আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2492

কবিতা পরিষদ সাতক্ষীরা-২০২০ পুরস্কার পেলেন কবি রেজাউদ্দিন স্টালিন

সাংস্কৃতিক প্রতিবেদক : ১২ ডিসেম্বর ‘নিরাপদ জীবনের জন্য কবিতা’- এই শ্লোগানকে সামনে নিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ষোড়শ কবিতা উৎসব। সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত এই কবিতা উৎসব উদ্বোধন করেন সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ  কবি শেখ মফিজুর রহমান।

সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা ও পাশ্বর্বতী খুলনা ও যশোর জেলার শতাধিক কবি মিলিত হয়ে এক মিলন মেলার সৃষ্টি করে। কবিতা পরিষদ, সাতক্ষীরার আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

প্রথম পর্বে বা উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন কবিতা পরিষদের সভাপতি কবি ও আবৃত্তিশিল্পী মন্ময় মনির। বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, কবি ও নাট্যকার খায়রুল বাসার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল ইসলাম ফারুক। এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম। সাধারণ সম্পাদকের বক্তব্য রাখেন  মোস্তাফিজুর রহমান উজ্জল। স্বাগত বক্তব্য প্রদান করেন উৎসবের আহবায়ক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ, যুগ্ম আহবায়ক গুলশান আরা। ঘোষণাপত্র পাঠ করেন কবি আরশি বাউল, শোক প্রস্তাব পাঠ করেন কবি নব কুমার ঢালী। প্রধান সমন্বয়কারীর বক্তব্য রাখেন কবি তৌফিক আহমেদ। মনোজ্ঞ এই কবিতা উৎসবে প্রথিতযশা তিনজন ব্যক্তিকে কবিতা পরিষদ পুরস্কার ২০২০ প্রদান করা হয়। কবিতায় পুরস্কার  গ্রহণ করেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন ও কিশোরীমোহন সরকার এবং পরিবেশ উন্নয়নে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এস মোস্তফা কামাল।

দ্বিতীয় পর্বে কবি সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, শেখ নূরুল ইসলাম, মন্ময় মনির, শেখ লামিয়া মার্জান, তাছনিমাহ তুষ্টি ও কৃষ্ণা। স্বরচিত কবিতা পাঠ করেন কবি রেজাউদ্দিন স্টালিন, কবি খায়রুল বাসার, কবি কামরুল ইসলাম ফারুক, কবি আরশি বাউল, কবি সৌহার্দ সিরাজ, কবি শুভ্র আহমেদ,  কবি কাদেরুজ্জামান, কবি এস এস নজরুল ইসলাম, কবি মলয় বিশ্বাস, কবি কার্তিক চন্দ্র সরকার, কবি এস এম মমতাজ হোসেন, কবি আলী সোহরাব, কবি রাইসুল হক, কবি তপন কুমার পাল, কবি তনুশ্রী নাগ, ইলোরা আরবী, বাবর আলী, মো: আবদুল্লাহ সিদ্দিক, নাজমুল হাসান, বাগবুল মাহবুব, তুর্কি, শেখ আবু সালেক চাঁদ,শেখ হারুন, জিএম পারভেজ,সৈয়েদ মাহমুদুর রহমান প্রাণকৃষ্ণ সরকার, নাজিম বিশ্বাস, অরুণ সান্যাল, আব্দুর রব হাওলাদার,মেহরুন নেছা মিম,মোহাম্মদ আব্দুল্লাহ, সমর উদ্ভট, আশরাফুল হাসান বিপ্লব, আহনাফ আহমেদ,বাবুল আহমেদ তরফদার,হিমেল,তাসমিন নাহার ও ডালিয়া পারভীন। পঠিত কবিতায় উপর আলোচনা করেন গীতিকার ও সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তৃপ্তিমোহন মল্লিক। জাতীয় সংগীত পরিবেশন করেন নীপমালা সাহা ও সীমান্ত আদর্শ কলেজে ছাত্র-ছাত্রীবৃন্দ।

