আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2476

কালিহাতীতে আ.লীগ মনোনয়ন প্রত্যাশীর নামে মিথ্যা অপপ্রচারে লিপ্ত একটি মহল

সবুজ সরকার, টাঙ্গাইল : টাঙ্গাইলে কালিহাতীতে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রার্থী কালিহাতী পৌর আওয়মীলীগের সদস্য মানিক দেবনাথের নামে একটি স্বার্থন্বেষী মহল তাদের নিজ-নিজ ফেইসবুক পেইজ থেকে অপপ্রচার চালানোর অভিযোগ ওঠেছে।এ ব্যাপারে আ.লীগ মনোনয়ন প্রত্যাশী মানিক দেবনাথ তার ফেইসবুক পেইজে প্রতিবাদ জানিয়েছে।

জানাগেছে, কালিহাতী পৌর আওয়ামীলীগের সদস্য ও মেয়র প্রার্থী মানিক দেবনাথ জন্মগতভাবেই আওয়ামীলীগ পরিবারের সন্তান। তার পিতা স্বর্গীয় ক্ষীতিশ দেবনাথ বঙ্গবন্ধুর নিবেদিত কর্মি ছিলেন, জাতীয় চার নেতার সাথে ময়মনসিংহ জেলা কারাগারে দীর্ঘ ১৮ মাস কারাবরণ করেন। তিনি আমৃত্যু মুক্তিযুদ্ধের পক্ষে নিরলসভাবে কাজ করে গেছেন।

এ ব্যাপারে কালিহাতী পৌর আ.লীগের সদস্য ও আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মানিক দেবনাথ বলেন, আমি জন্মগতভাবেই আওয়ামীলীগ পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে বড় হয়েছি। পিতার মৃত্যুর পর সাংসারকি দায়িত্ব কাঁধে পড়ায় রাজনৈতিক কর্মকাণ্ডে ওতোপ্রোতভাবে জড়িত না থাকলেও পিতার শেখানো বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনও বিচ্যুত হইনি বলে প্রতিবেদককে জানান।

এ বিষয়ে কালিহাতী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী মানিক দেবনাথ কালিহাতী পৌর আওয়ামীলীগের সদস্য । তিনি কখনো বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না।

 

আলোকিত প্রতিদিন/১৩ জানুয়ারি ২০২১/জেডএন

কক্সবাজার প্রেসক্লাবের নতুন সভাপতি আবু তাহের এবং সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম নির্বাচিত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু তাহের চৌধুরী  সভাপতি ও মোহা মুজিবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন কমিশন সভাপতি পদে জাতীয়  দৈনিক সমকালের সিনিয়র স্টাফ রিপোর্টার, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রগতিশীল সাংবাদিক   আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন। কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ১১ জানুয়ারী কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৫ টি পদের মধ্যে প্রতিটি পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ে। আবার জমাকৃত ১৫ টি মনোনয়নপত্র যাচাই-বাছাই পূর্বক সঠিক থাকায় প্রেসক্লাবের গঠনতন্ত্র মতে, মনোনয়ন দাখিলকৃত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসাবে ঘোষনা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন-সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সহ সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস রানা, কোষাধ্যক্ষ-এডভোকেট আয়াছুর রহমান, সাহিত্য সম্পাদক-হাসানুর রশিদ, নির্বাহী সদস্য-বদিউল আলম, তোফায়েল আহমদ, মাহবুবুর রহমান, মোহাম্মদ হোছাইন, এডভোকেট ফরিদুল আলম, জিএম আশেক উল্লাহ, নুরুল ইসলাম হেলালীসহ আরও ২ জন।এদিকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক এশিয়া বাণী, দ্যা মুসলিম টাইমস এবং আলোকিত প্রতিদিন  পরিবার কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামসহ কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/১৩ জানুয়ারি’২১/এম.জে

শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’

দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’। মহামারি করোনার কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় পরিবর্তন করে ২০২১ সালে নেওয়া হয়েছে।সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসফিক সোনারগাঁ হোটেলের পদ্মা হলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২০ সালের প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আয়োজকরা জানান, আগামী ১৩ জানুয়ারি থেকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু হবে। www.missuniverse.com.bd এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন আগ্রহীরা। ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। নিবন্ধন প্রক্রিয়া এবং প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে মিস ইউনিভার্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে www.facebook.com/MUBangladesh এবং ওয়েবসাইট www.missuniverse.com.bd থেকে। পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই এবং গ্রুমিং শেষে মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী মার্চে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী আগামী মে মাসে যুক্তরাষ্ট্রের মূল আয়োজনে অংশ নেবেন।

