আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2501

বশেমুরবিপ্রবি শাখার উদ্যোগে বাঁধনের ২৩ বছর পূর্তি উদযাপন

প্রতিনিধি, বশেমুরবিপ্রবি: করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত পরিসরে বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের উদ্যোগে বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) এর তেইশ বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, কিছু প্ল্যাকার্ড এর মাধ্যমে স্থিরচিত্র সংগ্রহ, বাঁধনের পথচলা নিয়ে আলোচনা সভা এবং তেইশটি বৃক্ষরোপণ এর মাধ্যমে বাঁধনের তেইশ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকাল তিনটা থেকে বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের উদ্যোগে এ কার্যক্রমগুলি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ এর সহকারী অধ্যাপক মোহাম্মদ ফায়েকুজ্জামান টিটো, বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের উপদেষ্টা শশী প্রাসাদ শীল এবং রাসেল আহমেদ খান, বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের জোনাল প্রতিনিধি সাকিব হুসাইন হৃদয়, সহ-সভাপতি সোনিয়া সুলতানা টুম্পা এবং সহ-সাধারন সম্পাদক সাব্বির খান আকাশ। এছাড়াও অনুষ্ঠানে আহবায়ক হিসাবে ছিলেন, মো.শাহ-আলম এবং যুগ্ম আহবায়ক আল আমিন বিশ্বাস এবং বিভিন্ন রক্তদাতা সদস্য এবং কর্মীগণ। বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের উপদেষ্টা রাসেল আহমেদ খান বলেন, ‘বাঁধন এর তেইশ বর্ষপূর্তি উপলক্ষ্যে সকল বাঁধন কর্মী, রক্তদাতা সদস্য এবং শুভ্যানুধ্যায়ীদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বাঁধনের জন্মদিনে একটাই চাওয়া, বাংলাদেশের কোনো মানুষ যেন রক্তের অভাবে মারা না যায়। আমরা সেদিনের স্বপ্ন দেখি যেদিন বাংলাদেশের সকল মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে এবং মানবতার সুন্দরতম দৃষ্টান্ত স্থাপন করবে।সহস্র শুভকামনায় এগিয়ে যাক বাঁধন।’ বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের জোনাল প্রতিনিধি সাকিব হুসাইন হৃদয় বলেন,”একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”- এই স্লোগানকে বুকে ধারণ করে ১৯৯৭ সালের এই দিনে বাঁধনের জন্ম হয়। হাটি হাটি পা পা করে আজ বাঁধন তেইশ বছর পূর্তি উদযাপন করলো যা অত্যন্ত গর্বের। বাঁধনের সকল উপদেষ্টা, কর্মী ও যারা বাঁধনের প্রাণ সেসব সম্মানিত রক্তদাতা সদস্য সকলের জন্যই আজকের দিনটি অত্যন্ত আনন্দের। এই বাঁধন কিন্তু সৃষ্টিকর্তার সহায়তায় অনেক মানুষের বেঁচে থাকার স্বপ্ন যুগিয়েছে, সেই সাথে লক্ষ লক্ষ মানুষকে রক্তদানের মতো মহতী কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি মনে করি প্রত্যেকটি বাঁধন কর্মী বাঁধনের কাছে আজীবন কৃতজ্ঞ হয়ে থাকবে। যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাঁধনের পথ চলা – মানুষকে রক্তদানে উৎসাহিত করা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা ও জরুরী প্রয়োজনে রক্ত সরবরাহ করা এবং যে কোনো দুর্যোগ মহামারীতে মানুষের পাশে দাঁড়ানো, সেটি আজীবন অক্ষুণ্ন থাকবে।’ তিনি আরো বলেন,’ আমরা স্বপ্ন দেখি সেদিনের, যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ তার নিজ রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে।’ উল্লেখিত, বাঁধন হলো স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। ১৯৯৭ সালের ২৪ অক্টোবর যাত্রা শুরু হয়ে বর্তমানে ৫৩ টি জেলায় ৭৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাঁধন এর কার্যক্রম এর মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। আর ২০১৫ সালের ২৯ মার্চ বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের যাএা শুরু হয়। জন্মদিনে সকলের প্রত্যাশা রক্তদান একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে উঠুক।

