পটুয়াখালীতে র্যাব-৮ এর অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস দুপুর ১২.৩০ মিনিটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক পিলারে স্বজোরে ধাক্কা খেয়ে বাসটি দুমড়ে মুচড়ে পড়ে যায়। এরপর থেকে সেনবাগ, কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ এর সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ লাইনের জরুরী মেরামতের কাজ চলছে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জোবাইরুল হক বলেন, দূর্ঘটনা কবলে পড়া বাসটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে এবং পতিত বাসটি আমাদের থানা হেফাজতে আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পল্লী বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কোন মামলা করা হয় নি। ক্ষয়ক্ষতি নিরুপন করে আগামিকাল যে কোন সময়ে মামলা করা হবে বলে জানান, পল্লী বিদ্যুৎ সমিতির জি.এম গোলাম মোস্তফা ।
আলোকিত প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০২০/জেডএন
সাভার পৌর নির্বাচনে ৪ মেয়রসহ সকল কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
সাভারে আন্তজেলা বাস-ট্রাক টার্মিনাল করা হবে : ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস
সাভার প্রতিনিধি : ঢাকায় বাস ট্রাকের চাপ কমাতে সাভারের বিরুলিয়া,হেমায়েতপুর,কেরানীগঞ্জ,ও কাঁচপুর এলাকায় নতুন আন্তজেলা বাস ট্রাক টার্মিনাল করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে সাভারের বিরুলিয়া ও ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় প্রস্তাবিত এ আন্তজেলা বাস ট্রাক টার্মিনানের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস এ সময় আরও বলেন,গণ পরিবহনে সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করে যাচ্ছে ও জন দুর্ভোগ কমানো হচ্ছে। এসব এলাকায় নতুন বাস ট্রাক টার্মিনাল হলে ঢাকা শহরে আর গাড়ির চাপ থাকবে না এছাড়া ঢাকার মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে শুধু লোকাল থাকতে পারবে কিন্তু দুর পাল্লার বাস থাকতে পারবে না বলেও বলেন তিনি।
পরিদর্শনে এ সময় উত্তর সিটি করর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ ঢাকা দক্ষিণ ও উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৩ ডিসেম্বর-২০২০/জেডএন
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ : ৮ একর বনভূমি জবরদখল মুক্ত
আর্তমানবতার পাশে থাকার প্রত্যয় নিয়ে ‘ঢাকা ওয়েসিস ইয়াং সোসাইটি (ডয়েস)’ -এর আত্ম প্রকাশ
নিজেস্ব প্রতিবেদক : ‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগান নিয়ে ঢাকার মুগদায় যাত্রা শুরু করলো সামাজিক সংগঠন ‘ঢাকা ওয়েসিস ইয়াং সোসাইটি (ডয়েস)’। দুঃস্থ-পীড়িত ও বিভিন্ন বিপর্যয়ে মানবতার পাশে দাঁড়ানোসহ নানামুখী সামাজিক কাজ এবং এ ধরনের কল্যাণময় কাজে তরুণ-যুবকদের সম্পৃক্ত রেখে তাদেরকে সুস্থ ধারায় পরিচালিত করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য।
সোমবার (২১ ডিসেম্বর) মুগদায় অবস্থিত বায়তুল আমান জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসায় প্রায় ৫০জন ইয়াতিম শিশুকে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে উক্ত সংগঠনের উদ্বোধনী কার্যক্রমের শুরু হয়। সংগঠনের সভাপতি খন্দকার আ.স.ম সায়েমের সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুগদা থানা আলেম-ওলামা কমিটির সভাপতি হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন সেক্রেটারী ও উক্ত মসজিদের ইমাম ও খতিব মুফতি সফিকুল ইসলাম মাজহারী, সংগঠনের পক্ষ থেকে মো: কামাল হোসেন, কামরুল ইসলাম ফরহাদ, মনসুর আহমেদসহ এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্টানে ডয়েসের সকল সদস্যবৃন্দ প্রাণোচ্ছল এ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উজ্জীবিত হয়ে আর্তমানবতার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলোকিত প্রতিদিন/২২ ডিসেম্বর-২০২০/জেডএন
সাভারে বিরুলিয়া ইউপি চেয়ারম্যান পদে বহাল সাঈদুর রহমান সুজন
চৌমুহনী ট্রাফিকে নতুন টিআই এসএম কামরুল হাসান (পিপিএম) এর যোগদান
নোয়াখালী প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী ট্রাফিকে নতুন টিআই হিসাবে এসএম কামরুল হাসান (পিপিএম) গত ১৮ ডিসেম্বর যোগদান করেন। এর পূর্বে তিনি নোয়াখালী সদর টিআই হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সদ্য যোগদানকৃত ট্রাফিক ইনচার্জ এসএম কামরুল হাসান মহা সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। সাংবাদিকদের তিনি জানান জেলা পুলিশ সুপারের বিশেষ দিক নির্দেশনায় চৌমুহনী যানজট নিরসনে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি সচেতনা মূলক কার্যক্রম অব্যাহত আছে। সাহসিকতায় প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত এ ট্রাফিক ইনচার্জ যোগদান করেই চিরচেনা চৌমুহনী যানজটের দৃশ্য বদলাতে শুরু করেছে। এ বিষয়ে তিনি সাংবাদিকদের মাধ্যমে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।
আলোকিত প্রতিদিন/২0 ডিসেম্বর ২০২০/জেডএন
রাজিবপুর শিবেরডাঙ্গী কমিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ
কালিহাতীতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন
সবুজ সরকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা, কালিহাতী ও এলেঙ্গা পৌর যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে প্রতিবাদ সভা করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এছাড়াও যুবদলের ওই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন তারা। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিদ্যুত অফিসের সামনে রাইজ মিল মাঠে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান যুবদল নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে বলেন, ত্যাগি ও পরিক্ষিত নেতাকর্মী যারা মামলা হামলার শিকার হয়েছে তাদের বাদ দিয়ে এবং উপজেলা বিএনপির সাথে সমন্বয় না করে টাঙ্গাইল জেলা যে কমিটি চাপিয়ে দিয়েছে তা হচ্ছে পকেট কমিটি। ওই কমিটি গতিশীল না হয়ে আরও স্থবির হয়ে পড়বে। এ সময় বক্তব্য রাখেন, পুরাতন কমিটি উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আল মামুন মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, রোকনুজ্জামান স্বপন, ফিরোজ মিঞা, কালিহাতী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোনা মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব নূরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজন, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মনজুর রহমান জয়, এলেঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিব মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন প্রমুখ। সংবাদ সম্মেলনে যুবদলের নেতারা বলেন, ‘ঘোষিত কমিটির সদস্য সচিব গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে টাকার বিনিময়ে ধানের শীষ প্রতীক প্রত্যাখান করে নির্বাচন থেকে সরে যান। ওই কমিটির যুগ্ম আহ্বায়ক আওয়ামী লীগের সাথে লিয়াজু করে মামলার চার্জশিট থেকে নাম প্রত্যাহার করে নেন। তথাকথিত উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন তিনি। তারা অভিযোগ করে বলেন আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং কালিহাতী পৌর যুবদলের কমিটিতে আহ্বায়ক হয়েছেন তিনি এবং তার পিতাসহ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন এবং গত সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করেছেন। তারা কীভাবে যুবদলের দায়িত্ব পান? অবিলম্বে উপজেলা, কালিহাতী ও এলেঙ্গা পৌরসভা যুবদলের কমিটি বিলুপ্তি করে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের বাছাই করে শক্তিশালী কমিটি দেওয়ার জন্য আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন/১৯ ডিসেম্বর’২০/এসএএইচ

