আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2500

দেশে অপরাধীদের বিএনপি উস্কে দিয়ে গেইম খেলছে- ভূমি মন্ত্রী

আলী হোসেন, সাভার: দেশে অপরাধীদের বিএনপি উস্কে দিয়ে গেইম খেলছে বলে অভিযোগ করেছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। রবিবার (১ নভেম্বর) দুপুরে সাভারের সিএনবি এলাকায় অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট (ওটিআইএ) বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১২ তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এসময় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আরও বলেন, দেশে নারী নির্যাতন বেড়ে গেছে এটা একটা দুঃখ জনক বিএনপি অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে সহযোগীতা না করে তাদেরকে উস্কে দিচ্ছে তারা অপরাধীদের নিয়ে গেইম খেলছেন। বাংলাদেশ একটি জনবহুল দেশ তার পরেও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান সরকার কোন অপরাধীকে ছাড় দেয় না সবাইকে আইনের আওতায় আসতে হবে অন্যায় করে কেউ পার পাবে না উলে­খ করে তিনি আরও বলেন, দেশে কেউ সরকারী জমি দখল করতে পারবে না কেউ দখল করলে বা দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে ভ‚মি ব্যবস্থাপনায় কোন দুর্নীতি নেই বর্তমানে দেশে আটটি জেলায় নয়টি উপজেলায় অনলাইনে মানুষ খাজনা দিচ্ছে স্বাচ্ছন্দ মত আগামী ২০২১ সালের জুলাই থেকে সারা দেশে অনলাইনে খাজনা নেওয়া প‚নরায় শুরু হবে। ক্ষমতা যার কাছেই থাকুক মানুষ যেন ঠিকমত সেবা পায় বলেও বলেন তিনি। ৪২ দিন ব্যাপি এ প্রশিক্ষণে বিসিএস এর চারটি ক্যাটাগরির ৪৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক এ টি এম নাসির মিয়া, ভ‚মি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহা-পরিচালক তসলীমুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপাসহ আরো অনেকে।

আলোকিত প্রতিদিন/১ নভেম্বর’২০/এসএএইচ

টাঙ্গাইল মির্জাপুরের পাইকপাড়া গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় ৫ নারী ও ২ শিশু আহত : গ্রেফতার ২

বিশেষ প্রতিনিধি : দৈনিক আলোকিত প্রতিদিন ২৯ অক্টোবর ২০২০ তারিখের প্রকাশিত পত্রিকায় পাইক পাড়া গ্রামে ২৮ তারিখে ঘটে যাওয়া এই আলোচিত ঘটনা নিয়ে একটি সংবাদ প্রকাশ করে। ঘটনার ভয়াবহতা সম্পর্কে অবগত হয়ে স্হানিয় পুলিশ প্রশাসন খানিকটা নড়েচড়ে বসেন। ভিকটিমদের পক্ষে মো: রিপন মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায়- ১৯/২০২০, তারিখ ২৯/১০/২০২০ নং মামলা দায়ের করেন।

উপজেলা স্বাস্থ্য কম্পেক্স, জামুর্কি, মির্জাপুরে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি থাকা চার বোন, বড় বোনের দুই শিশু ও মা এদের বর্ননা ও মামলায় অভিযোগের বিষয়ে স্বরোজমিনে ঘুরে এ চাঞ্চল্যকর তথ্যের সত্যতা পাওয়া যায়।

মামলার বাদী পক্ষের সাথে আসামি পক্ষের দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। এ বিষয়ে ইতোপূর্বে একাধিক মামলা কোর্টে চলমান রয়েছে বলে জানা যায় । হাসপাতালে ভর্তি থাকা পিয়ারা বেগম (৫২) জানান – আসামিগন জোর পূর্বক আমার মৃত স্বামীর বসত বাড়ী ও সম্পত্তি জোরপূর্বক দখল করতে চায়। তাদের বিরুদ্ধে একাধিকবার গ্রামিন শালিশী বৈঠক ডেকেছি, তারা গ্রামের গন্যমান্যদের রায় মানেন না। এর আগেও অনেকবার আমাদের মারপিট করেছে। আমাদের বাড়ীর কিয়দংশ এখনো তারা দখলে রেখেছে। তাদের লাঠির জোর আছে আর আমারতো এক ছেলে তাও নিরীহ। ন্যায় বিচার চেয়ে কান্নায় ভেঙে পরেন তিনি।