আলোকিত প্রতিদিন/২৫ অক্টোবর’২০/এসএএইচ

 বাবার বিরুদ্ধে শিশু কন্যাকে পাশবিক নির্যাতনের অভিযোগ

আরিফুল ইসলাম মুরাদ, বরগুনাঃ বরগুনায় নিজের ঔরসজাত চার বছরের শিশুকন্যাকে পাশবিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মোঃ রফিক ওরফে মিলন (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া গ্রামের মরহুম আব্দুল খালেকের ছেলে। এ মামলার বাদি ও ভুক্তভোগী শিশুর মা বলেন, গত দুই মাসেরও বেশি সময় ধরে আমার চার বছরের মেয়েকে আমার স্বামী প্রাই পাশবিক আচরণ করতো। আমি তাকে নিষেধ করলেও তিনি এ নির্যাতন বন্ধ করেননি। আর বিষয়টি লোকলজ্জার ভয়ে কাউকে বলতেও পারিনি। আমার স্বামীর এমন ধারাবাহিক অনৈতিক ও পৈশাচিক কর্মকাণ্ডে আমি নিজেও লজ্জিত ও বিব্রত ছিলাম। তিনি আরো বলেন, গতকাল রাতে আমার স্বামী আবারো আমার শিশুকন্যার সাথে পাশবিক আচরণের পাশাপাশি পাশবিক নির্যাতন করেন। তাই আমার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি মামলা দায়ের করেছি। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিজের শিশু কন্যাকে পাশবিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হলে আসামি রফিক ওরফে মিলনকে আমরা গ্রেপ্তার করি। রফিককে আজ আদালতে হাজির করা হবে।

আলোকিত প্রতিদিন/২৪ অক্টোবর’২০/এসএএইচ

সাভারে শিশু ধর্ষণের মামলায় গ্রেফতার-১

আলী হোসেন, সাভারঃ সাভারে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষণকারী কামাল হোসেন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক এএফএম সায়েদ। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সাভারের ছাওয়াবি এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় মামলা দায়ের হলে  রাতেই আসামিকে গ্রেফতার করা হয়।প্রাথমিকভাবে গ্রেফতার কামাল হোসেনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ভুক্তভোগীর বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই শিশুর বাবা ও মা পোশাক শ্রমিক। তারা তাদের সন্তানকে বাসায় রেখে কারখানায় কাজে যান। এসময় সুযোগ বুঝে শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে প্রতিবেশী কামাল হোসেন। শিশুর মা কারখানা থেকে বাসায় আসা মাত্র ঘটনা খুলে বলে ওই শিশু।  এ ঘটনায় মামলা দায়ের করের ভুক্তভোগী পরিবার। পরে অভিযান চালিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ওই শিশুর স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানান আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৪ অক্টোবর’২০/এসএএইচ

