আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2497

আতিক যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় ফুলবাড়ীতে আনন্দ মিছিল

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী (কুড়িগ্রাম): বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ফুলবাড়ীর কৃতি সন্তান ডাক্তার মোঃ আতিকুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। সোমবার ১৬ নভেম্বর সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমদাদুল হক মিলনের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় গেটে এসে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এ সময়  যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ডাক্তার আতিককে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ। উল্লেখ্য, ডাঃ আতিকুর রহমানের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামে। তিনি শাহ বাজার আবুল হোসেন সিনিয়র (ডিগ্রি)  মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম সরকারের ছোট ছেলে।

আলোকিত প্রতিদিন/১৬ নভেম্বর’২০/এসএএএইচ

‘ইয়াং পেইন ফিজিশিয়ান অ্যাওয়ার্ড’ পেলেন ডা: আহাদ

জাকারিয়া নূরী : বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস (বিএসএ) -এর উদ্যোগে ‘১ম আন্তর্জাতিক ই-কনফারেন্স অন পেইন-২০২০’ থেকে ‘ ইয়াং পেইন ফিজিশিয়ান অ্যাওয়ার্ড ’ পেলেন কুর্মিটোলা জেনোরেল হাসপাতালের কনসালটেন্ট ও পেইন ফিজিশিয়ান ডা: মোহাম্মদ আহাদ হোসেন। আজ (১৪ নভেম্বর) দুপুর ৩ টায় ঢাকাস্থ হোটেল ইন্টার কন্টিনেন্টালে তিন দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে দু’টি ক্যাটাগরিতে মোট ১৭ জন ডাক্তারকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ডা: মোহাম্মদ আহাদ হোসেন কোরনাকালিন পুরোটা সময় ধরে অধিকাংশ প্রিন্ট ও ইলেক্ট্রনিক ‍মিডিয়ায় দেশবাসীর জন্য কোরনা থেকে বেঁচে থাকার উপায়সমূহ তুলে ধরে আসছেন। এছাড়াও মানব দেহের নানাবিধ ব্যথা নিবারণের নিয়ে কাজের ক্ষেত্রে ইতোমধ্যে তিনি সুনাম ও সুখ্যাতি অর্জন করেছেন।

‘১ম আন্তর্জাতিক ই-কনফারেন্স অন পেইন-২০২০’ উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ লিখিত শুভেচ্ছা প্রেরণ করেছেন। বিএসএ -এর সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত বনিকের সভাপতিত্বে ও বিএসএ -এর মহাসচিব অধ্যাপক ডা. কাওছার সরদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহেদ মালেক এমপি। বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জনাব মো. আলী নূর; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব মো. আব্দুল মান্নান; বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন; বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া; স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সনাল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম উপস্থিত ছিলেন। এছাড়াও সম্মেলনটিতে বিদেশী ফ্যাকাল্টিগণসহ প্রায় ১০০০ জন বিশেষজ্ঞ এ্যানেসথেসিওলজিস্ট অনলাইনে সংযুক্ত হয়েছেন।

বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস ‘১ম আন্তর্জাতিক ই-কনফারেন্স অন পেইন-২০২০’ এর এ আয়েজনে ১৪-১৬ নভেম্বর ২০২০ বাংলাদেশ সময় দুপুর ২টা হতে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন ই-কনফারেন্স অনলাইনে (জুম মিটিং) চলবে।

সম্মানিত অতিথি হিসেবে-  Prof. Susilo Chandra, CHAIR of Asian Australian Regional Section of WFSA, Professor Kris C. P. Vissers, Chair, FIPP Board of Examination, WIP, Dr Wayne Morriss, President Elect, WFSA, Dr Jannicke Mellin Olsen, Past President, WFSA সহ বিশ্বের প্রায় ৬০ জন পেইন বিশেষজ্ঞ এই ই-কনফারেন্সে যোগদানের সম্মতি জ্ঞাপন করেছেন।

জটিল ব্যাথা রোগীর চিকিৎসার জন্য এনেসথেসিওলজিস্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক ব্যাথা চিকিৎসার সর্বোচ্চ মানদণ্ডে উন্নীত করার প্রয়াসে বৈজ্ঞানিক সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। কনফারেন্সটিতে আর্ন্তজাতিক, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বরেণ্য চিকিৎসকগণ সংযুক্ত থেকে উল্লেখিত বিষয়ে অর্জিত উৎকর্ষতা তথা দক্ষতা ও জ্ঞান বিনিময় করবেন যা এ দেশের এ্যানেসথেসিওলজিস্টগণ চিকিৎসা সেবায় উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন।

