আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2468

প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলো সাভারে ৪১টি পরিবার

প্রতিনিধি, সাভার : মুজিববর্ষে সরকারের ঘোষনা অনুযায়ী গতকাল শনিবার গৃহহীন-ভূমিহীন ৬৬ হাজার ১৮৯ টি পরিবারকে ঘর দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি ৪৯২ টি উপজেলায় কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ উপহার তুলে দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকীতে দেশের ভূমিহীন-গৃহহীন ৮ লাখ ৮৫ হাজার ৬২২ টি পরিবারের তালিকা করে তাদেরকে ঘর দেওয়ার ঘোষনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কর্মসূচী অংশ হিসেবে ২৩ জানুয়ারি ৬৬ হাজার ১৮৯ টি গৃহহীন-ভূমিহীন পরিবারকে ২ শতাংশ খাস জায়গার মালিকানা দিয়ে বিনামূল্যে ২ কক্ষ বিশিষ্ট ঘর উপহার দেন প্রধানমন্ত্রী।

৬৬ হাজার ১৮৯টি পরিবারের মধ্যে সাভার উপজেলায় ৪১ টি পরিবার প্রধানমন্ত্রীর এই উপহার পেয়েছেন সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের নবীনগর নিরিবিলি হাউজিং সোসাইটির পাশে শকরান মৌজায় ১নং খাস খতিয়ান ‘ক’ শ্রেনীভুক্ত আর এস ১৩৫ নং দাগের ১ একর ৩০ শতাংশ জমির উপরে এই গৃহ ও ভূমিহীন পরিবার কে পুর্নবাসনের জন্য ঘর নির্মান করে দেওয়া হয়েছে।প্রত্যেক পরিবার কে ১ শতাংশ৫পয়েন্ট জমির উপরে ১লক্ষ ৭১ হাজার টাকা খরচ করে আধা-কাচা পাকা ঘর নির্মান করে দিয়েছেন।

সাভার উপজেলার যে ৪১ টি পরিবার এই ঘর পেয়েছেন তারা হলেন সাভার পৌর এলাকার বক্তারপুরের মো: হায়দার আলী, গেন্ডার নুর মো: খা, পানপাড়ার সাইফ আহমেদ নসিম, তালবাগের লাইলী আক্তার, ভাগলপুরের মোঃ রাসেল, সবুজবাগের মোঃবাবুল শেখ, চাকল গ্রামের মোঃ আঃ রশিদ, দক্ষিন দড়িয়াপুরের শাহণাজ পারভিন, আউক পাড়ার মোসা: জাকিয়া বেগম, রোয়ালিয়ার মো: কালু মিয়া, ভরারীর আনোয়ার হোসেন, লিপি বেগম, পপয়ারা বেগম, আমেনা বেগম, সুলতানা বেগম, কুরগাওয়ের মো: সিরাজ মিয়া, বিনোদবাইদ এলাকার মিসেস আসমা, জিরাবো এলাকার সাইদুল ইসলাম, বিনোদবাইদ শিলা রানী সাহা, সবুজবাগের জুয়েল, রাজাবাড়ীর আবেদা বেগম, তালবাগের মোছাঃ শাপরা বেগম, বাড্ডার হাফিজা বেগম, কুঠিবাড়ীর বিলকিস বেগম, সবুজবাগের রানু, ভাটপাড়ার শিপন বেপারী ও মোঃ আসাদ পাড়ভেজ, নামা বাজারের মোঃঅন্তর শেখ, চারাবাগের আকলিমা বেগম, কুটুরিয়ার মমতাজ বেগম, যাদুরচরের মো: নাসির, বাগধনিয়ার রোকিয়া বেগম, গেন্ডার ফুলমতি, বাড্ডার রনি ইসলাম, বক্তারপুরের জামিলা খাতুন, কাঞ্চনপুরের রিজিয়া বেগম, বক্তারপুরের হারেজ আলী, বাড্ডার সাজেদা বেগম ও ফরিদা বেগম।

গতকাল এই গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সাভার উপজেলার হল রুমে ত্রান ও দূযোর্গ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এমপি ও সাভার উপজেলার চেয়ারম্যন ও সাভার উপজেলা আওয়ামীলগের সাধারন সম্পাদক মন্জুরুল আলম রাজীব উপস্থিত হয়ে এই উপহার তুলে দেন।

 

আলোকিত প্রতিদিন/২৪ জানুয়ারি-২০২১/জেডএন

ঠাকুরগাঁওয়ে কৃষকদের প্রিয় হয়ে উঠেছে জৈবসার

প্রতিনিধি, ঠাকুরগাঁও : অল্প কিছু কেঁচো, গোবর আর পরিবারের প্রতিদিনের ফেলে দেয়া শাকসবজির উচ্ছিষ্টাংশ দিয়ে উৎপাদিত জৈবসার (ভার্মিকম্পোস্ট) এখন ঠাকুরগাঁও জুড়ে কৃষকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সদর উপজেলার বালিয়া ইউনিয়নের তিন গ্রামের কৃষকরা এখন জমিতে রাসায়নিক সার ব্যবহার না করে কেঁচো জৈবসার প্রয়োগ করে উৎপাদন করছেন শাকসবজিসহ বিভিন্ন ফসল। জৈবসার শুধু জমিতেই ব্যবহারই নয়, নিজেদের চাহিদা মিটিয়ে অন্যের কাছে বিক্রি করে আর্থিকভাবে লাভবানও হচ্ছেন তারা। ইতিমধ্যে এটি সদর উপজেলা ছাড়িয়ে অন্য চার উপজেলায় ছড়িয়ে গেছে।বালিয়া ইউনিয়নের কৃষকরা একসময় শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করে ফসল উৎপাদন করতেন। এতে জমির অম্ল ও ক্ষারত্ব বৃদ্ধি পায়। এ অবস্থায় পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ খাদ্য নিরাপত্তায় সুশাসন প্রকল্পের আওতায় সদর উপজেলার বালিয়া দেবিপুর ও জগন্নাথপুর ইউনিয়নে ১০৫টি কেঁচোসার উৎপাদন প্ল্যান্ট স্থাপন করে। পরে ওই গ্রামের দুই শতাধিক কৃষক সিমেন্টের রিং ও বিশেষায়িত কেঁচো দিয়ে প্রথম শুরু করেন কেঁচো জৈবসার তৈরির কাজ।

সিমেন্টের তৈরি রিংয়ে গোবর দিয়ে সেখানে ২০০-২৫০টি কোঁচো ছেড়ে দিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়। ৩০-৪০ দিনের মধ্যে কেঁচোগুলো বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে তাদের মলত্যাগ এবং মুখের বিশেষ লালা দিয়ে তৈরি করে কেঁচো জৈবসার। ওই সার জমিতে প্রয়োগ করে আশানুরূপ উৎপাদন পেয়ে ওই সারের চাহিদা বেড়ে যায়।পরের বার বগুলাডাঙ্গী গ্রামের তিনশ ও বানিয়াপাড়া গ্রামের দুই শতাধিক পরিবার নিজ বাড়িতে কেঁচোসার উৎপাদন করতে থাকে। এ সার প্রযোগ করলে জমিতে রাসায়নিক সার প্রয়োগ করতে হয় না। জমির স্বাস্থ্য ও মাটির গুণাগুণ ভালো থাকে এবং উৎপাদন আগের চাইতে বৃদ্ধি পায়।বড়বালিয়া গ্রামের কৃষক আলাউদ্দিন (৪০) ও ফাতেমা (৪৫) জানান, তারা পেঁয়াজ-মরিচ, আলু ও লালশাক খেতে কেঁচো জৈবসার প্রয়োগে আগের চেয়ে অনেক বেশি উৎপাদন পেয়েছেন। কেঁচো দিয়ে উৎপাদিত জৈবসার বিক্রি করে আর্থিকভাবে লাভবানও হচ্ছেন তারা।