নোয়াখালীর সেই যুবলীগ নেতার বিরুদ্ধে এবার আরেক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ফখর উদ্দিন, নোয়াখালীঃ নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডে হত্যার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীকে (২৯) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবলীগের বহিষ্কৃত নেতা শরীফ বাহিনীর প্রধান মজিবুর রহমান শরীফ (৩২) এর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।তাকে জিজ্ঞাসাবাদ চলছে।এরই মধ্যে তার বিরুদ্ধে রাতের আঁধারে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ এনে আরও এক গৃহবধূ (২৭) থানায় অভিযোগ দিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ওই গৃহবধূর লিখিত অভিযোগটি চাটখিল থানায় রাত ১১টায় ধর্ষণ মামলা হিসেবে নথীভুক্ত করেছে পুলিশ।চাটখিল থানার ওসি মোঃ আনোয়ারুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। গৃহবধূর দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা ওই নারীর স্বামী ঢাকায় ব্যবসা করার সুবাদে তার নাবালক ছোট ভাই,এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাড়িতে একা বসবাস করেন।২০১৮ সালের ১৫ ডিসেম্বর তার ছেলে-মেয়ে নানার বাড়িতে বেড়াতে গেলে ওইদিন রাতে খাওয়ার খেয়ে ছোট ভাইসহ ঘুমিয়ে পড়েন গৃহবধূ।রাত প্রায় ২টার দিকে মজিবুর রহমান শরীফ গৃহবধূর ঘরের জানালার কাঁচ ভেঙে তার দিকে অস্ত্র ধরে দরজা খুলতে বলেন।কিন্তু ওই গৃহবধূ দরজা খুলতে অপারগতা প্রকাশ করার সঙ্গে সঙ্গে শরীফ ঘরে ভিতর তার আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড গুলি ছুঁড়েন।এতে নিরুপায় হয়ে ভয়ে ওই গৃহবধূ দরজা খুলে দেন।এরপর শরীফ ঘরে ঢুকে গৃহবধূর ভাইকে ওড়না দিয়ে অন্য একটি কক্ষে নিয়ে হাত-পা খাটের সঙ্গে ও গামছা দিয়ে মুখ বেঁধে রাখেন।পরে শরীফ গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণ করেন এবং যাওয়ার সময় কাউকে কিছু বললে হত্যার হুমকিও দিয়ে যান। ঘটনাটি ওই নারী তার স্বামীকে বললেও শরীফ প্রভাবশালী,অস্ত্রধারী সন্ত্রাসী হওয়ায় তিনি ভয়ে কাউকে ঘটনাটি জানাননি।গত বুধবার শরীফ প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার খবর শুনে ওই নারী থানায় এসে তাকে ধর্ষণের বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাটখিল থানার ওসি মোঃ আনোয়ারুল ইসলাম জানান, এক গৃহবধূ শরীফের বিরুদ্ধে শুক্রবার বিকেলে একটি ধর্ষণের অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে এর সত্যতা পাওয়ায় শুক্রবার রাত ১১টায় নারীর লিখিত অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে নথীভুক্ত করেছে।শরীফ বর্তমানে চারদিনের রিমান্ডে চাটখিল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।এর আগে গত বুধবার ভোরে কৌশলে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে তার দুই সন্তানকে অন্য কক্ষে আটকে রেখে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন শরীফ।এছাড়াও বিবস্ত্র করে নারীর ছবি ও ধর্ষণের দৃশ্য ভিডিও করেন। এ ঘটনায় নারী বাদী হয়ে বুধবার দুপুরে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওইদিনই শরীফকে গ্রেপ্তার করে।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার আস্তানা থেকে একটি ইতালিয়ান পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি মোবাইল, একটি বিয়ারের খালি ক্যান, এক বক্স জন্ম নিরোধক সামগ্রী, পাঁচটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। ধর্ষণ ও অস্ত্র মামলায় বৃহস্পতিবার শরীফকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আলোকিত প্রতিদিন/২৪ অক্টোবর’২০/এসএএইচ

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরীর মৃত্যু

সবুজ সরকার, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার সোনালিয়া রেল স্টেশন এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সোনালিয়া লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেইটকিপার এরশাদুল হক এ তথ্যটি নিশ্চিত করেছেন। এরশাদুল হক বলেন, ‘দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অজ্ঞাত ওই মেয়েটি মারা যায়। পরে সকালে রেলওয়ে থানা পুলিশ এসে লাশটি নিয়ে গেছে। এখনও মেয়েটির পরিচয় পাওয়া যায়নি।’

