আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2471

ধামরাইয়ে স্কুলছাত্রী ধর্ষককে জেলহাজতে প্রেরণ

প্রতিনিধি, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে অপহরণের পর ১৭দিন আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বুধবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দি মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। অপরদিকে একই দিনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার ২২ ধারা মতে জবানবন্ধি রেকর্ড করা হয়। সেই সঙ্গে অপহরণকারি ওই ধর্ষক আব্দুল আলীর জামিন আবেদন না মঞ্জুর করে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত।

উপ-পুলিশ পরিদর্শক মো: নুর মোহাম্মদ জানান, ২ জানুয়ারি রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাটাবই গ্রামের ওই স্কুলছাত্রী অপহরণ হয়। তাকে উদ্ধারের আদালতের আদেশে স্কুলছাত্রী অপহরণের পর ধর্ষণের ঘটনায় ধামরাই থানায় নারি ও শিশু নির্যাতন দমন এবং তৎসঙ্গে অপহরণের ধারায় মামলা দায়ের হয়েছে।

আমাকে ওই মামলার তদন্ত কর্মকর্তা(আইও) নিযুক্ত করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার সকালে অপহরণকারি ওই ধর্ষক আব্দুল আলীকে গ্রেফতার করতে সক্ষম হই। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা ও আদালতে ২২ধারার জবানবন্ধি রেকর্ড করা হয়েছে। অপরদিকে অপহরণকারি ওই ধর্ষকের জামিন আবেদন না মঞ্জুর করে বিজ্ঞ বিচারক তাকে কেন্দ্রীয় জেলহাজতে প্রেরণ করেছেন। বিস্তারিত তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় নেতা মো: জিয়াউল হক জুয়েল বলেন,যে ভাবে অপরাধ প্রবণতা মাথাচাঁরা দিয়ে উঠেছে তাতে আমাদের ঘুম হারাম হয়ে গেছে। মোবাইল ফোনের অবাধ ব্যবহারের কারণেই এসব অপরাধ সংঘটিত হচ্ছে। প্রতিজন ছোট ছোট শিক্ষার্থীর হাতে রয়েছে দামী ্ওনড্রয়েড মোবাইল ফোন। মা-বাবা সখের বশীভুত হয়ে কিংবা ছেলে মেয়ের আবদার রাখতে এ মুঠোফোন তাদের হাতে তুলে দিয়ে সর্বনাশ করছে। তারা জানেনা যে তাদের সন্তানরা এ মুঠোফোন দিয়ে করছে। এতে উপকারের চেয়ে ক্ষতিই বেশী হচ্ছে। তাই আমার পরামর্শ হল ঢাকা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শরীফবাগ আফাজ উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের মত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই মোবাইলফোনের ব্যবহার নিষিদ্ধ করা উচিৎ।

 

আলোকিত প্রতিদিন/২১ জানুয়ারি-২০২১/জেডএন

কালিহাতীতে পূর্বশত্রুতার জেরে প্রাণনাশের হুমকি

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে পুর্বশত্রুতার জের ধরে হাসনাত মিশু ও ফারুকের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে মো. আনছার আলী (৬০) বাদি হয়ে (২০ জানুয়ারি) কালিহাতী থানায় একটি সাধারণ ডায়রী (নং-৮৩৮) করেছে। আনছার আলী উপজেলার দক্ষিন বেতডোবা এলাকার মৃত আমীর আলীর ছেলে।

সুত্রে জানাযায়, ৮ জানুয়ারী দুপুরে বাদির ছেলে সোহেলের গাড়ির ড্রাইভার ঝালকাঠি জেলার মৃত জয়নাল হোসেনের ছেলে মনির হোসেন (৪৮) কে বেতডোবা গ্রামের ফজল মাস্টারের বাড়ির পাশে দুপুরে ফজল উদ্দিন মাস্টারের ছেলে হাসনাত মিশু (৩৩) ও মৃত নয়ন উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৫০) মারপিট করে । পরে তারা ড্রাইভার সহ আনছার আলীর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

