আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2530

গাইবান্ধা শহরে ফোরলেন প্রকল্প বাস্তবায়নে অবকাঠামো অপসারণ শুরু

সংবাদদাতা, গাইবান্ধাঃ গাইবান্ধা শহরে যানজট নিরসনের লক্ষ্যে ফোরলেন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। শহরের ১নং রেলগেট থেকে পূর্বদিকের ডিবি রোড, কাচারী বাজার, পুরাতন জেলখানা ও পুরাতন বাজার এলাকা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের দু’পাশের দোকানপাটসহ সকল অবকাঠামো অপসারণের কাজ শুরু হয়েছে। রাস্তার দু’পাশের বড় গাছপালা কেটে অপসারণ করা হয়েছে। সেইসঙ্গে বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটিও পর্যায়ক্রমে অপসারণ ও স্থানান্তরের কাজ করা হবে। প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক থেকে ডিবি রোড, পুরাতন জেলখানার মোড় হয়ে পুরাতন বাজারের পূর্বদিকের গেট পর্যন্ত শহর ফোরলেন প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এছাড়া এ প্রকল্পের আওতায় পূর্বদিকে বালাসীঘাট এবং পশ্চিমদিকে পলাশবাড়ি উপজেলা মোড় পর্যন্ত পুরাতন সড়কটি আরও সম্প্রসারিত হবে। বাসটার্মিনালের পশ্চিম পাশ থেকে ডিভাইডারসহ ডিসি অফিস হয়ে পুলিশ সুপারের অফিস পর্যন্ত ফোরলেন প্রকল্পের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং পলাশবাড়ি উপজেলা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ করা হয়েছে। গাইবান্ধা সড়ক ও জনপদ অফিস সুত্রে জানা যায়, গাইবান্ধা শহরের যানজট নিরসনে ১৫৭ কোটি টাকা ব্যয়ে ফোরলেন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। শুধু নির্দিষ্ট এলাকার সড়ক ৬৬ ফুট প্রশস্থ করে ফোরলেন করা হবে। এছাড়া সড়কের উভয় পাশে পথচারী চলাচলের জন্য ফুটপাত, সড়কের মাঝে ডিভাইডার ও তাতে সুন্দর নান্দনিক ফুলের বাগান এবং কাচারী বাজার মসজিদ সংলগ্ন মোড়ে একটি গোল চত্ত্বর ও দৃষ্টিনন্দন ফোয়ারা গড়ে তোলা হবে। এই প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ এবং জমি সংলগ্ন অবকাঠামোর মূল্য পরিশোধ বাবদ ব্যয় হবে মোট ১১০ কোটি টাকা। ইতোমধ্যে জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং অধিগ্রহণকৃত জমি ও জমি সংলগ্ন অবকাঠামোর মূল্য পরিশোধ করার কাজ অব্যাহত রয়েছে।

 

আলোকিত প্রতিদিন/১০ আগস্ট’২০/এসএএইচ

মানিকগঞ্জে প্রশিক্ষিত যুবকদের মাঝে বঙ্গবন্ধু যুব ঋণ’র চেক বিতরণ

প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জে ‘কর্মসংস্থান ব্যাংক’ শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রশিক্ষিত যুবকদের মাঝে  ” বঙ্গবন্ধু যুব ঋণ  ” নামে চেক বিতরণ করেছে। সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে কর্মসংস্থান ব্যাংকের মানিকগঞ্জ শাখা কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কামরুন নাহার সিদ্দীকা,যুগ্ম সচিব,আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,অর্থ মন্ত্রণালয় ও পরিচালক,কর্মসংস্থান ব্যাংক ও আব্দুল মান্নান,উপ-ব্যবস্থাপনা পরিচালক,কর্মসংস্থান ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংকের মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক আলতাফ হোসেন খান। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কর্মসংস্থান ব্যাংক একটি রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কী উপলক্ষে   প্রান্তিক পর্যায়ের  বেকার নারী ও যুবকদের প্রশিক্ষিত করে তাদের হাতে ঋণ দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছেন। এতে করে সবার কর্মসংস্থান নিশ্চিত হলে দেশে বেকারত্বের হার কমে যাবে। পরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা প্রবাসী কল্যান ব্যাংক মানিকগঞ্জ শাখা কার্যালয়ে যান এবং ব্যাংকের শাখা পরিদর্শন করেন।

 

আলোকিত প্রতিদিন/১০ আগস্ট’২০/এসএএইচ

 