১ নং আসামি কিরন ও ২ নং আসামি অপুকে গ্রেফতার করে পুলিশ কোর্টে প্রেরণ করেছেন। মামলার আইও এস.আই মো: সজল হকের  নিকট মামলার  বিষয়ে জিজ্ঞেস করলে তিনি ঘটনার সত্যতা সম্পর্কে আলোকিত প্রতিদিনকে অবগত করেন।

বাদীর সাক্ষ্য গ্রহণ করেন সহকারী পুলিশ সুপার বাবু দিপংকর ঘোষ। আসামি পক্ষের   সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। মামলার বাদী মো: রিপন মিয়ার নিকট মামলার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন- ১ ও ২ আসামি রোড ডাকাত দলের নেতা। ছিনতাইকৃত মটর সাইকেল সহ হাতে নাতে ধরা পরে অনেক দিন জেলে ছিলো। মির্জাপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও ছিনতাই, ডাকাতির একাধিক মামলা রয়েছে। ডাকাতি মামলায় জেল খেটে বেরিয়ে এসে আরো বেপরোয়া হয়ে উঠেছে। আমাদের পরিবারের সম্পত্তি আত্মসাতের লক্ষ্যে আমাকে প্রাণে মেরে ফেলার জন্য কতক আসমী হুমকি দিচ্ছে।  আমরা অসহায়, তাই আমরা ন্যায় বিচার চাই।

আলোকিত প্রতিদিন/১ নভেম্বর ২০২০/জেডএন

সাভারে এক প্রবাসীর ৫ লক্ষাধিক টাকা ছিনতাই

সাভার প্রতিনিধি : সাভারে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে প্রবাসী আমানুল্লাহকে গুলি করে ৫ লক্ষাধিক বেশি টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে আমিনবাজার এলাকার তুরাগ ব্রিজের (লোহার ব্রীজ) কাছে এ ঘটনা ঘটে। এ সময় ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

গুলিবিদ্ধ প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ (৪০) ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে। ভুক্তভোগীর স্ত্রী সুমা আক্তার বলেন, আমিনবাজার শাখার ইসলামী ব্যাংক থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা বাড়ি নির্মানের জন্য আমরা উত্তোলন করি। পরে ট্যাক্সিযোগে বাড়ি ফেরার সময় ভাকুর্তা ব্রিজ (লোহার ব্রিজ) পরে ৫ টি মোটরসাইকেলে ১০ জন গতিরোধ করে। পরে ৫ টি গুলি ছুড়ে টাকা গুলো ছিনতাই করে নিয়ে যায়। ৫ টি গুলির একটি আমার স্বামীর বা পায়ে লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমার স্বামীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। ছিনতাইকারীরা ব্যাংকের মধ্যে বসে ছিল এবং আমাদের নজরদারিতে রেখে পিছু নিয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আলোকিত প্রতিদিন/২৮ অক্টোবর ২০২০/জেডএন

এমপির কথিত পিএস বাবু এখন ভূমি দখলের নতুন সম্রাট

বিশেষ প্রতিনিধি : নাম শুভ প্রভাত চক্রবর্তী বাবু। ১২ বছরে আগেও ছিলেন শ্যামলী পরিবহনের সুপারভাইজার। এরপর করেছেন ডিমের ব্যবসা, ছিলেন লজিং মাস্টার। থাকতেন মেসে। ২০১৫ সালে তিনি যোগদান করেন ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার পিএস হিসেবে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি বাবুকে। পিএস হয়েই পেয়ে গেছেন তিনি আলাদিনের চেরাগ। শূন্য থেকে এখন কোটিপতি বাবু। থাকেন আলিশান ফ্ল্যাটে। চলেন বিলাসবহুল গাড়ীতে। কোটি কোটি টাকা লগ্নি করেন বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানেও। পল্লবীর সেকশন-১২, ব্লক-ই ৪৭ নং ভবনের তৃতীয় তলায় রয়েছে তার বিশাল ঠিকাদারী অফিস। এমপির ছত্রছায়ার থেকে তিনি বাগিয়ে নিয়েছেন পল্লবী থানা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক পদটি। এই পদেও তুষ্ট নন পিএস বাবু। বর্তমানে মহানগর উত্তরের কেন্দ্রীয় পদ বাগিয়ে নিতে দৌড়ঝাঁপ করছেন। ঢাকা-১৬ আসনের বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে এসব তথ্য জানা গেছে।