আলোকিত প্রতিদিন/১৪ নভেম্বর ২০২০/জেডএন

রবি’র সেবায় ভোগান্তিতে জবির শিক্ষার্থীরা

প্রতিনিধি, জবি: মহামারি করোনায় অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন ও ব্যবহারের শর্তাবলী সাপেক্ষে ১৯৯ টাকার ৩০ জিবি ডাটা প্যাকেজের মধ্যে- শিক্ষার্থীরা ৯৯ টাকা প্রদান করবে এবং বাকী ১০০ টাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবি’কে সরাসরি প্রদান করবে বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রবি’র মধ্যে এক সমঝোতা স্মারক চুক্তি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন ও ব্যবহারের শর্তাবলী সাপেক্ষে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর ‘রবি’ রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ডাটা প্যাকেজে অন্তর্ভূক্ত হওয়ার কনফার্মেশন ম্যাসেজ প্রদান করবে। অতঃপর শিক্ষার্থীরা ১৯৯ টাকা রিচার্জ করবে এবং ইউএসএসডি কোড (*১২৩*৭৭৩৩#) ডায়েল করে বিশ্ববিদ্যালয় ও ‘রবি’ প্রদত্ত সুবিধাটি উপভোগ করা যাবে। কিন্তু রবির সাশ্রয়ী মূল্যে ডাটা প্যাক ও সিম নিয়ে নানা বিড়ম্বনায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা যায়, এই ডাটা প্যাকেজের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টাল, ই-লাইব্রেরি পোর্টাল, বিডিরেন জুম, গুগল ড্রাইভ, হোয়াটসঅ্যাপ, জি-মেইল, হট-মেইল, ইয়াহু মেইল এ সমস্ত সেবাগুলো গ্রহণ করা যাবে। তবে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের জুম লিংক গুলো গুগল ক্লাসরুম এপসের মাধ্যমে অথবা কেউ কেউ ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমেও দেয়া হয়ে থাকে। সেজন্য শিক্ষার্থীদের বাধ্য হয়েই অন্য একটি ডাটা প্যাক ক্রয় করতে হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমেনা খাতুন জানায়, রবির ডাটা প্যাকেজটি পেতে প্রদও লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন করার সময় রবি/এয়ার্টেল ফোন নাম্বারের ইনপুটে ভুলবশত রবি লিখে সাবমিট করে ফেলেন। পরবর্তীতে নাম ও আইডি দিয়ে পুনরায় রেজিস্ট্রেশন করতে গেলে ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে বলে আউটপুট আসে। এজন্য তিনি প্যাকটি আর ব্যবহার করতে পারেননি। এদিকে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অভিজিৎ জানায়, বিজ্ঞপ্তি দেয়ার প্রথমদিনই তিনি সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলেন। কিন্তু নিয়মানুসারে কনফার্মেশন এসএমএস না আসায় তিনি রিচার্জ করতে পারছিলেন না। যেখানে বলা হয়েছিলো সাথে সাথেই এসএমএস আসবে সেখানে একদিন দুইদিন তিনদিন পরও এসএমএস আসেনি। অতঃপর প্রায় সাত (৭) দিন পর তার ফোনে এসএমএস আসে। কিন্তু রবির এই সেবার প্রতি একপ্রকার মনক্ষুন্ন হয়েই তিনি আর প্যাকেজটি কিনতে আগ্রহ প্রকাশ করেননি বলে জানান তিনি। তিনি আরো বলেন শুধুমাত্র বিডিরেন জুম এপসের জন্য এই ডাটা প্যাকটি কিনে শিক্ষার্থীদের কোনো লাভ হবে না। কেননা ক্লাসের জুম লিংক তারা গুগল ক্লাসরুম এপসের মাধ্যমে অথবা কেউ কেউ ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমেও পেয়ে থাকেন। সেক্ষেত্রে তাদের অন্য একটি ডাটা প্যাক কিনতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিজ আলম চয়ন জানান, তিনিও বিজ্ঞপ্তি দেয়ার প্রথম দিনই সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলেন। কিন্ত এসএমএস না আসার ভোগান্তিতে ডাটা প্যাকটি ক্রয় করতে আগ্রহ প্রকাশ করেননি। তিনি আরো জানান, রেজিস্ট্রেশন ছাড়াও অন্য যেকোনো রবি/এয়ারটেল নাম্বারেও (*১২৩*৭৭৩৩#) ইউএসএসডি কোডটি ডায়েল করলেও এই অফারটি দেখাচ্ছে এবং তিনি তার মায়ের নাম্বারেও চেক করে অফারটি দেখতে পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ ও সেই এসএমএসের সমস্যার কথাই জানান। রবি সিম ব্যতীত তার অন্য কোনো সিম না থাকায় এসএমএসের জন্য অপেক্ষা করে সে দুইদিনের ক্লাস মিস করেছেন। এসএমএস পাওয়ার পর ডাটা প্যাক ক্রয় করতে পারলেও সে ডাটা প্যাক দিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা করেও ক্লাসে কানেক্টেড হতে পারেনি তিনি। বাধ্য হয়েই তাকে অন্য ডাটা প্যাক ক্রয় করতে হয়েছে। রবির কাস্টমার কেয়ারে যোগাযোগ করে জানতে পারা যায় নির্দিষ্ট গ্রাহক ব্যতীত অন্য কোনো গ্রাহক এই ডাটা প্যাকটি ব্যবহার করতে পারবেন না। অসুবিধাগুলোর জন্য দুঃখ প্রকাশ করে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়। অন্যদিকে ক্যাম্পাসে রবির সিম সরবারাহকারীরা জানান, রবি/এয়ারটেলের নতুন সিম ব্যতীত এই সুবিধা পাবে না। তারা এসব বলে ক্যাম্পাসে সিম বিক্রি করছেন বলে জানা যায়। নতুন সিম ক্রয়ের জন্য নির্দেশাবলি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকলেও পুরনো সিমে এ সুবিধা ব্যবহার করা যাবে না এমন কোনো কিছু বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব বলে সিম বিক্রির ব্যবসা শুরু করেছেন বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। সমস্যা গুলোর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক ও আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য বলেন, রেজিষ্ট্রেশন সংক্রান্ত যেকোনো সমস্যা আইটি দপ্তর থেকে সমাধান করা সম্ভব। তবে রবির কোনো সমস্যার (সিম, নেটওয়ার্ক) সমাধান বিশ্ববিদ্যালয় থেকে করা সম্ভব নয়। রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর প্রথম সাত দিনে ৩৩২ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বলে জানান তিনি। উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও ১৯৯ টাকার বিনিময়ে রবির এই সুবিধা পাবেন। তবে তারা কোন ভতুর্কি সুবিধা পাবেন না।