আলোকিত প্রতিদিন/২৪ অক্টোব্র’২০/এসএএইচ

কুরআন শরীফের আলোকে আসমানী কিতাব যাবুর এ বর্ণিত আস্তিক্যবাদ: পর্ব- ৭/সৈয়দ রনো

পর্ব- ৭

সৈয়দ রনো

ইসলাম ধর্মবিশ্বাসীদের মতে যাবুর একটি আসমানী কিতাব। মোট নাযিলকৃত (মতান্তরে কমবেশি) ১০৪টি আসমানী কিতাবের মধ্যে বড় ৪ খানা কিতাবের একটি হলো যাবুর।

যাবুর হযরত দাউদ (আ.) এর উপরে নাযিল হয়েছিল। এটি হিব্রু ভাষায় লিখিত কিতাব । হযরত দাউদ -এর পুত্র হযরত সুলায়মান-এর কালেও পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত হয় যাবুর। যাবুর কিতাব আস্তিক্যবাদের দলিল । রমজান মাসের ১২ তারিখে আল্লাহর নবী হজরত দাউদ (আ.)-এর উপর আসমানি কিতাব ‘যাবুর’ নাজিলদ হয়। তাঁর গোত্রের মাতৃভাষা ছিল ইউনানি, তাই ‘যাবুর’ ইউনানি বা আরামাইক ভাষায় অবতীর্ণ হয়। মাতৃভাষায় ওহি নাজিল না করা হলে এগুলো অবতরণের উদ্দেশ্য ব্যাহত হতো। কারন আসমানি কিতাব অবতরণের মূল উদ্দেশ্য মানুষের হেদায়াতপ্রাপ্তি ও পুণ্য অর্জনের জন্য এর সঠিক মর্ম অনুধাবন করা। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ঐশীগ্রন্থের আলোকে জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি তোমার কাছে ওহি প্রেরণ করেছি, যেমন নূহ ও তার পরবর্তী নবীদের কাছে প্রেরণ করেছিলাম; ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাঁর বংশধরগণ; ঈসা, আইউব, ইউনুস, হারুন ও সোলায়মানের কাছে ওহি প্রেরণ করেছিলাম এবং দাউদকে যাবুর দিয়েছিলাম।’ (সূরা আন-নিসা) অন্য আয়াতে বর্ণিত আছে, ‘আমি তো নবীদের কাওকে কারো ওপর মর্যাদা দিয়েছি এবং দাউদকে যাবুর দিয়েছি।’ (সূরা বনি ইসরাইল)

হজরত দাউদ (আ.)-এর পূর্বের একাদশ পুরুষ হজরত ইব্রাহিম (আ.)-এর দুজন স্ত্রী ছিলেন। বিবি হাজেরার গর্ভজাত সন্তান হজরত ইসমাইল (আ.)-এর বংশধারায় পৃথিবীতে শুভাগমন করেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) [৫৭০-৬৩২ খ্রি.]; আর বিবি সারার গর্ভের সন্তান হজরত ইসহাক (আ.)-এর বংশধারায় হজরত দাউদ (আ.) জন্মগ্রহণ করেন। তিনি জালুত নামক অত্যাচারী রাজাকে ভীষণ যুদ্ধে পরাজিত ও হত্যা করে এক বিশাল রাজত্ব লাভ করেন। যাঁর রাজধানী ছিল জেরুজালেম। এ সম্পর্কে ইরশাদ হয়েছে, ‘দাউদ জালুতকে সংহার করার মত, আল্লাহ তাকে কর্তৃত্ব এবং হিকমত দান করলেন। যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন।’ (সূরা আল-বাকারা) অন্য আয়াতে বলা হয়েছে, ‘স্মরণ করো, আমার শক্তিশালী বান্দা দাউদের কথা, সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী।’ (সূরা সোয়াদ)

