আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2493

ওজন নিয়ন্ত্রণ করুন সুস্থ থাকুন । ডা: মোহাম্মদ আহাদ হোসাইন

ওজন নিয়ন্ত্রণ করুন সুস্থ থাকুন
ডা: মোহাম্মদ আহাদ হোসাইন

আমাদের শরীরকে সুস্থ সুন্দর ও রোগমুক্ত রাখার জন্য ওজন নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতিরিক্ত ওজন শরীরের জন্য যেমন বিভিন্ন রোগের আবির্ভাব ঘটাতে পারে তেমনি আমাদের স্বাভাবিক চলাফেরা ও জীবনযাপন পদ্ধতিতে ব্যাঘাত ঘটাতে পারে। উচ্চ রক্তচাপ ডায়াবেটিসসহ বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী রোগগুলো মূলত ওজন নিয়ন্ত্রণ না করার ফলেই হয়ে থাকে। যারা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অথবা থাইরয়েড এর সমস্যায় আক্রান্ত আছেন তারা চিকিৎসকের শরণাপন্ন হলে প্রথম যে পরামর্শটি তারা দিয়ে থাকেন সেটি হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করুন। কিন্তু প্রশ্ন হচ্ছে ওজন কীভাবে নিয়ন্ত্রণ করবো? এই প্রশ্নটি সমাধান যেমন এক কথায় দেয়া সম্ভব না। আবার এটাও সত্য যে প্রেস্ক্রিপশন আকারে এটি দেওয়া কঠিন। আজকে আমি ওজন নিয়ন্ত্রণ এর জন্য খুবই সংক্ষিপ্ত একটি নির্দেশনা দিবো। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান কিন্তু কীভাবে শুরু করবেন সেটার কোনো দিকনির্দেশনা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ওজন বাড়ার মূল উপাদান :
আমাদের শরীরের ওজন বাড়ার মূল উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বা শর্করা শুধু নিজেই ওজন বাড়ায় না বরং এটি শরীরে অতিরিক্ত পানি ধরে রাখে। গবেষণায় দেখা গিয়েছে এক গ্রাম কার্বোহাইড্রেট প্রায় তিন গ্রাম পানি ধরে রাখতে পারে। যে কারণে আমরা যদি বেশি বেশি কার্বোহাইড্রেট খাই সেক্ষেত্রে শরীর ফুলে যায় এবং ওজন বাড়তে থাকে। এইজন্য বলা যায় আমাদের শরীরের ওজন বাড়ার জন্য মূল ভূমিকা এই কার্বোহাইড্রেটের।
কার্বোহাইড্রেট এর প্রয়োজনীয়তা :
কার্বোহাইড্রেট যেমন আমাদের শরীরের ওজন বাড়িয়ে দেয় আবার একই সাথে পরিমিত কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য দরকার। শরীরের সকল ধরনের বায়োকেমিক্যাল রিয়েকশন সঠিকভাবে করার জন্য পরিমিত কার্বোহাইড্রেট প্রয়োজন আছে। আমাদের শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ যদি শূন্য করে দেয়া দেয়া হয় তাহলে শরীর একটি স্ট্রেসফুল কন্ডিশনে চলে যায়। আর স্ট্রেসফুল কন্ডিশনে স্টেরয়েড জাতীয় হরমোন বেশি নিঃসৃত হয়, যা আমাদের শরীরের জন্য ভালো নয়। তাই পরিমিত পরিমাণ কার্বোহাইড্রেট প্রয়োজন আছে।
কার্বোহাইড্রেট এর পরিমাণ কীভাবে কমিয়ে আনা যায় :
আমাদের দেশে সাধারণত সবাই কার্বোহাইড্রেট বা ভাতের উপর নির্ভরশীল। আমাদের দেশের বেশিরভাগ মানুষই তিন বেলা খেয়ে অভ্যস্ত।তাই হঠাৎ করে যদি কার্বোহাইড্রেটের পরিমাণ শূন্য করে দেয়া হয় তাহলে এটা অনেকের জন্যই কষ্টকর হতে পারে। তবে ধীরে ধীরে কমিয়ে আনলে এটা শরীরের জন্য সহনীয় হয় এবং ধীরে ধীরে একটা পর্যায়ে এসে উপনীত হতে পারে।
