আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2513

ডিমলায় বিদ্যুৎ স্পৃষ্টে শিশু নিহত ও মা আহত

সংবাদদাতা, নীলফামারীঃ নীলফামারীতে মাছ কুড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আঁখি মনি নামের সাত বছরের একশিশু নিহত হয়েছে। এ সময় আহত হয় শিশুটির মা শাহানুর বেগম(৩০)। রবিবার(১৩ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলা ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দনি সোনাখুলি গ্রামে এ ঘটনাটি ঘটেছে । শিশুটি ওই গ্রামের আমিনুর রহমানের মেয়ে ও সোনাখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী। এলাকাবাসী সূত্রে জানাা যায়, ঘটনার সময় শিশু আখি মনি তাদের বাড়ীর পাশের পুকুরের ধারে মরা মাছ কুড়াতে গেলে পল্লী বিদ্যুতের লাইনের শর্ট সার্কিটের তারে জড়িয়ে পড়লে চিৎকার দেয়। এ সময় শিশুটির মা শাহানুর এগিয়ে এলে তিনিও বিদ্যুতের শর্ট সার্কিটের ধাক্কায় পকুরে পড়ে যায়। এলাকাবাসী তাৎক্ষনিক বিদ্যুৎ বিভাগকে জানিয়ে দিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করায়। এরপর মৃত অবস্থায় আখি মনিকে ও আহত অবস্থায় তার মা শাহানুরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু আখি মনিকে মৃত ঘোষনা করেন ।ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শিশুটি নিহত হলেও অল্পের জন্য তার মা প্রাণে বেচে গেছেন।

 

আলোকিত প্রতিদিন/১৪ সেপ্টেম্বর’২০/এসএএইচ

টাঙ্গাইলে যমুনার ভাঙন প্রতিরোধে মানববন্ধন

সবুজ সরকার, টাঙ্গাইলঃ টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও আবাদি জমি রক্ষাসহ যমুনা নদীর তীরে ভাঙন প্রতিরোধে সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নদী তীরবর্তী কয়েক গ্রামের মানুষ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গয়রাগাছা এলাকায় নদীর তীরে যমুনা নদীর পূর্বপাড় ভাঙ্গন প্রতিরোধ কমিটি এ মানবন্ধন কর্মসূচির আয়োজন করে। হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আকরাম হোসাইন, শিক্ষানুরাগী মো. কদম আলী, হুগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজগর আলী ও মোর্শেদ আলম দুলাল, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম মাজহাব, আব্দুল্লাহ আল মামুন, রেলওয়ে কর্মকর্তা নজরুল আজাদ, রাসেদ হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, মোহালী গয়রা গাছা দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ডিগ্রি হুগড়া, মোহালী গয়রাগাছাসহ আশপাশের কয়েকটি গ্রামে যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে। চলতি বছরের বন্যার সময় থেকে পানি নেমে যাওয়ার পরও ব্যাপক ভাঙনে মানুষের বাড়ি-ঘর, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। কবরস্থান মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে। তাই ভাঙন প্রতিরোধে এসব এলাকায় সুরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

 

 

আলোকিত প্রতিদিন/১৪ সেপ্টেম্বর’২০/এসএএইচ

মানিকগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন আ.লীগ নেতা আপেল

প্রতিনিধি, মানিকগঞ্জঃ আগামী মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফম সুলতানুল আজম খান আপেল। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলিয়ার রহমান খান। আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি বশির রেজা, সহ-সভাপতি সুকুমার পাল নিমাই, মোহাম্মদ হানিফ, আয়নাল হক প্রমুখ। আফম সুলতানুল আজম খান আপেল বলেন, মানিকগঞ্জ পৌরবাসী দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। একারণে মানিকগঞ্জের ৮২টি সামাজিক সংগঠন তাঁকে সমর্থন জানিয়েছেন। তিনি প্রার্থী হলে পৌরবাসী ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন উল্লেখ করে তিনি বলেন, তাঁকে ছাড়া অন্য কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দিলে নৌকার নিশ্চিত পরাজয় হবে।  তিনি নির্বাচিত হলে, পৌর এলাকার সকল কাঁচা মেঝের টিনের আবাসিক ঘরের পৌরকর মওকুফ করা, ফি ছাড়া রিক্সা ও ভ্যান গাড়ির লাইসেন্স নবায়ন, সাংবাদিকদের জন্য আবাসিক আবাসস্থল হিসেবে ব্যবহারের জন্য জমি বরাদ্দ দেওয়া, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাসহ নাগরিক সুবিধা নিশ্চিত করবেন উল্লেখ করে তিনি ২২-দফা কাজ করার অঙ্গীকার করেন।

