আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2487

সাভারে অপপ্রচারের বিরুদ্ধে কাউন্সিলর প্রার্থীর সংবাদ সম্মেলন 

প্রতিনিধি, সাভার: সাভারে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভা নির্বাচনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও আসন্ন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হাজী সেলিম মিয়া। তিনি প্রতিপক্ষ প্রার্থী মনির হোসেন পালোয়ান কর্তৃক তার বিরুদ্ধে আনিত বিভিন্ন অপপ্রচার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন তার জনপ্রিয়তায় ঈর্ষান্নিত হয়ে প্রতিপক্ষ প্রার্থী বিভিন্ন মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য জনগনের সামনে তুলে ধরে মানহানি করার চেষ্টা করছেন। এ বিষয়ে তিনি নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান। এসময় সংবাদ সম্মেলনেউপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভি, কাসেম মিয়া, শফিউল বাশার, রাসেল মিয়া প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২ জানুয়ারি’২১/এসএএইচ

আজ সৈয়দ রনো’র জন্মদিন

জাকারিয়া নূরী :  আজ ১ জানুয়ারি। সৈয়দ রনো’র জন্মদিন। তিনি দৈনিক ‘আলোকিত প্রতিদিন’ ও সাপ্তাহিক ‘অন্যধারা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। এছাড়াও তিনি অন্যধারা পাবলিকেশন্স -এর সত্তাধিকারী এবং অন্যধারা সাহিত্য সংসদ -এর প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি একাধারে কবি ও কথাসাহিত্যিক। বাংলা কবিতায় তার অবদান অনবদ্য।

নতুন বছরের আগমন ক্ষণ ১ জানুয়ারি ২০২১ এর শুরু রাত ১২ টা ০১ মিনিট থেকেই  সৈয়দ রনোকে ফোনে, ফেসবুকে, মেসেঞ্জারেসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ শুভেচ্ছা জানাচ্ছেন। এজন্য তিনি (সৈয়দ রনো) সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আজ দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত আলোকিত প্রতিদিন কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছেন। কোরনাকালিন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত পরিসরে জন্মদিনের আয়োজন করা হয়েছে। নিচে সৈয়দ রনো’র বায়োগ্রাফী দেওয়া হলো।

