আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2485

বাড়ছে গাড়ী কমছে না সময় দশ মিনিটের পথ লেগে যায় ২ ঘন্টা সময়

সাভার প্রতিনিধি: ফার্মগেট থেকে মতিঝিল যেতে লাগে যেখানে ১০ মিনিট সময় সেখানে আজ  রোববার সকাল ৯টা থেকেই রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, মৎসভবন, পল্টন এবং মতিঝিল এলাকায় তীব্র যানজট ছিল। এসময় ফার্মগেট থেকে মতিঝিল যেতে সময় লাগে পৌনে দুই ঘণ্টা কিংবা দুই ঘণ্টা!

‘ঢাকা’ নামটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে ভয়াবহ জ্যাম বা যানজটের একটি শহরের নাম। কিন্তু এই শহরের যানজট নিরসনে অনেকবার নানা পরিকল্পনা এবং মহাপরিকল্পনাও নেয়া হয়েছে। এরপরও যানজট নিরসন হয়নি। এ কারণে প্রতিদিনই এই শহরের নাগরিকরা ভয়াবহ যানজটের সম্মুখীন হচ্ছেন। যার ফলে সরকারি ছুটির দিন ফার্মগেট থেকে মতিঝিল যেতে যেখানে মাত্র ১০ মিনিট সময় লাগে। সেখানে অন্যান্য দিন পৌনে দুই ঘণ্টা থেকে দুই ঘণ্টা সময় লেগে যায়! আর এই দীর্ঘ যানজটের কারণে অনেক যাত্রীকে অতিষ্ট হয়ে বাস থেকে নেমে পায়ে হেঁটে নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৯টায় ফার্মগেট থেকে বাসে উঠার পর কারওয়ান বাজার পার হতে সময় লাগে ২০ মিনিট। আর কারওয়ান বাজার থেকে শাহবাগ যেতে সময় লাগে ১৫ মিনিট এবং শাহবাগ থেকে মৎসভবন পার হতে সময় লাগে ৩৫ মিনিট এবং মৎসভবন থেকে পল্টন থেকে সময় লাগে ২৫ মিনিট। আর পল্টন থেকে মতিঝিল যেতে সময় লাগে ১০ মিনিট। এরমধ্যে শাহবাগ থেকে মৎসভবন যাওয়া পথে অনেক যাত্রীকে অতিষ্ট হয়ে বাস থেকে নেমে পায়ে হেঁটে নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে। আবার অনেক যাত্রীকে অতিষ্ট হয়ে বাসের ভেতরে বসে থাকতে দেখা যায়।

বাসে যানজট নিয়ে শ্রাবণ নামের এক তরুণ যাত্রীর সঙ্গে কথা হয় আলোকিত প্রতিদিনের। তিনি বলেন, ঢাকার যানজটের কারণে রাস্তায় বের হতে আর ইচ্ছে হয় না। কিন্তু কাজের কারণে বাধ্য হয়ে বের হই। আর গুরুত্বপূর্ণ কাজ থাকলে আমিও সবার মতো বাস থেকে নেমে পায়ে হেঁটেই রওনা দিতাম। কাজ নেই বলেই বাসে বসে আছি।

‘কবে যে যানজট মুক্ত ঢাকা দেখতে পাবো’- অত্যন্ত কষ্টের সঙ্গে একথা বলেন রফিক।

এদিকে রাজধানীতে গাড়ি নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় পার্কিং নিয়ে। কারণ ঢাকায় গাড়ির তুলনায় পার্কিং ব্যবস্থা কম হওয়ায় সবাই রাস্তায় গাড়ি পার্ক করে রাখে। যার ফলে রাস্তা জায়গা অনেক কমে যায়। একারণে যানজটের মাত্রা আরো বেশি বৃদ্ধি পায়।

যানজটের বিষয়ে আলোকিত প্রতিদিনের রির্পেোটার জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহেদ আল মাসুদ বাংলাদেশ জার্নালকে বলেন, আগের চেয়ে যানজট অনেক কম। কিছু এলাকাতে যানজট থাকলেও পুরো ঢাকা শহরে আগের চেয়ে অনেক ভালো। আর রাস্তা খোঁড়াখুঁড়ি জন্য কিছুটা ভোগান্তি হচ্ছে।