মো. আনছার আলী জানান,পারিবারিক শত্রুতার কারনে হাসনাত ও ফারুক আমার ছেলের ড্রাইভারকে কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন জায়গায় নীলাফুলা জখম করে এবং আমার পবিরবারের সকলকে প্রাণনাশের হুমকি দেয়। এদের ভয়ে আমি এবং আমার পরিবারের সকল সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছি। সঠিকভাবে বাজারঘাটসহ রাস্তাঘাটে চলাফেরা করতে পারছি না।

কালিহাতী থানার অফিসিার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, এ ব্যাপারে কালিহাতী থানায় সাধারণ ডাইরী হয়েছে, তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আলোকিত প্রতিদিন/২১ জানুয়ারি-২০২১/জেডএন

‘আর নয় ধোকাবাজি এবার শুধু নৌকাবাজি’  : রেজাউল করিম চৌধুরী

দিদারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিক প্রচারণার ১৩তম দিনে নগরীর পাথর ঘাটা, বক্সিরহাট ও দেওয়ান বাজার ওয়ার্ডে গণ সংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম চৌধুরী।

গনসংযোগকালে তিনি নগরবাসী সালাম ও শুভেচ্ছা জানিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং বিভিন্ন পথসভায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, চাক্তাই খাল ও কর্ণফুলিকে ঘিরে বাংলাদেশের খাদ্য শস্য বাণিজ্যের প্রাণকেন্দ্র হয়ে ওঠা চাক্তাই, খাতুনগঞ্জ, বক্সিরহাট এলাকার জন্য চাক্তাই খাল ভরাট হয়ে দুঃখের কারন হয়ে ওঠলে আমি প্রথম চাক্তাই খাল খননের জন্য সংগ্রাম কমিটি গঠন করেছিলাম। চলমান মেগাপ্রকল্পের মাধ্যমে সে সংকট অচিরেই দুর হবে। এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন।

মেয়র পদে নৌকায় ভোট চেয়ে তিনি আরো বলেন, নির্বাচিত হলে আমি যানজট, জলজট, মাদক, সন্ত্রাস ও দুর্ণীতিমুক্ত, স্বাচ্ছন্দ্যময়, বাণিজ্যবান্ধব, নান্দনিক স্মার্ট সিটি গড়তে ব্যবসায়ী সংগঠনসহ সকল শ্রেণী পেশার লোকের পরামর্শ নিয়ে কাজ করব। ২০০৮ সালে আওয়ামী লীগের ইশতেহারে দিন বদলের সনদ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার জানালে তরুন প্রজন্মের ভোটার একে স্বাগত জানায় এবং অকুন্ঠ সমর্থন ও ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করতে অগ্রণী অবদান রাখে। কিন্তু যারা মুলত দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা দেশের উন্নয়নেও বিশ্বাসী নয়। তারাই ডিজিটাল বাংলাদেশ নিয়ে টাট্ঠায় মেতেছিল। অতীতেও তারা আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ বিক্রি হয়ে যাবে, মসজিদে উলুধ্বণি হবে ইত্যাদি বলে দেশের মানুষের সাথে ধোকাবাজি করেছিল।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী টানা ১২ বছর ক্ষমতায়। দেশ বিক্রি হয়নি, বরং দেশের ভূ-সীমা বেড়েছে। সমুদ্র সীমা বেড়েছে দ্বিগুন। কোন মসজিদে উলুধ্বণি কেউ শোনেনি, বরং শেখ হাসিনার সরকার প্রতিটি উপজেলায় আধুনিক মসজিদ প্রতিষ্ঠা করেছে এবং মসজিদের ইমামদের সরকারী ভাতা ও সম্মানি প্রদান করছে। সকল ধর্মের ও মতের লোক যাতে নির্বিবাদে তাদের নিজ নিজ ধর্ম প্রতিপালন করতে পারে সরকার পৃষ্টপোষকতা দিয়ে যাচ্ছে। এবং প্রতিষ্ঠান গুলোতে নিয়মিত অনুদান ধর্মীয় শিক্ষা চালু করেছে। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব।