সৈয়দ রনো’র লেখক নাম- সৈয়দ রনো, পুরোনাম সৈয়দ নুরুল হুদা রনো। মানিকগঞ্জ জেলাধীন ঘিওর উপজেলার হিজুলিয়া গ্রামে ১ জানুয়ারি ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন। পিতা- আলহাজ সৈয়দ আব্দুল লতিফ, হাইস্কুল শিক্ষক এবং মুসলিম বিবাহ রেজিস্ট্রার ও কাজী, মাতা- আলেয়ার নাহার হাওয়া। তিন ভাই এবং পাঁচ বোনের মধ্যে তিনি সবার বড়। বাল্যকাল থেকেই তিনি সাহিত্য অনুরাগী। ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় প্রথম কবিতা প্রকাশ হয়, মানিকগঞ্জের স্থানীয় ‘আলোর বাণী’ পত্রিকায়। এরপর থেকে নিয়মিত বিভিন্ন পত্র পত্রিকায় তার কবিতা, ছড়া, পদ্য, গল্প, প্রবন্ধ, ভ্রমন কাহিনী, নিবন্ধ, রম্যরচনা প্রকাশ হতে থাকে। বাংলায় এম.এ. পাস করে প্রাইম ইউনিভার্সিটি থেকে এল.এল.বি পাশসহ বি.এড পাশ করেন এবং আরবি শিক্ষার আগ্রহে আলিম পাশ করেছেন। তিনি ২০১৩ সালে লোকসংস্কৃতিতে পিএইডি ডিগ্রি অর্জন করেন। মঞ্চ নাটক লিখে এবং অভিনয় করে নব্বই দশকে সুনাম এবং সুখ্যাতি কুড়াতে সক্ষম হয়েছেন। তিনি অনুশীলন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বর্তমানে যার নাম পরিবর্তন হয়ে অন্যধারা সাহিত্য সংসদ হয়েছে, এই সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা। উনিশ বছর যাবত সাপ্তাহিক অন্যধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক। সমাজ সংস্কারের লক্ষ্যে সাহিত্যের বিভিন্ন ধারার বহু গ্রন্থ রচনা করেছেন এবং ইতোমধ্যেই ৬০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রকাশিত (ক) কাব্যগ্রন্থ: ১. চেতনায় স্মৃতি স্তম্ভ ২. পিরিতী পরম নিধি ৩. কষ্ট কাহন ৪. নির্বাচিত কবিতা ৫. পদ্য ছন্দ আধুনিক ডটকম ৬. আধুনিক ছড়া উপমায় গড়া ৭. ছবি কথা বলে ৮. কারফিউ ঘেরা পূর্ণিমা রাত ৯. ফেরারী সময় ১০. অলিক ভাবনার খুনসুটি দিন ১১. ঘাস ফড়িং ১২. শিশিরের সূর্যালাপ ১৩. ছেঁড়া খোঁড়া মেঘ ১৪. ভাবের পদাবলী ১৫. বৃষ্টিমাখা রোদ (খ) গল্প গ্রন্থ : ১. কল্পলোকের গোলক ধাঁধা ২. কল্পিত গহনে ৩. জীবন বোধের নামতা (গ) উপন্যাস : ১. এক অঙ্গে শতরূপ ২. হৃদয় মাঝে তুমি ৩. বিনে সুতার টানে ৪.অলৌকিক শক্তির সন্ধানে ৫. এক দিকের ভালোবাসা ৬. প্রথম দেখা ৭. চাঁদনি রাত ৮. পাঁজর (ঘ) রহস্য উপন্যাস : ১. শখের গোয়েন্দা ২. রহস্যের সন্ধানে ৩. মৃত্যুফাঁদ ৪. ভয়ংকর রাত্রি ৫. রাতের শশ্মান ৬. রাতের বেলা ভূতের খেলা ৭. কবর থেকে বলছি (ঙ) নাটক : ১. শকুনের থাবা ২. ৭১’-এরপর ৩. কাবা কাবা ৪. ময়লা কাগজ (চ) ছড়ার বই : ১. মর্নিং বেল (ছ) সম্পাদিত গ্রন্থ : ১. মানিকগঞ্জের কবি ও কবিতা (জ) রাজনৈতিক বিশ্লেষণধর্মী গ্রন্থ : ১. এক এগারোর প্রেক্ষাপটে জাতীয়তাবাদী রাজনীতি এবং খোন্দকার দেলোয়ার হোসেন ২. ছবি কথা বলে (প্রথম খন্ড) ৩. ছবি কথা বলে (দ্বিতীয় খন্ড) (ঞ) গবেষণামূলক গ্রন্থ : ১. লোকসংস্কৃতিতে ধূয়াগান ২. চেতনায় সৈয়দ রনো। সৈয়দ রনো শুধু নাটক রচনা করেই ক্ষান্ত হননি মঞ্চায়নের ক্ষেত্রেও ত্রিশের অধিক নাটকে নির্দেশনার দায়িত্ব পালন করেছেন।

কবিতা আবৃত্তিতে তার সুরেলা কণ্ঠ কাব্যিক চেতনায় সমাদৃত হয়েছে। সলপ্ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন। স্বত্বধিকারী – ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল এবং অন্যধারা পাবলিকেশন্স। নিজ এলাকায় শিক্ষা প্রসারের জন্য প্রতিষ্ঠা করেছেন হিজুলিয়া ভি আর এন হাইস্কুল যার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে বালিয়াটী কলেজের অধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন। তিনি বাংলা একাডেমির সদস্য। তার অপ্রকাশিত পা-ুলিপির সংখ্যাও অনেক। বিভিন্ন ধরনের লেখায় শব্দের গাঁথুনি স্পষ্ট লক্ষ্যণীয়। মিথকে লোকজ শব্দের মিশ্রণে চমৎকার ব্যবহার করে কবিতা এবং ছড়াকে করে তোলেন উপজীব্য এবং পাঠক নন্দিত। বাংলা অভিধানে সংরক্ষিত শব্দ ছাড়াও লোকজ শব্দের সফল প্রয়োগ তার কাব্যিক পংক্তিমালাকে ভিন্ন স্বাদে পাঠকপ্রিয় করে তুলে। তার কাব্য ভাবনার পরতে পরতে লুকিয়ে আছে ছন্দের বিভিন্ন মাত্রা তাই রনো’কে ‘ছান্দিক কবি’ বলা হয়ে থাকলেও কবি আল মাহমুদ তাকে তারুণ্যের কবি বলে অভিহিত করেছেন। সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা সকল অসঙ্গতির ক্ষুরধার প্রতিবাদ করায় অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ¬সৈয়দ রনোকে দুর্দান্ত দ্রোহের কবি বলেছেন। বাস্তবতা এবং কল্পনার সংমিশ্রণে তার কবিতা হয়ে ওঠে জীবন্ত। বর্তমানে তিনি কাব্য ভাবনায় নতুন মাত্রা যুক্ত করতে গান রচনায় ব্রতী হয়েছেন।

