আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 253

অজুহাত দিতে চান না ক্যারিবীয় অধিনায়ক

ক্রীড়া ডেস্ক:

ঘরের মাঠে যেকোনো দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ সবসময় ফেভারিটের কাতারে থাকে। নিজেদের মাটিতে তুলনামূলক নিয়মিত পারফর্মও করেন ক্রিকেটাররা। যদিও সবশেষ কয়েকটি ওয়ানডে সিরিজ ব্যাটারদের অধারাবাহিকতায় বাংলাদেশ দল নিজেদের হারিয়ে খুঁজছিল। সেই দুর্দশা কাটানো এবং র‌্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানে হারিয়েছে মেহেদী মিরাজের দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেটকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না বলে জানিয়েছেন সফরকারী অধিনায়ক শাই হোপ, ‘স্পিনারদের জন্য সাহায্য ছিল উইকেটে। রিশাদ দারুণ লাইন এবং লেংথে বল করেছে। ফলে তাকে খেলাটা কঠিন ছিল আমাদের জন্য। ব্যাটাররা এমন স্পিন উইকেটে সংগ্রাম করেছে। তবুও দুই ওপেনার দারুণ শুরু এনে দিয়েছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল। সহজ ছিল  স্পিনারদের জন্য।’

কন্ডিশন অনুযায়ী মানিয়ে নিয়ে ভুল শোধরাতে চান এই ক্যারিবীয় তারকা, ‘আমি শুধু বলব চ্যালেঞ্জিং ছিল। ব্যাটার হিসেবে কাজটা সহজ নয়। অবশ্যই তাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে। ভালোভাবে কন্ডিশন কাজে লাগিয়েছে। ব্যাটাররা নিজেদের কাজ করেছে। তাদের ওপর আমাদের বিশ্বাস আছে, তারা কাজটা করতে পারবে। শুরুটা যেভাবে ভালো করলাম এরপর আমরা খেই হারিয়েছি, এমনটা চাইনি। চেয়েছিলাম শুরুর ভালোটা ধরে রাখতে। চেষ্টা করব দ্বিতীয় ম্যাচে যেন এমন ভুল না হয় এবং সিরিজে ফিরতে পারি।’

টানা ম্যাচ খেলা এবং ভিন্ন ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ প্রসঙ্গে হোপের অভিমত, ‘সবজায়গাতেই চ্যালেঞ্জ আছে। ভিন্ন ভিন্ন ফরম্যাট, ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলা আমার জন্য কঠিন। অনেকে ক্যারিবিয়ান থেকে এসে এখানে খেলছে। ফলে রিকভারির ব্যাপার থাকে। খারি (পিয়েরে) দারুণ ধারাবাহিক ছিল। হয়তো ফাইফার পায়নি, তবে বেশ ভালো করেছে। সে সিপিএলেও উজ্জ্বল ছিল। আশা করি ওয়ানডে ফরম্যাটে আমরা দ্রুতই ফিরবে।’

উভয় দলকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার ছিল বলে মনে করেন হোপ। একইসঙ্গে এখান থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় উইন্ডিজ দলনেতার কণ্ঠে, ‘সারফেস চ্যালেঞ্জিং ছিল। ব্যাট করাটা দুই দলের জন্যই কঠিন ছিল। মাঝে তো আর পিচ পরিবর্তন হয়নি। বাংলাদেশি স্পিনাররা লাইন-লেংথে দারুণ ধারাবাহিক ছিল। ফলে আমাদের কাজটা কঠিন হয়ে গেছে। আমাদের পরের ম্যাচে আরও নিখুঁত হয়ে এসে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।’

আলোকিত প্রতিদিন/১৯অক্টোবর ২০২৫/মওম

  পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ১৯ অক্টোবর রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে পর্যটকরা রাত্রিযাপন করতে পারবে কি-না সেই বিষয় পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৯ মাসের জন্য বন্ধ হয় সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ। যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে। বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচলও। সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ থাকায় সুনসান নীরবতা জেটিঘাটে। জাহাজে বেকার সময় পার করছেন কর্মচারীরা।

সরকারের তরফ থেকে জানানো হয়, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতেই ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।  স্থানীয় জনগণ কেন্দ্রিক সেন্ট মার্টিনকে পর্যটন কেন্দ্রে রূপ দেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/১৯অক্টোবর ২০২৫/মওম

ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মায় অগ্নিকাণ্ড, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

মামুন আহমেদ জয় : ঢাকার ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করা হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। এতে ভবনের আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে। ধামরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তিনটি ইউনিট এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/এপি

শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি!

