আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2477

গাইবান্ধায় করোনা প্রতিরোধে বিএনসিসির সচেতনতা র‌্যালি

গাইবান্ধা প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পেইন পালন করছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। স্বেচ্ছাসেবা সপ্তাহ উপলক্ষে মহাস্থান ব্যাটালিয়নের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে গাইবান্ধা জেলা বিএনসিসি। ১১ জানুয়ারি সোমবার সকালে গাইবান্ধা সরকারি কলেজ থেকে বের হয়ে সচেতনতামূলক র‌্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। সে সময় সাধারণ মানুষের মাঝে মাস্ক, লিফলেট, হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। আয়োজিত র‌্যালিতে উপস্থিত ছিলেন রমনা রেজিমেন্টের এ্যাডজুট্যান্ট সোমেন কান্তি বড়ুয়াসহ বিএনসিসির বিভিন্ন প্রতিষ্ঠানের প্লাটুন কমান্ডাররা। এর আগে সরকারি কলেজ চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, মহিলা কলেজের প্লাটুন কমান্ডার ড. মোস্তাফিজুর রহমান, সরকারী কলেজের প্লাটুন কমান্ডার মো. আবু সাঈদ মন্ডল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্লাটুন কমান্ডার মো. মাইদুল ইসলাম মন্ডল প্রমুখ।

আলোকিত প্রতিদিন/১১ জানুয়ারি’২১/এম.জে

সাভারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাভার প্রতিনিধিঃ সাভারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১১ই জানুয়ারি সোমবার বিকালে বনগাঁও ইউনিয়নের হাঙ্গাইল,কোন্ডা,বেড়াইদ এবং বলিয়ারপুর এলাকার প্রায় কয়েক শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজিব। বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সার্বিক সহযোগিতা এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ,বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গাফফার সহ আরো অনেকে।
আলোকিত প্রতিদিন/১১ জানুয়ারি’২১/এম.জে

পাকুন্দিয়া উপজেলায় ক্ষুরা রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচী

পাকুন্দিয়া প্রতিনিধিঃ গত ১১জানুয়ারী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুরা রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচী পালন করে।উপজেলার মির্জাপুর বাজারে এ কর্মসূচী পালন করা হয়।উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:নজরুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:আনোয়ার হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।উক্ত কর্মসূচীতে উপস্থিত খামারীদের মাঝে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:আনোয়ার হোসেন ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে খামারের বায়োসিকিউরিটি,পরিস্কার পরিচ্ছন্নতা,আক্রান্ত গরুকে আলাদা রাখা ও নিয়মিত টিকা প্রদান করার জন্যে পরামর্শ প্রদান করেন।এই মর্মে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:নজরুল ইসলাম জানান,ক্ষুরা রোগ প্রতিরোধ কল্পে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সমূহের পর্যাপ্ত ক্ষুরা রোগ ভ্যাকসিন সরবরাহ রয়েছে এবং বর্তমানে ক্ষুরা রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
আলোকিত প্রতিদিন/১১ জানুয়ারি’২১/এম.জে

টাঙ্গাইলে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা

সবুজ সরকার,টাঙ্গাইল : নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশী বাধা দেওয়ায় সন্তোষ মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা বিএনপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহাদ ইকবাল, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, ছাদেকুল আলম খোকা, মাহমুদুল হক সানু প্রমুখ। এরপর মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করা হয়। পরে আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু’র পক্ষে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় বিএনপির সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/১১ জানুয়ারি’২১/এম.জে

২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে আসবে সেরামের করোনা ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদকঃ সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে মাঠ পর্যায়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সেজন্য আগামী ২৬ জানুয়ারি থেকেই অনলাইনে নিবন্ধন শুরু হবে বলে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছেন।সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বেক্সিমকো ফার্মা আমাদের জানিয়েছে, আগামী ২১ থেকে ২৫ জানুয়ারি মধ্যে এই টিকা বাংলাদেশে আসবে। টিকা আসার পর দুই দিন বেক্সিমকোর ওয়্যারহাউজে থাকবে।সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় টিকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক সংবাদ সম্মেলনে বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের কাছে টিকা পৌঁছবে ২৭ জানুয়ারি। টিকা পাওয়ার পর কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের টিকা দেওয়া হবে। এক সপ্তাহ পর, মাঠ পর্যায়ে টিকা দেওয়া শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।”অক্সফোর্ডের তিন কোটি ডোজ টিকা আনতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গত নভেম্বরে যে চুক্তি হয়েছিল, তাতে প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা বাংলাদেশের।