পুরস্কার ও সম্মাননা : ইছামতি সাহিত্য পরিষদ পুরস্কার – ২০১০, বাহন সাহিত্য পরিষদ পুরস্কার- ২০১১, গীতালী ললিতকলা একাডেমি সম্মাননা-২০১২, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্মৃতি ফাউন্ডেশন পুরস্কার- ২০১৩, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম সম্মাননা- ২০১৪ এবং আলপনা বৈঠক সম্মাননা ২০১৪, সুফি মোতাহার হোসেন সম্মাননা -২০১৫, কাব্যকথা সাহিত্য সম্মাননা-২০১৬, মাসিক ভিন্নমাত্রা সম্মাননা- ২০১৭।

শখ: বই সংগ্রহ এবং অবসরে বই পড়া।

লক্ষ্য-উদ্দেশ্য: বাংলাদেশের মানুষ নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হয়ে বাংলা সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে সেই লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আলোকিত প্রতিদিন/১ জানুয়ারি ২০২১/জেডএন

আজ কবি আল মুজাহিদী’র জন্মদিন

আলোকিত প্রতিদিন পরিবারের শুভেচ্ছা

জাকারিয়া নূরী : আজ মৃত্তিকার কবি আল মুজাহিদী’র ৮২তম জন্মদিন। এ উপলক্ষে দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নুরুল হুদা রনো ও পত্রিকাটির পুরো পরিবার কবি আল মুজাহিদীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং তার আমৃত্যু সুস্থতার জন্য মহান প্রভুর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

১৯৪০ সালের আজকের এই দিনে তিনি টাঙ্গাইলে আবদুল হালিম জামালী ও সাখিনা খান এর ঘরে ফুটফুটে আলোক বর্তিকা হয়ে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য কবি ও সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি ষাট দশকের কবি হিসাবে চিহ্নিত। তিন দশকেরও অধিক সময় ধরে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস, সমালোচনা ইত্যাদি সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন। শিশু সাহিত্যেও তার অবদান উল্লেখযোগ্য।

পুরস্কার পেয়েছেন- জীবনানন্দ দাশ একাডেমী পুরস্কার, কবি জসীমউদ্দীন একাডেমী পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমী পুরস্কার, শেরে বাংলা সংসদ পুরস্কার, জয়বাংলা সাহিত্য পুরস্কার। এছাড়াও তাকে ২০০৩ সালে একুশে পদক ও ২০১৮ সালে বাসাসপ কাব্যরত্ন পদক প্রদান করা হয়।

 

আলোকিত প্রতিদিন/১ জানুয়ারি ২০২১/জেডএন

করোনাকালিন বর্ষবরণ হোক ঘুরে দাঁড়ানোর অঙ্গিকার

জাকারিয়া নূরী : আজ ১ জানুয়ারি ২০২১। ইংরেজি বর্ষের প্রথম দিন। ইংরেজি নববর্ষ। বাংলাদেশসহ পৃথিবীব্যাপী আনন্দঘন উৎসবের মাধ্যমে উদযাপন করা হয় এ দিনটি। সার্বজনীন উৎসবের এ দিনটিতে পুরোনো সব গ্লানী মুছে নতুনকে সাদরে বরণ করে নেয় সকলে। আগামীর পথচলায় নতুন শপথে তৈরি করা হয় জীবনের নতুন পরিকল্পনা।

২০২০ সালের শুরুর দিক থেকেই কোভিড-১৯ আক্রান্তে পৃথিবী হঠাৎ থমকে যায়। পেন্ডামিকে মৃত্যুর হার হঠাৎ উচ্চ মাত্রায় বেড়ে যাওয়ায় পুরো দমে থামিয়ে রাখা হয় গতিশীল জীবনাচরণ। একে একে লক ডাউন করা হয় সব দেশ ও রাষ্ট্র। স্থবির হয়ে পড়ে মানুষের জীবন যাত্রা। খেটে খাওয়া মানুষেরা হয়ে পড়ে চরম অসহায়। নুন আনতে যাদের পান্তা ফুরোয় তাদের অবস্থা গভীর মমতায় দেখেছে বিশ্ব। কমে গিয়েছে বিশ্ব আর্থিক স্বচ্ছলতা। সেই অবস্থা আজও কাটেনি। তবুও আশাবাদী মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন বুনে। এটাই মানুষের চিরায়ত চরিত্র।

ইংরেজি ২০২১, নতুন বছরের আগমনে থেমে যাওয়া পৃথিবীকে আবারো পুরো দমে সচল করার দীপ্ত অঙ্গিকার হোক আমাদের সকলের।

আলোকিত প্রতিদিন/১ জানুয়ারি ২০২১/জেডএন

সরিষাবাড়ীতে মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র দাখিল

সংবাদদাতা, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে মেয়র পদে ছয়জন সাধারণ ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ৬২ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন। পৌর নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মো. মনির উদ্দিন ও বিএনপির প্রার্থী এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার গোলাম মোস্তফার কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো চারজন মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে ৯টি সাধারণ ওর্য়াডে কাউন্সিলর পদে ৫১ জন ও ৩টি সংরক্ষিত ওর্য়াডে মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপির প্রার্থী উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদারের পক্ষে মনোনয়ন জমা দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, দপ্তর সম্পাদক প্রভাষক খাইরুল আলম শ্যামল, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম প্রমুখ। এর কিছুক্ষণ পরই আওয়ামী লীগরে প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মো. মনির উদ্দিন মনোনয়নপত্র জমা দেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ড. হারুন-উর-রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, সরিষাবাড়ী অর্নাস কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহানসহ শতাধিক দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে মেয়র পদে আরো চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলনে- মেহের জাহান আক্তার, ফজলুল হক খান, মহি উদ্দিন ও রফিকুল ইসলাম ওরফে কালা হাজী। জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার গোলাম মোস্তফা  জানান, মেয়র পদে ৬ জন, ৯টি সাধারণ ওর্য়াডে কাউন্সিলর পদে ৫১ জন ও ৩টি সংরক্ষিত ওর্য়াডে মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওর্য়াডে ৭ জন, ২ নং ওর্য়াডে ৭ জন, ৩ নং ওর্য়াডে ৭ জন, ৪ নং ওর্য়াডে ৬ জন, ৫ নং ওর্য়াডে ৪ জন, ৬ নং ওর্য়াডে ৫ জন, ৭ নং ওর্য়াডে ৫ জন, ৮ নং ওর্য়াডে ৫ জন ও ৯ নং ওর্য়াডে ৫ জন, সংরক্ষিত ১, ২, ৩ নং ওর্য়াডে ৫ জন, ৪, ৫, ৬ নং ওর্য়াডে ৩ জন এবং ৭, ৮, ৯ নং ওর্য়াডে ৩ জন প্রার্থী রয়েছেন।

আলোকিত প্রতিদিন/৩১ ডিসেম্বর’২০/এসএএইচ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ডা: জাহাঙ্গীর আলমের বক্তব্য

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৫ ডিসেম্বর ২০২০ ইং তারিখে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ‘কক্সবাজার ৭১’ এবং বিভিন্ন অনলাইন পোর্টালে ‘কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলায় চলছে চিকিৎসা সেবা’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। একটি মহলের গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

সংবাদে যে সকল কল্পকাহিনি সাজানো হয়েছে তা ধরাকে সরাজ্ঞান করার অভিপ্রায় মাত্র। সংবাদে বলা হয়েছে, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় অনিয়ম ও অবহেলা চলছে। কিন্তু বাস্তবিক তা কিন্তু সম্পূর্ণ বিপরীত। কারণ, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান আগের তুলনায় আরো বৃদ্ধি পেয়েছে, পর্যাপ্ত জনবল থাকায় দ্বীপের মানুষকে প্রাপ্য চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। কোনো রকম অবহেলা ও অনিয়মের প্রশ্নেই উঠে না।

