আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2470

টাঙ্গাইলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানবন্ধন

সবুজ সরকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বলিখন্ড গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে ফুলচাঁনের (৪০) উপর সন্ত্রাসী হামলা ও যুবলীগের বেপরোয়া কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মানবন্ধন করেছে স্থানীয়রা। শনিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার বলিখন্ড থেকে বালিয়াটা মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয় তারা।জানা যায়, গত ১৫ জানুয়ারি রাতে পাইকড়া ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি ফুলচাঁন পাশের বাড়িতে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে নিজ বসতবাড়ির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন। অতর্কিত হামলায় পাইকড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সেলিম হোসেনের নেতৃত্বে পারভেজ, সোহান, রবিন, নাজমুল, সজিব সহ ২০-২৫ জন অংশ নেয়। দা, চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে প্রায় মৃত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।এ ব্যাপারে টাঙ্গাইলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালতে সেলিম হোসেন সহ ১৭ জনকে আসামী করে ফুলচাঁনের স্ত্রী শাহানাজ আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার মাতিন ও হায়দার আলী মাস্টারের ছত্রছাঁয়ায় সেলিম বাহিনী দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে স্থানীয় চেয়ারম্যান ও সাংবাদিক মারপিটের ঘটনাসহ অর্ধডজন মামলা চলমান থাকলেও প্রভাবশালী নেতাদের ছত্রছাঁয়ায় সে অবাধে ঘুরে বেড়াচ্ছে।উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম মোল্লা বলেন, আমি বিষয়টি শুনেছি। ঘটনার বিস্তারিত জেনে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, আদালতের নথি এখনো থানায় পৌঁছেনি। নথি পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

 

আলোকিত প্রতিদিন/২৩ জানুয়ারি’২১/এম.জে

বসিলা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাত’কে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাবের আভিযানিক দল গোয়েন্দাসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২/০১/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ভোর ০৫.৩০ ঘটিকায় জানতে পারে যে, রাজধানীর হাজারীবাগ থানাধীন বসিলা মেট্রো হাউজিং এলাকায় অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জামাদীসহ ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন ডাকাত অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ০৬.১৫ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য ১। আরিফ হোসেন (২১), ২। মোঃ হাসান গাজী বাবু (২০), ৩। মোঃ মামুন বেপারী (২১)’কে দেশীয় অস্ত্র সহ আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এছাড়াও রাতের বেলায় তারা এরকম দুই বা ততোধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়ীতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে থাকে। আসামীদের জিজ্ঞাসাবাদে আরও অনেক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ কর্তৃক এ ডাকাত দলের পলাতক সদস্যদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখবে।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৩ জানুয়ারি’২১/এম.জে

মিরপুর ও আমিন বাজার ব্রীজঘাট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি,সাভারঃ
মিরপুর,আমিন বাজার ব্রীজঘাট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ই জানুয়ারি সকালে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শওকত হোসেন।
অনুুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন বলেন বর্তমান আওয়ামী লীগের সরকার উন্নয়ন বান্ধব সরকার,বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার।জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।সেই সাথে দেশের শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন প্রতিটি সংগঠনের কিছু নিয়ম নীতি রয়েছে।যারা কার্ড পেয়েছেন এবং ধারাবাহিক ভাবে পাবেন তারা অবশ্যই সংগঠনের সুুনাম রক্ষা করে চলার চেষ্টা করবেন।
এসময় মিরপুর ও আমিন বাজার ব্রীজঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল আক্তার,সাধারণ সম্পাদক লাল মিয়াসহ মিরপুর ও আমিন বাজার ব্রীজঘাট শ্রমিক ইউনিয়নের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সংগঠনের ৪৫০ জন সদস্যের মধ্যে ৫০ জন সদস্যকে কার্ড প্রদান করা হয়।
আলোকিত প্রতিদিন/২৩ জানুয়ারি’২১/এম.জে

আশুলিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

শহিদুল্লাহ সরকার :সাভারের আশুলিয়ায় একটি নির্জন জায়গা থেকে শাহিন উদ্দিন (২৬) নামের এক অটোরিকসা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারনা তাকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।
আজ শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে আশুলিয়ার আয়নাল মার্কেট এলাকার আড়িআড়ার মোড়ের পাশের নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিন উদ্দিন পাবনা জেলার মৃত হারুন ব্যাপারীর ছেলে বলে জানা গেছে। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া থেকে রিকশা চালাতেন।
পুলিশ জানায়, ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর কেউ তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়।
আলোকিত প্রতিদিন/২২ জানুয়ারি-২০২১/জেডএন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে ট্রাক মিনিট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মিনি ট্রাকের চালক আহত হয়েছেন। আজ শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই জিয়াউর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়া আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক মহাসড়কের করটিয়ার এলাকায় পৌঁছলে পামচার হয়ে ঢাকাগামী অপর একটি আসবাবপত্র বোঝাই মিনিট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিনিট্রাকের দুইজন নিহত এবং মিনি ট্রাকের চালক আহত হয়। পরে খবর পেয়ে আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো বলেন, নিহতদের মধ্যে এক কন্যা শিশু ও পুরুষ রয়েছে। দুর্ঘটনার কবলিক গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অপর চালক পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

আলোকিত প্রতিদিন/২২ জানুয়ারি-২০২১/জেডএন

হাটহাজারীতে চোরাইকৃত ১০ভরি স্বর্ণলংকারসহ ৩ চোর আটক

প্রতিনিধি, চট্টগ্রাম : হাটহাজারীতে চোরাইকৃত ১০ ভরি  ০৪  রতি  স্বর্ণলংকারসহ ৩ চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি (তদন্ত) রাজীব শর্মা।
থানা সুত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউপির অর্ন্তগত কাটিরহাট বাজারের ইউনিয়ন পরিষদ মার্কেটের নিচতলা জয় গুরু জুয়েলার্স নামক দোকান থেকে গত ১৫ জানুয়ারি রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় তিনি স্বণের দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়। পরেরদিন ১৬ জানুয়ারি সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় তিনি জানতে পারেন  তার  দোকানের  পিছনের  লোহার  গ্রীলের  দরজার  তালা ভেঙে দোকানের  সুকেস  ও  আলমীরার  দরজা ভেঙে  ভিতরে  রাখা স্বর্ণের  নাকফুল  ৬২টি,  ৪টি  চেইন,  ২৩টি  আংটি,৮৭  জোড়া  কানের  দুল  সর্বমোট  ওজন ১৪(চৌদ্দ)  ভরি   ̄^র্ণালংকার,মূল্য  অনুমান  ৮,৫৪,০০০/-টাকা,  