অভিযোগ রয়েছে, কমিশন বাণিজ্যের মাধ্যমে ফুলে ফেপে পিএস বাবু আজ কোটিপতি। জবরদখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার হাত থেকে রেহাই পায়নি আওয়ামী লীগের বর্ষিয়ান নেতাকর্মী এমনকি বিমানবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তারাও। তার জবরদখলের অভিযোগের খতিয়ান তুলে ধরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন সাবেক কমিশরার এবং পল্লবী ৬নং সেকশনের সি-ব্লকের মসজিদ-ই-বায়তুল ফালাহ্ জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক। শুধু বর্ষীয়ান আওয়ামী লীগের এই নেতাই নয়, আলোকিত প্রতিদিনের প্রতিনিধিকেও অভিযোগ জানিয়েছেন বিমান বাহিনীর ভুক্তভোগী কয়েকজন কর্মকর্তাও।

সাবেক কমিশনার আব্দুল মালেক লিখিত অভিযোগে উল্লেখ করেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) রাজধানী পল্লবীর সেকশন-১২, ব্লক-ই কালশী এভি-১ এর ৯২/১ ও লেন ১ এর ৯২/২ নং পুর্ণবাসন প্রকল্পে তিনি ছাড়াও তার ৮ ভাই বোন ৫ কাঠা প্লট বরাদ্দ পান। ২০১৫ সালে ওই প্লটের একাংশ দখল করেন এমপি ইলিয়াস মোল্লার পিসএস সুপ্রভাত চক্রবর্তী বাবু। শুধু তিনি দখলই করেননি ওই প্লটে জবরদখল করে নির্মাণ করেছেন একাধিক দোকান। এসব দোকান থেকে অগ্রীম বাবদ হাতিয়েছেন ৮ থেকে ১০ লাখ টাকা। প্রতিমাসে ভাড়া নিচ্ছেন ৩০ হাজার টাকা। এই খাতে গত ৫ বছরে তিনি লুটে নিয়েছেন প্রায় ২ কোটি টাকা। এখন নিজ সম্পত্তিতে গেলেও হত্যার হুমকি দিচ্ছেন সাবেক কমিশনার আব্দুল মালেককে। এ বিষয়ে তিনি অভিযোগ জানিয়েছেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরেও।

সরেজমিনে এই প্লটে নির্মিত ২টি দোকানের ভাড়াটিয়ারা জানান, আমরা অগ্রীম ৫ লাখ টাকা দিয়ে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছি। প্রতি মাসে ভাড়া পরিশোধ করছি। এই সম্পুর্ণ টাকা নেন এমপির পিএস বাবু। দোকানিরা আরো বলেনÑ জমি নিয়ে ঝামেলা থাকলে সেটা আমাদের দেখার বিষয় নয়। যিনি আামাদের দোকান বুঝিয়ে দিয়েছেন তিনি আমাদের পাওনা টাকা ফেরৎ দিলেই আমরা অন্যত্র চলে যাবো।

অনুসন্ধানে জানা গেছে, শুধু সাবেক এই কমিশনারই নয়, পিএস বাবুর জবর দখলের হাত থেকে রেহাই পায়নি বিমান বাহিনীর সাবেক এবং বর্তমান ৮৮ জন কর্মকর্তারাও। নথি ঘেঁটে জানা গেছে, পল্লবী’র বাউনিয়াবাঁধ সেকশন-১১ সুইচগেট সংলগ্ন ৩৫ শতাংশ জমি বিক্রি করে আবারও তা জবরদখল করেছেন বাবু ও তার সিন্ডিকেটের সদস্যরা। সিন্ডিকেটের সদস্য মোশারাত হাসান বেনুর গাড়ী চালক মো. বিল্লাল হোসেন রাজু ও কয়েকজনের ব্যক্তিগত সহকারীর নামে জালজালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করে জবরদখল করেছেন পুরো সম্পত্তিটি। এখন হত্যার হুমকিতে নিজেদের সম্পত্তিতে যেতে সাহস পাচ্ছেন না সরকারী ওই কর্মকর্তারা। এই বিষয়ে অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগীদের পক্ষ থেকে তারা দৈনিক আলোকিত প্রতিদিন-কে বলেন, আমরা ৮৮ জন ধারদেনা করে পল্লবীর সেকশন ১১ বাউনিয়াবাধ সুইচগেট সংলগ্ন (জাগৃক) এর ৩৫ শতাংশ একটি প্লট কিনি। পরবর্তীতে আমরা জমিতে কাজ করতে গেলে এমপির পিএস বাবু ও তার সহযোগীরা বাধা দেয়। তারা ভুয়া দলিল তৈরি করে মালিকানা দাবী করেন এবং আমাদের সেখান থেকে উচ্ছ্বেদ করে ভুয়া কয়েকজনের নাম উল্লেখ করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছেন। জানতে পেরেছি, জমিটি বিক্রির পায়তারা করছেন পিএস বাবু।

এখন আমরা আমাদের জায়গায় যেতে পারি না, গেলেই হত্যার হুমকি দিচ্ছে চক্রটি। সেকশন-১১ বাউনিয়া বাঁধ সুইচগেট সংলগ্ন ওই সম্পত্তির নিরাপত্তা কর্মী আব্দুল কুদ্দুস জানানÑ মাসে ১৫ হাজার টাকা বেতনে আমাকে নিরাপত্তারক্ষি হিসাবে নিয়োগ দিয়েছেন এমপি’র পিএস বাবু। জমি নিয়ে কোনো ঝামেলা থাকলে তাদের বিষয়, আমরা শুধুমাত্র নিরাপত্তার দায়িত্ব পালন করছি। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

জানা গেছে, সুপ্রভাত চক্রবর্তী বাবু এমপি পিএস এর নাম ভাঙ্গিয়ে কমিশন বাণিজ্যেই এখন তার মূল পেশা। তিনি কোটি কোটি টাকা লগ্নি করলেও থাকেন ধরাছোয়ার বাহিরে। ঠিকারদার প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকা দিলেও খাতা কলমে তার নাম খূঁজে পাওয়া দূষ্কর। চলতি বছরে ঢাকা-১৬ আসনের বিভিন্ন এলাকায় শিক্ষা অধিদপ্তরের অধীনে ১০টি স্কুল কলেজ বর্ধিত (নতুন) ভবন নির্মাণে কোটি কোটি টাকা প্রকল্প আসে। এই সব প্রকল্পে বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের হয়ে অদৃশ্যভাবে অংশ গ্রহণ করেন পিএস বাবু। এসব প্রতিষ্ঠান এমপির পিএস বাবু মনোনিত কয়েকটি প্রতিষ্ঠানকে টাকা লগ্নি করে কাজ পাইয়ে দিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকার কমিশন।

জানা গেছে, প্রকল্পগুলো হলো- পল্লবীস্থ সেকশন-১২, ব্লক-ডি, শহীদ মুক্তিযোদ্ধা গার্লস স্কুলের ৬ তলার ভবন নির্মাণ (দ্বিতীয় তলা নির্মিত); সেকশন-৬ এর মিরপুর আদর্শ বিদ্যানিকেতন স্কুলের ৬ তলা বর্ধিত করণের কাজ (প্রক্রিয়াধীন); পল্লবীস্থ শহীদবাগ (কালাপানি) এলাকর সরকারী বঙ্গবন্ধু কলেজ তিন কোটি টাকা বাউন্ডারী নির্মাণ কাজ (সম্পন্ন); দুয়ারীপাড়া হাউজিং বাউন্ডারী নির্মান কাজ (সম্পন্ন)। সরকারী বঙ্গবন্ধু কলেজের ১০ তলা ভবন নির্মাণে ১৭ কোটি টাকার কাজটি বাগিয়ে নেওয়ার জন্য জোর তদবির করছেন বাবু। শুধু তাই নয়, এক সময় তিনি অতিকষ্টে জীবন-যাপন করলেও এমপির পিএস হওয়ার পর পল্লবীস্থ বাউনিয়াবাঁধ এলাকায় শ্বাশুড়ীর টিনসেড বাড়ীকে গড়িয়ে দিয়েছেন তিনি ৫ তলা বিলাসবহুল ভবন।
অভিযোগের বিষয়ে ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস মোল্লা আলোকিত প্রতিদিনকে বলেন, আমার অধীনে পিএস হিসেবে কোনো পদবীতে কাউকে নিয়োগ দেইনি। যদি কেউ আমার পরিচয়ে পিএস নাম ভাঙিয়ে কোনো অপরাধের সাথে জড়িত থাকে সে দায়িত্ব আমি নিবো না।

সকল অভিযোগের বিপক্ষ দাবি করে সুপ্রভাত চক্রবর্তী বাবু আলোকিত প্রতিদিনকে বলেনÑ এমপির পিএস হিসেবে যোগ দেয়ার আগেই আমি ঠিকাদারীর সঙ্গে সম্পৃক্ত। এক সময় কষ্ট করলেও ঠিকাদারীর মাধ্যমে আমি সরকারের কাছ থেকে ৪৬ লাখ টাকা ঋণ করেছি। এই টাকা দিয়েই আমি ঠিকাদারী প্রতিষ্ঠান গড়ে তুলি। এই টাকা দিয়েই আমি ব্যবসা করছি। এমপির পিএস হিসেবে আমি কখনো কারো কাছে পরিচয় দেই না। আমি কোনো অন্যায় কাজের সাথে জড়িত নই। একটি মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন পিএস বাবু।

 

আলোকিত প্রতিদিন/২৮ অক্টোবর ২০২০/জেডএন

টাঙ্গাইল মির্জাপুরের পাইকপাড়া গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা : আহত ৭

৫ নারী ও ২ শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর থানার পাইকপাড়া গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা নবীনূর ইসলামের বাড়িতে দূর্বিত্বরা চড়াও হয়ে জোর পূর্বক জমি দখলের চেষ্টায় তার সন্তান ও নাতিরা অতর্কিত হামলার শিকার করা হয়। আজ বুধবার (২৮ অক্টোবর) আনুমানিক সকাল ৮টায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ৫ নারী ও ২ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামুরকি মির্জাপুর হাসপাতালে ভর্তি করা হয়। আক্রমনের শিকারে আহত ব্যক্তিরা হলেন মৃত মুক্তিযোদ্ধা নবীনূর ইসলামের স্ত্রী, কন্যা ও নাতিদ্বয়- পিয়ারা বেগম (৫৫), নীপা আক্তার (৩৫), নীহার আক্তার (৩৪), নাছিমা আক্তার (৩২), নীলা আক্তার (২০), সৈয়দ আল নাহিয়ান (১০), সৈয়দ আল নুমান (৭)।

আলোকিত প্রতিদিন এর বিশেষ প্রতিনিধিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হওয়া আহত ব্যক্তিরা জানান- ‘তারা (আহতরা) নিরীহ প্রকৃতির লোক বলে তাদের চাচা মৃত নজরুল ইসলামের স্ত্রী, সন্তান ও ছেলের বউসহ আরো প্রায় অপরিচিত মুখ বাঁধা মাস্তানসাজি দশ/পনের জন মিলে আমাদের উপরে অতর্কিত হামলা করে। আক্রমনকারীদের মধ্যে যাদের চেনা যায় তারা হলেন- বুলবুলি বেগম (৫৫), মো: কিরণ মিয়া (৩৮), মো: অপু মিয়া (২৮), কাজলী আক্তার (৩২), শাম্মী আক্তার (২৩)। তারা হামলা চালিয়ে প্রায় দশ ভরী স্বর্ণালঙ্কার, মোবাইল সেট এবং করোনা কালীন গচ্ছিত দুই লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় বলে তোদের এখানে থাকতে দেবো না। তোরা এই বাড়ি ছেড়ে চলে যা। তা না হলে জোর পূর্বক তোদের এখান থেকে মেরে তাড়িয়ে দেওয়া হবে। এমনকি মেরে লাশ গুম করে ফেলারও হুমকি দিয়ে গেছে’। ভুক্তভোগীগণ আক্রমণকারীদের বাধা দিলে আক্রমণকারীরা লোহার রড, রাম দা, শাবলসহ দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে কারো মাথা, কান, হাত, মুখ, পা কেটে রক্তাক্ত হয়েছে। ভুক্তভোগীদের কেউ নিলা, ফুলা, জখম অবস্থায় হাসপাতালের বেডে ভর্তি আছে।

এ বিষয়ে স্থানীয় থানার ওসি সাহেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ সুপারের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি আলোকিত প্রতিদিনকে জানান- ‘নারী ও শিশুদের উপরে হামলার বিষয়টি মারাত্মক ঘৃণিত। আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখে যথাযথ ব্যবস্থা নিচ্ছি’।

 নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে ভর্তি ভুক্তভোগীদের মধ্যে একজন বলেন- ‘আমরা ইতোপূর্বেও মার খেয়ে থানায় জিডি করেছি এবং কোর্টে একাধিক মোকাদ্দমা আমাদের উভয় পক্ষের মধ্যে চলমান রয়েছে। বর্তমানে এমন নৃশংস ঘটনার আলোকে আমরা থানায় মামলা দায়ের করেছি। সংবাদ মাধ্যমে আমাদের (ভুক্তভোগীদের) ছবি প্রকাশ না করে বরং আক্রমণকারীদের ছবি প্রকাশের অনুরোধ জানাই’। কিন্তু সংবাদটি লেখার সময় আক্রমণকারীদের ছবি সংগ্রহ করতে না পারায় শুধু সংবাদটি পরিবেশন করা হলো।

 

আলোকিত প্রতিদিন/২৮ অক্টোবর ২০২০/জেডএন

বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন ২৯ নভেম্বর : রেলমন্ত্রী

সবুজ সরকার, টাঙ্গাইল : রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। এতে ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা। আগামী ২০২৫ সালের মধ্যে এ সেতু নির্মাণের কাজ শেষ হবে। ইতিমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম দেশ জাপানের জাইকার সহযোগিতায় এ রেলসেতু নির্মাণ হবে। বর্তমানে সেতু দিয়ে ২০ কিলোমিটার বেগে রেল চলাচল করলেও ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ শেষ ১০০ কিলোমিটার গতিতে রেল চলাচল করতে পারবে।
এছাড়াও জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল রেললাইনের প্রকল্প হাতে নেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রেল সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো.শামছুজ্জামান, পিডি কামারুল আহসান প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন/২৮ অক্টোবর ২০২০/জেডএন

কক্সবাজারের চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ : ৪ একর বনভূমি উদ্ধার 

আবু সায়েম, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের জুমনগর এলাকায় সংরক্ষিত বনাঞ্চল থেকে ১০টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে। এতে চিহ্নিত দখলদার বাহিনীর কবল থেকে প্রায় ৪ একর সরকারি বনভূমি জবর দখলমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুন মিয়া, বিশেষ টহল টীমের দলনেতা একেএম আতা ইলাহী ও বিভিন্ন রেঞ্জের বিট কর্মকর্তা ও স্টাফগণ উপস্থিত ছিলেন। অভিযান প্রসঙ্গে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া জানান, সম্প্রতি জুমনগর এলাকায় ২০১৮-১৯ সালের স্বল্প মেয়াদী ১০ হেক্টর বাগানে অবৈধভাবে ঘর নির্মাণ করে চিহ্নিত দখলবাজরা। বিভিন্ন সময় বনকর্মীরা উচ্ছেদ অভিযানে গেলে দখলদারেরা তাঁদের বাধা দেয়। বিশেষ অভিযান চালিয়ে সামাজিক বনায়ন থেকে অবৈধভাবে গড়ে তোলা ১০টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে। তিনি জানান, সংরক্ষিত বনে কোনো অবৈধ বসতি গড়ে তুলতে দেওয়া হবে না। যেকোনো উপায়ে দখলদারদের প্রতিহত করা হবে। নেয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা। কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ সোহেল রানা জানান, বন বিভাগের জমি দখলদার ও বন ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দখলবাজদের ছাড় দেওয়া হবেনা। বন কর্মকর্তা ও স্থানীয়দের সূত্র থেকে জানা গেল, সরকারি বনভূমি দখল, বালি উত্তোলনসহ সব জবর দখলকাজে একটি প্রভাবশালী মহল জড়িত রয়েছে। দখলবাজির সাথে সরকারি দলের কয়েকজনের নামও উঠে এসেছে।