যানজট নিরসনে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না- এই প্রশ্নের জবাবে শাহেদ আল মাসুদ বলেন, নতুন বছরের আরো অনেক রাস্তা কাটা হবে। এগুলো সব ঠিক হয়ে গেলে যানজট অনেকটা নিরসন হবে। নতুন করে এখনো কোন পরিকল্পনা করা হয়নি। সবাই মিলে সচেতন হলে যানজট অনেকটা কমে যাবে বলেও মনে করেন শাহেদ আল মাসুদ।

বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিও’র প্রকাশিত ‘ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৯’তে প্রকাশিত এ তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ যানজটের শহর বাংলাদেশের রাজধানী ঢাকা। এর আগে ২০১৮ এবং ২০১৭ সালে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। তবে ২০১৬ সালে ঢাকার অবস্থান ছিল তৃতীয় এবং ২০১৫ সালে ঢাকার অবস্থান ছিল অষ্টম।

আলোকিত প্রতিদিন/৩ জানুয়ারি ‘২১/মশ

 নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন*

কোয়ালকমকে হারিয়ে বিশ্বের সর্ববৃহৎ মোবাইল চিপসেট ব্র্যান্ড এখন মিডিয়াটেক

স্মার্টফোন বাজারে ফোন মেনুফেকচারারদের প্রতিযোগিতার আড়ালে আরও একটি নিবিড় প্রতিযোগিতা সমানতালে এগিয়ে চলেছে। আর সেটি হলো চিপসেট নির্মাতাদের মধ্যে প্রতিদ্দ্বন্ধিতা। আর এখানে অনেকটাই মার্কিন টেক জায়ান্ট কোয়ালকমের একচেটিয়া রাজত্ব চলে আসছিলো। তবে কোয়ালকমের এই সুখের সময় হয়তো আর বেশিদিন নেই। কারণ সাম্প্রতিক সময়ে পারফর্মেন্স ও খরচ বিবেচনায় স্মার্টফোন ব্র্যান্ডগুলো কোয়ালকমের তুলনায় মিডিয়াটেকের চিপসেটের উপর বেশি আস্থা রাখছেন।

সম্প্রতি বাজার বিশ্লেষক সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ ২০২০ সালের তৃতীয় প্রান্তিকের চিপসেট মার্কেটের শেয়ার প্রকাশ করেছে। আর এখানে প্রথমবারের মতো কোয়ালকমকে টপকে সবথেকে বড় চিপসেট সাপ্লাইয়ার এর খেতাব অর্জন করে তাইওয়ান ভিত্তিক মোবাইল চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান মিডিয়াটেক।

২০২০ এর রিপোর্ট অনুযায়ী, এই সালের তৃতীয় প্রান্তিকে গ্লোবাল মোবাইল চিপসেট বাজারে মিডিয়াটেকের মার্কেট শেয়ার প্রায় ৩১ শতাংশ। অন্যদিকে দ্বিতীয় স্থানে পিছিয়ে পড়া কোয়ালকমের মার্কেট শেয়ার এখন ২৯ শতাংশ।

যেখানে এই বছরের ২য় প্রান্তিকে মিডিয়াটেকের মার্কেট শেয়ার ছিলো মাত্র ২৬ শতাংশ এবং কোয়ালকমের দখলে ছিল ৩১ শতাংশ। উল্লেখ্য, শুধুমাত্র ফাইভজি সাপোর্টেড চিপসেট ক্যাটাগরিতে এখনো কোয়ালকমকে টপকে যেতে পারেনি মিডিয়াটেক। কাউন্টারপয়েন্টের রিসার্চ ডিরেক্টর ডেল গাই এর মতে ভারত, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা এবং চীনের বাজারে মিডিয়াটেকের চিপসেট অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে। এমনকি দিনকে দিনে পিছিয়ে পড়ছে কোয়ালকম।

