আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2479

মাত্র ৫ মাসের ৭৪ কার্যদিবসে প্রায় ৭শ মামলা নিষ্পত্তি

পি,সি দাস, দিনাজপুর: দিনাজপুরে সৎ ও যোগ্য এক বিচারকের নাম এডিএম আসিফ মাহমুদ। দিনাজপুরের সিআরপিসি কোর্টের নজির স্থাপন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ মাহমুদ। তিনি যোগদানের পরপরই গত ৫ মাসে ফৌজদারী কার্যবিধির অধীন ২৭০টি মামলা নিষ্পত্তি করেছেন। এই ২৭০ টি মামলা তিনি ৭৪ কার্যদিবসে সম্পন্ন করে সিআরপিসি কোর্টে বিচারক হিসেবে নজির স্থাপন করেছেন। ইতিপূর্বে এই আদালতে মানুষকে বছরের পর বছর ঘুরতে হলেও বর্তমানে তিনি কার্যভার গ্রহন করার পরপরই দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে বিচার প্রার্থীদের সুবিচারের পথ সুগম করে দিয়েছেন। এই ৭৪ কার্যদিবসে তিনি ২৭০ টি মামলার ১৪৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেন। যা অতিতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এছাড়াও তিনি ক্রিমিনাল আপীল মামলার অধীন গত ৫ মাসে এই ৭৪ কার্যদিবসে ৪১১টি ক্রিমিনাল আপিল মামলা নিষ্পত্তি করেছেন। মামলা সংক্রান্ত ব্যাপারে কেউ যেনো বিচার প্রার্থীকে ভূল বুঝাতে না পারে এবং বিচারপ্রার্থী যেনো হয়রানীর স্বীকার না হয় তারই সুবিধার্থে তিনিই প্রথম নিষ্পত্তি হয়ে যাওয়া ফৌজদারী ও ক্রিমিনাল মামলার মোট ৬৮১টি নিষ্পত্তি মামলার তালিকা কম্পিউটার কম্পোজ করে তার আদালতের সামনে টাঙ্গিয়ে দিয়েছেন। যা ইতিপূর্বে এই সিআরপিসি কোর্টের কোন বিচারক করেননি। অনেক বিচারপ্রার্থী মন্তব্য করেছেন কাজের দক্ষতায় ও একজন আইন অভিজ্ঞ ব্যাক্তি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ মাহমুদ সিআরপিসি কোর্টের নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলাগুলি আইনের মাধ্যমে দ্রুত নিষ্পপ্তি করে দিবেন। ভালো কাজ করতে গেলে কিছু বাধার সম্মুক্ষিন হতে হয়। আর এই বাধার সম্মুখিন হয়েছেন সৎ ও যোগ্য বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ মাহমুদ। যারা দীর্ঘ দিন বিচার প্রার্থীদের আইনের মারপ্যাচে ফেলে দিনের পর দিন মামলা তারিখের অজুহাতে ঘুরাতে থাকে বিচারক আসিফ মাহমুদ তাদের অনেকরা ভাতের থালে ছাই দিয়ে দিয়েছেন। এব্যাপারে বিচারক এডিএম আসিফ মাহমুদের সাথে কথা হলে তিনি বলেন, বিচারপ্রার্থীরা অহেতুক সামান্য মামলায় বিচারের জন্য বছরের পর ঘুরবে এটা সবার জন্য লজ্জা জনক। যেখানে সয়ক মাননীয় প্রধামন্ত্রী বলেছেন বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সে কারনেই আমরা যারা বিচারকের আসনে বসে আছি অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করতে বাধ্য। তাই স্বাক্ষ্য প্রমান নিয়ে ও বাদী বিবাদীদের নিযুক্ত বিজ্ঞ আইনজীবীদের যুক্তিতর্কের মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির পক্ষে আমার উপর যতদিন এই অর্পিত দায়িত্ব আছে আমি ততদিন এই দায়িত্ব পালন করে যাবো।

আলোকিত প্রতিদিন/১০ জানুয়ারি’২১/এমজ

সাভার পৌরসভা নির্বাচনের প্রচারণায় মাঠে নামলেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহদাদ হোসেন খান

