আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2467

শীতে বিপর্যস্ত কুড়িগ্রামে জনজীবন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে । আজ সকাল ৬টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
প্রচন্ড ঠান্ডার সাথে পাল্লা দিয়ে রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে শিশির। ঘনকুয়াশার আর প্রচন্ড শীতে জুবুথুবু হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষ। দুপুর অব্দি সূয্যের দেখা মেলে না। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে যানবাহনকে চলাচল করতে হয়।শীতের কারণে দূর্ভোগে পড়েছে দিনমুজুর, ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

 

আলোকিত প্রতিদিন/২৮ জানুয়ারি’২১/এম.জে

খুবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে জবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মানববন্ধন

জবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জবি ছাত্র ফ্রন্ট এর সহ-সভাপতি সুমাইয়া সোমার সভাপতিত্বে এবং ছাত্র ফ্রন্ট জবি শাখার সদস্য নিবির রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য সুস্মিতা মরিয়ম, জবি নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কিশোয়ার সাম্য।
সমাবেশে বক্তারা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় অনিয়মতান্ত্রিকভাবে ও অগণতান্ত্রিকভাবে, প্রতিহিংসাপরায়ণ হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপর আক্রমণে নেমে এসেছে। প্রশাসনের বিভিন্ন দূর্নীতির কোনো তদন্ত ও বিচার হয়নি। ছাত্রদের ৫ দফা দাবির সাথে সংহতি জানানোয় ৩ জন শিক্ষক বহিস্কৃত ও অপসারণ হয়েছে। এই ঘটনায় প্রমাণ হয় মতপ্রকাশের ও চিন্তার স্বাধীনতার উপর অধিকার হরণ করে প্রশাসন আজ চূড়ান্ত স্বৈরাচারী চরিত্র ধারণ করেছে।সমাবেশ থেকে অবিলম্বে শিক্ষকদের বহিষ্কার করার প্রত্যাদেশ তুলে নেওয়া সহ ৩ দফা দাবি উত্থাপন করা হয়— খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা, শিক্ষার্থীদের ৫ দফা দাবি মেনে নেওয়া, বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করা।
উল্লেখ্য যে, ২০২০ সালের ১লা জানুয়ারি বেতন ফি কমানো, আবাসিক সংকটের সমাধান, দ্বিতীয় পরীক্ষণের ব্যবস্থা করা সহ পাঁচ দফা যৌক্তিক দাবিতে আন্দোলনে নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেই আন্দোলনের প্রেক্ষিতেই গত ১৩ জানুয়ারি ২ শিক্ষার্থীকে বহিস্কার করে খুবি প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের পাঁচ দফার সাথে সংহতি প্রকাশ করায় ৩ জন শিক্ষককে বহিষ্কৃত ও অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়।
আলোকিত প্রতিদিন/২৮ জানুয়ারি’২১/এম.জে

র‌্যাব-২ এর অভিযান

চলতি সপ্তাহে ২৩ জানুয়ারি এলিট ফোর্স এর র‌্যাব-২ ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকা মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। এই সকল অভিযানে রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও হাজারীবাগ থানা এলাকায় ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে আটক করে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করে। এছাড়া র‌্যাব-২ হাজারীবাগ থানার মামলা নম্বর-৩৯, এর ডাকাতি মামলার এজাহার নামীয় ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযান পরিচালনার সময় আসামীদের নিকট হতে ১০০ বোতল ফেন্সিডিল, ১০০ পিস ইয়াবা, ০৩টি ড্যাগার, ০৫টি ছুরি, ছিনতাইকৃত মোবাইলসহ ১৪টি মোবাইল উদ্ধার করেছে।

অপর দিকে চলতি সপ্তাহে র‌্যাব-২ তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের সুলতানগঞ্জ এলাকায় খান পটেটো চিপস্ এবং মেসার্স খান চানাচুর এন্ড সুইটস ফ্যাক্টরীতে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালত বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত চিপস উৎপাদন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পঁচা, নষ্ট উপাদান দ্বারা চানাচুর উৎপাদন, মজুদ ও বিক্রয়ের অপরাধে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

 

আলোকিত প্রতিদিন/২৮ জানুয়ারি’২১/এম.জে

বড়াইগ্রামে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে আরজু (১২) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধায় উপজেলা চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঐ স্কুল ছাত্রী উপজেলার চকপাড়া গ্রামের আবজাল হোসেনের মেয়ে এবং রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
নিহতের পারিবারিক সুত্রে জানাযায়, কয়েক দিন যাবত আনজু নতুন জামা জন্য বায়না ধরছিল। গরীব বাবা নতুন জামার দাবী মিটাতে পারছিল না। বুধবার বিকেলে তার মা মেয়েকে বাড়িতে একা রেখে ছাগলের খাবার সংগ্রহ করতে বাহিরে যায়। সন্ধায় ফিরে এস দেখে ঘরের তীরের সাথে লাশ ঝুলছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
বড়াইগ্রাম থানা পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতারে প্রেরন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৮ জানুয়ারি’২১/এম.জে

