আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2482

খুলনা বিভাগের যশোর কেন্দ্রীয় কারাগরে ভারতীয় যুবকের মৃত্যু।

সাতক্ষীরা প্রতিনিধি (শাহাদাৎ) :  বুধবার সকালে কারাগারের অভ্যন্তরে গোসল করতে গিয়ে মারা যান তিনি। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেছেন। যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি শামীম রওফে সমীর (৩০) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে মৃত সমীর ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর শ্রীনগরের ধনেন্দ্র নাথের ছেলে। জেলর তুহিন কান্তি খান জানান, সমীর রাঙামাটি জেলার ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরপর পুলিশ তাকে আটক করে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে কারাগারে পাঠায়। ওই মামলায় রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২০১৯ সালে ৬ মার্চ সমীরকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি ফেনি কারাগারে ছিলেন। ২০২০ সালের মার্চ মাসে সমীরকে ফেনি কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জেলার তুহিন আরো জানান, সমীরের সাজার মেয়াদ শেষ হওয়ায় তাকে নিজ দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে তিনবার চিঠি দেয়া হয়। কিন্তু কোন সাড়া না মেলায় তিনি কারাগারেই বন্দি ছিলেন। বুধবার সকালে তিনি গোসল করতে গেলে মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, সমীরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাবার পরই মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি ‘২১/মশ

 নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন

প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

বিশেষ প্রতিনিধঃ  বরিশালের মুলাদী উপজেলায় এক প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে তরিকুল ইসলাম হাওলাদার মোরসালিন নামক এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ বছরের দণ্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মোরসালিন একই গ্রামের মালেক হাওলাদারের ছেলে। নির্যাতিতা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।

ট্রাইবুনালের বেঞ্চ সহকারী আজিবুর রহমান জানান, ২০১৬ সালের ২৫ এপ্রিল নির্যাতিতার মা তাকে বাড়িতে রেখে অন্যত্র বেড়াতে যায়। এ সুযোগে ২৬ এপ্রিল রান্নাঘরে জোরপূর্বক প্রতিবন্ধীকে ধর্ষণ করে মোরসালিন। ডাক-চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসার আগে ধর্ষক পালিয়ে যায়।

এ ঘটনায় ২৭ এপ্রিল নির্যাতিতার মা বাদী হয়ে একমাত্র মোরসালিনকে আসামি করে মামলা দায়ের করেন।

একই বছরের ১০ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার এসআই শহিদুল ইসলাম আসামি মোরসালিনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক আসামিকে ওই দণ্ড দেন।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি ‘২১/মশ

অভিনেত্রী নওশীন নেহরিন মৌ করোনার টিকা নিলেন

মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী নওশীন নেহরিন মৌ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এ অভিনেত্রী তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

নওশীন ফেসবুকে লিখেছেন—‘কোভিড-১৯-এর টিকার প্রথম ডোজ নিয়েছি। সকল প্রশংসা আল্লাহর।’ কোভিড-১৯ টিকা গ্রহণের কার্ডের একটি ছবি নওশীন তার ফেসবুকে পোস্ট করেছেন।

তাতে দেখা যায়, গতকাল (৫ জানুয়ারি) নওশীন ফাইজার-বায়োটেকের ভ্যাকসিন টিকার প্রথম ডোজ নিয়েছেন। আরো একটি ডোজ তাকে নিতে হবে। তবে প্রথম ডোজ নেওয়ার পর এখনো কোনোরকম সাইট ইফেক্ট দেখা দেয়নি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।নওশীন ব্যক্তিগত জীবনে অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে সংসার বেঁধেছেন। ছোট পর্দার এই তারকা দম্পতি অভিনয়ে এখন অনিয়মিত। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই যুগল। মাঝে মধ্যে ছুটিতে দেশে আসলেও করোনা সংকট শুরুর আগে থেকেই তারা যুক্তরাষ্ট্রে রয়েছেন।

যুক্তরাষ্ট্রে প্রথমে ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদনের পর তা দেওয়া শুরু হয়। দেশটিতে দ্বিতীয় টিকা হিসেবে মডার্নার টিকা অনুমোদনের পর তার ব্যবহার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যে ১০ কোটি ডোজ করোনার টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি’২১/এমজ

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসে প্রথমবার শীর্ষে নিউজিল্যান্ড

আগেই জানা ছিল, পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটি না হারলেই টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইদের হারানো দূরে থাক, ড্রও করতে পারেনি পাকিস্তান। ক্রাইস্টচার্চে পাকিস্তানকে ইনিংস ও ১৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে কিউইরা।

নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর (৬ জানুয়ারি) হালনাগাদকৃত আইসিসি টেস্ট র‍্যাংকিং অনুযায়ী বর্তমানে সবার ওপরে অবস্থান কেন উইলিয়ামসনের দলের। আইসিসি র‍্যাংকিং পদ্ধতি শুরু হওয়ার পর এবারই প্রথম শীর্ষে উঠল নিউজিল্যান্ড।

সবশেষ র‍্যাংকিং অনুযায়ী ২৭ ম্যাচে ৩১৯৮ পয়েন্ট ও ১১৮ রেটিং নিয়ে এক নম্বরে উঠেছে নিউজিল্যান্ড। তারা দুইয়ে নামিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। কিউইদের প্রতিবেশী দেশটির নামের পাশে রয়েছে ২৬ ম্যাচে ৩০২৮ পয়েন্ট ও ১১৬ রেটিং।

এছাড়া ১০০’র বেশি রেটিং রয়েছে আর মাত্র দুইটি দেশের। যথাক্রমে ১১৪ ও ১০৬ রেটিং নিয়ে তৃতীয়, চতুর্থ অবস্থানে রয়েছে ভারত ও ইংল্যান্ড। চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে নিজেদের রেটিং বাড়ানোর সুযোগ রয়েছে ভারতের সামনে।

এদিকে এবারের আপডেটে দুঃসংবাদ রয়েছে বাংলাদেশের জন্য। রেটিংয়ের হিসেবে বাংলাদেশকে দশ নম্বরে নামিয়ে নয়ে উঠে গেছে আফগানিস্তান। তাদের নামে পাশে রয়েছে ৫৭ রেটিং। যেখানে বাংলাদেশের রয়েছে সবার চেয়ে কম, মাত্র ৫৫ রেটিং পয়েন্ট।

সবশেষ আপডেটকৃত আইসিসি টেস্ট র‍্যাংকিং
১/ নিউজিল্যান্ড – ১১৮ রেটিং
২/ অস্ট্রেলিয়া – ১১৬ রেটিং
৩/ ভারত – ১১৪ রেটিং
৪/ ইংল্যান্ড – ১০৬ রেটিং
৫/ দক্ষিণ আফ্রিকা – ৯৬ রেটিং
৬/ শ্রীলঙ্কা – ৮৬ রেটিং
৭/ পাকিস্তান – ৮২ রেটিং
৮/ ওয়েস্ট ইন্ডিজ – ৭৭ রেটিং
৯/ আফগানিস্তান – ৫৭ রেটিং
১০/ বাংলাদেশ – ৫৫ রেটিং

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি’২১/এমজ

ভর্তি লটারির তারিখ পরিবর্তন করেছে ভিকারুননিসা স্কুল

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ২০২১ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির লটারি তারিখ পরিবর্তন করেছে স্কুল কর্তৃপক্ষ। আগের ঘোষিত ৮, ৯ ও ১০ জানুয়ারির পরিবর্তে এখন ১০, ১১ ও ১২ জানুয়ারি লটারির দিন ঠিক করা হয়েছে।বুধবার (৬ জানুয়ারি) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, প্রথমে আমরা ৮, ৯ ও ১০ জানুয়ারি লটারির জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরে চিঠি দেই। লটারিতে যেহেতু অধিদফতরের প্রতিনিধি উপস্থিত থাকেন তাই অধিদফতর একদিন পিছিয়ে ১০, ১১ ও ১২ জানুয়ারি লটারির অনুমতি দিয়েছে।রাজধানীর বেইলি রোডে অবস্থিত মূল ক্যাম্পাসে এ লটারি অনুষ্ঠিত হবে। প্রথমদিন প্রাথমিকভাবে বিভিন্ন কোটায় বাছাইকৃত বৈধ শিক্ষার্থীদের লটারি হবে। করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়ানোর জন্য লটারি প্রক্রিয়াটি নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ফেসবুক পেজ (https://www.facebook.com/www.vnsc.edu.bd) ও ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/c/ViqarunnisaNoonSchoolCollege) সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।

লটারির তারিখ ও সময়১০ জানুয়ারি: মূল প্রভাতির সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা, ধানমন্ডি দিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা, বসুন্ধরা প্রভাতির বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা।১১ জানুয়ারি: ইংরেজি প্রভাতির সাড়ে সকাল ৮টা থেতে সকাল সাড়ে ১০টা, আজিমপুর দিবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা, ধানমন্ডি প্রভাতির আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা, বসুন্ধরা দিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা।১২ জানুয়ারি: মূল দিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা, ইংরেজি দিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা, আজিমপুর প্রভাতির বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা।লটারি সম্পন্ন হওয়ার পর ফলাফল ওই দিনই প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.vnsc.edu.bd) ও স্ব স্ব শাখার নোটিশ বোর্ডে পাওয়া যাবে। ভর্তিতে যেসব প্রার্থী বোন/মুক্তিযোদ্ধা/কাচমেন্ট (সেবা অঞ্চল) কোটায় প্রাথমিক বাছাইয়ে সুযোগ পাবে তারা কোটার বাইরেও সাধারণ কোটায় অংশ নিতে পারবে।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি’২১/এমজ

৩১৫ কলেজের শিক্ষক আমরণ অনশন করবেন

নিজস্ব প্রতিবেদক: বিগত বছরে তিন শতাধিক কলেজ জাতীয়করণ করা হলেও এক‌ই মানের এসব কলেজের সাড়ে ৫ হাজার শিক্ষক বৈধ নিয়োগ পেয়েও এমপিওভুক্তির আওতায় আসেনি। তাই উচ্চ শিক্ষা চালু থাকা বেসরকারি ৩১৫টি কলেজের শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন। দ্রুত দাবি পূরণ না হলে আমরণ অনশনে যাওয়ার‌ও হুঁশিয়ারি দিয়েছেন তারা।আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করে শিক্ষক ফেডারেশন। এ সময় শিক্ষকরা জানান, সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন, বেসরকারি ৩১৫ট শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স মাস্টার্স থাকবে না। পরিবর্তে শর্ট কোর্স চালু রাখা হবে।শিক্ষকরা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়নি। তবে ১৯৯৩ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি ৩১৫টি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালু রয়েছে। যেখানে ২৮ বছর ধরে সরকারি সুযোগ-সুবিধার বাইরে থেকে শিক্ষকরা উচ্চ শিক্ষা দিয়ে যাচ্ছে।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, করোনাভাইরাস মহামারির মধ্যেও বিভিন্নভাবে শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে নিচ্ছেন। তাই অচিরেই সরকারের জনবল কাঠামোতে অন্তর্ভুক্তি করে এমপিওভুক্তির দাবি জানান কর্মরত শিক্ষকরা।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি’২১/এমজ

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দেয়াড়ায় মাঠ দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধি:  মো: শাহাদাৎ হোসেন

খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের উলুডাঙ্গা ওসমানিয়া দাখিল মাদরাসা ময়দানে ২০২০-২০২১ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেস!! প্রজেক্ট (natp-2) এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনী ‘রোপা আমন’ মাঠ দিবস আজ মঙ্গলবার ২২-১২২০ অনুষ্ঠিত হয়েছে।কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় উলুডাঙ্গা ওসমানীয়া দাখিল মাদরাসা মাঠে এ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মামুনুর রশীদ । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার জনাব রফিকুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন দেয়াড়া ইউনিয়ন চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান , মাদ্রাসা সুপার মনিরুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মেম্বার পদপ্রার্থী ওহিদুজ্জামান অসীম। এছাড়াও বক্তব্য রাখেন, মাঠ কর্মি আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।

আশা চৌধুরীর স্বপ্ন ভঙ্গের কোন বিচার হলো এই জমিনে

বিশেষ প্রতিনিধি :

গতকাল (সোমবার) রাতে দারুস সালাম রোডের টেকনিক্যাল মোড়ে পিচঢালা রাস্তায় স্বপ্ন ভাঙার সাক্ষী হয়ে পড়েছিলো দুমড়ে মুচড়ে যাওয়া বাইকটি। মাত্র ২২ বছর বয়স। চোখে ছিলো স্বপ্ন জয়ের নেশা। এই স্বপ্ন পূরণের লক্ষে ছুটে বেড়াতেন গোটা শহর। তার এই স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো। ভেঙে গেলো সব। বিশাল এই স্বপ্নের জগত পাড়ি দেয়া হলো না তার। ট্রাকচাপায় এক নিমিষেই সব শেষ…! বলছি ট্রাকচাপায় মৃত্যুবরণ করা আশা চৌধুরী কথা। অথচ মৃত্যুর ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিবার বা থানা হতে এখনো কোন মামলা করা হয়নি। এমনকি অভিযুক্ত ট্রাকটিও শনাক্ত করতে পারেনি পুলিশ। মামলার বিষয়ে জানতে চাইলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদে আলোকিত প্রতিদিন কে জানান, এ নিয়ে এখনো কোন মামলা হয়নি। মামলা না হলে আমরা কোন ব্যবস্থা নিতে পারবো না। জানা গেছে, ছোটবেলা থেকেই মিডিয়াতে আশার পদচারণা শুরু। নাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করতো সে। পত্রিকার পাতায় মডেল হিসেবে ছাপা হতো স্বপ্নবাজ এই তরুণীর ছবি। এরপর সংবাদ পাঠিকা হিসেবে নাম লেখান। শিহাব শাহীনের ‘একদিন সোফিয়া’ নামে টেলিফিল্মের মাধ্যমে ছোট পর্দায় আবির্ভাব ঘটে আশার। অনেক গণমাধ্যমে নিহত আশা ইডেন কলেজের ষষ্ঠ সেমিস্টারের আইন বিভাগের ছাত্রী বলে সংবাদ প্রকাশ হয়েছে। তবে ইডেন কলেজ সূত্রে জানা যায়, ইডেন কলেজে আইন নামের কোন বিভাগ এখনো চালু হয়নি। তবে নিহতের পরিবারের বরাতে দারুস সালাম থানার এসআই সোহান বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের ছাত্রী ছিলেন আশা। জানা গেছে, গতকাল রাতে বোর্ড বাজার এলাকা থেকে ফিরছিলেন এই অভিনেত্রী। সেখানে তাদের নিজেদের বাসার কাজ চলছে। সেটা দেখভাল করে ফেরার কথা ছিল তাদের রূপনগর আবাসিক এলাকার বাসায়। সেই ফেরা আর হলো না আশার।

আশার বাবা আবুল কালাম মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন। ফোনে কথা বলতে পারলেন না তিনি। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রয়েছে লাশ। সেখান থেকে কথা বললেন নির্মাতা রোমান রুনী। সর্বশেষ ২ জানুয়ারি এই নির্মাতার নাটক ‘দ্য রিভেঞ্জ’-এ অভিনয় করেছেন আশা। রোমান বলেন, ‘গতকাল রাত দেড়টার দিকে টেকনিক্যাল এলাকার সড়কে দুর্ঘটনা ঘটে। পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় প্রায় ২০ ফুট দূরে গিয়ে পড়ে আশা। সঙ্গে সঙ্গে দারুস সালাম থানার পুলিশ এসে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়। সেখানকার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তখনই জানান ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরবর্তী’ নিউজ পেতে সাথে থাকুন, চোখ রাখুন আলোকিত প্রতিদিন অন-লাইন পত্রিকায়।

আলোকিত প্রতিদিন/৫ জানুয়ারি ‘২১/মশ

 নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন

 

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জনাব মোঃ শাহীন ইমরান ” ক ” শ্রেণীর ঘরের নির্মাণকাজ পরিদর্শন

সাতক্ষীরা প্রতিনিধি :

মুজিববর্ষে দেশের সব মানুষকে ঘরে বন্দোবস্তু করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছে সরকার। মাঠ প্রশাসনের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা  কার্যাকলাপ পরিচালনা করছে কর্মকর্তাবৃন্দ। উপকারভোগী নির্বাচন, ঘরের গুণগত মান নিশ্চিত এবং নির্দিষ্ট সময়ে কর্মসূচি বাস্তবায়ন হয়েছেও। সব ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে উপকারভোগী নির্বাচন ও গৃহনির্মাণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের সু-ফল স্বরুপ খুলনা বিভাগের অর্ন্তগত সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার অসহায় ভূমিহীনদের বসতঘর নির্মাণ কাজ হচ্ছে, আজ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জনাব মোঃ শাহীন ইমরান স্যার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের নির্মাণাধীন ” ক ” শ্রেণীর ঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় স্যারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সার্বিক স্যার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সহকারী কমিশনার ভূমি, পিআইও, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি, উপকারভোগী ও এলাকাবাসী।

আলোকিত প্রতিদিন/৫ জানুয়ারি ‘২১/মশ

 নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন

ধর্ষণের মিথ্যা মামলা করায় মামলার বাদিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান

ধর্ষণের মিথ্যা মামলা করায় মামলার বাদিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছেন জয়পুরহাটের এক আদালত।মঙ্গলবার (৫ জানুয়ারি) জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় প্রদান করেন।আদালত সূত্র জানায়, জেলার কালাই উপজেলার বিয়ালা গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে আবুল হাসনাতের (৩৬) বিরুদ্ধে ২০১৪ সালের ২১ এপ্রিল ধর্ষণের অভিযোগে কালাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন একই গ্রামের জিতেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে শ্রীমতি নন্দরানী (৩১)। মামলার মঙ্গলবার ধার্য তারিখে বাদি মামলাটি আর চালাবেন না এবং মামলাটি মিথ্যাভাবে করা হয়েছে বিষয়টি আদালতকে জানায়। এ অবস্থায় আদালত ক্ষিপ্ত হয়ে নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর বিষয়ে হয়রানিমূলক মামলা দায়ের করায় মামলার বাদী শ্রীমতি নন্দরানীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এ্যাড. ফিরোজা চৌধুরী বলেন, এর আগেও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা করায় আদালত আরো ৩ বাদিকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন। যাতে করে নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর বিষয়ে কেউ হয়রানিমূলক মামলা দায়ের না করে।

আলোকিত প্রতিদিন/৫ জানুয়ারি’২১/এমজ