নিজস্ব প্রতিবেদক: ১০ই জানুয়ারী রবিবার বিকাল ৫টায় সাভার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র  আলহাজ্ব আব্দুল গনির নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ করেন, এই প্রচারণার নেতৃত্ব দেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহদাদ হোসেন খান, এ সময়ে উপস্থিত ছিলেন, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী সোহেল রানা, মারফত আলী সভাপতি ৮নং ওয়ার্ড সাভার পৌরসভা, সাধারণ সম্পাদক হাজ্বী দেলোয়ার হোসেন,ওমর ফারুক  ধর্ম বিষয়ক সম্পাদক  সাভার উপজেলা আওয়ামিলীগ সহ সাভার আশুলিয়ার আওয়ামিলীগ এর নেতা কর্মি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মি এই নৌকার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেয়, সাভার রাজাশন এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনি প্রচারণায় ভোটারদের নিকট লিফলেট দিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান,এ সময় হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১০ জানুয়ারি’২১/এমজ

টাঙ্গাইলে বিএনপি’র মেয়র প্রার্থী মাহমুদুল হকের মতবিনিময়

সবুজ সরকার,টাঙ্গাইল : আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানুকে বিজয়ী করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিরার (৯ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার ১নং ওয়ার্ডের জেলা সদর চতুর্থ শ্রেণির কর্মচারী স্টাফ কোয়াটার এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন দলীয় প্রার্থী মাহমুদুল হক সানু।সভায় ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপি মনোনিত প্রার্থী মাহমুদুল হক সানু। তিনি সকল পেশার মানুষদের কাছে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।

তিনি আরও বলেন, আমার বাবা প্রয়াত শামছুল হক পৌরসভার দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, তার সেবা আজও পৌরবাসী মনে রেখেছে। আমি বিজয়ী হলে তার ধারাবাহিকতা বজায় রাখবো মর্মে অঙ্গিকার করেন এবং নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে বলে দাবী করেন।এ সময় জেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, আগামি ৩০ জানুয়ারি টাঙ্গাইল পৌরসভার ভোট গ্রহণ।

আলোকিত প্রতিদিন/১০ জানুয়ারি’২১/এমজ

সাভারে বিরুলিয়া ৯নং ওয়ার্ডে যুবলীগ নেতা হত্যা মামলার আসামীকে আওয়ামীলীগ ওয়ার্ড সভাপতি করার অভিযোগ

শহিদুল্লাহ সরকার: সাভারে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ৯নং ওয়ার্ডে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলার ফেরারী আসামী আনছার আলীকে ওয়ার্ড সভাপতি করার অভিযোগ উঠেছে। এছাড়াও একজন বিএনপি নেতা আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক পদ ঘোষণা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। বিরুলিয়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আব্দুল হালিম, গত বুধবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় ত্রিবার্ষিক সন্মেলনে এই যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলার আসামীকে সভাপতি ও বিএনপি নেতাকে সাধারণ সম্পাদক পদ ঘোষণা ও অনুমোদন দেন।

