোনা আক্রান্ত হয়ে সুস্থ্য হওয়া ৫ পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. রিফাত রহমান শামীম পিপিএম। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দীকী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। করোনাজয়ী পুলিশ সদস্যরা হলেন মানিকগঞ্জ জেলা পুলিশের আউট সাইড ক্যাডেট আব্দুল্লাহ আল মাহমুদ ও পলাশ সেন এবং সাটুরিয়া থানার মো নজরুল ইসলাম, মোঃ আল আমিন মিয়া ও মোঃ শরিফুল ইসলাম। উল্লেখ্য, জেলা পুলিশের মোট ১০৬৪ জন পুলিশের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ জন সদস্য। এর মধ্যে একজন অফিসিয়াল স্টাফ। এর  মধ্যে গত শনিবার কনস্টেবল আতিয়ার রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

আলোকিত প্রতিদিন/৩০ জুন’২০/এসএএইচ

কলাপাড়ায় বিদ্যুৎতাড়িত হয়ে অটোচালক নিহত

সংবাদদাতা,কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ায় বিদ্যুৎতাড়িত হয়ে এক অটোরিক্সাচালক নিহত হয়েছে । অটোরিক্সার ব্যাটারীতে চার্জ দেওয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয় । দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার নাম মো: ইব্রাহিম খান (৩০) । সোমবার (২৯ জুন) মধ্যরাতে মিঠাগঞ্জ ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে পার্শ্ববর্তী বালিয়াতলী ইউনিয়নের বৈদ্যপাড়া গ্রামের কাঞ্চন খানের  ছেলে । স্থানীয়দের ভাষ্য, ইউনুস কারী’র গ্যারেজে ইব্র্রাহিম  ব্যাটারীতে চার্জ দিতে যায়। এসময় তার কাছে কোন লোকজন  ছিল না । পরবর্তীতে  অপর অটোরিক্সা চালকরা ব্যাটারীতে চার্জ দিতে  গিয়ে  তাকে অচেতন অবস্থায় দেখে  হাসপাতালে  নিয়ে যায়। মিঠাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জানান, ইব্রাহিম বালিয়াতলী-বাবলাতলা রুটের অটোরিক্সা চালক। অসাবধানতা বসত: ব্যাটারীতে চার্জ দিতে গিয়ে সে এই দুর্ঘটনার শিকার হয়। তবে গ্যারেজ মালিকের ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আসাদ রহমান জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

আলোকিত প্রতিদিন/৩০ জুন’২০/এসএএইচ

শ্রীপুরে খাবার হোটেলে চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া সাংবাদিকসহ গ্রেফতার-৪

আলমগীর হোসেন,শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক পরিচয়ে খাবার হোটেলে চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া সাংবাদিকসহ তার চার সহযোগীকে আটক করেছে স্থানীয়জনতা। তবে তাদের আরেক সহযোগী আরিফ হোসেন পালিয়ে যায়। পুলিশ তাদের কাছ থেকে একটি নোয়া গাড়ী জব্দ করেছে। সোমবার (২৯ জুন) রাত ৮টায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা বিসমিল্লাহ বিরানি হাউজ থেকে তাদের আটক করে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চরআলগী (বৈরাগীরচর) গ্রামের হযরত আলীর ছেলে মোস্তফা কামাল (৪০), তার সহযোগী গাজীপুরের শ্রীপুর উপজেলার আজুগীরচালা গ্রামের বুলবুল হোসেনের ছেলে জাহিদ হাসান (১৯), বহেরারচালা গ্রামের আব্দুল আজিজের ছেলে সাবিব্বর হোসেন (২০), বেলতলী গ্রামের শহিদ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২০) এবং নোয়া গাড়ীর চালক পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাদারসী বাজার এলাকার শাহাজাহন হাওলাদারের ছেলে মানিক হাওলাদার (৪৫)। বিসমিল্লাহ বিরানি হাউজের কর্মচারী সাগর খান জানান, সোমবার রাত ৮টায় একজন খাবার হোটেলে প্রবেশ করে তাদের খাবারে ব্যাঙ পাওয়ার অভিযোগ তুলেন। তার কিছুক্ষণপর সাংবাদিক পরিচয়ে কয়েকজন হোটেলে প্রবেশ করেন এবং দোকানের ভিডিও ধারণ করা শুরু করেন। এসময় তাদের মূল হোতা মোস্তফা কামাল ভ্রাম্যমান আদালত পরিচালনার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। হোটেল মালিক ভয়ে ১০ হাজার টাকা তাদের হাতে তুলে দেয়। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাদের আটক করে। এসময় ঘটনার মূলহোতা মোস্তফা কামালসহ অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়রা জাহিদ এবং সাব্বিরকে আটক করে শ্রীপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃত দুজনকে থানা থেকে ছাড়িয়ে আনতে গেলে ঘটনার মূলহোতা মোস্তফা কামালসহ তার আরো দুই সহযোগীকে হোটেল কর্মচারীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আটক করে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে শ্রীপুরে সাংবাদিক পরিচয়ে সংঘবদ্ধ কয়েকটি চক্র সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি করে আসছে। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি, কারখানা থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছে। তবে হয়রানির ভয়ে কেউ মুখ খুলছে না। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান জানান, মোস্তফা কামাল নিজেকে সিএনএন বাংলা টিভির ভ্রাম্যমান প্রতিনিধি, টাটা টিভির বিশেষ প্রতিনিধি, সিবি টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ক্রাইম বাংলা টিভির চেয়ারম্যানসহ বিভিন্ন গনমাধ্যমের পরিচয় দিয়ে প্রতারণা করে থাকে। তার কাছ থেকে সিএনএন বাংলা টিভি, ৭১ বাংলা টিভি, তারা টিভির পরিচয়পত্র উদ্ধার এবং একটি নোয়া গাড়ি (ঢাকা মেট্রো-চ ৫১-৩৮৪৭), একটি ক্যামেরা, একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিসমিল্লাহ বিরানি হাউজের কর্মচারী সাগর খানের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৩০ জুন’২০/এসএএইচ