আলোকিত প্রতিদিন/১১ জানুয়ারি’২১/এম.জে

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও কমিশন বাতিলের দাবীতে কুড়িগ্রামে জেলা বিএনপির মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে কুড়িগ্রামে জেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সহ-সাধারন সম্পাদক ইদ্রিস আলীসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা অবিলম্বে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।

আলোকিত প্রতিদিন/১১ জানুয়ারি’২১/এম.জে

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক নির্মাণ কাজ এগিয়ে চলছে

পিসি, দাস দিনাজপুরঃ দিনাজপুর-গোবিন্দগঞ্জ ১০৭ কিমিঃ আঞ্চলিক সড়ক নান্দনিক পরিবেশে যুগোপযোগী ও মডেল সড়ক নির্মানে সড়ক ও জনপদ বিভাগ নিয়োজিত ঠিকাদারের মাধ্যমে নির্মাণ কাজ ৭০ ভাগ এগিয়ে গেছে। হাটবাজার-গুলোর মধ্যে নির্মিত রাস্তার মাঝ খানে মনোরম ডিভাইডার নির্মাণ করে যাত্রীদের দৃষ্টি আকর্ষন করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) দুপুরে দিনাজপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনিতী চাকমা নির্মাণ কাজ পরিদর্শনকালে এই তথ্য জানান তিনি। নির্বাহী প্রকৌশলী বলেন, গত বছর জানুয়ারি মাস থেকেই দিনাজপুর-গোবিন্দঞ্জ আঞ্চলিক সড়কের ১০৭ কিমিঃ রাস্তা নির্মাণ কাজ শুরু হয়। এই রাস্তার নয়টি প্যাকেজের মধ্যে আটটি প্যাকেজ দিনাজপুর জেলায় এবং একটি প্যাকেজ গাইবান্ধা জেলার সড়ক জনপদ বিভাগের তত্ববধায়নে নির্মাণ কাজ চলছে। ১০৭ কিমিঃ রাস্তায় ১০৪টি মজবুত টেকসই ব্রীজ-কালভাট নির্মাণ করা হয়েছে। এই রাস্তা নির্মানে ৯০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে অতিরিক্ত তিন কোটি টাকা রাস্তার উভয় পাশে বিদ্যুৎ ও টেলিফোনের পোল সরানো এবং অবৈধ অবকাঠামো অপসারনের কাজে ব্যয় করা হয়েছে। সুনিতী চাকমা জানান, রাস্তার মোড়গুলোতে যানবাহনের চলাচল গতি নিয়ন্ত্রণ করতে ডিভাইডার নির্মাণের জন্য সিডিউলে নির্দেশনা রয়েছে। যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে রাস্তা নির্মানের পূর্বেই একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে প্রত্যেকটি রাস্তার মোড়ে ড্রোন চালিয়ে যানবাহনের গতি কত কিমিঃ বেগে চলাচল করবে তা সংকেতের মাধ্যমে চালকদের জানানোর জন্য ড্রোন জরিপ অনুযায়ী নির্দেশনা দেয়া থাকবে। চালক যদি ওই নির্দেশনা অমান্য করে তবে বিআরটিএর আইন অনুযায়ী দণ্ডিত হবে। সব মিলিয়ে রাস্তার নির্মাণ কাজ চলমান রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এই এলাকার জন সাধারনের যাতায়াতের সুবিধার্থে একটি নান্দনিক রাস্তা উপহার দেয়ার জন্য বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সড়ক ও জনপদ বিভাগ নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এই রাস্তার নির্মাণ কাজ শেষ করতে ঠিকাদারদের তাগিদ দেয়া হচ্ছে। কোনো দুর্যোগ না হলে সঠিক সময়েই নির্মাণ কাজ শেষ হবে বলে আশস্ত করেন তিনি।

