ভালুকায় পৌর নির্বাচনে নৌকার বিজয় বিএনপি প্রার্থীর ভোট বর্জন।
সুনামগঞ্জে কঠোর নিরাপত্তায় পৌছেছে ৮৪ হাজার ভ্যাকসিন
প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পৌছেছে মহামারী করোনার কাংখিত ভ্যাকসিন। আজ রবিবার (৩১শে জানুয়ারী) সকাল ৬টায় ফ্রিজার ভ্যানের মাধ্যমে ৭টি কার্টুনে ৮৪হাজার ভ্যাকসিন পৌছে দিয়েছে বেসরকারি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
আর সেই ভ্যাকসিনগুলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধি আমিনুর রহমানের কাছে থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীনসহ স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল আরো অনেকেই।
এব্যাপারে সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন এই প্রতিবেদককে বলেন- ভ্যাকসিনের জন্য সবাই অধির অপেক্ষায় ছিলাম। আজ সকালে পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে ৮৪ হাজার ভ্যাকসিন হাতে পাওয়ার পর খুবই আনন্দ লাগছে। কারণ এই সময়ে সুনামগঞ্জবাসীর জন্য এই ভ্যাকসিন খুবই জরুরী ছিল। তাই করোনার ভ্যাকসিনগুলো হস্তান্তর করার পর সেগুলোকে দ্রুত সুনামগঞ্জ পৌরশহরের হাছননগরের অবস্থিত জেলা ইপিআই ভবনের বিশেষয়াতি ফ্রিজার কক্ষে সংরক্ষণ করা হয়।
সরকারী নির্দেশনা মোতাবেক আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে নির্ধারিত কেন্দ্রগুলো মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। সেজন্য সুনামগঞ্জে ভ্যাকসিন প্রদানকারীদেরকে বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি’২১/এম.জে
জবিতে নিয়মবহির্ভূত পরীক্ষা
নরসিংদীর জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই শুভ উদ্বোধন
উখিয়ায় উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানঃ ২টি অবৈধ করাতকল উচ্ছেদ
চৌমুহনী পৌরসভা নির্বাচনে বেসরকারী ভাবে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বাণিজ্যিক শহর চৌমুহনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লা (মোবাইল) মোট ২০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ১৩৪১৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান মেয়র আক্তার হোসেন ফয়সাল নৌকা প্রতীকে ১০৯৩৮টি ভোট পেয়েছেন। বিএনপি প্রার্থী জহির উদ্দিন হারুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫২৬টি ভোট । ৩০ জানুয়ারী চৌমুহনী পৌরসভা নির্বাচনে নজির বিহীন নিরাপত্তায় বিপুল সংখ্যক ভোটাররা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করেন। এ নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন।
আলোকিত প্রতিদিন/৩০ জানুয়ারি’২১/এম.জে
বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশের ইতিহাসের কথা বলে ———————–পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান
প্রতিনিধি,সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন- বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশের ইতিহাসের কথা বলে। কারণ বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধ একই সূত্রে গাঁথা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তাবায়িত করেছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশের এমন কোন জায়গা নেই,এমন কোন খাত নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বঙ্গবন্ধুর ম্যুরাল বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস মানুষের সামনে ফুটে উঠবে। বঙ্গবন্ধু আমাদের প্রাণে ও হ্নদয়ের মাঝে আছে সব সময় থাকবে।
আজ শনিবার (৩০শে জানুয়ারী) দুপুরে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানের সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদের রাজস্ব খাত থেকে ৬লক্ষ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ম্যুরালটি বাস্তবায়ন করেছে এলজিইডি।
এসময় পরিকল্পনামন্ত্রী আরো বলেন- প্রাণের দাবিতেই বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে শুধু বর্তমান প্রজন্ম নয় ভবিষ্যত প্রজন্মও বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধেও চেতনায় উজ্জীবিত হবে। যে স্বপ্ন বাস্তবায়নের জন্য বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন।
বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাহবুব আলম, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদৎ হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ মিয়া, আক্তার হোসেন, নুরুল হক, আমিনুর রসিদ, মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান প্রমুখ।
বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে উপজেলার পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
আলোকিত প্রতিদিন/৩০ জানুয়ারি’২১/এম.জে
বাড়ি জোড় করে দখল করতে মিথ্যা চাঁদাবাজি মামলা
চৌমুহনী পৌরসভা নির্বাচন সুষ্ঠভাবে চলছে
নোয়াখালী প্রতিনিধিঃ প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে খ্যাত চৌমুহনী পৌরসভা নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন । জেলা নির্বাচনী রিটানিং কর্মকর্তা রবিউল আলম বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৩ শতাধিক পুলিশ, র্যাবের ৬টি টিম, ৬ প্লাটুন বিজিবি পুলিশের ১৭টি মোবাইল টিম, স্ট্রাইকিং টিম ৯টি ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে অবস্থান করছেন । পৌরসভা নির্বাচন প্রার্থীদের মধ্যে স¦তন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লা ( মোবাইল) বলেন, অত্যান্ত সুন্দর সুষ্ঠ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।এধারা অব্যাহত থাকলে ইনশাল্লাহ আমার বিজয় সুনিশ্চিত । উল্লেখ্য এবারের পৌরসভা নির্বাচনে বিএনপি, আওয়ামীলীগ ও সতন্ত্র প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে । ভোট দিয়ে উচ্ছ্বাসিত বেগমগঞ্জ উপজেলার জাতীয় পার্টির এমপি প্রতিদ্বন্দ্বীতাকারী ফজলে এলাহী সোহাগ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, আলোচিত বসুরহাটের নবনির্বাচিত পৌর মেয়র আবদুল কাদের মির্জার নীতিগত অবস্থানের কারণে চৌমুহনী পৌরসভার নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত হচ্ছে । এদিকে নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে মোঃ আনোয়ার হোসেন ডিআইজি চট্রগ্রাম পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নির্বাচন সুষ্ঠ করার বিষয়ে কঠোর অবস্থান ব্যাক্ত করেন ।
আলোকিত প্রতিদিন/৩০ জানুয়ারি’২১/এম.জে