 

 

আলোকিত প্রতিদিন/১৪ সেপ্টেম্বর’২০/এসএএইচ

দিনাজপুর সড়ক বিভাগের অনুমতি না নিয়ে মধ্যরাতে রাস্তায় বিলবোর্ডের খুঁটি স্থাপন

পি,সি দাস, দিনাজপুরঃ দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের অনুমতি না নিয়ে রাতের আধারে সড়কের মাঝে অবৈধভাবে বিলবোর্ডের জন্য লোহার খুঁটি স্থাপন করা হয়েছে। দিনাজপুর সড়ক ও জনপথ অফিস জানায়, তারা এই বিলবোর্ড টাঙ্গানোর জন্য সড়ক ও জনপথ বিভাগের জেলা অফিসের নিকট কোনো অনুমতি না নিয়ে হাইওয়ে সড়কের মাঝখানে লোহার খুঁটি স্থাপন করেছে। উক্ত বিলবোর্ডের জন্য লোহার খুঁটি  স্থাপনের বিষয় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা ও উপ-বিভাগীয় প্রকৌশলী সওজ (এসডি-২) শহিদুল ইসলাম মোল্লা জানান, বিলবোর্ড স্থাপনের জন্য উক্ত কোম্পানী তাদের খেয়াল খুশিমত গত ১১ সেপ্টেম্বর রাতে তড়িঘড়ি করে বিলবোর্ডের খুঁটিটি স্থাপন করেছে। খবর পেয়ে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী কোতয়ালী থানা পুলিশকে অবহিত করে কাজটি বন্ধ করে দেয় এবং ১৮নং রেলঘুমটি নিমনগর ফুলবাড়ী বাসষ্ট্যান্ড গুরুত্বপূর্ণ মোড় হতে অবিলম্বে খুঁটিটি সরানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোম্পানীর বিলবোর্ডের খুঁটিটি যথাস্থানে রয়েছে। এলাকাবাসীরা বলেন, বিলবোর্ডের খুঁটিটি স্থাপনের সময় কর্তৃপক্ষকে জোরালোভাবে নিষেধ করলেও তারা কোন গুরুত্ব দেয়নি। উক্ত বিলবোর্ডের খুঁটিটি স্থাপন হওয়ার কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটনা পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

আলোকিত প্রতিদিন/১৪ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

 

 

টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন ইউসুফ সরকার

সবুজ সরকার, টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইউসুফ সরকার। টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক তানভীরুল ইসলাম হিমেল, রনি আহম্মেদ, শাফিউল আলম মুকুল ও রাশেদুল হাসান জনি’র স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। মো. ইউসুফ আলী সরকার সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলী গ্রামের বাসিন্দা। তিনি প্রথমে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলী গ্রামের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং পরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তাকে সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি করায় তিনি জেলা ও সদর উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

আলোকিত প্রতিদিন/১২ সেপ্টেম্বর/জেডএন

গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাহিরে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

সংবাদদাতা, গাইবান্ধাঃ গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাহিরে স্থানান্তরের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টে জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সরকারি মহিলা কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, ছাত্রফ্রন্ট জেলা সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার, মাসুদা আক্তার, কলি রানী, উম্মে নিলুফা তিন্নি প্রমুখ। বক্তারা বলেন, গাইবান্ধা সরকারি মহিলা কলেজ যদি পৌরসভার বাহিরে স্থানান্তর করা হয় তাহলে মেয়েরা নানা ধরনের সমস্যায় পড়তে পারে, তাদেরকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে, কলেজের সামনে বখাটেদের উৎপাত বেড়ে যাবে স্বাভাবিকভাবে কলেজে যেতে পারবেনা, তাদের লেখাপড়ায় বাধা সৃষ্টি হবে। বক্তারা আরো বলেন, পৌরসভার ভেতরে স্থাপনার মত পর্যাপ্ত জায়গা আছে। সেখানে কলেজ স্থাপন করলে মেয়েরা নিরাপত্তা পাবে। তাই গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাইরে নেয়ার চক্রান্ত বাতিলের দাবি জানান।

 

