আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 254

সরাইলে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০ 

মোঃ নিশাদুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে কেন্দ্র করে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার সদরের ছোট দেওয়ানপাড়া ও হালুয়া পাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হালুয়া পাড়া গ্রামের তাইম তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ছোট দেওয়ান পাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ছোট দেওয়ান পাড়া গ্রামের শাকিল ও শিপনসহ কয়েকজন হালুয়া পাড়া গ্রামের তাইম ও তার বন্ধুদের মারধর করে। এরই জের ধরে রাতে ছোট দেওয়ানপাড়া ও হালুয়া পাড়া গ্রামের লোকজন দেশীয় টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে যায়।
সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেলের নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে।
এসময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সড়কসহ দোকানপাট। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আইনশৃংঙ্খলা বাহিনী। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম

কুড়িগ্রামে গঙ্গাধর নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত

জি এম রাশেদুল ইসলাম:
কুড়িগ্রামের নাগেশ্বরীর গঙ্গাধর নদীর তীব্র ভাঙ্গন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ভাঙ্গন কবলিত এলাকাবাসী। শনিবার দুপুরে কচাকাটা ইউনিয়নের মধ্য ধনীরামপুর এলাকায় গঙ্গাধর নদীর তীরে অনুষ্ঠিত মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, এ নদীর পূর্বতীরের ধনিরামপুর, মধ্য ধনিরামপুরসহ তিনটি ওয়ার্ডের দুই কিলোমিটার ব্যাপি ভাঙ্গনে মুখে পড়ে। ইতিমধ্যে শতাধিক ঘরবাড়ি, হাজার হাজার বিঘা আবাদী জমি বিলিন হয়েছে। ভাঙ্গনের হুমকিতে আছে পল্লী বিদ্যুতের সাবমেরিন ক্যাবল পয়েন্ট, বসতভিটাসহ সদ্য নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।
মানববন্ধনে বক্তব্য দেন কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ আল-আমীন, সাবেক চেয়ারম্যান হাসেম আলী সরকার, কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ অনেকে। দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের দাবী করেন বক্তারা।
আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম

জিনোদপুর স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে কেউ পাস করেনি! 

মোঃ আনোয়ার হোসেন:
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ফলাফলে শুধু অভিভাবক নয় নবীনগরবাসী ও চরম হতাশ। গতকাল (১৬/১০/২৫) কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলামের ফলাফল বিবরণীতে জানাযায়- কুমিল্লা শিক্ষা বোর্ডে এইসএসসি (২০২৫) পরীক্ষায় পাশের হার ৪৮.৮৬% হলেও উক্ত প্রতিষ্ঠানের পাশের হার শূন্য। অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি। কুমিল্লা বোর্ডে ৬টি জেলার ১৯২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯৯ হাজার ৫৭৬ জন এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৮ হাজার ৬৫৭ জন। উল্লেখ্য জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।  সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন- শিক্ষক সংকট, একাডেমিক দুর্বলতা, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও পর্যাপ্ত প্রস্তুতির অভাব- এ সব কারণেই ফলাফল বিপর্যয়ের জন্য দায়ী।  এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান গোলাম সাদেকের ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেন নাই।
 নবীনগর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল- মামুনের নিকট ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন-“প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ফলাফলের বিপর্যয়ের মূল কারণ হলো শিক্ষক-স্বল্পতা, তারপরও আমি প্রতিষ্ঠান প্রধানের নিকট ফল বিপর্যয়ের কারণ লিখিত ভাবে জানতে চাইব। কোন গাফিলতি থাকলে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি এন.টি. আর. সি. এ এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চারজন শিক্ষককে নিয়োগ দিয়েছেন”। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা  জুলফিকার হোসেন বলেন- “ফলাফল বিশ্লেষণ করে আমরা শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ফলাফল না হয়, সে জন্য দুর্বল প্রতিষ্ঠান গুলোর একাডেমিক তদারকি বাড়িয়ে শিক্ষকদেরকেও জবাবদিহির আওতায় আনব”।
আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম

রিয়া মনিকে তিন তালাক দিয়ে ‘জুতাপেটা’র কথা বললেন আলম!

