আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2515

ফুলবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত 

সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২০) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় ” কোভিট-১৯ সংকটঃ স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন- শেখানো কৌশল ও শিক্ষাবিদদের ভূমিকা ” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন/৯ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

নীলফামারীতে স্ত্রীকে হত্যা করে দেশত্যাগের সময় স্বামী গ্রেফতার

সংবাদদাতা, নীলফামারীঃ নীলফামারীতে অন্তঃসত্বা গৃহবধু মাহবুবা হোসেন বর্ষা (২০) কে হত্যা মামলার প্রধান আসামি স্বামী তাওহিদ ইসলাম সিজারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে দেশ ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় গত সোমবার রাত ৯টার দিকে যশোর জেলা শহরের রূপদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গত ২৩ আগাস্ট রাত ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে নীলফামারী সদর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাবুল হোসেন বাদী হয়ে ২৫ আগাস্ট রাতে নীলফামারী সদর থানায় বর্ষার স্বামী তাওহিদ ইসলাম সিজারকে প্রধান আসামি করে চার জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে বর্ষার স্বামীসহ অন্যান্য আসামিরা আত্মগোপন করেন। পুলিশ জানায়, ২০১৯ সালের ৩০ অক্টোবর জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কড়লা বেচাটারী গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে তাওহিদ ইসলামের সঙ্গে বিয়ে হয় জেলা সদরের পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নীলফামারী পৌরসভার পূর্ব কুখাপাড়া গ্রামের বাবুল হোসেনের মেয়ে মাহবুবা হোসেন বর্ষার (১৯)।বিয়ের পর থেকে ১৫ লাখ টাকা যৌতুক চেয়ে স্বামী ও তার পরিবারের লোকজন বর্ষার উপর বিভিন্ন সময়ে শারীরিক ও মানষিক নির্যাতন চালাতো। এরই মধ্যে গৃহবধূ মাহবুবা হোসেন ৬ মাসের অন্তঃসত্বা হয়ে পড়েন। গত ঈদুল আযহার পর থেকে যৌতুকের টাকার দাবিতে বর্ষার উপর নির্যাতনের মাত্রাও বৃদ্ধি করে স্বামীসহ পরিবারের লোকজন।গত ২৩ আগস্ট পরিকল্পিতভাবে বর্ষাকে হত্যা করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় স্বামী ও তার পরিবারের লোকজন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজমিরুজ্জামান বলেন, ঘটনা এবং মামলার পর থেকে প্রধান আসামিসহ অন্যান্য আসামিরা আত্নগোপন করেন। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মামলার প্রধান আসামি ওই গৃহবধূর স্বামী তাওহিদ ইসলাম সিজারকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়।ওই মামলায় পলাতক থাকা বাকি তিন আসামিকেও গ্রেপ্তারের অভিযান অব্যাহত চলছে।

 

আলোকিত প্রতিদিন/৯ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

 

 

 

ফরিদপুরে জেলা কমিটির বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

সংবাদদাতা, মধুখালী(ফরিদপুর): ফরিদপুরের মধুখালীতে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির  সদস্য সচিব প্রদিব কুমার দাস (লক্ষন) কতৃক জেলা পূজা উদযাপন পরিষদের কমিটির বিরুদ্ধে মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় উপজেলা পূজা উদজাপন পরিষদের সহ সভাপতি বিপ্লব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের  সাধারন সম্পাদক বিকাশ রায়, যুগ্ম সাধারন সম্পাদক উজ্জল ঘোষ,সাংগঠনিক সম্পাদক সুজন সাহা, পৌর কমিটির সভাপতি সঞ্জয় সাহা,সুভাষ বিশ্বাস,অমিত বরন সিংহ, সুচিত্রা রায়, মিতা ঘোষ প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরবর্তী জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির  সদস্য সচিব প্রদিব কুমার দাস লক্ষনের কুশপত্তুলিকা দাহ করা হয়।

 

আলোকিত প্রতিদিন/৯ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

সাভারে নারী পাচার চক্রের প্রধান গ্রেফতার, উদ্ধার তিন নারী

আলী হোসেন, সাভারঃ সাভারের আমিনবাজার এলাকা থেকে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল। এসময় চক্রটির হাতে বন্দী অবস্থা থেকে ভুক্তভোগী তিন নারীকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৪ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়। গ্রেফতার সিরাজুল ইসলাম যশোর জেলার অভয়নগর থানার রাজারঘাট গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে। আর উদ্ধারকৃত নারীরা হলেন- সাভারের কাউন্দিা ইউনিয়নের লিমা আক্তার (২২), প্রিয়াংকা (২৯) এবং তাসলিমা আক্তার আন্নি (২৭)। র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে অসহায় নারীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে আন্তজার্তিক নারী পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম ভারতসহ বিভিন্ন দেশে পাচার করে আসছিল। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে মাঠে নামে র‌্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাভারের আমিন বাজার থেকে তিন নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে গাড়িতে উঠানোর সময় সিরাজুলকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত তিন নারীকে উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক পাচার চক্রের প্রধান সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জনান তিনি।

