আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2553

বীরগঞ্জের পঁচিশমাইলে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত, আহত-১০

শাহিনুর ইসলাম,বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার পঁচিশ মাইল বাজারে সড়ক এ দুর্ঘনায় দুই মহিলা ও দুই শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শি ও পুলিশ সূত্রে জানা গেছে, আসমা বেগম (৫০), স্বামী আবুল হোসেন গ্রাম-মুড়িয়ালা, নার্গিস (৩০) স্বামী-আতিয়ার গ্রাম-মুড়িয়ালা, নায়িম (১২) পিতা ঈদ্রিস আলী গ্রাম-ভাবকী, লানিয়া (০৮) পিতা-সোহান গ্রাম-দেবীপুর ও রিক্সা-ভ্যান চালক অজ্ঞাত পরিচয় (২৮) উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল মুড়িয়ালা গ্রাম থেকে একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রনগাঁও গ্রামে অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে পঁচিশ মাইল বাজারে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটি-ঢাকা মেট্রো- ব ১১-২১৫৩ নম্বর গাড়িটি বেপরোয়াভাবে ভ্যানের উপর তুলে দিলে ঘটনাস্থলেই ২ মহিলা ও ২ শিশু নিহত হয়। মুমুর্ষ অবস্থায় রিক্সা-ভ্যান চালক অজ্ঞাত পরিচয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেশ, ওসি আব্দুল মতিন প্রধান, হাইওয়ে পুলিশের ওসি শামসুজ্জামান নুর ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে ও সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে সহায়তা করেন। ঘাতক বিআরটিসি বাস চালক, সুপার ভাইজার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এখন পর্যন্ত পর্যন্ত লাশগুলে ঘটনাাস্থলে ফায়ার সার্ভিসের কর্মিদের হেফাজতে রয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৬ জুলাই’২০/এসএএইচ

 

বগুড়ায় জব্দকৃত চাল অসহায় ও কর্মহীনদের মাঝে বিতরণ

সংবাদদাতা,বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ কর্তৃক জব্দকৃত ২৩৩০ কেজি চালের মধ্যে ৮০ কেজি নমুনা স্বরূপ রেখে ২২৫০ কেজি চাল বিজ্ঞ আদালতের নির্দেশে অসহায় ও কর্মহীনদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা ১২টায় থানা চত্বরে ২২৫টি পরিবারের মধ্যে চালের সঙ্গে অতিরিক্ত মিষ্টি লাউ বিতরণ করেন প্রধান অতিথি বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া বিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর, সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল কুদরত-ই-খোদা শুভ, থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস মন্ডল, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই মোহাম্মদ আলী, এসআই আজাদ, এসআই আনোয়ারসহ থানা অফিসারবৃন্দ। উল্লেখ্য শিবগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল কালো বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করায় শিবগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের শিবগঞ্জ সদর ইউনিয়নের মাঝপাড়া থেকে ৪২ বস্তা এবং বুড়িগঞ্জ থেকে ৭ বস্তা মোট ৪৭ বস্তা চাল উদ্ধার করে। উক্ত ঘটনায় ২৩শে মে বিজ্ঞ আদালতে ১টি মামলা দায়ের করা হয়। মামলায় উদ্ধারকৃত চালগুলো আদালতের নির্দেশে গরীব কর্মহীন মানুষের মাঝে বন্টনের নির্দেশ প্রদান করেন।

 

আলোকিত প্রতিদিন/৬ জুলাই’২০/এসএইচ

 

কক্সবাজার সদরের করোনা জয়ী ৩ পুলিশ কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ 

প্রতিনিধি,কক্সবাজারঃ কক্সবাজারে সদর মডেল থানার তদন্ত ওসিসহ ৩ জন পুলিশ কর্মকর্তা করোনামুক্ত হওয়ায় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মোহাঃ শাহজাহান কবিরসহ থানার অন্যান্য কর্মকর্তাগণ।করোনা জয়ী পুলিশ কর্মকর্তারা হলেন, সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খায়রুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ কামাল হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ ইমাম হোসেন। সোমবার (৬ জুলাই) ওসি তদন্তসহ ৩ পুলিশ কর্মকর্তা করোনা জয় করে নিজ কর্মস্থলে যোগদান করলে থানা কম্পাউন্ডে  তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির। এসময় ওসি (অপারেশন) মাসুম খাঁন সদর মডেল থানার এসআই আরিফ উল্লাহসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির বলেন, ইচ্ছা শক্তি আর মনোবল দৃঢ়  রাখলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে করোনাকে জয় করা সম্ভব। থানার কর্মকর্তাগণ সুস্থ হয়ে কর্মস্থলে যোগদান করায় তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, গত ১৩ জুন ওসি তদন্ত মোঃ খায়রুজ্জামান এবং ১১ জুন এএসআই কামাল হোসেন ও এএসআই ইমাম হোসেনের করোনা পজিটিভ আসে।

