আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2545

শ্রীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি টুসি

আলমগীর হোসেন,শ্রীপুর (গাজীপুর): প্রত্যেকের বাড়ির আঙিনায় কমপক্ষে দু’টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুর-৩১৪ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২ টায় বিদ্যালয় মাঠে গাছের চারা রোপন করে সরকার ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনের পর এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (দারগাচালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে) শ্রীপুর উপজেলা যুবলীগের আয়োজনে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়। পরে তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে নেতাকর্মীদের প্রতি অন্তত দু’টি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ কমর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যাপিকা রুমানা আলী টুসি বলেন, আপনারা বাড়ির আঙিনায় গাছ লাগান। ওই গাছ ২০ বছর পরে আপনাদের কাজে আসবে। আপনাদের যখন সন্তান জন্ম হয়, তখন একটি করে গাছ লাগান। দেখবেন মেয়ে বা ছেলের ২০ বছর পূর্ণ হওয়ার পর গাছটিও একটি সম্পদে পরিণত হয়েছে। বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুস ছাত্তার আবুল, যুবলীগ নেতা রফিকুল ইসলাম আকন্দ, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ কমর উদ্দিন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, গাজীপুর জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম শিমুল, উপজেলা কৃষকলীগের আহবায়ক কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ জালাল আহমেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল কিস্, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, শ্রীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম আকন্দ শাওন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ সিদ্দিকীসহ দলের উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

আলোকিত প্রতিদিন/১৭ জুলাই’২০/এসএএইচ

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার ইয়াবাসহ আটক -১ 

আবু সায়েম,কক্সবাজারঃ কক্সবাজার শহর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার পিচ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় শহরের হলিডে মোড়ের সানমুন হোটেলের সামনে থেকে সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কালু ফকির পাড়ার ফরিদুল আলমের পুত্র মোঃ ফয়সাল (২২) কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকের পর তার কাছ থেকে ২ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেকদিন যাবত ইয়াবা কারবারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃত ফয়সালের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

আলকিত প্রতিদিন/১৭ জুলাই’২০/এসএএইচ

 

এমাজউদ্দীন স্যারকে উৎসর্গ / ময়েজ মোহাম্মদ

কাণ্ডারী ছিলে দিশারিও ছিলে ব্রতে মহা মহীয়ান
সাদা অন্তরে শেষ বন্দরে পৌঁছে গিয়েছে প্রাণ।
নবাবগঞ্জে জন্ম নিয়েছো সেবার ধর্ম কাঁধে
দেখ না তোমার জন্য সাহারা বুক ফেটে আজ কাঁদে।।

হিংসা অনল পুষো নাই মনে বুকের মধ্যে রেখে
আপন করেছো মানবতা দিয়ে অর্ঘ দিয়েছো মেখে।
শূন্য জমিনে কে আর দেখাবে এমন সাহস বল
দেশমাতা আর জনগণ সাথে করোনি মিথ্যে ছল।

শিক্ষক তুমি আমজনতার বিশ্ব করেছো জয়
তোমার কীর্তি সদা জাগ্রত কখনো হবে না ক্ষয়।
লাল সালামের পতাকা গাঁথি অসীম বসত পরে
চিরদিন থাকো মনের মুকুরে শত কোটি অন্তরে।

কায়মানে চাই জান্নাতে যাও মহান আল্লাহ কাছে।
বিদায়ের পরে কীবা দোয়া আর এই অধমের আছে?
*আলোকিত দিন* তোমায় জানায় আলোক শ্রদ্ধা ফুল।
ওইপারে গিয়ে আলো যেন পাও বেহেস্তে হয় কূল।

 