প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথম সপ্তাহে আমাদের তিন বেলা যা খাই তা ৫০ ভাগ করে নিতে পারি। তার মানে হচ্ছে আমি যদি ভাত খাই তাহলে ৫০ ভাগ কমিয়ে ফেলবো তিন বেলায়। আবার আমি যদি রুটি খাই সেটাও ৫০ ভাগ কমিয়ে ফেলবো ৩ বেলাতে। দ্বিতীয় সপ্তাহে আমরা খাবারের বেলায় পরিমাণ কমাতে পারি। সেটা এরকম হতে পারে যে দ্বিতীয় সপ্তাহে তিন বেলার জায়গায় দুইবেলা খেলাম। এরপর তৃতীয় সপ্তাহে এক বেলা খাবো। এভাবে তৃতীয় সপ্তাহে খাবারের পরিমান অর্ধেক হয়ে গেল এবং এক বেলার জন্য। এই এক বেলা সাধারণত আমরা সকালেই খেয়ে থাকি।সকালে আমি যে পরিমাণ কার্বোহাইড্রেট বা ভাত বা রুটি আমি খাবো সেটি আমার সারা দিনের জন্য কার্বোহাইড্রেট এর ঘাটতি পূরণ করতে সক্ষম হবে।
অন্যান্য খাবার কীভাবে খাবো :
পূর্বে আমরা এতক্ষণ আলোচনা করলাম কীভাবে আমাদের কার্বোহাইড্রেট এর পরিমাণ কমাতে পারি। কার্বোহাইড্রেট এখন শুধুমাত্র এক বেলা সকাল বেলায় খাবো।
এরপর দুপুর ও রাতে কী খাবো :
দুপুরবেলা আমরা আর কোনো কার্বোহাইড্রেট বা ভাত বা রুটি খাবো না। আমরা দুপুরে সবজি, সালাদ, মাছ অথবা মাংস অথবা ডিম পরিমিত পরিমানে খেতে পারি। আমাদের ক্ষুধা নিবারন করার জন্য এই খাবারগুলো যথেষ্ট। এই খাবারগুলোর মাধ্যমে আমাদের পেট ভরার যে বিষয়টি থাকে সেটি হয়ে যাবে। আমরা ক্ষুধা মুক্ত থাকতে পারবো। রাতের বেলা আমরা শুধু সবজি অথবা সালাদ খেতে পারি। সেই সাথে সকল মিষ্টি জাতীয় খাবার এবং চা বা অন্যান্য খাবারের সাথে চিনি পরিহার করতে হবে।
রাত এবং দুপুরের মাঝামাঝি একটি সময় বা বিকালবেলা অনেকেরই নাস্তার অভ্যাস থাকে। এই সময় চিনি ছাড়া চা বা দেশী ফল যেটা খুব বেশি মিষ্টি নয় সেটা খাওয়া যেতে পারে। তবে না খেতে পারলেই ভালো। খাবার এই অভ্যাসগুলো যদি নিয়মিতভাবে করা যায় তাহলে আশা করা যায় আমাদের শরীরে কার্বোহাইড্রেট বা ভাত বা চিনি জাতীয় খাবারের চাহিদা কমে যাবে। যার ফলশ্রুতিতে আমাদের শুধুমাত্র দেহের জন্য প্রয়োজনীয় শর্করা খাবার খাওয়া হবে। এই পদ্ধতি যদি আমরা তিন মাস চালিয়ে যেতে পারি তাহলে আমাদের শরীর এই খাদ্যাভ্যাসের সাথে অভ্যস্ত হয়ে যাবে এবং আমাদের ওজন কমতে থাকবে। আপনার শরীরের এই খাদ্যাভ্যাস পরবর্তীতে ধরে রাখতে হবে এবং নিয়মিতভাবে এই খাদ্যাভ্যাসটি পালন করতে হবে। সাথে কিছু হালকা এক্সারসাইজ বা হাঁটার অভ্যাস আমরা করতে পারি। হাঁটার ক্ষেত্রে আমরা যদি দৈনিক ৩০ মিনিট হাঁটার অভ্যাস করি তাহলে আমাদের দেহের খাদ্যগুলো হজম প্রক্রিয়ায় সম্পৃক্ত হবে যথাযথভাবে এবং আমাদের ক্ষুধা লাগবে। সেই সাথে নতুন খাদ্যাভ্যাস আমাদের শরীরের সাথে ভারসাম্য রক্ষা করবে।
পরিশেষে বলতে চাই অতিরিক্ত ওজনের কারণে আমাদের শরীরের ভেতরে এবং বাইরে বেশকিছু সমস্যায় আমরা পরতে পারি। তাই সুস্থ থাকার জন্য ওজন নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। কিন্তু শুরু করা হচ্ছে না। তাই সিদ্ধান্ত নিন- আজ, এখনই, এই মুহূর্তে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
লেখাটির সাথে ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
(লেখক : কনসালটেন্ট ও পেইন ফিজিশিয়ান
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
চেম্বার : বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন, কাটাবন, ঢাকা।)
আলোকিত প্রতিদিন/৬ ডিসেম্বর-২০২০/জেডএন

