আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2466

ক্যাম্পাসে ফেরার অপেক্ষায়

এগারো মাস হতে চললো, ক্যাম্পাস স্মৃতিগুলো যেন আরো বেশি তাড়িয়ে বেড়াচ্ছে। কখনো মনে পরে ভার্সিটি বাসের কথা! হয়তো এই একটি বাসেই কেবল ড্রাইভার, সুপারভাইজার, সিনিয়র-জুনিয়রের ভালোবাসা, আবেগ, খুনসুটি মিশে আছে। কখনো বা ডিপার্টমেন্ট বিল্ডিং এর সামনের কাঁঠালতলাটির কথা মনে পড়ছে! ক্লাসের ফাঁকে সেই গাছটির নিচে বসে যখন আমরা হাসি-আনন্দমাখা গল্পে ব্যস্ত ঠিক তখনই বোটানিক্যাল গার্ডেনের ফুলগুলো এই খুশির টানেই হয়তো ঝলকে উঠতো!
ক্লাস, এ্যাসাইনমেন্ট, পরীক্ষা এতো-এতো চাপে মাথাটা ধরে আসলে ক্যাফেটেরিয়া/টিএসসির এক কাপ চায়ের চুমুকে মুহূর্তেই বুঝি সব ক্লান্তির অবসান ঘটতো! শহিদ মিনার, শান্ত্বচত্বরেও কম স্মৃতি জড়িয়ে নেই! সকাল-বিকাল বন্ধুদের আড্ডায় সেখানে বসতাম, পাশ থেকে ভেসে আসত গানপ্রেমীদের গিটারের টুংটাং শব্দ; গানের কলি, কত মধুর ছিল সেই দিনগুলি! আবার গণলাইব্রেরি/সেমিনারে বইপ্রেমিকদের দেখে নিজেরও নিত্য নতুন বই পড়তে ইচ্ছে হতো।
হঠাৎ এই করোনা যেন বদলে দিলো সবটা! আমরা চার দেয়ালে আটকে পড়লাম। সময়ের সাথে তাল মিলিয়ে আজ অনলাইন ক্লাস করতে-করতে দম আটকে আসছে। বাড়ছে সেশনজট-পরীক্ষার চাপ, ভবিষ্যতের দুশ্চিন্তা! এদিকে ছাত্র শিক্ষকের সম্পর্কটাও যেন ফোনের ফ্রেমে বন্দী হয়েছে, যান্ত্রিকতা নামছে আমাদের মাঝে।
আর সবকিছু ঠিকঠাক চললেও শুধু আমাদেরই প্রিয় ক্যাম্পাসটির এর সাথে দেখা হচ্ছে না। তাই স্মৃতিচারণা আর বাস্তবতার চাপ দূর করতে খুব দ্রুত ক্যাম্পাসে ফিরতে মন চায়। মন চায় ঠিক আগের মত চঞ্চল এই আমি প্রাণের ক্যাম্পাসটির গানের পাখি হবো!
আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি’২১/এম.জে

ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫

ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি এবং সেবনকারীসহ ৫ জনকে আটক করছে ফুলবাড়ী থানা পুলিশ।আটককৃতরা হলেন কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের নুর হোসেনের ছেলে বদিয়ার রহমান(৩২),রোস্তম আলীর ছেলে লায়ন (২৮) মনছুর আলীর ছেলে আব্দুল মতিন (৩৬),ধর্মপুর গ্রামের হারুন- রশিদ (২৬) এবং নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের পশ্চিম নেওয়াশী গ্রামের হাছেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০)।
ফুলবাড়ী থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার  বিকালে কাশিপুরে বদিয়ারের বাড়িতে মাদকের আসর বসেছে এমন সংবাদের প্রেক্ষিতে ওই বাড়ীতে অভিযানে গিয়ে তার ঘর তল্লাশি করে ইয়াবা ৪২পিচ,ফেন্সিডিল ৫০ বোতল, গাঁজা ৭০০ গ্রামসহ বদিয়ার রহমানকে আটক করে।এসময় মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম ও মাদকাসক্ত অবস্থায় অপর ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)রাজীব কুমার রায় জানান, মাদক নির্মূলে জেলা পুলিশের নির্দেশনায় আমরা ধারাবাহিক ভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছি।তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ফুলবাড়ী থানায় মামলা নং- ৩৪।
আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি’২১/এম.জে

