আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2555

রুপালী ব্যাংকের শিওরক্যাশে উপবৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শিওরক্যাশের মাধ্যমে ঘরে বসেই উপবৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা। শনিবার (৪ জুলাই) ব্যাংকের পক্ষথেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘সম্প্রতি মোবাইল ফোনের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেড এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের যুগ্ম সচিব দিলীপ কুমার বণিক এবং রূপালী ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির ফলে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ২০১৯ ও ২০২০ সালে অবশিষ্ট দুই কিস্তির প্রায় ৯০০ কোটি টাকা ও কিট এলাউন্স বাবদ প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা বিতরণ সম্ভব হবে। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফসিউল্লাহ, অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক মোঃ ইউসুফ আলী, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক প্রশাসন মোঃ মিজানুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান ফিরোজ উদ্দিন, প্রগতি সিস্টেমসের সিইও ড. শাহাদাত উল্লাহ খান, রূপালী ব্যাংকের জিএম মোঃ শওকত আলী খানসহ অনেকেই উপস্থিত ছিলেন। জানা যায়, রূপালী ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে ২০১৬ সাল থেকে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে আসছে। দেশে এটিই এ ধরনের সর্বপ্রথম ডিজিটাল উদ্যোগ।

 

আলোকিত প্রতিদিন/৪ জুলাই’২০/এসএএইচ

দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ২৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩২৮৮

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় (কোভিড-১৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৯৯৭ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ২৮৮ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে। শনিবার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৮৭১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় পূর্বের কিছু মিলিয়ে ১৪ হাজার ৭২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ ৩২ হাজার ৭৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ২২৮ জন। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৯৯৭ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ২ হাজার ৬৩৭ জন। এতে করে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০ হাজার ৭২১ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ১৯ শতাংশ। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/৪ জুলাই’২০/এসএএইচ

 

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৪৭, মোট ৩২৪৬ এবং সুস্থ ১৫

সংবাদদাতা,বগুড়াঃ বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২৪৬ জনে। শুক্রবার (৩ জুলাই) সরকারি বে-সরকারি  পিসিআর ল্যাবে ২১৫টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে ৪৭জনের ফলাফল পজিটিভ আসে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৩ জুলাই সরকারি বে-সরকারি পিসিআর ল্যাব থেকে ২১৫টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে ২৭জনের পজিটিভ এসেছে। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ২৭টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২০ জনের পজিটিভ এসেছে। নতুন আক্রান্ত ৪৭ জনের মধ্যে ৩০জন পুরুষ, ১৫ নারী, দুইজন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৫ জনের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ১২জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ৮জন রয়েছে। নতুন করে ৪৭জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২৪৬ জনে। ৩ জুলাই পূর্ববর্তী ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬জনের মৃত্যু হওয়ায় এ নিয়ে জেলায় মৃত্যু হলো ৬০ জনের। একই সময়ে নতুন করে আরও ১৫জন সুস্থ হয়েছেন। ফলে করোনায় আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৮৬৯জন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, শজিমেক ও টিএমএসএসের পিসিআর ল্যাবের ফলাফলে করোনা পজিটিভ ৪৭জনের মধ্যে সদরে ৩২জন। এছাড়া গাবতলীতে সাতজন, শাজাহানপুরে পাঁচজন, শিবগঞ্জে একজন, আদমদীঘিতে একজন ও নন্দীগ্রামে একজন নতুন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের নিজ নিজ বাড়ীতেরেখে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা দেওয়া হবে।

 

আলোকিত প্রতিদিন/৪ জুলাই’২০/এসএইচ

 

গাইবান্ধায় করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১০৫, মোট ৩৯৩

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় একদিনে সর্বাধিক ১০৫ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯৩ জনে। শুক্রবার (৩ জুলাই) নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে পলাশবাড়ীতে ১০,সাদুল্লাপুরে ৩, গাইবান্ধা সদর ২৫,সাঘাটায় ৭, সুন্দরগঞ্জে ১০, গোবিন্দগঞ্জে ৪৩ ও ফুলছড়ি উপজেলার ৭ জন রয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলায় ১৭৩,গাইবান্ধা সদরে ৬৯, ফুলছড়িতে ১৭,সাঘাটায় ২৫, পলাশবাড়ীতে ৪৫, সুন্দরগঞ্জে ২৮ এবং সাদুল্লাপুর উপজেলায় ৩৬ জন রয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৩৭ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২৪৭ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪,গাইবান্ধা সদরে ১, সাদুল্লাপুরে ১,পলাশবাড়ীতে ২ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৪ জুলাই’২০/এসএএইচ