 

আলোকিত প্রতিদিন/৬ জুলাই’২০/এসএএইচ 

 

হরিরামপুরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদ মানববন্ধন নিয়ে বিতর্ক

প্রতিনিধি,মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেনসহ দুই ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্নস্থানে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা ও সমালোচনা। মানববন্ধন নিয়ে উপজেলার রাজনৈতিক মহলে দেখা দিয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া। করোনাকালীন ক্রান্তিকালকে উপেক্ষাকরে সামাজিক দূরত্ব বজায় রাখার তোয়াক্কা না করে গত ১ জুলাই উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর বাজারে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। একাধিক ইলেকট্রনিক মিডিয়াসহ প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে প্রকাশ পায় ওই  মানববন্ধনের সংবাদটি। সেই সাথে ভাইরাল হয়ে যায় বর্তমান মানুষের দোরগোড়ায় পৌঁছানোর সহজতম পন্থা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্বারায়। তারপর থেকেই মানববন্ধন নিয়ে সৃষ্টি হয় বিতর্কের। আর এই বিতর্কের কারণ হিসেবে দেখা যায়, তিনটি সংগঠনের নামে তিনটি ব্যানার ব্যবহৃত হয়েছে এই মানববন্ধনে। এক. হরিরামপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নামে দলীয় ব্যানার। দুই, হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানার। তিন. রামকৃষ্ণপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। কিন্তু এই মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারের পেছনে উপজেলা, ইউনিয়ন বা ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের কোনো নেতৃবৃন্দের উপস্থিতি নেই। দলীয় ব্যানার নিয়ে গুটি কয়েকজন লোক দেখা গেলেও তারা ছিল মূলত চেয়ারম্যানের নিজস্ব লোক। উপজেলা, ইউনিয়ন কিংবা ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের  কোনো সদস্য বা পদধারী কোনো নেতৃবৃন্দকে এই মানববন্ধনে দেখা যায় নাই। দ্বিতীয়ত হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানার নিয়ে যারা  দাঁড়িয়েছিলেন, সেখানেও মুক্তিযোদ্ধা সংসদের কোনো মুক্তিযোদ্ধাকে দেখা যায়নি। ফলে মানববন্ধনটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে, রামকৃষ্ণপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের পদধারী নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শীর্ষ নেতৃবৃন্দ জানান, “এই মানববন্ধন  আমাদের দলীয় কোনো কার্যক্রম নয়। এটা কামাল চেয়ারম্যানের ব্যক্তিগত মানববন্ধন। এই মানববন্ধনে হরিরামপুর উপজেলা ও রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের কোনো প্রকার  ভূমিকা বা সম্পৃক্ততা নেই। যার ফলে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের কোনো নেতৃবৃন্দ ওই মানববন্ধনে উপস্থিত ছিলেননা।” এর কারণ হিসেবে তারা জানান, “ওই ইউনিয়নের অনেক ভুক্তভোগীরা চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছে।  সুতরাং সে নির্দোষ প্রমানিত না হওয়া পর্যন্ত তার কোনো কর্মকান্ডেরর সাথে আমরা তো নাই-ই, দলীয় ভাবেও আমরা তার অন্যায় কাজের দায়ভার নিব না। একই অভিযোগে অভিযুক্ত করেন হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের একাধিক মুক্তিযোদ্ধা। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন, “কামাল চেয়ারম্যান আমাদের সাথে এ ব্যাপারে কোনো আলোচনা করেননি। মানববন্ধনের ব্যাপারে আমরা কিছুই জানিনা। মানুষের মুখে শুনেছি মানববন্ধন করেছে।  সেটা আবার আমাদের নাম ভাঙ্গিয়ে। ওই মানববন্ধনে আমরা কোনো মুক্তিযোদ্ধারাই উপস্থিত ছিলাম না এবং আমাদের জানানোও হয়নি। উল্লেখ্য, গত ২৬ জুন চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভুক্তভোগীসহ এলাকাবাসীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার কথা ছিল। ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল প্রতিরোধ করতে চেয়ারম্যান কামাল হোসেন তার লোকজন নিয়ে সেখানে উপস্থিত হন। এতে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা পাল্টা হামলা শুরু হয়। এতে করে চেয়ারম্যান কামাল হোসেন ও দুই  মেম্বারসহ ছয়জন আহত হন। এছাড়াও গত ১০ মে বেশ কয়েকজন অসহায় ভুক্তভোগীরা চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন এবং ১৩ মে চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে অসহায় ভুক্তভোগীসহ এলাকাবাসীরা প্রথম বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নামে দলীয় ব্যানার এবং মুক্তিযোদ্ধা সংসদের নামে ব্যানার ব্যবহারের কথা জানতে চাইলে তিনি বলেন, আমার জানা মতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের  কোনো ব্যানার ব্যবহার করা হয়নি। কারণ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে দলীয় নাম বা ব্যানার ব্যবহারের অনুমতি দেননি। তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়নে টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। আমি একজন মুক্তিযোদ্ধা। তারপরেও আমার ওপর হামলার প্রতিবাদে দলীয় কোনো সহযোগিতা পেলাম না। আমার যদি কোনো অন্যায় বা ভুল  থাকে, তাহলে আমাকে ডেকে সতর্ক করে দিতে পারতেন। তাও কখনো করেননি। আর মুক্তিযোদ্ধা সংসদের ব্যানার ব্যবহার করা হয়েছে কারণ ওখানে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি ছিল। করোনাকালীন সময়ে এই মানববন্ধনের বিষয়ে হরিরামপুর থানার অফিসার্স ইনচার্জ মুঈদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “এই মূহুর্তে মানববন্ধন সম্পূর্ণ নিষিদ্ধ। করোনাকালীন সময়ে কোনো জনসমাগম করার অনুমতি নেই।  মানববন্ধনের ব্যাপারে চেয়ারম্যান কামাল হোসেন আমাদের প্রশাসনের কোনো অনুমতি নেননি বরং আমরা গোপন সূত্রে জানতে  পেরে মানববন্ধন না করার জন্য বার বার তাকে নিষেধ করেছি। তারপরও তিনি তার লোকজন নিয়ে মানববন্ধন পালন করেন। মানববন্ধন পালনের সংবাদ পেয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখানে পাঠিয়েছি। যাতে করে লোকসমাগম না করতে পারে। এর মধ্য দিয়েই তিনি ব্যক্তিগতভাবে  মানববন্ধনটি করেন।

 

আলোকিত প্রতিদিন/৬ জুলাই’২০/এসএএইচ

শ্রীপুরে ৪৯ কোটি টাকা বাজেটের তিনটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি সবুজ

আলমগীর হোসেন,শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে ৪৯ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৩৬৪ টাকা ব্যয়ে তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় প্রকল্পগুলোর উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে এ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। শ্রীপুর উপজেলা প্রকৌশলী সৈয়দ আব্দুস সবুর জানান, উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হলো ১৫ কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ২১২ টাকা ব্যায়ে শ্রীপুর জিসি থেকে রাজাবাড়ী জিসি পর্যন্ত সড়ক মেরামত ও প্রশস্তকরণ। আগামী ২০২১ সালের এপ্রিল মাসের মধ্যে এ সড়কের উন্নয়ন কাজ শেষ করতে হবে। ৩৩ কোটি ৫০ লাখ ৯ হাজার ১৫২ টাকা ব্যয়ে জৈনাবাজার আরএইচডি নলোয়া বাটাজোর জিসি সড়ক মেরামত ও প্রশস্তকরণ এবং শ্রীপুর উপজেলা পরিষদ থেকে জৈনাবাজার আরএইচডি ভায়া আবদার বাজার সড়ক মেরামত ও প্রশস্তকরণ। ২০২১ সালের জুলাই মাসের মধ্যে এ দুটি সড়ক উন্নয়ন কাজ শেষ করতে হবে। মেসার্স আমজাদ ট্রেডার্স সড়ক উন্নয়ন কাজগুলো সমাপ্ত করবেন। উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফিন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা প্রকৌশলী সৈয়দ আব্দুস সবুর, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর বাতেন সরকার, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল, উপজেলা কৃষকলীগ নেতা সাংবাদিক আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, শ্রীপুর পৌর কমিউনিটি পুলিশের সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপুসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি ইকবাল হোসেন সবুজ বলেন, বর্তমান সরকারের আমলে সব উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নতি হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হলে প্রতিটি এলাকার মানুষের আত্তসামাজিক উন্নয়ন ঘটবে। এসব সড়কগুলো নির্মাণ হয়ে গেলে সড়কে চলাচলকারী জনসাধারন ও আশপাশের কৃষক তাদের উৎপাদিত পণ্যগুলো অতি অল্পসময়ে বাজারে নিয়ে ক্রয়-বিক্রয় করতে সুবিধা হবে এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বচ্ছল হবেন।