বিভিন্ন  আইটেমের  রূপা  যেমন ৮টি  চেইন, ২ জোড়া  বালা, ৯  জোড়া  নুপুর  যাহার  মোট  ওজন  অনুমান  ১৩  ভরি  মূল্য অনুমান  ২৬,০০০/-টাকা  ও  নগদ ১,০০,০০০/-টাকা ও পূবালী ব্যাংক ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাটিরহাট শাখার ২টি চেক বই, ইনকাম টেক্স এর নথিপত্র অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় দোকানের মালিক পংকজ চন্দ্র হাজারী(৫৫), পিতা-মৃত দুলাল হাজারী, সাং-পশ্চিম  ধলই,  শশী সাধুর বাড়ী,৩নং ওয়ার্ড, ২নং ধলই ইউপি বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় থানা পুলিশ গত ২২ জানুয়ারি বিকেল ৪টায় বড়দিঘীর  পাড় থেকে মোঃ মহিবুল্লাহ(২০),  রুবেল(২৯) , হালিশহর থেকে মোঃ সেকান্দর(৪২) নামে ৩ জন চোরকে আটক করে।
আটককৃত আসামীরা হলেন ১। মোঃ মহিবুল্লাহ(৫০), পিতা-মৃত মফিজুর রহমান, মাতা-বিবি সাহারা খাতুন, সাং-মগদারা, বাহার আলীর বাড়ী, পোষ্ট- ̧ট্টাছাড়া বাজার, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-লাল দিঘীর পাড়, শাহ আমানত মাজারের থাকে, থানা-কোতোয়ালী, সিএমপি চট্টগ্রাম, ২। মোঃ রুবেল(২৯), পিতা-মোঃ মনির উদ্দিন@মনির@মনু  মিয়া,  মাতা-রোকেয়া  বেগম,  সাং-কালাপানিয়া,  ইউনুছ  ভেন্ডারের  বাড়ী,  ৮নং  ওয়ার্ড, কালাপানিয়া  ইউপি,  থানা-সন্দ্বীপ,  জেলা-চট্টগ্রাম,  বর্তমান-কামাল  ম্যানশন  এর  ভাড়াটিয়া,  ফুল  চৌধুরী  পাড়া, আকবর  রুটি  ওয়ালার  বাড়ী,  নতুন  সাইড,  উত্তর  হালিশহর,  থানা-হালিশহর,  সিএমপি  চট্টগ্রাম,  ৩।  মোঃ সেকান্দর(৪২), পিতা-মৃত নাছির আহাম্মদ, মাতা-মৃত ছকিনা বেগম, সাং-১০নং ছলিমপুর, ডাক পিয়নেরবাড়ী, পোঃ  জাফারাবাদ,  থানা-সীতাকুন্ড,  জেলা-চট্টগ্রাম,  বর্তমান-পশ্চিম  দেওয়ান  নগর,  ফাঁয়ার  সেন্টার,  হাজীর  তলা আংকুর সর্দারের বাড়ী, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম।
সেকেন্ড অফিসার এসআই মোঃ  মুকিব  হাসান  ও পুলিশ পরিদর্শক(তদন্ত) রাজীব শর্মা বলেন, বিশেষ  অভিযান  পরিচালনা করে গত ২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার সময় ১নং আসামী মোঃ মহিবুল্লাহ(২০) কে অত্র হাটহাজারী থানাধীন বড়দিঘীর পাড় এলাকা হইতে,  ২নং আসামী রুবেল(২৯) কে রাত সাড়ে আটটার সময় সিএমপি চট্টগ্রাম এর হালিশহর হতে এবং ৩নং আসামী মোঃ সেকান্দর(৪২) কে রাত ১০টা ৪৫ মিনিটের সময় অত্র হাটহাজারী থানাধীন পশ্চিম দেওয়ান নগর এলাকা হতে গ্রেফতার করা হয়।
এ সময় ২নং আসামী মোঃ রুবেল এর ভাড়া বাসার সামনে রা ̄Íার পাশ থেকে ঘটনার সময় ব্যবহৃত ২টি প্রাইভেটকার এবং ৩নং আসামী মোঃ সেকান্দর এর দেওয়ান নগর বাসা হতে অত্র মামলার চুরি যাওয়া মালের মধ্যে স্বর্ণের নাকফুল ৫১টি, চেইন ১টি, আংটি ২০টি, কানের দুল ৭৫টি সর্বমোট ওজন অনুমান ১০ ভরি, ০৪ রতি, মূল্য অনুমান ৫,৫০,০০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আলোকিত প্রতিদিন/২২ জানুয়ারি-২০২১/জেডএন