আলোকিত প্রতিদিন/১১ জানুয়ারি’২১/এমজ

বেনাপোলে মুক্তিযোদ্ধা ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বেনাপোল প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বেনাপোলস্থ চট্টগ্রাম বিভাগীয় সমিতি’র আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে বেনাপোল মাহবুবা হক এতিমখানায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বেনাপোলস্থ চট্টগ্রাম বিভাগীয় সমিতি’র সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত আজিজুল হক। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেনাপোল মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহ আলম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন ও সাধারন সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলাম,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু, সহ: দপ্তর লোকমান হোসেন রাসেল, বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সাংবাদিক জিএম আশরাফ,সাংবাদিক আবুল বাশার,সাংবাদিক আসাদুজ্জামান আশা, এসআই মাসুম বিল্লাহ, বেনাপোলস্থ চট্টগ্রাম বিভাগীয় সমিতি’র সহ: সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,অর্থ সম্পাদক জসীম উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা,সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতারা কর্মীরা।
অনুষ্ঠান শেষে বেনাপোল মাহাবুবা হক এতিম খানার সকল ছাত্র ও বেনাপোলের স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পরে সকল শহীদ মুক্তিযোদ্ধা ও বেনাপোলস্থ  বিভাগীয় সমিতি’র মরহুম সদস্যদের প্রতি দোয়াও রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বেনাপোল মাহবুবা হক এতিমখানার ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।
আলোকিত প্রতিদিন/১১ জানুয়ারি’২১/এমজ

ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে মাস্ক ও কম্বল বিতরণ

ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে এলাকাবাসীর অর্থনায়ে ও মানব কল্যাণ ছাত্র সংগঠনের উদ্যেগে শীতার্তদের মাঝে মাস্ক ও কম্বল বিতরণ ও  বিতরণ করা হয়েছে । ১১জানুয়ারী (রবিবার) বিকাল ৪ টায়  শাহবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আজিজুল হক নাজমুলের সঞ্চলনায় বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক জাকারিয়া মিঞা, শাহবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল  হক পোদ্দার,অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাছেন আলী।

আলোচনা শেষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন মানব কল্যাণ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লা কাওসার,মানব কল্যাণ ছাত্র সংগঠন সদস্যরেফাজুল আলম রুবেল , দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহাফুজার রহমান, সৃষ্টি টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, আলোকিত সকাল পত্রিকার জেলা, প্রতিনিধি রতি কান্ত রায় , বিজিবি সদস্য মোঃ আব্দুল্যাহ-আল-মামুন প্রমুখ।

আলোকিত প্রতিদিন/১১ জানুয়ারি’২১/এমজ

সাভারে ভুয়া চাকরীদাতা চার প্রতারক গ্রেপ্তার, ১৫ ভুক্তভোগী উদ্ধার

সাভার প্রতিনিধি: সাভারে চাকুরী দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভুয়া চাকুরীদাতা প্রতিষ্ঠানের চার প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের হেফাজতে থাকা চাকুরী প্রার্থী ১৫ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার আশুলিয়া থানা এলাকার তানহা এসোসিয়েটস লিমিটেডের কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতারক চক্রটিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকার বাসিন্দা মোঃ সবুজ কাজী (৩৩), খুলনার মোঃ শাওন মহলদার (২০), বরগুনার মোঃ মাহবুব আলম (৪৫) এবং সিরাজগঞ্জের মোঃ আমিরুল ইসলাম (২৪)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ‘তানহা এসোসিয়েটস লিমিটেড’ নামক কোম্পানীর কার্যালয়ে অভিযান চালিয়ে চার প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় প্রতারকদের হেফাজতে থাকা ১৫ জন চাকরীপ্রার্থী ভুক্তভোগীসহ দুই’শ টি রেজিস্ট্রেশন ফরম, একশ টি নিয়োগ বিজ্ঞপ্তি, পঞ্চাশ টি অঙ্গীকারনামা, ৩০ টি যোগদান পত্র, দুটি টাকা জমাদানের রশিদ, ১০ টি পরিচয়পত্র এবং ১০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।র‌্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি মোঃ জিয়াউর রহমান চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে প্রতারক চক্রটিকে রবিবার দুপুরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা শিকার করে রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে বেনামে ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে আকর্ষনীয় ও উচ্চ বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিলো বলে জানিয়েছে।এছাড়া এরূপ প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আলোকিত প্রতিদিন/১০ জানুয়ারি’২১/এমজ