আলোকিত প্রতিদিন/১৪ নভেম্বর’২০/এসএএইচ

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

সুদীপ্ত শামীম,সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুতের পড়ে থাকা তারে স্পৃষ্ট হয়ে এক নারীসহ একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে (বরগুলের কুটি) এমন মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে যাওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে যায় একই পরিবারের এই তিন সদস্য। এসময় ধান ক্ষেতে ওই গ্রামের শামছুল হকের ছেলে জাহিদুল ইসলামের সেচ পাম্পের বৈদ্যুতিক তার ছিরে মাটিতে পড়ে থাকে। এতে পুরো জমির পানি বিদ্যুতায়িত হয়। ফলে বিদ্যুতায়িত জমির ভেতর দিয়ে পার হওয়ার সময় তাঁরা স্পৃষ্ট হন। এ ঘটনায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মা ও ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে সুজন মিয়া নামে এক কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথিমধ্যে সেও মারা যান। এ ঘটনায় নিহতরা হলেন- ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৫৫) ও তাঁর ছেলে রাজিউল আলম (২৮) ও আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়া (১৫)। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, পুকুরে মাছ ধরতে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা ছেরা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়।

আলোকিত প্রতিদিন/১৪ নভেম্বর’২০/এসএএইচ

কক্সবাজার উত্তর বন বিভাগের অভিযানে তিন একর বনভূমি উদ্ধার 

আবু সায়েম, কক্সবাজার: কক্সবাজার উত্তর বন বিভাগের বাঘখালী রে‌ঞ্জের অভিযানে বাঘখা‌লি বি‌টের মইষকুম এলাকায় ২০০১ – ০২ অর্থবছরে সৃ‌জিত বাগানে অ‌বৈধভা‌বে গ‌ড়ে উঠা ২টি ঘর ও দ‌ক্ষিণ কচ্ছ‌পিয়া মৌজায় ২০১৫- ১৬ অর্থবছ‌রে সৃ‌জিত দীর্ঘ মেয়াদী বাগা‌নে অ‌বৈধভা‌বে গ‌ড়ে উঠা মা‌টির তৈরী গুদামঘর উচ্ছেদ করা হয়েছে। এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে    প্রায় ৩ একর জমি। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাঘখালী বিটের অধীনে থাকা এলাকায় অবৈধ ভাবে নির্মিত এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।বিষয়টি অবগত  করেছেন  বাঘখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ সরওয়ার জাহান। তিনি বলেন ভূমিদস্যুদের জায়গা হবে না,। যারা বন বিভাগের জমি দখলে জবরদখল  করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে  স্থাপনা নির্মানের খবর পেয়ে  অভিযান চালিয়ে ৩টি ঘর উচ্ছেদ করা হয়। অভিযানে  বাঘখালী ও রে‌ঞ্জের স্টাফগণ  অংশ গ্রহণ ক‌রে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মোঃ সরওয়ার জাহান। কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বনসংরক্ষক সোহেল রানা বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে।  সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ  করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে সচেষ্ট ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে।

আলোকিত প্রতিদিন/১৪ নভেম্বর’২০/এসএএইচ

কালিহাতীতে দশকিয়া ইউনিয়ন আ. লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সবুজ সরকার,টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে দশকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মগড়া কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, আইন বিষয়ক সম্পাদক এস. আকবর খান, সদস্য আবু নাসের। বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এম.এ মালেক ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।  এসময় ২টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতবৃন্দ।

আলোকিত প্রতিদিন/১৪ নভেম্বর’২০/এসএএইচ

সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে ৮নং ওয়ার্ডে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আলী হোসেন, সাভার: আসন্ন সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাভার পৌর সভার ৮নং ওয়ার্ড বাসীর সাথে বর্তমান কাউন্সিল ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম মিয়া তার নিজ বাস ভবনের পাশে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, বিগত দিনে এলাকায় কি পরিমাণ উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়েছে তা আপনাদের সকলেই অবগত রয়েছে।আমি আপনাদের পাশে বিগত দিনে যেভাবে পাশে ছিলাম ঠিক সেভাবেই ভবিষ্যতে পাশে থাকবো। আমার যোগ্যতা ও কর্মক্ষমতা বিবেচনা করে বিগত দিনের ভুল ত্রুটি ক্ষমা করে ৮নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে রুপান্তরতি করার প্রত্যয়ে আপনাদের দোয়া ও সহযোগিতার কামনা করছি। সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া,সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ হারুন,বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান সাবান আলী, আমির হোসেন টিপু ,এ্যাডঃকরিম,আমির আলী, নুরুল হক মিয়া,ধরেন্ডা খ্রিস্টান কোঃ আপারেটিপ ক্রেডিট লিঃ এর প্রেসিডেন্ট মাইকেল ডি গমেজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোকিত প্রতিদিন/১৪ নভেম্বর’২০/এসএএইচ

তিনদফা দাবি নিয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের স্মারক লিপি প্রদান 

প্রেস বিজ্ঞপ্তিঃ 

বাংলাদেশ  বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজার জজসীপ ও ম্যাজিস্ট্রেসীর পক্ষ থেকে তিন দফা দাবী বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) কক্সবাজার  জেলা জজ বাহাদুর এর সদয় সম্মতিক্রমে জেলা প্রশাসকের  মাধ্যমে  প্রধানমন্ত্রী রবাবরে এই স্মারক লিপি প্রদান করা হয়।