ষোড়শ কবিতা উৎসবের প্রধান অতিথি ও উদ্বোধক সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন আর বায়বীয় কবিতা নয়, বেশি বেশি করে জীবনমুখী কবিতা লিখতে হবে, মানবিক কবিতা লিখতে হবে। কবিরা রাত জেগে দেশ পাহারা দেয়। সমাজের অসংগতি দুর করতে কবিতার ভূমিকা অপরিসীম। দেশের সব পরিস্থিতিতে কবিরা সাহসি ভূমিকা পালন করে। কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির বলেন, বাংলাদেশ কবিতার দেশ। কবিতা অসাম্প্রদায়িকতার কথা বলে, কবিতা মানবতার কথা বলে, কবিতা দেশপ্রেমের কথা বলে। কবিতা চর্চার মাধ্যমে জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে হবে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে। খান বাহাদুর আহছানউল্লাহ, কবি সিকান্দার আবু জাফর, মোহাম্মদ ওয়াজেদ আলি এ মাটির সন্তান। তিনি সাতক্ষীরার ঐতিহ্যবাহী কবিতা উৎসবের পতাকাতলে সকল প্রগতিশীল কবিদের আসার আহবান করেন। কবিতা চর্চার মাধ্যমে  মাতৃভাষার বিকাশ ঘটাতে হবে, সৃজনশীল রাষ্ট্র গঠন করতে হবে এ কথাও তিনি বলেন।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যথাক্রমে শেখ সিদ্দিকুর রহমান ও সুকুমার দাশ বাচ্চু।

 

আলোকিত প্রতিদিন/১৪ ডিসেম্বর-২০২০/জেডএন

কক্সবাজারে আমন ধান-চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন 

কক্সবাজার প্রতিনিধি : ‘গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক বাঁচে প্রাণ’ -এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে সরকারিভাবে চলতি আমন মৌসুমে অভ্যন্তরীন ধান ও চাল সংগ্রহ ২০২০ -২০২১ সাল এর কার্যক্রম শুভ উদ্বোধন হয়েছে । সোমবার  (১৪ ডিসেম্বর)  সদর খাদ্য গুদাম এলএসডি তে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন কক্সবাজার জেলা  প্রশাসক  মোহা: কামাল হোসেন। চলতি মৌসুমে জেলার লক্ষ মাত্রার হিসেবে,  কৃষকদের নিকট থেকে ধান ২৬৭৭ মেট্রিক টন, আতপ চাল ১৫৬৩ মেট্রিক টন এবং  সিদ্ধ চাল ৯২৬ মেট্রিক  টন এবং সদরের লক্ষ মাত্রার হিসেবে, ধান ৩২৪ মেট্রিক টন, আতপ চাল ২০০ মেট্রিক টন এবং সিদ্ধ চাল ৯২৬ মেট্রিক টন ন্যায্য মূল্যে  ক্রয় করা হবে বলে জানান সদর খাদ্য গুদাম কর্মকর্তা ফরমান আলী। উদ্বোধক হিসেবে কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের শুভ সূচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক কক্সবাজারের  জেলা প্রশাসক মোহা: কামাল হোসেন। সভাপতিত্ব করেন  জেলা খাদ্য নিয়ন্ত্রক  মাহমুদুল হাছান।  এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাসুদুর রহমান মোল্লা, সদর  উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার সুইটি, সদর উপজেলা  খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দেবদাস চাকমা,  সদর খাদ্য গুদাম ওসি ফরমান আলীসহ খাদ্য বিভাগের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভ্যন্তরীন আমন ধান – চাল সংগ্রহ কার্যক্রম সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে শুরু হয়, উক্ত কার্যক্রম বাস্তবায়ন করবেন সদর উপজেলা খাদ্য বিভাগ । এ ব্যাপারে কক্সবাজার  জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান বলেন, জেলা এবং সদরের লক্ষ মাত্রার হিসেবে ৮ উপজেলায় আমন ধান ও চাল সংগ্রহ করা হবে।  উদ্বোধন  অনুষ্ঠানে ২ জন কৃষকের নিকট  থেকে  প্রায় ৩.৮০০ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে । সরকারের নির্ধারিত মূল্যে ধান ২৬ টাকা কেজি, আতপ চাল ৩৬ টাকা কেজি এবং সিদ্ধ চাল ৩৭ টাকা কেজি করে ক্রয় করা হবে। তিনি আরো জানান, আমন ধান ও চাল সংগ্রহ  কার্যক্রম আগামী বছরের ২০২১ সালের ফেব্রুয়ারী ২ তারিখ পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলবে।
আলোকিত প্রতিদিন/১৪ ডিসেম্বর-২০২০/জেডএন

