আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2463

ঠাকুরগাঁওয়ে জেলা শুমারি কমিটির সভা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর “ জনশুমারি ও গৃহ গণনা ২০২১ প্রকল্পের প্রথম জেনাল অপারেশন কার্যক্রম বাসতবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার স্থায়ী শুমারি কমিটির অবহিতকরন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ২১ জানুয়ারী রোববার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায  বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পরিসংখ্যান জেলা কর্মকর্তা আবু সালেহ মো: রব্বানি, শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী প্রমুখ। এছাড়াও সভায় জেলা ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা , রাজনৈতিক নেত্রীবৃন্দ , এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি’২১/এম.জে

রাউজান পৌর মেয়র পদে জমির উদ্দিন পারভেজ,রাঙ্গুনিয়ায় মো. শাহজাহান সিকদার মনোনীত

চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় রাউজান পৌর মেয়র পদে মনোনয়ন পেয়েছেন মানবতার ফেরিওয়ালা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়। এছাড়া বোর্ড সভায় চট্টগ্রাম বিভাগের ৮টি পৌরসভার মনোনীত মেয়র পদপ্রার্থীদের মধ্যে মিরসরাইয়ে গিয়াস উদ্দিন, বারৈয়ারহাটে মোহাম্মদ রেজাউল করিম এবং রাঙ্গুনিয়ায় মো. শাহজাহান সিকদারের নামও ঘোষণা করা হয়।
করোনাযোদ্ধা হিসেবে রাউজান উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ কাজ করেছেন। তিনবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বিভিন্ন কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কার নিয়ে নিজের কর্মদক্ষতারও পরিচয় দিয়েছেন তিনি। পৌর এলাকার পাশাপাশি উপজেলার ১৪ ইউনিয়নের কয়েক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, আর্থিক সহযোগিতা, সবজি, মাছসহ খাদ্যসামগ্রী বিতরণ করে দুঃখী মানুষের মনে সাহস সঞ্চার করেছিলেন। নগদ তহবিল গঠন করে একটি পরিত্যক্ত হাসপাতালকে সংস্কার করে করোনা রোগীদের চিকিৎসায় ৫০ শয্যার আইসোলেশন সেন্টার স্থাপন করেন। রোগীদের বাড়িতে অক্সিজেন সরবরাহ এবং গুরুতর রোগীদের অ্যাম্বুলেন্সে পৌঁছে দিয়েছেন আইসোলেশন সেন্টারে। উপজেলার যেখানে করোনায় মানুষ মারা গেছেন, সেখানে তাহার তত্ত্বাবধানে ও অর্থে শ্রমে গড়া স্বেচ্ছাসেবী দল আশার আলো শতাধিক নারী-পুরুষের দাফন, সৎকার করেছে। রমজানে ফারাজ করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় পারভেজ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের জন্য ৩০ রাতে সেহেরির খাবার চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে পৌঁছে দিয়েছেন। তিনি এমপি ফজলে করিম ফাউন্ডেশনের ব্যানারে ইতিমধ্যে প্রতিবন্ধীসহ ২১ জনকে সেমিপাকা ঘর করে দিয়েছেন, তিনজনকে করে দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান। দলীয় নৌকা প্রতিক পাওয়া পারভেজ বলেন, দল এবং দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে ছিলাম। এ কাজে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন আধুনিক রাউজানের রূপকার এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। মেয়র পদে মনোনয়ন পেয়ে আমি খুবই আনন্দিত। উল্লেখ্য , আগামী ২৮ ফেব্রয়ারী ৫ম ধাপে রাউজান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫০ হাজার ৫ শত ৮৪জন। তারমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৪ শত ৪৮জন। মহিলা ভোটার ২৪ হাজার ১ শত ৩৬ জন।
মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মো. শাহজাহান সিকাদার একুশে পত্রিকাকে বলেন, বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমার রাজনৈতিক অভিভাবক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে আমি চিরঋণী।তিনি বলেন, মানুষের জন্য কাজ করাকে আমি ব্যক্তিগত অহংকারের কোনো বিষয় মনে করি না। সমাজে বঞ্চিত, অবহেলিত জনগোষ্ঠীর জন্য উন্নয়ন এবং নানা প্রণোদনামূলক কাজ করি নিরন্তর। এসব কাজকে আমি আমার উপর অর্পিত পবিত্র সামাজিক দায়িত্ব বলে মনে করি
এদিকে, মনোয়ন বোর্ডের সভায় দেশের ৩১টি পৌরসভার মেয়র, ৪টি উপজেলার চেয়ারম্যান ও ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়। এর আগে (১৯ জানুয়ারি) পঞ্চম ধাপে দেশের ৩১টিতে পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন সিনিয়র সচিব মো. আলমগীর। উক্ত ৩১ টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দান, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহাররের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি’২১/এম.জে