তালিকার বাকী অংশে রয়েছে স্যামসাংয়ের এক্সিনোস, অ্যাপলের বায়োনিক, হুয়াওয়ের কিরিন এবং ইউনিসক চিপসেট। এদের মধ্যে বায়োনিক, কিরিন এবং এক্সিনোস এর দখলে রয়েছে সমান ১২ শতাংশ মার্কেট শেয়ার। বাকী ৪ শতাংশ রয়েছে ইউনিসক এর দখলে। এন্ট্রি লেভেল সেগমেন্টে স্নাপড্রাগনের তুলনায় মিডিয়াটেক ভালো পারফরম্যান্স দেয় বলে স্মার্টফোন নির্মাতারা মিডিয়াটেক কেই অগ্রাধিকার দিয়ে থাকেন। এদের মধ্যে রয়েছে শাওমি এবং রিয়ালমি এর মত ব্র্যান্ড। শুধুমাত্র শাওমি তাদের স্মার্টফোনে মিডিয়াটেক চিপসেটের ব্যবহার ৩ গুন বাড়িয়ে দিয়েছে ২০১৯ সালের তুলনায়।

আলোকিত প্রতিদিন/৩ জানুয়ারি’২১/এমজ

নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ায় একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, রবিবার সকাল ১০টা ৫১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কারখানাটির শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দেয়ার পরপরই আগুন লাগে। এতে অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আমরা কাজ শুরু করেছি। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে বেগ পেতে হচ্ছে।

আলোকিত প্রতিদিন/৩ জানুয়ারি’২১/এমজ

পন্যের দাম বৃদ্ধি বাণিজ্যমন্ত্রী যাচ্ছেন কঠোর অবস্থানে

নিজস্ব প্রতিনিধি:  চাল ও তেলের দাম বৃদ্ধিতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেয়ার চেষ্ট করছে জানিয়ে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

রোববার (৩ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা যেন সুযোগ না নেয়, সেজন্য জনমত সৃষ্টি করতে হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা শক্ত অবস্থানে যাচ্ছি, বিভিন্ন বৈঠকে এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

‘কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সেই বিবেচনায় আবারও পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ করতে চায় বাণিজ্য মন্ত্রণালয়’ বলেন টিপু মুনশী।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ এক দফা নাকচের পর পেঁয়াজের আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত রফতানি বন্ধ করে দিলে পেঁয়াজ সংকটে পড়ে দেশ। তখন অন্য দেশ থেকে আমদানি সহজ করতে পেঁয়াজের ওপর ধার্য্য ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে সরকার। তবে সেটি আবারও আরোপ করা হবে। এ বিষয়ে আজ বিকেলে কৃষি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠক করবে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে শুল্ক আরোপের পরামর্শ দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘ভারত তার স্বার্থের কথা ভেবে কখনও কখনও পেঁয়াজ ছাড় করে, আবারও হুট করে বন্ধও করে দেয়। এখন আবার তারা রফতানি শুরু করেছে। আমরা দেশের কৃষকদের স্বার্থের বিষয়টি বিবেচনা করবো। ভোক্তারা যাতে কোনো সংকটে না পড়ে সেটাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘আমরা তিন বছরের মধ্যে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। এজন্য উৎপাদকদের লোকসানে ফেলা যাবে না। তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।’

টিপু মুনশী বলেন, ‘ভারতের পেঁয়াজ বাজারে এলেও দামে কোনো প্রভাব পড়বে না। ভারতের পেয়াঁজ যদি ৩৯ টাকা করে বাজারে আসে, তাহলে ঢাকার বাজারে পাইকারি দাম পড়বে ৪৫ টাকার মতো। আর খুচরা বাজারে ৫০ থেকে ৫৫ টাকা। তবে দেশি পেঁয়াজের দামও একই রকম। এজন্য ভোক্তারা দেশি পেঁয়াজে ঝুঁকছে। ফলে কৃষকরা ক্ষতির মুখে পড়বে না।’

পেঁয়াজের ক্রাইসিস নিয়ে চিন্তার কিছু নেই উল্লেখ করে টিপু মুনশী বলেন, ‘মার্চের শেষ দিকে দেশে নতুন পেঁয়াজ উঠবে। সেসময় আমরা আবার বিবেচনা করে দেখব, আমদানির প্রয়োজন পড়বে কিনা।’

আলোকিত প্রতিদিন/৩ জানুয়ারি ‘২১/মশ

 নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন*

আজকের করোনা আপডেট

নিজস্ব প্রতিনিধি: দেশে করোনায় আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৮৩৫ জন। রোববার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৮৩৫ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৬ হাজার ১৯ জন হয়েছে।

আর গত এক দিনে মারা যাওয়া ২৭ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৬২৬ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৯৭৮ হাজার জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৬টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ১৮০টি ল্যাবে ১০ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৬০ হাজার ৩২৭টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৬৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৮৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

আলোকিত প্রতিদিন/৩ জানুয়ারি ‘২১/মশ

 নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন*

ফুলবাড়ীতে বাজার ব্যবস্থাপনা সম্পর্কিত কর্মশালা অনু্ষ্ঠিত

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবকাঠামোগত উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের আওতায় বাজার ব্যবহারকারী  ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের জন্য বাজার উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনা সম্পর্কিত কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনু্ষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল হাই রিজিওনাল লাইভলীহুড অফিসার প্রভাতী, ও মোঃ মন্জুরুল হক,প্রভাতী কুড়িগ্রাম জেলা মার্কেট সুপারভিশন, লাইভলীহুড অফিসার প্রভাতী, কুড়িগ্রাম জেলা।
কর্মশালায় উপজেলার শিবের হাট ব্যবস্থাপনা কমিটি, বনিক সমিতি, অস্থায়ী ও মহিলা ব্যবসায়ী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
আলোকিত প্রতিদিন/৩ জানুয়ারি’২১/এমজ

সাংবাদিককে হুমকি : নতুন পদ পেয়ে আব্দুল কাদিরের হিংস্রতা

ক্রাইম রিপোর্টার : সাভারে হঠাৎ করে নেতা হওয়া আব্দুল কাদির বিরুলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগ এর নতুন পদ পেয়েই ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন বলে গুঞ্জন উঠেছে। এদিকে তিনি সাংবাদিক শহিদুল্লাহ সরকারকেও প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে জানা যায়।

শনিবার (২ জানুয়ারি) বিকাল ৫টায় সাভার দত্তপাড়া এলাকায় সাংবাদিক শহিদুল্লাহ সরকার সংবাদ সংগ্রহের সময় বিরুলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি আকতার হোসেন উপস্থিতিতে আব্দুল কাদির সাংবাদিক শহিদুল্লাহ সরকারকে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে উপস্থিত বিরুলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি আকতার হোসেন তীব্র নিন্দা জানান। যুবলীগ নেতা আকতার হোসেন বলেন- নতুন পদ পেয়েই এই হাইব্রিড নেতা আব্দুল কাদির জাতির বিবেক সাংবাদিককে মেরে ফেলার হুমকি দেওয়াটা খুবই দুঃখ জনক। এ ধরনের হাইব্রিড নেতা দলে ভবিষ্যতে সাংবাদিকসহ সাধারণ মানুষকে হুমকি-ধামকি দিয়ে দলের বদনাম করবেন বলে আমি মনে করি। এমন হাইব্রিড নেতার কারণে দলের মধ্যে দলীয় কোন্দল হচ্ছে বলে জানিয়েছেন যুবলীগ নেতা আকতার হোসেন।

 