বিনোদন, সাম্প্রতিক সময়ের সবচেয়ে চমকপ্রদ ঘটনার সঙ্গে যুক্ত হলো বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের নাম। নারী ভক্তদের হাতে দুধ দিয়ে গোসল করার পর সাংবাদিকদের কাছে এবার অদ্ভুত মন্তব্য করলেন তিনি। সেখানে তিনি জানান, দুধ দিয়ে গোসলের পর রিয়া মনিকে তিন তালাক দিয়েছেন। তাকে আর কখনো নিজের স্ত্রী দাবি করবেন না। হিরো আলম সাংবাদিকদের কাছে বলেন, ‘যদি কোনোদিন রিয়া মনিকে বউ দাবি করে আপনাদের বা মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা করবেন আপনারা।

এই মন্তব্যের মাধ্যমে তিনি রিয়া মনিকে ডিভোর্স দিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করেছেন। সেইসঙ্গে মন্তব্যটি বেশ হাস্যরসের জন্ম দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আজ শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে স্ত্রী রিয়া মনিকে মৌখিক ভাবে তিন তালাক দেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

টমাহক পেলেন না জেলেনস্কি, যুদ্ধ শেষ করার উদ্যোগে আগ্রহী ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্রবিশেষ করে দূপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাওয়ার আশায়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেনতিনি এখন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ নয়,বরং যুদ্ধ শেষ করার উদ্যোগে বেশি আগ্রহী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দুই ঘণ্টার বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেনআমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেছিযুদ্ধ এখনই থামাও। ফ্রন্টলাইনে থেমে যাওসবাই ঘরে ফিরে যাও। হত্যাযজ্ঞ থামাও।

ট্রাম্প আরও বলেছেনতিনি শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে বৈঠক করবেন। নতুন করে প্রশ্ন উঠেছেযুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দেবেনাকি শান্তিচুক্তির দিকে যাবে।

তিনি বলেনআমি মনে করিজেলেনস্কি শান্তি চানপুতিনও চান। এখন তাদের একটু মিলেমিশে চললেই হয়।তবে জেলেনস্কি স্পষ্ট ভাষায় বলেছেনযুদ্ধবিরতি সহজ নয়। আমরাও চাই যুদ্ধ থামুককিন্তু পুতিন তা চায় না।বৈঠকে জেলেনস্কি জানানইউক্রেনের হাতে হাজার হাজার ড্রোন আছে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলার জন্যকিন্তু মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র দরকার। তিনি বলেনআমাদের কাছে টমাহক নেইতাই এগুলো দরকার।

জবাবে ট্রাম্প বলেনআমরা চাই না তোমাদের টমাহক প্রয়োজন হোক। আমরাও এগুলো নিজেদের সুরক্ষায় রাখতে চাই। বৈঠক শেষে জেলেনস্কি সাংবাদিকদের বলেনআলোচনা ফলপ্রসূ ছিলকিন্তু আমি বাস্তববাদী। যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের তীব্রতা বাড়াতে চায় না। তিনি আরও জানানট্রাম্প যেন পুতিনকে চাপ দেন যুদ্ধ থামাতেসেটাই এখন তার প্রত্যাশা।

ট্রাম্পের শান্তির পথে অবস্থান ইউরোপীয় দেশগুলোতেও নতুন উদ্বেগ তৈরি করেছে। তারা আশঙ্কা করছেট্রাম্প হয়তো এমন একটি চুক্তি করবেন যা রাশিয়ার পক্ষে যেতে পারে। ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র বলেনযদি এই আলোচনায় শান্তির সুযোগ থাকেআমরা তা স্বাগত জানাই।