ছোটবালিয়া গ্রামের কৃষক ময়নুল ইসলাম এক বিঘা জমিতে এ সার প্রয়োগ করে লাউ ও করলার চাষ করেন। তাতে খরচ হয় প্রায় ৩৫ হাজার টাকা। পরবর্তীতে ফলনকৃত লাউ-করলা বিক্রি করে পেয়েছেন এক লাখ ৫০ হাজার টাকা। এ ফলনে তিনি খুব খুশি।সনেকা বেগম নামের এক কৃষাণি জানান, বাড়িতে রিং বসিয়ে নারীরাই এটি দেখাশুনা করতে পারেন। তিনি এ পর্যন্ত প্রায় এক হাজার টাকার সার বিক্রি করেছেন।কৃষকরা জানান, ছোটবালিয়া গ্রামে দুই টন জৈবসার প্রস্তুত হয়। প্রস্তুতকৃত সার নিজেদের চাহিদা মিটিয়ে বাইরে বিক্রি করে ওই গ্রামের কৃষকেরা মাসে ২৪ হাজার টাকা আয় করছেন।এরই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী উপজেলার ২০০, রানীংশংকৈল উপজেলার ১৫০ ও হরিপুর উপজেলার ৫০ বাড়িতে কেঁচো জৈবসার উৎপাদন শুরু হয়েছে।তিনি বলেন,‘ইতোমধ্যে সদর উপজেলার বালিয়া ও জগন্নাথপুর ইউনিয়নের ছয়টি গ্রামে ১০৫টি জৈবসার উৎপাদন শুরু হয়েছে। গ্রামের কৃষাণ-কৃষাণিরা বাড়িতে বসে গোবর থেকে কেঁচো জৈবসার তৈরি করে রাসায়নিক সার ছাড়াই ফসল উৎপাদন করছেন। অন্যদিকে নিজেদের চাহিদা মিটিয়ে অবশিষ্ট সার বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।এখানকার কৃষকদের লাভ দেখে অন্যান্য উপজেলার চাষিরাও জৈবসার তৈরিতে উদ্বুদ্ধ হচ্ছেন।’

ইতোমধ্যে কেঁচো জৈবসার সদর উপজেলা থেকে রানীশংকৈল, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলাতেও ছড়িয়ে পড়েছে। এ ধারা অব্যাহত থাকলে খুব শিগগির ঠাকুরগাঁও জেলা জৈবকৃষির আওতায় আসবে এবং মাটির উন্নয়ন ঘটিয়ে ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব হবে বলে মন্তব্য করেন এই কৃষি কর্মকর্তা।এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আফতাব হোসেন জানান, এ জেলার জমিতে ব্যাপক জৈবসারের ঘাটতি রয়েছে। জমির সুস্বাস্থ্য রক্ষায় জৈব সারের বিকল্প নেই।

 

আলোকিত প্রতিদিন/২৪ জানুয়ারি-২০২১/জেডএন

মাদারীপুরে শিক্ষকদের টাইমস্কেলসহ সুযোগ-সুবিধা বহাল রাখার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, মাদারীপুর : টাইমস্কেল অন্যান্য সুযোগ সুবিধা বহালের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন বরেন। রবিবার সকাল ১১ টায় মাদারীপুর জেলা প্রশাসক এর কার্যালয় এর সামনে মানববন্ধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমতির মাদারীপুর জেলা শাখা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবী উপস্থাপন করেন, বেসরকারী বিদ্যালয়ের শিক্ষক ( চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা, বেসরকারী চাকুরীর ৫০% কার্যকর চাকুরী কালের ভিত্তিতে টাইমস্কেলসহ অন্যান্য আর্থিক সুবিধা বহাল রাখা। ৫০% কার্যকর চাকুরী কালের ভিত্তিতে জেষ্ঠ্যতা, পদোন্নতির সুযোগ দেওয়া প্রয়োজন। ম্যানজিং কমিটি কর্তৃক প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকগনকে সরকারীভাবে গেজেটভূক্ত করা প্রয়োজন। এরপর উক্ত বিষয়ে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি মাদারীপুর জেলা শাখার আহবায়ক মো: গোলাম ফারুক এবং যুগ্ম আহবায়ক পরিমল কুমার বাড়ৈ সহ বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষকবৃন্দ।

