আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2551

টাঙ্গাইলে করোনায় কর্মহীন ৭৭৫জন অ্যাডভোকেট ক্লার্ক

প্রতিনিধি,টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা আ্যাডভোকেট বার সমিতির নিয়ন্ত্রণাধীন আইনজীবী সহকারী (অ্যাডভোকেট ক্লার্ক) সমিতির ৭৭৫ জন সদস্য বেকার হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। ভার্চুয়াল আদালতে মামলার কার্যক্রম চলার কারণে অ্যাডভোকেট ক্লার্করা কার্যত কর্মহীন হয়ে পড়েছে। ফলে বেকার হয়ে পড়া ক্লার্কদের কেউ কেউ পেশা ছেড়ে ভিন্ন পেশায় জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছে। জানা যায়, মহামারি করোনা ভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে আদালত বন্ধ হলে মূলত অ্যাডভোকেট ক্লার্করা বেকার হয়ে পড়ে। পরে ভার্চুয়াল আদালত চালু হলেও অ্যাডভোকেটদের কাছে ক্লার্কদের প্রয়োজন ফুরিয়ে যায়। নিয়মিত আদালত চালুর অপেক্ষায় বসে থেকে শেষ পর্যন্ত তাদের বড় একটি অংশ হাল ছেড়ে দিয়ে ভিন্ন পেশায় চলে যেতে বাধ্য হয়। তাদের কেউ কেউ অটোরিকশা, রাজমিস্ত্রি, কাঁচামাল ব্যবসায়ী হয়ে রোজগারের পথ বেছে নিয়েছে। সূত্রমতে, টাঙ্গাইল আইনজীবী সহাকারী(অ্যাডভোকেট ক্লার্ক) সমিতির সদস্য সংখ্যা ৭৭৫ জন। তারা প্রত্যেকেই বার সমিতির সদস্য অ্যাডভোকেটদের অধীনে ক্লার্ক হিসেবে কাজ করে দৈনন্দিন জীবিকা নির্বাহ করত। তাদের অনেকেই টাঙ্গাইল শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করত। করোনায় আদালত বন্ধ হওয়ায় তারা সবাই বেকার হয়ে পড়ায় ভাড়াবাসা ছেড়ে গ্রামের বাড়ি চলে যেতে বাধ্য হয়েছেন। আইনজীবী সহকারী (অ্যাডভোকেট ক্লার্ক) বেনী আমিন, সুলতান, রিপন, ফরহাদ, শিশির, আফছার, মোতালেব, তোফাজ্জল, জয়নাল, ইদ্রিস, আজমত, জাহাঙ্গীর, গোলাম সহ অনেকেই জানান, করোনার কারণে দীর্ঘদিন নিয়মিত আদালত বন্ধ থাকায় তারা বেকার জীবন কাটাচ্ছেন। সঞ্চিত অর্থ অনেক আগেই ফুরিয়ে গেছে। পরিবারের খরচ চালাতে বাধ্য হয়ে অনেকে শহরে রাতের আঁধারে অটোরিকশা চালিয়ে, রাজমিস্ত্রির কাজ করে, আবার কেউ কেউ কাঁচামাল বিক্রি করছেন। কেউ কেউ সংসারের খরচ চালাতে ব্যর্থ হয়ে ভাড়াবাসা ছেড়ে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে চলে যেতে বাধ্য হয়েছেন। টাঙ্গাইল জেলা আইনজীবী সহকারী (অ্যাডভোকেট ক্লার্ক) সমিতির সভাপতি মো. শাজাহান মিয়া ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন জানান, করোনায় আদালত বন্ধ থাকায় তারা কার্যত বেকার হয়ে পড়েছেন। করোনায় দীর্ঘদিন যাবত বেকার থাকলেও তাদের কোন সদস্য এ পর্যন্ত সরকারি-বেসরকারি কোন আর্থিক সহযোগিতা পান নি। কেন্দ্রীয় আইনজীবী সহকারী সমিতির (অ্যাডভোকেট ক্লার্ক) সহ-সভাপতি ও টাঙ্গাইল আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি মোঃ ফরহাদ আলী জানান, আইনজীবী সহকারীরা সমাজের নিম্নআয়ের মানুষ। আইনজীবীদের ফাইলপত্র আনা-নেওয়া করে যা পাওয়া যায় তাই দিয়েই জীবন চালিয়ে থাকেন। করোনা মহামারির সময়ে বেকার হয়ে পড়া আইনজীবী সহকারীদের আর্থিক প্রণোদনার দাবি জানান তিনি। টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক একেএম নাছিমুল আক্তার নাছিম জানান, করোনার কারণে বার বন্ধ থাকায় অ্যাডভোকেট ক্লার্করা প্রকৃতার্থেই মানবেতর জীবন-যাপন করছে। বার থেকে তারা কোন সহযোগিতা করতে পারেন নাই। সেজন্য প্রত্যেক অ্যাডভোকেটকে তার ক্লার্ককে আর্থিক সহযোগিতা করার জন্য বলা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/১২ জুলাই’২০/এসএএইচ

 

কক্সবাজারের আপন টাওয়ারে কিডস আইটেম নিয়ে ইয়াছিন এন্টারপ্রাইজের যাত্রা শুরু 

আবু সায়েম,কক্সবাজারঃ কক্সবাজার শহরের আপন টাওয়ারে কিডস আইটেম নিয়ে ইয়াছিন এন্টারপ্রাইজের যাত্রা শুরু হয়েছে। শনিবার (১১ জুন) শহরের আপন টাওয়ারের নীচ তলায় বিকেল ৪ টায় খতমে কোরআন এবং দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্যে দিয়ে ১ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য যাবতীয় কিডস আইটেম নিয়ে ইয়াছিন এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন করেন আপন টাওয়ারের স্বত্বাধিকারী দৈনিক আপন কন্ঠের সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ হোসাইন বি এ এবং জেলা আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম। জানা জায়, করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাচ্চাদের আইটেমগুলো  বিক্রি করা হচ্ছে। অন্যান্য দোকানের তুলনায় সহজলভ্য এবং স্বল্প মূল্যে যাবতীয় কিডস আইটেমের বিপুল সমাহার। ক্রেতাদের পছন্দ অনুযায়ী অধিকতর আরামদায়ক বাচ্চাদের কাপড়ের এক নতুন মাত্রা যোগ করেছেন ‘ ইয়াছিন এন্টারপ্রাইজ’। ইয়াছিন এন্টারপ্রাইজের মূল উদ্দেশ্য হচ্ছে, অধিকতর ভালো আইটেম সরবরাহ করে সেবার মধ্যে দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বাজারে রেপুটেশন সৃষ্টি করা। পরবর্তীতে ক্রেতারা যাতে ইয়াছিন এন্টারপ্রাইজ থেকে কিডস আইটেম সংগ্রহ করার ইচ্ছা পোষণ করে এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখেন। এ ব্যাপারে ইয়াছিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাঃ ইয়াছিন বলেন, শহরের অভিজাত মার্কেট আপন টাওয়ারে ১ থেকে ১২ বছর বাচ্চাদের কিডস আইটেম নিয়ে যাত্রা শুরু করি, ইতোমধ্যে আমরা ক্রেতাদের প্রচুর সাড়া পেয়েছি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী যাবতীয় আইটেম সরবরাহ করা হচ্ছে। আমাদের কিডস আইটেমগুলো হলো- বেবি জিন্স, লেডিস জিন্স, থ্রি কোয়ার্টার প্যান্ট,  ফুল প্যান্ট, হাফ প্যান্ট বেবি শার্ট এবং টি শার্ট সহ যাবতীয় বাচ্চাদের কাপড়ের বিপুল সমাহার। তিনি আরো বলেন,সম্পূর্ণ নতুন আঙ্গিকে আধুনিক যুগের কথা চিন্তা করে বাচ্চাদের আইটেমগুলো মজুদ রাখা হয়েছে। প্রতিষ্ঠানের যাতে ভাবমূর্তি বিরাজমান থাকে সে ব্যাপারে অধিকতর সতর্কতা এবং ভালো আইটেম সরবরাহে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ‘ইয়াছিন এন্টারপ্রাইজ’ কিডস আইটেম সরবরাহ করে বাজারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

আলোকিত প্রতিদিন/১২ জুলাই’২০/এসএএইচ                       

 

সাহারা খাতুন আর নেই

::নিজস্ব প্রতিবেদক::

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য সাহারা খাতুন (৭৮) আর নেই। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টায় তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। সাহারা খাতুন কিডনি ও শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন। গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও আইনজীবী হিসেবে সাহারা খাতুনের জুনিয়র হিসেবে কাজ করা ওমর ফারুক প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ব্যাংককে সাহারা খাতুনের সঙ্গে তাঁর সহকারী মো. আনিস রয়েছেন। তিনি ফোন করে সাহারা খাতুনের মৃত্যুর খবর জানিয়েছেন।
সাহারা খাতুন ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এরপর তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি ঢাকা-১৮ সংসদীয় আসনে পরপর তিনবার নির্বাচিত হন। সাহারা খাতুন ১৯৪৩ সালের ১ লা মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
এদিকে সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সাহারা খাতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন। দলের দুঃসময়ে নেতা কর্মীদের পাশে থেকে আইনিসহ সকল সাহায্য-সহযোগিতা দিয়েছেন তিনি। শেখ হাসিনা আরও বলেন, ‘তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী এবং সৎ জননেতাকে হারাল। আমি হারালাম এক পরীক্ষিত ও বিশ্বস্ত সহযোদ্ধাকে।’ প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বীরগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত

শাহিনুর ইসলাম,বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় “জেনে বুঝে বিদেশে যাই অর্থ, সম্মান দুটোই পাই” এই বিষয়কে প্রতিপাদ্য হিসেবে সামনে রেখে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দাতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টায়  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে বীরগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ আব্দুল হাকিম। উক্ত প্রেসব্রিফিং ও সেমিনারে বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপনা করেন দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সপেক্টর নিমাই কুমার দত্ত। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান গোবিন চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

আলোকিত প্রতিদিন/৯ জুলাই’২০/এসএএইচ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃদ্ধা ও যুবকের লাশ উদ্ধার

সংবাদদাতা,শাহজাদপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি ও বেলতৈল ইউনিয়নের খাস সাতবাড়িয়া উত্তরপাড়ায় পৃথক দুই স্থান থেকে বৃদ্ধা ও যুবকের লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) উদ্ধারকৃত ২টি লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় পৃথক ২টি ইউডি মামলা হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বুধবার গভীররাতে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি খেলার মাঠের পাশের জমিতে জমে থাকা হাটুপানিতে আব্দুল মালেক (৩৫) নামের এক যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত আব্দুল মালেক রতনকান্দি উত্তরপাড়া গ্রামের হাজী সিরাজের ছেলে বলে জানা যায়। অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেলতৈল ইউনিয়নের খাস সাতবাড়িয়া উত্তরপাড়া গ্রাম থেকে কোহিনূর বেগম (৬৫) নামের অপর এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত বুধবার রাত ৯ টায় বসতঘরে গলায় ফাঁস নিয়ে কোহিনূর বেগম আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষথেকে দাবী করা হয়েছে। এদিকে, পারিবারিক কলহের জের ধরে স্বামী সাবেক সেনা সদস্য আব্দুল খালেক কর্তৃক পিটিয়ে ও শ্বাসরোধকরে কোহিনূর বেগমকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনারপর তড়িঘড়ি করে নিহতের লাশ দাফনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পুলিশী হস্তক্ষেপে তা ভেস্তে যায়। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, ‘লাশ ২টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

আলোকিত প্রতিদিন/৯ জুলাই’২০/এসএএইচ

 

কুতুবদিয়ায় উপজেলা প্রশাসনের পক্ষথেকে নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ 

প্রতিনিধি,কক্সবাজারঃ কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা প্রশাসনের পক্ষথেকে নবাগত ওসি একেএম সফিকুল আলম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে করেছেন কুতুবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোহাঃ জিয়াউল হক মীর । বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় কুতুবদিয়া উপজেলা প্রশাসনের মিটিং এ যোগদান করলে নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষথেকে। এসময় কুতুবদিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নবাগত ওসি কুতুবদিয়া উপজেলাকে মাদক, সন্ত্রাস, জলদস্যুমুক্ত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

আলোকিত প্রতিদিন/৯ জুলাই’২০/এসএএইচ   

 

গাইবান্ধায় আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত, মোট ৪৩৬

সংবাদদাত,গাইবান্ধা: গাইবান্ধায় আরও ৫ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩৬ জনে। বুধবার (৮ জুলাই) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ১, ফুলছড়িতে ২ ও সাঘাটা উপজেলার ২ জন রয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ১৮৫,গাইবান্ধা সদরে ৭৩, ফুলছড়িতে ২২,সাঘাটায় ৩১, পলাশবাড়ীতে ৫১, সুন্দরগঞ্জে ৩০ এবং সাদুল্লাপুর উপজেলায় ৪৪ জন রয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০১ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২২৫ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪,গাইবান্ধা সদরে ১, সাদুল্লাপুরে ১,পলাশবাড়ীতে ৩ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৯ জুলাই’২০/এসএএইচ

 

আশুলিয়ায় চাঁদাবাজীর অভিযোগে কথিত যুবলীগ নেতা গ্রেফতার

প্রতিনিধি,সাভারঃ আশুলিয়ায় এক ব্যবসায়ীর কাছে চাঁদাবাজীর অভিযোগে সোহাগ নামের কথিত এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আশুলিয়া থানার উপ পরিদর্শক সুদীপ কুমার গোপ বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ সূত্রে জানা জায়, আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় রাকিব শেখ নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ রিক্সার গ্যারেজের ব্যবসা করে আসছে। তবে বেশ কিছু দিন যাবৎ একই এলাকার কথিত যুবলীগ নেতা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। এছাড়াও গ্যারেজে থাকা প্রতি রিক্সার জন্য প্রতিদিন ৩০টাকা করে চাঁদা দিতে হবে বলেও হুমকি দেয়। এছাড়াও টাকা না দিলে তাকে প্রাণ নাশের হুমকি দেয় সোহা ও তার লোকজন। পরে এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। সূত্র জানায়, কথিত ওই নেতা আশুলিয়া থানা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মঈনুল ভুইয়ার সহযোগী এবং তার সাথে যুবলীগের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করে বলে জানা গেছে। এছাড়াও এলাকায় ডিস ব্যবসা দখল ও সন্ত্রাসী কর্মকান্ডেরও অভিযোগ রয়েছে সোহাগের বিরুদ্ধে। যুবলীগ নেতার ছত্রছায়ায় তিনি এসব করেন বলে অভিযোগ রয়েছে। বিষটি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এস আই) সুদীপ কুমার গোপ বলেন, চাদাবাজীর অভিযোগে সোহগকে আটক করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৯ জুলাই’২০/এসএএইচ

 

দেশে করোনায় ৪১ জনের মৃত্যু, মোট ২২৩৮ এবং নতুন শনাক্ত ৩৩৬০

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ২৩৮ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৩৬০ জন। এতে করে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে করোনা ভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি নতুন যুক্ত একটিসহ মোট ৭৬টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা (কোভিড-১৯) ভাইরাস আক্রান্তদের শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯ লাখ চার হাজার ৭৮৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৩৬০ জন। ফলে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪১ জন। দেশে এ নিয়ে মোট মৃত্যুবরণ করলেন ২ হাজার ২৩৮ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৭০৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৪ হাজার ৫৪৪ জনে। গত ২৪ ঘণ্টায় যে ৪১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ১২ জন। এদের মধ্যে হাসপাতালে মারা যান ৩৮ জন এবং বাসায় মৃত্যু হয় তিনজনের। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলোনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ২৬ শতাংশ। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৪০ শতাংশ। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ১৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/৯ জুলাই’২০/এসএএইচ

 

 

সাংবাদিক ও কবি শাহানুর আলম উজ্জ্বলের বাবা আর নেই

::প্রতিনিধি, যশোর::
সাংবাদিক ও কবি শাহানুর আলম উজ্জ্বলের বাবা মোহাম্মদ মহসীন আলী বিশ্বাস (৬৮) আর নেই। গতকাল রাত আটটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

পারিবারিকসূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে ব্রেনস্ট্রোক করলে তাকে যশোর সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তারের পরামর্শে নিজ বাড়ি চৌগাছার জগন্নাথপুরে আনা হয়। সেখানে ডাক্তারের চিকিৎসাপত্র অনুযায়ী চিকিৎসা চলতে থাকে। এরই মধ্যে গতকাল রাতে তার মৃত্যু হয়।

আজ সকাল ৯টায় জগন্নাথপুর হাফেজিয়া মাদ্রাসায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জ্যেষ্ঠপুত্র কবি শাহানুর আলম উজ্জ্বল জানান।