বিশ্লেষকদের মতেএই বৈঠক জেলেনস্কির প্রত্যাশামতো হয়নি। যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক এবং আইআইএসএসএর জ্যেষ্ঠ ফেলো মাইকেল কার্পেন্টার বলেনওয়াশিংটনের বর্তমান নীতিতে রাশিয়ার ওপর বাড়তি চাপ দেওয়ার ইচ্ছা নেই। ট্রাম্পের অবস্থান সেটাই প্রমাণ করে।

ট্রাম্প অবশ্য জেলেনস্কির প্রতি প্রশংসা জানাতে ভোলেননি। এক পর্যায়ে তিনি বলেনতিনি আজ খুবই স্টাইলিশ একটি গাঢ় রঙের জ্যাকেট পরেছে। আগেও অনেকে বলেছিল সে জ্যাকেট পরে না। এখন দেখুনদারুণ লাগছে।

রাশিয়ার সঙ্গে বৈঠক নিয়ে ট্রাম্প বলেনআমাকে অনেকে বোকা বানানোর চেষ্টা করেছেকিন্তু আমি সব সময়ই ভালোভাবে বেরিয়ে এসেছি। এবারও দেখুন কী হয়।

এদিকে রাশিয়া দাবি করেছেতারা এ বছর ইউক্রেনের প্রায় পাঁচ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করেছেযা দেশটির মোট ভূখণ্ডের এক শতাংশ। তবে ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি বলেছেনরাশিয়ার সর্বশেষ হামলা ব্যর্থ হয়েছে।

বিশ্লেষক ম্যাক্স বার্গম্যানের মতেপুতিন এখন মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ রাখতে সময় ক্ষেপণ করছেন। ইউক্রেনের সামরিক সংস্থা কাম ব্যাক অ্যালাইভএর বিশ্লেষক মাইকোলা বিয়েলেস্কভ বলেনটমাহক পেলে ইউক্রেন অন্তত রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করতে পারত।

আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম

সাদুল্লাপুর প্রাণিসম্পদ অফিসে একটি গরুর হার্নিয়া অপারেশন সম্পন্ন

সাদুল্যাপুর প্রতিনিধি মোঃ ফিরোজ প্রধান। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসে গবাদি পশুর চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। স্থানীয় কৃষক ও পশুপালকদের সেবায় এখন নিয়মিতভাবে গবাদি পশুর বিভিন্ন জটিল রোগের অপারেশন, চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ শনিবার ১৮ অক্টোবর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে একটি গরুর বাছুরের হার্নিয়া অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।
অপারেশনটি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন জনাব আব্দুল্লাহিল কাফি। সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন লাইভস্টক অফিসার ডা. নুরুন্নবী প্রধান। অপারেশনের সময় সর্বোচ্চ সতর্কতা ও আধুনিক চিকিৎসা প্রটোকল অনুসরণ করা হয়, যার ফলে অপারেশনটি সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয় এবং বাছুরটি বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম বলেন, “আমরা সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসে গবাদি পশুর সব ধরনের চিকিৎসা ও অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে আসছি। এটি জনগণের জন্য উন্মুক্ত একটি সেবা। গ্রামের সাধারণ কৃষক, খামারি বা পশুপালক যে কেউ আমাদের কাছে এসে সেবা নিতে পারেন। আমরা চাই, মানুষ যেন পশুর চিকিৎসা নিয়ে আর কষ্ট না পায় বা অদক্ষ হাতে চিকিৎসা করাতে গিয়ে ক্ষতিগ্রস্ত না হয়।”
“বর্তমানে আমাদের অফিসে প্রশিক্ষণপ্রাপ্ত পশু চিকিৎসক ও সার্জনরা নিয়মিতভাবে কাজ করছেন। প্রয়োজনীয় ওষুধ, টিকা, সার্জিক্যাল উপকরণ এবং চিকিৎসা সামগ্রীও আমরা সরকারিভাবে পাচ্ছি। ভবিষ্যতে এই সেবার পরিসর আরও বাড়ানো হবে, যাতে উপজেলা জুড়ে কোনো পশু চিকিৎসা থেকে বঞ্চিত না থাকে।
প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলায় প্রতি মাসেই একাধিক পশুর বড় ও ছোট অপারেশন সম্পন্ন হচ্ছে — যার মধ্যে হার্নিয়া, আঘাতজনিত ক্ষত, জরায়ু সমস্যা, থানা অপারেশন, হাড় জোড়া, এবং পেটের টিউমার অপারেশনও রয়েছে। এসব সেবায় সাধারণ খামারিরা উপকৃত হচ্ছেন এবং ধীরে ধীরে সরকারি পশু চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা বাড়ছে।
স্থানীয় কৃষকরা জানান, আগে পশু অসুস্থ হলে দূর দূরান্তে বেসরকারি ক্লিনিকে যেতে হতো, যেখানে খরচ বেশি এবং চিকিৎসকও সবসময় পাওয়া যেত না। কিন্তু এখন উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকেই তারা সহজে, দ্রুত ও বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের সেবা পাচ্ছেন। সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের ফলে এলাকার পশুসম্পদ সুরক্ষিত হচ্ছে, দুধ ও মাংস উৎপাদন বাড়ছে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। সরকারি এই উদ্যোগকে আরও টেকসই করতে স্থানীয় প্রশাসন, খামারি ও জনগণের সহযোগিতা কামনা করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম।
আলোকিত প্রতিদিন/এপি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