সুনামগঞ্জে ইমামের স্ত্রীকে ধর্ষনের চেষ্টা

প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে মসজিদের এক ইমামের স্ত্রীকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনার প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (২৮শে জানুয়ারী) রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।
দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড়-রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা ওই নির্যাতিত নারী (২৮)। তার ৪টি সন্তান রয়েছে। আর স্বামী পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার একটি মসজিদের ইমাম। তাই বেশির ভাগ সময় ওই মসজিদে থাকতে হয়।
আর স্বামীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে গত সোমবার (২৫শে জানুয়ারী) রাত অনুমান সাড়ে ১২টার সময় একই গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে জহিরুল ইসলাম (২২) বসতঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে ওই গৃহবধুকে ধর্ষন করার জন্য চেষ্টায় করে। ওই সময় গৃহবধু চিৎকার করতে চাইলে মুখ চেপে ধরে লম্পট জহিরুল। তখন দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় পাশের রুমে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা দুজনের ধস্তাধস্তির শব্দ শুনে ঘুম থেকে উঠে ছুটে আসে এবং ঘরের বৈদ্যুতিক বাতি জালিয়ে দেয়। তারপর লম্পট জহিরুল পালিয়ে যায়।
আর এই ঘটনাটি পরদিন জানাজানি হওয়ার পর পুরো উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। পরে সালিস বিচারের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার জন্য গোপনীয় ভাবে চেষ্টা করা হয়। কিন্তু নির্যাতিত গৃহবধু সুবিচার না পেয়ে অবশেষে লম্পট জহিরুল ইসলামকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আজ শুক্রবার (২৯শে জানুয়ারী) সকাল ১১টায় এঘটনার ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন এই প্রতিবেদককে বলেন- ইমামের স্ত্রীকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে বলে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি’২১/এম.জে

নরসিংদীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নরসিংদী প্রতিনিধি : একটা চাদর হবে, চাদর, যে চাদরে লুকিয়ে আছে মমতাময়ী আদর। এই ব্যতিক্রম স্লোগানে শীতবস্ত্র বিতরন। অনাড়ম্বর ও অনানুষ্ঠানিক পরিবেশে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন শীতবস্ত্র বিতরণ করলেন। একটা চাদর হবে, চাদর, চাদরে লুকিয়ে আছে মমতাময়ী আদর।নরসিংদীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন ও অফিসার্স ক্লাব নরসিংদী ২৮ জানুয়ারী ২০২১ বৃসহস্পতিবার এই আয়োজনের উদ্যোক্তা। এতে প্রধান অতিথি থেকে নরসিংদীর মানবিক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এক অনাড়ম্বর ও অনানুষ্ঠানিক পরিবেশে হযরত কাবুল শাহ কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী অভিভাবক ও স্হানীয়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন।
এ সময়ে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন টিম একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে। নরসিংদীর একজন মানুষও যেন শীতে কষ্ট না পায় এটাই আমার প্রত্যাশা। তিনি দুঃস্তদের পাশে দাড়ানোর জন্য বিত্তবানদের প্রতিও আহব্বান জানান।
আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি’২১/এম.জে

বেনাপোলে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

বেনাপোল ভবারবেড় গ্রামের পাঁচ বছরের এক শিশু গত রোববার সকালে দারুস সুন্না কওমি মাদরাসায় পড়তে যায়। মাদরাসায় সদ্য যোগ দেয়া নতুন শিক্ষক স্থানীয় ছোট আঁচড়া গ্রামের আবুল হুসাইন এর ছেলে হাফেজ সালমান শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। শিশুটি মাদরাসা থেকে বাড়ি ফিরলে রক্তে ভেজা শরিল দেখে তার দাদী শিশুটিকে কারণ জিজ্ঞাসা করলে তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানা যায়। বিষয়টি বেনাপোল পোর্ট থানায় গিয়ে একটি অভিযোগ করা হলে পুলিশ মাদরাসার শিক্ষক সালমানকে আটক করে। আটক শিক্ষক সালমানকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসাপাতালে ভর্তি করা হয়। এদিকে পরিবার এবং স্থানীয়রা ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবী জানায়। পরিবার এবং স্থানীয়রা জানায়, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের ওই শিশু রোববার সকালে মাদরাসায় পড়তে যায়। সেখানে মাদরাসার নতুন শিক্ষক তাকে ধর্ষণ করে। মাদরাসার শিক্ষক অনেক ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেছে। ধর্ষকের উপযুক্ত শাস্তির দাবী জানায়। আমরা সঠিক বিচার চাই যেনো এমন ঘটনা আর না হয়। বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত রাসেল সরোয়ার বলেন, ধর্ষণের ঘটনায় মামলা রেকর্ড করি। শিশুটি কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে আমরা অভিযান চালিয়ে সালমান নামে এক মাদরাসার শিক্ষককে আটক করেছি। পরে আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি’২১/এম.জে

