বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন কুলিয়ারচরে
গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ
ধনবাড়ি পৌরসভায় ভোট গ্রহণ চলছে
টাঙ্গাইলে ফ্রেন্ডস ৯৫ ফাউন্ডেশনের কম্বল বিতরণ
সবুজ সরকার, টাঙ্গাইল : সে ব্যক্তি মুমিন নয় যে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশি অনাহারে থাকে। আসুন আমরা সমাজের দরিদ্র মানুষের পাশে দাড়াই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাত্রাইল ইউনিয়নের পুটিয়াজানি ৯৫ ব্যাচের ছাত্রদের দারা গঠিত ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যেগে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারী) সকালে পুটিয়াজানি বাজারে ফাউন্ডেশনের নিজ অফিসে ২’শত অসহায় দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় পুটিয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাত্বন শিক্ষক মো. গোলাম রব্বানী, মো. আফতাব উদ্দিন, মো. আফজাল হোসেন ও বেসরকারী স্যাটেলাইট চ্যানেল মাই টিভির ব্যাপস্থাপক মো. সালাউদ্দিনসহ ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১৫ জানুয়ারি’২১/এম.জে
কুড়িগ্রামে মৃদু শৈত্য প্রবাহে জনজীবন স্থবির
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় নিম্নগামী হয়ে পড়ছে তাপমাত্রা। সাথে উত্তরীয় হিমেল হাওয়া কনকনে ঠান্ডার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় বিকেল হলেই ঘন-কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি এবং তা অব্যাহত থাকছে পরের দিন দুপুর পর্যন্ত।
এতে করে গরম কাপড়ের অভাবে চরম শীত কষ্টে ভুগছে দরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা। বিশেষ করে কৃষি শ্রমিকরা সবচেয়ে বেশী বিপাকে পড়েছে। কনকনে ঠান্ডা উপেক্ষা করে সময়মত কাজে বের হতে পারছেন না অনেক শ্রমিক। কমে গেছে তাদের আয় রোজগারও। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।
এদিকে ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ার সাথে সাথে জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
স্থানীয় কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র জানায়, শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রী সেলসিয়াস। আরও কয়েকদিন তাপমাত্রা নিম্নগামী থাকতে পারে বলে জানান তিনি।
আলোকিত প্রতিদিন/১৫ জানুয়ারি’২১/এম.জে
চরম বিপর্যয়ে ব্রাজিল
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ব্রাজিল। দেশটির মানাউস শহরের হাসপাতালগুলো করোনা রোগী সামলাতে হিমশিম খাচ্ছে। সাম্প্রতিক পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সংক্রমণ বাড়ায় দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেন এবং স্টাফের সংকট দেখা দিয়েছে।এরই মধ্যে দেশটির উত্তরাঞ্চলীয় অ্যামোজোনাস রাজ্যে কারফিউ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ১০ দিনের এ কারফিউ ঘোষণা করা হয়। এই রাজ্যের মানাউস শহরটিতে বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার বেড়েছে।স্বাস্থ্যকর্মীরা দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে সতর্ক করে বলেছেন, কম সংখ্যক সরঞ্জাম এবং সহযোগিতার অভাবে করোনায় বহু লোকের মৃত্যু হতে পারে।অ্যামাজোনাসের গভর্নর উইলসন লিমা জানান, রাজ্যটিতে বর্তমানে মহামারি করোনাভাইরাসের একেবারে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। কারফিউ জারির সিদ্ধান্ত অনেক কঠিন হলেও এখনকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। আমরা করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।ব্রাজিলে করোনায় এখন পর্যন্ত দুই লাখ পাঁচ হাজারের বেশি জনের মৃত্যু হয়েছে। যা বিশ্বের করোনায় মৃত্যুর সংখ্যার দিক দিয়ে দ্বিতীয়।করোনার প্রথম ঢেউয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যামাজোনাস রাজ্যটি। এর পর করোনার নতুন ধরনের বিপর্যস্ত রাজ্যটি।প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির মানাউসে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে বেড ও অক্সিজেন সংকট দেখা দিয়েছে।সায়েনটিফিক ইনভেস্টিগেশন ইনস্টিটিউটের জেসাম ওরিলানা বলেন, নগরীতে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে এবং সেখানের কিছু স্বাস্থ্য সেবা কেন্দ্র সাফোকেশন চেম্বারে পরিণত হয়েছে।
