আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2489

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের  অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ : ৫ একর বনভূমি জবরদখল মুক্ত      

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার দক্ষিণ  বন বিভাগের কক্সবাজার  রে‌ঞ্জের অভিযানে ঝিলংজা মৌজার সুকনাছরি এলাকার আরএস ৬৯২ দাগের সরকারি বনভূমিতে  অবৈধ  স্থাপনা  উচ্ছেদ  করা হয়েছে। এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে   প্রায় ৫ একর ভূমি।  তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে  কক্সবাজার রেঞ্জের   অধীনে থাকা সুকনাছড়ি  এলাকায় অবৈধ  স্থাপনা   উচ্ছেদ করা হয়।বিষয়টি অবগত  করেছেন  কক্সবাজার    রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সদরের স্পেশাল ওসি সমীর রঞ্জন  সাহা।  তিনি বলেন ভূমিদস্যুদের জায়গা হবে না,। যারা বন বিভাগের জমি দখলে জবরদখল  করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে  স্থাপনা নির্মানের খবর পেয়ে  অভিযান চালিয়ে বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে।  অভিযানে  কক্সবাজার  রে‌ঞ্জের স্টাফগণ  অংশ গ্রহণ ক‌রে।
সংশ্লিষ্ট ৮ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের  বিভাগীয়  বন  কর্মকর্তা ( ডিএফও) হুমায়ুন কবির   এবং সহকারী বন সংরক্ষক  আব্দুল্লাহ আল মামুন  দখলদারদের বিরুদ্ধে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দেন, এবং সহকারী বনসংরক্ষক আবদুল্লাহ আল মামুন অভিযানে সরাসরি অংশগ্রহণ করেন।
কক্সবাজার দক্ষিণ  বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহা: হুমায়ুন কবির  বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে।  সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে সচেষ্ট ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। তথ্য দিয়ে বনবিভাগ কে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/১৯ ডিসেম্বর-২০২০/জেডএন

দুর্গাপরে ভূমি দখল ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : দুর্গাপরে প্রভাবশালীর বিরুদ্ধে ভূমি দখল ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার আলীপুর গ্রামের আসাদুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত সংবাদ সম্মেলনে আসাদুল ইসলাম (৪০) বলেন, গত ১৪ ডিসেম্বর বিকেল ৩ টার দিকে আলীপুর বাজারে আমার নিজ সম্পত্তিতে ঘর নির্মাণকাজের জন্য ইট রাখা হয়। ওই দিন বিকেল ৩ টা ৩০ মিনিটিরে দিকে দুর্গাপুর থানার পুলিশ এএসআই লতিফসহ কয়েকজন সহযোগী ঘটনাস্থলে গিয়ে আমার জায়গা থেকে ইট সরাতে বলে।

আমি তাদের জিজ্ঞাসা করলে তারা বলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনির হোসেন চৌধুরী থানার ওসি স্যারকে নির্দেশ দিয়েছে তাই আমরা জায়গা ফাঁকা করতে এসেছি। এ সময় আমি জমির কাগজপত্র ও আদালতের রায়ের কপি দেখাতে চাইলে এএসআই লতিফ কাগজপত্র না দেখে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। উক্ত জমিটি নিয়ে আমাদের বিরুদ্ধে মামলাও করেছিলো। মামলার পরে মাহামান্য আদালতের রায় আমরা মেনেও নিয়েছি। কিন্তু আমার প্রতিপক্ষরা একই গ্রামের মান্নান চৌধুরীর ছেলে জাকির হোসেন চৌধুরী ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনির হোসেন চৌধুরী এলাকায় প্রভাবশালী হওয়াতে আদালতের রায় উপেক্ষা করে আমার জমিটি জোরপূর্বক দখল ও বিভিন্নভাবে হয়রানি করছে। আমি আমার দরিদ্র পরিবার পরিজন নিয়ে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে আদালতের রায় বাস্তাবায়নের জন্য অনুরোধ করলেও তা বাস্তবায়ন হচ্ছে না ।

প্রসঙ্গগত, ওই জমিটি নিয়ে উপজেলার আলীপুর গ্রামের আব্দুল মান্নান চৌধুরী ২০১৬ সালে সহকারি জজ আদালত রাজশাহীতে সিদ্দিকুর রহমানকে বিবাদী করে একটি মামলা করেন। পরবর্তীতে ২২ অক্টোবর ২০২০ সালে আদালত আব্দুল মান্নান চৌধুরীর পক্ষেই রায় দেয় আদালত। সে রায় সিদ্দিকুর রহমান মেনেও নেন। রায়ে ৩০৬ নং আর এস খতিয়ানের হাল ৬৯৬৬ নং দাগের. ৪৮ শতকের কাত ০.০৪১৩ সহ: মধ্যে. ০০২৫ সহ: পূর্ব দিকে রাস্তা সংলগ্ন সম্পত্তি থেকে বিবাদীদের উচ্চেদের ডিগ্রী পেয়েছেন বলে ভুক্তভোগীর আদালতের রায়ের কপিতে উল্লেখ আছে। আদালতের রায়টি তারা মেনেও নিয়েছেন। বর্তমানে জমিটির দলিল ও মহামান্য আদালতের রায় উপেক্ষা করে জমিটির রাস্তার উত্তর অংশ জোরপূর্বক দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ।