আলোকিত প্রতিদিন/১৭ জুলাই ‘২০/এসএএইচ

প্রফেসর এমাজউদ্দীন আহমদ’র মৃত্যুতে দৈনিক আলোকিত প্রতিদিন সম্পাদকের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) বুদ্ধিজীবী অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ এর মৃত্যুতে দৈনিক আলোকিত প্রতিদিন এর সম্পাদক শোক প্রকাশ করেছেন। তিনি সম্পাদক মহোদয়ের সরাসরি শিক্ষক ছিলেন। এসময় আলোকিত প্রতিদিন সম্পাদক তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, জাতি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র বিজ্ঞানিকে হারালেন। প্রকৃত বিচারে তিনিই ছিলেন একজন ভালো মানুষের উদাহরণ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত দুইটায় স্ট্রোক করলে অধ্যাপক এমাজউদ্দিনকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেয়া হয়। ভোর ৬টার দিকে মারা যান তিনি। এমাজউদ্দীন আহমদের মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন বলেন, বাদ জুমা রাজধানীর কাঁটাবনে মরহুমের বাসভবন সংলগ্ন বাজমে কাদেরিয়া জামে মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের স্ত্রীর পাশে সমাহিত করা হবে অধ্যাপক এমাজউদ্দীন আহমদকে। ১৯৩২ সালের ১৫ ডিসেম্বর জন্ম নেয়া এমাজউদ্দীন প্রায় আড়াই দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগে অধ্যাপনা করেছেন। পাশাপাশি পালন করেছেন প্রতিটি প্রশাসনিক দায়িত্বও। ছিলেন বিভাগীয় প্রধান, মহসিন হলের প্রভোস্ট, প্রক্টর, প্রো-ভাইস চ্যান্সেলর এবং সবশেষে ভাইস চ্যান্সেলর। ১৯৯২ খেকে ১৯৯৬, এই পাঁচ বছর ভাইস চ্যান্সেলর ছিলেন। এরপর ছ’বছরের কর্মবিরতি শেষে ২০০২ সালে যোগ দেন ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভের ভাইস চ্যান্সেলর পদে। দীর্ঘ ৪০ বছর ধরে তুলনামূলক রাজনীতি, প্রশাসন-ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে গবেষণা করে চলেছেন। এসব ক্ষেত্রে সমগ্র দক্ষিণ এশিয়ায় তিনি বিশেষজ্ঞ হিসেবেও প্রখ্যাত। তার লিখিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। দেশ বিদেশের খ্যাতনামা জার্নালে তার প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধের সংখ্যা শতাধিক।

 

আলোকিত প্রতিদিন/১৭ জুলাই’২০/এসএএইচ

শ্রীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দুস্থদের মাঝে চেক ও ভাতার কার্ড বিতরণ

আলমগীর হোসেন, শ্রীপুর (গাজীপুর): ধর্মীয় শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কার প্রকল্প, বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা, অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে চেক ও ভাতার কার্ড বিতরণ করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন শেষে এসব বিতরণ করা হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফিনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মনজুরুল ইসলামের সঞ্চালনায় বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। শ্রীপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ তদবীরুর রহমান ও শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুয়িদূল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে টেষ্ট রিলিফ (টিআর) কর্মসূচীর মাধ্যমে ১৭৪টি ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন ও সংস্কার কাজের জন্য ৮৩ লাখ টাকার চেক হস্তান্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন হতদরিদ্র পরিবার, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ৮৩টি সাবমারসিবল পাম্প বিতরণ করা হয়েছে। এদিকে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা, অস্বচ্ছল ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়। এসময় তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে ব্যক্তিগত উদ্যোগে একটি করে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুয়িদূল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, প্রহলাদপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, শ্রীপুর উপজেলা কৃষকলীগ নেতা ও শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, শ্রীপুর পৌর কমিউনিটি পুলিশের সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপু, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন বিএ, যুবলীগ নেতা কামরুজ্জামান প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুলাই’২০/এসএএইচ

 

মানিকগঞ্জে ধরা পড়লো এসএসসি পাসের ভূয়া ডাক্তার, জরিমানা ২ লাখ টাকা

প্রতিনিধি,মানিকগঞ্জঃ এসএসসি পাস করে এমবিবিএস ডাক্তার সেজে রোগীদের সাথে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে প্রমোদ চক্রবর্তী নামের একজনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রানা হোসেন নামের এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতেই ওই ভুয়া ডাক্তারকে জরিমানা করা হয়। জানা গেছে, এসএসসি পাস করে এমবিবিএস ডাক্তার সেজে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন মানিকগঞ্জের খাগড়াকুড়ি গ্রামের প্রমোদ চক্রবর্তী নামের ওই প্রতারক। ভিজিটিং কার্ড ও রোগী দেখার ব্যবস্থাপত্রে এমবিবিএস, পিজিটি (সার্জারি), মা ও শিশু রোগে অভিজ্ঞ, মেডিকেল অফিসার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল লিখে চিকিৎসা দিতেন মানিকগঞ্জ ও সাভারের বিভিন্নস্থানে। এমনকি বিভিন্ন অপারেশনও করতেন তিনি। মানিকগঞ্জের গঙ্গাধরপট্রি এলাকার রানা দীর্ঘদিন ওই প্রতারক ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে প্রতারণার শিকার হন। রানা গত ১ জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ কার্যালয়ে ওই ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌসের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে তদন্ত ও শুনানি শেষে গতাকল বুধবার (১৫ জুলাই) অভিযুক্ত নামধারী ডা. প্রমোদ চক্রবর্তীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪৪ ধারায় দুই লক্ষ টাকা জরিমানা আরোপ করেন ভোক্তা অধিদপ্তর, মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। ডাঃ প্রমোদ চক্রবর্তী নিজের ব্যবস্থাপত্রে ব্যবহৃত পদবীর স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি এবং তিনি স্বীকার করেন কোলকাতা থেকে এগার ক্লাস পাস করে অষঃবৎহধঃরাব গবফরপরহব বিষয়ে কোর্স করেন। কিন্তু বিএমডিসির কোন রেজিষ্ট্রেশন নেই, ডা. পদবী, এমবিবিএস (ঢাকা), পিজিটি (সার্জারি), মেডিকেল অফিসার, মা ও শিশু রোগে অভিজ্ঞ ইত্যাদি খেতাব ব্যবহার করে এতদিন প্রতারণা করে আসছিলেন। নিজের স্বীকারোক্তিতে তিনি ভবিষ্যতে আর চিকিৎসা সেবার নামে প্রতারণা করবেনা বলে এই মর্মে মুচলেকা প্রদান করেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযোগকারীকে আরোপিত জরিমানার ২৫% হিসেবে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়েছে। মানিকগঞ্জের আনাচে কানাচে ছদ্মবেশী এধরনের ভূয়া ডাক্তার থেকে সাবধান। এবং এধরণের সুনির্দিষ্ট তথ্য থাকলে মানিকগঞ্জ জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের হট ১৬১২১ নম্বরে অভিযোগ করতে জানানো হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুলাই’২০/এসএএইচ