সাভারে ১৫ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান আটক

সাভার প্রতিনিধি : সাভারে ১৫ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে সাভার সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধর্ষন, চাঁদাবাজীসহ ডজন মামলার আসামী আব্দুল মান্নানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম।
সাভার মডেল থানা পুলিশ জানায়,সাভারের চাঁপাইন এলাকায় লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের ২০ শতাংশ জমি রয়েছে। জমির উপরে তাদের টিনসেড বাড়ি রয়েছে। পরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। পরে ভুক্তভোগীরা আজ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে আসামী করে একটি চাঁদা বাজির মামলা দায়ের করলে পুলিশ চাঁপাইন এলাকা থেকে তাকে আটক করে। পরে আজ দুপুরে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটক এ আওয়ামী লীগ নেতা ধর্ষন,চাদাবাজী,ছিনতাই,মাদ্রাস ভাংচুরসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত বলে থানা সূতে জানাগেছে। তার বিরুদ্ধে ডজন মামলা রয়েছে। সম্প্রতি তার পিতাকে মারধর করার অভিযোগ তার বিরুদ্ধে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন,চাঁদা চাওয়ার অভিযোগে ওই আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/১৪ ডিসেম্বর-২০২০/জেডএন

যথাযোগ্য মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইবি প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শাহিনুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস. এম. আব্দুল লতিফ। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের সাথে সাথে স্ব স্ব হলের আবাসিক শিক্ষকদের সাথে নিয়ে পতাকা উত্তোলন করেন হল প্রভোস্টগণ।

পতাকা উত্তোলন শেষে বেলা ১১ টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বিভিন্ন হল, অনুষদ, বিভাগ, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ অফিসার ইউনিট, অফিসার্স এসোসিয়েশন, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি, ইবি ল্যাব স্কুল এন্ড কলেজ, ইবি শাখা ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ইবি রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক, পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে প্রথম প্রহরে (রাত ১২ টা ১ মিনিটে) শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীন মিনার ও মৃত্যুঞ্জয়ী মুজিব পাদদেশে মোমবাতি প্রজ্বলন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

আলোকিত প্রতিদিন/১৪ ডিসেম্বর-২০২০/জেডএন

ধামরাইয়ে এশিয়ান ইউনির্ভাসিটির প্রভাষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সপরিবারের এলাকা ছাড়ার হুমকি

মো: মাসুদ রানা, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে উত্তরা এশিয়ান ইউনিভার্সিটির প্রভাষকের বিরুদ্ধে প্রতিবেশীর কাছে বিক্রিত জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশীর বাঁধা উপেক্ষা করে ওই জমির ওপর বহুতল ভবন নির্মান কাজ শুরু করা হয়েছে। এতে বাঁধা দেয়ায় ভুক্তভোগি ওই পরিবারকে এলাকা ছাড়া করার হমুকি দেয়ারও অভিযোগ পাওয়া গেছে ওই প্রভাসকের বিরুদ্ধে। এব্যাপারে ধামরাই থানায় ওই প্রভাষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ধামরাই পৌরশহরের ৮নং ওয়ার্ডের নৃতন দক্ষিণপাড়া মহল্লায়।

সরেজমিনে গিয়ে জানা গেছে,এশিয়ান ইউনিভার্সিটির প্রভাষক মো: আলতাফ হোসেনের কাছ থেকে মিনু করিম নামে এক নারি সাড়ে ৫শতাংশ জমি ক্রয় করে আধাপাকা বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। শনিবার সকাল ৮টার দিকে ওই নারির বাড়ির পূর্বপাশের খালি জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করে ওই প্রভাষক । আর এ দখল দারিত্ব কায়েম করতে নিয়ে আসে সংঘবদ্ধ এক সন্ত্রাসী বাহিনী। ওই নারি ও তার সন্তানরা মিলে নির্মাণ কাজে বাঁধা দিলে ও প্রফেসর ও সন্ত্রাসী বাহিনী ওই নারিকে সপরিবারের এলাকা থেকে বিতাড়িত করার হুমকি প্রদান করে।

