আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2546

গাইবান্ধায় আরও ১২ জন করোনা আক্রান্ত

সংবাদদাতা,গাইবান্ধাঃ গাইবান্ধায় আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০৩ জনে। গাইবান্ধা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়। বুধবার (১৫ জুলাই) নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪, সাঘাটায় ১,পলাশবাড়ীতে ১, সুন্দরগঞ্জে ২ ওগাইবান্ধা সদর উপজেলায় ৪ জন রয়েছে। জেলায় করোনায় আক্রান্ত ৫০৩ জনের মধ্যে গোবিন্দগঞ্জে ২০৫,গাইবান্ধা সদরে ৯৮, পলাশবাড়ীতে ৫৯, সাদুল্লাপুরে ৪৬, সাঘাটায় ৩৪, সুন্দরগঞ্জে ৩৭ ওফুলছড়ি উপজেলায় ২৪ জন।

 

আলোকিত প্রতিদিনি/১৬ জুলাই’২০/এসএএইচ

 

 

কুমিল্লার বুড়িচংয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার

সংবাদদাতা,কুমিল্লাঃ কুমিল্লার বুড়িচংয়ে ডাকাত দলের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। বুধবার (১৫ জুলাই) গভীররাতে উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের মহিষমারা সাকিনস্থ ফাইভ স্টার ফিস ফিট ফ্যাক্টরী হইতে পঞ্চাশ ৫০ গজ দক্ষিণে কুমিল্লা টু বিপাড়া পাকা রাস্তার পার্শ্ব হইতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাতদলের সদস্যদের কে গ্রেফতার করে  বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক’র নেতৃত্বাধীন পুলিশ বাহিনী। আজ বৃহস্পতিবারে (১৬ জুলাই) পৃথক  দুটি মামলা রুজু করে গ্রেফতারকৃতদের কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হয়। পুলিশি সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক’র নেতৃত্বে  এস আই নন্দন চন্দ্র সরকার, এসআই মোঃ মিন্নত আলী, এএসআই মোঃ মহসীন আলম, এএসআই মোঃ মেসবাহ আলম, এএসআই মোঃ ওয়াহিদ উল্লাহসহ তার সঙ্গীয় ফোর্স  নিয়ে বুড়িচং থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও রাত্রিকালীন টহল অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ০৪নং ষোলনল ইউনিয়নের মহিষমারা সাকিনস্থ ফাইভ স্টার ফিস ফিট ফ্যাক্টরী হইতে পঞ্চাশ ৫০ গজ দক্ষিণে কুমিল্লা টু বিপাড়া পাকা রাস্তার পার্শ্ব হইতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাতদলের সদস্যদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-১. মোঃ বাবুল হোসেন(৪৪) পিতা-মৃত আরব আলী, মাতা-অফুলা খাতুন গ্রামঃ এতাবারপুর(ওয়ারিশ বাড়ি),থানা- চান্দিনা, কুমিল্লা, ২. মোঃ বিল্লাল হোসেন (৩০) পিতা- জয়নাল আবেদীন প্রধানীয়া মাতা-রেহেনা আক্তার গ্রামঃ ডুব্বী (প্রধানীয় মসজিদ বাড়ী) থানা- মতলব উত্তর, চাঁদপুর, ৩. মোঃ রবিউল আউয়াল জিসান (২৫) পিতা- জয়নাল আবেদীন, মাতা- ছালেহা বেগম, গ্রাম- মহিদপুর (মোল্লা বাড়ী), থানা- বরুড়া, কুমিল্লা, ৪. মোঃ নুরু মিয়া (৬০), পিতাঃ মৃত-  রেজু মিয়া, মাতা- সুফিয়া বেগম, গ্রাম- শিকারপুর(ষোলনল ইউপি), থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশীয় লোহার পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ, ১টি লম্বা কিরিছ, ১টি লোহার তৈরি দা, ১টি লোহার দা, ১টি স্টীলের চাপাতি, ১টি এসএস স্টীলের পাইপ, ১ টি লোহার পাইপ, ১টি লোহার রডসহ গ্রেফতার করেন। থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক(পিপিএম)বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা রুজু করিয়া জেল হাজতে প্রেরণ করা হয়।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুলাই’২০/এসএএইচ

 

 

কক্সবাজারে ১ লক্ষ ৬২ হাজার চারা রোপন ও বিতরণ কর্মসূচীর উদ্বোধন

আবু সায়েম,কক্সবাজারঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন ও বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের প্রতিটি উপজেলায় ২০ হাজার ৩২৫ টি করে মোট ১ লক্ষ ৬২ হাজার ৬০০ টি চারা বিতরণ ও রোপনের কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কক্সবাজার সার্কিট হাউজে কক্সবাজার  দক্ষিণ   বন বিভাগের সহায়তায় একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন কক্সবাজার সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমল এবং  জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় কক্সবাজারেও চারা রোপন ও বিতরণ কর্মসূচীর  কার্যক্রম শুরু হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার দক্ষিণ বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) হুমায়ুন কবির বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১ কোটি চারা রোপন ও বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন। সে প্রেক্ষিতে কক্সবাজারে ১ লক্ষ ৬২ টি হাজার ৬০০ টি চারা   প্রতিটি উপজেলায় ২০ হাজার ৩২৫ টি চারা রোপন করা হবে। আগামী ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে চারা রোপন প্রক্রিয়ার কার্যক্রম সম্পন্ন হবে।  তিনি আরো বলেন, আমাদের সকলের অংশগ্রহণ এবং সহযোগিতায় চারা রোপনের কার্যক্রম সফল করে প্রতিটি চারা যেন জীবিত থাকে সে দিকে নজর দিতে হবে। সবগুলো চারা জীবিত থাকলে বৃক্ষে রুপান্তরিত হলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব লাঘবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বনজ কাঠের চাহিদা  এবং ফলজ ফলের চাহিদার পাশাপাশি পশুপাখির খাদ্যের চাহিদা যোগাতে চারাগাছগুলোর অবদান অনস্বীকার্য। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির, প্রমুখ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য যে, কক্সবাজার জেলায় ১ লক্ষ ৬২ হাজার চারা রোপন ও বিতরণ কার্যক্রম ১৬ জুলাই হতে ১৫ সেপ্টেম্বর এর মধ্যে সম্পন্ন করা হবে।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুলাই’২০/এসএএইচ     

 

দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৩ এবং সুস্থ ১৯৪০

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ২ হাজার ৭৩৩ জন শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জনে। দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই হাজার ৪৯৬ জনে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে করোনা ভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি নতুন যুক্ত একটিসহ মোট ৮০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৫৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৮৯টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯ লাখ ৯৩ হাজার ২৯১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭৩৩ জন। ফলে এ নিয়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের। এ নিয়ে মোট মৃত্যু হলো ২ হাজার ৪৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ১ হাজার ৯৪০ জন। এতে করে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ছয় হাজার ৯৬৩ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ২০ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৭৬ শতাংশ। আর করোনায় আক্রান্ত রোগী শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুলাই’২০/এসএএইচ

 

বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রেই থাকবে

সংবাদদাতা,নিউইয়র্ক: বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থান করা নিয়ে রাতারাতি নিজেদের সিদ্ধান্ত বদলালো ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার এক ঘোষণায় ইতোপূর্বে নেওয়া বিদেশি শিক্ষার্থী বহিষ্কারের এক পরিকল্পনা থেকে সরে আসে যুক্তরাষ্ট্র সরকার। সাম্প্রতিক অভিবাসন নীতি নিয়ে শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি কোম্পানিগুলোর নেওয়া আইনি পদক্ষেপের চাপে পড়েই ট্রাম্প প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এর আগের সপ্তাহে যুক্তরাষ্ট্রের শিক্ষা কেন্দ্রগুলোতে যেসব আন্তর্জাতিক শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করেছেন, তাদের সরাসরি ক্লাস নেওয়া হচ্ছে এমন শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনটা করতে ব্যর্থ হলে, অনলাইনে পাঠগ্রহণকারী বিদেশি ছাত্রদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়। করোনা মহামারিতে যখন যুক্তরাষ্ট্রের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে পাঠদান চালিয়ে যাচ্ছে, তখন আকস্মিক এই ঘোষণায় হতবিহ্বল হয়ে পড়েন বিদেশি শিক্ষার্থীরা। অনিশ্চিত হয়ে পড়ে প্রায় ১০ লাখ বিদেশির শিক্ষাগ্রহণ। হাভার্ড ও এমআইটির মতো খ্যাতিমান বিশ্ববিদ্যালয়গুলো সঙ্গে সঙ্গেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করে। করোনার মহামারির মাঝে শিক্ষার্থীদের জোর করে ক্যাম্পাসে ফেরানোর এ উদ্যোগে দেশটির শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও ক্ষোভ প্রকাশ করেন। এই নির্দেশ চ্যালেঞ্জ করে সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানসহ যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্য। এই প্রেক্ষাপটে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিক্যিউরিটি এক বিভাগের কর্মকর্তা আলোচিত পরিকল্পনা থেকে পিছিয়ে আসার কথা জানান। তবে তিনি আরও জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অনলাইনে ক্লাস করা বিদেশি ছাত্ররা যুক্তরাষ্ট্রে থাকতে পারবে কিনা সেই সংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করবে ট্রাম্প প্রশাসন।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুলাই’২০/এসএএইচ

মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি,মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে সিংগাইর ঘোনাপাড়া ঘোবিন্দল হাইস্কুলের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। শার্ট ও প্যান্ট পরিহিত অবস্থায় রাস্তার পাশে পরে ছিল ওই ব্যক্তির মরদেহ। মানিকগঞ্জের সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, স্থানীয় লোকজনের দেয়া খবরের উপর ভিত্তিকরে লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুলাই’২০/এসএএইচ

 

 

বীরগঞ্জে মুক্তিযোদ্ধার সাজানো আমের বাগান কেটে ফেলেছে দূর্বৃত্তরা

শাহিনুর ইসলাম,বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জে  বীরমুক্তিযোদ্ধার তিলেতিলে সাজানো আমের বাগান কেটে ফেলেছে দূর্বৃত্তরা। সোমবার (১৪ জুলাই) দিবাগত গভীর রাত্রীতে বীরমুক্তিযোদ্ধার তিলেতিলে সাজানো আমের বাগানটি কেটে ফেলে দূর্বৃত্তরা। সরেজমিনে গিয়ে জানা যায়, বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের পিকপাড়া নিবাসী বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ মোঃ আব্দুল খালেক সরকারি চাকুরী থেকে অবসর গ্রহণ করেন এবং একজন প্রকৃত কৃষিবিদ হিসেবে নিজের সাড়ে তিন একর জমিতে মনের মাধুরিতে কয়েক বছর ধরে আম ও লিচু বাগান সাজিয়ে টইটম্বুর করে গড়ে তোলেন। বাগানটি একনজর দেখলেই মন ভরে যায়। তাঁর সেই সাজানো দেড় একর আম বাগানের বারি-৪ জাতের পঞ্চাশটি ফলবতী আম গাছ রাতের আধারে কেটে টুকরো টুকরো করে ফেলেছে দূর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) ভোরে ঘুম থেকে উঠে নিজের সাজানো আম বাগানের কাটা আম গাছগুলো দেখে তিনি হতবাক হয়ে জান। কে বা কাহারা রাতে বর্বরোচিত কাজটি সংগঠিত করে পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। তবে পঞ্চাশটি গাছ নয়, পঞ্চাশটি সন্তানকে হত্যা করা হয়েছে। যারা করেছে তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হোক। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার অধিকাংশই মৌখিকভাবে এহেন ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার জোর দাবী জানান।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুলাই’২০/এসএএইচ

 

সাভারে হিরোইনসহ আটক-৪

প্রতিনিধি,সাভারঃ  সাভারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায় সাভার থানার কালিয়াকৈর এর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামুনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গতকাল মঙ্গলবার রাতে আটক করা হয় । আটককৃতরা হলো -১. হিরা, ২. সেলিম, ৩. সুমন, ৪. মামুন। সাভার মডেল থানার উপপরিদর্শক অপূর্ব দত্ত জানান, মামুনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক করা হয় এবং তাদের কাছে থেকে ১১৪০ শত পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হিরোইন এর মূল্য প্রায় ১ লাখ ১৪ হাজার টাকা। বুধবার মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও পুলিশ জানায়।

 

আলোকিত প্রতিদিনি/১৬ জুলাই’২০/এসএএইচ

 

মানিকগঞ্জে ২৪ ঘন্টায় ৪২ সেন্টিমিটার পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

প্রতিনিধি,মানিকগঞ্জঃ গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলার শিবালয়ের আরিচা ঘাট পয়েন্টে যমুনার পানি ৪২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে মানিকগঞ্জের সাত উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নতুন নতুন এলাকায় পানি ঢুকছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। মানিকগঞ্জের দৌলতপুর, শিবালয়, ঘিওর ও হরিরামপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। বেশির ভাগ ঘর-বাড়িতে পানি উঠায় গৃহপালিত পশু-পাখি নিয়ে বিপাকে পড়েছেন এসব অঞ্চলের মানুষ। পদ্মা-যমুনা ছাড়াও জেলার শাখা নদী গুলোর পানি বৃদ্ধির কারণে প্রতিদিন বিভিন্ন এলাকায়  পানির নীচে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। এতে ক্ষতির মুখে পড়েছে স্থানীয় কৃষকরা। খাবার পানি ও খাদ্য সংকটের কারণে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে বানভাসীদের। রাস্তাঘাট তলিয়ে পানিবন্দি হয়ে পড়েছে ১০ হাজার মানুষ। খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের বন্যাকবলিত গ্রামের আরতি জানান, গত দুই দিনে পানি বৃদ্ধির কারণে গরু-ছাড়াল নিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে আছি। একই গ্রামের খুশি বহন রাজবংশী বলেন, একদিকে করোনার মধ্যে আয়-রোজগার বন্ধ অন্যদিকে বন্যার পানিতে কোনদিকে যাওয়া আসা করা যাচ্ছে না। হাট-বাজার, রাস্তাঘাট তলিয়ে খুব কষ্টের মধ্যে আছি, কেউ দেখতেও আসেননি। রানী বালা বলেন, আমাদের বাড়িসহ চারদিকে পানি। টিউবয়েলও পানিতে তলিয়ে যাচ্ছে, পানিতে টয়লেট তলিয়ে গেছে ফলে ছেলে-মেয়ে নিয়ে কষ্টে আছি। জিয়নপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সোনা মিয়া বলেন, আমার গ্রামের ৬০ শতাধিক বাড়িতে পানি। রাস্তাঘাট তলিয়ে পানিবন্দি হয়ে পড়েছেন গ্রামের সব মানুষ। কোনো বরাদ্দ পাইনি। সরকারের কাছে জনগণের জন্য খাদ্য বরাদ্দের দাবি জানান তিনি। দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম জানান, যমুনায় পানি বাড়ার ফলে উপজেলার বাচামারা, বাঘুটিয়া, চরকাটারী ও জিয়নপুর ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অনেক এলাকায় বসতভিটায় পানি ঢুকেছে। হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতেও পানি বৃদ্ধি পেয়েছে। শিবালয়ের পাটুরিয়া এলাকায় যমুনা নদীর সঙ্গে এই নদীর সংযোগ রয়েছে। পাটুরিয়া থেকে হরিরামপুরের ওপর প্রবাহিত হয়ে এই নদী ভাটিতে মিশেছে। পানি বৃদ্ধির কারণে হরিরামপুরের রামকৃষ্ণপুর, হারুকান্দি, লেছড়াগঞ্জ, আজিমনগর ও ধূলসূড়া ইউনিয়নের কয়েকটি নীচু অঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া কয়েকটি এলাকায় পানির স্রোতে কাচা রাস্তা ধসে গেছে।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুলাই’২০/এসএএইচ