সাভারে ছাত্রলীগের উদ্দ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

প্রতিনিধি, সাভারঃ মুজিববর্ষের আহবান” ৩টি করে গাছ লাগান” বঙ্গববন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাড়া দিয়ে সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ। সেই ধারাবাহিকতায় সাভার উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১০ই আগস্ট) দুপুরে সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁপাইন নিউ মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক চারা গাছ রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান,পাথালিয়া ইউনিয়ন আওয়ালীগ নেতা ফারুক হোসেন,সাভার উপজেলা ছাত্রলীগ নেতা শাহারিয়ার ইসলাম শরিফসহ আরো অনেকে।

 

আলোকিত প্রতিদিন/১০ আগস্ট’২০/এসএএইচ

দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৯০৭ এবং সুস্থ ২০৬৭

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ২ হাজার ৯০৭ জন শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৬০ হাজার ৫০৭ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৯ জন। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৩৮ জনে। সোমবার (১০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৮৫৫টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৪৯টি। দেশে এ পর্যন্ত করোনা শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৭৩ হাজার ১৬৮টি। দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৯০৭ জনের। ফলে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৬০ হাজার ৫০৭ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৯ জন এবং এ পর্যন্ত ‍মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৪৩৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫০ হাজার ৪৩৭ জন। গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী চারজন। মোট মৃতদের মধ্যে পুরুষ দুই হাজার ৭২১ জন (৭৯ দশমিক ১৪ শতাংশ) এবং নারী ৭১৭ জন (২০ দশমিক ৮৬ শতাংশ)। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১০ বছরের কম বয়সী একজন, ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন, ষাটোর্ধ্ব ১৩ জন, সত্তরোর্ধ্ব ৬জন ও ৮০ বছরের বেশি বয়সী ৪ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ১২ জন, চট্টগ্রাম বিভাগের ৭ জন, খুলনা বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৮ জন, ময়মনসিংহ বিভাগের ৩ জন, রংপুর বিভাগের একজন এবং বরিশাল বিভাগের দুইজন ছিলেন। বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/১০ আগস্ট২০/এসএএইচ

 

করোনায় আক্রান্ত দিনাজপুর জেলা জজ ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

প্রতিনিধি, দিনাজপুরঃ করোনায় আক্রান্ত দিনাজপুর জেলা দায়রা জজ আজিজ আহম্মেদ ভুঁইয়া ও তার স্ত্রীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) দুপুর ২.৩০ মিনিটে গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থানরত বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকাপ্টার যোগে করোনায় আক্রান্ত দিনাজপুর জেলা দায়রা জজ আজিজ আহম্মেদ ভুঁইয়া ও তার স্ত্রীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। উল্লেখ্য যে, গত ৪ আগষ্ট থেকে দিনাজপুর জেলা দায়রা জজ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়। কিন্তু জেলা জজের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকাপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ সময় জেলা দায়রা জজ ও ম্যাজিস্ট্রেট কোর্টের বিভিন্ন ম্যাজিস্ট্রেট কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিনে রয়েছেন যুগ্ম জেলা জজ এ,এস,এম তাজকিনুল, দিনাজপুর সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ম্যাজিস্ট্রেট আয়েজ উদ্দীন সরকার ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সরকার এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অফিস সহায়ক আসলাম সানী।

 

আলোকিত প্রতিদিন/৯ আগস্ট’২০/এসএ এইচ

 

ঘিওরে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করলেন শাহিনুর ও তার পরিবার 

সৈয়দ এনামুল হুদাঃ মানিকগঞ্জের ঘিওরে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) উপজেলার বড়টিয়া ইউনিয়ন এবং ঘিওর ইউনিয়নের অসহায় দরিদ্র বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট সমাজ সেবিকা ও ক্রীড়াবিদ ইয়াসমিন আক্তার শাহিনুর ও তার পরিবার। এর আগে গত ৬ এবং ৭ই আগস্ট উপজেলার সিংজুরী, বানিয়াজুড়ী, তেরশ্রী এবং বালিয়াখোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানের বন্যাদুর্গত অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন শাহিনুর এবং তার পরিবার। উপজেলায় ৫ শত অসহায় দরিদ্র বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যদ্রব্য হিসেবে চাউল, চিরা, চিনি, বিস্কুট,  সাবান, মাস্ক, স্যালাইন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে শাহিনুর আক্তার আলোকিত প্রতিদিনকে বলেন, সুদীর্ঘ ২৫ বছর যাবৎ আমি এবং আমার পরিবার মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমি এবং আমার পরিবার ঘিওর উপজেলার ৭ ইউনিয়নের বন্যাদুর্গত অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে সামান্য খাদ্যদ্রব্য বিতরণ করলাম। সর্বশেষ তিনি এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যাক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক স্বপন বেপারী, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, বড়টিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু সাঈদ, সিংজুড়ী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক, ঘিওর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম মিয়া জন, ঘিওর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ সালাহউদ্দীন অপু, যুগ্ন সাধারণ সম্পাদক আবির হোসেন, সিংজুড়ী ইউনিয়ন ছাত্রলীগ নেতা আজমতুল্লাহ আজম, বড়টিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ রিপনসহ অনেকেই।