দিনাজপুরে গাঁজা ব্যবসায়ী খাদিজা গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের জেল

দিনাজপুর প্রতিনিধি : গত ৬ ডিসেম্বর রবিবার দিনাজপুর পুলিশ সুপারের দিক নির্দেশনায় পুলিশের অক্লান্ত পরিশ্রমে দিনাজপুর শহরের চি‎হ্নিত মাদক ব্যবসায়ী খাদিজা বেগমকে গাঁজাসহ আটক করে দিনাজপুর পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আল হাসান (সহকারী কমিশনার ভূমি) কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১শত টাকা জরিমানাসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ঘটনার প্রত্যক্ষদৃষ্টে দিনাজপুর সদরের কাঞ্চন কলোনী নামক এলাকায় চি‎হ্নিত মাদক ব্যবসায়ী খাদিজা বেগম সকলের অন্তর্চক্ষুকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ গাঁজা ব্যবসা চালিয়ে আসছিল। এমনকি প্রশাসনের চোখকেও সে ফাঁকি দিয়ে চালিয়ে যেত তার মাদক ব্যবসা। পরিশেষে অত্র এলাকাবাসীর পক্ষে আইন সহায়তা কেন্দ্রের সভাপতি নাজমা বেগমের নেতৃত্বে দিনাজপুর কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম বারের সঠিক দিক নির্দেশনায় দিনাজপুর কোতয়ালী থানার দায়িত্বরত ইন্সপেক্টর ইনটেলিজেন্স মো: মাহবুবুর রহমান সরকার ও তদন্ত (ওসি) ইন্সপেক্টর মো: আসাদুজ্জামান এর বলিষ্ঠ নেতৃত্বে মুন্সিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: মাহবুবুর রহমান সরকার, সাব-ইন্সপেক্টর বাদল কুমার মন্ডল, সাব-ইন্সপেক্টর বদিউজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ৬ ডিসেম্বর ভোর থেকে অভিযান শুরু করে সকাল ১১টায় খাদিজাকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। অতঃপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদ আল হাসান (সহকারী কমিশনার ভূমি) তাকে ১শত টাকা জরিমানা সহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এলাকায় উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সেই সাথে প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের দীর্ঘায়ু কামনাসহ ধন্যবাদ জানিয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/৬ ডিসেম্বর-২০২০/জেডএন

নাগরপুরে ট্রলি-অটো রিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ট্রলি অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে মো. সেন্টু মিয়া (৩৫) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। আহতরা সবাই অটো রিকশা যাত্রী ছিল। শনিবার সকাল সাড়ে দশটার দিকে টাঙ্গাইল-আরিচা মহসড়কের উপজেলা ফায়ার সাভিস ষ্টেশনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন- ঘিওর উপজেলার হেমন্তি (৬৫), পলাশ (২৪) দৌলতপুর উপজেলার রফিক শেখ (৩৫), কাবিল (৩২) ও টাঙ্গাইল সদরের অমিত (৩২)।

প্রত্যক্ষ্যদর্শী পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে দশটার দিকে একটি যাত্রীবাহী সিএনজি নাগরপুর থেকে টাঙ্গাইল যাওয়ার পথে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি ইট বহন কারী ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিকশাসহ খাদে পরে যায়। আশ পাশের লোকজন ঘটনা স্থলে পৌঁছে আহত ৬ জনকে উদ্বার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎকিসার জন্য নিয়ে য্য়া। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিক্সা চালক মো. সেন্টু মিয়া কে মৃত ঘোষনা করেন। আহত ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকনুজ্জামান।

দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান আনিস। তিনি জানান, দূর্ঘটনা কবলিত ট্রলি ও অটো রিকশাকে জব্দ করা হয়েছে। তবে ঘাতক চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।