বিশেষ প্রতিনিধি, শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধি করেছে সরকার। রবিবার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগ সম্মতি প্রদান করেছেন।

সেখানে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদান করা হয়েছে। শর্তসমূহে উল্লেখ করা হয়—উক্ত বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে; বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১’, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে।

এছাড়া বর্ণিত ভাতাদি বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীগণ কোনো বকেয়া প্রাপ্য হবেন না; ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে; এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন; প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও জারি করে জি.ও-এর ৪ (চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য প্রেরণ করতে হবে। এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ হতে কার্যকর হবে। উল্লেখ্য, বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকরা গত ৮ দিন যাবত আন্দোলন করে যাচ্ছেন। গতকাল শনিবারও তারা আমরণ অনশনের পাশাপাশি কালো পতাকা মিছিল করেছেন। আজ রবিবার দুপুর ১২টায় শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি হাতে ভুখা মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছিলেন শিক্ষকরা। এমন প্রেক্ষাপটে তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার।

আলোকিত প্রতিদিন/এপি

কোন চক্রান্তই নির্বাচন বানচাল করতে পারবে না:এ টি এম আব্দুল বারী ড্যানী 

শহীদুল ইসলাম রুবেল:
জাতীয় নির্বাহী কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে ঘোষণা এসেছে তা বানচাল করতে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।
সেই ষড়যন্ত্র সফল করতে দেওয়া হবে না। জনগণ এখন নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিলো, আছে ও থাকবে ইনশাআল্লাহ।
১৮ অক্টোবর শনিবার দুপুরে নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লক্ষীগঞ্জ ইউনিয়নে লিফলেট বিতরণ কালে  এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এবার নতুন প্রজন্মের ভোট দেয়ার সুযোগ এসেছে, তাদের উৎসাহ-উদ্দীপনা এতটাই প্রবল যে, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে সফল করতে পারবে না।’
মানুষের প্রত্যাশা যোগ্য প্রার্থীরাই নমিনেশন পাবে এবং সংসদে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে। আমরা চাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি বেছে নিতে পারবে।’
এ সময় সদর ও বারহাট্টা উপজেলা বিএনপিসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম

গাজীপুরে চোর সন্দেহে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যা, আটক ২

বিশেষ প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বোর্ডবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় চুরির সন্দেহে এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোরের নাম হাসান (১৬)। তার পিতা মো. কবির ও মাতা মমতাজ বেগম— গ্রামের বাড়ি বিশ্বনন্দি, সদর থানা, চাঁদপুর জেলা।
নিহত হাসান পরিবারের সঙ্গে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় মাসুদ খানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক বিরোধের জেরে হাসান ও তার ভাই গত ৮ অক্টোবর বাড়ি ছেড়ে বোর্ডবাজার বড় মসজিদের বারান্দায় অবস্থান করছিলেন।
১০ অক্টোবর শনিবার ফজরের আজানের সময়, তারা পাশের দেলোয়ারের বাড়িতে হাত-মুখ ধোয়ার জন্য গেলে চোর সন্দেহে দেলোয়ারসহ কয়েকজন তাদের ধরে ফেলে।
পরে দুই ভাইকে বেঁধে বেধড়ক পিটুনি দেওয়া হয়। এ সময় বড় ভাই পালিয়ে গেলেও হাসান পালাতে পারেননি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে উত্তরার একটি বেসরকারি হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আট দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৮ অক্টোবর শনিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
দুপুরে মরদেহ বোর্ডবাজার এলাকায় পৌঁছালে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায়।
এ বিষয়ে জিএমপি গাছা থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে সালাউদ্দিন ও সাকিল নামে দুইজনকে আটক করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম

৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির শোডাউন

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ঢাকা মহানগর উত্তর জাসাসের আহবায়ক মো. শরিফুল ইসলাম স্বপনের মোটরসাইকেল শোডাউন ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শনিবার নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে মোটরসাইকেলের বহর নাগরপুর ও দেলদুয়ার
উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মোটরসাইকেল শোডউনকালে দুই উপজেলার বিভিন্নস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।
ওই মোটরসাইকেল শোডাউন ও ৩১ দফা বাস্তবায়নের জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষে লিফলেট বিতরণকালে নাগরপুর উপজেলা বিএনপির সহ–সভাপতি লিয়াকত মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ছাত্রদলের আহবায়ক মীর খালেক মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির সহ সহস্রাধিক মোটরসাইকেলে ২-৩জন করে নেতাকর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।
এ সময় ঢাকা মহানগর উত্তর জাসাসের আহবায়ক ও টাঙ্গাইল-৬ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি মো. শরিফুল ইসলাম স্বপন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং সকল শ্রেণি-পেশার মানুষের সমস্যা ও তা সমাধানের উপায় বলে দেওয়া হয়েছে।
তিনি জানান, দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হতে পারলে তিনি নাগরপুর ও দেলদুয়ার উপজেলার গণমানুষের মৌলিক অধিকার আদায়ের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে দুই
ডজনেরও বেশি মনোনয়ন প্রত্যাশি বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে লিফলেট বিতরণ, সাড়ম্বরে দলীয় কর্মসূচি পালন, উঠান বৈঠক, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান সহ নানাভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সাতকানিয়ায় মাঠে বিএনপি

চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১নং চরতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর শুক্রবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীসের পক্ষে সমর্থন আদায় ও জনগণের মাঝে দলের ঘোষিত কর্মসূচি প্রচার করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী, মা-মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, সাতকানিয়া উপজেলা বিএনপি’র সদ্য সাবেক সফল আহ্বায়ক, বারবার কারানির্যাতিত জননেতাআলোজ্বলা জামাল হোসেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন— সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদার, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের বিএসসি, পৌরসভা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আকবর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আরমান চেয়ারম্যান, ১নং চরতী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব আবু ছৈয়দ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন শামীম সিকদার, ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এহসানুল করিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাজাহান, নাছির উদ্দীন, আবু তাহের, তৌহিদুল ইসলাম, ছগির আহমদ, মোক্তার হোসেন, শহিদুল ইসলাম, আবদুর রহমান, ছৈয়দুল হক, জাহাঙ্গীর আলম, ফরিদুল আলম, মোহাম্মদ শফিক, ইকবাল হোসেন রুবেল, আনিসুর রহমান আনাস, আজিমুর রহমান আজিম, মোহাম্মদ আবিদ প্রমুখ।

এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম

আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে সোনারগাঁয়ে মহিলা দলের গনসংযোগ 

ফয়সাল আহমেদ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি  আজহারুল ইসলাম মান্নান এর নির্দেশে জামপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে মহিলা দলের গনসংযোগ।
সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল এর তত্বাবধানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু,সোনারগাঁ উপজেলা জাসাস এর সভাপতি আমির হোসেন,সোনারগাঁ উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা  ওমর ফারুক,সোনারগাঁ উপজেলা বিএনপির সহ ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আক্তার হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সুমন মোল্লা, কবির হোসেন, মোঃ জামান, নাজমুর হক সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহ আলম, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন  জামপুর ইউনিয়ন যুবদল নেতা আপেল ,সোনারগাঁ উপজেলা মহিলা দলের নেত্রী সুমি আক্তার, নিলু আক্তার,রাবেয়া আক্তার সহ সোনারগাঁ উপজেলা মহিলাদলের শতাধিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম

সরাইলে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০ 

মোঃ নিশাদুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে কেন্দ্র করে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার সদরের ছোট দেওয়ানপাড়া ও হালুয়া পাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হালুয়া পাড়া গ্রামের তাইম তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ছোট দেওয়ান পাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ছোট দেওয়ান পাড়া গ্রামের শাকিল ও শিপনসহ কয়েকজন হালুয়া পাড়া গ্রামের তাইম ও তার বন্ধুদের মারধর করে। এরই জের ধরে রাতে ছোট দেওয়ানপাড়া ও হালুয়া পাড়া গ্রামের লোকজন দেশীয় টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে যায়।
সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেলের নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে।
এসময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সড়কসহ দোকানপাট। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আইনশৃংঙ্খলা বাহিনী। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম