আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2486

জিয়াউর রহমান আইএসআই’র এজেন্ট ছিলেন – মির্জা আজম

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন ‘জিয়াউর রহমান আসল মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকিস্তান গোয়েন্দা সংস্থার (আইএসআই) এজেন্ট ছিলেন। তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইতে চাকরি করতেন। পাকিস্তানিরা কোনো বাঙ্গালি সেনা অফিসারকে বিশ্বাস করতো না। জিয়াউর রহমান জন্ম সূত্রে পাকিস্তানি ছিলেন, এ জন্য তার আইএসআইতে চাকরি হয়েছিল। তিনি শুক্রবার (০১জানুয়ারি) রাতে শহরের পাথালিয়া হযরত শাহ জামাল (র:) স্কুল এ্যান্ড কলেজ মাঠে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাে: জাকির হােসেন তারা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মােঃ শরিফুল ইসলাম শিমুলের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম।  সম্মেলনে প্রধান বক্ততায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, এ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, জি এস এম মিজানুর রহমান মিজান, কৃষি বিষয়ক সম্পাদক ওসমান গণি মুছা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ তানভীর আহমেদ,জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি ও শহর ছাত্রলীগের আহবায়ক জুয়েল মিয়া প্রমুখ।

এছাড়াও জামালপুর জেলা আওয়ামী,শহর আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

আলোকিত প্রতিদিন/২ জানুয়ারি ২০২১/জেডএন

ফুলবাড়ীতে জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।

শুক্রবার ১ জানুয়ারি সন্ধ্যায় নাওডাঙ্গা ইউনিয়ন শাখা জাতীয় পার্টির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হন মাননীয় সাংসদ আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নাওডাঙ্গা জাতীয় পার্টির কার্যালয় হতে সকল নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়ে বালার হাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানেই দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপস্থিত নেতাকর্মীরা। এরপরেই অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা।আলোচনা সভা শেষে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজনে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা শাখা জাতীয় পার্টির সাবেক সভাপতি মইনুল হক,উপজেলা জাতীয় পার্টির সদস্য হারুন অর রশীদ হারুন, বড়ভিটা ইউনিয়ন শাখা জাতীয় পার্টির আহবায়ক আজিজার রহমান মাস্টার,শিমুল বাড়ী ইউনিয়নের আহবায়ক জামাল জামাল উদ্দিন, নাওডাঙ্গা ইউনিয়নের আহবায়ক আলহাজ্ব আব্দুল গফুর ও সদস্য সচিব শফিকুল ইসলাম শফু, কাশিপুর ইউনিয়নের সদস্য সচিব মোস্তাক আহমেদ, উপজেলা জাতীয় পার্টি যুব সংহতির তরুণ নেতা এনামুল হক বসুনিয়া,নাওডাঙ্গা ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম সাবু প্রমুখ।

 

আলোতিদ প্রতিদিন/২ জানুয়ারি ২০২০/জেডএন

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান গণমাধ্যমকর্মীরা

গাইবান্ধা প্রতিনিধি : দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে বগুড়ায় সময় সংবাদের প্রতিবেদক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবির উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধায় কর্মরত গণমাধ্যমকর্মীদের আয়োজন শনিবার বেলা এগারোটার দিকে শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে সাংবাদিক সংহতি সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলার নির্দেশদাতা ও হামলাকারীদের গ্রেফতার ও বিচার বিভাগীয় তদন্ত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে আপরাধীদের বিচারের দাবী জানান।

সংহতি সমাবেশে গণমাধ্যমকর্মীরা ছাড়াও খেলোয়াড়, রাজনীতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। এসময় বক্তারা বলেন, সরকারী উন্নয়ন প্রকল্পে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের দশটিকা গ্রামে স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান, শ্রমিকলীগ নেতা জনির নেতৃত্বে দূবৃত্তরা সময় সংবাদের প্রতিবেদক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলামের উপর হামলা চালিয়ে এলোপাথারী মারপিট করে তাদের ব্যবহৃত ক্যামেরা, মাইক্রোফোন ও নগদ অর্থ লুটে নেয়।

হামলার সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থাকলেও তার নির্বিকার ভূমিকার নিন্দা জানান বক্তারা। বগুড়া শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন মাজেদুর ও রবির শারীরীক অবস্থার আরো অবনতি হয়েছে। এসময় গণমাধ্যমকর্মীরা এই হামলার নির্দেশদাতা, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। সেই বিচার বিভাগীয় তদন্ত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবী জানান তারা।

সংহতি সমাবেশ শেষে শহরের ডিবি রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গণমাধ্যমকর্মীরা। সংহতি সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, গোবিন্দলাল দাশ, সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, সিদ্দিক আলম দয়াল, দীপক কুমার পাল, উজ্জল চক্রবর্তী, আরিফুল ইসলাম বাবু, কুদ্দুস আলম, রজত কান্তি বর্মন, মাহমুদুল গনি রিজন, রেডিও সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক, সাংবাদিক রিক্তু প্রসাদ, আফরোজা লুনা, আফতাব হোসেন, তাজুল ইসলাম রেজা, সরদার শাহিদ হাসান লোটন, খালেদ হোসেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, ভবতোষ রায় মনা, কায়ছার প্লাবন, এস এম বিপ্লব, ফারহান শেখ, শাহজাহান সিরাজ, সাইফুল ইসলাম মিলন, ওবাইদুল ইসলাম ও হেদায়েতুল ইসলাম বাবু।

সংহতি জানিয়ে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক পরিষদের আহবায়ক অ্যাড সিরাজুল ইসলাম বাবু, ওয়ার্কাস পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি মতিন মোল্লা, উন্নয়নকর্মী আশরাফুল আলম, নারীমুক্তি কেন্দ্রের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সেদর উপজেলা পূজা উদডাপন পরিষদের সভাপতি সুজন প্রসাদ, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমীর পরিচালক, আসাদুল হাবীব সুজন ও ফার্মাসিউটিক্যাল রিপ্রেজিন্টেটিভ অ্যাসোসিয়েশনের রবিউল ইসলাম। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন গণমাধ্যমকর্মীরা।

 

আলোকিত প্রতিদিন/২ জানুয়ারি ২০২১/জেডএন

সরকারের দেয়া প্রতিশ্রুতিতে কুড়িগ্রামের উন্নয়ন হচ্ছে : পনির উদ্দিন আহমেদ (এমপি)

কুড়িগ্রাম প্রতিনিধি : বর্তমান সরকার দেশরত্ন শেখ হাসিনা তার প্রতিশ্রুতি মোতাবেক কুড়িগ্রামে অনেক উন্নয়ন কাজ অব্যাহত রেখেছেন, সম্প্রতি তিনি কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ দিয়েছেন। কুড়িগ্রামে ১৬টি নদ-নদী, বন্যার সময় নদীর পারের মানুষদের খুব দুর্বিসহ জীবন কাটাতে হয়। তাই নদী শাসন ব্যাবস্থাসহ কুড়িগ্রামের মানুষদের অনেক সমস্যা এবং কুড়িগ্রাম উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যাবস্থার জন্য প্রতিনিয়ত সংশ্লিষ্ট মহলে বলা হচ্ছে। ইনশাআল্লাহ একে একে আমাদের সব দাবী পুরন হবে। কুড়িগ্রামে জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

সকালে কুড়িগ্রামে জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কুড়িগ্রাম জলিল বিড়ি মোড় এলাকায় জাতীয় পার্টির জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে একটি রেলী বের হয়। রেলীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাতীয় মহিলা পার্টির নেত্রী মোছা: মনোয়ারা সুলতানা, জাতীয় যুবসংহতির আহবায়ক সামছুজ্জোহা সাজু, জেলা জাতীয় পার্টির সদস্য নবাব আলী প্রমুখ।

এ সময় দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি আরো বলেন, পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ’র প্রতিষ্ঠিত জাতীয় পার্টি আজ তার অবর্তমানে ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের ও সহধর্মিণী রওশন এরশাদ পার্টির হাল ধরেছেন। জাতীয় পার্টির হাত আরো শক্তিশালী করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আগামীতে সকল নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রর্থী অংশগ্রহণ করবে।