সংবাদে আরো বলা হয়েছে, রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় না। কিন্তু দ্বীপ উপজেলা কুতুবদিয়ার স্বাস্থ্য কমপ্লেক্স এ সরকারি বরাদ্দকৃত মেডিসিন রোগীদের প্রদান করা হয়। এমনকি সরকারি বরাদ্দকৃত মেডিসিন সরবরাহ করা হলে প্রায়শই রোগীদের ফার্মেসী থেকে ওষুধ ক্রয় করতে হয় না। দ্বীপ উপজেলা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা এবং আন্তরিকতায় সাধারণ মানুষ ডাক্তার ও নার্সদের প্রশংসায় পঞ্চমুখ।

ডাক্তারদের মিটিং এবং মাসিক তদারকি এ যথাযথ ডিউটি পালনে বলা হয়েছে। ডিউটির সময় চেম্বারে রোগী দেখা সম্পূর্ণ নিষিদ্ধ। এ সকল ব্যাপারে হাসপাতালের প্রধান হিসেবে আমি সতর্ক রয়েছি। কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ সেবার মানসহ রোগীদের যথাযথ সেবা প্রদানে কোনো রকম অবহেলা ও অনিয়ম করা হচ্ছে না। দ্বীপের মানুষ যাতে তাদের সেবাটুকু পায়, এ ব্যাপারে দিনরাত ২৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রমে প্রাপ্য সেবা নিশ্চিত করা হচ্ছে। বাধাবিপত্তি, ষড়যন্ত্র, এবং সকল অনিয়মকে দূরে ঠেলে দিয়ে দ্বীপের মানুষেকে প্রাপ্য সেবা দিয়ে যাবো।

জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ রূপান্তরে যাতে সামান্য অংশীদার হতে পারি, সেজন্য নিজ জায়গা থেকে সরকারি কর্মকর্তা হিসেবে যেখানে থাকি না কেন সৎ এবং আদর্শ কর্মকান্ডের মাধ্যমে তা বাস্তবায়ন করবো।

দ্বীপের মানুষের জন্য সেন্ট্রাল অক্সিজেন চালু করা হয়েছে। সেন্ট্রাল অক্সিজেনের মাধ্যমে শ্বাসকষ্ট রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে। করোনাকালীন সময়ে কুতুবদিয়া উপজেলায় ২ লক্ষ মানুষের মধ্যে শুধুমাত্র ৯৩ জন রোগী করোনা শনাক্ত হয়েছে। উপজেলা প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সতর্কতাসহ তাদের এ ব্যাপারে সচেতন করায় তা সম্ভব হয়েছে। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশের ৪৮৫ উপজেলায় ৪০৭ এ অবস্থানে ছিলো। কিন্তু এ বিগত ২ বছরে হাসপাতালে ডাক্তার এবং নার্সরা নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করায় ১১৫তম অবস্থানে অবতীর্ণ হয়। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর সিট ব্যবহারের হার ছিলো শুধুমাত্র মাসিক ৩৫%। কিন্তু দ্বীপের মানুষ হাসপাতালে ডাক্তারদের বিশ্বাস এবং আস্থার ঠিকানায় জায়গায় দেওয়ায় বর্তমানে মাসিক রোগীর সিট ব্যবহারের হার ১৩৪%। যা হাসপাতালে কর্মরত ডাক্তারদের পরিশ্রমের ফসল।

দ্বীপ উপজেলা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ হতদরিদ্র, অসহায়, নিপীড়িত এবং সাধারণ মানুষকে সেবা পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। দ্বীপের মানুষ তাদের প্রাপ্য সেবা পেয়ে প্রকৃতির মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং প্রকৃতিতে বিচরণ করবে এ আমার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। পাশাপাশি সাংবাদিক ভাইদের যাচাই-বাছাই পূর্বক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ করছি। এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করছি।

– প্রতিবাদকারী
ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
কুতুবদিয়া, কক্সবাজার।

 