আলোকিত প্রতিদিন/৬ ডিসেম্বর-২০২০/জেডএন

শ্রীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আলমগীর সভাপতি, মাহবুব সাধারণ সম্পাদক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : প্রবীণ ও নবীনের সমন্বয়ে গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীপুর প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে আগামী দুই বছরের জন্য (২০২১-২০২২) মেয়াদে শ্রীপুর প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯জন সম্পাদক মন্ডলী এবং ৬জন কার্যনির্বাহী সদস্য নির্বাচন করা হয়েছে।

প্রবীণ সাংবাদিক শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধক্ষ্য আলমগীর হোসেনকে (দৈনিক আলোকিত প্রতিদিন) সভাপতি এবং মাহবুবুর রহমান আকন্দ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির অ্যন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি আনিছুর রহমান শামীম (দৈনিক বাংলাদেশ জার্নাল), যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ-আল মামুন (দৈনিক খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা (দৈনিক আমার সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক আকন্দ (দৈনিক মানবজমিন), কোষাধ্যক্ষ মোঃ মোক্তার হোসেন (দৈনিক গণমুক্তি/আগামী নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সেলিম শেখ (দৈনিক সমাচার), দপ্তর সম্পাদক মোঃ সাদেক মিয়া (দৈনিক সবুজ নিশান), কার্যনির্বাহী সদস্যরা হলেন নাসির উদ্দিন জর্জ (দৈনিক ভোরের কাগজ), রায়হানুল ইসলাম আকন্দ (দৈনিক যুগান্তর), বশির আহমেদ কাজল (দৈনিক দিনকাল), মোঃ রুহুল আমীন (দৈনিক সংবাদ), মোতাহার হোসেন খান (দৈনিক আমাদের নতুন সময়) এবং এমদাদুল হক (দৈনিক ভোরের দর্পণ)। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুর-৩ আসনের এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেন বলেন, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীপুর প্রেসক্লাব শ্রীপুর উপজেলার আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে। প্রেসক্লাবের সাথে জড়িত সাংবাদিকগণ বিভিন্ন দুর্ণীতি ও অনিয়মের পাশাপাশি সম্ভাবনার সংবাদ পরিবেশন ও প্রকাশ করে আসছে। অতীতের ন্যায় শ্রীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকল সদস্যদেরকে সাথে নিয়ে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করবে বলে আশা করছি।

 

আলোকিত প্রতিদিন/৬ ডিসেম্বর-২০২০/জেডএন

যুগান্তরের শামীম খানকে আহবায়ক করে ধামরাই উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি শামীম খানকে আহবায়ক করে ধামরাই উপজেলা প্রেসক্লাবের ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় ধামরাই সিটি সেন্টারে সাংবাদিক শামীম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় তাকে আহবায়ক নির্বাচিত করা হয়।

এতে উপস্থিত ছিলেন, ধামরাইয়ে কর্মরত বিভিন্ন পত্রিকা, টেলিভিশন, বার্তা সংস্থা ও অনলাইনের সাংবাদিকবৃন্দ। দৈনিক আলোকিত প্রতিদিনের ধামরাই প্রতিনিধি মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক দিনকালের ধামরাই প্রতিনিধি আমির হামজা, দৈনিক অগ্নিশিখার নির্বাহী সম্পাদক মো: আব্দুর রহিম মিলন, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মো: আরিফুল ইসলাম সাব্বির, দৈনিক জাগো জনতার স্টাফ রিপোর্টর মো: শরিফুল ইসলাম, দৈনিক সন্ধ্যাবাণীর ধামরাই প্রতিনিধি আব্দুস সামাদ, এশিয়ান টিভির সাংবাদিক মো: আশরাফুল ইসলাম, মোহনা টিভির সাংবাদিক মেহেদি ইমাম জান কায়সার, চ্যানেল এস -এর সাংবাদিক মো: আমিনুর রহমান ও দৈনিক লাখো কণ্ঠ ধামরাই প্রতিনিধি কাজী মিজানুর রহমান মিজান প্রমুখ।

