আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2543

দেশে করোনায় প্রাণ গেলো আরও ৪১ জনের, শনাক্ত ৩০৫৭

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ৩ হাজার ৫৭ জন শনাক্ত হয়েছেন। ফলে এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ১০ হাজার ৫১০ জনে। একই সময়ে আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪১ জন। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৭০৯ জনে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে করোনা ভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ১৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১২ হাজার ৮৯৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫৭ জন। ফলে এ নিয়ে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১০ হাজার ৫১০ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪১ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭০৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪১ জন। এতে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১৫ হাজার ৩৯৯ জনে। গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ৩৪ জন এবং নারী ৭জন। এদের মধ্যে ২১ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব ৬জন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব ১১ জন, সত্তরোর্ধ্ব ৭জন এবং ৮০ বছরের বেশি বয়সী দুজন। তাদের ১৫ জন ঢাকা বিভাগের, ১৫ জন চট্টগ্রাম বিভাগের, ৫জন রাজশাহী বিভাগের, ৫জন খুলনা বিভাগের এবং একজন রংপুর বিভাগের। বুলেটিনে আরো বলা হয়, করোনার নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৭০ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত রোগী বিবেচনায় এ পর্যন্ত সুস্থতার হার ৫৪ দশমিক ৮২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/২১ জুলাই২০/এসএএইচ

দিনাজপুর সদরে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

পি.সি দাস, দিনাজপুরঃ দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের পশ্চিম শিবরামপুর এলাকার বাসিন্দাদের যাতায়াতে দীর্ঘদিনের চরম ভোগান্তির অবসান ঘটাটে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে। সোমবার (২০ জুলাই) এলাকার বাসিন্দাদের যৌথ উদ্যোগে নিজস্ব অর্থায়নে এ রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়। ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের পশ্চিম শিবরামপুরসহ তেলিপাড়া, ডাংগাপাড়া, দপ্তরীপাড়া, গৌরীপাড়া এবং হঠাৎপাড়া মিলে অত্র এলাকায় প্রায় ৪/৫ হাজার লোকের বসবাস এবং তাদের সকলের যাতায়াতের একটি মাত্র প্রধান রাস্তা এটি। যা স্বাধীনতার পর থেকে অদ্যাবধি কোন সংস্কার না হওয়ায় রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতে পড়তে হয় চরম বিপাকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই ভোগান্তি পৌছে চরমে। বিভিন্ন সময় স্থানীয় সরকারসহ জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও রাস্তার সংস্কারের কোন উদ্যোগই গ্রহণ করেন নাই। এমনি পরিস্থিতিতে আর দুর্ভোগ পোহাতে চায় না এলাকাবাসী। তাই এলাকাবাসীর পক্ষথেকে মোঃ আলমগীর (রুম্মন) এর নেতৃত্বে বায়তুল ইসলাম মসজিদের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আইনুল আবেদীন, মোঃ তোবার আলী, এবং বায়তুল ইসলাম জামে মসজিদের সুপারিনটেনডেন্ট মোঃ মিন্টুসহ অত্র এলাকার বাসিন্দাদের প্রচেষ্টায় রাস্তা মেরামতের কাজ শুরু করেন। রাস্তা সংস্কারের কাজে এগিয়ে আসা এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি দপ্তরসহ স্থানীয় সরকার প্রশাসন, সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে প্রতিটি দপ্তরে আমাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি মেরামতের জন্য আবেদন দেয়ার পরে তারা বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস দিলেও আজ অবধি রাস্তা সংস্কারের কোন সুরাহা আমরা পাইনি। তাই কতদিন আমরা এভাবে কষ্ট করব। সেজন্য নিজস্ব অর্থায়নেই এলাকার বাসিন্দারা মিলে রাস্তাটি সংস্কার করে জানিয়ে দিতে চাই আমরা কারো দেয়া প্রতিশ্র“তির অপেক্ষা করি না। তবে নির্বাচনের আগে দেয়া মিথ্যা প্রতিশ্র“তি দিয়ে জনগণকে আশ্বস্ত করার মধ্যে কোন মহত্ব নেই। প্রকৃত মহত্বই লুকায়িত থাকে বাস্তব জীবনে এবং প্রেক্ষাপটে যদি জনগণের সমস্যার সমাধানে জনপ্রতিনিধিদের উদাত্ত সাড়া পাওয়া যায় তবেই জনগণ সন্তুষ্ট। ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাদশার সাথে পশ্চিম শিবরামপুর এলাকার রাস্তা সংস্কার নিয়ে কথা বলা হলে তিনি বলেন, ইতিপূর্বে রাস্তাটি সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ হতে ২ ট্রলি রাবিশ দেয়া হয়েছে। এটি শুধু এবারই নয় প্রতি বছরই রাস্তাটি বর্ষা মৌসুমে যখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে তখনই এখানে সহযোগিতা করা হয়। তবে আমরা যতটুকু পাই সেটুকু দিয়েই জনগণকে সহযোগিতা করার প্রচেষ্টা চালাই এর বেশি আমাদের করার কিছু থাকে না। উক্ত এলাকায় অবস্থিত এনডিএফ (ন্যাশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) এর হিসাব রক্ষক রিয়াজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, এই রাস্তাটি সংস্কারের জন্য ২০১৯ সালে আমরা স্থানীয় হুইপ ইকবালুর রহিম এমপি’র নিকট পশ্চিম শিবরামপুর এলাকার ১.৫ কিঃমিঃ রাস্তা নির্মাণের আবেদন করেছিলাম, তিনি আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তবে এনডিএফ’র পক্ষ থেকে রাস্তা সংস্কার আমাদের সাধ্যমত সহযোগিতা করেছি। তবে সরকারি উদ্যোগ ছাড়া অস্থায়ীভাবে রাস্তা সংস্কার করে কতদিন ভালো থাকা যায়। এ রাস্তাটি সংস্কারের জন্য যদি স্থানীয় সরকারের সহযোগিতা পাওয়া যায় এবং রাস্তাটি মেরামত হয় তবে অত্র এলাকাবাসীর চলাচলের ভোগান্তি নিরসন হবে।