আলোকিত প্রতিদিন/২৭ অক্টোবর’২০/এসএএইচ

সাভারে রাবি প্রাক্তণ ছাত্র হত্যার ঘটনায় দুইজন গ্রেফতার

আলী হোসেন, সাভারঃ সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী স্কুল কর্মকর্তা মোস্তাফিজুর রহমান হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। মঙ্গলবার সকালে দুই হত্যাকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার উনু মং। এর আগ, সোমবার রাতে সাভারের রাজাসন এলাকার বিশেষ অভিযান পরিচালানা করে তাদেরকে গ্রেপ্তার করেন র‌্যাব-৪ এর উপ-পরিদর্শক কাইসার মাতুব্বর। গ্রেপ্তারকৃতরা হলো- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী গ্রামের নিজাম শরীফের ছেলে আজাদ শরীফ (৩০) ও সাভারের ডগরমোরা এলাকার আব্দুল গনির ছলে রনি ওরুফে কুত্তা রনি (৪৮)। র‌্যাব-৪ জানায়, গত শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজশাহী থেকে বাসে সাভারের সিআরপি রোড এলাকায় নামেন স্কুল কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এসময় ছিনতাইকারীরা তার কাছে থাকা অর্থ ও মোবাইল ফোন নিতে গেলে মোস্তাফিজুর বাঁধা দেয়। পরে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে মোবাইলফোন, নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সোমবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপরই র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করেছে। তবে হত্যার ঘটনায় জড়িত আরিফ ও দিলু নামে আরও দুইজন পলাতক রয়েছে বলে জানা গেছে। র‌্যাব-৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অনু মং বলেন, কুত্তা রনি ও আজাদ শরীফ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা ছিনতাইসহ হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। এঘটনায় তারা ৪ জন জড়িত থাকার কথা জানিয়েছে। বাকী দুইজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আলোকিত প্রতিদিন/২৭ অক্টোবর’২০/এসএএইচ

আলোকিত প্রতিদিন’র সম্পাদকের মোবাইল ছিনতাই : থানায় জিডি

সৈয়দ এনামুল হুদাঃ জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন এর প্রকাশক ও সম্পাদক এবং এসকে কেমিক্যালস এগ্রো লিঃ এর এমডি ড. সৈয়দ নুরুল হুদা রনোর ব্যক্তিগত মোবাইল ফোন ছিনতাই হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা থেকে সাভার যাবার সময় গাবতলী বাস টার্মিনালের সামনে চলন্ত বাস থেকে একজন ছিনতাইকারী সৈয়দ রনোর হাত থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে দারুস সালাম থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। যার নাম্বার ১৫০৮, তারিখ ২৭ অক্টোবর ২০২০। এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ রনো জানান, হারানো মোবাইলটিতে অনেক গুরুত্ত্বপূর্ণ তথ্য উপাত্ত ছিলো, ফোনটি হারিয়ে এসব গুরুত্ত্বপূর্ণ ডকুমেন্টগুলোও হারিয়ে ফেললাম। এতে পত্রিকার কাজের অনেক ক্ষতি হলো।