 

আলোকিত প্রতিদিন/৯ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

দিনাজপুরে বাথরুমে আটকে পড়া বাচ্চাকে জীবিত উদ্ধার

পিসি দাস, দিনাজপুর : সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় ইঞ্জিনিয়ার আসিনুর রহমানের ৩য় তলা ফ্ল্যাট বাসায় তার আড়াই বছরের কন্যা হাসিবা বিনতে হাবিবা বেডরুমে মেঝেতে খেলতে খেলতে এক পর্যায়ে বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এ সময় তার মা কিচেনে রান্না করছিলো। সেখান থেকে সে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। পরে ঘরে এসে দেখে তার কন্যা নেই। খুঁজতে খুঁজতে বাথরুমে কান্নার শব্দ শুনতে পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত এসে আড়াই বছরের কন্যা হাবিবাকে বাথরুমের ভিতর থেকে উদ্ধার করে। তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।

বাচ্চাটি বাথরুমে প্রায় ৪০ মিনিট ধরে আটকে ছিলো। ফায়ার সার্ভিসের সফল অভিযানে বাচ্চাটির পরিবারসহ এলাকাবাসী আনন্দিত এবং উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আলোকিত প্রতিদিন/৭ সেপ্টেম্বর-২০২০/জেডএন

বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ

যুথি সাহা, বশেমুরবিপ্রবি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  হিসেবে কর্মক্ষেত্রে যোগদানের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বেদীতে  পুষ্পস্তবক অর্পণ করেছেন অধ্যাপক ড. একিউএম মাহবুব। রবিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো: নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মো: রাজিউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রহিম খান, আইন অনুষদের ডিন মো: আব্দুল কুদ্দুস মিয়া, মানবিক অনুষদের ডিন মো: আশিকুজ্জামান ভুঁইয়া, বিজনেস স্ট্যাডিস অনুষদের ডিন শেখ আশিকুর রহমান প্রিন্স সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
পুষ্পস্তবক অর্পন শেষে উপাচার্য কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময় উপাচার্য বঙ্গবন্ধু সম্পর্কে বলেন, ‘আমি সর্বোপরি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করি। তিনি অনন্য সাধারণ এবং প্রতিশীল বিশ্ববরেণ্য একজন নেতা ছিলেন । তিনি বিশ্বের স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর ও পথিকৃৎ।’
আলোকিত প্রতিদিন/৭ সেপ্টেম্বর-২০২০/জেডএন

শেরে বাংলা স্টেডিয়ামে করোনার হানা, ক্রিকেটারদের অনুশীলন বন্ধ

ক্রীড়া প্রতিবেদকঃ সবকিছু ঠিক ভালোই চলছিল। করোনায় দীর্ঘদিন ঘরে বন্দি থাকার পর ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত হলেন জাতীয় দলের ক্রিকেটাররা। রাজধানী ঢাকার শেরে বাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী, খুলনার শেখ নাসের, রাজশাহীর কামরুজ্জামান ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে নিজেদের মতো করে রানিং, জিমওয়ার্ক আর ব্যাটিং-বোলিং প্র্যাকটিস করেছেন তামিম, মুশফিক, রিয়াদ, মুমিনুলরা। ক্রিকেটারদের কলতানে মুখর ছিল দেশের ৫ বিভাগীয় শহরের স্টেডিয়াম। এর মধ্যে শেরে বাংলায় দুই ডজনের বেশি ক্রিকেটার নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন। বাকি চার ভেন্যুতে সবকিছু ঠিকঠাকমত চললেও শেরে বাংলায় হঠাৎ ছন্দপতন। আজ শুক্রবার থেকে তিনদিনের জন্য অনুশীলন বন্ধ। জানিয়ে দেয়া হয়েছে, রোববার পর্যন্ত ক্রিকেটারদের প্র্যাকটিস হবে না। কিন্তু কেন? হঠাৎ কি এমন হলো যে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনও বন্ধ করে দিতে হলো? তা নিয়ে রাজ্যের গুঞ্জন-কথাবার্তা। খোঁজ নিয়ে জানা গেছে, শেরে বাংলায় ক্রিকেটারদের অনুশীলনে হানা দিয়েছে করোনা। স্বভাবতই প্রশ্ন উঠেছে- কে আবার আক্রান্ত হলেন? ক্রিকেটারদের মধ্যে কেউ কি? তিনি বা তাদের নাম কি? এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানা গেল, ক্রিকেটারদের কেউ নন, করোনা হানা দিয়েছে কোচিং স্টাফে। তবে একজন দুজন নয়, তিনজন কোচিং স্টাফ আক্রান্ত হয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খান আজ (শুক্রবার) সন্ধ্যায় জাগো নিউজকে জানিয়েছেন, ‘তিনজন সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত। একজন ট্রেনার, একজন ফিজিও এবং একজন মাঠকর্মী। তাই আমরা ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন পরবর্তী তিনদিনের জন্য বন্ধ রেখেছি।’ কোচিং সহকারীদের করোনায় আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেও আকরাম খান তাদের নাম বলেননি। তবে তিনি জানান, ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখেই প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আকরাম খানের কথা, ‘সামনেই শ্রীলঙ্কা সফর। এখন যদি প্র্যাকটিস অব্যাহত থাকে, তাহলে আক্রান্ত সাপোর্টিং স্টাফের মাধ্যমে করোনা ক্রিকেটারদের মধ্যে সংক্রমিত হতে পারে, সেই চিন্তায় সাময়িকভাবে শেরে বাংলায় অনুশীলন বন্ধ রাখা হয়েছে। আশা করছি আগামী সোমবার থেকে আবার শুরু হবে।’

 

আলোকিত প্রতিনিধি/৪ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

ইউএনও ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চুরির উদ্দেশ্যে- র‌্যাব

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর চুরির উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় র‌্যাব-১৩ এর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস। তিনি জানান, ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। র‌্যাব শুরু থেকেই এ ঘটনায় ছায়া তদন্ত অব্যাহত রাখে। একপর্যায়ে আসাদুলকে শুক্রবার ভোরে হিলির কালীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দিনভর অভিযান চালিয়ে নবিরুল ও সান্টুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক স্বীকারোক্তিতে তারা চুরির উদ্দেশ্যে ইউএনও ওয়াহিদা খানমের বাসায় যান বলে জানিয়েছেন। এদের মধ্যে নবিরুল ইউএনও ওয়াহিদা খানমের মাথায় আঘাত করেন। আসামিদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস বলেন, ঘটনার নেপথ্যে আরও কোনো কারণ আছে কি-না তা জানতে সময় লাগবে। অভিযুক্তদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক (বহিস্কৃত) জাহাঙ্গীরসহ আরও তিনজনকে আটক করা হলেও তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় শুক্রবার দিনভর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরা হলেন- ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক (বহিষ্কৃত) জাহাঙ্গীর আলম (৪২), উপজেলা যুবলীগের সদস্য (বহিষ্কৃত) আসাদুল ইসলাম (৩৫), শিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দক্ষিণ দেবীপুর গ্রামের গোলাম মোস্তফা আদুর ছেলে মাসুদ রানা (৪০), নৈশপ্রহরী নাহিদ হোসেন পলাশ (৩৮), চকবামুনিয়া বিশ্বনাথপুর এলাকার মৃত ফারাজ উদ্দিনের ছেলে রং মিস্ত্রি নবিরুল ইসলাম (৩৫) ও একই এলাকার খোকার ছেলে সান্টু চন্দ্র দাস(২৮)। প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। হত্যার উদ্দেশ্যে তারা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে সকালে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ইউএনও ওয়াহিদাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। তিনি এখন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব। কমিটির অন্য সদস্যরা হলেন- রংপুর রেঞ্জের ডিআইজির একজন প্রতিনিধি এবং দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ। এ হামলার ঘটনায় ইউএনও ওয়াহিদার ভাই শেখ ফরিদ বাদী হয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ঘোড়াঘাট থানায় মামলা করেন।

 

আলোকিত প্রতিদিন/৪ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

ধামরাইয়ে সাংবাদিককে প্রকাশ্যে খুনের ঘটনায়: দুজন চার দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ধামরাইয়ে বিজয় টিভির উপজেলা প্রতিনিধি ও ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি জুলহাস উদ্দিনকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার দুই আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন-জুলহাসের দ্বিতীয় স্ত্রীর আগের স্বামী শাহীন আলম ও তার সহযোগী মোয়াজ্জেম হোসেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাদের ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। হত্যার ঘটনায় ধামরাই থানা করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খানম তাদের প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের বারোবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাস থেকে নামার পরই আগে থেকে অনুসরণ করতে থাকা দুর্বৃত্তরা জুলহাসকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। হত্যার ঘটনায় জুলহাস উদ্দিনের বোন রিনা খাতুন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পাঁচজনের নাম উল্লেখ করে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

আলোকিত প্রতিদিন/৪ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

গাইবান্ধায় বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদদাতা, গাইবান্ধাঃ করোনায় কর্মহীন আর দু’দফা বন্যায় নিঃস্ব গাইবান্ধার সাঘাটা উপজেলার দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০০৭ সালের প্রাক্তন শিক্ষার্থীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর)  লুব্ধক ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের কালুর চরে নিরাপদ দূরত্ব মেনে শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একই সাথে প্রত্যেকের মাঝে হাইজিন কিডস হিসেবে জন্য মাস্ক দেয়া হয়। পরে তিনজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত¡াবধানে ফ্রি মেডিকেল ক্যা¤েপর আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন চর থেকে আসা মানুষের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

 

আলোকিত প্রতিদিন/৪ সেপ্টেম্বর’২০/এসএএইচ