আলোকিত প্রতিদিন/৯ জানুয়ারি’২১/এমজ

বছরে ৫২১৪ জন মারা যায় জরায়ুমুখের ক্যানসারে

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের (আইএআরসি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী-বাংলাদেশে নারী-ক্যানসার রোগীদের মধ্যে স্তন ক্যানসারে পরেই জরায়ুমুখের ক্যানসারের অবস্থান। প্রতিবছর নারী-ক্যানসার রোগীদের মধ্যে আট হাজার ৬৮ জন নারী নতুন করে জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হচ্ছে, নারী-ক্যানসার রোগীর প্রায় ১২ শতাংশ বা পাঁচ হাজার দুইশ ১৪ জন মারা যাচ্ছেন।শনিবার (৯ জানুয়ারি) দেশে পঞ্চমবারের মতো পালিত হয় ‘জরায়ুমুখের ক্যানসার সচেতনতা দিবস’।জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার ‘মার্চ ফর মাদার’ নামের মোর্চার উদ্যোগে এই দিবসটি পালিত হয়। এছাড়া পুরো জানুয়ারি মাস বিশ্বে জরায়ুমুখের ক্যানসার সচেতনতা মাস হিসেবে উদযাপিত হয়।চলতি বছরের এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে, এর উদ্বোধন হলো জুম প্ল্যাটফর্মে। এবছরের প্রতিপাদ্য ‘এইচপিভি নামের দুষ্ট ভাইরাসকে জানুন’ শিরোনামে। দেশের খ্যাতনামা স্ত্রীরোগ, ক্যানসার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও নারী সংগঠনের নেতারা এই আলোচনায় অংশ নেন।
স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক টি এ চৌধুরীর সভাপতিত্বে ও জননীর জন্য পদযাত্রার প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে এইচপিভি ভাইরাস ও এর সঙ্গে জরায়ুমুখসহ অন্যান্য ক্যানসার ও নন-ক্যানসার স্বাস্থ্য সমস্যা নিয়ে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউর গাইনি অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আশরাফুন্নেসা, জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের গাইনি অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রোকেয়া আনোয়ার ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি অনকোলজি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা কাশেফা খাতুন।আলোচনায় অংশ নেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক রওশন আরা বেগম, ও বর্তমান সভাপতি অধ্যাপক সামিনা চৌধুরী, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক সাবেরা খাতুন, ওআইডাব্লিউসিএর জাতীয় সাধারণ সম্পাদক হেলেন মনিষা সরকার, পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শারমিন ইয়াসমিন, ক্যানসার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক মোসাররত সৌরভ, নারীপক্ষের প্রধান শিরিন হক, নাগরিক টিভির প্রধান প্রতিবেদক শাহনাজ শারমিন, রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটির সভাপতি মাসুদ করিম ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির তামাক নিয়ন্ত্রণ সেলের প্রধান বজলুর রহমান।বক্তারা বলেন, ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি যা প্রায় বিভিন্ন পর্যায়ের ৪শ সরকারি হাসপাতলের ভায়া সেন্টারে চালু আছে, তা অসংগঠিত, হাসপাতালকেন্দ্রিক । একে সমাজভিত্তিক সংগঠিত রূপ না দিলে ঝুঁকিপূর্ণ নারীদের এর আওতায় আনা সুদূরপরাহত। এর বাইরে সরকারি-বেসরকারি কিছু উদ্যোগ দেখা যাচ্ছে, এটা আশার কথা। তবে সঠিক পরিকল্পনা, বাস্তবায়ন, মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে একটি জাতীয় ক্যানসার নিয়ন্ত্রণ পরিকল্পনার আওতায় জাতীয় ক্যানসার স্ক্রিনিং প্রোগ্রাম এখন সময়ের দাবি, যা হবে সমাজভিত্তিক, সংগঠিত ও সম্পূর্ণ।সভায় বক্তারা মতপ্রকাশ করেন, কেবল সরকারের দায়িত্ব নয়, চিকিৎসকসমাজ, স্বাস্থ্য ব্যবস্থার অন্যান্য অংশীজন, সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে সমন্বিত প্রচেষ্টায় ক্যানসার পরিস্থিতির সার্বিক উন্নতি সম্ভব।পুরো জানুয়ারিজুড়ে ঢাকার বাইরে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে প্রচারাভিযান চালানোর কর্মসূচি ঘোষণা করা হয় এই অনুষ্ঠানে।