হজরত দাউদ (আ.) নানাবিধ মানবিক গুণে ভূষিত ছিলেন। আল্লাহ তাঁকে সুমধুর কণ্ঠস্বর দান করেছিলেন। সুললিত ভাষায় তিনি ‘যাবুর’ তিলাওয়াত করতেন। তাঁর পাঠ শুনে বনের পক্ষিকুল নেমে আসত এবং মনোযোগসহকারে তা শুনত। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ‘আমি তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা।’ (সূরা সোয়াদ) অন্য আয়াতে বলা হয়েছে, ‘আমি অবশ্যই দাউদ ও সোলায়মানকে জ্ঞান দান করেছিলাম। তারা বলেছিল, ‘সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের তাঁর বহু মুমিন বান্দাদের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।’ (সূরা আন-নামল)

আল্লাহ তাআলা হজরত দাউদ (আ.)-কে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। তিনি লোহা দিয়ে সুন্দর সুন্দর প্রয়োজনীয় জিনিসপত্র বানাতেন। হজরত দাউদ (আ.)-এর পুত্র হজরত সোলায়মান (আ.) পিতার রাজত্ব আরও সুবিস্তৃত ও সমৃদ্ধশালী করেছিলেন। হজরত দাউদ (আ.) বায়তুল মোকাদ্দাসে তাঁর আমলের রাজধানী স্থাপন করেন। একটি বিশাল ইবাদতখানা নির্মাণের কাজে হাত দেন। হজরত সোলায়মান (আ.) কর্তৃক জিনদের মাধ্যমে সেই কাজ সমাপ্ত হয়। এভাবে বায়তুল মোকাদ্দাসের পবিত্রতার মর্যাদা বাস্তবরূপ লাভ করে। হজরত ঈসা (আ.)-এর সময় থেকে তাঁর অনুসারীদের স্বাক্ষর এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়াত প্রাপ্তির পর থেকে মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাস পবিত্র স্থান হিসেবে গণ্য হয়। কোরআন মজিদে বায়তুল মোকাদ্দাসকে পবিত্র ভূমি বলে উল্লে­খ করে বলা হয়েছে, ‘হে আমার সম্প্রদায়! আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন, তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাদপসরণ কোরো না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।’ (সূরা আল-মায়িদা)

হজরত দাউদ (আ.) ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি ছিলেন সুশাসক ও সুবিচারক। জনগণ সব সময় তাঁর কাছ থেকে ন্যায়বিচার পেত। তাঁর বিচারব্যবস্থা ছিল নিখুঁত ও নিরপেক্ষ। তিনি রাজকোষ থেকে কোনো অর্থসম্পদ গ্রহণ করতেন না। তিনি যেমন ছিলেন ন্যায়পরায়ণ ও মানবদরদি, তেমনি ছিলেন কঠোর পরিশ্রমী। তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন এবং নিজের হাতে লৌহবর্ম তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি আল্লাহর কুদরতে লোহাকে নরম করে এর দ্বারা ইস্পাতের জেরা বা বর্ম তৈরি ও তা বাজারে বিক্রি করে যা আয় করতেন, তা দিয়ে সংসার চালাতেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমি নিশ্চয়ই দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এবং আদেশ করেছিলাম, ‘হে পর্বতমালা! তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো এবং বিহঙ্গকুলকেও, তার জন্য নমনীয় করে দিয়েছিলাম লৌহ; যাতে তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করতে পারো এবং বুননে পরিমাণ রক্ষা করতে পারো।’ (সূরা সাবা)। উক্ত আলোচনাই হচ্ছে আস্তিকতার নিদর্শন।