নিউ ইয়র্কে পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন

সংবাদদাতা,নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের নিজ বাসভবন থেকে ফাহিম সালেহ (৩৩) নামের এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফাহিম সালেহ (৩৩) নামের এ যুবক রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা। ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডের নিজ অ্যাপার্টমেন্টের ভেতরেই তিনি খুন হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পুলিশ তার ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেন। নিউ ইয়র্ক পুলিশ ও নিহত ফাহিমের এক নিকটাত্মীয় এ বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, ফাহিমের চাচাতো ভাই ইস্ট হিউস্টন স্ট্রিট ভবনে কল্যাণ চেক নেবার জন্য তার বাসায় এসেছিলেন। কোন সারা না পেয়ে পরে পুলিশকে ফোন করার পরে পুলিশ দুপুর সাড়ে তিনটায় দিকে ঘটনাস্থলে এসে ছিন্নভিন্ন লাশ দেখতে পায়। লাশের নিকট একটি বৈদ্যুতিক করাত পাওয়া গেছে, যা  দিয়ে তার হাঁটুর নীচে হাত ও পা কেটে সরিয়ে নেওয়া হয়েছিল। অ্যাপার্টমেন্টে পাওয়া প্লাস্টিকের ব্যাগে দেহের সেই অংশগুলি পাওয়া গেছে বলে সূত্রটি জানিয়েছে। পুলিশের ধারণা, নিহত ফাহিম সালেহ একজন উদ্যোগী পুঁজিবাদী। রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও এবং নাইজেরিয়া ভিত্তিক মোটরবাইক স্টার্টআপ গোকদা সিইও। সালেহ অ্যাপার্টমেন্টের মালিক হিসাবে তালিকাভুক্ত, যা তিনি গত বছর ২২.২ মিলিয়ন ডলারে কিনেছিলেন। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন “এটি একটি কুরুচিপূর্ণ ঘটনা” এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে বর্ণনা করেন তারা। সূত্র জানায়, ভুক্তভোগীকে শেষবার সোমবার দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে নজরদারি ফুটেজে দেখা গিয়েছিল যখন তিনি তার বিল্ডিংয়ের লিফটে প্রবেশ করেছিলেন, যা তার সপ্তম তলার অ্যাপার্টমেন্টে ঠিক খোলা হয়েছিল। অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ফুটেজে দেখা গেছে সন্দেহভাজন খুনি একটি ব্যাগ বহন করছে। ফাহিমের শেষ মুহূর্তগুলো একটা গোপন ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে দেখা গেছে, সোমবার তিনি যখন লিফটে উঠছিলেন তখন দ্বিতীয় একজন ব্যক্তি তাকে অনুসরণ করছিলেন। ওই ব্যক্তির পরনে ছিল স্যুট, হাতে গ্লাভস, মাথায় হ্যাট ও হাতে গ্লোবস। ফাহিম লিফট থেকে বের হয়ে তার ফ্লোরে নামতেই তাকে পড়ে যেতে দেখা যায়। পুলিশ বলছে, ‘সম্ভাব্য অপরাধীর কাছে একটা সুটকেস ছিলো। সে ছিল খুবই পেশাদার।’ ফাহিম সালেহ’র জন্ম ১৯৮৬ সালে। তার বাবা সালেহ উদ্দিন চট্টগ্রামের মানুষ। তার মায়ের আদি নিবাস নোয়াখালী। যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেমে পড়াশোনা করতেন ফাহিম। নাইজেরিয়া আর কলম্বিয়াতে তার দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানি রয়েছে। আইন প্রয়োগকারী সূত্র বলেছে যে অপরাধের দৃশ্যটি একটি “পেশাদার” হত্যার মতো দেখাচ্ছে, কারণ প্রায় কোনও রক্তপিছনে ছিলোনা এবং অ্যাপার্টমেন্ট থেকে কিছু লুট করাও হয়নি। তবে খুনি তার কাজে “বাধাও পেয়েছিল বলে উল্লেখ করা হয়।পুলিশ খুনির পরিচয় নিশ্চিত করার জন্য মেডিকেল পরীক্ষার অপেক্ষায় রয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/১৫ জুলাই’২০/এসএএইচ