আলোকিত প্রতিদিন/২৭ অক্টোবর’২০/এসএএইচ

বশেমুরবিপ্রবি শাখার উদ্যোগে বাঁধনের ২৩ বছর পূর্তি উদযাপন

প্রতিনিধি, বশেমুরবিপ্রবি: করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত পরিসরে বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের উদ্যোগে বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) এর তেইশ বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, কিছু প্ল্যাকার্ড এর মাধ্যমে স্থিরচিত্র সংগ্রহ, বাঁধনের পথচলা নিয়ে আলোচনা সভা এবং তেইশটি বৃক্ষরোপণ এর মাধ্যমে বাঁধনের তেইশ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকাল তিনটা থেকে বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের উদ্যোগে এ কার্যক্রমগুলি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ এর সহকারী অধ্যাপক মোহাম্মদ ফায়েকুজ্জামান টিটো, বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের উপদেষ্টা শশী প্রাসাদ শীল এবং রাসেল আহমেদ খান, বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের জোনাল প্রতিনিধি সাকিব হুসাইন হৃদয়, সহ-সভাপতি সোনিয়া সুলতানা টুম্পা এবং সহ-সাধারন সম্পাদক সাব্বির খান আকাশ। এছাড়াও অনুষ্ঠানে আহবায়ক হিসাবে ছিলেন, মো.শাহ-আলম এবং যুগ্ম আহবায়ক আল আমিন বিশ্বাস এবং বিভিন্ন রক্তদাতা সদস্য এবং কর্মীগণ। বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের উপদেষ্টা রাসেল আহমেদ খান বলেন, ‘বাঁধন এর তেইশ বর্ষপূর্তি উপলক্ষ্যে সকল বাঁধন কর্মী, রক্তদাতা সদস্য এবং শুভ্যানুধ্যায়ীদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বাঁধনের জন্মদিনে একটাই চাওয়া, বাংলাদেশের কোনো মানুষ যেন রক্তের অভাবে মারা না যায়। আমরা সেদিনের স্বপ্ন দেখি যেদিন বাংলাদেশের সকল মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে এবং মানবতার সুন্দরতম দৃষ্টান্ত স্থাপন করবে।সহস্র শুভকামনায় এগিয়ে যাক বাঁধন।’ বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের জোনাল প্রতিনিধি সাকিব হুসাইন হৃদয় বলেন,”একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”- এই স্লোগানকে বুকে ধারণ করে ১৯৯৭ সালের এই দিনে বাঁধনের জন্ম হয়। হাটি হাটি পা পা করে আজ বাঁধন তেইশ বছর পূর্তি উদযাপন করলো যা অত্যন্ত গর্বের। বাঁধনের সকল উপদেষ্টা, কর্মী ও যারা বাঁধনের প্রাণ সেসব সম্মানিত রক্তদাতা সদস্য সকলের জন্যই আজকের দিনটি অত্যন্ত আনন্দের। এই বাঁধন কিন্তু সৃষ্টিকর্তার সহায়তায় অনেক মানুষের বেঁচে থাকার স্বপ্ন যুগিয়েছে, সেই সাথে লক্ষ লক্ষ মানুষকে রক্তদানের মতো মহতী কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি মনে করি প্রত্যেকটি বাঁধন কর্মী বাঁধনের কাছে আজীবন কৃতজ্ঞ হয়ে থাকবে। যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাঁধনের পথ চলা – মানুষকে রক্তদানে উৎসাহিত করা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা ও জরুরী প্রয়োজনে রক্ত সরবরাহ করা এবং যে কোনো দুর্যোগ মহামারীতে মানুষের পাশে দাঁড়ানো, সেটি আজীবন অক্ষুণ্ন থাকবে।’ তিনি আরো বলেন,’ আমরা স্বপ্ন দেখি সেদিনের, যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ তার নিজ রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে।’ উল্লেখিত, বাঁধন হলো স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। ১৯৯৭ সালের ২৪ অক্টোবর যাত্রা শুরু হয়ে বর্তমানে ৫৩ টি জেলায় ৭৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাঁধন এর কার্যক্রম এর মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। আর ২০১৫ সালের ২৯ মার্চ বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের যাএা শুরু হয়। জন্মদিনে সকলের প্রত্যাশা রক্তদান একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে উঠুক।

আলোকিত প্রতিদিন/২৫ অক্টোবর’২০/এসএএইচ