বার্সা ছেড়ে রোনালদোর দল জুভেন্টাসে যোগ দিতে পারে মেসি

নিজস্ব প্রতিবেদকঃ কয়েকদিন আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে একই দলে খেলানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার কার্লোস তেভেজ। তবে সেটি শুধুমাত্র একটি ম্যাচের জন্য। কিন্তু ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো দেখছেন মেসি-রোনালদো একই ক্লাবে পুরো মৌসুম খেলার সম্ভাবনা। গুঞ্জন ছড়িয়ে পড়েছে,২০২১ সালেরপর আর বার্সেলোনায় থাকবেন না মেসি। কেননা স্প্যানিশ ক্লাবটির সঙ্গে এখনও নিজের বর্তমান চুক্তি নবায়ন করেননি আর্জেন্টাইন সুপারস্টার। শোনা যাচ্ছে, ক্লাবের সঙ্গে মনমালিন্যের কারণেই নতুন চুক্তিতে অনাগ্রহ মেসির। ফলে ২০২০-২১ মৌসুম শেষেই তিনি আর থাকবেন না বার্সেলোনায়। বেটফেয়ারকে দেয়া সাক্ষাৎকারে রিভালদো বলেন, ‘এখন চলমান সব আলোচনার মাঝেই আমি বিশ্বাস করি যে, কিছু এজেন্ট নিশ্চিতভাবেই স্বপ্ন দেখছে জুভেন্টাসে মেসি-রোনালদোকে একসঙ্গে খেলানোর। বিশ্বের জন্য এটা কত বড় একটা বিষয় হতে পারে!’ তিনি আরও বলেন, ‘যদি সত্যিই এমনটা হয়, তাহলে পুরো ফুটবল বিশ্বের জন্য দুর্দান্ত একটি বিষয় হবে। আমি বিশ্বাস করি জুভেন্টাস যত টাকাই খরচ করুক, পুরোটাই তারা মেসির ব্র্যান্ড ভ্যালুর মাধ্যমে তুলে ফেলতে পারবে। এ দুজনকে একসঙ্গে একই দলে খেলতে দেখা ঐতিহাসিক একটা ব্যাপার হবে। আমি নিশ্চিত জুভেন্টাসের স্পন্সররা এ বিষয়ে উদারহস্তে সাহায্য করতে প্রস্তুত।’ ‘তাই মেসির নতুন গন্তব্য হিসেবে এটিও (জুভেন্টাসে যোগ দেয়া) একটা সম্ভাবনা। যদি তার (মেসি) ক্লাব ছাড়ার গুঞ্জন আরও জোরালো হয়, তাহলে সব ক্লাবই চেষ্টা করবে তাকে দলে নিতে। এ কারণেই গত এক দশকের দুই সেরা খেলোয়াড় একই দলে খেলাটা অসাধারণ এক বিষয় হবে।’ তবে রিভালদো খোলা রাখছেন অন্য পথও। তার বিশ্বাস অনুযায়ী, জুভেন্টাসে না হলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যেতে পারেন মেসি। কেননা সেখানে গেলে মেসি পাবেন সাবেক গুরু পেপ গার্দিওলার সান্নিধ্য। মেসি-গার্দিওলা জুটি পেয়ে ম্যান সিটিও শক্তিশালী হবে আগের চেয়ে। রিভালদো বলেন, ‘চুক্তি শেষে মেসির বয়স হবে ৩৪। তবে আমি মনে করি, তার মানের একজন খেলোয়াড় তখনও খুব সহজেই প্রিমিয়ার লিগে খেলতে পারবে। তাকে বার্সা ছাড়তে দেখা খুবই কষ্টকর হবে। যদি এমন হয়, তাহলে তার যে কোনো ক্লাবে যাওয়ার অধিকার রয়েছে। পেপ গার্দিওলার সঙ্গে পুনরায় জুটি বাধাও দারুণ হবে। বার্সেলোনায় তারা দুর্দান্ত ছিলো।

 