আলোকিত প্রতিদিন/১৫ জানুয়ারি’২১/এম.জে
‘সরি’ লিখে ছেলের আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় সুইসাইড নোটে মাকে ‘সরি’ লিখে আত্মহত্যা করেছেন এএসএম মিরাজুল হাসান তুষার নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলা শহরের সাদেক আলী মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে।
তুষার ওই পাড়ার আবেদ হাসানের ছেলে এবং স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় ছেলের লাশ দেখতে পান মা তরুলতা। পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ নিহত তুষারের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে।
ওই চিঠিতে লেখা, ‘আমি এএসএম মিরাজুল ইসলাম (তুষার) স্বজ্ঞানে-স্বেচ্ছায় নিজের সম্পূর্ণ ইচ্ছায় আত্মহত্যার পথ বেছে নিলাম। এই আত্মহত্যার পেছনে কারো কোনো একবিন্দু পরিমাণ কোনো দোষ নেই। সরি মা। রাত ১২টা ৪০ মিনিট।’
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘পারিবারিক কলহের কারণে তুষার আত্মহত্যা করেছেন। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
আলোকিত প্রতিদিন/১৫ জানুয়ারি’২১/এম.জে
৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো
করোনা ভাইরাস মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের (কওমি মাদরাসা ছাড়া) চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।
বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
কয়েক ধাপে বাড়ানোর পর ১৬ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়লো।
শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি উন্নতি না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান এ ছুটি বাড়ানো হয়েছে।
করোনা মহামারির কারণে এবছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী, অষ্টমের সমাপনী ছাড়াও এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে।
জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত হলেও প্রাথমিকের অন্য শ্রেণিগুলোয় পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হচ্ছে।
আর মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হচ্ছে শিক্ষার্থীদের।
অন্যদিকে, উচ্চশিক্ষা স্তরে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নিতে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি।
আলোকিত প্রতিদিন/১৫ জানুয়ারি’২১/এম.জে
টাঙ্গাইলে বিএনপির প্রার্থীর পথসভায় ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন
সবুজ সরকার, টাঙ্গাইল : আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. মাহমুদুল হক সানুর নির্বাচনী সভায় ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপি মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, টাঙ্গাইল পৌরসভার ১ নং ওয়ার্ডের নতুন বাসটার্মিনালের উত্তর পাশে মিল্ক ভিটার সামনে মঙ্গলবার সন্ধ্যায় তাদের নির্বাচনী পথসভা ছিল। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। এছাড়া দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। সভা চলাকালে ২০-২৫ জন লোক নৌকার শ্লোগান দিয়ে হামলা করে। এ সময় তারা পেছনের চেয়ার ভাংচুর করে এবং বিএনপির কর্মী-সমর্থকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। বিএনপির লোকজন প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারীরা চলে যায়। কিছুক্ষণ পর তারা আবার দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সভাস্থলে গিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করে এবং নেতা-কর্মীদের উপর হামলা চালায়। ফলে তাদের পথসভা পণ্ড হয়ে যায়। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মাহমুদুল হক সানু। এব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, আলী ইমাম তপন, হাসানুজ্জামিল শাহীন, জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফি, প্রচার সম্পাদক একে এম মনিরুল ইসলাম, যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাধারন সম্পাদক নুরুল ইসলামসহ জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে টাঙ্গাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক, বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুল কাদের মেয়র পদে অংশ নিয়েছেন।
আলোকিত প্রতিদিন/১৩ জানুয়ারি ২০২১/জেডএন
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে জমি দখলের পাঁয়তারা
প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সাদ্দামের মোড়ে মৃত বেমাতা ভাইয়ের জমি দখলের পাঁয়তারা করছে মুকুল চৌধুরী নামের এক ব্যক্তি। মৃত ভাই আলী মন্ডলের প্রায় গৃহহারা সন্তানেরা দিশা হারিয়ে ফেলেছে। অদৃশ্য শক্তির দাপটে কোনঠাসা হয়ে আছেন জমির প্রকৃত হকদারেরা।
সরেজমিনে জানা যায়, ফয়েজ উদ্দিন মন্ডলের ছেলে আলী মন্ডলের মৃত্যুর পর তার দুই পুত্র রোজ ও সবুজ এবং দুই কন্যা রাণী ও রিক্তা বসত বাড়ির সাড়ে ৭ শতাংশ জমির ওয়ারিশ মালিক হন। ক্রয় সূত্রে এই জমির মালিক হন আলী মন্ডল। পিতার মৃত্যুর পর সন্তানেরা কর্মের খোঁজে বিভিন্ন জায়গায় অবস্থান করেন। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজ বাড়ির কাজের জন্য ইট বালু রাখার জায়গা নেই, এই অযুহাতে তাদের ফাঁকা জায়গায় চাচা মুকুল চৌধুরী ইট বালু রাখেন। পরবর্তীতে অনেক চেষ্টা করেও এই ইট বালু সেখান থেকে সরাতে পারছেন না আলী মন্ডলের ওয়ারিশগণ। উপরোন্ত আলী মন্ডলের ওয়ারিশরা তাদের জায়গায় স্থাপনা দিতে গেলে এখন জোরালো বাধা প্রদান করে আসছেন মুকুল চৌধুরী। এ ব্যাপারে স্থানীয়ভাবে অনেকবার বৈঠক হয়েও কোনো সুরাহা আসেনি। স্থানীয় গদাধর চন্দ্র এর পুত্র শ্যামল চন্দ্র বলেন- আমি দীর্ঘ দিন আলী মন্ডলের জায়গায় স্থাপিত দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করেছি। প্রতি মাসেই ঘরের ভাড়া আমি আলী মন্ডলকে দিয়ে এসেছি। ওই জায়গার মালিক আলী মন্ডলের মৃত্যুর পর তার সন্তানেরা এতে কোনো সন্দেহ নেই। স্থানীয় মৃত- নৈমুদ্দিন মাস্টারের ছেলে এসএম মহিবুল নইম বলেন- আমরা প্রতিবেশি। রোজ, সবুজ ওরা দু’জনই আমার প্রায় সমবয়সী। আজ তার চাচা মুকুল চৌধুরী অন্যায়ভাবে তাদের বসতবাড়ীর জমি জবর দখলের পাঁয়তারা করছে। চাচার ভয়ে তারা নিজ বাড়িতেই থাকছেন আতঙ্কে। স্থানীয় সংবাদকর্মী গোলাম মোস্তফা জানিয়েছেন, আমরা এই এলাকায় দীর্ঘদিন যাবৎ বসবাস করছি। আলী মন্ডলের সন্তানেরা তার চাচা মুকুল চৌধুরীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের জায়গায় সামনে একটি দোকান ঘর সড়ক দুর্ঘটনায় ভেঙ্গে যাওয়ার পর তা সেই অবস্থায় পড়ে রয়েছে। রোজ, সবুজেরা শত চেষ্টা করেও দোকান ঘরটি মেরামত করতে পারছে না। এ ব্যাপারে মুকুল চৌধুরী বলেন- আলী মন্ডল আমার বেমাতা ভাই। তার সন্তানেরা বাহিরে থাকেন। বাহিরে থেকে আমার সম্পর্কে তারা কী মন্তব্য করলো সেটা আমার ভাবার বিষয় নয়। আমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমির মধ্যে বাড়ি নির্মাণ করে বসবাস করছি। পার্শ্বের জায়গাটি তাদের ফাঁকা পড়ে আছে।
আলোকিত প্রতিদিন/১৩ জানুয়ারি ২০২১/জেডএন