ব্যবসায়ীদের এখন ব্যাংকিং কাজে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়াতে হয়না। স্কুল ও কলেজে ভর্তি আবেদন, পরীক্ষার রেজিস্ট্রেশন, ফরম ফিলাপ ফি প্রদান ইত্যাদি এখন করা যায় ঘরে বসে। ধনী গরীব সকলেই মোবাইল ব্যবহার করতে পারে। বিএনপি নেতার এক লক্ষ, দেড় লক্ষ টাকার সিটি সেল মোবাইলের দিন বদলে দিয়ে সর্বনিম্ম ৫০০টাকায়ও মোবাইল এসেছে বাজারে। যারা সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে দেশের তথ্য পাচার হবে বলে আধুনিক তথ্য প্রযুক্তি থেকে বাংলাদেশকে দুরে সরিয়ে রেখেছিল, তাদের একজন চট্টগ্রামকে ওয়াই ফাই নগরী গড়তে চায়। তাকে অসংখ্য ধন্যবাদ, তিনি আওয়ামী লীগের ডিজিটালাইজেশন বুঝতে শুরু করেছেন। জনগণ বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, কারা অংগীকার করে রাখার জন্য আর কারা করে ভাঙ্গার জন্য। মিথ্যাচারীদের বলি, তরুন প্রজন্ম জেগে আছে। তারা বলে, আর নয় ধোকা বাজি এবার শুধু নৌকাবাজি।

গণসংযোগকালে রেজাউল করিমের সাথে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুখ, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, কাউন্সিলর পদপ্রার্থী চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাজী নুরুল হক, মো. জাবেদ, পুলক খাস্তগীর, লুৎফুন্নেসা দোভাষ বেবী, রুমকি সেনগুপ্ত, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সন্ধ্যায় অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের মত বিনিময় সভায় বক্তব্য রাখেন রেজাউল করিম চৌধুরী।

 

আলোকিত প্রতিদিন/২১ জানুয়ারি-২০২১/জেডএন

অবশেষে ঠাকুরগাঁওয়ে মামার বাসা থেকে আটক গৃহকর্মী রেখা

প্রতিনিধি, ঠাকুরগাঁও : অবশেষে ঠাকুরগাঁওয়ে মামার বাসা থেকে আটক হয়েছে আলোচিত ভয়ংকর গৃহকর্মী রেখা আখতার (২৮)। বুধবার গভীর রাতে ঢাকা মেট্রোপেলিটন পুলিশ (ডিএমপি)র একটি দল জেলার রানীশংকৈল উপজেলার কাশিপুর এলাকা মামা কফিল উদ্দিনের বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

গ্রেফতারকৃত রেখা আখতার (২৮) বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী গ্রামের আফা হোসেনের মেয়ে। ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, প্রথমে নীলফামারি জেলার ডেমরায় আশ্রয় নেয় রেখা। এরপর নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে আসে ঠাকুরগাঁওয়ে মামার বাসায়। বুধবার গভীর রাতে বিশেষ টেকনোলোজির মাধ্যমে ঢাকা থেকে আগত পুলিশের একটি টিম বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলায় অভিযান চালায়। এসময় রানীশংকৈল উপজেলার সীমান্তবর্তী কাশিপুর এলাকায় তার মামার বাসা থেকে থেকে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, ঢাকার মালিবাগে বিলকিস বেগমের মেঝ মেয়ে মেহবুবা জাহান বুলবুলির বাসায় ১ বছর কাজ করে রেখা। গত ৭ জানুয়ারি কাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায় । ১৬ জানুয়ারি সার্বক্ষণিক থাকার কথা বলে ফিরে আসেন এ বাসায়। এর দুদিন পর বাসায় কেউ না থাকার সুযোগে গৃহকত্রী বিলকিস বেগমকে নির্মম নির্যাতন করে নগদ টাকা, স্বর্ণসহ টিভি ও মোবাইল নিয়ে পালিয়ে যায় রেখা।

 