 

আলোকিত প্রতিদিন/২০ জুলাই’২০/এসএএইচ

কক্সবাজারে ইয়াবাসহ মানবাধিকার ফাউন্ডেশনের শাকিল আটক

আবু সায়েম,কক্সবাজারঃ বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক শাকিলকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জোন। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর কলাতলী ডলফিন মোড়ে অবস্থিত ওয়ার্ল্ড বীচ হোটেল এন্ড রেঁস্তোরার সামনে থেকে ১ হাজার ইয়াবাসহ আটক করে কক্সবাজার জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, মাহমুদুল হক শাকিল (৩৪) রামু থানার ৯নং খুনিয়াপালং ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোস্তাক আহাম্মদের ছেলে। সে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২ জুলাই’২০/এসএএইচ   

 

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত 

প্রতিনিধি,সাভারঃ সাভারের আশুলিয়ায় বাস চাপায় আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইউনুস আলী। এর আগে সোমবার (২০ জুলাই) ভোর ৬ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সামনে এঘটনা ঘটে। আনোয়ারা বেগম বগুড়া জেলার নন্দীগ্রামের বাসিন্দা। তিনি কাশিপুরের সায়মনের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে। পুলিশ জানায়, সকালে লেগুনাযোগে গাজীপুরের জয়দেবপুর এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হন আনোয়ারা বেগম। তাকে ওই এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে নামিয়ে দিলে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। পরে ঢাকাগামী শাহ ফতেহআলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা। আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইউনুস আলী জানান, অভিযোগ না থাকায় নিহতের মরদেহ উদ্ধার করে তার মেয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২০ জুলাই’২০/এসএএইচ

 

দেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু, শনাক্ত ২৯২৮

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা(কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো মোট ২ হাজার ৬৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯২৮ জন। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ সাত হাজার ৪৫৩ জনে। সোমবার (২০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৩২৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩৬২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯২৮ জন। ফলে করোনায় আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ সাত হাজার ৪৫৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ২ হাজার ৬৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯১৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় যে ৫০ জনের মৃত্যু হয়েছে তাদের পুরুষ ৩৫ জন এবং নারী ১৫ জন। এদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব নয়জন, ষাটোর্ধ্ব ২০ জন, সত্তরোর্ধ্ব চারজন, ৮০ বছরের বেশি বয়সী দুইজন ও ৯০ বছরের বেশি বয়সী একজন ছিলেন। তাদের ২১ জন ঢাকা বিভাগের, সাতজন চট্টগ্রাম বিভাগের, পাঁচজন রাজশাহী বিভাগের, ১০ জন খুলনা বিভাগের, দুজন রংপুর বিভাগের, তিনজন সিলেট বিভাগের এবং দুজন ছিলেন বরিশাল বিভাগের। এদের মধ্যে ৪২ জন মারা গেছেন হাসপাতালে এবং আটজনের মৃত্যু হয়েছে বাসায়। বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/২০ জুলাই২০/এসএএইচ

সাভারে র‍্যাব-৪’র অভিযানে ৬ জঙ্গি আটক

প্রতিনিধি,সাভারঃ সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীর ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। রবিবার (১৯ জুলাই) ভোরে সাভারের ভাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জামালপুর জেলার হাবিবুর রহমান বাদশা (৪৮), সাইদুর রহমান সাইদুর (৫৫), মাহবুবুর রহমান দুদু (৫৫), শফিকুল ইসলাম শফিক (৩৭), গোলাম মোস্তফা (৫১) ও রাজশাহী জেলার ওমর ফারুক রুবেল ওরফে সানি (২৮)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত -উল মুজাহিদীর সম্পর্কে জানতে পেরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে জামাত -উল মুজাহিদীর ৬ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জামাত-উল-মুজাহিদীর উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, সাময়িকী, ডিজিটাল কনভারসেশনসহ অপতৎপরতা পরিচালনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। র‌্যাব ৪ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার সাজিদুর রহমান জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত -উল মুজাহিদীর সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

 

আলোকিত প্রতিদিন/১৯ জুলাই’২০/এসএএইচ

 

মানিকগঞ্জে বন্যায় মাছ চাষীদের ক্ষতি ৯ কোটি ২৬ লক্ষ টাকা

সৈয়দ এনামুল হুদাঃ মানিকগঞ্জে বন্যায় বিপুল পরিমাণ মৎস চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মাছ চাষি আমিনুল ইসলাম। চলতি বছর ধারদেনা করে উপজেলার পার তিল্লিতে ১ একর জমিতে দেশীয় জাতের মাছ চাষ করেছিলেন তিনি। সেখানে প্রায় ৫ লাখ টাকার পোনাসহ বিক্রির উপযোগী মাছ ছিল। কিন্তু অতিবৃষ্টি ও বন্যার পানি বৃদ্ধিতে পুকুরগুলো ডুবে গিয়ে সব মাছ ভেসে গেছে। এখন সংসার চালানোতো দূরের কথা, ধারদেনা কীভাবে শোধ করবেন এই নিয়ে চিন্তিত তিনি। শুধু আমিনুল ইসলাম নয়, বন্যার পানিতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানের অসহায় মাছ চাষীদের মাছ ভেসে গেছে। আমিনুল ইসলাম জানান, আমরা কয়েকজন বন্ধুরা অনেক টাকা সুদে ধার করে পুকুরে মাছ চাষ করেছিলাম। এছাড়া মাছের খাবারের দোকানেও বাকি আছে আরও অনেক টাকা। হঠাৎ বন্যায় পুরো এলাকায় পানি উঠে যাওয়ায় পুকুরের সব মাছ ভেসে গেছে। এখন সংসার কীভাবে চলবে আর ঋণের টাকাসহ দোকানের বাকি টাকা পরিশোধ কীভাবে হবে এই নিয়ে চিন্তিত তিনি। মানিকগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ মাষ চাষীদের সম্পর্কে জানতে চাইলে জেলা মৎস অফিসার ড. মোঃ মনিরুজ্জামান আলোকিত প্রতিদিনকে বলেন, বিশ্ব মহামারি করোনা ভাইরাসে যখন মানুষ দিশেহারা ঠিক এই মুহূর্তে বাংলাদেশ ভয়াবহ বন্যার মুখোমুখি হচ্ছে। মানিকগঞ্জ জেলার ৭ উপজেলার মাঝে শিবালয়, দৌলতপুর, হরিরামপুর এবং সাটুরিয়ার মৎস চাষীরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে ঘিওর এবং সিংগাইরে তুলনামূলকভাবে কম ক্ষতি হয়েছে। তিনি বন্যায় জেলার মৎস চাষীদের ক্ষতিগ্রস্ত অবস্থা তুলেধরে জানান, রবিবার (১৯ জুলাই) পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে জেলায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত পুকুরের সংখ্যা হলো ২১০৭ টি, খামার মালিকের সংখ্যা ১৫৪৬ টি, ভেসে যাওয়া মাছের পরিমাণ ৬৩৮ মেট্রিকটন এবং বন্যার পানিতে ভেসে যাওয়া পোনার পরিমাণ ১১২ লক্ষ। সর্বমোট ক্ষতির পরিমাণ উল্লেখ করে তিনি জানান, বন্যায় ভেসে যাওয়া মাছ, পোনা এবং অবকাঠামোসহ ক্ষতির পরিমাণ ৯ কোটি ২৬ লক্ষ টাকা। জেলায় ক্ষতিগ্রস্ত খামারিদের অবস্থা মন্ত্রণালয়ে প্রতিদিন পাঠানো হয় বলে জানান তিনি।