আলোকিত প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০২০/জেডএন

বুকে ব্যথা থেকে সতর্ক হোন । ডা: মো: আহাদ হোসেন

বুকে ব্যথা থেকে সতর্ক হোন
ডা: মো: আহাদ হোসেন

বুকে ব্যথা আমাদের সমাজে খুবই সাধারণ একটি বিষয়। কারো বুকে ব্যথা হলে সবার মধ্যে একটু ভয় ও আতঙ্ক কাজ করে। সতর্ক থাকার জন্য এ ভয় বা আতঙ্কের প্রয়োজন আছে। সেই সাথে কী ধরনের ব্যথা হলে আমরা কী ব্যবস্থা নবো তার একটি সাধারণ জ্ঞান ও থাকার দরকার আছে। আজকের লেখায় এ বিষয়টি সম্পর্কে পরিষ্কার একটি ধারণা দেয়ার চেষ্টা করবো।
কী কী কারণে বুকে ব্যথা হয় :
বিভিন্ন কারণে বুকে ব্যথা হতে পারে। তার মধ্যে উল্ল্যেখযোগ্য যে কয়েকটি কারণ রয়েছে তা হলো-
১. হূদরোগ বা হার্টের সমস্যার কারণে বুকে ব্যথা হতে পারে।
২. খাদ্যনালীর বিভিন্ন সমস্যার কারণে বুকে ব্যথা হতে পারে।
৩. এসিডিটি বা পাকস্থলীর আলসারের কারণে বুকে ব্যথা হতে পারে।
৪. আঘাতজনিত কারণে বুকে ব্যথা হতে পারে।
৫. দীর্ঘমেয়াদি প্যানক্রিয়েটাইটিস সমস্যার কারণে পেট ব্যথা থেকেও অনেক সময় বুকে ব্যথা অনুভূত হয়।
৬. বুকের খাঁচার কোনো হাঁড় ভেঙ্গে গেলেও বুকে ব্যথা হতে পারে।
৭. বুকের খাঁচার হাঁড়গুলোর সংযোগস্থলে প্রদাহ হয়ে ব্যথা হতে পারে যেটাকে বলা হয় কোস্টোকনড্রাইটিস।
৮. কোনো কারণে পাকস্থলীর এসিড খাদ্যনালীর ভেতরে উঠে আসলে বুক জ্বালাপোড়া জাতীয় ব্যথা হতে পারে এই অবস্থাটির নাম Gastro esophageal reflux disease (GERD)।
কীভাবে বুঝবো বুকে ব্যথা হৃদরোগের সমস্যার কারণে হচ্ছে :
বুকে ব্যথা যদি হার্টের কারণে হয়ে থাকে তাহলে এর সাথে অবশ্যই কোনো একটি ঘটনা জড়িত থাকবে। যেমন হতে পারে খুব সকালে ঘুম থেকে ওঠার সময় বুকে ব্যথা অনুভূত হওয়া, বাথরুমে প্রেশার দিয়ে বাথরুম করার সময় ব্যথা অনুভূত হতে পারে, কোনো ভারী জিনিস উত্তোলনের সময় হঠাৎ করে বুকে ব্যথা হতে পারে, সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় বুকে চাপ অনুভূত হয়ে ব্যথা হতে পারে, এক্সারসাইজ করার সময় ব্যথা অনুভূত হতে পারে, খেলাধুলা করার সময় বুকে ব্যথা অনুভূত হতে পারে, ভারী বা অনেক বেশি খাবার খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সময় বুকে ব্যথা হতে পারে।
বুকে ব্যথার ধরন কী রকম :
সাধারণত হৃদরোগজনিত কারণে বুকে ব্যথা হলে সেটির ধরন এমন হয় যেন বুকে কিছু চাপ দিয়ে রেখেছে, কেটে নিয়ে যাওয়ার মতো প্রচন্ড ব্যথা। এই ব্যথার সাথে আরো বেশ কিছু জায়গায় ব্যথা হতে পারে। যেমন কাঁধে ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে। অনেক সময় ডায়াবেটিস থাকলে হার্টের ব্যথা ঠিক ঠিক হার্টের জায়গায় না অনুভূত হয়ে পিঠে অনুভূত হতে পারে। হার্টের ব্যথার সাথে বমি হতে পারে, ঘাম হতে পারে, শরীর ঠান্ডা হয়ে যেতে পারে, অনেক সময় বাকশক্তি বন্ধ হয়ে যেতে পারে, এছাড়াও ব্যথার সময় অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতো ঘটনা উঠতে পারে। এক্ষেত্রে ব্যথার সমাধান করার চেষ্টা করতে হবে। সম্ভব হলে সাথে সাথে একটু ইসিজি পরীক্ষা করে হৃদরোগের সমস্যা নিশ্চিত হতে হবে। হলে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এই ব্যথা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