আলোকিত প্রতিদিন/১২ সেপ্টেম্বর’২০/এসএএইচ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদদাতা, নোয়াখালীঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ও বসুরহাট ৫ নং ওয়ার্ড থেকে নজরুল ইসলাম হেলাল (৪০) ও কোম্পানীগঞ্জের মাদক কারবারি মরণী এর ভাই জয়নাল আবদীন (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে দুইটি জায়গায় সকাল ৯টা থেকে অভিযান চালিয়ে দুপুর ২টায় মাদক ব্যবসায়ীদের হাতেনাতে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। এসময় মাদক ব্যাবসায়ীদের থেকে ৬ হাজার টাকা মূল্যের ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক পাইকারী ব্যবসায়ী জয়নাল আবদীন জানায়, ফেনী থেকে মাদক ক্রয় করে বিভিন্ন জায়গায় খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে। ওসি তদন্ত রবিউল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুইটি জায়গায় শনিবার সকাল ৯টা থেকে অভিযান চালিয়ে দুপুর ২টায় মাদক ব্যবসায়ীদের হাতেনাতে গ্রেপ্তার করেন। তিনি আরো বলেন নজরুল ইসলাম হেলাল ২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।আসামীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

আলোকিত প্রতিদিন/১২ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

ফুলবাড়ীতে আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান রাজনৈতিক অবস্থা ও বাংলাদেশ আ’লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক কর্মকান্ডের বিষয়ে বিশেষ বর্ধিত সভা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আ’লীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখার নীচতলায় বিশেষ বর্ধিত সভাটি অনু্ষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুনের সঞ্চালনায় সভায় বক্তব্য প্রদান করেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি আলতাফ হোসেন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, শিমুলবাড়ী ইউনিয়ন আ’লীগ সভাপতি এজাহার আলী মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন,সাইফুর রহমান সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম,উপজেলা আ’লীগের সদস্য আছমা আক্তার ডেইজি,শামীমা আক্তার পারুল, লুনা শেখ, জহুরুল হক বসুনিয়া, হাছেন আলী,মোহাম্মাদ আলী শেখ, আজাউর রহমান শেখ,শামছুল হুদা বন্ধন প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন/১২ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

 

কুয়াকাটা সৈকত পর্যটকদের জন্য বিপদজনক

রাসেল কবির মুরাদ , কলাপাড়া: পর্যটনকেন্দ্র কুয়াকাটার সৈকতে বিচ্ছিন্নভাবে পড়ে থাকা পরিত্যক্ত ব্লক,কংক্রিট,ইট,সুরকী ও গাছের গুড়ি এখন পর্যটকদের কাছে অতি বিপদজনক। জোয়ারের সময় পর্যটকরা সমুদ্রে গোসলে নামলে প্রতিনিয়ত দূঘর্টনার কবলে পড়তে হয়। সৈকতে ওঠা-নামা ও জিরো পয়েন্টসহ প্রায় ১শ’ মিটার বেলাভুমিতে এখন এসকল পরিত্যক্ত বস্তগুলো অনেক দৃশ্যমান। দেখভালের দায়িত্বে থাকা বীচ ম্যানেজমেন্ট কমিটি ও পৌরসভার এগুলো অপসারন করার কথা থাকলেও তারা দেখেও না দেখার ভান করছে। ঝুঁকিপূর্ণ স্থানটিতে কোন প্রকার সর্তকতা বা নির্দেশনামূলক চিহৃ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আগত পর্যটকরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, চলতি বর্ষামৌসুমে প্রচন্ড ঢেউয়ের ঝাপটায় বালু ক্ষয়ে সম্প্রতি বালুর ওপর জেগে ওঠে পরিত্যক্ত ব্লক,কংক্রিট,ইট,সুরকী ও গাছের গুড়ি। ঝড়,জলোচ্ছাস ও ঢেউয়ের তান্ডবে উপড়ে পড়েছে বড় বড় গাছ। গাছ আপসারন হলেও গুড়িগুলো পড়ে রয়েছে যত্রতত্র। এতে পর্যটকদের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। কুয়াকাটা সৈকতের প্রবেশদ্বারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এর অর্থায়নে বায়ো-গ্যাস প্ল্যান্ট কাম রেস্ট হাউস ২০০৭ সালের নভেম্বরে সুপার সাইক্লোন সিডরের আঘাতে সম্পূর্ণ বিধ্বস্ত হয়। পরে এলজিইডি ওই ক্ষতিগ্রস্থ ভবনটি নিলামে বিক্রি করে দেয়। এ ভবনটির বেশ কিছু ভাঙ্গা অংশ সৈকতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর ফলে সৈকতে পর্যটকরা নিরবিঘ্নে হাটাচলা করতে পারছেনা। প্রতিনিয়তই আঘাত পাচ্ছে পর্যটকরা এমন আভিযোগ রয়েছে স্থানীয়দের।