আলোকিত প্রতিদিন/২১ জানুয়ারি-২০২১/জেডএন

আশুলিয়ায় মার্কেট ভাংচুরের ঘটনায় মামলার বাদীর ভাইকে মারধর

শহিদুল্লাহ সরকার : আশুলিয়া কুমকুমারি লাল মিয়া সুপার মার্কেটে দোকানদারদের উপর অতর্কিত হামলা চলিয়ে ভাংচুরের ঘটনা ঘটে। গত সোমবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় কুমকুমারি এলাকার টুটুল ও নিটল নামে সন্ত্রাসী বাহিনী মিলে এ ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ বিষয়ে মার্কেটের মালিকের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং- ১০, পেনেল কোট, তারিখ- 0৭/0১/২১।

এদিকে সন্ত্রাসী টুটুল ও নিটলের নামে মামলা হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে পরদিন মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় কুমকুমারি বাজার লাল মিয়া সুপার মার্কেট দোকান খোলার জন্য মামলার বাদীর ভাই মান্নান ও লুতফর রহমান উপস্থিত হলে মামলার আসামী টুটুল ও নিটল তাদের সন্ত্রাসী বাহিনী মিলে মামলার  বাদীর ভাই  মান্নান ও লুতফর রহমানের উপর অতর্কিত হামলা ও মারধর করে তাদের আহত করেন।

খবর পেয়ে আশুলিয়া থানার সাব ইন্সপেক্টর আজহার এসে আহত মান্নান ও লুতফর রহমানকে উদ্ধার করে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ঘটনার পর সাধারণ পশাকে পুলিশ আসামী টুটুল ও নিটলকে গ্রেফতারের জন্য এলাকায় তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। পুলিশের সাব ইন্সপেক্টর আজহার বলেন- আসামী যতই শক্তিশালি হোক তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হবে।

আলোকিত প্রতিদিন/২০ জানুয়ারি ২০২১/জেডএন

আমৃত্যু মানুষের সেবায় কাজ করে যাবো : আবিদা আজাদ

প্রতিনিধি, চট্টগ্রাম : সংরক্ষিত ৪নং মহিলা আসনের ৯নং উওর পাহাড়তলী, ১০ নং উওর কাট্টলী ওর্য়াড ও ১৩ নং পাহাড়তলী ওর্য়াডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আবিদা আজাদ যিনি এবার জিপ গাড়ি প্রতীক নিয়ে লড়ছেন। তিনি বলেন, আমি আমার সবটুকু সাধ্য দিয়ে কাজ করে যাবো একটি পরিস্কার পরিছন্ন উওর কাট্টলী ও পাহাড়তলী ওর্য়াড গড়তে, যাতে উওর কাট্টলী ও পাহাড়তলী বাসীর ভোট বৃথা না যায়। তিনি আরো বলেন বিগত পাঁচ বছরে ৯নং উওর পাহাড়তলী, ১০ নং উওর কাট্টলী, ১৩ নং পাহাড়তলী বাসীর সাথে আমার এক আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। আর এই আত্মার টানে তাদের সেবা করতে আমি পুনরায় প্রার্থী হয়েছি। আমি মনে করি আমি যেমনিভাবে তাদের ভালোবাসী, তারাও আমাকে ভালোবাসে। আর তাদের ভালোবাসাই এবারের নির্বাচনে আমার বড় শক্তি।

এছাড়াও তিনি বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী ২৭ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচনে আমাকে পুনরায় জিপ গাড়ি মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে পুনরায় সেবা করার সুযোগ দিন। তিনি আজ সকালে ১০ নং ওর্য়াডে গণসংযোগ কালে এ কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মিনা দাশ, রেবা দাশ, প্রনতি দও, ফারজানা উর্মি, দিপালী দও, শিমলা দাশ, বিপু দও, কৃষ্ণা চৌধুরী, প্রিয়ংকা নন্দী, কোহিনূর আক্তার, ইন্জিনিয়ার তরুন দও সহ এলাকাবাসী গণসংযোগে ছিলেন।

 

আলোকিত প্রতিদিন/২০ জানুয়ারি-২০২১/জেডএন

ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো চলছে অবৈধ ইট ভাটায় অভিযান