এসিডিটির ব্যথা সাধারণত বুক জ্বালাপোড়া টাইপের ব্যথা হয়। এই ব্যথা অন্যান্য কোথাও যায় না। যেমন পিঠে ব্যথা, ঘারে ব্যথা। এই ব্যথা এনটাসিড খেলে প্রশমিত হয়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্যাস্ট্রিকের যে কনো ওষুধ যেমন ইসোমিপ্রাজল খাওয়া যেতে পারে নিয়মিতভাবে।
দীর্ঘমেয়াদি প্যানক্রিয়েটাইটিস এর ব্যথা অনেক সময় গ্যাস্ট্রিকের ব্যথা বলে ভুল হতে পারে। সে ক্ষেত্রে কোনো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া ভালো যে এটি প্যানক্রিয়াটাইটিস এর ব্যথা কিনা।
আমাদের বুকের খাঁচার হাঁড়ে সমস্যা হলেও বুকে ব্যথা অনুভূত হতে এই ধরনের একটি সমস্যার নাম- কোস্টোকনড্রাইটিস। এতে আমাদের বুকের মাঝের হাঁড়ের সাথে পাশের অনেকগুলো হাঁড় থাকে সেগুলোর সংযোগস্থলের প্রদাহ হয়ে ব্যথা হয়। নাড়াচাড়া করার সাথে সাথে এই ব্যথা বাড়তে পারে। এই ব্যথা বোঝার একটি অন্যতম কৌশল হলো চাপ দিলে ব্যথা অনুভূত হয়। প্রথম দিকে ব্যথা নির্দিষ্ট জায়গায় চাপ দিলে অনুভূত হলেও পরবর্তীতে পুরো বুকে ব্যথা ছড়িয়ে পড়ে। প্রাথমিক ব্যথার চিকিৎসায় এটি উন্নতি না হলে একজন ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আলাপ করে যদি প্রয়োজন হয় ইন্টারভেনশন করলে ব্যথা প্রশমিত হয়।
হার্টের সমস্যার কারণে বুকে ব্যথার ঝুঁকিতে যারা থাকেন :
১. যাদের পরিবারের অন্যান্য সদস্যদের হার্টের সমস্যা আছে যেমন বাবা, চাচার, দাদা।
২. যাদের ডায়াবেটিস আছে।
৩. যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন।
৪. যারা দীর্ঘ সময় বসে কাজ করেন।
৫. হার্টের কারণে বুকে ব্যথা মহিলাদের চেয়ে পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায়।
বুকে ব্যথা আমাদের সমাজে খুব স্বাধারণভাবেই পরিলক্ষিত হয়। তবে এই বুকে ব্যথায় ভয় পেলে চলবে না বরং সতর্ক থাকতে হবে। অনেক সময় হালকা বা সামান্য বুকের ব্যথা বড় ধরনের রোগের পূর্ব সংকেত হতে পারে। তাই কোনো বুকে ব্যথাই অবহেলা করা উচিত নয়। তাই যে কোনো ধরনের বুকের ব্যথায় সঠিক সময়ে সঠিক চিকিৎসকের সাথে যোগাযোগ করা জরুরি।
সবাই ভালো, থাকুন সুস্থ থাকুন।
লেখাটির ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন-
লেখক : এমবিবিএস, বিসিএস, এমডি (বিএসএমএমইউ)
কনসালটেন্ট ও পেইন ফিজিশিয়ান
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা।
চেম্বার: বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন
কাঁটাবন, ঢাকা। ফোনঃ +8801726923184
আলোকিত প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০২০/জেডএন