আলোকিত প্রতিদিন/২ জানুয়ারি ২০২১/জেডএন

হাঁসের খামার করে আর্থিকভাবে স্বালম্বি ও ব্যাপক লাভবান হাসান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : দেশের বিভিন্ন অঞ্চলে হাঁসের খামার করে হাঁসপালন করে অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী ও প্রচুর লাভবান হয়েছেন। তেমনি কলাপাড়ায় হাঁসের খামার করে আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার পাশাপাশি পরিবার পরিজন নিয়ে বেশ ভালভাবেই দিনযাপন করছেন নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো: হাসান। হাঁস পালন করে তিনি তার ভাগ্যের চাকা পরিবর্তন করছেন অনায়াসেই ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহামারি করোনার প্রথম দিকে ঘরবন্দি হওয়ার পর অভাব-অনটনের দেখা দিলে হ্যাচারি থেকে ২৫০টি হাঁস ক্রয় করে শুরু করেন হাঁস পালন শুরু করে হাসান। অর্থনৈতিক পিছুটানের মধ্যেও পিছপা হননি তিনি। করোনা দুর্যোগের সময় হাতে কোন কাজ না থাকায় নগদ টাকার সংকট দেখা দিলে ধার-দেনা করে হাঁসের খাবার ক্রয় করে। অনেক বাকি ছিল স্থানীয় দোকানে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি, শুরু হয় হাসানের পথ চলা। এখন খামারে প্রায় ৫শত হাঁস। হাঁসগুলো প্রতিদিন গড়ে ডিম দেয় ১৫০টি। প্রতিটি ডিম ১০টাকা দরে বিক্রি করে আয় করেন ১৫০০টাকা। এ ছাড়া ৩মাস পর প্রতিটি হাঁস বিক্রি করতে পারেন ৩০০/৩৫০ টাকা করে। হ্যাচারি থেকে প্রতিটি হাঁস ক্রয় করে আনেন ২৫/২৮ টাকা দরে। পরিপক্ক হতে খাদ্য ও ঔষধ বাবদ মোট খরচ হয় ১৫০টাকা। মহামারি করোনার প্রভাবে হাঁসের ওষুধ ও খাবারের মূল্য বেড়ে যাওয়ায় হাঁসপালন করে প্রথম দিকে তিনি ক্ষতিগ্রস্থ হয়েছেন।

খামারি হাসান এ প্রতিবেদককে বলেন, করোনার সময় সংসারে অভাব দিলে কোন কাজও খুজে পাইনা। চিন্তা-ভাবনা করে কিছু হাঁস পালন করার সিদ্ধান্ত নেই। নিজে না খেয়ে সন্তানের মত হাঁসগুলোকে লালন-পালন করি। আল্লাহর ইচ্ছায় এখন প্রতিদিন লাভের মুখ দেখছি। হাঁসের খাবারের পিছনে খুব একটা বেশি খরচ হয় না। খোলামেলা বিলে হাঁসগুলো ছেড়ে দেই আবার সন্ধ্যার দিকে বিল থেকে নিয়ে আসি। প্রতিমাসে ডিম ও হাঁস বিক্রি করে খরচ বাদ দিয়ে আয় হয় ৩৫/৪০ হাজার টাকা দিয়ে ভালোভাবে সংসার চলছে বলে দাবি হাসানের। খামারের প্রসার ঘটাতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

স্থানীয় বাসিন্দা মো: ফারুক খাঁন জানান, হাসানের হাঁসের খামারটি দেখে অনেকেই হাঁসের খামার করার উদ্দ্যেগ গ্রহন করেন। গ্রামের মানুষের ডিম বা হাঁস কিনতে বাজারে যেতে হয় না। আরেক যুবক মো: ফতে আলী জানান, হাসান ভাইর হাঁসের খামার দেখে ইচ্ছে আছে এ এরকম একটি খামার গড়ার।
নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ বলেন, হাসান হাঁসের খামার করে নিজে স্বাবলম্বী হয়ে বেকারত্ব দুর করেছেন। ইউপি সদস্য জগৎ জীবন রায় বলেন, খোলা বিলে হাঁসের খামার করে বেকারত্ব দূর করে হাসান আর্থিক সংকট দূর করেছেন।

এ বিষয় পটুয়াখালী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আনোয়ার হোসেন বলেন, এটি একটি ভালো উদ্যোগ। এ জেলায় অনেক হাওড় ও বিল রয়েছে, যেখানে স্বল্প খরচে হাঁসের খামার করে বেকারত্ব দূর করে প্রচুর আয় করা সম্ভব। ডিম ও হাসের ব্যাপক চাহিদা থাকায় লাভবান হচ্ছেন খামারের মালিকরা। প্রাণীসম্পদ বিভাগের পক্ষ থেকে হাঁস পালনকারীদের সবসময়ই পরামর্শ ও সহায়তা দেওয়া হয়ে থাকে বলে তিনি এ প্রতিবেদককে জানান।