নোয়াখালী জেলা কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত কাদের মির্জার অনশন কর্মসূচি ঘোষণা

প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালী জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও ৪-আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী কর্তৃক বাংলাদেশ আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অনশন কর্মসূচি ঘোষণা করেছে কোম্পানীগঞ্জ উপজেলা আ. লীগ।

আজ শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ৩টায় বিক্ষোভ সমাবেশের মঞ্চ থেকে মেয়র আবদুল কাদের মির্জা এ ঘোষণা দেন। তিনি আরো জানান, বসুরহাট বাজারের রূপালী চত্তর থেকে বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ শেষে সংবাদ সম্মেলনে তিনি বাকী কর্মসূচির ঘোষণা দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের সময় নোয়াখালী জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও ৪-আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে ফেইসবুক লাইভে এসে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করে আগামী কয়েক দিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলে হুমকি দিয়ে একটি ভিডিও আপলোড করেছেন। ইতোমধ্যে একরামুল করিম চৌধুরীর এ বক্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।

২৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে তিনি বলেন, ‘দেশী মানুষ, স্লামালাইকুম। আমি কথা বললেতো মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে তার ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে কথা বলবো। আমার যদি জেলা কমিটি না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করবো।

তার ফেইসবুক আইডি ঘুরে দেখা যায়, তাৎক্ষণিক তিনি তার ফেইসবুক আইডি থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নেন। এর আগেই কয়েক মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ভিডিও বক্তব্যটি ভাইরাল হয়ে যায়।

 

আলোকিত প্রতিদিন/২২ জানুয়ারি-২০২১/জেডএন

নির্বাচিত হলে হতদরিদ্রদের আবাসনের ব্যবস্থা করবো : শাহাদাত

প্রতিনিধি, চট্টগ্রাম : প্রচারণার ১৪তম দিনে নগরের ৯নং উত্তর পাহাড়তলী ও ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি নির্বাচিত হলে নগরে বসবাসরত হতদরিদ্র জনগোষ্ঠীর নিরাপদ আবাসন সমস্যার সমাধানে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ওই এলাকার ভোটারদের উদ্দেশ্যে ডা. শাহাদাত বলেন, আপনারা দেশের জনগোষ্ঠীর একটি অংশ। এখানে ভাসমান, বস্তিবাসী ও ভূমিহীন মানুষের সংখ্যা বেশি। যারা সুবিধা ও শিক্ষা বঞ্চিত। অতীতে হতদরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। এখানে পাহাড় ধস, সেনিটেশন, শিক্ষা, যাতায়াত ও বিভিন্ন সমস্যা দীর্ঘদিন বিরাজমান রয়েছে। নির্বাচিত হলে আপনাদের জন্য নিরাপদ আবাসনসহ অন্যান্য সমম্যার সমাধানে অগ্রাধিকার দিয়ে কাজ করব।

সকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় সদস্য নাজিম উদ্দিন আলম ও হুম্মাম কাদের চৌধুরীসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ডা. শাহাদাত হোসেন উত্তর পাহাড়তলীর ওয়ার্ডের ফয়’স লেক নুরিয়া মাদ্রাসার সামনে থেকে গণসংযোগ শুরু করেন। পরে আব্দুল হামিদ সড়ক, আকবরশাহ, শহীদ লেইন, দুলালাবাদ, সিডিএ মার্কেট, ডিটি রোড, অলঙ্কার মোড়, আব্দুল আলী নগর, নেছারিয়া মাদ্রাসা, জাকির হোসেন রোড, মালিপাড়া, কৈবল্যধাম আশ্রম, পূর্ব ফিরোজশাহ, বিশ্বকলোনী, জানারখীল রেল গেইট চত্বর গিয়ে শেষ হয়। এরপর উত্তর কাট্টলী ওয়ার্ডে মোস্তফা হাকিম হাসপাতালের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। বশির মো. বাড়ি সড়ক, গার্লস স্কুল, হিন্দুপাড়া, চৌধুরী বাড়ী, বিশ্বাস পাড়া, কমিউনিটি সেন্টার মোড়, পন্ডিত বাড়ি, কর্ণেলহাট মোড়, সিডিএ আবাসিক, নিউ মনসুরাবাদ, আগ্রাপাড়া, নবাববাড়ি রেস্টুরেন্ট মোড়, মনসুরাবাদ উপল ক্লাবের সামনে শেষ হয়।

পথসভায় ডা. শাহাদাত বলেন, চট্টগ্রাম পর্যটন শিল্পের অপার সম্ভবনার জায়গা। এখানে রয়েছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ স্মারক, পতেঙ্গা সমুদ্র সৈকত ও ফয়’স লেকসহ অসংখ্য পর্যটন স্পট। নির্বাচিত হলে নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করবো।

তিনি বলেন, বিএনপি সরকার থাকার সময় পাহাড়তলী চক্ষু হাসপাতাল, ইউএসটিসি, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র স্থাপনসহ ফয়’সলেক ও চিড়িয়াখানাকে আধুনিকায়ন করা হয়েছিল। পরবর্তীতে পর্যটন শিল্পের বিকাশে সুপরিকল্পিত পদক্ষেপ না থাকায় এ শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম স্তম্ভ করা যায়নি। এ খাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে চট্টগ্রাম পর্যটকদের স্বর্গভূমি বিবেচিত হতো। পর্যটন শিল্পকে জাতীয় আয়ের প্রধান খাত হিসেবে গ্রহণ করা সম্ভব হবে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হরণকারী একটি দল। তারা দিনের ভোট রাতে নিয়ে সংসদে গিয়ে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলে বাকশাল কায়েম করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট চোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করতে হবে। তিনি বলেন, ডা. শাহাদাত হোসেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়ন করতে ডা. শাহাদাতের বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলের নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, উত্তর পাহাড়তলী ওর্য়াড কাউন্সিলর প্রার্থী আবদুস সাত্তার সেলিম, উত্তর কাট্টলী ওর্য়াড কাউন্সিলর প্রার্থী রফিক উদ্দীন চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছকিনা বেগম, বিএনপি নেতা এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দিন, বিএনপি নেতা ইসহাক কাদের চৌধুরী, আহমেদুল আলম চৌধুরী রাসেল, গাজী সিরাজ উল্লাহ, মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু, মো. কামরুল ইসলাম, মাইনুদ্দিন চৌধুরী মাইনু, নূরুল আকবর কাজল, আলী আজম চৌধুরী, রেহান উদ্দীন প্রধান, বেলায়েত হোসেন বুলু, জমির আহমেদ, হাবিবুর রহমান চৌধুরী, ফরিদুল আলম চৌধুরী, দিদারুল ফেরদৌস, হাবিবুর রহমান মাসুম, শহীদুল্লাহ বাহার, জিয়াউর রহমান জিয়া, আলী মর্তুজা খান, জমির উদ্দীন নাহিদ, মাসুম চৌধুরী, নুর মোহাম্মদ, মনজুর আলম, আলী আক্কাস, মো. আলাউদ্দীন, শওকত আলী বাবুল, নুর বক্স মিলন, মেজবাহ উদ্দিন, মো. ইউনুছ প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন/২১ জানুয়ারি-২০২১/জেডএন

হেলিকপ্টারে উড়ে প্রতারণা করাই ছিলো তার কাজ

শহিদুল্লাহ সরকার : যাতায়াতে হেলিকপ্টার ব্যবহার করতেন তিনি। নিজেকে অনন্য সাধারণ হিসেবে তুলে ধরতেই ছিল তার এমন আয়োজন। এতে করে দ্রুততর সময়েই তাকে আস্থায় নিয়েছিলেন ভুক্তভোগীরা। ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিরাই ছিলেন তার প্রধান টার্গেট। নিজেকে আন্তর্জাতিক দাতা সংস্থার কান্ট্রি ডিরেক্টর পরিচয় দিয়ে বিপুল পরিমাণ ফান্ড সংগ্রহ করার প্র’লোভন দিয়ে কমিশন হিসেবে তিনি হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ টাকা।

রুবেল আহম্মেদ নামের এই ভয়ংকর প্রতারকের হাতে সর্বস্ব তুলে দিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছিলেন ভুক্তভোগীরা। তবে এরই মধ্যে রুবেলকে নিজেদের কবজায় নিয়েছেন ঢাকা মহানগর পু’লিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রা’ইম ইউনিটের (সিটিটিসি) ইকোনমিক অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিমের সদস্যরা।

রবিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার মোহা’ম্ম’দ তৌহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল তাকে গ্রে’ফতার করে। সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার মোহা’ম্ম’দ তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, রুবেলের প্রতারণার কৌশল যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। জনপ্রতিনিধিরাই ছিলেন তার টার্গেট। তার কাছ থেকে বিদেশি একটি সংস্থার ভুয়া কাগজপত্র, সিল, প্যাড উ’দ্ধার করা হয়েছে। রি’মান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছুই হয়তো বেরিয়ে আসবে এমন প্র’ত্যাশা করছি।

তিনি আরও বলেন, রুবেলের কাছ থেকে যে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট উ’দ্ধার করা হয়েছে তাতেও তার বাবার নাম দুই ধরনের পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্রে তার নাম-ঠিকানা ঠিক থাকলেও পাসপোর্টে নিজের খালুর নাম বাবার নামের জায়গায় বসিয়েছেন।