সাদ্দাম সোহান, ফরিদপুর : ফরিদপুরের সদর, মধুখালী ও ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। দ্বিতীয় দিনের মতো বুধবার সকাল থেকে সদর উপজেলায় ২টি ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়। এরআগে গত মঙ্গলবার সদর উপজেলা সমসপুরের মন্ডল ব্রিকস, মধুখালীর আশরাফ ব্রিকস ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সকালে সাবেক যুবলীগ নেতা স্বপন পাল ও পাশের আওয়ামীলীগ নেতা ফারুক সাহেবের ইটভাটা গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার কাগজপত্র না থাকায় ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে নানা অনিময় থাকায় জরিমানা করা হয় সাড়ে আঠারো লাখ টাকা। অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করছেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ, ঢাকা থেকে আগত পরিবেশ অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট মোঃ সাদেকুর রহমান সবুজ। পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে সহযোগীতা করছে র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা। এ অভিযান সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানাগেছে।

পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাশেদ জানান, ফরিদপুর ১২০ ফুটের ইটভাটা রয়েছে ৪টি। এই চারটি ইটভাটা গুড়িয়ে দেয়া হবে। এছাড়া জেলা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও কোন কাগজ পত্র নেই এমন আরো ১২টি ভাটায় পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে তিনি জানা। তিনি বলেন এসব ইটভাটা অনিয়ম ও অবৈধভাবে চলছিল। বিভিন্ন সময় তাদের সর্তক করা হয়। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আলোকিত প্রতিদিন/২০ জানুয়ারি-২০২১/জেডএন

কুড়িগ্রামের টগরাইহাটে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আলোচনা সভা

প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের টগরাইহাটে দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে টগরাইহাটে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আলহাজ্ব শাহ্ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান আদ্দিন আহমেদ মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে ঢাকা থেকে মোবাইলে ফোনলাপ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আলহাজ্ব মোহাম্মদ আলী মন্ডল এবং অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক ব্যাপারী, প্রধান শিক্ষক ফিরোজ সালাউদ্দিন তুহিন, ইউপি চেয়ারম্যান এনামুল হক, প্রভাষক নাজমুল কবীর, প্রভাষক মোহাম্মদ আলী মন্ডল এটম, প্রভাষক আতিকুর রহমান সুজন, আলহাজ¦ মীর মোশারফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মন্ডল, ইউপি সদস্য বিপ্লব আলী, আব্দুল রাতেন মেম্বার, আমজাদ হোসেন সরকার প্রমূখ।

আলোকিত প্রতিদিন/২০ জানুয়ারি-২০২১/জেডএন

বকশীগঞ্জে বসতভিটা ও ফসলি জমি দখলের অভিযোগ

ভূক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন

প্রতিনিধি, (বকশীগঞ্জ) জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে বসতভিটা, ফসলি জমি, মার্কেট, ইটভাটা বেদখল এবং চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। বুধবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার পানাতিয়াপাড়া এলাকায় নিজ বাড়ীর সামনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভূক্তভোগী পরিবার।

লিখিত বক্তব্যে মোখলেছুর রহমান জুয়েল তালুকদার অভিযোগ করেন, তার বৈমাত্রীয় ভাই ফরহাদ হোসেন তালুকদার, শাহজাহান তালুকদার ও তাদের ছেলেরা বসত ভিটা, ফসলি জমি, ইটভাটাসহ বকশীগঞ্জ বাজারের মার্কেট জোরপূর্বক দখল করেছে। সেই সাথে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, নানাভাবে হুমকি দিয়ে শ্রমিক কর্মচারীদের কাজে যেতে বাধা দিয়ে ইটভাটা বন্ধ করে রেখেছে, জমিতে কোন প্রকার ফসল ফলাতে দি”েছ না।

এ সময় মশিউর রহমান শোয়েব তালুকদার, মেহেরুন নেছা, রোকসানা বেগম, নাফিসুর রহমান তালুকদারসহ ভূক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের সকলের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

 