আলোকিত প্রতিদিন/৯ জানুয়ারি’২১/এমজ

চূড়ান্ত হলো টাইগারদের নিউজিল্যান্ড সফরের তারিখ

অপেক্ষার অবসান হওয়ার পরপরই ব্যস্ততা বাড়ছে টাইগারদের আন্তর্জাতিক শিডিউলে। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের পরই উড়াল দিতে হচ্ছে নিউজিল্যান্ড। চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের দিনক্ষণও। তিনটি ওয়ানডে আর সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে ২২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে টিম টাইগার্স। সেখানে থাকতে হবে ৭ দিনের কোয়ারেন্টিনে। সফরে সম্ভাব্য স্কোয়াড হতে পারে ২৫ থেকে ৩০ জনের। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।বাংলাদেশ-কিউই সফর নিয়ে বিসিবি কর্তাদের আলোচনা হয়েছে বিস্তর। সেখান থেকে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। বিশেষ বিমানে করে ২২ ফেব্রুয়ারি দেশ ছাড়ার কথা তামিম-সাকিবদের। করোনাকালের কথা চিন্তা করে নেয়া হবে পর্যাপ্ত ব্যাকআপ ক্রিকেটার। সবমিলিয়ে হোম সিরিজের পর এবার অ্যাওয়ে চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত ক্রিকেট বোর্ড।বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, প্রাথমিক ভাবে আমরা ২২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চার্টার্ড বিমানেই যাবো, যার ব্যবস্থা ওরাই করবে। তবে খুব বেশি বড় স্কোয়াড নেয়ার সুযোগ নেই। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং সফর হলেও আশা করছি বাংলাদেশ ভালো করবে।আকরাম খানের মতে, আগে যখন আমরা গিয়েছিলাম তখন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের দেখভাল করতো। এখন আর্মি করবে। আমরা ক্রিকেটারদের অবশ্যই জানাবো যেন তারা এমন কিছু না করে যাতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আমার বিশ্বাস ক্রিকেটাররা তেমনটা করবেও না। তবুও বিষয়টি নিয়ে আমরা সচেতন আছি।

আলোকিত প্রতিদিন/৯ জানুয়ারি’২১/এমজ

আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে মাঠে নামলেন ঢাকা জেলা বিএনপি সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবু

নিজস্ব প্রতিবেদক : আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে মাঠে নামলেন সাবেক এমপি ও ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবু। গত ৭ জানুয়ারি দুপুরে সাভার পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী আলহাজ্ব রেফাতুল্লাহর ধানের শীষ প্রতীকে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা করেন। প্রচারণার নেতৃত্ব দেন সাবেক এমপি ও ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবু। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপি ও যুবদলের হাজারো নেতাকর্মী। সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ধানেরশীষ মার্কার লিফলেট ভোটারদের হাতে দিয়ে সবাইকে ধানেরশীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, সাভার পৌরসভা নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠ হলে, সাভার পৌরসভা মেয়র পদে বিএনপি প্রার্থী আলহাজ্ব রেফাতউল্লাহ বিজয়ী হবেন।

আলোকিত প্রতিদিন/৯ জানুয়ারি’২১/এমজ

৫৯ আরোহী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ান বিমান

ডেস্ক প্রতিদিনঃ ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ৫৯ জন যাত্রী ছিলেন। শনিবার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয় বিমানটি।

ইন্দোনেশিয়ান নিউজপেপার রিপাবলিকা জানায়, বোয়িং ৭৩৭-৫০০ এর প্লেনটিতে এক নবজাতক, পাঁচ শিশুসহ ৫৯ জন আরোহী রয়েছে। জাকার্তার সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্লেনটি ইন্দোনেশিয়ার ওয়েস্ট কালিমান্তন প্রদেশের রাজধানী পন্তিয়ানকে যাচ্ছিলো।  উড্ডয়নের মাত্র চার মিনিটের মধ্যেই প্লেনটি নিখোঁজ হয়ে যায়।

তারা আরও জানান, উড্ডয়নের মাত্র চার মিনিট পর হঠাৎ এ টি সি কন্ট্রোল টাওয়ারের রাডার থেকে বিমান টি বিছিন্ন হয়ে যায়। এর পর অনেক যোগাযোগ করার চেষ্টা করা হলেও ব্যর্থ হন এ টি সি কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট ট্রেডার জানিয়েছে, এক মিনিটের মধ্যে বিমানটি তিন হাজার মিটারের বেশি উচ্চতা থেকে নেমে এসেছিল।ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার ও খোঁজ অভিযান চলছে।

এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের একটি যাত্রীবাহী বিমান সাগরে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় নিহত হয় ১৮৯ জন।