আলোকিত প্রতিদিন/৬ ডিসেম্বর-২০২০/জেডএন

সাভার পৌর আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আলী হোসেন, সাভার: সাভারে পৌর নির্বাচনকে সামনে রেছে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামি ১৬ জানুয়ারীতে সাভার পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করতে আগ্রহী ছয়জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে সাভার সরকারী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় এ সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজি আব্দুল গনি। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্যা। এদিকে সভার শুরুতে কোনোরকম পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়াই মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছয়জনের মধ্যে নামের ক্রমনুসার ঠিক করতে গোপন ব্যালটে ভোটের প্রস্তাব করেন নজরুল ইসলাম মানিক মোল্যা। পরে ভোট অনুষ্ঠিত হয়। এতে প্রাপ্ত ভোটের ক্রমানুসারে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজি আব্দুল গনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্যা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান খান ও ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও গোলাম ফয়েজুদ্দিন খান শিহাবের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। বর্ধিত সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আসন্ন সাভার পৌরসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নামের তালিকা করে শনিবার বিকেলেই সেই তালিকা কেন্দ্রেীয় কার্যালয়ে পাঠানো হবে। সেই অনুযায়ী বর্ধিত সভা ডেকে নামের সিরিয়াল নির্নয়ের জন্য ভোটের ব্যবস্থা করা হয়। ভোটে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছে বর্তমান মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গণি।

আলোকিত প্রতিদিন/৫ ডিসেম্বর’২০/এসএএইচ

ফুলবাড়ীতে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী(কুড়িগ্রাম): দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মাস্ক পড়ার ওপর বিশেষ নজরদারি শুরু করেছে উপজেলা প্রশাসন। নো মাস্ক নো এন্ট্রি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১টায় ফুলবাড়ী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। পথচারী, দোকান মালিক, যানবাহনের যাত্রীদের মুখে মাস্ক না থাকায় প্রতিজনকে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করে ভ্রাম্যমান আদালত। মোট ২২ জনকে ২ হাজার ১ শ’ টাকা জরিমানা করা হয়। এসময় সঙ্গে ছিলেন, ফুলবাড়ী থানার ওসি তদন্ত সারোয়ার পারভেজ সহ অন্যান্য পুলিশ সদস্যগণ । নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত  ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ  জনসচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর’২০/এসএএইচ

কলাপাড়ায় স্বাস্থ্য-সহকারীদের বেতন-বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি পালন

প্রতিনিধি, কলাপাড়া(পটুয়াখালী): কলাপাড়ায় স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা নিয়োগ বিধি সংশোধন করে বেতন-বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি পালন করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের ঘোষনায় সারা দিয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা। এসময় কলাপাড়া হাসপাতালের সামনে কর্মবিরতি পালন করেন প্রায় অর্ধ-শতাধিক স্বাস্থ্য-সহকারিরা। এসময় বক্তব্য রাখেন সহকারী স্বাস্থ্য-পরিদর্শক জুলিয়া নাসরিন, স্বাস্থ্যকর্মী রতন চন্দ্র সাহা, মোকছেদুর ও জাহিদুল ইসলাম। বক্তারা নিয়োগ বিধি সংশোধন করে সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১১তম গ্রেড, স্বাস্থ্য সহকারী ১২তম গ্রেড ও স্বাস্থ্য পরিদর্শক ১৩তম গ্রেডে উন্নীতকরনের দাবি জানান। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে ঘোষনা দেন।

আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর’২০/এসএএইচ

নাটোরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুজন কুমার, নাটোর: নাটোরে ২৮৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ কামরুল শেখ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেছেন  র‌্যাবের  নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা। গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাত ৭টার দিকে শহরের স্টেশন বাজারের ফ্রেন্ডস ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কামরুল শেখ সিংড়া উপজেলার ইন্দ্রাসন গ্রামের রফিক শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একদল সদস্য গতকাল রাত ৭টার দিকে ষ্টেশন বাজার মেসার্স ফ্রেন্ডস ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী কামরুল শেখকে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছে থেকে ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি সিম কার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত কামরুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকারোক্তি দেয়। এ ব্যাপারে নাটোর সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান এএসপি মোঃ মাসুদ রানা।

আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর’২০/এসএএইচ

সরকারের কাজ করার ক্ষমতা আছে, তবে বাঁধ নির্মাণে সময়ের প্রয়োজন- প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

সবুজ সরকার, টাঙ্গাইল: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। সরকারের কাজ করার ক্ষমতা আছে। প্রকল্পগুলো পেতে ধৈর্য্য ধরতে হবে। ক্ষমতা আছে বলেই আমরা বড় বড় প্রকল্প নিতে পারছি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন উপলক্ষে গরিলাবাড়ী ঘাটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যমুনা তীরবর্তী স্থানীয় বাঁধ নির্মাণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে কোন কাজ হয়নি। বাংলাদেশের সকল উন্নয়নমূলক কাজ হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ তথা শেখ হাসিনা সরকারের আমলে। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মন্টু কুমার বিশ্বাস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর’২০/এসএএইচ