 

আলোকিত প্রতিদিন/২৪ জানুয়ারি-২০২১/জেডএন

ফরিদপুরে হতদরিদ্র পাঁচশ পরিবারের মাঝে এফডিএ’র লেপ বিতরণ

প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলায় হতদরিদ্র পাঁচশ পরিবারের মাঝে কাভারসহ লেপ বিতরণ করছে ফরিদপুর ডেভেলমেন্ট এজেন্সী (এফডিএ) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। গত বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরতলির টেপুরাকান্দি সংস্থার প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্রদের হাতে লেপ তুলে দেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো: আসলাম মোল্লা।

এফডিএ’র নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহিদী হাসান মিন্টু, বেনিফিসিয়ারীজ ফেন্ডশিপ ফোরাম (বিএফএফ) এর নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, কাজী আশরাফুল হাসান, এম এ জলিল, আসমা আক্তার মুক্তা, ডা. শামসুল হক, হাফিজুর রহমান মন্ডল, মো. আবু ছাহের আলম, ব্লাষ্টের জেলা কো-অর্ডিনেটর শিপ্রা গোস্বামী, প্রমুখ।

বক্তারা বলেন, এ তীব্র শীতে চরাঞ্চলের মানুষের অনেক কষ্ট হয়।এই শীতার্তদের পাশে দাঁড়ানোর একটি মহৎ কাজ। এফডিএ একটি মানবিক কাজ করেছে। শুধু প্রশংসা নয়, দায়িত্ব পালনে সকলকে একতাবদ্ধ হতে হবে। তবে বড় কাজ করা সম্ভব হবে।

 

আলোকিত প্রতিদিন/২৪ জানুয়ারি-২০২১/জেডএন

দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক নির্মাণ কাজের অগ্রগতি প্রশংসনীয়

পি.সি দাস, দিনাজপুর : যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উত্তরাঞ্চলের সড়ক মহাসড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের নির্মাণ কাজ প্রায় ৭০ ভাগ সম্পন্নর পথে। ১০৭ কি.মি. আঞ্চলিক সড়ক নির্মাণ কাজ ৭০ ভাগ এগিয়ে চলছে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের। নান্দনিক পরিবেশে যুগপযোগী একটি মডেল সড়ক নির্মাণের লক্ষ্যে এরই মধ্যে হাট বাজার গুলোর রাস্তার মাঝখানে মনোরম ডিভাইডার নির্মাণের ফলে যাত্রীদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনিতী চাকমা জানান, গত বছর ২০২০ইং সালের জানুয়ারি মাস থেকেই দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ১০৭ কি.মি. রাস্তা পূর্ণ নির্মাণের কাজ শুরু করা হয়। এই রাস্তায় ৯টি প্যাকেজের মধ্যে ৮টি প্যাকেজ দিনাজপুর জেলায় এবং ১টি প্যাকেজ গাইবান্ধা জেলার সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে নির্মাণ কাজ চলছে। ১০৭ কি.মি. রাস্তায় ১০৪টি কংক্রিট মজবুত টেকসই ব্রীজ কাম-কালভার্ট নির্মাণ করা হয়েছে। রাস্তা নির্মাণে ৯০০ কোটি টাকা যোগাযোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ রয়েছে। এর মধ্যে অতিরিক্ত ৩ কোটি টাকা রাস্তার দুই পার্শ্বে বিদ্যুৎ ও টেলিফোনের পোল সরানো এবং অবৈধ অবকাঠামো অপসারণের কাজে ব্যয় করা হয়েছে।