তিব্র শৈত্য প্রবাহের কবলে কুড়িগ্রাম

কুড়িগ্রাম প্রতিনিধি: আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিস বলছে কুড়িগ্রামের উপর দিয়ে তিব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। একসপ্তাহ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের কোটায় থাকার পর আজ হঠাৎ ৫দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াসে নেমে আশায় চরম দূর্ভোগে পড়েছে কুড়িগ্রামের মানুষ। এদিকে টানা ৬দিন মৃদু শৈত্য প্রবাহ প্রবাহিত হওয়ার পর হঠাৎ তিব্র শৈত্য প্রবাহ শুরু হওয়ায় কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না তারা। জনশূণ্য হয়ে পড়েছে রাস্তা ঘাট। সন্ধ্যার পর বন্ধ হয়ে যাচ্ছে দোকান পাঠ।শীতের কারণে দূর্ভোগে পড়েছে দিনমুজুর, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। কুড়িগ্রামের ধরলা পাড়ের কৃষক চান মিয়া(৫০) জানান, ঠান্ডার মাত্রা বেড়েযা ওয়ায় আমরা বিপাকে পড়েছি। বোরো চাষের ভরা মৌসুম চললেও কনকনে ঠান্ডায় ঠিক মতো মাঠে কাজ করতে না পারায় ব্যাহত হচ্ছে বোরো আবাদ। ফলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছি আমরা। প্রচন্ড ঠান্ডা এবং ঘনকুয়াশায় জুবুথুবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। দিনের অধিকাংশ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। প্রচন্ড ঠান্ডার সাথে পাল্লা দিয়ে সারারাত বৃষ্টির মতো ঝরতে থাকে শিশির। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে যানবাহনকে চলাচল করতে হয় এ জেলায়। রাতভর শীতের সাথে যুদ্ধ করে সকালে কাজে যোগদেয়া শ্রমজীবী মানুষের দূর্ভোগ চরমে উঠেছে। এছাড়া দূর্ভোগে পড়েছে দিনমুজুর, ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, হঠাত করেই কুড়িগ্রামে তিব্র শৈত্য প্রবাহ শুরু হয়েছে। আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ডিগ্রী সেলসিয়াস কুড়িগ্রামে রেকর্ড করা হয়। যা এ মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা।

আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি’২১/এম.জে

‘বিএনপি জন্মলগ্ন থেকেই সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে’

বিশেষ প্রতিনিধিঃ বিএনপি জন্মলগ্ন থেকেই হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকার বহন করে চলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীর আজিমপুরে সেভেন মার্ডার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন। এ সময় তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবে। কিন্তু বিএনপি পরাজয় মেনে নিতে চায় না বলেই ১৯৯৪ সালের আজকের দিনে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরের দিন বিএনপির পরাজিত কাউন্সিলর আবদুল আজিজ পরাজয়ের প্রতিশোধ নিতে সশস্ত্র হামলা চালায়। নৃশংস ব্রাশ ফায়ারে সেদিন লালবাগের মাটি রক্তে রঞ্জিত হয়েছিল। সেদিনের বিজয় আনন্দ বিষন্ন বেদনায় রূপ নেয়। যাতে সাতজন আওয়ামী লীগের নেতা প্রাণ হারায়। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অপরাজনীতি শুধু ১৯৯৪ সালেই নয়, ২০০১ সালেও তারা ক্ষমতায় এসে ২১ হাজার নেতাকর্মীর রক্তে রঞ্জিত করেছিলো বাংলার জনপদ। গ্রেনেড হামলার মাধ্যমে হত্যার রাজনীতির ধারাবাহিকতা বহন করে চলছে বিএনপি। উগ্র সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপি এখন বাংলাদেশের মেরুদন্ডকে আঘাত হানতে চায়। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতাকে রুখে দিতে প্রস্তুত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনায় মানুষ জেগে উঠেছে বলেই ভাস্কর্য ইস্যু নিয়ে বিএনপি মাঠ গরম করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জনগণ বিএনপির অপরাজনীতি প্রত্যাখ্যান করেছে বলেই তাদের পৌরসভা নির্বাচনে এমন পরাজয়। অপরদিকে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির প্রতি আস্থার বহিঃপ্রকাশই হচ্ছে আওয়ামী লীগ প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়। বিএনপি নির্বাচনে পরাজিত হয়ে শুধু নির্বাচন ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করছে না, তারা প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দেয়, তাদের রাজনীতিতে পরমত সহিংসতা নেই।