নবী করিম (সা.) শ্রমের প্রতি গুরুত্ব আরোপ করে হজরত দাউদ (আ.)-এর স্বহস্তে উপার্জনের বিষয়টি উল্লেখ করে মানুষকে উৎসাহিত করেছেন, ‘নিজের হাতের কাজ ও শ্রম দ্বারা উপার্জিত খাদ্য খাওয়া উত্তম, এর চেয়ে ভালো খাদ্য কেউ খেতে পারে না। হজরত দাউদ (আ.) নিজের হাতের শ্রমের উপার্জিত খাবার খেতেন।’ (বুখারি) হাদিস শরিফে বর্ণিত আছে যে ‘হজরত দাউদ (আ.) বর্ম তৈরি করতেন, হজরত আদম (আ.) কৃষিকাজ করতেন, হজরত নূহ (আ.) কাঠমিস্ত্রির কাজ করতেন, হজরত ইদ্রিস (আ.) সেলাইয়ের কাজ করতেন এবং হজরত মূসা (আ.) রাখালের কাজ করতেন।’ (মুসতাদরাকে হাকিম)

আসমানি কিতাব ‘যাবুর’প্রাপ্ত আল্লাহর নবী হজরত দাউদ (আ.)-এর যুগেও রোজার প্রচলন ছিল। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হজরত দাউদ (আ.)-এর রোজা। তিনি এক দিন রোজা রাখতেন এবং এক দিন বিনা রোজায় থাকতেন।’ (বুখারি ও মুসলিম)

পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ঘোষণা মতে যাবুর কিতাবের বিশদ বর্ণনা রয়েছে। যাবুর কিতাব হযরত দাউদ (আ.) এর উপর নাযিল হয়েছিল। হযরত সুলায়মান (আ.) ও বংশ পরম্পরায় যাবুর কিতাবের আলোকে আল্লাহ তালার মত ও পথের দাওয়াত দিয়েছেন। উল্লেখিত আসমানী কিতাবে এক ও অদ্বিতীয় আল্লাহর হুকুম পালনের দৃষ্টান্ত স্পষ্ট লক্ষ্যনীয়। কাজেই এ কথা স্পষ্ট করে বলা যায় আসমানী কিতাব যাবুর আস্তিক্যবাদের সুবিস্তীর্ণ বর্ণনার এক দালিলিক উপস্থাপন।

আলোকিত প্রতিদিন/২২ অক্টোবর’২০/এসএএইচ

বীরগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

শাহিনুর ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় পার্টি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়(কাহারোল মোড়) এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, বীরগঞ্জ  উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক গত জাতীয় সংসদ নির্বাচনে ৬ দিনাজপুর-১ আসনের দলীয় প্রার্থী মোঃ শাহিনুর ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ক্কারী মাওঃ মোঃ নজরুল ইসলাম। সভা বক্তব্য রাখেন সহ-সভাপতি কাজী মাওঃ মুঞ্জুর আলী, মোঃ ইয়াসিন আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, মোঃ মোকবূল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ঢালি, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য মোঃ নিহাল হোসেন, জাপা নেতা  মোঃ আবুল কালাম আজাদ বাবুল, আজাহার ইসলাম রাজা মিয়া, মোঃ রায়হান, রতন ও মোঃ জহুরুল ইসলাম। কাহারোল উপজেলা জাপা নেতা মোঃ মনির হোসেন খাঁন, মোঃ হেলাল উদ্দিন, জাতীয় পার্টির সকল ইউনিয়ন কমিটির সভাপতি ও  সাধারণ সম্পাদকবৃন্দসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মাগফিরাত কামনায় মোনাজাতসহ এক মিনিট নিরবতা পালন করা হয় এবং কাহারোল উপজেলা জাতীয় পার্টির পক্ষথেকে নব নির্বাচিত কেন্দ্রীয় সদস্য মোঃ শাহিনুর ইসলাম কে
ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আলোকিত প্রতিকদিন/২২ অক্টোবর’২০/এসএএইচ

ফুলবাড়ী বাজারে সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করলেন পুলিশ সুপার