আলোকিত প্রতিদিন/২ জানুয়ারি ২০২১/জেডএন

ঘিওরের পাঁচশত অসহায় পরিবারের মাঝে এমপি দুর্জয়ের কম্বল বিতরণ

সৈয়দ এনামুল হুদা: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরিতে অসহায় শীতার্তদের মাঝে পাঁচশত কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের দরিদ্র ও অসহায় পাঁচশত শীতার্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নিজস্ব অর্থায়নে এ কম্বল বিতরণ করেন বিসিবির পরিচালক ও মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ এম নাঈমুর রহমান দুর্জয়। এসময় দুর্জয় বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলেই মানুষ ভালো থাকে। বিগত বিএনপি জোট সরকার আমলে টেন্ডার চাঁদাবাজি নিয়ে তারা ব্যস্ত ছিলেন। সাধারণ মানুষের পাশে তাদের পাওয়া যায়নি। রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এর উন্নয়ন হয়নি। বিসিবির পরিচালক আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রত্যেকটি খাদে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এমনকি দুঃস্থ অসহায়দের জমি ও ঘর পর্যন্ত করে দিচ্ছে বর্তমান সরকার। পাচ্ছেন বিভিন্ন সাহায্য সহযোগিতাও। করোনা ভাইরাসের প্রকোপের প্রথম দিক থেকে এখন পর্যন্ত অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছেন। এই শীতেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এড. গোলাম মহিউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হামিদুর রহমান আলাই, ঘিওর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবি্‌ব, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, শিবালয় উপজেলা আ. লীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২ জানুয়ারি২০/এসএএইচ

 

 

দিনাজপুরের ফুলবাড়ীতে বই বিতরণ উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে শুক্রবার আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বই বিতরণ অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া প্রমুখ।

শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

 

আলোকিত প্রতিদিন/২ জানুয়ারি ২০২১/জেডএন

শ্রীপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

আলমগীর হোসেন, শ্রীপুর(গাজীপুর) : আর্থিক মনন ও মানসিকতায় উন্নত বিশে^র সাথে এগিয়ে থাকতে হবে। এ জন্য নির্বাচন আচরনবিধি ও শৃঙ্খলা রক্ষা করে আমাদের প্রমাণ দিতে হবে। আচরনবিধি মেনে আমরা একজন আরেকজনের প্রতি সহানুভূতি এবং সম্মান প্রদর্শন করবো। আমরা একই সমাজের বাসিন্দা। নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেন সহিংসতা না করি। আমরা এমন কিছু না করি, যেখানে সর্বশেষ অবস্থা হলো আইনের প্রয়োগ। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া আছে। পুলিশসহ আইনশৃঙখলার ভিজিলেন্স টিম ২৪ ঘন্টা নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ করছে। আমরা অবশ্যই আশা করি না, যেকোনো প্রার্থী বা তার কোনো সমর্থক যেন আইনের আওতায় না আসতে হয়।

শ্রীপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন। শুক্রবার বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও শ্রীপুর পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ।

বিশেষ অতিথি গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, অন্যায়ভাবে বা আচরনের ব্যাত্যয় ঘটিয়ে কেউ জয় নেয়ার চেষ্টা করবেন না। তাহলে আমরাও কঠোর হবো। আপনারা জনগনের কাছে পৌছানোর চেষ্টা করেন, তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করেন।

শ্রীপুর পৌরসভা নির্বাচনের রির্টার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকতা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, এবারের নির্বাচনে ইলেকট্রনিক (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে আমরা তাকেই আইনের আওতায় আনতে বাধ্য হবো।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এতে কোনো প্রকার ব্যাত্যয় ঘটবে না।

বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডকেভাকেট কাজী খান, স্বতন্ত্র্য প্রার্থী শাহ আলম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী ফরহাদ আহমেদ মোমতাজী নির্বাচন আচরনবিধি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। এ সময় স্বতন্ত্র্য প্রার্থী শাহ আলম নির্বাচনে সেনা মোতায়েনের দাবী জানান। রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ প্রার্থীদের ওইসব প্রশ্নের উত্তর দেন এবং সেনা মোতায়েন প্রসঙ্গে বলেন জাতীয় নির্বাচন ছাড়া নির্বাচন কমিশন অন্য কোনো নির্বাচনে প্রয়োজন না হলে সেনাবাহিনী মোতায়েনের আহবান করেন না। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী,উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা এ এম শামসুজাজামান, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান সহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।

প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি শ্রীপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক (ইভিএম) ভোটিং মেশিনের মাধ্যমে। নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর হিসেবে ৪৯ এবং সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

আলোকিত প্রতিদিন/২ জানুয়ারি ২০২১/জেডএন