 

আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি’২১/এম.জে

কুড়িগ্রামে পৌঁছেছে করোনার ৬০ হাজার টিকা

কুড়িগ্রাম প্রতিনিধি: বেক্সিমকো ফার্মার তত্ত্বাবধানে কুড়িগ্রামে ৬০ হাজার করোনার টিকা এসে পৌঁছেছে। রবিবার দুপুর ২টার দিকে কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের টিকা সংরক্ষণাগারে পৌঁছায় এই টিকা। বেক্সিমকো ফার্মার সেলস, ইন্টেলিজেন্স ও মনিটরিং ইউনিটের সদস্য রাশেদুল ইসলাম জেলা স্বাস্থ্য বিভাগের কাছে এই টিকা বুঝিয়ে দেন। টিকা গ্রহণ করেন ডেপুটি সিভিল সার্জন ডা. বোরহান উদ্দিন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সুজাউদ্দৌলাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, আগামী ৭ ফেব্রুয়ারি টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। নিধার্রিত অ্যাপসের মাধ্যমে টিকা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা নিবন্ধন করতে পারেন। পর্যায়ক্রমে তাদের টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।

আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি’২১/এম.জে

চৌমুহনীতে স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও হাতিয়ায় নৌকার প্রার্থী ওবায়দুল্যাহ বিজয়ী

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় শনিবার (৩০ জানুয়ারি) অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করে পৌরবাসীর প্রশংসা কুড়িয়েছে প্রশাসন। নির্বাচনের দিন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে রাতে ফল প্রকাশ পর্যন্ত নির্বাচনের মাঠে উপস্থিত থেকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে সন্তুষ্ট প্রকাশ করেন ভোটাররা। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা খুশি হয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। ৩০ তারিখ ভোটের দিন চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় ছিলো ভোট উৎসব। ভোট উপলক্ষে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করতে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনের সার্বিক নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের কাজ করেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা। চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় প্রায় ৬০ শতাংশ ভোট প্রয়োগ করেন ভোটাররা। চৌমুহনী পৌরসভায় ২০টির প্রতিটি কেন্দ্রে ২০ জন করে পুলিশ সদস্যসহ প্রায় ৪০০ জন পুলিশ নিয়োজিত ছিলো। প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‍্যাব,আনসার, মোবাইল ও স্ট্রাইকিং এর একটি করে ভ্রাম্যমাণ টিম দায়িত্ব পালন করছে। নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জোলা নির্বাচন অফিসার রবিউল আলম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। নির্বাচনে চৌমুহনী পৌরসভায় বিজয়ী হয় স্বতন্ত্র মোবাইল প্রতীক প্রার্থী মো. খালেদ সাইফুল্লাহ। তিনি ১৩ হাজার ৪১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।অপরদিকে হাতিয়া পৌরসভা নির্বাচনে বিজয়ী হয় আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক প্রার্থী কে এম ওবায়দুল্যাহ। তিনি ১৬ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।

 

আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি’২১/এম.জে

সাভারে নব-নির্বাচিত কাউন্সিলর হাজী সেলিম মিয়াকে সংবর্ধনা

সাভার প্রতিনিধিঃ সাভার পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।৩০শে জানুয়ারি শনিবার রাতে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও উন্নয়ন-উদ্দ্যোগ সমিতির পক্ষ থেকে সাভার পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম মিয়াকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে দেওগাঁও উন্নয়ন-উদ্দ্যোগ সমিতির সভাপতি ও কৃষিবিদ আবু আদনান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী সোহেল রানা। এসময় তিনি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।তারই অংশ হিসাবে প্রতিটি এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। কাউন্সিলর হাজী সেলিম মিয়া বলেন জনগণের ভালবাসা ও দোয়ায় আমি পূনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আমি জনগণের এ ভালোবাস ও দোয়া নিয়ে নিজেকে জনকল্যাণে নিয়োজিত রাখার চেষ্টা করবো। এসময় উপস্থিত ছিলেন সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ,৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ইদ্রিস আলী,অত্র ওয়ার্ডের মেম্বার ওয়াদুদ আকন। ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার মনোয়ার আক্তার,সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভি,দেওগাঁও উন্নয়ন ও উদ্দ্যোগ সমিতির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,অত্র সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি হাজী রফিকুল ইসলাম,কাশেম মিয়া,শফিউল বাশার শফিক,শওকত হোসেন খোকন,রজ্জব আলী,মাসুদ মুস্তাহিদ,অত্র সমিতির সকল সদস্যবৃদ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