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বাজারে সিসি টিভি ক্যামেরার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১ ফুলবাড়ী বাজার বণিক সমিতির আয়োজনে বণিক সমিতি কার্যালয়ে অনু্ষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিবুল ইসলাম খান, বিপিএম, পুলিশ সুপার কুড়িগ্রাম। ফুলবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে ও ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন প্রমুখ। আলোচনা সভায় পুলিশ সুপার বলেন, সিসি টিভি ক্যামেরা স্থাপনের ফলে ফুলবাড়ী বাজারে নিরাপত্তা ব্যবস্থা অনেকটা সহজ হবে।পাশাপাশি উপজেলার অন্যান্য বাজারে সিসি টিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে ব্যবসায়ী ও উপজেলা প্রশাসনের সহযোগীতা কামনা করেন তিনি। এসময় মাদক নির্মুলে তার জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, মাদক নির্মুলে জেলা পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে। মাদকের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হোন। আপনারা তথ্য দিয়ে সহযোগীতা করুন। আলোচনা সভা শেষে তিনি সিসি টিভি ক্যামেরার শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সরকার মানোয়ার পাশা, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ, ব্যবসায়ী আশরাফুল আলম, আমজাদ হোসেন, নজরুল ইসলাম সহ ফুলবাড়ী বণিক সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২২ অক্টোবর’২০/এসএএইচ

 কক্সবাজার দক্ষিণ বনবিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদঃ এক একর বনভূমি উদ্ধার     

আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামু উপজেলার চেইন্দা বন বিট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় এক একর বনভূমি উদ্ধার করা হয়েছে। এসময় বেশ কিছু নির্মাণ সামগ্রীও জব্দ করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবিরের নির্দেশে  সদর রেঞ্জ কর্মকর্তা মো. তারেকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সদর রেঞ্জ কর্মকর্তা মো. তারেকুর রহমান বলেন, চেইন্দা বনবিট এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে তাতে স্থাপনা নির্মাণের চেষ্টা করছিল জবরদখলকারিরা। নিয়মিত টহলের সময় অভিযান চালিয়ে দুটি স্থাপনা উচ্ছেদ করে প্রায় এক একর বনভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বেশ কিছু নির্মাণ সামগ্রীও জব্দ করা হয়েছে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ এবং জবরদখলকারীদের বিরুদ্ধে বন বিভাগ সজাগ রয়েছে। সরকারি বনভূমি উদ্ধার এবং বনাঞ্চল রক্ষার্থে  অভিযান অব্যাহত থাকবে। ষড়যন্ত্র করে বনবিভাগের কার্যক্রমকে কেউ বন্ধ করতে পারবে না, বনভূমি জবরদখলকারী এবং পাহাড়খেকোদের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছি, এবং তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আলোকিত প্রতিদিন/২২ অক্টোবর’২০/এসএএইচ

সাভারে দুই গণধর্ষণ মামলাসহ ১১ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

আলী হোসেন, সাভারঃ সাভারে হেমায়েতপুরে গণধর্ষণসহ ১১ মামলার আসামী শেখ ফরিদ (৪০) কে বিদেশী পিস্তল ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব ৪। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি ১ র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং। এর আগে বুধবার (২১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের জয়নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শেখ ফরিদ সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার আবুল হাশেম মিয়া ওরফে বিষুর ছেলে। তার বিরুদ্ধে নতুন দুইটি মামলাসহ মোট ১৩ টি মামলা দায়ের হলো। র‌্যাব জানায়, শেখ ফরিদ গাজীপুর এলাকায় থেকে মাঝে মধ্যেই সাভারের ওই এলাকায় এসে কুকর্ম পরিচালনা করেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুই পোশাক শ্রমিককে গণধর্ষণ, মাদকসহ ১১ টি মামলা রযেছে। শেখ ফরিদ ওই এলাকার একটি চায়ের দোকানে বসে ছিল। র‌্যাব দেখে সে পালানোর চেষ্টা করে। এসময় তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। সিপিসি ১ র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ  সুপার অনু মং বলেন, গ্রেফতার শেখ ফরিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ পৃথক দুটি মামলাদায়ের করে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২২ অক্টোবর’২০/এসএএইচ