 

আলোকিত প্রতিদিন/৬ জুলাই’২০/এসএএইচ

 

 

 

দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরও ৩ হাজার ২০১ জন, মৃত্যু ৪৪

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ৩ হাজার ২০১ জন শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়লো ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৯৬ জনে। সোমবার (৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি ৬৮টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ২০১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৪ হাজার ২৪৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ ৬০ হাজার ৩০৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ২০১ জন। ফলে এ নিয়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ২ হাজার ৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ৩ হাজার ৫২৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬ হাজার ১৪৯ জনে। ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ১৭ জন ঢাকা বিভাগের, ১১ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের, ২ জন খুলনা বিভাগের, ৪ জন বরিশাল বিভাগের, ৩ জন সিলেট বিভাগের, ২ জন রংপুর বিভাগের এবং ২ জন ময়মনসিংহ বিভাগের। ৩৫ জন মারা গেছেন হাসপাতালে এবং ৯ জনের মৃত্যু হয়েছে বাসায়। বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৪৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ২৫ শতাংশ। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫ দশমিক ৯৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/৬ জুলাই’২০/এসএএইচ

ফ্লোরিডায় অ্যামিবা’য় আক্রান্ত ১, সতর্কতা জারি

সংবাদদাতা,নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে করোনা মহামারির মাঝেই এক ব্যক্তি বিরল মস্তিষ্ক খেকো অ্যামিবা’য় আক্রান্ত হওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হিলসবোরো কাউন্টির এক অধিবাসী নায়েগ্লেরিয়া ফাওলেরি নামের ওই ক্ষতিকর অ্যামিবায় আক্রান্ত হয়েছেন। এরইমধ্যে ওই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সাধারণত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে এ অ্যামিবায় আক্রান্ত হতে দেখা গেলেও ফ্লোরিডার ক্ষেত্রে তা বিরল। সেখানে ১৯৬২ সাল থেকে এ পর্যন্ত এমন ৩৭টি ঘটনা দেখা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার একটি হ্রদের পানিতে প্রথম এই মস্তিষ্ক-খেকো অ্যামিবাদের সন্ধান মিলেছিলো। দ্রুত কোষ বিভাজন করে অ্যামিবারা। সেজন্য বট ওয়াটার লেক বা উষ্ণ প্রস্রবণগুলোতে এদের দেখা মেলে অনেক বেশি। শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকায়, দূষিত পানিতেও দেখা মেলে এদের। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করা সুইমিং পুল বা ক্লোরিনেটেড নয় এমন বদ্ধ পানিতে দ্রুত ছড়ায় অ্যামিবারা। এককোষী হলেও এদের প্রভাব মারাত্মক। মানুষের স্নায়ুকোষকে নিমেষে ক্ষতিগ্রস্ত করতে পারে এই অ্যামিবারা। বিশেষজ্ঞরা বলেন, কোনোভাবে পানির মাধ্যমে এই অ্যামিবা গিলে ফেললে ততটা ক্ষতি হয় না। তবে কোনোভাবে নাক দিয়ে যদি শরীরে প্রবেশ করে তাহলেই এরা ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়ে ওঠে। জ্বর, মাথাব্যথা, বমি, পেশির খিঁচুনি দিয়ে উপসর্গ শুরু হয়। দ্রুত অ্যান্টি-ফাঙ্গাল ড্রাগ না দিলে মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে এ অ্যামিবা। আক্রান্তদের বেশিরভাগই এক সপ্তাহের মধ্যে মারা যায়। উপসর্গ দেখা গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