তিনি আরো জানান, রাস্তার মোড় গুলিতে যানবাহন চলাচল গতি নিয়ন্ত্রণ করতে ডিভাইডার নির্মাণের জন্য সিডিউলে নির্দেশনা রয়েছে। যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে রাস্তা নির্মাণের পূর্বেই একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে প্রত্যেকটি রাস্তার মোড়ে ড্রোন চালিয়ে যানবাহনের গতি কত কি.মি. বেগে চলাচল করবে তা সংকেতের মাধ্যমে চালকদের জানানোর জন্য ড্রোনের জরিপ অনুযায়ী নির্দেশ দেওয়া থাকবে। প্রত্যেকটি গাড়ির চালক যদি ঐ নির্দেশনা অমান্য করে তবে বিআরটিএ এর আইন অনুযায়ী দন্ডিত হবে। মহাসড়কে যানবাহন চলাচলে দূর্ঘটনা যাতে না বাড়ে সেজন্য এই সব ব্যবস্থা করা হয়েছে। রাস্তাটি পুন:নির্মাণ শেষ হলে এই মহাসড়ক দিয়ে ভারী যানবাহন সহ সকল প্রকার যানবাহন চলাচল উন্মুক্ত হবে। পাশাপাশি ঢাকা থেকে পঞ্চগড় গামী ঠাঁকুরগাওগামী দূর পাল্লার যানবাহনগুলি এই রাস্তা দিয়ে দ্রুত গতিতে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে এবং সময় কম লাগবে।

 

আলোকিত প্রতিদিন/২৪ জানুয়ারি-২০২১/জেডএন

বিএনপি প্রার্থীর প্রচারণায় বাঁধা, পোস্টার ও মাইক ভাঙচুরের অভিযোগ

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদীদলের (বিএনপি) ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাতেম খান তার নির্বাচনী প্রচারনায় বাঁধা, পোষ্টার ও মাইক ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ২৪ জানুয়ারী রোববার ভালুকা বাজারস্থ তার নিজস্ব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আসছে ৩০ জানুয়ারী ভালুকা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

এ সময় হাতেম খান বলেন, লুট নয়, ভোট চাই। ভোটাররা যাতে নির্ভিগ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে জোড় দাবী জানাচ্ছি। তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নৌকার মনোনীত প্রার্থীর লোকজন বিশাল মোটরসাইকেল শোডাউন করে এলাকায় ভীতির সৃষ্টি করছে, তাছাড়া বিভিন্ন ওয়ার্ডে আমার প্রাচার মাইক ভাঙচুর ও পোষ্টার ছিড়ে ফেলছে। তাছাড়া বর্হিরাগতরা পৌরসভায় প্রবেশ করে আমাদের দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের ভয় ভীতি ও হুমকি প্রর্দশন করা হচ্ছে। হুমকীর কারণে গত শনিবার আমি নির্বাচনী প্রচারণা বন্ধ রাখি। পরে সরাসরি নির্বাচন অফিসারের সাথে সাক্ষাত করে প্রচারণায় বাঁধা আসবেনা মর্মে আআশ্বস্ত করা হলে রোববার বিকেল থেকে আবারো প্রচারনায় যাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, উপজেলা রির্টানিং অফিসার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসি সাহেবের কাছে ফোন দিলেও আমার ফোন রিসিভ করেন না। আমি জীবনের নিরাপত্তার ব্যাপারেও চরম সঙ্কা প্রকাশ করছি। এসব ব্যাপারে রির্টারিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তিনি সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগীতা কামনা করেন।

 

আলোকিত প্রতিদিন/২৪ জানুয়ারি-২০২১/জেডএন

আ.লীগ মেয়র প্রার্থীর সমর্থনে বন্দর সিবিএ আয়োজিত সমাবেশ

প্রতিনিধি, চট্টগ্রাম : বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চট্টগ্রামের মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে নিমতলা বিশ্বরোড বিমান চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রোববার (২৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মীর নওশাদ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম সম্পাদক জনাব হাবিবুর রহমান সিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান সিরাজ বলেন, এ সরকার শ্রমিক বান্ধব সরকার, শ্রমিকদের সব ধরনের ন্যায্য অধিকার আদায়ে দিনরাত কাজ করে যাচ্ছে, সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। তিনি বলেন, রেজাউল করিম চৌধুরী প্রধান মন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, তাই আগামী ২৭ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নিবার্চনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এ কোরনা মহামারীতে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি তোফায়েল আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মুসফিকুর রহমান, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম জাফর, জাতীয় শ্রমিক লীগের সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান, ট্রেড ইউনিয়ন সমন্বয় সম্পাদক ফিরোজ হোসেন, জাতীয় শ্রমিক লীগের কোষাধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শফর আলী, সাবেক কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, শফি বাঙালী, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) প্রতিষ্ঠতা সাধারণ সম্পাদক মো: আলমগীর, মো: ইসকান্দর মিয়া, হাজী আইয়ুব দোভাষ, নুরুল আমীন ভূইয়া, হাজী হাসান, উৎপল বিশ্বাস, হাজী মো: নাছের, আবু বক্কর ছিদ্দিক, জসিম উদ্দিন, হুমায়ন কবির, নাছের উল্লাহ, সোহেল চৌধুরী, নুরুল আবছার, রফিকুল ইসলাম, মো: নাছির, দুলাল মিয়া, মো: শফি, সহ চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের সিবিএ নেতৃবৃন্দ ও শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২৪ জানুয়ারি-২০২১/জেডএন

কুড়িগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছে। সাবেক মেয়র আব্দুল জলিল নবনির্বাচিত মেয়র এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। গত ২৪ জানুয়ারি সকালে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত মেয়র মো: কাজিউল ইসলাম, কাউন্সিলর রোস্তম আলী তোতা, আব্দুল মালেক, খোরশেদ আলম আপেল, আনিছুর রহমান, আল হারুনুজ্জামান হারুন, তাজ উদ্দিন, জমসেদ আলী টুনকু, মোস্তফা কামাল পাশা, সাহেরা বেগম প্রমূখ। দায়িত্ব গ্রহণকালে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুড়িগ্রাম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ নুর বখ্ত। এ সময় উপস্থিত ছিলেন- কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল, জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল, আওয়ামী লীগ নেতা আব্দার হোসেন বুলু, যুবলীগ নেতা মনিরুজ্জামান জনি।

নবনির্বাচিত মেয়র দায়িত্ব পেয়ে প্রথম আসন গ্রহণের প্রাক্কালে ফুলের শুভেচ্ছা জানায় জেলা সাংবাদিক ইউনিয়ন, কুড়িগ্রাম। ফুলের শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন- জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন বাবুল, সাধারণ সম্পাদক আমানুর রহমান খোকন, সহ-সভাপতি ডা. জিএম ক্যাপ্টেন, মোঃ আমিনুল ইসলাম, হাবিবুল হক লিংকন, আরিফ হোসেন আলিফসহ নেতৃবৃন্দ।

 

আলোকিত প্রতিদিন/২৪ জানুয়ারি-২০২১/জেডএন

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর দখলে থাকা ৫০ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

সবুজ সরকার, টাঙ্গাইল : আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর অবৈধভাবে দখলে থাকা ৬৬ শতাংশ জমির স্থাপনা উচ্ছেদ করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন। রোববার (২৪ জানুয়ারি) সকালে শহরের প্রাণকেন্দ্র আকুরটাকুর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভেক্যু দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষের কাউকে দেখা যায়নি।