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি, ৩ হাজার ৮৬ হেক্টর ফসল নিমজ্জিত 

সংবাদদাতা,গাইবান্ধাঃ গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার ২৬টি ইউনিয়নের ১ লাখ ৩০ হাজার মানুষ এখন বন্যা কবলিত। কৃষি বিভাগ জানিয়েছে, চারটি উপজেলায় এ পর্যন্ত ৩ হাজার ৮৬ হেক্টর জমির পাট, আমন বীজতলা, আউশ ধান ও শাকসবজিসহ অন্যান্য ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এদিকে পানিবন্দী পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। ফলে ওইসব মানুষের মধ্যে শুকনো খাবার ও জ্বালানির অভাবে খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকার অনেকে ইতোমধ্যে বাড়িঘর ছেড়ে গরু-ছাগল নিয়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ও উঁচু এলাকায় আশ্রয় নিয়েছে। এদিকে বাঁধে ও উঁচু স্থানে আশ্রিত গবাদি পশুরও খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যার পানি বৃদ্ধির ফলে রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১১৮ সে.মি. এবং ঘাঘট নদীর পানি বিপদসীমার ৯৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য ২১০ মে. টন চাল, ৩ হাজার ৬০০ প্যাকেট শুকনো খাবার, খয়রাতি সাহায্য হিসেবে সাড়ে ১৪ লাখ টাকা ও শিশু খাদ্যের জন্য ২ লাখ টাকা সরকারি ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে।

 

আলোকিত প্রতিদিনি/১৬ জুলাই’২০/এসএএইচ 

 

গাইবান্ধায় আরও ১২ জন করোনা আক্রান্ত

সংবাদদাতা,গাইবান্ধাঃ গাইবান্ধায় আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০৩ জনে। গাইবান্ধা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়। বুধবার (১৫ জুলাই) নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪, সাঘাটায় ১,পলাশবাড়ীতে ১, সুন্দরগঞ্জে ২ ওগাইবান্ধা সদর উপজেলায় ৪ জন রয়েছে। জেলায় করোনায় আক্রান্ত ৫০৩ জনের মধ্যে গোবিন্দগঞ্জে ২০৫,গাইবান্ধা সদরে ৯৮, পলাশবাড়ীতে ৫৯, সাদুল্লাপুরে ৪৬, সাঘাটায় ৩৪, সুন্দরগঞ্জে ৩৭ ওফুলছড়ি উপজেলায় ২৪ জন।

 

আলোকিত প্রতিদিনি/১৬ জুলাই’২০/এসএএইচ

 

 