চসিক কাউন্সিলর বিজয়ীদের তালিকা

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ১৪টি সংরক্ষিত ওয়ার্ড এবং ৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৩৯ ওয়ার্ডে (১৮ নম্বর পূর্ব বাকলিয়া ও ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড ছাড়া) নির্বাচিত কাউন্সিলর প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুন অর রশিদ। অপরদিকে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। রিটানির্ং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান সাধারণ এবং সংরক্ষিত মিলিয়ে ৫৩ ওয়ার্ডের ফলাফল নগরীর স্টেডিয়ামস্থ জিমনেশিয়াম চত্বর থেকে ঘোষণা করেন আজ বুধবার (২৭ জানুয়ারি)। সাধারণ ওয়ার্ডে নির্বাচিতদের তালিকা ১নং দক্ষিণ পাহাড়তলী: আওয়ামী লীগের গাজী মো. শফিউল আজিম (ঘুড়ি) ২নং জালালাবাদ ওয়ার্ড: বিদ্রোহী মো. সাহেদ ইকবাল বাবু (ঝুড়ি) ৩নং পাঁচলাইশ: বিদ্রোহী প্রার্থী মো. শফিকুল ইসলাম (মিষ্টি কুমড়া) ৪নং চান্দগাঁও: বিদ্রোহী প্রার্থী মো. এসরারুল হক (ঘুড়ি) ৫নং মোহরা: আওয়ামী লীগের মোহাম্মদ কাজী নুরুল আমিন মামুন (ঘুড়ি) ৬নং পূর্ব ষোলশহর: আওয়ামী লীগের এম আশরাফুল আলম (ঘুড়ি) ৭নং পশ্চিম ষোলশহর: আওয়ামী লীগের মো. মোবারক আলী (টিফিন ক্যারিয়ার) ৮নং শুলকবহর: আওয়ামী লীগের মো. মোরশেদ আলম (লাটিম) ৯নং পাহাড়তলী: বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ জহুরুল আলম জসিম (মিষ্টি কুমড়া) ১০নং উত্তর কাট্টলী: আওয়ামী লীগের নিছার উদ্দিন আহমেদ (মিষ্টি কুমড়া) ১১নং দক্ষিণ কাট্টলী: আওয়ামী লীগের মো. ইসমাইল (টিফিন ক্যারিয়ার) ১২নং সরাইপাড়া: আওয়ামী লীগের মো. নুরুল আমিন (রেডিও) ১৩নং পাহাড়তলী: আওয়ামী লীগের মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী (লাটিম) ১৪নং লালখান বাজার: আওয়ামী লীগের আবুল হাসনাত মো. বেলাল (ঘুড়ি) ১৫নং বাগমনিরাম: আওয়ামী লীগের মোহাম্মদ গিয়াস উদ্দীন (ঘুড়ি) ১৬নং চকবাজার: আওয়ামী লীগের সাইয়েদ গোলাম হায়দার মিন্টু(ব্যাডমিন্টন র‌্যাকেট) ১৭নং পশ্চিম বাকলিয়া: আওয়ামী লীগের এ মোহাম্মদ শহিদুল আলম (ঘুড়ি) ১৮নং পূর্ব বাকলিয়া: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুন অর রশিদ। ১৯নং দক্ষিণ বাকলিয়া: আওয়ামী লীগের মো. নুরুল আলম (মিষ্টি কুমড়া) ২০নং দেওয়ান বাজার: আওয়ামী লীগের চৌধুরী হাসান মাহমুদ হাসনী (ঠেলাগাড়ি) ২১নং জামালখান: আওয়ামী লীগের শৈবাল দাশ সুমন (ঠেলাগাড়ি) ২২নং এনায়েত বাজার: আওয়ামী লীগের মোহাম্মদ সলিম উল্লাহ বাচ্চু(ঘুড়ি) ২৩নং উত্তর পাঠানটুলী: আওয়ামী লীগের মোহাম্মদ জাবেদ (মিষ্টি কুমড়া) ২৪নং উত্তর আগ্রাবাদ: আওয়ামী লীগের নাজমুল হক ডিউক (ঠেলাগাড়ি) ২৫নং রামপুরা: আওয়ামী লীগ সমর্থিত আব্দুস সবুর লিটন(টিফিন ক্যারিয়ার) ২৬নং উত্তর হালিশহর: আওয়ামী লীগের মোহাম্মদ হোসেন (ঠেলাগাড়ি) ২৭নং দক্ষিণ আগ্রাবাদ: মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী(লাটিম) ২৮নং পাঠানটুলী: আওয়ামী লীগের নজরুল ইসলাম বাহাদুর (রেডিও) ২৯নং পশ্চিম মাদারবাড়ি: আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ জোবায়ের (রেডিও) ৩০নং পূর্ব মাদারবাড়ি: আওয়ামী লীগের আতাউল্লাহ চৌধুরী(ঘুড়ি) ৩১নং আলকরণ: কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। ৩২নং আন্দরকিল্লা: আওয়ামী লীগ সমর্থিত জহর লাল হাজারী (মিষ্টি কুমড়া) ৩৩নং ফিরিঙ্গি বাজার: বিদ্রোহী প্রার্থী হাসান মুরাদ বিপ্লব (মিষ্টি কুমড়া) ৩৪নং পাথরঘাটা: আওয়ামী লীগের পুলক খাস্তগীর (ঠেলাগাড়ি) ৩৫নং বক্সিরহাট: আওয়ামী লীগের হাজী নুরুল হক (ঘুড়ি) ৩৬নং গোসাইলডাঙ্গা: বিদ্রোহী প্রার্থী মো. মোর্শেদ আলী। ৩৭নং মুনিররগর: আওয়ামী লীগের মোহাম্মদ আবদুল মান্নান (ঠেলাগাড়ি) ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর: আওয়ামী লীগের গোলাম মো. চৌধুরী (ঠেলাগাড়ি) ৩৯নং দক্ষিণ হালিশহর: আওয়ামী লীগের জিয়াউল হক সুমন(লাটিম) ৪০নং উত্তর পতেঙ্গা: আওয়ামী লীগের আবদুল বারেক(ঠেলাগাড়ি) ৪১নং দক্ষিণ পতেঙ্গা: আওয়ামী লীগের ছালেহ আহম্মেদ চৌধুরী (ঘুড়ি)।

আলোকিত প্রতিদিন/২৮ জানুয়ারি’২১/এম.জে

মােহাম্মদী গার্ডেনের মালিকানা সম্পত্তির জালিয়াতির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নে অবস্থিত মােহাম্মদী গার্ডেনের মালিকানা সম্পত্তি জালিয়াতির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে শেখ বুলবুল ও শেখ আব্দুস শামীম নামে দুই  ভুক্তভোগী।গত বুধবার ২৭ জানুয়ারি দুপুরে ধামরাই উপজেলা প্রেসক্লাবের হল রুমে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় দুই ভুক্তভোগী বলেন –আমরা মােহাম্মদী গার্ডেনের যৌথ মালিকানা সম্পত্তির মালিক  (১ শেখ বুলবুল আহমেদ , ২. শেখ আব্দুস শামীম)  উভয়ের পিতা মরহুম শেখ আব্দুস সামাদ। আমরা আপনাদের মাধ্যমে সত্যি ঘটনা তুলে ধরার জন্য,  ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করিতেছি
উল্লেখঃ ভূয়া রেজিষ্ট্রিবিহীন লিজ চুক্তিপত্র দলিল দাখিল করে জালিয়াতির মাধ্যমে মােহাম্মদী গার্ডেনের নামে আমার মালিকানা জমি আত্মসাত কারী শেখ আব্দুস সালামের দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে, আয়ােজিত আজকের সাংবাদিক সম্মেলনে আমরা দুই ভাই  শেখ বুলবুল আহমেদ ও শেখ আব্দুস শামীম, এই মর্মে জানাইতেছি যে। আমরা  মালিকানা (৫১৯) পাঁচশত উনিশ শতক সম্পত্তি যাহা মহিষাশি, উত্তর নওহাটা, ধলকুণ্ডু  মৌজায় অবস্থিত । শেখ আব্দুস সালাম মােহাম্মদী গার্ডেনের ভূয়া লিজ চুক্তিপত্র তৈরী করিয়াছে । যাহাতে আমি স্বাক্ষর করি নাই, আমার ছবিও নাই, উক্ত লিজ চুক্তি পত্রে সে আমাদের মহিষাশি মৌজার  বাড়িকে মোহাম্মদী গার্ডেন পিকনিক স্পট নামে অন্তর্ভুক্ত করিয়াছে।
যাহার খতিয়ান – নাম্বার সি.এস ৪৭৬, এস.এ ৫১৮ ও ৫১৯ আর.এস ০৮ ও ২৬৯ যাহা খুবিই বেদনা দায়ক। শেখ আব্দুস সালাম ভূয়া লিজ দলিল তৈরী করিয়া আমাদের মহিষাশি, ধলকুণ্ডু ও উত্তর নওহাটা এই তিন মৌজায়  ৫১৯ শতাংশ জমির উপর আদালতে মিথ্যা মােকদ্দমা দায়ের করিয়াছে,আমি উক্ত মােকদ্দমার খারিজ চাই এবং জালিয়াত আব্দুস সালামের বিচার চাই। আমি বার বার বণ্ঠনের কথা বলিলেও জালিয়াত আব্দুস সালাম মোহাম্মদী গার্ডেনের নামে অবৈধ ব্যবসা করিতেছে। আমি উক্ত মােকদ্দমা বাতিল চাই এবং আমার জমি চাই।
আলোকিত প্রতিদিন/২৮ জানুয়ারি’২১/এম.জে

পটুয়াখালীর দশমিনায়,মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্য মুন্সি আমিরুল্লাহ মসজিদ