 

আলোকিত প্রতিদিন/২ জানুয়ারি ২০২১/জেডএন

বিসিকে লিডারশীপ ডেভলপমেন্ট প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবিদক : ঢাকার ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে শুরু হলো ‘লিডারশীপ ডেভলপমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা। তিন দিনব্যাপী এ আবাসিক প্রশিক্ষণ যৌথভাবে আয়োজন করেছে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। শনিবার সকালে উত্তরায় স্কিটি মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত ও স্কিটির অধ্যক্ষ মো: শফিকুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা বলেন, এ কর্মশালার মাধ্যমে বিসিক কর্মকর্তারা আরো আত্মবিশ্বাসী হবেন, নেতৃত্ব তৈরি হবে, দক্ষতার সাথে ব্যবসায় পরিকল্পনা প্রস্তুত এবং সফলভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন।

লিডারশীপ ডেভলপমেন্ট প্রশিক্ষণের প্রথম ব্যাচে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। বিসিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে সাকসেস এন্ড ফেলিউর অব লিডারশীপ, মর্ডান লিডারশীপ, কি এলিমেন্ট অব লিডারশীপ, কমিউনিকেশন এন্ড লিডারশীপ, লিডারশীপ কেস স্টাডিসহ লিডারশীপ ডেভলপমেন্টের যাবতীয় বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে। যাতে এ প্রশিক্ষণের মাধ্যমে বিসিকে আগামীদিনের নেতৃত্ব তৈরি হয়। কর্মশালাটি পরিচালনা করছেন প্রিজম প্রকল্পের সিনিয়ার এক্সপার্ট ফেরদৌস আহমেদ। এটি চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। (প্রেস বিজ্ঞপ্তি)।

কবি ও সম্পাদক সৈয়দ রনো’র শুভ জন্মদিন উৎযাপন

সৈয়দ এনামুল হুদাঃ করোনা ভাইরাসের প্রকোপের কারণে সামাজিক দূরুত্ব বজায় রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশিষ্ট কবি ও জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন ও সাপ্তাহিত অন্যধারা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং এস কে কেমিক্যালস এগ্রো লিঃ এর এমডি ড. সৈয়দ রনো’র ৪২তম জন্মদিন উৎযাপন করা হয়েছে। শুক্রবার, ১ জানুয়ারি ২০২১, বিকেল ৩ টা্য়, ২২ ইন্দিরা রোড তেজগাঁও ফার্মগেটে অবস্থিত অন্যধারা সাহিত্য সংসদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানটি শুরু হয়। রাত ৯ টা পর্যন্ত নিবেদিত কবিতা পাঠ, শুভেচ্ছা জ্ঞাপন, কবিকে কেন্দ্র করে আলোচনা, কেককাটা এবং রাতের ভোজের মধ্যদিয়ে এই বন্যাঢ জন্মদিনের অনুষ্ঠানটি পালন করেছে অন্যধারা সাহিত্য সংসদ। অনুষ্ঠানের শুরুতেই একুশে পদক প্রাপ্ত মৃত্তিকার কবি আল মুজাহিদী কবি সৈয়দ রনোকে মোবাইল ফোনের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান। অন্যধারা সাহিত্য সংসদের নির্বাহী চেয়ারম্যান কবি ক্যামেলিয়া আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি শাহী রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ত্ব রেজাউদ্দীন স্ট্যালিন।

এসময় জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকা, ইউনিক ইন্টার ন্যাশনাল স্কুল মানিকগঞ্জ এবং অন্যধারা সাহিত্য সংসদের ভার্চুয়াল কমিটির পক্ষথেকে কবি ও সম্পাদক সৈয়দ রনোকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় কবিকে ভার্চুয়ালের মাধ্যমে অভিনন্দন জানান, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি আসলাম সানী, কবি জাকির আবু জাফর।