 

 

আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি’২১/এম.জে

মাদারীপুরে ফেসবুক চালাতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর কালকিনি উপজেলার রমজানপুর এলাকার উত্তর চড়াইকান্দি গ্রামে পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক চালাতে না দেওয়ায় গত শনিবার দুপুরে এক কিশোরী আত্মহত্যা করেছে। জানা গেছে, শনিবার সকালে পড়ালেখা বাদ দিয়ে তনু তার মোবাইলে ফেসবুকে চালাতে থাকে। পরে বিষয়টি দেখে তার বাবা ফেসবুক চালাতে বাধা দেয়। পাশাপাশি তার হাত থেকে মোবাইলটি নিয়ে যায় তার বাবা সঙ্কর। এতে অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তনু। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপরে থানায় একটি মামলা হয়েছে।

 

 

আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি’২১/এম.জে

জামালপুরের ভ্যান চালক শম্পার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর

প্রতিনিধি,জামালপুরঃ প্রধানমন্ত্রীর নির্দেশে জামালপুরের শিশু শিক্ষার্থী ভ্যান চালক শম্পার পরিবারকে পাকা ঘর তৈরির কাজ শেষে আজ নতুন ঘর বুঝিয়ে দিয়েছেন জামালপুরের জেলা প্রশাসন মোহাম্মদ এনামুল হক। পরিবারটির ভরনপোষণের দায়িত্বও নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবার চিকিৎসার জন্য ভ্যান চালায় শিশু শম্পা’ প্রচারিত সংবাদটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি এই পরিবারের দায়িত্ব নেন। শম্পা খাতুন জামালপুর সদর উপজেলার নাকাটি গ্রামের ভ্যান চালক শফিকুল ইসলাম ওরফে ভাসানীর দ্বিতীয় কন্যা। প্রধানমন্ত্রীর নির্দেশে গত বছরের ০২ ডিসেম্বর শম্পার পরিবারকে একটি পাকা ঘর তৈরি করে দেওয়ার কাজ শুরু করেন জেলা প্রশাসক। পাকা ঘরের নির্মাণ শেষে আজ দুপুরে পরিবারটির কাছে ঘর হস্তান্তর করা হল। ঘর তৈরির পাশাপাশি শম্পার বাবা শফিকুল ইসলাম ওরফে ভাসানীর চিকিৎসার দায়িত্ব নিয়ে সরকারি খরচে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা করানো হয়। বর্তমানে তিনি অনেকটা ভালো আছেন। এই পরিবারের আয়ের জন্য বাড়ির পাশেই একটি মুদি দোকান তৈরি করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১০ বছর বয়সের শম্পা খাতুন জামালপুর সদর উপজেলার নাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শফিকুল ইসলাম ওরফে ভাসানীর দুই কন্যার মধ্যে শম্পা ছোট। বড় কন্যার বিয়ে হয়েছে কয়েক বছর আগে। ভ্যান চালিয়ে সংসার চালাতেন ভাসানী। ৫ বছর আগে জামালপুর শহর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় এক পা ভেঙ্গে যায়। দীর্ঘদিন পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেছেন। সবকিছু বিক্রী করে প্রায় ৭ লাখ টাকা খরচ করেও ভালো হয়নি তার পা। দেড় বছর যাবত ঘরে পরে আছেন তিনি। প্রতিদিন তার ওষুধ লাগে ১০০ থেকে ১৫০ টাকার। দেড় বছর আগে থেকে বাবার ওষুধের টাকা যোগাড় আর সংসারের হাল ধরতে ভ্যান চালানো শুরু করেন শিক্ষার্থী শম্পা। লেখাপড়ার পাশাপাশি ভ্যান চালিয়ে যে আয় হয় তা দিয়ে চলে সংসার ও অসুস্থ বাবার চিকিৎসা। জামালপুরের জেল প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানালেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পাকা ঘর তৈরির পর আজ বুঝিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেয়া হয়েছে।
শিশু শম্পা ও তার মা নেবুজা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জানান। ঘরের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি’২১/এম.জে

ফুলবাড়ীতে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মুজিববর্ষের প্রতিপাদ্য সবার জন্য নিরাপদ খাদ্য এ শ্লোগানে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। সভায় বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন কুড়িগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মশিউর রহমান। সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, কৃষি অফিসার মাহবুবুর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, স্যানিটারী ইনস্পেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সামছুল আরেফিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, বিভিন্ন হোটেল মালিক, ব্যবসায়ী প্রমূখ।
আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি’২১/এম.জে