আলোকিত প্রতিদিন/৬ জুলাই’২০/এসএএইচ

গাইবান্ধায় আরও ১৪ জনের শরীরে করোনা শনাক্ত, মোট ৪১৮

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় আরও ১৪ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১৮ জনে। রবিবারা ( ৫ জুলাই) নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে পলাশবাড়ীতে ১,সাদুল্লাপুরে ৩,গাইবান্ধা সদর ২,সাঘাটায় ১, গোবিন্দগঞ্জে ৫ ও ফুলছড়ি উপজেলার ২ জন রয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ১৮২,গাইবান্ধা সদরে ৭২, ফুলছড়িতে ১৯,সাঘাটায় ২৭, পলাশবাড়ীতে ৪৯, সুন্দরগঞ্জে ৩০ এবং সাদুল্লাপুর উপজেলায় ৩৯ জন রয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৭১ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২৩৮ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪,গাইবান্ধা সদরে ১, সাদুল্লাপুরে ১,পলাশবাড়ীতে ২ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৬ জুলাই’২০/এসএএইচ

 

যুক্তরাষ্ট্রে মাস্ক পরার কথা মনে করাবে ফেসবুক

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বসবাসরতদের মাস্ক পরার কথা স্মরণ করিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। সম্প্রতি এই বিষয়ে একটি বিবৃতিতে ফেসবুকের পক্ষথেকে বলা হয়, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আমরা ফেসবুক এবং ইন্সটাগ্রামের ওপরে একটি এলার্ট রাখবো যাতে সবাইকে মুখ ঢাকার কথা স্মরণ করিয়ে দেয়া যায়। ফেসবুকের পক্ষথেকে বলা হয় যে করোনা প্রতিরোধে কোম্পানিটির পক্ষ থেকে অতিরিক্ত পরামর্শ এবং বিভিন্ন পাবলিক হেলথ এজেন্সির লিংকও ব্যবহারকারীদের দেয়া হবে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীদের জন্য এই সুবিধা দেয়ার চিন্তা রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

আলোকিত প্রতিদিন/৬ জুলাই’২০/এসএএইচ

 

প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়নদের উড়িয়ে, সাউদাম্পটনের কাছে ম্যানচেস্টার সিটির হার

ক্রীড়া প্রতিবেদকঃ ইংলিশ প্রিমিয়ার লীগের চলতি মৌসুমের ৩১ রাউন্ড শেষেই নিশ্চিত হয়ে গেছে চ্যাম্পিয়ন শিরোপা। প্রায় ৩০ বছর পর ঘরোয়া লিগের শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল, গুঁড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটির হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন। তবে লিভারপুলের শিরোপা নিশ্চিত হওয়ার ঠিক পরের ম্যাচেই তাদেরকে নাকানিচুবানি খাইয়ে ছেড়েছিল ম্যান সিটি। নিজেদের ঘরের মাঠের ম্যাচে জিতেছিল ৪-০ গোলের বড় ব্যবধানে। চ্যাম্পিয়নদের উড়িয়ে দেয়ার পরের ম্যাচেই ফের হোঁচট খেলো সিটিজেনরা। তাও কি না টেবিলের ১৩ নম্বর দলের কাছে। রোববার রাতে তুলোনামূলক দুর্বল দল সাউদাম্পটনের কাছে ০-১ গোলে হেরে গিয়েছে ম্যান সিটি। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ম্যাচের ১৬ মিনিটে গোল হজম করে তারা। সেটি আর শোধ করতে পারেননি গ্যাব্রিয়েল হেসুস, রিয়াদ মাহরেজরা। ফলে সঙ্গী হয় হতাশাজনক পরাজয়। ম্যান সিটির হোঁচট খাওয়ার দিনে আবার দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। অ্যাস্টন ভিলার বিপক্ষে তারা জিতেছে ২-০ গোলে। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল দুইটি করেন সাদিও মানে এবং কার্টিস জোনস। ফলে তাদের পয়েন্টের সেঞ্চুরি করার সম্ভাবনা টিকে রইল বেশ ভালোভাবেই। লিগের ৩৩ রাউন্ড শেষে চ্যাম্পিয়ন শিরোপা নিশ্চিত হওয়া লিভারপুলের সংগ্রহ ৮৯ পয়েন্ট। সেঞ্চুরি করতে বাকি পাঁচ ম্যাচ থেকে ১১ পয়েন্ট পেলেই হবে তাদের। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির ঝুলিতে রয়েছে ৬৬ পয়েন্ট। তাদের চেয়ে ৮ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে লিস্টার সিটি।

 

আলোকিত প্রতিদিন/৬ জুলাই’২০/এসএএইচ