কুমিল্লার বুড়িচংয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার

সংবাদদাতা,কুমিল্লাঃ কুমিল্লার বুড়িচংয়ে ডাকাত দলের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। বুধবার (১৫ জুলাই) গভীররাতে উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের মহিষমারা সাকিনস্থ ফাইভ স্টার ফিস ফিট ফ্যাক্টরী হইতে পঞ্চাশ ৫০ গজ দক্ষিণে কুমিল্লা টু বিপাড়া পাকা রাস্তার পার্শ্ব হইতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাতদলের সদস্যদের কে গ্রেফতার করে  বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক’র নেতৃত্বাধীন পুলিশ বাহিনী। আজ বৃহস্পতিবারে (১৬ জুলাই) পৃথক  দুটি মামলা রুজু করে গ্রেফতারকৃতদের কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হয়। পুলিশি সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক’র নেতৃত্বে  এস আই নন্দন চন্দ্র সরকার, এসআই মোঃ মিন্নত আলী, এএসআই মোঃ মহসীন আলম, এএসআই মোঃ মেসবাহ আলম, এএসআই মোঃ ওয়াহিদ উল্লাহসহ তার সঙ্গীয় ফোর্স  নিয়ে বুড়িচং থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও রাত্রিকালীন টহল অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ০৪নং ষোলনল ইউনিয়নের মহিষমারা সাকিনস্থ ফাইভ স্টার ফিস ফিট ফ্যাক্টরী হইতে পঞ্চাশ ৫০ গজ দক্ষিণে কুমিল্লা টু বিপাড়া পাকা রাস্তার পার্শ্ব হইতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাতদলের সদস্যদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-১. মোঃ বাবুল হোসেন(৪৪) পিতা-মৃত আরব আলী, মাতা-অফুলা খাতুন গ্রামঃ এতাবারপুর(ওয়ারিশ বাড়ি),থানা- চান্দিনা, কুমিল্লা, ২. মোঃ বিল্লাল হোসেন (৩০) পিতা- জয়নাল আবেদীন প্রধানীয়া মাতা-রেহেনা আক্তার গ্রামঃ ডুব্বী (প্রধানীয় মসজিদ বাড়ী) থানা- মতলব উত্তর, চাঁদপুর, ৩. মোঃ রবিউল আউয়াল জিসান (২৫) পিতা- জয়নাল আবেদীন, মাতা- ছালেহা বেগম, গ্রাম- মহিদপুর (মোল্লা বাড়ী), থানা- বরুড়া, কুমিল্লা, ৪. মোঃ নুরু মিয়া (৬০), পিতাঃ মৃত-  রেজু মিয়া, মাতা- সুফিয়া বেগম, গ্রাম- শিকারপুর(ষোলনল ইউপি), থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশীয় লোহার পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ, ১টি লম্বা কিরিছ, ১টি লোহার তৈরি দা, ১টি লোহার দা, ১টি স্টীলের চাপাতি, ১টি এসএস স্টীলের পাইপ, ১ টি লোহার পাইপ, ১টি লোহার রডসহ গ্রেফতার করেন। থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক(পিপিএম)বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা রুজু করিয়া জেল হাজতে প্রেরণ করা হয়।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুলাই’২০/এসএএইচ

 

 

কক্সবাজারে ১ লক্ষ ৬২ হাজার চারা রোপন ও বিতরণ কর্মসূচীর উদ্বোধন

আবু সায়েম,কক্সবাজারঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন ও বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের প্রতিটি উপজেলায় ২০ হাজার ৩২৫ টি করে মোট ১ লক্ষ ৬২ হাজার ৬০০ টি চারা বিতরণ ও রোপনের কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কক্সবাজার সার্কিট হাউজে কক্সবাজার  দক্ষিণ   বন বিভাগের সহায়তায় একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন কক্সবাজার সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমল এবং  জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় কক্সবাজারেও চারা রোপন ও বিতরণ কর্মসূচীর  কার্যক্রম শুরু হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার দক্ষিণ বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) হুমায়ুন কবির বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১ কোটি চারা রোপন ও বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন। সে প্রেক্ষিতে কক্সবাজারে ১ লক্ষ ৬২ টি হাজার ৬০০ টি চারা   প্রতিটি উপজেলায় ২০ হাজার ৩২৫ টি চারা রোপন করা হবে। আগামী ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে চারা রোপন প্রক্রিয়ার কার্যক্রম সম্পন্ন হবে।  তিনি আরো বলেন, আমাদের সকলের অংশগ্রহণ এবং সহযোগিতায় চারা রোপনের কার্যক্রম সফল করে প্রতিটি চারা যেন জীবিত থাকে সে দিকে নজর দিতে হবে। সবগুলো চারা জীবিত থাকলে বৃক্ষে রুপান্তরিত হলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব লাঘবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বনজ কাঠের চাহিদা  এবং ফলজ ফলের চাহিদার পাশাপাশি পশুপাখির খাদ্যের চাহিদা যোগাতে চারাগাছগুলোর অবদান অনস্বীকার্য। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির, প্রমুখ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য যে, কক্সবাজার জেলায় ১ লক্ষ ৬২ হাজার চারা রোপন ও বিতরণ কার্যক্রম ১৬ জুলাই হতে ১৫ সেপ্টেম্বর এর মধ্যে সম্পন্ন করা হবে।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুলাই’২০/এসএএইচ