সংবাদ সম্মেলনে, এ ঘটনায় এলাকার জনপ্রতিনিধি, থানা ও প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ দেওয়া হলেও প্রতিকার পাওয়া যায় না বলেও জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আসাদুল ইসলামের ভাই আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম ও চাচা হায়দার আলী।

আলোকিত প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০২০/জেডএন

পটুয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি : বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে সামগ্রিক সচেতনতা সৃষ্টি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে  সুষ্ঠু ও নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যেকে সামনে রেখে  আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অদ্য ১৮ ডিসেম্বর রোজ শুক্রবার প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: হুমায়ুন কবির এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মাে: খলিলুর রহমান মােহন মিয়া।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় অনুষ্ঠানে বক্তাগণ বাংলাদেশের অর্থনীতিতে অভিবাসীদের অবদানের কথা তুলে ধরেন এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অভিবাসী কর্মীদের কল্যাণ ও স্বার্থসংরক্ষণ,  বৈদেশিক মুদ্রার সর্বোত্তম ব্যবহার ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এ অনুষ্ঠানে।
অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অভিবাসীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও পটুয়াখালী জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী তিনজন অভিবাসীকে ক্রেস্ট প্রদান করা হয়।
আলোকিত প্রতিদিন/১৯ ডিসেম্বর-২০২০/জেডএন

শীতে কাঁপছে গাইবান্ধার মানুষ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধাসহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়ে চলেছে। গত কয়েক দিনের শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীতার্ত মানুষদের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে ইতোমধ্যে কম্বল বিতরণ শুরু করা হয়েছে।

সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে চারদিক। সব কিছুই দেখা যায় ধোঁয়াশার মতো। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝড়তে থাকে হিম কুয়াশা। এতে করে বৃদ্ধ ও শিশুদের নিয়ে চরম ভোগাান্তিতে পড়েছে পরিবারের লোকজন। ঘন কুয়াশায় যান চলাচলে বিঘœ ঘটছে। দিনেও হেড লাইট জালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। সই সঙ্গে নদীর তীরবর্তী প্রান্তিক চাষিদের মাঝে বেড়েছে দুর্ভোগ। গৃহপালিত পশুপাখি নিয়ে চরম বিপাকে পড়েছেন খামারি ও অন্যরা। অনেকেই জীবন ও জীবিকার জন্য শীতের তীব্রতা উপেক্ষা করে সকাল থেকেই মাঠে ক্ষেতের পরিচর্যা করছেন তারা।

শীতের তীব্রতার ফলে ডায়রিয়া ও শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গাইবান্ধা জেলা সদর হাসপাতালে শিশু রোগির সংখ্যা বৃদ্ধির ফলে অনেকেই মেঝে ও বারান্দায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছে।

 

আলোকিত প্রতিদিন/১৯ ডিসেম্বর-২০২০/জেডএন

আখ মাড়াই স্থগিতের সিদ্ধান্ত বাতিল করে মিল চালুর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি : আখ মাড়াই স্থগিতের সিদ্ধান্ত বাতিল করে মিল চালুর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রংপুর চিনিকলের শ্রমিক ও আখচাষীরা।

১৯ ডিসেম্বর শনিবার সকাল ৯টার দিকে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক ও আখচাষীরা। শত শত শ্রমিক-চাষীরা এতে অংশ নিয়ে বিক্ষোভ করেন। এ সময় মিলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কয়েক হাজার শ্রমিক কর্মচারীর মানবেতর জীবন যাপন করছে বলে দাবি করে স্লোগান দিতে থাকেন তারা। অবিলম্বে রংপুর চিনিকল চালু না করলে কঠোর কর্মসূচির ঘোষণার হুশিয়ার দেন শ্রমিক নেতারা।

সম্প্রতি চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে আখ মাড়াই স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে মিলের চাকা সচল করার দাবি জানান তারা। অবরোধ চলাকালে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, আখচাষী কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান, ইক্ষু উন্নয়ণ কর্মী সংসদের সম্পাদক শাহজাহান আলী প্রমুখ বক্তব্য প্রদান করেন। বক্তারা অবিলম্বে সকল চিনিকল আধুনিকায়নের মাধ্যমে চালানো ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে। গত ২ ডিসেম্বর থেকে অব্যাহতভাবে আন্দোলন চালিয়ে আসছেন তারা।

লোকসানের অজুহাতে গাইবান্ধা জেলার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলসহ ৬টি চিনিকলে আখমাড়াই বন্ধ রাখার প্রতিবাদে ২ ডিসেম্বর থেকে মহিমাগঞ্জে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন সহস্রাধিক আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার সদর দপ্তরের আওতাধীন ১৫টি চিনিকলের মধ্যে ২০২০-২০২১ মৌসুমে ৬টিতে মাড়াই বন্ধ রেখে ৯টি চিনিকলে আখমাড়াই করার নির্দেশনা সম্বলিত একটি চিঠি পাওয়ার পর বিক্ষোভে ফেটে পড়েন আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা। ওই দিনে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের চিনিকলের সামনের কয়েকটি স্থানে মোটরের টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে রাখেন।

 

আলোকিত প্রতিদিন/১৯ ডিসেম্বর-২০২০/জেডএন

কুমিল্লা ‘টাউন হল’ কে প্রত্নসম্পদ ঘোষণায় গণশুনানী অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ‘বীরচন্দ্র গণ-পাঠাগার ও নগর মিলায়তন পুরাকীর্তি হবে নাকি এটি ভেঙ্গে আধুনিক ভবন নির্মিত হবে’ এ বিষয়ে গণ-শুনানী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় টাউন হল মুক্ত মঞ্চে অনুষ্ঠিত গণ-শুনানীতে সভাপতিত্ব করেন, সংস্কৃতি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও বিশেষজ্ঞ কমিটির আহবায়ক মোঃ আবদুল মান্নান ইলিয়াস।

এ সময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য- কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, সিটি মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাতসহ কুমিল্লার সর্বস্তরের জনগণ।

 

আলোকিত প্রতিদিন/১৯ ডিসেম্বর-২০২০/জেডএন

সাভার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে হাজী আব্দুল গনি চূড়ান্ত

সাভার প্রতিনিধি : আগামী ১৬ জানুয়ারি সাভার পৌরসভা নির্বাচন। ইভিএম পদ্ধতিতে প্রথমবারের মতো এবার সাভারে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব ওয়ার্ডের সব কেন্দ্রে হবে একই পদ্ধতির ভোট। মোট ভোটার এক লাখ ৯৫ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ২০৮ জন এবং মহিলা ভোটার ৯৭ হাজার ৬৫ জন।

নির্বাচনে দলীয় মনোনয়ন নামের সোনার হরিণের আশায় আওয়ামী লীগে ৬ জন ও বিএনপিতে ৪ জন কেন্দ্রে দৌঁড়ঝাপ করেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল গনি।

মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্যা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামরুজ্জামান খান, ঢাকা জেলা কৃষক লীগের সদস্য গোলাম ফয়েজ উদ্দিন খান শিহাব মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

১৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্য ৬০ টি পৌরসভার ন্যায় সাভারের মেয়র প্রার্থী হাজী আব্দুল গনিকে চূড়ান্ত করা হয়।

 

আলোকিত প্রতিদিন/১৯ ডিসেম্বর-২০২০/জেডএন

কক্সবাজারে ঈদগাঁও  রেঞ্জের অভিযানে সেগুন কাঠ জব্দ  

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার  উত্তর  বনবিভাগের  আওতাধীন  ঈদগাঁও রেঞ্জের  অভিযানে  ৫৪.০২  ঘনফুট  সেগুন লাল কাঠ (২১ টুকরা)   উদ্ধার  করা হয়েছে ।

১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঈদগাঁও রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের  নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও রেঞ্জের স্টাফ এবং ভিলেজারদের সাথে নিয়ে ভোমরিয়াঘোনা বিটের জঙ্গল ঈদগড় মৌজার ঢালার মুখে অভিযান চালিয়ে  পাচারের  উদ্দেশ্যে সেগুন লাল কাঠ  জব্দ করা হয়েছে। অভিযানে বনবিভাগের  কর্মকর্তাদের হাতে প্রায় ৫৪.০২ ঘনফুট সেগুন লাল কাঠ প্রায় ২১ টুকরা উদ্ধারপূর্বক রেঞ্জ হেফাজতে  নিয়ে আসা হয়েছে ।
কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক বলেন, সরকারি বনভূমি উদ্ধার, বনজসম্পদ রক্ষার্থে বনবিভাগ সজাগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের  বিশেষ অভিযানে চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে । কাঠ পাচারকারীদের বিরুদ্ধে বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সরকারি বনভূমি উদ্ধার, বনজসম্পদ সুরক্ষাসহ সংরক্ষণে কক্সবাজার উত্তর বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/১৯ ডিসেম্বর-২০২০/জেডএন

র‌্যাবের হাতে মোহাম্মদপুর থেকে ২৬৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গী, সশস্ত্র সন্ত্রাসী, জলদস্যু গ্রেফতার সহ মাদক দ্রব্য উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট, মাদকদ্রব্য মজুদকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। র‌্যাব-২ সব সময়ই মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ অবদান রেখে চলেছে।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) আনুমানিক রাত ৮টা ৪০ মিনিটে র‌্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের আভিযানিক দল রাত ৯টা ৩০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডস্থ মেধাকুঞ্জ মডেল স্কুল এর সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতিটের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মো: জিয়াউল হক (৪০) ও মো: জাবেদ বিন আজিজ (৪০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে ফেন্সিডিলের চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে তাদের সাথে থাকা পুরাতন ট্রাভেল ব্যাগের ভিতর তল্লাশি করে ১৩০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের আরো কিছু তথ্য পাওয়া যায়। তারা জানায়, ধানমন্ডি ২৭ নম্বর রোড হয়ে একজন মাদক ব্যবসায়ী মোটর সাইকেলে করে মাদকের একটি চালান নিয়ে আসতেছে। তাদের দেয়া তথ্য মতে র‌্যাবের আভিযানিক দল রাত ১০টা ২০ মিনিটে ধানমন্ডি থানাধীন ধানমন্ডি ২৭ নম্বর রোডস্থ জয়িতা নার্সারি নামক প্রতিষ্টানের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হয়ে উক্ত মোটর সাইকেল আটকের অপেক্ষায় ওৎ পেতে থাকে। অতপর ১০টা ৪৫ মিনিটে মোটরসাইকেলটি ঘটনাস্থলে উপস্থিত হলে থামার জন্য সংকেত দেওয়া মাত্র, র‌্যাবের উপস্থিত টের পেয়ে মোটরসাইকেলটি থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে মো: নোমান হোসেন (৩৯) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৩৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য নতুন কৌশলে সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেন্সিডিল স্বল্প মূল্যে ক্রয় করে বড়লোক হবার নেশায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এছাড়াও ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-২ এর দপ্তর থেকে জানানো হয়।

 

আলোকিত প্রতিদিন/১৯ ডিসেম্বর-২০২০/জেডএন

অনুষ্ঠিত হতে যাচ্ছে মাইম ডিরেক্টরস মিট, জাতীয় মূকাভিনয় উৎসব ও কাউন্সিল অধিবেশন

মুহাম্মদ ইকবাল জাভেদ : বাংলদেশ মূকাভিনয় ফেডারেশান আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর মাইম ডিরেক্টরস মিট-২০২০, জাতীয় মূকাভিনয় উৎসব-২০২০ ও কাউন্সিল অধিবেশন-২০২০ আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।

২৪ ডিসেম্বর সকাল ৯টায় নারায়ণগঞ্জ সোনারগাঁও এর বেইল মিলনাতয়নে ‘বাংলার মূকাভিনয় পথ দেখাবে বিশ্বকে’ এই শ্লোগানে দুইদিনব্যাপী মাইম ডিরেক্টরস মিট-২০২০ অনুষ্ঠিত হবে। মিট উদ্ধোধন করবেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শঙ্কর রায়, অতিথি থাকবেন কবি শাহেদ কায়েস, সাংস্কৃতিক সংগঠক নিখিল দাশ, মো. কামরুল হাসান খান ও হাসান মারুফ রুমী।

এ দিন (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাতীয় মূকাভিনয় উৎসব-২০২০ অনুষ্ঠিত হবে। উৎসব উদ্ধোধন করবেন খেলাঘর নারায়ণগঞ্জের সভাপতি রথিন চক্রবর্তী, প্রধান অতিথি থাকবেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স.ম. গোলাম কিবরিয়া,  অতিথি থাকবেন সাংস্কৃতিক সংগঠক রাফিউর রাব্বি ও নাট্যজন খোরশেদুল আলম।

২৫ ডিসেম্বর বিকাল ৩টায় সোনারগাঁও এর বেইজ মিলনায়তনে জাতীয় কাউন্সিল অধিবেশন-২০২০ শুরু হবে। কাউন্সিল অধিবেশন পরিচালনা করবেন স্বাধীন বাংলাদেশের প্রথম মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুন। এই আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের অর্থ সম্পাদক ধীমান জুয়েল। অনুষ্ঠানটিকে সফল করার জন্য সংগঠনের চেয়ারম্যান জাহিদ রিপন ও সেক্রেটারি জেনারেল রিজোয়ান রাজন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/১৯ ‍ডিসেম্বর ২০২০/জেডএন