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় পূরনো মোঘল আমলের মসজিদ যার বয়স আনুমানিক ৫,শ বছরের পুরনো মোঘল আমলের মুসলিম ঐতিহ্যের প্রাচীন ও অন্যতম নিদর্শন এক গম্বুজ বিশিষ্ট ঐতিহ্যবাহি মুন্সি বাড়িতে মুন্সি আমিরুল্লাহ জামে মসজিদ। বাংলাদেশের আনাচে কানাচে অযত্নে অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে মোঘল আমলের মুসলিম ঐতিহ্যের প্রাচীন ও অন্যতম নিদর্শন। এরকম একটি পুরাকীর্তির আনুমানিক ৫০০ বছরের পুরনো মোঘল আমলের নির্মিত পটুয়াখালী জেলা দশমিনা উপজেলার মুন্সি আমিরুল্লাহ জামে মসজিদ। দীর্ঘ দিন সংস্কারের অভাবে বর্তমানে মসজিদটির সৌন্দর্য ও ঐতিহ্য হারাতে বসেছে। স্থানীয় সুত্র থেকে জানাযায়, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের ঐতিহ্যবাহি মুন্সি বাড়িতে মুন্সি আমিরুল্লাহ নামে এই মসজিদটি তৈরী করা হয় আনুমানিক ৫শ বছর আগে। যা প্রত্বতত্ত্ব স্থাপত্য শিল্পের এক অপরূপ সৌন্দর্যের দৃষ্টান্ত হয়ে দাড়িয়ে আছে। এই মুন্সি আমিরুল্লাহর সপ্তম বংশধরদের আর্থিক অভাব অনটনের কারনে রক্ষনাবেক্ষন না হওয়ায় মসজিদের সুন্দর্য দিনবাদিন কালের গর্ভে বিলীন হতে যাচ্ছে।এক গম্বুজ বিশিষ্ট মুন্সি  আমিরুল্লাহ জামে মসজিদ। চুন-সুরকী দিয়ে নির্মিত মসজিদটির মূল ভবন চারপাশে ২০০ বর্গফুট বিশিষ্ট। উচ্চতা প্রায় ৪০ ফুট। এক গম্বুজ বিশিষ্ট  একতলা মসজিদটি নিখুঁত কারুকার্য বেষ্টিত। মসজিদের ভেতরে ২০ থেকে ৩০ জন মুসুল্লি একত্রে নামাজে পড়তে পারেন। মসজিদের ভেতরে বাইরে সমস্ত পলেস্তরা ফেটে ভেঙে বের হয়েগেছে। পরিচর্যার অভাবে মসজিদের বাহিরের আস্তর নষ্ট হয়ে অধিকাংশ জায়গা থেকে খসে পড়ছে পলেস্তারা। বৃষ্টির পানিতে মসজিদের দেয়ালে শেওলা জমে বিবর্ন হয়ে গেছে মসজিদের সৃন্দর্য। মসজিদের ভেতরের দিকে রয়েছে বিভিন্ন কারুকার্যখচিত মুসলিম স্থাপত্যের প্রাচীনতম নিদর্শন। মসজিদ-সংলগ্ন একটি বড় দিঘি রয়েছে। মুসুল্লীরা এখানে ওজু ও গোসল করেন।
আমিরউল্লাহ মুন্সির সপ্তম বংশধর শাহ আলম মুন্সি জানান, অনেকবার খুলনা থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার মানুষ মসজিদটি পরিদর্শন করেছেন বহুবার  মাপামাপি করছেন, ছবি তুলেছেন চলেও এসেছেন আর কোন খোজ খরব নেয়া হয়নী বলে জানান স্থানীয়রা। তিনদিনের অনুসন্ধানে আরো জানাযায়, কেউই  এটি সংস্কার বা রক্ষনা বেক্ষনের দ্বায়িত্ব নেয়নি, নিজেদের উদ্যোগে আমরা রক্ষনা বেক্ষন করি। এলাকাবাসী মনে করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর উদ্যোগ নিলে এটি হতে পারে একটি দর্শনীয় স্থান। মসজিদটি দ্রুত সংস্কার করলে মসজিদটি আরো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হয়ে উঠবে। বাংলাদেশে মুসলিম শাসনের ইতিহাস-ঐতিহ্য, ইসলামি স্থাপত্যশিল্প হিসেবে টিকে থাকবে বহুদিন।
এব্যপারে অত্র এলাকার সুশীল সমাজের জনসাধারণের একটাি প্রানের দাবী মসজিদটি সংস্কারের জন্য উদ্ধর্তন কতৃপক্ষ সহ জেলা প্রশাসক মো,মতিউল ইসলাম চৌধুরীর সু-দৃষ্টি কামনা করছেন।
আলোকিত প্রতিদিন/২৮ জানুয়ারি’২১/এম.জে