স্মারক লিপি প্রদানের মধ্য দিয়ে প্রথম বারের মত বিচার বিভাগের কর্মচারীরা তাদের অধিকার আদায়ের জন্য কোন কর্মসূচী গ্রহণ করেছে। ২০০৭ সালে বিচার বিভাগ পৃথকি করণের পর সহায়ক কর্মচারী হিসেবে কর্মচারীরা আদালত অঙ্গনে বিজ্ঞ বিচারক মহোদয়ের সাথে সহায়ক কর্মচারী হিসেবে কাজ করে আসছে। কিন্ত পরিতাপের বিষয়  তারা এখনো পর্যন্ত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভক্ত হতে পারেনি।

তাদের তিন দফা দাবীর মধ্যে ছিল অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান। সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ০৫ বছর অন্তর অন্তর পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা। অধস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করতঃ এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন। সকল অধস্তন আদালতের কর্মচারীর প্রত্যাশা প্রধানমন্ত্রী তাদের দাবী সমূহ সুবিবেচনায় দেখবেন। তারা আরো বলেন জাতির জনক শেখ বঙ্গবন্ধুর পিতার  শেখ লুৎফর রহমান একজন সেরেস্তাদার ছিলেন যাহা বঙ্গবন্ধুর আত্নজীবনীতে উল্লেখ আছে। সুতরাং তাদের প্রত্যাশা দেশরত্না প্র্রধানমন্ত্রী তাদের ন্যায্য দাবী সমূহ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

আলোকিত প্রতিদিন/১২ নভেম্বর’২০/এসএএইচ

গুজব ছড়ানো ও সহযোগিতার অপরাধে জবি শিক্ষার্থী তিথী সরকার গ্রেফতার

প্রতিনিধি, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাময়িকভাবে বহিস্কৃত নিখোঁজ ছাত্রী তিথী সরকারকে গুজব ছড়ানো ও সহযোগিতার অপরাধে সিআইডির সাইবার পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সিআইডি। সাইবার মনিটরিং টিম জানায়, গত ৩১/১০/২০২০ তারিখে সিআইডির সাইবার মনিটরিং টিম লক্ষ্য করে, সামাজিক যোগাযোগ ‘ফেসবুকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে সিআইডির মালিবাগ অফিসের চারতলা থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার’ শীর্ষক একটি মিথ্যা পোস্ট শেয়ার করা হচ্ছে। এই সংবাদটি দ্রুত বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ এ  ভাইরাল করা হয়। প্রকৃতপক্ষে সিআইডির অভ্যন্তরে এ রকম কোন ঘটনা ঘটেনি। এ সকল গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম শুরু করে সাইবার পুলিশ, সিআইডি। এরই ধারাবাহিকতায় বিগত ০২/১১/২০২০ তারিখে রাজধানীর রামপুরাস্থ বনশ্রী এলাকা থেকে অন্যতম গুজব রটনাকারী নিরঞ্জন বড়াল (৫০) কে সনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয় সাইবার পুলিশ সেন্টার। এ বিষয়ে নিরঞ্জন বড়াল সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে ডিএমপির পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। পল্টন থানার মামলা নং-০৯, তারিখঃ ০২/১১/২০২০ খ্রি. ধারাঃ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২)/২৮(২)/৩১(২)/৩৫(২)।  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮  শিক্ষাবর্ষের ছাত্রী তিথী সরকার তার ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন সময়ে ধর্মীয় উস্কানীমূলক বিভিন্ন পোস্ট, কমেন্ট ও তথ্য শেয়ার করেন, যার ফলশ্রুতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ তার বিরুদ্ধে আন্দোলন ও সমাবেশ করে। এ সম্পর্কিত ভবিষ্যৎ বিপদ এড়াতে এবং নিজেকে নিরাপদ রাখতে তার সংগঠনের কিছু নেতাকর্মীর পরামর্শে তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছে মর্মে গত ২৩/১০/২০২০ তারিখে পল্লবী থানায় একটি জিডি করে (জিডি নং- ২৩৫৫)। তবে ঘটনার সত্যতা পাওয়ায় বিগত ২৬/১০/২০২০ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিথী সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিস্কার করে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদকের পদ থেকেও তাকে বহিস্কার করা হয়। গত ২৭ অক্টোবর ২০২০ তারিখে তিথী সরকারের বড় বোন স্মৃতি রাণী সরকার ডিএমপির পল্লবী থানায় তিথী সরকার নিখোঁজ সংক্রান্তে একটি জিডি করে। উক্ত জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৫ অক্টোবর ২০২০ সকাল ০৯.০০ ঘটিকার পর তিথী সরকার মিরপুরের পল্লবীর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন বলে জানান। সাইবার পুলিশ সেন্টারের কাছে থাকা মামলার তদন্ত চলাকালীন সময়ে গোপন তথ্য পাওয়া যায় যে, তিথী সরকার স্বেচ্ছায় আত্মগোপনে থেকে গ্রেফতার/অপহরণের নাটক সাজাচ্ছে। তার ধারণা ছিল এভাবে করে আত্মগোপনে থেকে তার অপহরণের দায়ভার অন্যের উপরে চাপিয়ে দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত ঘটনা থেকে সে রেহাই পাবে এবং ঘটনাপ্রবাহ অন্যদিকে ধাবিত হবে।  