 

আলোকিত প্রতিদিন/১৯ জুলাই’২০/এসএএইচ

মানিকগঞ্জে করোনায় স্বাস্থ্যকর্মীসহ আরও ১৬ জন আক্রান্ত

প্রতিনিধি,মানিকগঞ্জঃ মানিকগঞ্জে ৩ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৬৪ জনে। শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে সিভিল সার্জন অফিসের ডা. রফিকুন্নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় ৩ স্বাস্থ্যকর্মীসহ নতুন ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, সিংগাইর উপজেলায় ৪ জন, শিবালয় উপজেলায় ২ জন এবং হরিরামপুর উপজেলায় ৩ জন রয়েছেন। তিনি আরো জানান, শুধু ১৫ জুলাইয়ে পাঠানো ৬৩ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। নতুন ফলাফলের মধ্যে ১৬ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে ৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। স্বাস্থ্যকর্মীদের মধ্যে মানিকগঞ্জ সদর, শিবালয় ও হরিরামপুর উপজেলার একজন রয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/১৯ জুলাই’২০/এসএএইচ

শিবালয়ের নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারী টাকা আত্মসাতের অভিযোগ

প্রতিনিধি,শিবালয়ঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের বিরুদ্ধে এবার সরকারী টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি গত ২০ জুলাই বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ২০১৮-১৯ অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছত্রীদের জন্য বিশেষ অনুদান মুলধন অনুদান খাত হতে নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের নামে ৩০ হাজার টাকা মোবাইল ব্যাংকিং (বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’) এর মাধ্যমে  প্রদান করা হয়। প্রধান শিক্ষক নিজ মোবাইল নম্বর ০১৬২৪৬৮৫৬৭১ দিয়ে ‘নগদ’ এ হিসাবের মাধ্যমে টাকা উত্তোলণ করে গায়েব করে দিয়েছেন। এ বিষয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহুল আমিন রিমন জানান, নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২০১৮-১৯ অর্থ বছরের সরকারী টাকা আত্মসাতের লিখিত অভিযোগের অনুলিপি পেয়েছি। প্রধান শিক্ষক ইসমাইল হোসেন জানান, টাকা পেয়ে বিদ্যালয়ের কাজে খরচ করা হয়েছে। আবুল কাশেম সাহেব ইতিপূর্বে আমার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। কোনটিই প্রমাণ করতে পারেনি। উল্লেখ্য যে, উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে অবৈধভাবে আদায়কৃত টাকা গ্রহণ করা এবং সরকারী নির্দেশনা অমান্য করে ফেরত না দেয়ারও অভিযোগ রয়েছে।