 

আলোকিত প্রতিদিন/৮ আগস্ট’২০/এসএএইচ

 

 

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দায় শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

সংবাদাদাতা, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় মোসা. দিনা নামে ১২ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (৭ জুলাই) দুপুর ১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমগাছি থেকে উদ্ধার করা হয় শিশুটির লাশ। মৃত দিনা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দিটোলা মহল্লার আব্দুস সাত্তারের মেয়ে। গত বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে নামোরাজারপুর এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় দিনা। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দিনা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোরাজারামপুর এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে যায়। গত বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সে একা মহানন্দা নদীতে গোসল করতে গেলে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করতে থাকে। এদিকে, আজ শুক্রবার বেলা ১ টার দিকে নিমগাছি এলাকার নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে, স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করে বলে জানান উপ-পুলিশ পরিদর্শক মো. নাজমুল হোসেন।

 

আলোকিত প্রতিদিন/৭ আগস্ট’২০/এসএএইচ

 

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে আত্মীয় বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নিলয় চন্দ্র মোহন্ত (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবার ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, নিলয় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বানিয়াপাড়া গ্রামের মিলন চন্দ্র মোহন্তের ছেলে। সোমবার (৩ আগস্ট) ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামের জগদীশ চন্দ্রের বাড়ীতে তার মা বাবার সাথে অর্ন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে আসে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে সে সকলের অগোচরে জগদীশের বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু নিলয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে রাত সাড়ে নয়টার দিকে মিলন চন্দ্র মোহন্ত  ছেলের লাশ নিয়ে পার্বতীপুর বানিয়াপাড়া গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। এ ব্যাপারে ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আলকিত প্রতিদিন/৭ আগস্ট’০/এসএএইচ

 

গাইবান্ধায় আরও ৮ জন করোনায় আক্রান্ত, মোট ৭০৬

সংবাদদাতা, গাইবান্ধাঃ গাইবান্ধায় আরও ৮ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০৬ জনে। বৃহস্পতিবার (৬ আগস্ট) নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ২, সাদুল্লাপুরে ১, পলাশবাড়ীতে ১, সুন্দরগঞ্জে ১ ও গাইবান্ধা সদর উপজেলায় ৩ জন রয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ২৩৬, গাইবান্ধা সদরে ১৮৬, ফুলছড়িতে ৩৮, সাঘাটায় ৫০, পলাশবাড়ীতে ৮১, সুন্দরগঞ্জে ৫৮ এবং সাদুল্লাপুর উপজেলায় ৫৭ জন রয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪০০ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২৯৪ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪,গাইবান্ধা সদরে ২, সাদুল্লাপুরে ১,পলাশবাড়ীতে ৪ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে।

 

আলকিত প্রতিদিন/৭ আগস্ট’২০/এসএএইচ

  বীরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী’র উদ্বোধন

শাহিনুর ইসলাম, বীরগঞ্জ(দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জ থানা ক্যাম্পাসে বৃক্ষ রোপন কর্মসূচি ‘র শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫ টায় বীরগঞ্জ থানা ক্যাম্পাসে “মুজিবর্ষের অঙ্গিকার  পুলিশ হবে জনতার” সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই স্লোগানকে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষ্যে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে ১লক্ষ বৃক্ষের চারা রোপন কর্মসূচির আওতায় ও জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম( বার) এর নির্দেশে এবং বীরগঞ্জ বন বিভাগের সার্বিক সহযোগিতায় বীরগঞ্জ থানা ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল)  মোঃ আব্দুল ওয়ারেস ও   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন প্রধান। আরও উপস্থিত ছিলেন ফরেষ্ট অফিসার বীরগঞ্জ শ্রীঃ নিরঞ্জন চন্দ্র রায় এবং অত্র থানা পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এখানে শিউলি, বকুল,গন্ধরাজ,কৃষ্ণচূড়া,আমলকী, লটকোন, কামরাঙা, চালতা,লেবু, পেয়ারা,জলপাই, নাগেশ্বর, হরতকি, বহেরা, গামার, পিতরাজসহ মোট ১৬ প্রজাতির বৃক্ষের চারা রোপন করা হয়। বৃক্ষ রোপন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম মোঃ মতিউর রহমান।

 

আলোকিত প্রতিদিন/৭ আগস্ট’২০/এসএএইচ