আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2554

বীরগঞ্জে ইউপি সদস্য শহিদুল ইয়াবাসহ গ্রেফতার

শাহিনুর ইসলাম,বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জে ইউপি সদস্য শহিদুল ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। রবিবার (৫ জুলাই) উপজেলার ২নং পলাশবাড়ী ইউপি সদস্য শহিদুলকে ইয়াবাসহ গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করা হয়েছে। বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান জানান, গত ৪ জুলাই সন্ধ্যায় মরিচা ইউনিয়নের খামার খাড়িকাদাম বিদ্যালয়ের সামনে ইয়াবা বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পলাশবাড়ী ইউনিয়নের ভান্ডাই গ্রামের মৃত শহর উল্লাহর ছেলে ইউপি সদস্য শহিদুল ইসলামকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরের দিন সকালে পলাশবাড়ী ইউপি সদস্য শহিদুল ইসলামকে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৫ জুলাই’২০/এসএএইচ

 

গাইবান্ধায় ভূতুরে বিদ্যুৎ বিল এবং গ্রাহক হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন

সংবাদদাতা,গাইবান্ধাঃ গাইবান্ধায় ভূতুরে বিল প্রদান করে গ্রাহকদের পকেট কেটে টাকা নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি। রবিবার (৫ জুলাই) সকালে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সেচপাম্প মালিক সমিতি ও ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশনেন। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিনধরে অতিরিক্ত বিদ্যুৎ বিল চাপিয়ে মানুষের অর্থ লুটে নেয়ার পাশাপাশি এবার গ্রাহকদের কাঁধে চাপানো হয়েছে ভূতুরে বিলের বোঝা। ভূতুরে বিল অনুসন্ধানে গঠিত টাস্কফোর্সে প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট ও গ্রাহক প্রতিনিধি রাখার দাবী জানিয়ে বক্তারা আরও বলেন, গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিনধরে সেচপাম্প মালিকদের কাছ থেকে কয়েকগুন বিল আদায় করছে, তারা প্রতিটি সেচপাম্পে মিটার স্থাপনের মাধ্যমে বিল ও জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা খোলা তার ও বাঁশের খুটিতে বিদ্যুৎ সংযোগের নামে মৃত্যু ফাঁদের পরিবর্তে স্ট্যান্ডার্ড বৈদ্যুতিক সংযোগ নির্মাণের দাবী জানান। পরে তারা ছয় দফা দাবীতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

 

আলোকিত প্রতিদিন/৫ জুলাই’২০/এসএএইচ 

 

গাজীপুরে করোনা জয় করেছেন ১৪৮৩ জন, নতুন শনাক্ত ৯২

সংবাদদাতা,গাজীপুরঃ গাজীপুরে করোনা আক্রান্তদের মধ্যে করোনাকে জয় করে সু্স্থ সাভাবিক জীবনে ফিরে এসেছেন প্রায় ৪০ ভাগ লোক। এদের মধ্যে বেশিরভাগ লোকই বাড়ীতে (হোম আইসলোশনে) থেকেই সু্স্থ হয়েছেন। হাসপাতালে ভর্তি থেকেও অনেকে সু্স্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। মোট আক্রান্তদের মধ্যে এপর্যন্ত ১৪৮৩ জন সু্স্থ সাভাবিক জীবনযাপন করছেন। আজ রবিবার (৫ জুলাই) বিকালে গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান এ তথ্য জানান। গাজীপুরের সিভিল সার্জন আরও জানান, গাজীপুর জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯২ জন। এনিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্তের সনহখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৭শত ১৩ জনে। গাজীপুর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের। সর্বশেষ ২৪১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ৯২ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ৩৩ জন, কালিগন্জে ৩ জন, কালিয়াকৈরে ১৫ জন, কাপাসিয়ায় ১১ জন ও শ্রীপুরে ৩০ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্তের জন্য সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ২৫৮৫০ জনের। গাজীপুরের সিভিল সার্জনে আরও বলেন, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ গাজীপুর সদরে ২২০০ জন, কালিগন্জে ৩৪৩ জন, কাপাসিয়ায় ২৫৯ জন, কালিয়াকৈরে ৪৪৮ জন ও শ্রীপুরে ৪৬৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৫ জুলাই’২০/এসএএইচ

বগুড়ায় করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৬১

সংবাদদাতা,বগুড়াঃ বগুড়ায় গত ২৪ঘন্টায় নতুন করে ৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৩০৭ জনে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে ।বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৪ জুলাই সরকারি বে-সরকারি পিসিআর ল্যাব থেকে ৩৭৩টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২৪টি। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৫টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৩৭টি। নতুন আক্রান্ত ৬১জনের মধ্যে সদরে ৪৭জন, শাহাজানপুরে ছয়জন, শেরপুরে পাঁচজন, সোনাতলায় দুইজন, কাহালুতে একজন রয়েছেন। এ জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৭৭জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৯৩৭ জন সুস্থ হয়েছেন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মৃত্যুবরণ করায় মোট মৃত্যুর সংখ্যা এখন ৬১। গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেই থেকে ৪ জুলাই পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৯৬১টি। এর মধ্যে ১৭ হাজার ৭১৩টির ফলাফল এসেছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, নতুন করে আক্রান্ত ৬১ জনকে নিজ নিজ বাড়িতে রেখে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে অবস্থার অবনতি হলে আক্রান্তদের হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৫ জুলাই’২০/এসএএইচ

 

হরিরামপুরের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস

প্রতিনিধি,মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার হরিরামপুরের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। শনিবার (৫ জুলাই) দুপুরে তিনি উপজেলার ধুলশুড়া ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি জানান, “নদী ভাঙ্গনরোধে ধুলশুড়া ইউনিয়নে ৩০০ মিটারে ১৮,৯০০ জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং আরো ১০০ মিটারে ৬,৩০০ বস্তা বরাদ্দ দেয়া হয়েছে। শুধুমাত্র ধুলশুড়া ইউনিয়নই নয়, সমগ্র মানিকগঞ্জ জেলায় নদী ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, ” করোনার এ ক্রান্তিলগ্নে নদী ভাঙ্গন কবলিত এলাকার জনগণের জন্য টিন, নগদ অর্থ এবং জি আর চাল বরাদ্দ দেয়া আছে। যা উপজেলা প্রশাসনের মাধ্যমে সুষ্ঠভাবে প্রদান করা হবে। এ সময় ধূলশুড়া ইউনিয়নের চেয়ারম্যান জায়েদ খান জেলা প্রশাসক বরাবর ইউনিয়নের জন্য একটি স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবী করেন। তিনি আরও  বলেন, “ধুলশুড়া ইউনিয়নের দুই তৃতীয়াংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অসহায় মানুষের অবশিষ্ট ভিটে মাটি রক্ষার জন্য একটি স্থায়ী বাঁধের বিকল্প নেই। এই নদী ভাঙ্গন পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন, উপজেলা  আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আঃ রব, হরিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোশাররফ হোসেনসহ স্থানীয় জনগণ।

 

আলোকিত প্রতিদিন/৫ জুলাই’২০/এসএএইচ

দেশে ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারালেন আরও ৫৫ জন, শনাক্ত ২৭৩৮

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯)  ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৫২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৭৩৮ জন। এতে করে দেশে করোনায় আক্রান্ত হসেবে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে। রোববার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় পূর্বের কিছু মিলিয়ে ১৩ হাজার ৯৮৮টি নমুনা। ফলে এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ ৪৬ হাজার ৬২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭৩৮ জন। ফলে এ নিয়ে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন আরও ৫৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ২ হাজার ৫২ জনের। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ১ হাজার ৯০৪ জন। এতে করে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭২ হাজার ৬২৫ জনে। ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের ১৯ জন ঢাকা বিভাগের, ১৩ জন চট্টগ্রাম বিভাগের, একজন রাজশাহী বিভাগের, ৬ জন খুলনা বিভাগের, ৫ জন বরিশাল বিভাগের, ২ জন সিলেট বিভাগের , ৮ জন রংপুর বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের। ৪১ জন মারা গেছেন হাসপাতালে এবং ১৪ জনের মৃত্যু হয়েছে বাসায়। এদের মধ্যে ১ থেকে ১০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ১৭ জন, পঞ্চাশোর্ধ্ব ১৩ জন, ষাটোর্ধ্ব ৯ জন, সত্তরোর্ধ্ব ১২ জন রয়েছেন। বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলোনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলোনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ২০ শতাংশ। আর আক্রান্ত রোগী শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/৫ জুলাই,২০/এসএএইচ

কুতুবদিয়া থানাকে জনগণের সেবা কেন্দ্রে পরিণত করা হবে- নবাগত ওসি সফিকুল আলম

আবু সায়েম,কক্সবাজারঃ কুতুবদিয়া থানাকে জনগণের সেবা কেন্দ্র এবং মডেল কুতুবদিয়া রুপান্তরে বদ্ধপরিকর দ্বীপ উপজেলা কুতুবদিয়ার নবাগত ওসি মুক্তিযোদ্ধার সন্তান একেএম সফিকুল আলম চৌধুরী। গত ১ জুলাই কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন  ( বিপিএম বার) অফিস স্বাক্ষরিত আদেশে চকরিয়া থানার ( তদন্ত) ওসি সফিকুল আলম চৌধুরীকে  কুতুবদিয়া থানার ওসি হিসেবে পদায়ন করেন। সম্প্রতি যোগদান করার পর পরেই মাদকমুক্ত, জলদস্যুক্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ মডেল কুতুবদিয়া রুপান্তরে অবিচল আছেন নবাগত ওসি। থানা সূত্রে জানা যায়, নবাগত ওসি যোগদানের পরেই জলদস্যু এবং ইয়াবা কারবারিদের গ্রেফতার করতে কর্মপরিকল্পনা তৈরী করেছেন। ইতোমধ্যে ১২ টি মামলার জলদস্যু এবং ইয়াবা কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে কুতুবদিয়া থানা পুলিশ। নবাগত অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরীর নির্দেশে কুতুবদিয়াকে বাসযোগ্য নিরাপদ মডেল কুতুবদিয়া রুপান্তরে নানাধরণের কর্ম পরিকল্পনাসহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে  যুগোপযোগী সিদ্ধান্ত সম্পাদন করার পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। থানা সূত্রে আরো জানা যায়, দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় প্রতিটি ওয়ার্ড ভিত্তিক মাদক ব্যবসায়ী  এবং জলদস্যুদের তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকা অনুসারে নবাগত ওসির নির্দেশে তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

সদ্য যোগদানকৃত কুতুবদিয়ার নবাগত অফিসার ইনচার্জ মুক্তিযোদ্ধা সন্তান একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, কক্সবাজারের সুযোগ্য পুলিশ সুপার  এবিএম মাসুদ হোসাইন (বিপিএম) বার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) ইকবাল হোছাইন, কুতুবদিয়া-মহেশখালী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্তের নির্দেশ মোতাবেক মডেল কুতুবদিয়া রুপান্তরে যাবতীয় যুগোপযোগী সিদ্ধান্ত এবং অভিযান বাস্তবায়ন করা হবে।  তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি কুতুবদিয়ার আপামর জনসাধারণকে অনুরোধ করেছেন। তিনি আরো বলেন, মাদক এবং জলদস্যুদের স্থান কুতুবদিয়ার মাটিতে হবে না।  জলদস্যু এবং মাদক ব্যবসায়ীদের জীবনরক্ষার্থে আত্নসমর্পণ ছাড়া আর কোনো উপায় নেই। থানায় জিডি এবং পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে কোন আর্থিক লেনদেন হবে না। যদি কেউ কোন টাকা দাবী করে তাহলে আমাকে জানাবেন। “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার ” এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশের পথচলা। জনগনের প্রাপ্যসেবা এবং তাদের জানমাল রক্ষার্থে কুতুবদিয়া থানা পুলিশ সচেষ্ট রয়েছেন। সামগ্রিক দায়িত্ব পালনে তিনি কুতুবদিয়ার সচেতন জনগণ, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। কুতুবদিয়া-মহেশখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সার্কেল) রতন কুমার দাশগুপ্ত বলেন, মাত্র কয়েকদিন হলো কুতুবদিয়ার নতুন ওসি যোগদান করেছেন। ইতোমধ্যে কুতুবদিয়া থানা পুলিশের টিম মাদক এবং জলদস্যুদের বিরুদ্ধে এ্যাকশন শুরু করে দিয়েছে। ১২ টি মামলার আসামী জলদস্যু বাদুইল্লাসহ কয়েকজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।  তিনি আরো বলেন, নবাগত ওসি যোগদান করার কয়েকদিনের মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন এবং তাদের সম্মানরক্ষার্থে তাঁর ডান পাশে চেয়ার বসিয়েছেন । এ ধরণের সৃজনশীল চিন্তাভাবনা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কুতুবদিয়াকে মডেল নিরাপদ, চমৎকার উপজেলা রুপান্তর করতে জনগণের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি। উল্লেখ্য যে, সদ্য যোগদানকৃত কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী মহেশখালী ও চকরিয়ায় সফলতার সাথে ওসি ( তদন্তের) দায়িত্ব পালন করেছেন।

 

আলোকিত প্রতিদিন/৪ জুলাই’২০/এসএএইচ

 

গাজীপুরে নতুন করে করোনায় আক্রান্ত আরও ২১ জন, মোট ৩৬২১

সংবাদদাতা,গাজীপুরঃ গাজীপুরে নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরও ২১ জন। এনিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ৬ শত ২১ জনে। গাজীপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের। শনিবার (৪ জুলাই) বিকালে গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান এ তথ্য জানান। গাজীপুরের সিভিল সার্জন আরও জানান, সর্বশেষ ৫০২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ২১ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ৮ জন, কালিগন্জে ৩ জন, কালিয়াকৈরে ৫ জন, কাপাসিয়ায় ৪ জন ও শ্রীপুরে ১ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্তের জন্য সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ২৫৬০৯ জনের। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ১৪০৪ জন।  গাজীপুরের সিভিল সার্জন আরও বলেন, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ গাজীপুর সদরে ২১৬৭ জন, কালিগন্জে ৩৪০ জন, কাপাসিয়ায় ২৪৮ জন, কালিয়াকৈরে ৪৩৩ জন ও শ্রীপুরে ৪৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৪ জুলাই’২০/এসএএইচ 

 

দিনাজপুরে ইকবালুর রহিম এম.পি’র সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

প্রতিনিধি,দিনাজপুরঃ দিনাজপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দিনাজপুর লোকভবন প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগিতায় বিতরণ করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, জেলা ইমাম ওলামা সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ মতিউর রহমান কাসেমী, সাধারন সম্পাদক রফিকুল্লাহ মাজাহারি, আওয়ামীলীগ নেতা রায়হান হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিবুল মিথুন। বক্তারা বলেন, করোনায় আতঙ্কিত না হয়ে ঘরে থাকুন। নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন এবং সচেতন হন। তাহলে দেখবেন করোনা থেকে সহজেই মুক্তি পাবেন। করোনা ভাইরাস নিয়ে আপনাদের ভয়ের কিছুই নাই। আল্লাহর রহমতে সচেতন হলেই এ রোগ ভালো হয়। অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার সময় বক্তারা বলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আপনাদের জন্য এ খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেছেন। যে কোন দুর্যোগে হুইপ ইকবালুর রহিম আপনাদের পাশে আছেন এবং থাকবেন।

 

আলোকিত প্রতিদিন/৪ জুলাই’২০/এসএএইচ

টাঙ্গাইলে নতুন করে ৩৩ জনের করোনা শনাক্ত, মোট ৭৩০

প্রতিনিধি,টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলায় নতুন করে আরও ৩৩ জন করোনা (কভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৩০ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, মির্জাপুর ১০ জন, ধনবাড়িতে ৩ জন, সখীপুরে ২, ভূঞাপুরে ৭ এবং গোপালপুর উপজেলায় ১ জন রয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন আক্রান্তদের মধ্যে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং তার স্ত্রী ও ছেলে, সখীপুর উপজেলায় একজন ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী, মির্জাপুর থানার এএসআই ও তার স্ত্রী রয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার ঢাকায় পাঠানো নমুনার ফলাফল শনিবার হাতে আসে। এতে নতুন করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়। জেলায় করোনায় এ পর্যন্ত মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩১৮ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৩৯৯ জন। শনিবার (৪ জুলাই) পর্যন্ত করোনা আক্রান্ত মোট ৭৩০ জনের মধ্যে মির্জাপুরে ২৪৩, টাঙ্গাইল সদরে ১৫০, নাগরপুরে ৩৮, কালিহাতীতে ৪২, দেলদুয়ারে ৪৩, গোপালপুরে ৩৬, মধুপুরে ৪১, ভূঞাপুরে ৩৭, ধনবাড়ীতে ৩১, ঘাটাইলে ২৮, সখিপুরে ২৭ এবং বাসাইলে ১৪ জন।

 

আলোকিত প্রতিদিন/৪ জুলাই’২০/এসএএইচ