আশুলিয়ায় শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ  

প্রতিনিধি, সাভার:  আশুলিয়ায় দরিদ্র,অসহায়,ছিন্নমুল, হতদরিদ্র ও শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলীর নিজস্ব অর্থায়নে প্রায় ৪ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনার দিকনির্দেশনায় শীতের শুরু থেকেই দরিদ্র,অসহায়,ছিন্নমুল,হতদরিদ্র ও শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।তারই অংশ হিসাবে আজ আমার নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করা হয়েছে।যতদিন শীত থাকে ততো দিন ধারাবাহিক ভাবে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী আবুল কালাম আজাদ,কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী তমিজ উদ্দিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান আনিস,আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মোল্লা,আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুখ মন্ডলসহ আরো অনেকে।

আলোকিত প্রতিদিন/২৭ জানুয়ারি’২১/এসএএইচ

ফুলবাড়ীতে শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর), ফুলবাড়ী(কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে আবারও জেঁকে বসেছে শীত, কাপছে হতদরীদ্র ও ছিন্নমুল বস্ত্রহীন মানুষ। শীত যেমন ক্রমেই বাড়ছে তেমনি বাড়ছে গরীব অসহায় মানুষের ভোগান্তি। শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিনের শীতের তীব্রতায় বেশি পড়েছেন নিম্ন ও মধ্যেবিত্ত আয়ের মানুষ। ফুলবাড়ীতে গত কয়েক দিন হতে সারাদিনেও মিলছেনা সূর্য্যের দেখা। সন্ধ্যার পর থেকে  সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারিদিক। সারারাত গুড়িগুড়ি বৃষ্টির মতোই ঝরতে থাকে  কুয়াশা।শীতের তীব্রতায় বৃদ্ধ ও শিশুদেরকে নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবারের লোকজন। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে অনেককে। ঘন কুয়াশায় যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেননা। ফলে শীতকে উপেক্ষা করে যানবাহন নিয়ে বের হয়েও রাস্তায় কাঙ্খিত যাত্রী পাচ্ছেননা চালকেরা। চারদিক কুয়াশাচ্ছন্ন পরিবেশ আর চরম ঠান্ডায় কাজে বেরুতে পারছেননা শ্রমজীবি মানুষেরা। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পেশার শ্রমিক যাদের সকাল হলেই কাজে বের হওয়া ছাড়া বিকল্প নেই। শীত জনিত রোগের প্রকোপ দেখা যাচ্ছে প্রত্যন্ত এলাকায়। এছাড়াও গৃহপালিত পশুপাখি নিয়েও চরম বিপাকে পড়েছেন খামারীসহ প্রান্তিক কৃষকেরা।শীতের তীব্রতার হাত থেকে গবাদিপশু গুলিকে রক্ষা করতে অনেকেই পুরাতন কাঁথা,কম্বল,কাপড়  ও বস্তা দিয়ে পশুগুলোকে মুড়িয়ে দিচ্ছেন। জীবন-জীবিকার তাগিদে তীব্র ঠাণ্ডাকে উপেক্ষা করে মাঠে কাজ করতে দেখা গেছে  কৃষি শ্রমিকদের।এমন পরিস্থিতিতে  শীতের বিরূপ প্রভাব পড়েছে চলতি বোরো চাষাবাদে। উপজেলার অনেক ধানচাষি ঠান্ডার কারণে বিরত আছেন বোরো চারা রোপনে।কেউ কেউ আবার শীতের কারণে বোরোর চারা নষ্ট হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানিয়েছেন ইতোমধ্যে উপজেলা প্রশাসনের তরফ থেকে ১ম ধাপে ২৭৬০ জনকে ২য় ধাপে ২১০০জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।আবারও বরাদ্দ আসল তা বিতরণ করা হবে।
এছাড়াও উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।

আলোকিত প্রতিদিন/২৭ জানুয়ারি’২১/এসএএইচ

জামালপুরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় একজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন

প্রতিনিধি, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের সদস্যসহ তিনজনকে হত্যার দায়ে একজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিন্নাত জাহান জুনু। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে চাঞ্চল্যকর এ মামলার রায়ে মৃত্যুদন্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট আবুল কাশেম তারা জানান, ২০১৩ সালের ১৪ নভেম্বর সরিষাবাড়ি উপজেলার চরনলসন্ধা গ্রামের ফজলুর রহমান মেম্বার, সিরাজগঞ্জে  কাজিপুরের কাজল গ্রামের হযরত আলী তালুকদারের ছেলে কুরবান আলী তালুকদার ও গাদু শেখের ছেলে ইউসুফ আলী সরিষাবাড়ি থেকে ইঞ্জিনচালিত নৌকাযোগে বাড়ি ফেরার পথে চরনলসন্ধা খেয়া ঘাট এলাকা থেকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় টাংগাইল জেলার ভূয়াপুরের রামাইল গ্রামের আব্দুস সামাদ মেম্বারের ছেলে বেলাল ও চরশুশুয়া গ্রামের চাঁন মাহমুদ মন্ডেলের ছেলে হুরমুজের নেতৃত্বে। এ ঘটনার পরদিন ফজলুর রহমান মেম্বারের স্ত্রী সুরাইয়া খাতুন বাদী হয়ে ১৪ জনের নামে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করে।