ফটোগ্রাফার রাজু জানান, পর্যটকদের এমন বিড়ম্বনা থেকে নিস্তার দিতে তারা নিজেদের উদ্যোগে ঝুকিপুর্ণ স্থানগুলোতে বাঁশ পুতে লালকাপড় টানিয়ে দিয়েছিলেন। প্রচন্ড ঢেউয়ের তোড়ে তা এখন আর নেই। পর্যটক ফাহিমা বলেন, জোয়ারের সময় সৈকতে গোসল করতে গিয়ে কংক্রিটের ভাঙ্গা অংশে ডান পা কেটে গেছে। পাঁচ দিনের ট্যুরে এসে আহত হয়ে ওইদিনই পরিবারের কাছে ফিরতে হয়েছে। তবে পর্যটকদের কথা বিবেচনায় রেখেই কুয়াকাটা সমুদ্্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিৎ বলে তিনি মনে করেন। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সেক্রেটারি জেনারেল মো: আনোয়ার হোসেন আনু বলেন, সৈকতের সম্মুখভাগে পড়ে থাকা কংক্রিট খন্ডগুলো প্রমাণ করে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন পর্যটকবান্ধব নয়। জোয়ারের সময় সমুদ্রে গোছল করতে নেমে প্রতিদিনই কোন না কোন পর্যটক আহত হচ্ছে। এভাবে যত্রতত্র পড়ে থাকা পরিত্যক্ত ব্লক, কংক্রিট, ইট, সুরকী ও গাছের গুড়ি সৈকতের সৌন্দর্য নষ্ট করছে। তাই এগুলো অপসারনের দাবী জানিয়েছেন তিনি।

কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা বলেন, অবিলম্বে সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কংক্রিট খন্ডগুলি সরিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, গত বছর আমরা কিছু ভাঙ্গাঅংশ অপসারন করেছিলাম, চলতি বছর আবারও বালু নিচের চাপা পড়া কংক্রিট ও ব্লক ক্ষয়ে বেলাভূমিতে জেগে ওঠেছে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের চলতি দায়িত্বে থাকা পরিদর্শক বদরুল কবির বলেন, সৈকতের সম্মুখভাগের ঝুঁকিপূর্ণ এসব স্থানে পর্যটকদের নামতে নিরুৎসাহিত করলেও পর্যটকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা পরিত্যক্ত ব্লক, কংক্রিট, ইট সুরকী অপসারনের তাগিদ দিয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানান। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, পর্যটকদের সমস্যা নিরসনে যত্রতত্র পড়ে থাকা এসব কংক্রিট ও বøকগুলো পাউবো’র সাথে কথা বলে খুব দ্রæত অপসারন করার ব্যবস্থা নেয়া হবে।

 

 

আলোকিত প্রতিদিন/সেপ্টেম্বর/১২/জেডএন

হত্যার পর ধর্ষণ করা হয় ৪র্থ শ্রেণির শিক্ষার্থি শান্তাকে

সবুজ সরকার: টাঙ্গাইলে ৪র্থ শ্রেণির শিক্ষার্থি শান্তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার পর তাকে ধর্ষণ করা হয় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃত আসামী মাজেদুর রহমান(২৫)। শুক্রবার বিকেলে তাকে টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর পর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর ওই গ্রামের চার জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আনোয়ার হোসেনের ছেলে মাজেদুর রহমান শান্তাকে হত্যার পর ধর্ষণের কথা স্বীকার করেন। পরে তিনি আদালতে জবানবন্দি দেন।
জবানবন্দিতে মাজেদুর জানান, ঘটনার দিন বিকেলে তার লেবু ক্ষেতের কাছে আসে শাস্তা। তখন ধর্ষণের উদ্দেশ্যে মাজেদুর শান্তার গলায় পেঁচানো ওড়না ধরে টান দেয়। শান্তা চিৎকার করার চেষ্টা করলে সে ওড়না টান দিয়ে ধরেন। একপর্যায়ে শান্তা নিস্তেজ হয়ে পড়লে মাজেদুর ধর্ষণ করে ফেলে রেখে যায়। গত বুধবার বিকেল থেকে শান্তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত আটটার দিকে তার মরদেহ বাড়ির পাশে একটি কচুক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরদিন বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। নিহত শান্তার ভাই সানি আলম বাদী হয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা (নং- ১৬, তাং- ১০/০৯/২০ ইং) দায়ের করেন। শান্তার মরদেহ বুধবার রাতে সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌধুরী মালঞ্চ মিরপুর মধ্যপাড়া গ্রামে তাদের বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়। শান্তা ওই গ্রামের সাদেক আলীর মেয়ে।

 

আলোকিত প্রতিদিন/১২/সেপ্টেম্বর/জেডএন