পরবর্তীতে আত্মগোপনে থাকা তিথী সরকারের অবস্থান সনাক্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের লক্ষ্যে সাইবার পুলিশের একটি বিশেষ টিম অনুসন্ধান কার্যক্রম শুরু করে। অত্যাধুনিক প্রযুক্তি ও গোপন সোর্সের এর দেওয়া তথ্যানুযায়ী গত ১১/১১/২০২০ খ্রি. তারিখে আনুমানিক বিকাল ১৫.৪৫ ঘটিকায় নরসিংদীর মাধবদী থানাধীন দক্ষিণ শিলমান্ধি, পাচদোনা, নরসিংদী এলাকা থেকে তিথী সরকারকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে জানায় গত ২৫/১০/২০২০ তারিখে মিরপুরের পল্লবীর বাসা থেকে বের হয়ে তার প্রেমিক শিপলু মল্লিক এর সাথে যোগাযোগ করে বাগেরহাট যান। সেখানে শিপলু মল্লিককে বিয়ে করে বাগেরহাটে অবস্থান করে ৯ নভেম্বর ঢাকায় আসে। পরবর্তীতে শিপলু মল্লিকের নরসিংদীর দূরসম্পর্কের চাচা দেবাশীষ রায়ের বাসায় অবস্থানকালীন সময়ে সিআইডি সাইবার পুলিশ সেন্টারের ২টি টিম তাদের অবস্থান নিশ্চিত হয়ে ১১/১১/২০২০ তারিখ সেখান থেকে তিথী সরকারকে আটক করা হয়। এর আগে ১১/১১/২০২০ তারিখে সকাল ১১.৪৫ ঘটিকায় ঢাকার গুলিস্থানের কাপ্তান বাজারের ইলেকট্রনিক মার্কেট থেকে শিপলু মল্লিককে আটক করা হয়। নিরঞ্জন বড়াল তিথি সরকারকে নিয়ে মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর ফেসবুক স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো এবং তিথি সরকার নিজে থেকে আত্মগোপনে যাওয়া এবং তিথি সরকারের যাবতীয় কাজে শিপলু মল্লিকের সহযোগিতা করা পূর্বপরিকল্পিত ও একই সূত্রে গাথা। বিগত ০২/১১/২০২০ তারিখে পল্টন থানার ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর পরিস্থিতি সৃষ্টি করা সংক্রান্ত সিআইডির মামলায় তিথী সরকার এবং শিপলু মল্লিক কে গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হবে। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে রিমান্ড আবেদন এবং পৃথক মামলাও দায়ের করা হবে।

আলোকিত প্রতিদিন/১২ নভেম্বর’২০/এসএএইচ

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনু্ষ্ঠিত

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী(কুড়িগ্রাম): হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপযাপন উপলক্ষে শাহ বাজার রংধণু পাঠাগার ও চাষী ক্লাবের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৩ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহ বাজার আবুল হোসেন সিনিয়র (ডিগ্রি) মাদ্রাসা মাঠে অনু্ষ্ঠিত ফাইনাল খেলায় কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহম্মদ আলী পোদ্দার রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান শেখ।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক নুরল হুদা দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার মিয়া, সদর ইউপি চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন, উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন। আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী, মমতাজ উদ্দিন, ফুলবাড়ী ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন সরকার, ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমির সাধারণ সম্পাদক বাবলুর রহমান সাগর, ফুলবাড়ী ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম লিটন প্রমুখ।

আলোকিত প্রতিদিন/১২ নভেম্বর’২০/এসএএইচ