আলোকিত প্রতিদিন/৪ জুলাই’২০/এসএএইচ

পুতিনকে ২০৩৬ পর্যন্ত ক্ষমতায় রাখতে আজ থেকে কার্যকর রাশিয়ার সাংবিধানিক পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্কঃ ২০৩৬ সাল পর্যন্ত ভ্লাদিমির পুতিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সংবিধানে যে পরিবর্তন আনা হয়েছে তা আজ শনিবার (৪ জুলাই) থেকে কার্যকর হবে। শুক্রবার (৩ জুলাই) ক্রেমলিনের পক্ষথেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই পরিবর্তন শনিবার থেকে আইনে পরিণত হবে। সপ্তাহব্যাপী রাশিয়ায় গণভোট অনুষ্ঠানের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিনকে ২০৩৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে। গণভোটে পুতিনের পক্ষে শতকরা ৭৮ ভাগ ভোট পড়েছে। রাশিয়ায় যে সাংবিধানিক পরিবর্তন করা হয়েছে তাতে প্রেসিডেন্ট পুতিন আরও দুই মেয়াদে মোট ১২ বছর ক্ষমতায় থাকতে পারবেন। তবে এজন্য তাকে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হতে হবে। বর্তমান ক্ষমতার মেয়াদে পুতিন ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
এর আগের নিয়ম অনুযায়ী ২০২৪ সালের পর প্রেসিডেন্ট পুতিনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আইনগত বৈধতা ছিল না। কিন্তু সাংবিধানিক পরিবর্তন আনার ফলে ৬৭ বছর বয়সী পুতিন আরও দুই মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

 

আলোকিত প্রতিদিন/৪ জুলাই’২০/এসএএইচ

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

প্রতিনিধি,বগুড়াঃ বগুড়া সদরের ঠনঠনিয়ে এলাকায় করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আইনুন নাহার (৫৪) নামে এক নারী মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) সকাল ৯টায় মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে তার মৃত্যু হয়। এর আগে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে শুক্রবার ভোররাত ৪টায় গোলাম রব্বানী (৫৭) নামে এক শিক্ষক কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় শুক্রবার দুইজন করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, আইনুন নাহার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১ জুলাই মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। তিনি শ্বাসকষ্টের পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। তার শ্বাসকষ্ট বেড়ে গেলে বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)  হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। কিন্তু তার পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিতে না পারায় রাতে মোহাম্মদ আলী হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শফিক আমিন কাজল বলেন, নিহত আইনুনের লাশ দাফনের জন্য জীবাণুমুক্তকরে পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৪ জুলাই’২০/এসএএইচ

সাটুরিয়ায় ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করনে ব্যস্ত খামারি দম্পতি

প্রতিনিধি,সাটুরিয়াঃ কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় প্রদ্ধতিতে ষাঁড় গরু মোটাতাজা করনে ব্যস্ত সময় পার করছেন সাইপাড়া/কান্দাপাড়ার খামারি দম্পতি। গরুর মালিক সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউপির দক্ষিণ ভাসিয়ালী কৃঞ্চপুর গ্রামের মৃত হাবেজুদ্দিনের পুত্র হারুন অর রশিদ হারু। এ বিষয়ে হারু বলেন, তার স্ত্রী ফিরোজা বেগম এ গরুটির মোটাতাজা করনে যত্নসহকারে লালন-পালনের দায়িত্ব নিয়ে সর্বসময়ে সহযোগিতা করে আসছে। কালু রংবাজ নামের গরুটির খাদ্য তালিকার বর্ণনা দিয়ে বলেন, গমের ভুষি, কলা, নাশপতি ও আপেল ফল, ভাত, ভাতের মাড়, ধানের কুড়া, ভূট্টা, রোপিত নেপোলিয়ান জাতীয় তাজা ঘাস, খঁড় ও খৈলসহ বিভিন্ন জাতীয় দেশীয় খাদ্যদ্রব্য খাওয়ানো হচ্ছে। গরুটি মোটাতাজা করনে এ যাবত কোন নিষিদ্ধ ইনজেকশন বা ওষধ-পত্রাদি খাওয়ানো হয়নি। কোন ডাঃ দ্বারা তা প্রমাণ হলে ওই গরুর সমুদয় মূল্য ফেরত দিবে বলে অঙ্গীকারাবদ্ধ রয়েছেন তারা। গরুটির সম্প্রতি দৈর্ঘ্য হচ্ছে ৯ ফুট আর উচ্চতা হচ্ছে সাড়ে ৫ ফুট আর দাঁতের সংখ্যা হচ্ছে ৪টি এবং মাংশের পরিমাণ ধার্য করা হচ্ছে ১৬০০ কেজি অর্থাৎ ৪০ মন। গরুটি ক্রয় করার জন্যে দৈনিক এলাকার কোরবানির খরিদ্দারসহ দুরদুরান্ত থেকে আসছেন অনেক বেপারী। দর-দামও উঠছে বেশ ভালো। মালিকসহ প্রতিবেশী রহিম, ছাওার, জাব্বার, খালেক, ছখিনা ও ছালেহা বেগমসহ আরো অনেকে জানান যে, করোনা ভাইরাসের সময়ে যদি প্রতিবেশী রাষ্ট্র থেকে আরো গরু আমদানি না হয় আর এছাড়া দেশী প্রদ্ধতিতে মোটাতাজা করনের কারণে এ গরুটি বেশ উচ্চ মূল্যে বিক্রি হতে পারে বলে তারা আশা প্রকাশ করেছেন। গরুটি অষ্ট্রেলিয়ান সিন্ডী জাতীয় কালো ও সাদা রং মিশ্রিত তাই দেখতে বেশ চমৎকার ও সুন্দুর লাগছে। গরুটি এক নজর দেখতে দৈনিক দুরদুরান্ত থেকে আসছে এ বাড়িতে অগনিত নারী,পুরুষ। গরুটির খাদ্য তালিকায় দৈনিক প্রায় ২ হাজার টাকা খরচ হচ্ছে বলে খামারি মালিক জানান। তাই ইচ্ছা থাকলে এক নজর দেখার জন্যে শীঘ্রই উল্লেখিত ঠিকানায় স্ববানন্ধে আপনিও আসতে পারেন পরিদর্শনে অথবা পছন্দ হলে আপনিও ক্রয় করতে পারেন! মালিক পক্ষের যোগাযোগের মোবাইল ফোন নম্বর হচ্ছে ০১৩১১২০২৬২৯ । এ গরুটির খরিদ্দারকে বোনাস হিসেবে প্রায় ৫০ কেজি ওজনের রকি নামের একটি রাম ছাগল ফ্রি দেওয়া হবে বলে জানান মালিক পক্ষ হারু । মোটাতাজা করনে এ ষাঁড় গরুটি ছাড়াও এ খামারে আরো ৯/১০টি দুধওয়ালা গাভী রয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৩ জুলাই,২০/এসএএইচ

দেবীদ্বারে প্রশাসনের উদ্যোগে ক্যাবল টিভিতে মাধ্যমিকের পাঠদান

সংবাদদাতা,কুমিল্লাঃ কুমিল্লার দেবীদ্বারে ক্যাবল টিভি চ্যানেলে’র মাধ্যমে শুরু হচ্ছে ৬ষ্ঠ-১০ম শ্রেনীর বিষয়ভিত্তিক পাঠদান কার্যক্রম। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানকে প্রধান উপদেষ্টা করে মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ’র উদ্যোগে শনিবার সকাল ৮ ঘটিকা থেকে শুরু হয়ে প্রতিদিন দুপুর ১২ টা পর্যন্ত নির্দিষ্ট সময়ে যথাযথভাবে রাসেল ডিক্সমিডিয়ার মাধ্যমে ওই অনলাইন ক্লাস কার্যক্রম চলবে। গত ৩০ জুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ’র সঞ্চালনায়ে বাকসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে আহবায়ক করে “দেবীদ্বার অনলাইন স্কুল বাস্তবায়ন কমিটি ২০২০ ” গঠন করা হয়। ওই কমিটির প্রধান পৃষ্ঠপোষক  কুমিল্লা ৪ আসনের নির্বাচিত এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও পৃষ্ঠপোষক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ জয়নুল আবেদীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, বর্তমান সময়ে করোনায় শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি অমনোযোগীতা কাটিয়ে তুলতে পুরো উপজেলার ৮০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র /ছাত্রীদের শিক্ষা ব্যবস্থায় উন্নয়নের জন্য এই ব্যাবস্থা গ্রহণ করা হয়।

 

আলোকিত প্রতিদিন/৩ জুলাই’২০/এসএএইচ 

 

 

গাজীপুরে নতুন শনাক্ত আরও ৪২, মোট ৩৬০০

সংবাদদাতা,গাজীপুরঃ গাজীপুর জেলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণের হার। গাজীপুর জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে আরও ৪২ জন। এ নিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৬শত জনে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত  মোট মৃত্যু হয়েছে ৪৪ জনের। শুক্রবার (৩ জুলাই) বিকালে গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান এ তথ্য জানান। সিভিল সার্জন আরও জানান, সর্বশেষ ৪৬৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ৪২ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১৮ জন, কালিগন্জে ৫ জন, কালিয়াকৈরে ৭ জন, কাপাসিয়ায় ৬ জন ও শ্রীপুরে ৬ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্তের জন্য সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ২৫১০৭ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১২৮২ জন। তিনি আরও বলেন, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ গাজীপুর সদরে ২১৫৯ জন, কালিগন্জে ৩৩৭ জন, কাপাসিয়ায় ২৪৪ জন, কালিয়াকৈরে ৪২৮ জন ও শ্রীপুরে ৪৩২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৩ জুলাই’২০/এসএএইচ