আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2481

স্বামীর হাতে খুন স্ত্রী, আটক স্বামী

বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। এ ঘটনায় ওই স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃত বজলু রহমানের ছেলে মধু। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে তার স্বামী বাজার থেকে বাড়ি ফিরেন। এ সময় স্ত্রী তানজিলার সঙ্গে কথা কাটাকাটি হয় স্বামী মধুর। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী। জানা যায়, দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে রয়েছে। মধু পেশায় একজন কৃষক। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার পরপরই এলাকাবাসী স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আলোকিত প্রতিদিন/৭ জানুয়ারি ‘২১/মশ

 নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন

সাভার পৌরসভা নির্বাচনী প্রচারণার মাঠে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহদাদ

শহিদুল্লাহ সরকারঃ আজ বুধবার (৬ জানুয়ারি) বিকাল ৫টায় সাভার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ্ব আব্দুল গনি নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। এই প্রচারণার নেতৃত্ব দেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহদাদ হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী সোহেল রানা সহ সাভার ও আশুলিয়ার আওয়ামী লীগ নেতাকর্মী ও সহযোগী অঙ্গ সংগঠন। এ সময় নেতাকর্মীরা নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেন। সাভার পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনি প্রচারণায় ভোটারদের নিকট লিফলেট দিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি’২১/এমজ

উন্নয়নের নামে সরকার দলীয় নেতাকর্মীদের লুটপাট : আফরোজা আব্বাস

সবুজ সরকার, টাঙ্গাইলঃ জাতীয়তাবাদি মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র দখল করে দেশে নির্যাতন, খুন, গুম , ধর্ষন ও লুটপাট করছে বলে অভিযোগ করেছ । অথচ সরকার কোন বিচার করছেনা। উন্নয়নের নামে সরকার দলীয় নেতাকর্মীরা লূটপাট করে নিজেদের উন্নয়ন করছে।বুধবার     (৬ জানুয়ারী) দুপুরে সোনারবাংলা অডিটিরিয়ামে টাঙ্গাইল জেলা মহিলা দলের আয়োজনে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে যুবদলের কেন্দ্রিয় সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন বলেন, আজকে সারা দেশে নারী ধর্ষনের ঘটনা ঘটছে তার কোন বিচার হয়না। বাংলাদেশের মানুষের আজ কোন বিচার নেই। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সকল অপকর্মের বিচার করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রিয় মহিলা দলের সাধরন সম্পাদক সুলতানা আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ করিম প্রমুখ।সম্প্রতি টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর ও বিএনপি নেত্রী হাফিজা বেগম দুস্কৃতিকারীদের হাতে নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে জেলা মহিলা দল এ শোকসভার আয়োজন করে।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি’২১/এমজ

নিখোঁজ বাবার খোঁজে জবি শিক্ষার্থী সিয়াম

প্রতিনিধি, জবি :নিখোঁজ বাবাকে খুঁজছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী সিয়াম। প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে তার বাবা। গত ২২ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের তুষারধারা, সাদ্দাম মার্কেট এলাকা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ মো: সোলায়মান আলী তালুকদার, ঢাকা শিক্ষাবোর্ডের অবসরপ্রাপ্ত সহকারি সচিব। তার বয়স ৬৩ বছর। তিনি শারীরিকভাবে অসুস্থ। নিখোঁজের সময় তার পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি আর ট্রাউজার। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বার (০১৮৭৩-৯২০৭২৬,০১৭১১-৪৬৫৫৭২) দুটিও বন্ধ রয়েছে।নিখোঁজ সোলায়মান আলীকে ফিরে পেতে সকলের কাছে অনুরোধ জানিয়েছেন পরিবার। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উনাকে দেখে থাকেন, অনুগ্রহ করে ০১৬৭১৮৩৮৯০৫ ,০১৬৭০২৬৮৫৭৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে ।এ ঘটনায় নারায়ণগঞ্জে ফতুল্লা থানায় একটি জিডি করেছে পরিবার। গত ২৩ ডিসেম্বর জিডি করা হয়। জিডি নং ১২৯৯। এ বিষয়ে তদন্তের দায়িত্বে থাকা ফতুল্লা থানার এসআই মিনারুল কাজি বলেন, আমরা ওনাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি। সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি’২১/এমজ

পটুয়াখালীর বাধঘাটে অগ্নিকান্ডঃ ক্ষয়ক্ষতি অর্ধ কোটির বেশী

প্রতিনিধি,পটুয়াখালীঃ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে হেতালিয়া বাধঘাটের উত্তর পাড় এলাকায়।খবর পেয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।উক্ত অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যাবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে,আলতাফের লেপ-তোশকের দোকান, দেবাশীষ কর্মকারের রাজ লক্ষী জুয়েলার্স, মো. গিয়াস উদ্দিনের সাইফুল ব্রাদার্স, নজরুল ইসলামের বিসমিল্লাহ টেইলার্স, রাজ্জাক মৃধার পোল্ট্রি সেবা, সাইফুল ইসলামের কসমেটিক্সের দোকান, রিয়াজ মুন্সির পোল্ট্রি সেবা, জাহাঙ্গীর মুন্সির গ্যাস সিলেন্ডারের দোকান, শিবু কর্মকারের স্বর্ণের দোকান, মো. জুয়েলের জুয়েল ইলেকট্রনিক্স, মানিক পালের হাড়ি-পাতিলের দোকান এবং সুমন ও ইলিয়াসের চায়ের দোকান।ফায়ার সার্ভিসের কর্মী আল মামুন গণমাধ্যম কর্মীদের জানান, রাত ১টার দিকে আলতাফ হোসেনের লেপ-তোষকের দোকানের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা আশপাশের প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ৭৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি’২১/এমজ

করোনায় ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৭৮

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬৮৭ জনে।বুধবার (৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে ১৮১টি ল্যাবে ১৫ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৩ লাখ দুই হাজার ৪২৯টি নমুনা।এ সময়ে আক্রান্ত হিসেবে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৯৭৮ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জনে।বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৬৩ হাজার ৪৮০ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭১ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি’২১/এমজ

কাতারের সঙ্গে সব ধরণের যোগাযোগ উন্মুক্ত করল সৌদি

নিজস্ব প্রতিবেদক: অবশেষে অবসান হলো উপসাগরীয় দুই দেশ কাতার ও সৌদি আরবের মধ্যে চলা বিবাদের। গতকাল রাত থেকেই দুই দেশ তাদের আকাশ, জল এবং স্থল বন্দর খুলে দিয়েছে। ২০১৭ সালের মাঝামাঝি কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। সীমান্ত বন্ধ করে দেয়া হয়। সৌদির উপর দিয়ে কুয়েতের বিমান চলাচলও বন্ধ করে দেয়া হয়। তবে এবার দ্বন্দ্ব ভুলে কাতারের সঙ্গে সব ধরণের যোগাযোগ উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

গতকাল কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী শেখ ডক্টর আহমেদ আল সাবাহ এক বিশেষ বিবৃতি পাঠ করেন। সেখানে বলা হয়, গালফ সামিটকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একে অপরের সু-সম্পর্ক সবার জন্য সুফল বয়ে আনবে এবং সে বিষয়টি মাথায় রেখেই এই সম্মলিত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, জুন মাসের ২০১৭ সাল থেকে সৌদি আরব, দুবাই, কুয়েত, বাহারাইন, মিশর সহ আরও কয়েকটি দেশ কাতারের সাথে সকল ধরণের কূটনৈতিক, বাণিজ্য ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে।
আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি’২১/এমজ