ঘটনার তিনদিন পর ১৭ নভেম্বর ভূয়াপুরের যমুনা নদী থেকে ইউসুফ আলী ও পাঁচদিন পর ১৯ নভেম্বর ফজলুর রহমান মেম্বারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

১১ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে বেলালকে ৩০২ ধাঁরায় মৃত্যুদন্ডের আদেশ দেন। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। অপর আসামী হুরমুজকে যাবতজীবন কারাদন্ড। একই সাথে ১০ হাজার টাকা। অর্থদন্ড দেওয়া হয়। মামলার অপর ১২ আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

আলোকিত প্রতিদিন/২৭ জানুয়ারি’২১/এসএএইচ

রাজনগরে ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত: ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি, জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের রাজনগর উপজেলার সিলেট রোড, মুন্সিবাজার, গাজীর বাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল রেষ্টুরেন্ট, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (২৭ জানুয়ারি) মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে এবং রাজনগর থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় এ মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করা, ওজনে কম দেওয়া, ট্রেড লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সিলেট রোডে অবস্থিত পারুল ডিপাটমেন্টাল ষ্টোরকে ২ হাজার ৫ শত টাকা, মুন্সিবাজারে অবস্থিত ইমা সুজ এন্ড কসমেট্রিক্সকে ২ হাজার টাকা, গাজীর বাজার রোডে অবস্থিত তামান্না বিউটি পার্লারকে ১ হাজার ৫ শত টাকা এবং মা-বাবা ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

আলোকিত প্রতিদিন/২৭ জানুয়ারি’২১/এসএএইচ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে : সিইসি

দিদারুল ইসলাম চৌধুরী : রোববার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে সার্কিট হাউসে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এ রকম মন্তব্য করেন। সিইসি বলেন, আশ্বস্ত করার মতো নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। বিপুল পরিমাণ মানুষ প্রচারণায় অংশগ্রহণ করছে। নির্বাচন কর্মকর্তাদের পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে । আইনশৃঙ্খলা রক্ষা ও ভোট সংশ্লিষ্ট কাজে যারা নিয়োজিত থাকবেন তাদের সকল প্রার্থীর প্রতি সমান নজর রাখতে হবে। যাতে এটি নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।

তিনি আরও বলেন, ইভিএম ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। নির্বাচনের বর্তমান পরিবেশ ধরে রাখতে হবে। সকল প্রার্থী যেন সমান অধিকার পায় এবং নির্বাচনী আচরণ বিধি মেনে চলে সেটি সবাইকে লক্ষ্য রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন/২৪ জানুয়ারি-২০২১/জেডএন

আলফাডাঙ্গায় ছিনতাই হওয়া বিকাশের ৩ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ

প্রতিনিধি, ফরিদপুর : গত ১০ জানুয়ারি দুপুর পৌনে ৩ টার দিকে আলফাডাঙ্গা থানাধীন নওয়াপাড়া সাকিনস্থ হাওড়ের ব্রীজের কাছে রফিক তালুকদারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ২টি মটর সাইকেল যোগে ৪ জন অজ্ঞাতনামা ছিনতাই কারী বিকাশের ডিএসও কামরুজ্জামান মিন্টর ব্যবহৃত মোটরসাইকেল ধাক্কা মেরে ফেলে দিয়ে তার মাথায় হাতুরী দিয়ে আঘাত করে এবং চাকু দিয়ে ভয় দেখিয়ে, পানিতে নামিয়ে জোর পূর্বক তার নিকট থাকা বিকাশের ৯,৯১,০০ (নয় লক্ষ একানব্বই হাজার) টাকাসহ টাকার ব্যগটি ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় তাদের গায়ে থাকা ৩টি জ্যাকেট ১ হাফ হাতা সোয়েটার, ২টি শীতের টুপি ও মোটর সাইকেলের কাগজপত্রসহ টাকার খালী ব্যাগটি পানি পাড়া ব্রীজের নিকট ফেলে যায়।

উক্ত ছিনতাইয়ের ঘটনায় জ্যামসন ইন্টারন্যাশনাল বিকাশ ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিএসএম মোঃ ফয়সাল ইসলাম রাজিবের অভিযোগের ভিত্তিতে আলফাডাঙ্গা থানায় ১৩ জানুয়ারি একটি মামলা রুজু করা হয়।

ফরিদপুরের পুলিশ সুপার জনাব আলিমুজ্জামানের সার্বিক তত্বাবধানে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা, আলফাডাঙ্গা, উক্ত ঘটনার সাথে জড়িত আসামী মোঃ শামীম শেখ (৩৪) এবং দিদার মুন্সী (৩২) কে গ্রেফতার করেন। আসামীদের দেওয়া তথ্যমতে ছিনতাইকৃত টাকার মধ্যে ৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। বাকী টাকা এবং বাকী আসামীদের ধরার জন্য পুলিশের অভিযান অব্যহত আছে ।

 

আলোকিত প্রতিদিন/২৪ জানুয়ারি-২০২১/জেডএন