সিটিটিসি সূত্র বলছে, রুবেল আহম্মেদ সম্প্রতি কু’ষ্টিয়া জে’লার খোকসা উপজে’লার ৩ নম্বর বেতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে জলবায়ুর কারণে ক্ষ’তিগ্রস্ত পরিবার, দারিদ্র্যপীড়িত লোকের তালিকা প্রস্তুত করেন। প্রথমে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে জানান, তার কাছে ১৭ কোটি ৩৩ লাখ টাকার একটি অনুদান রয়েছে। এই অর্থ গ্রামের ক্ষ’তিগ্রস্ত ও দরিদ্র মানুষের আবাসন, স্কুল নির্মাণ, নদীভাঙন রক্ষাবাঁধ নির্মাণ, কৃষকদের গভীর নলকূপ ও দুস্থদের চিকিৎসাসেবার কাজে দেওয়া হবে। তার কথার ফুলঝুরিতে মুগ্ধ হয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা দরিদ্র ২০০ জনের একটি তালিকা তৈরি করেন।সূত্র আরও জানায়, এলাকার মানুষের আস্থা অর্জনের জন্য রুবেল প্রাথমিকভাবে কিছু ইট ক্রয় করে এবং স্থানীয় এক ব্যক্তির জমি ক্রয়ের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা বায়নাও করেন। এসব কাজ তদারকী ও স্থানীয় ব্যক্তিদের স’ঙ্গে মিটিং করার জন্য তিনি ঢাকা থেকে তিনবার হেলিকপ্টার নিয়ে কু’ষ্টিয়ায় ভ্রমণ করেন। পরবর্তীতে প্রজেক্টের অর্থ ছাড় করানোর জন্য আড়াই শতাংশ বাংলাদেশ ব্যাংক ও এনজিও ব্যুরোর কর্মক’র্তাদের ঘু’ষ দিতে হবে বলে স্থানীয় জনপ্রতিনিধিদের জানান।একই স’ঙ্গে প্রজেক্ট থেকে অর্ধেক অর্থ ব্যয় করে বাকি অর্ধেক তারা মুনাফা হিসেবে ভাগ করে নিতে পারবে বলে প্র’লোভন দেখান। রুবেলের এমন প্রস্তাব লুফে নিয়ে তারা ৪৩ লাখ টাকা তুলে দেয়। এর কয়েক দিনের মধ্যে রুবেল মোবাইল ফোন বন্ধ করে দিয়ে আ’ত্মগোপ’নে চলে যান। ত’দন্ত সংশ্লি’ষ্ট সূত্র বলছে, ভয়ংকর প্রতারক রুবেল একই কৌশলে এর আগে মাগু’রা ও খাগড়াছড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ প্রতারণা করে আ’ত্মসাৎ করেন। তিনি ২০০৭ সালে মালয়েশিয়ায় গিয়ে দেড় বছর অবস্থান করার পর দেশে চলে আসেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরে। রাজধানী ছাড়াও কু’ষ্টিয়া, মাগু’রা ও খাগড়াছড়িতে তার বিরু’দ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২১ জানুয়ারি-২০২১/জেডএন

নরসিংদী জেলা প্রশাসক ফারহানা কাউনাইনের আগমনে উৎসবমুখর আলোকবালী

প্রতিনিধি, নরসিংদী : বিশ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসন, নরসিংদী কর্তৃক আয়োজিত আলোকবালী এ. এম. সি উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন ভিত্তিক কর্মকৌশল বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা এবং চরাঞ্চলের শীতার্ত জনসাধারণের মাঝে কম্বল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দা ফারহানা কাউনাইন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী।

জেলা প্রশাসক চরাঞ্চলের জনগণকে মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে মানবীয় গুণাবলী সম্পন্ন আলোকিত মানুষ হওয়ার আহবান জানান। এ সময় জেলা প্রশাসক চরাঞ্চলে বিদ্যমান সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সরকারী কর্মচারীদের সমন্বয়ে টিম ভিত্তিক কাজ করার নির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের নির্দেশ দেন।

পরবর্তীতে তিনি এ অঞ্চলের ১০০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং চর আলোকবালীর সকল এতিমখানায় ফার্স্ট এইড বক্স, বয়োঃবৃদ্ধসহ বিভিন্ন ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা (বিপি মেশিন ও পালস অক্সিমিটার) উপকরণ বিতরণ করেন।

 

আলোকিত প্রতিদিন/২১ জানুয়ারি-২০২১/জেডএন