২০১৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’। এতে বিজয়ী হন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মেয়ে শিরিন আক্তার শিলা।  এ আসরের গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ‘মিস ইউনিভার্স ১৯৯৪’ বিজয়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এবারের আয়োজনেও উপস্থিত থাকবেন একজন সাবেক মিস ইউনিভার্স।

আলোকিত প্রতিদিন/১২ জানুয়ারি’২১/এম.জে

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের  বোয়াইলভীর বাজারে প্রামাণিক বাজার যুব সমাজের আয়োজনে ১১ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আকর্ষনীয় রাত্রিকালীন হাডুডু প্রতিযোগিতার ফাইনালে সভাপতিত্ব করেন আইয়ুব আলী প্রামাণিক। প্রধান অতিথি ছিলেন ভাঙ্গামোড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নান ব্যাপারীর পুত্র আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী সমাজ সেবক আল মামুন সুজন। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকার মনোয়ার পাশা। সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুর রব সিদ্দিকি।আরো উপস্থিত ছিলেন,মধ্য নওদাবশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এনামুল হক বসুনিয়া, সেচ্ছাসেবক মমিনুর রহমান মমিন, হাফেজ সফিক, রেজাউল প্রামানিক প্রমূখ। খেলা দেখতে হাজারো মানুষের উপচেপড়া ভীর লক্ষ্য করা গেছে। গ্রামীন ঐতিহ্যবাহী হাডুডু খেলা এ জনপদের মানুষের অতি প্রিয়। তাই এ খেলাটি আয়োজনের কথা শুনলেই খেলা দেখতে ছুটে আসেন সব বয়সী মানুষ। রাতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ভীরের কারণে অনেকেই  খেলা দেখতে না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন/১২ জানুয়ারি’২১/এম.জে

কুড়িগ্রামে মাকে হত্যার দায়ে পুত্রের মৃত্যুদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধিঃ দ্বিতীয় বিবাহে সম্মতি না দেয়ায় নিজের মাকে হত্যাকারী পুত্র মন্তাজুল আলম(৩৬) নামে এক যুবকের মৃত্যুদন্ডাদেশ দিয়েছে কুড়িগ্রাম বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুর এই ফাঁসির আদেশ দেন কুড়িগ্রামের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান।
উল্লেখ্য, রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ি গ্রামের বাসিন্দা সোলায়মান আলীর স্ত্রী মেহেরজান ওরফে মিনু(৫৮)কে পুত্র মন্তাজুল আলম হত্যা করে। ঘটনার বিবরণে জানাযায়,মন্তাজুল আলম বেকার ও মাদকাসক্ত থাকায় তার প্রথম স্ত্রী সংসার না করেই তালাক দিয়ে চলে যায়। গতবছর মার্চ মাসে মন্তাজুল আলম দ্বিতীয় বিয়ে করার জন্য তার মা মেহেরজান ওরফে মিনুকে জানায়। ছেলের দ্বিতীয় বিয়েতে সম্মতি না দেয়ায় ঘরের মধ্যে নামাজরত অবস্থায় মন্তাজুল আলম তার মাকে দেশীয় অস্ত্র কুঁড়াল দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। এ ঘটনা আসামী মন্তাজুল আলমের পিতা সোলায়মান আলী বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন এবং আসামী পক্ষের লিগ্যাল এইড নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট এরশাদুল হক চৌধুরী শাহিন মামলা পরিচালনা করেন।

আলোকিত প্রতিদিন/১২ জানুয়ারি’২১/এম.জে

কক্সবাজারে বনবিভাগের উদ্যোগে মানুষ-হাতি সংঘাত নিরসন ও বন্য প্রাণী সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন রামু উপজেলার ধোয়াপালং রেঞ্জের আয়োজনে খুনিয়াপালং বিটের গাইনপাড়ায়  কক্সবাজার  দক্ষিণ বনবিভাগের  সহযোগিতায় ১০ জানুয়ারী ( রোববার) সকাল ১০টায়  “মানুষ  – হাতি সংঘাত” করণীয়   শীর্ষক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।জনসচেতনতামূলক  আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের (ডিএফও) মোহাঃ হুমায়ুন কবীর। ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মোহাঃ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  বিশেষ  অতিথি  ছিলেন বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য কর্মকর্তা ইসরাত ফাতেমা। সভায় রামুর খুনিয়াপালং চেয়ারম্যান আব্দুল মাবুদ,পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগর সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ বনবিভাগের ফরেস্টারসহ  ভিলেজারগন উপস্থিত ছিলেন।জনসচেতনতামূলক  সভায় বক্তারা মানুষ  হাতি সংঘাত নিরসন এবং বন্য প্রাণী  সংরক্ষণে  এলাকাবাসী কে এগিয়ে  আসার  আহ্বান করেন।জনসচেতনতামূলক সভায় খুনিয়াপালং চেয়ারম্যান আব্দুল মাবুদ   বক্তব্য  প্রদান করেন।প্রধান অতিথির বক্তৃতায় কক্সবাজার  দক্ষিণ   বনবিভাগের  বিভাগীয় বন  কর্মকর্তা  মোহাঃ হুমায়ুন কবীর  বলেন,  বন্যপ্রাণী  ও বন্যহাতি সংরক্ষণ  আমাদের  নৈতিক দায়িত্ব । নির্বিচারে বন্য প্রাণী  হত্যা, ধরা এবং শিকার করা যাবে না । বন্য হাতিদের  আঘাত করে   নিধন  করলে প্রকৃতির ভারসাম্যে বিরাট প্রভাব  ফেলবে। তিনি আরো বলেন,  সামাজিকভাবে  সচেতন হয়ে আমাদের  মানুষ  ও হাতি সংঘাত নিরসন করে বন্য প্রাণী ও হাতিদের বাঁচাতে এগিয়ে  এসে বন সম্পদ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বন্যহাতি লোকালয়ে চলে আসলে তিনি বন বিভাগকে অবগত করার অনুরোধ  জানান,  তবুও যেন হাতিকে আক্রমণ  করা না হয়। বন্য হাতি, বন্যপ্রাণী ,  বনজদ্রব্য, বনভূমি রক্ষার্থে বন বিভাগ সজাগ  রয়েছেন। মানুষ  ও হাতির সংঘাত  নিরসন এবং বনজসম্পদ, বন্যপ্রাণী রক্ষা   এবং বনভূমি জবরদখলের বিরুদ্ধে  অভিযান  পরিচালনা  করে  আইনানুগ ব্যবস্থা  গ্রহণ  করা  হবে।  সঠিক তথ্য দিয়ে  সহযোগিতা  করার অনুরোধ জানান  তিনি। বিশেষ অতিথির  বক্তব্যে বন্যপ্রাণী ও জীব বৈচিত্র কর্মকর্তা ইসরাত জাহান   বলেন,  বন বিভাগ বন্যহাতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা  পালন  করছে।  সরকারি বনভূমি জবরদখলমুক্ত,  বন্যপ্রাণী, ও বন্যহাতিদের সংরক্ষণ   এবং বনজসম্পদ রক্ষায় সার্বিক সহযোগিতা  প্রদান করা হবে।জীব বৈচিত্র রক্ষার্থে যথাযথ সহযোগিতা প্রদান করা হবে।
আলোকিত প্রতিদিন/১১ জানুয়ারি’২১/এম.জে

ফরিদগঞ্জে কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করলেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি টিপু

ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি, আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ফরিদগঞ্জ বাজার কমিটির সহ-সভাপতি ফরিদগঞ্জ উপজেলা ক্যামিস্ট ও ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলী হায়দার পাঠান টিপু।১০ জানুয়ারি রোববার সকালে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে ফরম সংগ্রহ করেছেন তিনি।
এসময় কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক আলী হায়দার পাঠান টিপু তার নির্বাচনী এলাকার ভোটার সহ সকল শ্রেনী পেশার মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
আলোকিত প্রতিদিন/১১ জানুয়ারি’২১/এম.জে

সাপাহারে ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন বাড়ি! প্রায় ৮০ ভাগ নির্মাণ কাজ সমাপ্ত

সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন বাড়ি। ভূমিহীন ও গৃহহীনদদের নতুন বাড়ি তৈরীর জন্য পুনর্বাসন প্রকল্পে গ্রহণ করেছেন সরকার।নির্মানাধীন বাড়িগুলি নিয়মিত পরিদর্শন সহ সচ্ছতার সাথে কাজ দেখাশুনা করছেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনএ) কল্যাণ চৌধুরী।ইউএনও কল্যাণ চৌধুরী জানান, মনোরম পরিবেশে আকাশী নীল টিনের ছাউনির তৈরী সারি সারি নির্মিয়মান বাড়িগুলো দেখে অসহায় ভূমিহীন পরিবারগুলোর মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ! চোখে মুখে উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ওই ঘরে বসবাস করার অধীর আগ্রহে স্বপ্ন দেখছে গৃহহীন পরিবারগুলো। “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই স্লোগাণ কে সামনে রেখে সাপাহার উপজেলায় ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে এসব বাড়ী নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যে নির্মাণাধীন ১২০ টি ঘরের প্রায় ৮০ ভাগ নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। দৃশ্যমান হয়েছে এসব নির্মাণাধীন ঘরগুলো।ইউএনও কল্যাণ চৌধুরী আরো জানান,উপজেলা প্রশাসনের সার্বক্ষণিক তদারকি ও তত্বাবধায়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহার তুলে দেয়ার জন্য প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে উপজেলার সাপাহার সদর, তিলনা, শিরন্টী, আইহাই, গোয়ালা ও পাতাড়ী ইউনিয়নের প্রকৃত গৃহহীন ও ভূমিহীন  উপকারভোগীদের মাঝে ঘর বন্টণের সকল প্রক্রিয়া চুড়ান্ত করেছেন উপজেলা প্রশাসন।কয়েকজন উপকারভোগীর সাথে কথা হলে জানা যায়, কেউ অন্যের বাড়িতে, কেউ ভাড়া বাড়িতে, আবার কেউ কেউ সরকারি খাস জমিতে কোন রকম কুঁড়ে ঘর তৈরি করে নিদারুণ কষ্টে দিন পার করছেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মিত বাড়িগুলো দেখে তাঁরা নিজের ঘরে, নিজের একটি জায়গায় বসবাস করার স্বপ্ন বুনতে শুরু করেছে, কখন উঠবেন স্বপ্নের সেই ঘরে-এই ভাবনায় রয়েছে বিভোর।
পরিবারগুলো বলেন, এত সুন্দর ইটের বাড়িতে আমাদের বসবাসের সুযোগ হবে আমরা তা কখনোই ভাবিনী, তাছাড়া ইচ্ছে থাকলেও জায়গা কিনে বাড়ি তৈরির সামর্থ্য আমাদের নেই। মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহার আমাদের জন্য শুধু মাথা গোঁজার ঠাঁই নয় বরং একটি স্বপ্নের বাস্তবায়ন। আমরা চির কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সেই সাথে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাপাহার উপজেলা প্রশাসনকে।
উপজেলার তিলনা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন বলেন, আমার ইউনিয়নে ২৪ টি পরিবার এ সুবিধা পাচ্ছে। অত্যান্ত স্বচ্ছতার সাথে প্রাক্কলনের আলোকে মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বাড়ি নির্মাণ কাজগুলো সম্পূর্ণ হচ্ছে। একাজে জনপ্রতিনিধি হিসেবে আমাকে সম্পৃক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনএ) কল্যাণ চৌধুরী’র সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, বাস্তবায়নাধীন এসব প্রতিটি ঘরের জন্য মোট বরাদ্দ দেওয়া রয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। এতে রয়েছে একটি রান্নাঘর, একটি টয়লেট সহ সামনে খোলা বারান্দা। আমরা এ কাজে জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালনের চেষ্টা করেছি। আশা করছি আর অল্প সময়ের মধ্যেই অবশিষ্ট নির্মাণ কাজ সমাপ্ত হবে। অসহায় মানুষগুলো বুঝে নিবে মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসার উপহার।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ ধরনের মানবিক উদ্যোগ সারাবিশ্বে বিরল এক দৃষ্টান্ত। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নে অবিচল থাকা। ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য নির্মাণাধীন ঘরগুলো স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই সু-সম্পূর্ণ হতে যাচ্ছে, এতে করে এ উপজেলায় ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন নিজেদের আবাসস্থল।

আলোকিত প্রতিদিন/১১ জানুয়ারি’২১/এম.জে

শ্রীপুর পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার প্রতি বিএনপির মেয়র প্রার্থীর আস্থাহীনতা প্রকাশ

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন রিটানিং কর্মকর্তার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সন্দেহ পোষন করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শ্রীপুর পৌর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট কাজী খান। সোমবার বিকেল সাড়ে তিনটায় শ্রীপুর রেল মসজিদ রোডে তাঁর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ মত ব্যাক্ত করেন।