সিলেটের সাথে ইউরোপের করোনার মিল পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক: ইউরোপের বিভিন্ন দেশের করোনার প্রকৃতির সাথে সিলেট অঞ্চলের করোনার প্রকৃতির মিল পাওয়া গেছে। ইউরোপীয় দেশসমূহের মধ্যে- ইতালি, ইংল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানী, রাশিয়া এবং আমেরিকার সাথে ভারত ও বাংলাদেশের পূর্বে সংক্রমিত করোনার সাথে সাদৃশ্য পাওয়া গেছে।বুধবার (৬ জানুয়ারি) দুপুরে দৈনিক ইত্তেফাককে এসব কথা বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষা কার্যক্রমের প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান।এসময় তিনি আরো বলেন, শাবির পিসিআর ল্যাব থেকে সংগৃহীত অনেকগুলো জিন বিন্যাস গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাবেইজে (GISAID) জমা দেওয়া হয়। আর এ জিনগুলো থেকে ১০টি জিন বিন্যাসের ধরণ ইউরোপের ইংল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানী, রাশিয়া এবং আমেরিকার সাথে ভারত ও বাংলাদেশের পূর্বে সংক্রমণিত করোনার সাথে সাদৃশ্য পাওয়া গেছে। গত ৩১ ডিসেম্বর GISAID থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী আমরা এ তথ্য জানতে পারি।বাংলাদেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ধরণ জানতে ও ভাইরাসের ভ্যাকসিন তৈরির অধিকতর ও গবেষণায় কাজে আসবে বলে জানান তিনি।তবে, ইউরোপের বিভিন্ন দেশের করোনার প্রকৃতির সাথে সিলেটবাসীর করোনার প্রকৃতির মিল পাওয়ার ক্ষেত্রে ইউরোপ-আমেরিকায় বসবাসরত প্রবাসী সিলেটবাসীদের কোন প্রভাব আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা হতে পারে যে, এসকল অঞ্চলের প্রবাসী সিলেট অঞ্চলের মানুষেরা দেশে আসা-যাওয়ার কারণে এমনটা হয়েছে। তবে, সঠিক বলা যাবে না। কেননা, করোনার উৎপত্তি কিন্তু চীনে। বিস্তারিত গবেষণার পর এ বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি’২১/এমজ 

পরীক্ষার জন্য ভ্যাকসিন উৎপাদনের অনুমতি পেলো গ্লোব বায়োটেক

নিজস্ব প্রতিবেদক: ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকা উৎপাদন করার অনুমোদন পেয়েছে গ্লোব বায়োটেক। এ মাসেই প্রতিষ্ঠানটির ‘বঙ্গভ্যাক্স’ ক্লিনিক্যালি ট্রায়াল হতে পারে।গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ।ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি সাপেক্ষ যেকোন ওষুধ উৎপাদন করা হয়। গ্লোব বায়োটেককে এই টিকা উৎপাদনে অনুমতি দিয়েছে অধিদপ্তরটি। টিকা উৎপাদনের পর গ্লোব বায়োটেক টিকার ট্রায়ালের অনুমোদনের জন্য চেষ্টা চালাবে বলে আসিফ মাহমুদ জানান।গেলো বছর ৩ জুলাই তেজগাঁওয়ে গ্লোব ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্লোব বায়োটেকের পক্ষ থেকে করোনাভাইরাসের টিকা তৈরির চেষ্টার ঘোষণা দেয়া হয়েছিলো।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশের গ্লোব বায়োটেকের নাম আছে। যে ১৫৬টি টিকা পরীক্ষামূলক প্রয়োগের পূর্বাবস্থায় আছে, তার মধ্যে গ্লোবের তিনটি টিকা আছে।গত বছরের ১৮ অক্টোবর গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন শাখার প্রধান আসিফ মাহমুদ জানিয়েছিলেন, ইঁদুরের ওপর প্রয়োগ করে তাদের ওই সম্ভাব্য টিকা ‘কার্যকর ও সম্পূর্ণ নিরাপদ’ প্রমাণিত হয়েছে।করোনার টিকা প্রাপ্তি নিয়ে তুমুল আলোচনার মধ্যে আজ বুধবার (৬ জানুয়ারি) গ্লোব এ অনুমোদন পেল।বিশ্বের এগিয়ে থাকা টিকাগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকা কিনছে বাংলাদেশ সরকার। এই টিকা সরবরাহ করবে বেক্সিমকো ফার্মা। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, বেক্সিমকো ফার্মা ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে চুক্তি হয়েছে।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি’২১/এমজ 

মৃত্যু ও শনাক্তের হার কমেছে করোনার

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৮৭ জনে।এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জনের। বুধবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ২ জন নারী। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন।বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৯ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ১ জন, রংপুরে ২ ও ময়মনসিংহে ১ জন রয়েছেন।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬০ বছরের ওপরে ১১ জন রয়েছেন।এর গতকাল করোনায় ২০ জনের মৃত্যু হয়। মহামারি এ ভাইরাস শনাক্ত হয় ৯৯১ জনের।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি’২১/এমজ