ঠাকুরগাঁওয়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হল ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। জেলা প্রশাসনের আয়োজনে ২৮ জানুয়ারী  বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে (বিডি হলে) দিনব্যাপী এ মেলাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা শেষে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, এ মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের মোট ১৮ টি দল তাদের বিভিন্ন প্রোজেক্ট নিয়ে অংশগ্রহণ করে।
আলোকিত প্রতিদিন/২৮ জানুয়ারি’২১/এম.জে

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বহিষ্কারের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধ

গাইবান্ধা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক গাইবান্ধার কৃতী সন্তান ও রাবির প্রাক্তন শিক্ষার্থী হৈমন্তী শুক্লা কাবেরীসহ শাকিলা আলমের অপসারণ এবং সহকারী অধ্যাপক আবুল ফজলকে বহিষ্কারের প্রতিবাদে ২৮ জানুয়ারী বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি এই মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মো. মঞ্জরুল ইসলাম শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রবিউল ইসলাম রুবেল, ছামিউল হক ইমু, সাজু আহমেদ, রাশেদুল ইসলাম রাশেদ,নাহিদ হাসান প্রমুখ। বক্তারা শিক্ষকদের অপসারণ ও বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনরায় তাদের কর্মস্থলে যোগদান, ছাত্রদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেয়া ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। উল্লেখ্য, ২০২০ সালের ১ জানুয়ারী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে আন্দোলনে নামে। ওই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান ওই তিন শিক্ষকসহ কয়েকজন শিক্ষক। তাদের মধ্যে চারজনকে গত বছরের ১৩ অক্টোবর কারণ দর্শানো নোটিশ প্রদান করেন। পরবর্তীতে চলতি বছরের ২৩ জানুয়ারী দুজন শিক্ষককে অপসারণ ও একজনকে বহিষ্কার করা হয়।

 

আলোকিত প্রতিদিন/২৮ জানুয়ারি’২১/এম.জে