আলোকিত প্রতিদিন/৯ জানুয়ারি’২১/এমজ

পর্যটকের কাছ থেকে ড্রোন জব্দ করছে সুন্দরবন কর্তৃপক্ষ

সংবাদদাতা,সাতক্ষীরা : বাগেরহাটে অনুমতি ছাড়া সুন্দরবনের চিত্র ধারণের সময় এক বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে একটি ড্রোন জব্দ করেছে বন বিভাগ। শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা এলাকা থেকে ড্রোনটি জব্দ করা হয়। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান। তিনি বলেন, দুই দিনের অনুমতি নিয়ে শনিবার সকালে শরণখোলা দিয়ে এমভি টাঙুয়ার হাওড় নামের একটি ট্যুরিস্ট লঞ্চ সুন্দরবনে প্রবেশ করে। কিছুদূর যাবার পর লঞ্চে থাকা এক পর্যটক বনের সুপতি এলাকায় ড্রোনটি ওড়ায়। এরপর লঞ্চে থাকা বন বিভাগের নিরাপত্তাকর্মীরা ড্রোনটি নিজেদের জিম্মায় নেন।

তিনি আরও বলেন, ড্রোনটি বর্তমানে কটকা অভয়ারণ্যের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আবুল কালামের কাছে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যে ব্যক্তি ড্রোনটি নিয়ে আসে, তিনি বেসরকারি ব্যাংক কর্মকর্তা। তিনি দাবি করেন, সুন্দরবনে ড্রোন ওড়ানো নিষিদ্ধ, তার জানা ছিলো না। বন বিভাগ জানায়, লঞ্চটিতে প্রায় ৫০ জন পর্যটক ছিল। তারা টাইগার ট্যুরস লিমিটেড নামের একটি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসে।

আলোকিত প্রতিদিন/৯ জানুয়ারি ‘২১/মশ

একের পর এক ভয়ংকর শর্ট বলে আহত ভারতীয় দল

নিজস্ব প্রতিবেদক: বল হাতে আবারও ভয়ংকর হয়ে উঠেছেন প্যাট কামিন্স। তার বিষাক্ত শর্ট বল গুলো ভারতীয় ব্যাটসম্যানরা যেন চোখেই দেখছেন না। যে কারণে চোটে বিপর্যস্ত ভারত। এবার সেই তালিকায় যুক্ত হল আরো দুই নাম- ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। ব্যাট করার সময় প্যাট কামিন্সের শর্ট বল পন্থের কনুইয়ে আছড়ে পড়ে। তার জায়গায় দ্বিতীয় ইনিংসে সুপার সাব হিসাবে কিপিং করেন ঋদ্ধিমান সাহা।

পূজারার সঙ্গে ভারতীয় ব্যাটিংকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পন্থ। তবে কামিন্সের একটি শর্ট বলে তিনি টাইমিং মিস করলে বল তার  কনুইয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় কাতরাতে থাকেন পন্থ। ফিজিও ছুটে আসেন মাঠে। তারপর সামান্য শুশ্রূষা নিয়ে খেলা চালুও করেন। তবে নিজের ছন্দ হারিয়ে ফেলেন তিনি। শেষ পর্যন্ত ৬৭ বলে ৩৬ রান করে আউট হয়ে যান। ভারতও গুটিয়ে যায় ২৪৪ রানে।

চলতি টেস্টে পন্থের কিপিং সমালোচনার জন্ম দিয়েছে। সিরিজ শুরুর আগে ঋদ্ধিমানই ফার্স্ট চয়েস কিপার ছিলেন। তবে পন্থকে ব্যাটিং দক্ষতার জন্য সুযোগ দেওয়া হয়। এদিকে পন্থের সঙ্গেই চোটের তালিকায় নাম লিখিয়েছেন রবীন্দ্র জাদেজাও। স্টার্কের একটা শর্ট বলে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেলেও তিনি খেলা চালিয়ে যান। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৩৭ বলে ২৮ রান করে। এর আগে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।

আলোকিত প্রতিদিন/৯ জানুয়ারি’২১/এমজ