আলোকিত প্রতিদিন/২০ জানুয়ারি-২০২১/জেডএন

প্রতারণার কারিগর বিকাশ এজেন্ট : ফের সক্রিয় হয়ে উঠেছে বিকাশ প্রতারক চক্র

পি.সি দাস, দিনাজপুর : সম্প্রতি দিনাজপুর জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি বিকাশ প্রতারণার ঘটনা ঘটে। দিনাজপুর জেলার কসবা সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনষ্টিটিউট-এর হিসাব রক্ষক রোজলিন মিনি হাসদা গত ১৯ জানুয়ারি’২১ রাত আনুমানিক ৮টার সময় প্রতারণার শিক্ষার হয়। তিনি উক্ত প্রতিষ্ঠানের হিসাব রক্ষক হওয়ায় তার বিকাশ নম্বরে শিক্ষার্থীদের বিভিন্ন ফি’র টাকা লেনদেন হতো।

এরই ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারি’২১ দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউপি’র লক্ষিতলা নামক স্থানে আব্দুস সালামের বিকাশের দোকান থেকে তার নম্বরে ২ হাজার ৫শত টাকা পাঠায় নার্সিং ইনষ্টিটিউট এর শিক্ষার্থী সুশীলা হাসদার পিতা। কিন্তু বিকাশ এজেন্ট আব্দুস সালাম তার সহযোগিদের মাধ্যমে অন্য নম্বর থেকে রোজলিন মিনি হাসদাকে কল করে বলে আপনার পিন নম্বরে সমস্যা থাকায় টাকা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে আপনাকে অন্য নম্বর থেকে কল দেয়া হলে তা রিসিভ করে প্রয়োজনীয় তথ্য দিলে আপনার লেনদেন সম্পন্ন হবে। এই মধ্যে একটি অপরিচিত নম্বর থেকে কল আসলে সরল বিশ্বাসে রোজলিন হাসদা সেই কলটি রিসিভ করলে তার একাউন্ট থেকে ১ ঘণ্টার ব্যবধানে পর্যায়ক্রমে ০১৭৯৬৭৫৯৮৬৭ নম্বরে ১১ হাজার ৬শত ৯২ টাকা মাত্র ৩ মিনিট পরে ঐ নম্বরে আবার ১৩ হাজার ৩শত টাকা। অতঃপর ০১৭০৮৫২৯১০৫ নম্বরে ৭ হাজার টাকা এবং ০১৬৪৮১৪৭৪৮৪ নম্বরে ৩ হাজার ৯শত টাকা সহকারে সর্বমোট ৩৫ হাজার ৮শত ৯২ টাকা কৌশলে হাতিয়ে নেয় প্রতারক চক্র।

এ বিষয়ে বিকাশ এজেন্ট আব্দুস সালামের কথা বললে তিনি তা অস্বীকার করেন এবং বলেন, আমিও এ ধরনের অভিযোগ পেয়েছি। বিকাশ এজেন্ট আব্দুস সালামকে প্রতারক চক্রের বিষয়ে কথা বললে তিনি বলেন, আমার দোকানে সবসময় লোকজন থাকে কার মনে কী আছে আমি কী করে বলব? প্রতারক চক্ররা আপনার দোকানে লেনদেনকৃত নম্বর কীভাবে পাচ্ছে ও গ্রাহকদের নিরাপত্তায় আপনি কী ব্যবস্থা নিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের সাথে উগ্র আচরণ করেন। তিনি প্রতারক চক্রের সাথে জড়িত কিনা জানতে চাইলে আর কোন প্রশ্নের উত্তর দিতে রাজী হননি এবং তিনি বলেন, কী হবে দেখা যাবে এরকম অহরহ ঘটনা ঘটছেই। এ ব্যাপারে সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনষ্টিটিউট এর হিসাবরক্ষক রোজলিন মিনি হাসদা কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করে যার নম্বর জিডি নং-১০৮৩, তাং-২০/১/২০২১ইং। সাধারণ মানুষ যাতে এ প্রতারক চক্রের খপ্পরে না পড়ে সর্বশান্ত না হয় সেজন্য উর্ধ্বতন সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন দিনাজপুরবাসী।

 

আরোকিত প্রতিদিন/২০ জানুয়ারি-২০২১/জেডএন