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ায় উপজেলা আ’লীগের আনন্দ মিছিল

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার পিছিয়ে পড়া জনগনকে এগিয়ে নেয়ার জন্য কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে মন্ত্রীসভায় খসড়া প্রস্তাব অনুমোদন হওয়ায় বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে ফুলবাড়ীতে আনন্দ র‍্যালি ও সমাবেশ  করেছে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় একটি র‍্যালি ফুলবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনকোনা মোড়ে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ৮০-৯০ দশকের সফল ছাত্রনেতা ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন।
এসময় তিনি কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন হওয়ায় ফুলবাড়ী উপজেলা বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।তিনি বলেন,বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই আমরা বাংলাদেশ পেয়েছি।বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আজকে বাংলাদেশ সাড়া বিশ্বে উন্নয়নের রোল মডেল। তার সুদৃঢ় নেতৃত্বে নিজেস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মিত হচ্ছে। আমরা ফুলবাড়ীতে শেখ হাসিনা ধরলা সেতু পেয়েছি। কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে, সাড়াদেশ ব্যাপি উন্নয়ন যজ্ঞ চলছে। তার উন্নয়নের  জাদুর কাঠির পরশে বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া বর্তমানে আলোকিত জনপদ। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তিনি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। সমাবেশে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফসহ উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোকিত প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০২০/জেডএন

মাইম ডিরেক্টরস মিট-২০২০ এর উদ্বোধন

মুহাম্মদ ইকবাল জাভেদ: প্রাচীন বাংলার রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান কর্তৃক আয়োজিত মাইম ডিরেক্টরস মিট-২০২০ উদ্বোধন হলো। অনুষ্ঠানটি ২৪ ও ২৫ ডিসেম্বর চলবে। ‘বাংলার মূকাভিনয় পথ দেখাবে বিশ্বকে’ এই অনন্য শ্লোগান নিয়ে উদযাপিত হচ্ছে পুরো অনুষ্ঠান। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে ৬০ জন মূকাভিনয় শিল্পী এবারের মিটে যুক্ত হয়েছেন।
উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শঙ্কর রায়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের মূকাভিনয় শিল্পীরা শুদ্ধ নাট্যচর্চার মাধ্যমে বাংলাদেশের মূকাভিনয় শিল্পকে বিশ্বব্যাপী  ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে।  অতিথি ছিলেন কবি ও সংগঠক শাহেদ কায়েস, বাংলাদেশ গ্রাম থিয়েটার ঢাকা বিভাগের মূখপাত্র ও সম্পাদক মো. কামরুল হাসান খান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ নিখিল দাস ও সংগঠক হাসান মারুফ রুমি। সভাপতিত্ব করেছেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সহ-সভাপতি ড. ইস্রাফিল আহমেদ রঙ্গন।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম মূকাভিনয় শিল্পী জনাব দেওয়ান মামুন, আয়োজন সংগঠক বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সেক্রেটারি জেনারেল রিজোয়ান রাজন। প্রধান সমন্বয়কারী ধীমান সাহা জুয়েল, সমন্বয়কারী মেজবাহ চৌধুরী। ফেডারেশানের অন্যান্য সম্পাদকদের মধ্যে ছিলেন মাহবুব আলম, মীর লোকমান প্রমূখ।
আলোকিত প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০২০/জেডএন

ফরিদগঞ্জ কামতা বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন

সংবাদদাতা, চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কামতা বাজার সমিতি মার্কেটে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহ্ফিলের মধ্য দিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় আলহাজ্ব সিরাজ শেখ এর সভাপতিত্বে ও সোশ্যাল ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখার সিনিয়র অফিসার কাজী মোহাম্মদ আমিনুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর উদ্বোধন করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের এম ডি এন্ড সিইও কাজী ওসমান আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদ মহিউদ্দিন এস এবিপি ও ব্যবস্থাপক সোশ্যাল ইসলামী ব্যাংক হাজিগঞ্জ শাখা ও মোহাম্মদ মহসিন চেয়ারম্যান ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন , শাহ মোহাম্মদ মহিবুল্লাহ (সেলিম) স্বত্বাধিকারী কামতা বাজার সোশ্যাল ইসলামী এজেন্ট ব্যাংকিং। এ সময় উপস্থিত ছিলেন, ৪নং ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম বুলু, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর সাবরক সাধারন সম্পাদক মোঃ পারভেজ হোসেন, ইউপি সদস্য মো:কামাল হোসেন।

আলোকিত প্রতিদিন/২৩ ডিসেম্বর’২০/এসএএইচ