স্থানীয়রা জানান, আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া মৌজায় ১৯৭২ সালে ২৪২ খতিয়ানের ৭৮৮ দাগে ৬৬ শতাংশ জমিটি লিজ নিয়ে ভোগ করে আসছিলেন। পরে তিনি ওই জমিতে মার্কেট নির্মাণ করেন। তবে মার্কেটটি চালু করতে পারেনি। এরপর তিনি জমিটির নিজের নামে কাগজ তৈরি করেন।

ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘শহরের আকুর টাকুর পাড়া মৌজায় ২৪২ খতিয়ানের ৭৮৮ দাগে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৬৬ শতাংশ জমিটি দীর্ঘদিন ধরে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ভূয়া কাগজ তৈরি করে জমিটি ভোগ দখল করে আসছিলেন। বিষয়টি নিয়ে মামলা হলে উচ্চ আদালত লতিফ সিদ্দিকীর জাল দলিল বাতিল করে সরকারের পক্ষে রায় দেন। পরে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নির্দেশে অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখলে থাকা ৬৬ শতাংশ জমির স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত জমিটি জেলা প্রশাসনের তত্বাবধানে নেওয়া হয়েছে।’

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম বলেন, ‘সরকারি সম্পত্তি দখলদার যত প্রভাবশালী হোক তাদের হাত থেকে পর্যায়ক্রমে সকল জমি ও স্থাপনা উচ্ছেদ করে প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হবে।’

 

আলোকিত প্রতিদিন/২৪ জানুয়ারি-২০২১/জেডএন

আশুলিয়ায় মার্কেট মালিকের কাছে চাঁদা দাবী : চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : গত ৪ জানুয়ারি (সোমবার) রাত সাড়ে ৯টায় কুমকুমারি এলাকার টুটুল ও নিটল নামে দুই ব্যক্তি তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে আশুলিয়া কুমকুমারি লাল মিয়া সুপার মার্কেট মালিকের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা মার্কেটে অতর্কিত হামলা ও ভাংচুর করে। এ বিষয়ে মার্কেটের মালিকের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১০ পেনেল কোর্ট, তারিখ ৭/১/২০২১ইং।

এ দিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় কুমকুমারি বাজার লাল মিয়া সুপার মার্কেট দোকান খোলার জন্য মামলার বাদীর ভাই মান্নান ও লুতফর রহমান উপস্থিত হলে সন্ত্রাসী টুটুল ও নিটল তার বাহিনী মিলে এক লক্ষ টাকা চাঁদা না পেয়ে বাদীর ভাই মান্নান ও লুতফর রহমানের উপর অতর্কিত হামলা ও মারধর করে আহত করে এবং মার্কেটের দোকান বন্ধ করে দেয়। খবর পেয়ে আশুলিয়া থানার এসআই আজহার এসে আহত মান্নান ও লুতফর রহমানকে উদ্ধার করে। পরে আহতদের সাভার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়া কুমকুমারি লাল মিয়া সুপার মার্কেটের কয়েকজন ব্যবসায়ী জানান, টুটুল ও নিটলের সন্ত্রাসী বাহিনী কুমকুমারী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। মাদক ব্যবসা, চাঁদাবাজী, টেন্ডারবাজী থেকে শুরু করে সকল অপকর্মে সাথে জড়িত এই টুটুল বাহিনী। এদের ভয়ে এলাকায় কেউ কথা বলতে সাহস পায় না। আশুলিয়া থানার এসআই আজহার আসামী টুটুল ও নিটলকে গ্রেফতার করতে এলাকার জনগণের সহযোগিতা চেয়েছেন। সিভিল বেসে পুলিশ ওই সন্ত্রাসীদের ধরার জন্য খুঁজে বেড়াচ্ছেন। তবে বাদীর অভিযোগ পুলিশ ইচ্ছে করলে আসামী ধরতে পারে। পুলিশের অবহেলার কারণে আসামী এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে আশুলিয়া থানার এসআই আজহার বলেছেন, আসামী যতই শক্তি শালি হউক তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হবে।

 

আলোকিত প্রতিদিন/২৪ জানুয়ারি-২০২১/জেডএন