ভুক্তভোগি ওই নারি জানান,আমি বেশ কিছুদিন আগে ওই প্রফেসর আলতাফ হোসেনের কাছ থেকে সাড়ে ৫শতাংশ জমি ক্রয় করে আধাপাকা বাড়ি নির্মাণ করে ছেলে মেয়ে নিয়ে বসবাস করে আসছি। হঠাৎ ওই প্রফেসর আমার বাড়ির পূর্বপাশের জমি দখল করে বহুমতল ভবন নির্মাণের কাজ শুরু করে। আমি বাঁধা দিলে সে ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমাকে এলাকা থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়। আমি এব্যাপারে থানায় তার নামে অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে অভিযুক্ত ওই প্রফেসর বলেন,আমি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে রাজি নই। কথা যা বলার তা পুলিশ,এসিল্যান্ড ও পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে বলব। আপনারা এ ব্যাপারে যা খুশি লিখতে পারেন।

তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক তন্ময় সাহা জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত প্রতিদিন/১৪ ডিসেম্বর-২০২০/জেডএন

১৪ ডিসেম্বর দিনাজপুর মুক্ত দিবস পালিত

১৬ ডিসেম্বরের পরে যারা ইতিহাস তৈরি করার চেষ্টা করে তারা ইতিহাসকে বিকৃত করতে চায়-খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি

দিনাজপুর প্রতিনিধি : ১৪ ডিসেম্বর দিনাজপুর মুক্ত দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, ১৬ ডিসেম্বরের পরে যারা ইতিহাস তৈরি করার চেষ্টা করে তারা ইতিহাসকে বিকৃত করতে চায়। এছাড়াও ১৬ ডিসেম্বরের পরে যারা নতুন করে ইতিহাস রচনা করতে চায় তারা নিজ হাতে ইতিহাসকে ধৃত করতে চায়। এরা কখনই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নয়। ১৯৭১ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশে ফিরে এসে এদেশের বুদ্ধিজীবী অসহায় মানুষদের নির্মমভাবে হত্যার কথা জানতে পেরে ১৪ ডিসেম্বরকে মহান বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা দেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রকৃত বাঙালিরা কখনই এদেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে নিয়ে বিরূপ মন্তব্য করতে পারে না। আজকে যারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে নিয়ে যে কুৎসা রটিয়ে ধর্মের দোহাই দিয়ে জনগণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করছেন তারা আসলে এদেশের স্বাধীনতা স্বপক্ষের কোনো শক্তি নয়। এদেশের স্বাধীনতাকে পুনরায় স্তম্ভিত করে দেয়ার সর্বদা চেষ্টা করে থাকে। কিন্তু তারা জানে না আমরা বাঙালি। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত হয় লাল-সবুজের বাংলাদেশ। বঙ্গবন্ধুর মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নত বিশ্বের কাতারে। যার প্রমাণ পদ্মা সেতু নির্মাণ। যেখানে পদ্মাসেতু নির্মাণে উন্নত রাষ্ট্রসহ অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন সেখানে প্রধানমন্ত্রীর দৃঢ় প্রতিজ্ঞায় নিজস্ব অর্থায়নে তা আজ বাস্তবে রূপ লাভ করেছে। তাই আমরা কারো হুংকারে ভীত নই। ১৪ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বরের পরে আর কোন নতুন ইতিহাস সৃষ্টি হয়নি হতে পারে না। এখানেই ইতিহাসের গেটলক।

১৪ ডিসেম্বর বিকেল ৩টায় দিনাজপুর শিল্পকলার একাডেমীর মিলনায়তনে ‘১৪ ডিসেম্বর দিনাজপুর মুক্ত দিবস’ উদ্যাপন পরিষদ এর আয়োজনে দিনাজপুর মুক্ত দিবস আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনাজপুর মুক্ত দিবস উদ্যাপন পরিষদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্য বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসনের এমপি জাকিয়া তাবাস্সুম জুঁই, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মো: আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, উদ্যাপন পরিষদের সহ-সভাপতি ফারুকুজ্জামান মাইকেলসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুর মুক্ত দিবস উদযাপনের পরিসমাপ্তি ঘটে।

আলোকিত প্রতিদিন/১৪ ডিসেম্বর-২০২০/জেডএন

শহীদ বুদ্ধিজীবী দিবসে জবির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

জবি প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর-২০২০) সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর পক্ষে  প্রক্টর ড. মোস্তফা কামাল মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১৪ ডিসেম্বর-২০২০/জেডএন

টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-১২ সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী নাগরপুর উপজেলার আটাপাড়া গ্রামের মৃত দাউদ সরকারের ছেলে মো. আবু সাইদ সরকার (৩৬)।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে র‌্যাব ১২ কোম্পানী কমান্ডার ৩ এর সিনিয়র সহকারি পুলিশ মো. রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার বেলা আড়াই টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদস্যরা শহরের দক্ষিন কলেজ পাড়ার মহিষ খোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অপর দিকে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশে সরবরাহের কথা স্বিকার করে।

আলোকিত প্রতিদিন/৮ ডিসেম্বর ২০২০/জেডএন

কক্সবাজারে রামুর জোয়ারিয়ানালায় বনবিভাগের টহলকালে গাছ চোর আটক 

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার  উত্তর  বনবিভাগের  আওতাধীন  রামুর জোয়ারিয়ানালায় রেঞ্জে নিয়মিত টহলকালে সেগুন গাছ চুরির অপরাধে ২ জন আসামীকে  আটক করা হয়েছে । আটককৃতরা হলো, রামুর জোয়ারিয়ানালার মৌলভী পাড়ার  মৃত নুর মোহাম্মদ এর পুত্র  সুলতান আহম্মদ ( ৫৪) এবং একই এলাকার মৃত আব্দুর রহমান এর পুত্র  মোহাম্মদ  হোসেন ( ২১)।
রামুর জোয়ারিয়ানালার রেঞ্জ  কর্মকর্তা সুলতান  মাহমুদ  টিটু বলেন, কক্সবাজার  উত্তর  বনবিভাগের  আওতাধীন  জোয়ারিয়ানালা বিটের সেগুন বাগান এলাকায় নিয়মিত টহলকালে  জোয়ারিয়ানালা রেঞ্জের নেতৃত্বে সেগুন গাছ চুরি করার সময় হাতেনাতে দুইজন গাছ চোরকে আটক করা হয়েছে । আসামীদের বিরুদ্ধে পিওআর মামলা  দায়ের করা হয়েছে । যার মামলা নং ৮।
কক্সবাজার  উত্তর  বনবিভাগের  বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন,  বনজসম্পদ, সরকারী বন ভূমি রক্ষার্থে আমরা সজাগ রয়েছি। কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন রামুর  জোয়ারিয়ানালা রেঞ্জের  জোয়ারিয়ানালা বিটের সেগুন বাগান এলাকায়  নিয়মিত  টহলকালে সেগুন  গাছ চুরির সময় দুইজন আসামীকে হাতে নাতে ধৃত করা হয়। আটককৃত  আসামীদের বিরুদ্ধে  পিওআর মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে । বন অপরাধ দমনে সংশ্লিষ্ট বিট ও রেঞ্জ কর্মকর্তাকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান  করেন তিনি।
আলোকিত প্রতিদিন/৮ ডিসেম্বর ২০২০/এনএইচ

মাদারীপুরে গৃহবধু ধর্ষন চেষ্টায় বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি : মাদরীপুরে এক গৃহবধুকে ধর্ষন চেষ্টার বিচারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকে কার্যলয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মাদারীপুর সদর উপজেলার পূর্বরাস্তী নিবাসী এক মুক্তিযোদ্ধার মেয়েকে গত শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে তার নিজ বাড়িতে ফয়সাল আহম্মেদ মিঠু হাওলাদার (৩১) পিতা- মো: হান্নান হাওলাদার ও তার সহযোগী মো: ফয়সাল হাওলাদার (২৩) পিতা- সেলিম হাওলাদার উভয় মিলে উক্ত গৃহবধুকে তার বাসভবনে ঢুকে মাথায় পিস্তল ঠেকিয়ে ধর্ষনের চেষ্টা করে। তখন ওই গৃহবধু চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। উক্ত ঘটনায় মাদারীপুর সাদর থানায় একাটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ফয়সাল আহম্মেদ মিঠু হাওলাদার (৩১) ও মো: ফয়সাল হাওলাদার (২৩) কে আসামী করা হয়। উক্ত আসামী উভয়ই মাদারীপুর সদর পূর্বরাস্তী এলাকার বাসীন্দা।

এলাকাবাসীর তথ্যমতে, মামলার প্রধান আসামী ফয়সাল আহম্মেদ মিঠু হাওলাদার (৩১) মাদারীপুর জেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বিগত দিনেও বিভিন্ন সন্ত্রাসী ও অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। ক্ষমতার দাপটে তিনি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

 

আলোকিত প্রতিদিন/৭ ডিসেম্বর-২০২০/জেডএন