অ্যাডভোকেট কাজী খান অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণের ব্যাপারে রিটার্ণিং কর্মকর্তা তাঁর প্রতি বিদ্রুপ আচরণ করছেন। গত ৯ জানুয়ারী মাওনা চৌরাস্তায় জাতীয়তাবাদী আইনজীবিদের একটি দল প্রচারণার সময় সেখানে তাদের বাধা প্রদান করা হয়। ১০ জানুয়ারী তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা ভাংচুর ও লুটপাট করে নৌকা প্রতীকের প্রার্থী আনিছুর রহমানের নেতা-কর্মী-সমর্থকেরা। ওই ঘটনায় তার কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। ওইসব অভিযোগ রিটার্ণিং কর্মকর্তার কাছে দেয়া হলেও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। ফলে শ্রীপুর পৌর নির্বাচন রিটার্ণিং কর্মকর্তার অধীনে সুষ্ঠু হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

তিনি দাবী করেন, তাঁর নেতা-কর্মীদের এলাকা ছাড়া করে রাখতে নৌকা প্রতীকের কর্মী সমর্থকেরা নিজেরাই তাদের অফিস ভাংচুর করে, নৌকার পোস্টার ছিঁড়ে নানা কৌশলে বিএনপি নেতা-কর্মীদের ওপর দোষ চাপানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। তাঁর কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা ও মারধোর করা হচ্ছে। ভোটারেরা যদি কেন্দ্রে যেতে না পারে তবে এটি সন্ত্রাসী কর্মকান্ড হিসেবে বিবেচিত হবে। উন্নয়ন করতে না পেরে জনগণের কাছে ভোট চাইতে না পারায় তার নেতাকর্মীদের নির্বাচনী মাঠ থেকে দূরে সরিয়ে রাখার কৌশল করছে নৌকা প্রতীকের প্রার্থী ও কর্মী সমর্থকেরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী সাইয়্যেদুল আলম বাবুল, বিএনপি মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হুমায়ুন কবির সরকার, সদস্য আব্দুল মোতালেব, নাহীন আহমেদ মোমতাজী, শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গোলনাহার, অ্যাডভোকেট আহসান কবির প্রমূখ।

এ ব্যাপারে শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, এ পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীদের নামে শ্রীপুর থানায় কোনো মিথ্যা মামলা হয়নি। নৌকার প্রার্থী তিনবার মেয়র নির্বাচিত হয়েছেন। আগামীতেও তাঁর বিজয় নিশ্চিত জেনে বিএনপি প্রার্থী ও তার লোকজন নানা ধরণের উদ্ভট কথাবার্তা বলে যাচ্ছে। এসব কোনো কথার কোনো ভিত্তি নেই। উপরন্তু তাঁরাই রোববার রাতে বৈরাগীরচালা এলাকায় নৌকা প্রতীকের অফিস ভাংচুর করেছে।

এসব বিষয়ে রিটার্ণিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, বিএনপি মেয়র প্রার্থীর আমার প্রতি বিশ্বাসহীনতার কথা শোনেছি। কিন্তু তার কাছ থেকে অভিযোগ পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে অঅমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সুষ্ঠ’ নির্বাচন অনুষ্ঠঅনের স্বার্থে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ও সে অনুযায়ী কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/১১ জানুয়ারি’২১/এম.জে

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছে জবির ৬৫ শিক্ষার্থী

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৫ জন শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ এ মনোনীত হয়েছেন।সোমবার (১১ জানুয়ারি) এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে মনোনীত মোট ৩২৪৯ জন মনোনীত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৪৬ জন ও জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ১৯ জন মনোনীত হয়েছেন এবং প্রত্যেকে গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ৫৪,০০০ টাকা করে পাবেন।ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে (এমএস) ভূগোল ও পরিবেশ বিভাগের ২০ জন, রসায়ন বিভাগের ১৩ জন, পরিসংখ্যান বিভাগের ৬ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ৫ জন, গনিত বিভাগের ১ জন, কম্পিউটার ইঞ্জিনিয়ার বিভাগের ১ জন।এছাড়াও জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে (এমএস) অণুজীব বিজ্ঞান বিভাগের ৯ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৭ জন, প্রাণিবিদ্যা বিভাগের ২ জন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১ জন শিক্ষার্থী ফেলোশিপ অর্জন করেছেন।
উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থ বছর থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রবর্তন করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী/গবেষকদের এই অনুদান দেওয়া হয়।
আলোকিত প্রতিদিন/১১ জানুয়ারি’২১/এম.জে