১ জানুয়ারি কবি হুমায়ন কবীর সিকদার ও কবি আলাউদ্দীন শিকদার এর শুভ জন্মদিন হওয়ায় কবি সৈয়দ রনো তাদেরকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান। গান, নিবেদিত কবিতা পাঠ ও কবিকে অভিনন্দন জানিয়ে বক্তৃতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। করোনা ভাইরাসকে উপেক্ষাকরে জন্মদিনের অনুষ্ঠানে কবিদের উপস্থিতি ছিলো দৃষ্টিনন্দিত। অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত হলটি ছিলো কানায় কানায় পরিপূর্ণ।

আলোকিত প্রতিদিন/২ জানুয়ারি’২১/এসএএইচ

মোংলায় পৌর নিবার্চনের নৌকা প্রতীকের তোরণে বঙ্গবন্ধুর ছবিতে আগুন

মোংলা প্রতিনিধি : মোংলায় পৌর নিবার্চনের নৌকা প্রতীকের তোরণ সম্বলিত বঙ্গবন্ধুর ছবিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে কে বা কারা ওই তোরণের বঙ্গবন্ধুর ছবির লম্বালম্বী-মাঝামাঝিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মোংলা পৌর শহরের ১ নম্বর জেটি এলাকায় পৌর নির্বাচন উপলক্ষ্যে নির্মিত তোরণে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি। তবে এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আলোকিত প্রতিদিন/২ জানুয়ারি ২০২১/জেডএন

টাঙ্গাইলের করটিয়ায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

সবুজ সরকার, টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়ায় জেলা আওয়ামীলীগের কোষাদক্ষ বাহারুল ইসলাম মিন্টুর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার (২ জানুয়ারী) সকালে করটিয়ার জমিদার বাড়ী গেইটে দুইশত অসহায় দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, করটিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী খান টিপু পন্নী, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল হুদা তালুকদার, ইউপি সদস্য মো.শাহীন মিয়া,মো. শফিকুল ইসলাম শফি,মো.মোতালেব হোসাইন, আব্দুল জব্বার,মো. মানিক হোসেন খান, নারায়ণ চন্দ্র পাল, মো. নেছার উদ্দিন নেছার,মো. তোফায়েল হোসেন টুকু, মহিলা ইউপি সদস্য নাছিমা আক্তার, মুন্নী আক্তার, মাজেদা আক্তার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি।

আলোকিত প্রতিদিন/২ জানুয়ারি’২১/এসএএইচ

পুরান ঢাকায় ফ্রেন্ডস এসোসিয়েশনের উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ

প্রতিনিধি, জবি: ‘মানবতা বেঁচে থাকলে বেঁচে থাকবেন আপনি’- এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে ফ্রেন্ডস এসোসিয়েশন সংগঠনটি। প্রতি বছরের ন্যায় এবারও নতুন কিছু করার মাধ্যমে বছর শুরু করেছে সংগঠনটি। শুক্রবার (১ জানুয়ারি) দুপুর ২টায় ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকার বিভিন্ন পয়েন্টের পথশিশুদের মাঝে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। সংগঠনটির আহবায়ক হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ রোকনুজ্জামান টুকু। এ বিষয়ে টুকু বলেন, মানুষের জন্য ভালো কিছু করতে পারা আত্মতৃপ্তি সঞ্চারণ করে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে সবাইকে করোনার এই টানা পোড়নের মাঝে এগিয়ে আসা উচিত। পরষ্পরের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে ছোট ছোট উদ্যোগই যথেষ্ট বলে মনে করি। মানুষ হিসেবে সবাই সমান এই চিন্তা চেতনা প্রত্যেকের মাঝে জাগ্রত করতে হবে। তাহলেই বেঁচে থাকবে মানবতা, বেঁচে থাকবেন আপনি-আমি সবাই। সংগঠনটির আরেক সহযোদ্ধা ইব্রাহিম শেখ বলেন, মানবতার ধ্বনিকে সামনে রেখে ফ্রেন্ডস এসোসিয়েশনের সকল যোদ্ধারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা পোষণ করেন তিনি। খাদ্যসামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, রাকিবুল ইসলাম (জবি), রাসেল হোসেন (জবি), মাহমুদা আক্তার টুকুমনি (জবি) ও সোনিয়া আক্তার (কবি নজরুল সরকারি কলেজ) প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২ জানুয়ারি’২১/এসএএইচ