 

আলোকিত প্রতিদিন/১৯ জুলাই’২০/এসএএইচ

 

 

 

 

কুতুবদিয়া হবে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান-ওসি সফিক

আবু সায়েম,কক্সবাজারঃ কুতুবদিয়া হবে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান রবিবার (১৯ জুলাই) দক্ষিণ ধুরুণ বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  একথা বলেন কুতুবদিয়ার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী। কুতুবদিয়া থানার এসআই মোসলেহ উদ্দিন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ ধূরুন ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ চৌধুরী। জানা যায়, সম্প্রতি নবাগত ওসি যোগদানের পর থেকে জনগনের নিকট প্রত্যক্ষ সেবা নিশ্চিতকরণে কুতুবদিয়ার ৬ ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করে কুতুবদিয়ার অবহেলিত এবং অসহায় মানুষের জন্য সেবার দ্বার উন্মোচন করেছেন তিনি। থানা সূত্রে জানায়, বিট পুলিশিং কার্যক্রমের মৌলিক উদ্দেশ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করা। জনগণ যাতে প্রাপ্য সেবাসমূহ তড়িৎ মুহুর্তে সমাধান পায় সেজন্য বিট পুলিশিং এর উৎপত্তি। সম্প্রতি কুতুবদিয়ায় চৌকস ওসি যোগদানের পর থেকে কুতুবদিয়া থানায় দিন-রাত এক করে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন ওসিসহ তাঁর টিম। ইতোমধ্যে, মাদক উদ্ধার, জলদস্যু গ্রেপ্তার অস্ত্র উদ্ধারসহ অসংখ্য আাসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। জলদস্যু, মাদক ব্যবসায়ীদের জন্য জিহাদ ঘোষণা করেছেন কুতুবদিয়া থানার ওসি। মাদক ব্যবসায়ী, জলদস্যুদের ধরতে প্রতিনিয়ত চালানো হচ্ছে বিশেষ অভিযান, রয়েছে রেড জোন। অনেকে নবাগত ওসির হুঁশিয়ারী শুনে এলাকা ছেড়েছে। বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুতুবদিয়ার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, কুতুবদিয়া হবে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান। নিরাপদ মডেল দ্বীপ হিসেবে পরিণত হবে কুতুবদিয়া। জনগণের সেবা কেন্দ্রে রুপান্তর করা হবে কুতুবদিয়া থানাকে। ইতোমধ্যে যোগদানের পর থেকে মাদক, অস্ত্রধারী এবং জলদস্যুদের বিরুদ্ধে এ্যাকশন শুরু হয়েছে। পুলিশের অভিযানের খবর পেয়ে অনেক সন্ত্রাসী এলাকা ছেড়েছে। কুতুবদিয়া থানা পুলিশ অধিকতর সচেষ্ট রয়েছে নিরাপদ দ্বীপ রুপান্তরে। তিনি আরো বলেন, বিট পুলিশিং এ প্রতিটি  ইউনিয়নে একজন করে সাব- ইন্সপেক্টর দুজন এএসআই এবং একজন কনস্টেবল থাকবে। তারা প্রতিদিন প্রতিটি ইউনিয়নে ঘটনার দ্রুত তড়িৎ সমাধান করে দিবেন এবং অভিযোগ গ্রহণ করবেন। বিট পুলিশিং এর মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড হ্রাস, ইভটিজিং রোধ, বাল্য বিবাহ বন্ধ এবং মাদক অনেকাংশে কমে আসবে। মানুষ পাবে তাঁর প্রাপ্য সেবা। জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে পুলিশি সেবা। এসময় কুতুবদিয়া থানার ওসি ( তদন্ত) আনেয়ার হোসাইন,  দক্ষিণ ধূরুন ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি সাইফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আলোকিত প্রতিদিন/১৯ জুলাই’২০/এসএএইচ