আলোকিত প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

১৮ অক্টোবর শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।

dhakapost

বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।

সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে জানিয়ে সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম

দেবিদ্বারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে উলামা সম্মেলন অনুষ্ঠিত

নাজমুল হাসান:

কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে “উলামা সম্মেলন–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।  ১৮ অক্টোবর শনিবার সকালে দেবিদ্বার উপজেলা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হযরত মাওলানা আব্দুর রশিদ পীর সাহেবের সভাপতিত্বে, দেবিদ্বার উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা রুহুল আমিন সরকার এর সঞ্চালনায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মোহাদ্দিস মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার আমির অধ্যাপক আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব সাইফুল ইসলাম শহীদ,কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি এবং কুমিল্লা-৪ আসনের এমপি পদপ্রার্থী; মাওলানা মুফতি আমিনুল ইসলাম, অধ্যক্ষ আড়াইবাড়ি সাঈদিয়া কামিল মাদ্রাসা; অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, সহকারী সেক্রেটারি কুমিল্লা উত্তর জেলা; মাওলানা মুফতি মহিউদ্দিন, ফকীহ, তালিমুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা; মাওলানা মিজানুর রহমান আতিক, ওলামা সভাপতি কুমিল্লা উত্তর জেলা; অধ্যাপক শহিদুল ইসলাম, আমির দেবিদ্বার উপজেলা; জনাব ফেরদৌস আহমেদ, আমির দেবিদ্বার পৌরসভা এবং মো. মামুনুর রশীদ, দেবিদ্বার পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী।
সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী সমাজব্যবস্থা ন্যায়, ভ্রাতৃত্ব, সমতা ও পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করে গঠিত। ইসলাম মানুষকে একে অপরের অধিকার রক্ষা করতে, সততা ও পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করতে এবং সমাজে অন্যায়, জুলুম ও দুর্নীতি থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। একটি আদর্শ সমাজ তখনই গড়ে ওঠে যখন ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবাই আল্লাহভীতির ভিত্তিতে কাজ করে। কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী সমাজ পরিচালনা করলে তবেই সেখানে প্রকৃত শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। উলামারা সমাজের পথপ্রদর্শক। তাঁরা ইসলামের জ্ঞান প্রচার করেন, মানুষকে সঠিক পথে আহ্বান জানান এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সত্যের কথা বলেন।
আরো বলেন, বর্তমান যুগে উলামাদের দায়িত্ব শুধু মসজিদ বা মাদ্রাসা পর্যন্ত সীমাবদ্ধ নয়; সমাজ, শিক্ষা, অর্থনীতি ও রাজনীতি—সবক্ষেত্রে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা অপরিহার্য। তাঁরা যদি জ্ঞান, সাহস ও ঐক্যের মাধ্যমে মানুষের কাছে ইসলামের বাস্তব রূপ তুলে ধরেন, তবে সমাজে নৈতিক জাগরণ ঘটবে। ইসলামী আদর্শে সমাজ গঠন, নৈতিকতা, উলামাদের দায়িত্ব এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওলামা-মাশায়েখ, মাদরাসা শিক্ষক ও জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম

ঘাটাইলে ৩৩তম গোলজার হোসেন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

রহাত সরকার:
টাংগাইলের ঘাটাইলে ৩৩তম গোলজার হোসেন শিক্ষাবৃত্তি নগদ অর্থ ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত। ১৮ অক্টোবর শনিবার বেলা ১১টায় গোলজার হোসেন শিক্ষা ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন আয়োজনে গোলজার হোসেন ব্রিলিয়ান্ট স্কুল প্রাঙ্গনে  আনন্দ ঘন পরিবেশে শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
ঘাটাইলের বিশিষ্ট শিক্ষা অনুরাগী  ও সমাজসেবক আলহাজ্ব গোলজার হোসেন মিয়া ১৯৯০সালে সর্বপ্রথম এই শিক্ষাবৃত্তি চালু করেন। ঘাটাইল উপজেলা সহ আশেপাশের উপজেলা গুলোতেও এই শিক্ষাবৃত্তি চালু আছে। আলহাজ্ব গোলজার হোসেনের মৃত্যুর পর তার ছেলে আমেরিকা প্রবাসী সাদিকুল ইসলাম সুমন এই শিক্ষাবৃত্তি এখনো চালু রেখেছেন। এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা সব সময় শিক্ষার মান উন্নয়ন ও সমাজের সার্বিক উন্নয়নের চিন্তা করতেন। আমি আমার বাবার সেই সব স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করে যাচ্ছি।
খন্দকার তাহাজ্জত হোসেনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল গোলজার হোসেন শিক্ষা ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সাদিকুল ইসলাম সুমন।আরো উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সদস্য সচিব মো: আবুল হাশেম আহমেদ সহ ঘাটাইলের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম

নেত্রকোণার কলমাকান্দায় মাদক ব্যবসায়ী,মাদকসেবী ও চোরাকারবারীদের নির্মূলের দাবিতে মানববন্ধন

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় মাদক ব্যবসায়ী,মাদকসেবী, চোরাকারবারীদের নির্মূল তাদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(১৭অক্টোবর)  বিকেলে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী রংছাতী ইউনিয়নের সীমান্তে জিরো পয়েন্ট এলাকায় প্রায় ৩কিলোমিটার সীমান্ত  সড়ক জুড়ে রংছাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনে বিএনপি কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একটি প্রতিবেশী দেশ সু কৌশলে সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক পাচার করছে। মাদকের ভয়াবহ ছোবলে দেশের যুব সমাজ ক্রমশ অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। মাদকের কারনে পারিবারিক ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। বিএনপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিএনপি যদি জনগনের রায়ে আগামীতে সরকার গঠন করতে পারে তাহলে কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলাকে মাদক মুক্ত উপজেলা হিসাবে গড়ে তোলা হবে।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক ও লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক ও রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান পাঠান বাবুল, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ সভাপতি কলি আক্তার, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, রংছাতি ইউনিয়ন বিএনপির সভাপতি রোকন পাঠান, সাধারণ সম্পাদক মোঃ তাজামুল হোসেন, রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নাজমুল হোসেন,  সদস্যসচিব মোঃ আল মামুন ও বিএনপি নেতা মানিক মিয়া প্রমূখ। মানববন্ধনে ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে।মানববন্ধনে বক্তারা,  সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধ, মাদকের বিস্তার রোধ, মাদক পাচারের সাথে জড়িত মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার এবং মাদক সেবীদের সামাজিক ভাবে বয়কট করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম